ইরান

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

পূর্বসাল

৭২০০ চোঘা বনুতে প্রতিষ্ঠা লাভ করল এলামীয় সম্প্রদায়।

৪৩৯৫ প্রতিষ্ঠা করা হল অন্যতম প্রাচীন নগরী সুসা।*
* বর্তমানে এটি ইরানের খুজেস্তান প্রদেশের সীমানায় অবস্থিত।

৩০০০ ইন্দো-ইরানি আর্যদের একটি শাখা পারস্যে প্রবেশ করল। পারসিকরা এঁদের অংশ। আর্যদের আরেকটি শাখা পরবর্তীতে ভারতে প্রবেশ করে।*
* ফারসি আর সংস্কৃত ভাষার মিলের রহস্য এটাই।

প্রাচীন পারস্যে ধর্মের বিকাশ ঘটতে শুরু করল।

২০২৫-৬০৯ অ্যাসিরিয়া

১৫০০-১০০০ আধুনিক পণ্ডিতদের হিসেবে, পারস্যের নবি জরাথুস্ট্রের জীবনকাল। জরাথুস্ট্রবাদের পবিত্র বই আবেস্তা নামে পরিচিত, এসময়ই তা মৌখিকভাবে বিকশিত হতে শুরু করে। আবেস্তার সাথে ঋগ্বেদের বহু মিল পাওয়া গেছে।*
জরাথুস্ট্রবাদ সম্পর্কে সংক্ষেপে জানতে দেখুন, (Hartz 2009).

১০০০ এশিয়ার স্তেপ থেকে পারস্যে অভিবাসিত হল সিথিয়ানরা।

৮৫০ এশিয়া থেকে ইরানে অভিবাসিত হল মিদীয়রা।

৭২৭-৬৭৫ মিদীয়রা তাঁদের রাজা দায়ুককুর রাজত্বকালে ঐক্যবদ্ধ হলেন।

৬৭৫-৬৪০ পারসিকরা তাঁদের রাজা তেইসপেসের রাজত্বকালে পারসিসে বসতিস্থাপন করল।

৬৪০-৫৫০ মিদিয়ার ক্ষমতার উৎকর্ষকাল।

৬২৮-৫৫১ পাহলবি উৎসগুলোতে দেয়া পারস্যের নবি জরাথুস্ট্রের জীবনকাল। এসব উৎসের ঐতিহাসিকতা খুব মজবুত না। সাম্রাজ্যিক প্রচারণা মনে হয়।

৫৮৫ মিদিয়ার রাজা হলেন অস্তাইজেস। লিডিয়ার সাথে যুদ্ধ। ফল অনির্ধারিত হওয়ায় শান্তিচুক্তি সই হল।

৫৫৯ পারস্যের রাজা হলেন কুরুশ।

৫৫৯-৫৩০ কুরুশের রাজত্বকাল।

৫৫০ মিদিয়ার রাজা অস্তাইজেসকে পরাস্ত করলেন কুরুশ।

৫৫০-৩৩০ হাখমানেশি সাম্রাজ্য

৩৩০ ম্যাকিদোনিয়ার সেকান্দার শার হাতে হাখমানেশি সাম্রাজ্যের পতন।

৩২৩ মাত্র ৩২ বছর বয়সে সেকান্দার শার মৃত্যু। সেকান্দার শার এক সেনাপতি পারস্যের তখতে বসলেন। সেলুসীয় শাসন শুরু।

২৪৭ গ্রিক সেলুসীয়দের বিরুদ্ধে পারস্যবাসী বিদ্রোহ করে এবং পার্থীয় নামের একটি রাজবংশকে ক্ষমতায় বসায়।

পূর্বসাল ২৪৭-২২৪ সাল পার্থীয় সাম্রাজ্য

সাল

২২৪ হরমোজদোগানের সমর। পার্থীয়দের শেষ রাজা চতুর্থ আর্তাবানসকে উৎখাত করলেন প্রথম আরদাশির। পার্থীয় সাম্রাজ্যের পতন। প্রথম আরদাশির কর্তৃক প্রবর্তিত হল শাহেনশাহ উপাধি। অর্থ: “রাজাদের রাজা”। তিনি প্রতিষ্ঠা করলেন সাসানীয় সাম্রাজ্য।

২২৪-৬৫১ সাসানীয় সাম্রাজ্য

৬৩২-৬১ রাশিদুন খেলাফত

৬৫১ গুপ্তহত্যার শিকার হলেন তৃতীয় ইয়াজদেগার্দ। সাসানীয় সাম্রাজ্যের পতন। পারস্য জয় করল রাশিদুন খেলাফত।

৬৫১-১৪০০ রাশিদুন খেলাফতের পারস্য জয়ের কারণে দেশটিতে জরবানবাদের অনুসারীর সংখ্যা হ্রাস পেলেও সময়, নিয়তি, ও স্বাধীন ইচ্ছা বিষয়ে জরবানবাদের বিশ্বাস ধর্মচর্চা ও সাহিত্যচর্চাকে প্রভাবিত করা অব্যাহত রাখল।

