
পার্থীয় সাম্রাজ্য
Featured Image: Encyclopedia Britannica.

World History Encyclopedia.
পূর্বসাল
৫৫০-৩৩০ হাখমানেশি সাম্রাজ্য।
৩৩০ ম্যাকিদোনিয়ার সেকান্দার শার হাতে হাখমানেশি সাম্রাজ্যের পতন।
৩২৩ মাত্র ৩২ বছর বয়সে সেকান্দার শার মৃত্যু। সেকান্দার শার এক সেনাপতি পারস্যের তখতে বসলেন। সেলুসীয় শাসন শুরু।
২৪৭ গ্রিক সেলুসীয়দের বিরুদ্ধে পারস্যবাসী বিদ্রোহ করে এবং পার্থীয় নামের একটি রাজবংশকে ক্ষমতায় বসায়।
পূর্বসাল ২৪৭-২২৪ সাল পার্থীয় সাম্রাজ্য।*
*এই সাম্রাজ্যেও প্রভাবশালী ধর্ম ছিল জরাথুস্ট্রবাদ। পার্থীয়রা নিজেদের হাখমানেশিদের উত্তরসূরী হিসেবে দেখতেন। ধর্ম প্রশ্নে তাঁরা হাখমানেশিদের মতই উদার ছিলেন। পার্থীয় পারস্যে নীতি নির্ধারণে ভূমিকা রাখে আবেস্তা। অগ্নি মন্দির এ সময় আরো সমৃদ্ধ হয়। এ সময় যুদ্ধদেবী হিসেবে পূজিত হচ্ছেন আনাহিতা। পার্থীয় সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, (Ellerbrock 2021).
১৪১ সেলুসীয়দের হাত থেকে পার্থীয়দের দখলে এল পার্সিস।
১২৯ পার্থীয়দের মেসোপটেমিয়া জয়। এর ফলে সিল্ক রোড থেকে চীনের পুরোটাই পার্থীয়দের নিয়ন্ত্রণে চলে এল।
৮৭ পার্থীয় রাজকীয় গ্রীষ্মকালীন বাসভবন একবাটানায় ধবংসলীলা চালালেন আরমানি রাজা দ্বিতীয় টাইগ্রেনেস।
৫৮-৫৭ তেসিফনকে পার্থীয় সাম্রাজ্যের রাজধানী বানালেন দ্বিতীয় ওরোদেস।
৫৫ দ্বিতীয়বারের মতো কনসাল নিযুক্ত হলেন মার্কাস লিসিনিয়াস ক্রাসাস। বেরিয়ে পড়লেন পার্থিয়া অভিযানে।
পূর্বসাল ৫৪-২১৭ সাল রোমক সাম্রাজ্যের সাথে পার্থীয় পারস্যের পর্যায়ক্রমিক যুদ্ধ।
৫৩ কারিয়ার সমর। পার্থীয়দের হাতে ধরা পড়লেন ক্রসাস। তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
৪০ রুমিদের বিরুদ্ধে পারসিকদের সাথে সাময়িক ঐক্য গড়লেন নাবাতীয়রা।
১৯ পার্থীয়দের ওপর বিজয় উদযাপন করার জন্য রোমে নির্মাণ করা হল অগাস্টাসের খিলান।
সাল
১৯ প্রথম গন্ডোফারেস পার্থীয় শাসন থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করলে ইন্দো-পার্থীয় রাজ্যের সূচনা হয়।
৪১ তার্সুসে মার্ক অ্যান্টনির সাথে দেখা করলেন ক্লিওপেট্রা। পার্থীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে রোমক সম্রাটের এই মিশরীয় রানীকে প্রয়োজন হয়েছিল। প্রাচীন টলেমীয় অঞ্চলগুলোর শাসনভার ক্লিওপেট্রার হাতে ফিরিয়ে দেন তিনি।
৫২ আর্মেনিয়া আক্রমণ করলেন পার্থীয় রাজা প্রথম ভলোগাসেস।
৫৪-৬০ আর্মেনিয়ায় সফল অভিযান চালালেন রুমি সেনাপতি করবুলো।
৫৮-৬৩ রুমি-পার্থীয় যুদ্ধ।
৬৩ হ্রান্দিয়া চুক্তি। রোমক সাম্রাজ্য ও পার্থীয় সাম্রাজ্যের মধ্যে সম্পাদিত হয়। আর্মেনিয়ার ওপর উভয় পক্ষের সমানাধিকার প্রতিষ্ঠিত হল।
১১৪ আর্মেনিয়াকে রোমক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিলেন রোমক সম্রাট ত্রাজান। পার্থীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন।
১২৭-৫০ কুষাণ সম্রাট কনিষ্ক কাশ্মীর জয় করলেন। পার্থীয়দের পরাজিত করলেন। পৌঁছালেন মগধ রাজ্যে। পেরোলেন পামীর পর্বতমালা। পরাজিত করলেন সেনাপতি পান ইয়াংয়ের অধীনস্ত চীনাদের। কাশগড়, খোটান ও ইয়ারকান্দ তাঁর সাম্রাজ্যের সীমানাভুক্ত হল।
১৬১-১৬৬ রুমি-পার্থীয় যুদ্ধ।*
* ময়দানে রুমিদের ফৌজের নেতৃত্ব দেন লুসিয়াস ভেরাস।
১৯৫ প্রথম পার্থীয় যুদ্ধ।
১৯৭-১৯৮ দ্বিতীয় পার্থীয় যুদ্ধ।
২০১-৩০০ আরবের লাখমি গোত্র পারসিকদের মক্কেলে পরিণত হল।
২০৩ পার্থীয়দের ওপর বিজয় উদযাপন করতে রোমের ফোরাম রোমানামে নির্মাণ করা হল সেপ্টিমিউস সেভিউরুসের খিলান।
২১১ পার্থীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করলেন পারসিসের রাজা আরদাশির।
২১৭-৭৫ পারস্যে মানির সময়কাল। তিনি প্রাচীন দুনিয়ায় মানিকিয়ান ধর্ম প্রতিষ্ঠা করেন। জানা যায়, তিনি আফগানিস্তানের বামিয়ানে সক্রিয় ছিলেন।
২২১ পার্থীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করলেন পার্সিসের রাজা আরদাশির।
২২৪ হরমোজদোগানের সমর। পার্থীয়দের শেষ রাজা চতুর্থ আর্তাবানসকে উৎখাত করলেন প্রথম আরদাশির। পার্থীয় সাম্রাজ্যের পতন। প্রথম আরদাশির কর্তৃক প্রবর্তিত হল শাহেনশাহ উপাধি। অর্থ: “রাজাদের রাজা”। তিনি প্রতিষ্ঠা করলেন সাসানীয় সাম্রাজ্য।
২২৪-৬৫১ সাসানীয় সাম্রাজ্য।
তথ্যসূত্র
Ellerbrock, Uwe. 2021. The Parthians: The Forgotten Empire. Routledge.
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি




One Reply to “পার্থীয় সাম্রাজ্য”