৬৫৬-৬১ চতুর্থ খলিফা ও শিয়াদের প্রথম ইমাম আলি ইবনে আবু তালেবের শাসনকাল।

৬৮০ মার্চ বিষপ্রয়োগে নিহত হলেন শিয়া ইসলামের দ্বিতীয় ইমাম হাসান ইবনে আলি।

অক্টোবর কারবালার যুদ্ধে শহিদ হলেন শিয়া ইসলামের তৃতীয় ইমাম হোসেন ইবনে আলি।

৬৯৬ আরবিকে পারস্যের দরবারি ভাষার মর্যাদা দেয়া হল।*
* তবে ইরানিরা ফারসিতে বাতচিত করা অব্যাহত রাখেন। সংস্কৃতিচর্চার ভাষা হিসেবেও ফারসিই ব্যবহৃত হতে থাকে। আনুমানিক এ সময় থেকে নবম শতাব্দীর মধ্যে আধুনিক ফারসি ভাষা গড়ন পায়, যা লেখা হয় এক ধরণের আরবি লিপিতে।

৮০১-৯০০ এ সময় নাগাদ পারস্যের অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেন। জরথুস্ট্রবাদ সংখ্যালঘু ধর্মে পরিণত হয়।

৮৭৫-১০০৫ সামানীয় রাজবংশের শাসন।

৯৬২-১১৮৬ গজনভী রাজবংশের শাসন।

১০১০ শাহনামা লেখা শেষ করলেন ফেরদৌসী।

১০৩৭-১২২০ সেলজুক সুলতানদের শাসন।

১১৩১ কবি ওমর খৈয়্যামের মৃত্যু।

১২০২ কবি নিজামীর মৃত্যু।

১২২০-৫৮ চেঙ্গিজ খাঁর নেতৃত্বে মঙ্গোলরা পারস্যে ধবংসলীলা চালায়।

১২৭৩ কবি রুমির মৃত্যু।

১২৭৮ এসময়ই কখনো লেখা হল জরাথুস্ট্রনামা

১৩৮৯ কবি হাফিজের মৃত্যু।

১৪০৫ পারস্য জয় করলেন আমির তৈমুর।

১৫০১ শিয়া কিজিলবাশ যোদ্ধা গোষ্ঠীগুলোর সহায়তা নিয়ে পারস্যের সাফাভি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক হলেন প্রথম শাহ ইসমাইল।*
* সাফাভিরা নিজেদের সপ্তম শিয়া ইমাম মুসা আল-কাজিমের বংশধর দাবি করে জনসম্মতি আদায় করেন। সাফাভি রাজতন্ত্রের দরবারি ধর্ম ছিল শিয়া ইসলাম। এ সময় থেকেই ইরান শিয়া-সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠে।

১৫০১-১৭৩৬ সাফাভি সাম্রাজ্য

১৭৩৬ নাদির আফশারের হাতে আফগান সেনাবাহিনী পরাজিত হল। তিনি পারস্যে আফশার রাজবংশ প্রতিষ্ঠা করলেন। নাম নিলেন নাদির শাহ।

১৭৫০-৭৯ করিম খানের শাসনামল।*
* শাহ উপাধি গ্রহণ করতে অস্বীকার করেন করিম খান। নিজেকে জনগণের সেবক বলে দাবি করেন। দয়ালু শাসক হিসেবে তাঁকে স্মরণ করা হয়।

১৭৮৯-১৯২৫ কাজার ইরান

১৭৯৪/১৭৯৫ কাজার রাজবংশ প্রতিষ্ঠা করলেন মোহাম্মদ খান কাজার। রাজধানী ইস্ফাহান থেকে তেহরানে সরিয়ে নেয়া হল।

১৯২৫-৭৯ পাহলবী ইরান

১৯৭৯-বর্তমান ইসলামি প্রজাতন্ত্র ইরান

তথ্যসূত্র

রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।

Al Jazeera.

AP.

BBC.

Brosius, Maria. 2020. A History of Ancient Persia: The Achaemenid Empire. Willey Blackwell.

Daryaee, Touraj. 2023. Sasanian Persia: The Rise and Fall of an Empire. 2nd ed. I. B. Tauris.

Ellerbrock, Uwe. 2021. The Parthians: The Forgotten Empire. Routledge.

Foreign Affairs.

Hartz, Paula R. 2009a. Zoroastrianism. 3rd ed. Chelsea House.
2009b. Baha’i Faith. 3rd ed. Chelsea House.

Holland, Tom. 2007. Persian Fire: The First World Empire and the Battle for the West. Anchor Books.

Internet Movie Database (IMDb).

Kheirabadi, Masoud. 2003. Iran. Chelsea House.

Louër, Laurence. 2020. Sunnis and Shiʻa: A Political History of Discord. Translated by Ethan Rundell. Princeton University Press.

McHugo, John. 2018. A Concise History of Sunnis & Shi‘is. Georgetown University Press.

Murray, Williamson, and Woods, Kevin M. 2014. The Iran-Iraq War: A Military and Strategic History. Cambridge University Press.

New York Times.

Pourshariati, Parvaneh. 2017. Decline and Fall of the Sasanian Empire: The Sasanian-Parthian Confederacy and the Arab Conquest of Iran. Paperback edition. I. B. Tauris.

Rose, Jenny. 2011. Zoroastrianism: A Guide for the Perplexed. Bloomsbury.

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

Waters, Matt. 2014. Ancient Persia: A Concise History of the Achaemenid Empire, 550–330 BCE. Cambridge University Press.

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *