ইসলামি প্রজাতন্ত্র ইরান

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

পূর্বসাল

পূর্বসাল ৬৫০০-৬০১ সাল প্রাচীন নিকট প্রাচ্য

সাল

৬৩২-১২৫৮ আরব-ইসলামী সাম্রাজ্য

১৫০১-১৭৩৬ সাফাভি সাম্রাজ্য

১৭৮৯-১৯২৫ কাজার ইরান

১৯২৫-৭৯ পাহলবী ইরান

১৯৭৯ ফেব্রুয়ারি ১ ১৪ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন খোমিনী, তেহরানে লাখ জনতা তাঁকে স্বাগত জানাল।
একটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেহদি বাজারগানকে নিয়োগ দিলেন খোমিনী। বখতিয়ার দাবি করলেন, তিনিই ইরানের একমাত্র বৈধ সরকারের প্রতিনিধি।দ্বৈত ক্ষমতা
১০ বখতিয়ার দেশ জুড়ে কারফিউ ও সামরিক আইন জারি করলেন। খোমিনী তাঁর সমর্থকদের এই কারফিউ ভঙ্গ করার আহবান জানালেন। সম্পন্ন করতে বললেন জাতীয় বিপ্লব।
১১ ইরানের সেনাবাহিনী ঘোষণা করল, তাঁরা নিরপেক্ষ থাকবে। বখতিয়ার দ্রুত ইরান ছেড়ে ফ্রান্সে পালিয়ে গেলেন। ১৯৯১ সালে সেখানে তিনি গুপ্তহত্যার শিকার হন।
১৪ তেহরানস্থ মার্কিন দূতাবাসে হামলা চালাল বিপ্লবী জনতা। দূতাবাস কর্মীরা শুরুতে আত্মসমর্পণ করে। কিন্তু ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ইয়াজদির হুকুমে পরে বিপ্লবী জনতাকে দূতাবাস থেকে সরিয়ে দেয়া হয়।

মার্চ ইরানের খোমিনীপন্থীদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন ইরানি কুর্দিরা।
আন্তর্জাতিক নারী দিবসে বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ করে তেহরানের রাস্তায় নেমে আসলেন অসংখ্য নারী।
৩০-৩১ ইরানের একটি ইসলামি প্রজাতন্ত্র হওয়া উচিত কিনা, সেই ইস্যুতে গণভোট আয়োজন করা হল। গণভোটে কোন বিকল্প রাখা হয়নি। অধিকাংশ ভোট প্রস্তাবের পক্ষে পড়ে।

মে ৫ একটি ডিক্রি জারি করে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) গঠন করলেন খোমিনী।

আগস্ট ৩ ইরানে দেশ জুড়ে বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন হল। এই বিশেষজ্ঞরা ছিলেন আয়াতুল্লাদের নিয়োগ দেয়া একটি প্রতিষ্ঠান, যাঁদের একটি সংবিধান মুসাবিদা করার দায়িত্ব দেয়া হয়েছিল। দেশটির বামপন্থী, জাতীয়তাবাদী, ও ইসলামপন্থীদের কিছু অংশ নির্বাচন বয়কট করে।
১৮ ইরানি কুর্দিস্তানের কুর্দিদের বিরুদ্ধে ‘পবিত্র যুদ্ধ’ ঘোষণা করলেন আয়াতুল্লা খোমিনী।

অক্টোবর ১৪ বিশেষজ্ঞ পরিষদ একটি নয়া সংবিধান অনুমোদন দিল। যার ভিত্তি ছিল খোমিনীর অভিনব ভেলায়েত-ই-ফাকিহ মতবাদ। যা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্তৃত্ব দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে অর্পণ করে।
২২ চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পেলেন ইরানের শেষ শাহ। বিপ্লবে উৎখাত হওয়া শাহকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়ায় দেশটির সমালোচনা করলেন খোমিনী।

নভেম্বর ৪ শাহকে প্রত্যর্পণ করার দাবিতে ইরানের বিপ্লবী ছাত্ররা তেহরানস্থ মার্কিন দূতাবাসে ঢুকে পড়ে ৫২ জন মার্কিনীকে জিম্মি করলেন।
মার্কিন দূতাবাসের ঘটনার প্রতিবাদে ইরানের প্রাদেশিক সরকারের নেতারা নিজ নিজ পদ থেকে ইস্তফা দিলেন। যা নয়া বন্দোবস্তে খোমিনী ও তাঁর বিপ্লবী পরিষদের হাতে নজিরবিহীন ক্ষমতা এনে দিল।
মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার জিম্মি মুক্তির জন্য আলোচনা করতে ইরানে ব্যক্তিগত পত্রসহ দূত পাঠালেন। কিন্তু তাঁদের প্রবেশ করতে বাঁধা দেয়া হল।
১৪ ইরানের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সব সম্পত্তি ফ্রিজ করল যুক্তরাষ্ট্র।
১৯-২০ ১৩ জন নারী ও আফ্রিকান-আমেরিকান জিম্মিকে একতরফাভাবে মুক্তি দিল ইরান।

ডিসেম্বর ২-৩ মোট নিবন্ধিত ভোটারের ৭৫%য়ের অংশগ্রহণে এক গণভোটে পাশ হয়ে গেল ইরানের নয়া সংবিধান।
ইরানকে সব জিম্মি মুক্ত করতে বলে একটি প্রস্তাব পাশ করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
১৪ তেহরান জানাল, ইরানে অনুপ্রবেশ চালানোর একটি ইরাকি প্রচেষ্টা তারা রুখে দিয়েছে।
১৫ পানামার জন্য যুক্তরাষ্ট্র ছেড়ে গেলেন ইরানের শাহ।

মনসুর হেকমত কর্তৃক প্রতিষ্ঠিত হল ইউনিয়ন অফ কমিউনিস্ট মিলিট্যান্টস।*
* ১৯৭৯ সালে ইরানি বামপন্থীদের একটা বড় অংশ সাম্রাজ্যবাদবিরোধিতার দোহাই দিয়ে খোমিনীকে সমর্থন দিয়েছিলেন। এই ক্ষেত্রে মনসুর হেকমত একজন উল্লেখযোগ্য ব্যতিক্রম। তিনি শাহ আর খোমিনী উভয়েরই বিরোধিতা করেন।

১৯৭৯-বর্তমান ইসলামি প্রজাতন্ত্র ইরান

১৯৮০-৮৮ সাদ্দাম হোসেনের ইরান আক্রমণের ফলে ইরান-ইরাক যুদ্ধ। দুই দেশেই কুর্দিদের প্রতিপক্ষের দালাল বলা হল, খুন হলেন বহু বেসামরিক কুর্দি নাগরিক। দুই দেশের কুর্দিদের মধ্যে দূরত্ব তৈরি হল।

১৯৮০ জানুয়ারি ২৫/২৬ ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবোল হাসান বনি-সদর।

ফেব্রুয়ারি ইরান ও ইরাকের মধ্যে পর্যায়ক্রমিক সীমান্ত সংঘাত।

এপ্রিল ৮ ইরানের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র।
১৭ আয়াতুল্লা খোমিনী ইরাকের বা’থি সরকারকে উৎখাত করতে দেশটির জনগণ ও সেনাবাহিনীর প্রতি আহবান জানালেন।
২৫ অপারেশন ইগল ক্ল

জুলাই ৯ ইরানি কর্তৃপক্ষ একটি ক্যুদেতা প্লট আবিষ্কার করে এবং সেনাবাহিনীতে নতুন করে পার্জ চালায়।
২৭ নির্বাসিত শাহ মিসরে ক্যান্সারের দরুণ মারা গেলেন।

সেপ্টেম্বর ৪ ইরাকের খানাকিন ও মান্দালি শহরে শেলিং করল ইরান।
সেপ্টেম্বর ১২ এক বক্তৃতায় জিম্মি মুক্তির শর্তগুলো জানালেন খোমিনী।
২২ সাদ্দাম হোসেনের ইরাক ইসলামি প্রজাতন্ত্র আক্রমণ করল। প্রতিষ্ঠিত হল ওয়ার্ল্ড জোরোয়েস্ট্রিয়ান অর্গানাইজেশন (ডব্লিউজেডও)।

আলী শরিয়তি, ইংরেজি অনুবাদ, মার্ক্সিজম অ্যান্ড আদার ওয়েস্টার্ন ফ্যালাসিস: অ্যান ইসলামিক ক্রিটিক

১৯৮১ জানুয়ারি ২২ ৪৪৪ দিন পর জিম্মি সংকটের অবসান হল।

প্রেসিডেন্টের পদ থেকে বনি-সদরকে বরখাস্ত করা হল, তিনি জান বাঁচাতে ফ্রান্সে পালিয়ে গেলেন।*
* ১৯৭৯ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮১ সালের জুনের মধ্যবর্তী সময়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী আদালতগুলো ৪৯৭ জন রাজবন্দীর বিরুদ্ধে প্রতিবিপ্লবী হওয়ার অভিযোগ এনে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করে।

১৯৮২ ইসরায়েল লেবাননে দ্বিতীয়বারের মত আক্রমণ করলে এ সময় ৩ ইরানি কূটনীতিক ও ১ ইরানি আলোকচিত্রী গুম হয়ে যান।

এরভান্দ আব্রাহামিয়ান, ইরান বিটুইন টু রেভল্যুশনস

১৯৮৩ আবদুল্লাহ মোহতাদি ও মনসুর হেকমত কর্তৃক প্রতিষ্ঠিত হল কমিউনিস্ট পার্টি অফ ইরান।

জুন ১৮ শিরাজ শহরে ফাঁসিতে লটকিয়ে ১৭ থেকে ৫৬ বছর বয়সী ১০ জন বাহাই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হল। “অপরাধ” ছিল বাহাইধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করা। তাঁদের নাম মুনা, মাহশিদ, সিমিন, জারিন, আখতার, শাহীন/শিরিন, রুয়া, ইজ্জাত, তাহিরি, ও নুসরাত।*
* জরাথুস্ট্রবাদীদের প্রটেক্টেড মাইনরিটি হিসেবে রাষ্ট্রীয় সুরক্ষা প্রদান করা হয়। বাহাইদের এমন কোন সুরক্ষা প্রদান করা হয় না। দেশটিতে বাহাইধর্ম প্রচার করা মৃত্যুদণ্ডের দ্বারা শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হয়।

১৯৮৫ ইরান-কন্ট্রা স্ক্যান্ডাল। ১৯৮১ সালের জুন থেকে এ বছরের জুনের মধ্যে ইরানের “বিপ্লবী আদালতগুলো” ৮,০০০এরও বেশি রাজবন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অনেকেই শাহবিরোধী বিপ্লবে মোল্লাদের মিত্র ছিলেন।

১৯৮৬ সাইরাস বারুচা, অন উইংস অফ ফায়ার

১৯৮৮ জুলাই ৩ মার্কিন নৌ ক্ষেপনাস্ত্র হামলায় ইরান এয়ার ফ্লাইট ৬৫৫ ভূপাতিত, ২৯০ জন ইরানির মৃত্যু।
১৯ ১৯৮৮ সালের রাজবন্দীদের গণ মৃত্যুদণ্ড। মৃতের প্রকৃত সংখ্যা আজ পর্যন্ত জানা যায়নি। মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে ২৮০০ থেকে ৩০,০০০য়ের মধ্যে। এঁদের মধ্যে ছিলেন শিয়া ইসলামের বৈপ্লবিক ব্যাখ্যাদানকারী আলী শরিয়তিপন্থী মুজাহিদিন-ই-খালক, এবং বামপন্থী ফেদাইন ও তুদেহ পার্টির সদস্যরা। মৃতদের লাশকাফেরাস্তান (অবিশ্বাসীদের ভূমি) ও লানতাবাদ (অভিশপ্তদের ভূমি) নামের দুটি জনশূন্য স্থানে ডাম্প করা হয়। ১৯৭৯ সালে এঁরা ইসলামি বিপ্লবের পক্ষে ছিলেন।

আগস্ট ২০ জাতিসংঘের মধ্যস্ততায় ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতি।

মোহসেন মিলানি, দ্য মেকিং অফ ইরানস ইসলামিক রেভল্যুশন: ফ্রম মোনার্কি টু ইসলামিক রিপাবলিক

১৯৮৯ ফেব্রুয়ারি ব্রিটিশ কথাসাহিত্যিক সালমান রুশদীর স্যাটানিক ভার্সেস উপন্যাসের বিরুদ্ধে ধর্মাবমাননার অভিযোগ এনে রুশদীকে হত্যা করার আহবান জানিয়ে ফতোয়া দিলেন আয়াতোল্লাহ খোমিনী।

জুন ৩ আয়াতুল্লা রুহুল্লা খোমিনীর মৃত্যু।

আগস্ট ৬ ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন আয়াতুল্লা আলী খামেনী।
১৬ ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আলি আকবর হাশেমি-রাফসানজানি।

এরভান্দ আব্রাহামিয়ান, র‍্যাডিকাল ইসলাম: দ্য ইরানিয়ান মোজাহেদিন

১৯৯০ জুন ২১ ইরানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে ৩৫-৫০,০০০ মানুষের মৃত্যু ও ১০০,০০০ মানুষ আহত। ভিটেমাটি হারান ৫ লক্ষ মানুষ। ইরাক কুয়েতে আগ্রাসন চালালে ইসলামি প্রজাতন্ত্র ইরান নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করে।

সেপ্টেম্বর ইরান আর ইরাকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল।

আব্বাস কিয়ারুস্তম, ক্লোজ-আপ
দারিউশ মেরজাই, হামুন

১৯৯১ পারস্য উপসাগরীয় যুদ্ধ

ডিসেম্বর ৯ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরান-ইরাক যুদ্ধের জন্য ইরাককে আগ্রাসনকারী বলে শনাক্ত করল।

মনসুর হেকমত কর্তৃক প্রতিষ্ঠিত হল ওয়ার্কার-কমিউনিস্ট পার্টি অফ ইরান।

১৯৯২ মোহসেন মাখমালবাফ, ওয়ান্স আপন আ টাইম, সিনেমা

১৯৯৪ আগস্ট ৩ কাজভিন প্রতিবাদ

আব্বাস কিয়ারুস্তমি, থ্রো দ্য অলিভ ট্রিজ

১৯৯৫ ইরানের ওপর তেল ও বাণিজ্য অবরোধ দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

১৯৯৬ মোহসেন মাখমালবাফ, গাব্বেহ

১৯৯৭ ইরানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ২,০০০ মানুষের মৃত্যু হল।

আগস্ট ২ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি।

আব্বাস কিয়ারুস্তমি, টেস্ট অফ চেরি
মজিদ মাজিদী, চিলড্রেন অফ হ্যাভেন

১৯৯৮ আলী রাহনেমা, অ্যান ইসলামিক ইউটোপিয়ান: আ পলিটিকাল বায়োগ্রাফি অফ আলী শরিয়তি

দারিউশ মেরজাই, দ্য পিয়ার ট্রি
সামিরা মাখমালবাফ, দ্য আপেল

১৯৯৯ গণতন্ত্রের দাবিতে তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ করে।

আব্বাস কিয়ারুস্তমি, দ্য উইন্ড উইল ক্যারি আস
মজিদ মাজিদী, দ্য কালার অফ প্যারাডাইস

২০০০ এজ্জাতুল্লা সাহাবি কর্তৃক প্রতিষ্ঠিত হল কাউন্সিল অফ ন্যাশনালিস্ট-রিলিজিয়াস অ্যাকটিভিস্টস অফ ইরান।

সামিরা মাখমালবাফ, ব্ল্যাকবোর্ডস

২০০১ জর্জ বুশ জুনিয়র তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে ‘শয়তানের অক্ষের’ অংশ বলে উল্লেখ করেন।

জুন ৮ দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন খাতামি।

ইরানি মাওবাদীদের ইউনিয়ন অফ ইরানিয়ান কমিউনিস্টস (সারবেদারান) থেকে গঠিত হল কমিউনিস্ট পার্টি অফ ইরান (মার্ক্সিস্ট-লেনিনিস্ট-মাওয়িস্ট)।

মোহসেন মাখমালবাফ, কান্দাহার

২০০২ ফেব্রুয়ারি ১২ তেহরানে বিধ্বস্ত হল ইরান এয়ার টুর্স ফ্লাইট ৯৫৬

জুন ২২ ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প। ২৬১ জনের মৃত্যু। ১৩০০রও বেশি জখম হলেন, ২৫,০০০-এরও বেশি গৃহহীন।

ইফ্রাইম কার্শ, দ্য ইরান-ইরাক ওয়ার, ১৯৮০-৮৮

২০০৩ অক্টোবর ২১ ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ও সমৃদ্ধকরণ স্থগিত করতে এবং আইএইএ কর্তৃক অঘোষিত পরিদর্শনের অনুমতি দিতে রাজি হল ইরান।

নভেম্বর ১২ ইরানের পারমাণবিক কর্মসূচির কোনও প্রমাণ খুঁজে পেল না আইএইএ, তবে প্লুটোনিয়াম উৎপাদন নিয়ে উদ্বেগ প্রকাশ করল।

ডিসেম্বর ২৬ ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে এক ভূমিকম্পে ৩৪,০০০ মানুষ নিহত।

আয়াতুল্লাদের বিরুদ্ধে তেহরানে শিক্ষার্থীদের নেতৃত্বে সহস্রজনের বিক্ষোভ। প্রথম ইরানি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদি।

আজার নাফিসি, রিডিং ইন লোলিতা ইন তেহরান: আ মেমোয়ার ইন বুকস
ফরিদেহ কুহি-কামালি, দ্য পলিটিকাল ডেভলাপমেন্ট অফ দ্য কুর্দস ইন ইরান

২০০৪ ফেব্রুয়ারি ১৮ ইরানের নিশাপুরে পেট্রোল, সার ও সালফার বহনকারী একটি ট্রেন লাইনচ্যুত ও বিস্ফোরিত হলে ৩০০ জন নিহত হয়।
২০ ইরানের আইনসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন রক্ষণশীলরা।

জুন ২৪ ইরানের নোসরাতাবাদের এক পুলিশ চেকপয়েন্টে একটি পেট্রোল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সাথে ধাক্কা খেলে এতে ৯০ জন নিহত হন।

ওয়ার্কার-কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত হল ওয়ার্কার-কমিউনিস্ট পার্টি অফ ইরান-হেকমতবাদী। ইরানি কুর্দিস্তানে প্রতিষ্ঠিত হল দ্য পার্টি ফর আ ফ্রি লাইফ ইন কুর্দিস্তান (পিজেএকে)। প্রতিষ্ঠিত হল অ্যাসোসিয়েশন ফর দ্য রিভাইভাল অফ জোরোয়েস্ট্রিয়ানিজম (এআরজেড)।

কানাডা ইরান থেকে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল।

ইরানের পারমাণবিক কর্মসূচি ক্রমবর্ধমান আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হল। আইএইএ দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করল। এর ফলে পশ্চিমা দেশগুলির সাথে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেল এবং সম্ভাব্য পারমাণবিক বিস্তার নিয়ে আলোচনা শুরু হল।

২০০৫ ফেব্রুয়ারি ১৪ তেহরানের এক মসজিদে আগুন লেগে ৫৯ ব্যক্তির মৃত্যু।

এপ্রিল ১৮ ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে জাতিগত দাঙ্গায় ৫ ব্যক্তির মৃত্যু।

আগস্ট ৩ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রক্ষণশীল মাহমুদ আহমাদিনেজাদ।

অক্টোবর ২৬ তেহরানের এক “জায়নবাদ মুক্ত বিশ্ব” সম্মেলনে ইসরায়েলকে “মানচিত্র থেকে মুছে ফেলার” আহবান জানালেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

ডিসেম্বর ৬ তেহরানের এক আবাসিক এলাকায় একটি দশতলা ভবনে একটা ইরানি সি-১৩০ হারকিউলিস বিধ্বস্ত হলে ৯৪ ব্যক্তির মৃত্যু হয়।

কানাডা জানাল, কানাডিয়ান-ইরানি আলোকচিত্রী সাংবাদিক জাহরা “জিবা” কাজেমি-আহমেদাবাদির মৃত্যুর বৈশ্বিক তদন্তের ব্যাপারে যদ্দিন না সম্মতি দিচ্ছে ইরান, তদ্দিন দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনরায় চালু হবে না।

প্রতিষ্ঠিত হল ওয়ার্ল্ড অ্যালায়েন্স অফ পার্সি অ্যান্ড ইরানি জরথোশতিজ (ওয়াপিজ)।

আজাদেহ মোয়াভেনি, লিপস্টিক জিহাদ: আ মেমোয়ার অফ গ্রোয়িং আপ ইরানিয়ান ইন আমেরিকা অ্যান্ড আমেরিকান ইন ইরান

বাহমান ঘোবাদি, টার্টলস ক্যান ফ্লাই

২০০৬ জন ডব্লিউ. ওয়াটারহাউজ, জোরোয়েস্ট্রিয়ানিজম
হামিদ রেজা সদর, ইরানিয়ান সিনেমা: আ পলিটিকাল হিস্ট্রি

২০০৭ যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর অবরোধ দিল।

মাইকেল আক্সওয়ার্দি, এম্পায়ার অফ দ্য মাইন্ড: আ হিস্ট্রি অফ ইরান
কেরিম ইলদিজ, দ্য কুর্দস ইন ইরান: দ্য পাস্ট, প্রেজেন্ট, অ্যান্ড ফিউচার

দারিউশ মেরজাই, সান্তুরি
মারজানে সাত্রাপি আর ভিনসেন্ট পারোন্নাউড, পার্সিপোলিস

২০০৮ সামিরা মাখমালবাফ, টু-লেগড হর্স
মজিদ মাজিদী, দ্য সং অফ স্প্যারোজ

২০০৯ দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাহমুদ আহমাদিনেজাদ।

আসগর ফরহাদি, অ্যাবাউট এলি

২০০৯-১০ ইরানের সবুজ আন্দোলন

২০১০ হোমা কাতৌজিয়ানে, দ্য পার্সিয়ানস: এনসিয়েন, মেডিইভাল অ্যান্ড মডার্ন ইরান

২০১১ আব্বাস ভালি, কুর্দস অ্যান্ড দ্য স্টেট ইন ইরান: দ্য মেকিং অফ কুর্দিশ আইডেনটিটি
অ্যান্ড্রু স্কট কুপার, দ্য অয়েল কিংস: হাউ দ্য ইউ.এস., ইরান, অ্যান্ড সৌদি অ্যারাবিয়া চেঞ্জড দ্য ব্যালেন্স অফ পাওয়ার ইন দ্য মিডল ইস্ট
জেনি রোজ, জোরোয়েস্ট্রিয়ানিজম: অ্যান ইন্ট্রোডাকশন
 জোরোয়েস্ট্রিয়ানিজম: আ গাইড ফর দ্য পারপ্লেক্সড
হামিদ দাবাশি, ব্রাউন স্কিন, হোয়াইট মাস্কস
হামিদ নাফিসি, আ সোশাল হিস্ট্রি অফ ইরানিয়ান সিনেমা, প্রথম ও দ্বিতীয় বালাম।

আসগর ফরহাদি, আ সেপারেশন

২০১২ হামিদ দাবাশি, দ্য আরব স্প্রিং: দ্য এন্ড অফ পোস্টকলোনিয়ালিজম
হামিদ নাফিসি, আ সোশাল হিস্ট্রি অফ ইরানিয়ান সিনেমা, তৃতীয় ও চতুর্থ/শেষ বালাম।
প্যাট্রিসিয়া ক্রোন, দ্য নেটিভিস্ট প্রফেটস অফ আর্লি ইসলামিক ইরান: রুরাল রিভোল্ট অ্যান্ড লোকাল জোরোয়েস্ট্রিয়ানিজম
প্রডস অক্টর স্কজায়েরভো, দ্য স্পিরিট অফ জোরোয়েস্ট্রিয়ানিজম

২০১৩ ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী হাসান রুহানি।

মাইকেল আক্সওয়ার্দি, রেভল্যুশনারি ইরান: আ হিস্ট্রি অফ দ্য ইসলামিক রিপাবলিক

২০১৪ ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি জানালেন, আইএসের বিরুদ্ধে ইরাক সরকারের যুদ্ধে সহায়তা করতে তাঁর দেশ প্রস্তুত; ইরানের রেভল্যুশনারি গার্ড ইরাক সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া শুরু করল।

২০১৫ বহুলআকাঙ্খিত পারমাণবিক আপোসমীমাংসা। বছরের পর বছর ধরে দরকষাকষির পর বৈশ্বিক শক্তিগুলো ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হল। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের ওয়াদা করল।

আমির আহমাদি, দ্য দেভা কাল্ট ইন দ্য গাথাজ: অ্যান ইডিওলজিকাল আর্কিওলজি অফ জোরোয়েস্ট্রিয়ানিজম
শিবা রাহবারান, ইরানিয়ান সিনেমা আনসেন্সর্ড: কনটেম্পোরারি ফিল্ম-মেকার্স সিন্স দ্য ইসলামিক রেভল্যুশন

আসগর ফরহাদি, ট্যাক্সি
ওরভাজি ইরানি, দ্য পাথ অফ জরথুস্ত্র
মজিদ মাজিদী, মুহাম্মদ রাসুলুল্লাহ

২০১৬ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া ধর্মযাজক আয়াতুল্লাহ শেখ নিমর বকির আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করাকে কেন্দ্র করে সৌদি আরবের সাথে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি ঘটল। তেহরানে উত্তেজিত জনতা সৌদি দূতাবাসে অগ্নিসংযোগ করল। দেড় দশকের মধ্যে প্রথম ইরানি প্রেসিডেন্ট হিসেবে ইওরোপ সফর করলেন রুহানি।

রোহিন্তন ফালি নারিমান, দ্য ইনার ফায়ার: ফেইথ, চয়েস, অ্যান্ড মডার্ন-ডে লিভিং ইন জোরোয়েস্ট্রিয়ানিজম

আসগর ফরহাদি, দ্য সেলসম্যান

২০১৭ দ্বিতীয় মেয়াদে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান রুহানি। ইরানের পার্লামেন্ট আর আয়াতোল্লাহ খোমিনির মাজারে সমন্বিত হামলায় একাধিক মানুষের মৃত্যু, আইএস এই হামলার দায় স্বীকার করে। অর্থনৈতিক অসন্তোষের দরুণ ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ।

আব্বাস আমানত, ইরান: আ মডার্ন হিস্ট্রি

মজিদ মাজিদী, বিয়োন্ড দ্য ক্লাউডস

২০১৮ ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক আন্তর্জাতিক আপোসমীমাংসা থেকে সরে আসার ঘোষণা ও দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুজেস্তান প্রদেশের আহভাজে এক সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের প্রকাশ্য গুলিবর্ষণে ২৫ জন মানুষের মৃত্যু। একটি আরব জাতীয়তাবাদী সংগঠন ও আইএস আলাদা আলাদাভাবে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

লিওর বি. স্টার্নফিল্ড, বিটউইন ইরান অ্যান্ড জায়ন: জিউইশ হিস্ট্রিজ অফ টোয়েন্টিথ-সেঞ্চুরি ইরান

২০১৯ পারস্য উপসাগরে তেলের ট্যাংকারে আক্রমণের জন্য ইরানকে অভিযুক্ত করল মার্কিন যুক্তরাষ্ট্র, তেহরান এই হামলার দায় অস্বীকার করল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে ইরান জুড়ে বিক্ষোভ। ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ণ চালালে তাতে ১০০ জন মানুষের প্রাণহানি ঘটে।

২০২০ মার্কিন বিমানহামলায় নিহত হলেন আইআরজিসির বহিঃস্থ শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলেমানি।

জন গাজভিনিয়ান, আমেরিকা অ্যান্ড ইরান: আ হিস্ট্রি, ১৭২০ টু দ্য প্রেজেন্ট

২০২১ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রক্ষণশীল ইব্রাহিম রাইসি, যাঁর বিরুদ্ধে ১৯৮৮ সালে ৩ হাজার ভিন্নমতাবলম্বীর ওপর নিধনযজ্ঞ চালানোর অভিযোগ আছে।*
* তেহরানের যে ডেথ কমিটি এই হত্যাযজ্ঞ চালিয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন আয়াতুল্লা হোসেইন আলি মোনতাজেরি। তিনি কমিটির সিদ্ধান্ত সমর্থন করতে পারেননি। একটি সভায় বলেছিলেন, “ইতিহাস আমাদের অভিযুক্ত করবে।”

এরভান্দ আব্রাহামিয়ান, অয়েল ক্রাইসিস ইন ইরান: ফ্রম ন্যাশনালিজম টু ক্যুদেতা
আলী রাহনেমা, কল টু আর্মস: ইরান’স মার্ক্সিস্ট রেভ্যলুশনারিজ: ফর্মেশন অ্যান্ড এভল্যুশন অফ দ্য ফাদা’ইজ, ১৯৬৪-৭৬
আহমেদ দীন রুমি, সাইরাস: একজন জাতির পিতা আইনপ্রণেতা ও মুক্তিদাতার জীবন

২০২২ সেপ্টেম্বর ১৩ ইসলামি প্রজাতন্ত্রের পোশাকবিধি লঙ্ঘণ করার অভিযোগে ইরানি কুর্দিস্তানের তরুণী জিনা মাহসা আমিনিকে আটক করল তেহরানের মোরালিটি পুলিশ।
১৬ তেহরানের এক হাসপাতাল কোমায় মৃত্যু হল জিনার। ইরানি কর্তৃপক্ষ জানাল, নিকটবর্তী এক স্টেশনে ‘শিক্ষা’ দিতে নিয়ে গেলে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। জিনার পরিবার এই রাষ্ট্রীয় ভাষ্য প্রত্যাখ্যান করে। সামাজিক মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ঘটনার তদন্ত দাবি করেন।
১৭ জিনার দেশের বাড়ি সাকেজে জানাজা সম্পন্ন হল। সেখান থেকে প্রতিবাদ প্রথমে প্রাদেশিক রাজধানীতে দেখা দেয়। এরপর দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে যায়। প্রতিবাদ আন্দোলনে “স্বৈরাচার নিপাত যাক” শ্লোগান ওঠে। প্রতিবাদীদের মধ্যে কিছু নারী নিজেদের মাথা থেকে হিজাব খুলে ফেলেন ও আগুনে পোড়ান।
১৯ ইরানি কুর্দিস্তানের কোন কোন জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে প্রতিবাদীদের সংঘাত দেখা দিল।
২০ সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির এক সহকারী সমবেদনা জানাতে জিনার পরিবারের সাথে দেখা করলেন, জানালেন খামেনি জিনার মৃত্যুর ব্যথা অনুভব করেন।
২১ কর্তৃপক্ষ ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অভিগম্যতা সীমিত করল। সরকারিভাবে ৮ জনের মৃত্যু স্বীকার করা হল।
২২ প্রেসিডেন্ট রাইসি বললেন, “অরাজকতা” গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র তেহরানের মোরালিটি পুলিশের ওপর নিষেধাজ্ঞা দিল।
২৩ বিভিন্ন শহরে সরকারি র‍্যালির আয়োজন করা হল, যেখান থেকে প্রতিবাদীদের ফাঁসির দাবি উঠল। সেনাবাহিনী “শত্রুদের নানামুখী ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার” শপথ নিল।
২৪ ইরাকি কুর্দিস্তানে অবস্থিত ইরানের সশস্ত্র বিরোধীপক্ষীয় ঘাঁটিগুলোর বিরুদ্ধে চলমান আন্দোলনে মদত দেয়ার অভিযোগ এনে সামরিক অভিযান পরিচালনা করল রেভল্যুশনারি গার্ডস।
৩০ জাহেদান হত্যাযজ্ঞ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানাল, জাহেদান শহরে জুম্মার নামাজের পর প্রতিবাদীদের ওপর গুলি চালিয়ে শিশুসহ ৬৬ জনকে খুন করা হয়েছে। সরকারি টিভি বলল, ‘সন্ত্রাসবাদীরা’ একটা থানায় গুলি চালিয়েছিল, তাই পাল্টা গুলি চালানো হয়েছে। রেভল্যুশনারি গার্ডস বলল, এর বাহিনীর ও বাসিজ মিলিশিয়ার ৫ জন খুন হয়েছেন।

অক্টোবর ৩ নিরাপত্তা বাহিনীর পক্ষে সমর্থন ব্যক্ত করলেন খামেনি। জানালেন, জিনার মৃত্যু তাঁর “বুক ভেঙে দিয়েছে”; কিন্তু অভিযোগ তুললেন, এই হত্যাকাণ্ডের পেছনে ইরানের শত্রুদের উসকানি আছে। একাধিক শহরে সর্বস্তরের ইরানিরা রাস্তায় নেমে এলেন, “স্বৈরাচার নিপাত যাক” শ্লোগান দিলেন; এবং সরকার পরিবর্তনের দাবি তুললেন।
সরকারি তদন্তকারী বিচারকের প্রতিবেদনে দাবি করা হল, জিনার মৃত্যু পুলিশ হেফাজতে মাথায় ও দেহে আঘাতজনিত কারণে হয়নি; আগে থেকেই থাকা অসুস্থতার কারণে হয়েছে।
১০ ইরানের প্রতিবাদ আন্দোলন জ্বালানি খাতেও ছড়িয়ে পড়ল। আবাদান ও কাঙ্গান তেল শোধনাগার এবং বুশেহের পেট্রোকেমিক্যাল প্রকল্পের শ্রমিকরা প্রতিবাদে অংশ নিলেন।
১৫ তেহরানের কুখ্যাত এভিন কারাগারে আগুন লেগে গেল। প্রত্যক্ষদর্শীরা জানালেন তাঁরা গুলির শব্দ শুনেছেন। আইনী কর্তৃপক্ষ পরবর্তীতে জানাল, কারাগারে দেখা দেয়া অসন্তোষে ৮ জন মারা গেছেন।

নভেম্বর ১৪ ফরাসি প্রেসিডেন্ট ইম্মানুয়েল মাখোঁ ইরানের চলমান আন্দোলনকে “বিপ্লব” বলে আখ্যায়িত করলেন।
২১ ইরানের বিশ্বকাপ স্কোয়াড জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার জানিয়ে প্রতিবাদীদের সাথে একাত্মতা প্রকাশ করল।

ডিসেম্বর ৪ ইরানের পাবলিক প্রজিকিউটর জানালেন, মোরালিটি পুলিশ তুলে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানাল, বাধ্যতামূলক হিজাব আইন ভিন্ন উপায়ে বাস্তবায়ন করা হবে।
তেহরানে সড়ক অবরোধ করা, ছুরিকাঘাতে বাসিজ মিলিশিয়ার এক সদস্যকে জখম করা, এবং ‘মোহারেবের’ (খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা) অভিযোগ এনে ২২-বছর-বয়সী প্রতিবাদী মোহসেন শেকারিকে ফাঁসিতে ঝোলানো হল।
১২ মাশহাদে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করে ‘মোহারেব’ (খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা) সংঘটিত করার অভিযোগ এনে আরেক ইরানি প্রতিবাদী ২৩-বছর-বয়সী মজিদরেজা রাহনাবার্দের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

মাহমুদ মুনশিপুরি, ইন দ্য শ্যাডো অফ মিসট্রাস্ট: দ্য জিওপলিটিকস অ্যান্ড ডিপ্লোমেসি অফ ইউএস-ইরান রিলেশনস
মেহরান কামরাভা, আ ডাইনাস্টিক হিস্ট্রি অফ ইরান: ফ্রম দ্য কাজারস টু দ্য পাহলভিজ
 ট্রিম্ফ অ্যান্ড ডিসপেয়ার: ইন সার্চ অফ ইরান’স ইসলামিক রিপাবলিক

সায়ীদ রুস্তায়ি, লেইলা’স ব্রাদার্স

২০২৩ ফেব্রুয়ারি ৫ মানবাধিকার সংস্থাগুলো জানাল, ইসলামি প্রজাতন্ত্রের হাতে ছয় মাসে ৫০০ জন প্রতিবাদী খুন হয়েছেন, যাঁদের ৭১ জন শিশু।

মার্চ চীনের মধ্যস্ততায় সৌদি-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের নাটকীয় উন্নতি।
ইরানজুড়ে শত শত স্কুলছাত্রী বিষপ্রয়োগে খুন হলেন। প্রেসিডেন্ট রাইসি বললেন, এটা ‘তেহরানের শত্রুদের’ কাজ। পরদিন ইরান সরকারকে এই ঘটনার জন্য দায়ী করে নতুন করে প্রতিবাদ দেখা দিল।
ইরান সরকার জানাল, ছয় মাসে নিরাপত্তা বাহিনীর অন্তত ৫৩ জন সদস্য খুন হয়েছেন।

মে ১৩ প্রতিবাদ আন্দোলনের সাথে যুক্ত থাকার অভিযোগ এনে ৩ জনকে ফাঁসিতে ঝোলাল ইরান।

জুলাই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিল ইরান।
১৬ মোরালিটি পুলিশ বাধ্যতামূলক হিজাব আইন মান্য করা নিশ্চিত করতে আবারও রাস্তায় টহল দিতে শুরু করল।

অক্টোবর ৬ শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরানের নার্গিস মোহাম্মদি।
ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে গাজা গণহত্যা শুরু।
হামাসের হামলার একদিন পর ইরান-সমর্থিত লুবনানী শিয়াদের সংগঠন হিযবুল্লা ইসরায়েলের সাথে সীমান্তে নিম্ন মাত্রার সংঘাতে জড়িয়ে পড়ল।

নভেম্বর ইরান-সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালাতে শুরু করল।

মেহরান কামরাভা (সম্পা.), দ্য স্যাক্রেড রিপাবলিক: পাওয়ার অ্যান্ড ইন্সটিটিউশনস ইন ইরান
রুহুল মাহফুজ জয়, অনুবাদ, আব্বাস কিয়ারোস্তামি কবিতাসমগ্র

২০২৪ জানুয়ারি ১ বিআরআইসিএস গ্রুপে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইরান।
কেরমানে এক বোমা হামলায় অন্তত ১০৩ ব্যক্তি নিহত।
১১ ওমান উপসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী, যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত এবং গ্রিস-পরিচালিত বেসামরিক তেল ট্যাঙ্কার সেইন্ট নিকোলাসয়ের নিয়ন্ত্রণ নিল ইরানের নৌবাহিনী।
১৫ ইরাকি কুর্দিস্তানের এরবিলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৪ জনকে খুন করল আইআরজিসি। সিরিয়ার আলেপ্পো গভর্নরেটেও একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল।
১৬ “প্রোপাগাণ্ডা ছড়ানোর” দায়ে নোবেল লরিয়েট নার্গিস মোহাম্মদির ১২ বছরের কারাদণ্ডের মেয়াদ বাড়াল ইরান সরকার। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে “সন্ত্রাসবাদীদের ঘাঁটি” লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। পাকিস্তান দাবি করল, এতে বিনা উসকানিতে দেশটির আকাশসীমা লঙ্ঘিত হয়েছে, যাতে ২ শিশুর মৃত্যু হয়েছে।
১৭ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তান ইরান থেকে নিজ রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল।
১৮ অপারেশন মার্গ বার সরমাচার, ১৬ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী ইরানের ভেতরে বেলুচিস্তান বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তুতে “প্রিসিশন বিমানহামলা” চালাল। বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মির শিবিরগুলোতে আঘাত হানার খবর পাওয়া গেল। পাক-ইরান সীমান্তের কাছে ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভানে বিস্ফোরণের খবর পাওয়া গেল। এই হামলায় ৪ মহিলা ও ৩ শিশু নিহত হন। যাঁদের সকলেই বিদেশী নাগরিক।
২০ সিরিয়ার দামিশকে এক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমানহামলায় জেনারেল সাদেগ ওমিদজাদে সহ ৫ আইআরজিসি সদস্য নিহত হন।
২১ ইরানের কেরমান শহরে এক ব্যারাকের ছাত্রাবাসের ভেতরে একজন সৈনিক প্রকাশ্যে গুলি চালালে তাতে ৫ সৈনিক নিহত হন।
২৫ ইরানি ব্যবসায়ী হোসেইন হাতেফি আরদাকানির তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। আরদাকানির বিরুদ্ধে আইআরজিসি কর্তৃক সংগৃহীত এবং পরে রাশিয়ার কাছে বিক্রি করা ড্রোনের যন্ত্রাংশ সংগ্রহের অভিযোগ ছিল।
২৭ সারাভানে ৩ বন্দুকধারী ৯ পাকিস্তানি শ্রমিককে হত্যা করে।
২৯ সামরিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশে বোমা হামলার পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত হওয়া ৪ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান।

ফেব্রুয়ারি ৮ মেটা তাঁদের “বিপজ্জনক সংগঠন ও ব্যক্তি নীতি” ভঙ্গ করায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দিল।
১১ ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের এক ফাঁড়িতে হামলায় বাসিজ মিলিশিয়ার ২ সদস্যের মৃত্যু।

এপ্রিল ১ দামিশকে ইরানের এক দূতাবাস ভবনে একটি হামলায় আইআরজিসির দুই ইরানি সেনাপতি নিহত হলেন। ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে।
এপ্রিল ১৪ ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ৩০০টি ড্রোন, ক্রুজ, ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করল।

মে ১৯ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু।

জুলাই ২৮ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংস্কারপন্থী মাসুদ পেজকেশিয়ান।

মোহাম্মদ রাসূলফ, দ্য সীড অফ দ্য স্যাক্রেড ফিগ

২০২৫ জানুয়ারি ১৭ রাশিয়ার সাথে একটি কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রিটিতে সই করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১৮ তেহরানের প্যালেস অফ জাস্টিসের ভেতরে ইরানের সুপ্রিম কোর্টের ২ বিচারপতি জনৈক বন্দুকধারীর গুলিতে খুন হলেন, যাঁদের একজন ১৯৮৮ সালে রাজবন্দীদের গণ মৃত্যুদণ্ড প্রদানের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন।

ফেব্রুয়ারি ৬ ইরানের প্রথম ড্রোন-বহনকারী যুদ্ধজাহাজ শহিদ বাঘেরির উদ্বোধন।

এপ্রিল ৭ দামঘানের নিকটে এক কয়লা খনিতে গ্যাস বিস্ফোরিত হয়ে ৭ খনিশ্রমিকের মৃত্যু।
১২ সিস্তান ও বালুচেস্তান প্রদেশের মেহরেস্তান কাউন্টিতে এক হামলায় ১২ পাকিস্তানি মজদুরের মৃত্যু।
১৪ এভিন কারাগারের পরিচালক হেদায়েতুল্লা ফারজাদিকে অন্তর্ভুক্ত করে ৭ জন ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিল ইওরোপীয় ইউনিয়ন (ইইউ)।
২৪ ইরানের স্টেট ব্রডকাস্টার আইআরআইবিতে খলিফা আবু বকরকে অবমাননা করা একটি প্রোগ্রাম সম্প্রচার করার দায়ে সংস্থাটির ৪ কর্মীকে গ্রেপ্তার করা হল।
২৬ শহিদ রাজায়ী বন্দর বিস্ফোরণে ৫৭ ব্যক্তির মৃত্যু।
২৯ ইস্ফাহান প্রদেশে এক বিস্ফোরণে ২ ব্যক্তির মৃত্যু।
৩০ কারাজ প্রদেশের গেজেল হেসার কারাগারের বন্দী মোহসেন লাঙ্গারনেশিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। লাঙ্গারনেশিন ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি ও আইআরজিসির জনৈক কর্নেল হাসান সাইয়াদ খোদায়ীকে গুপ্তহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। একাধিক মানবাধিকার সংস্থা বিচারটিকে অন্যায্য দাবি করল, বলল নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।

মে ৪ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করল, তাঁরা কাশেম বাসির নামের নতুন একটা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
১৬ ২০২২ সাল থেকে ২ ফরাসি নাগরিককে গ্রেপ্তার করে ও কারাবন্দী রেখে এবং তাঁদের জিম্মি করার মাধ্যমে অধিকার ভঙ্গ করার অভিযোগ এনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (আইসিজে) ইরানের বিরুদ্ধে একটা মামলা করল ফ্রান্স।
২১ ২০২৩ সালে তেহরানস্থ আজারবাইজানি দূতাবাসে হামলা চালানোর দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান।

জুন ৪ আইএস-খোরাসানের ১৩ সদস্যকে গ্রেপ্তার করল ইরান।
১০ ২০১৮ সাল থেকে ইরানের পশ্চিমাঞ্চলে চলে আসা সংঘর্ষের কালে ৩ আইআরজিসি সদস্যকে হত্যা করার দায়ে ইসলামিক স্টেট গ্রুপের ৯ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান।
১১ বন্দর-ই-দাইয়ার শহরের এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৩ ব্যক্তির মৃত্যু।
১২ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এই মর্মে রুল জারি করল যে, ২০০৫ সালের পর প্রথমবারের মত ইরান তাঁর নিউক্লিয়ার নন-প্রলিফারেশন বাধ্যবাধকতা ভঙ্গ করেছে।
১৩-২৪ ইরান-ইসরায়েল জুন যুদ্ধ। বারো দিনের যুদ্ধ নামেও পরিচিত।
১৩ ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিমানহামলা চালাল ইসরায়েল। এই হামলায় একাধিক সামরিক কর্মকর্তা খুন হন। যাঁদের মধ্যে আছেন দেশটির সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও আইআরজিসি কমান্ডার হোসেন সালামি।
১৪ ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে শুরু করল।
১৬ তেহরানে স্টেট ব্রডকাস্টার আইআরআইবির সদরদপ্তরে বোমা হামলা চালিয়ে অন্তত ১ ব্যক্তিকে খুন করল ইসরায়েল। অনির্দিষ্টকালের জন্য ইরানের সাথে নিজ সীমান্ত বন্ধ করে দেয়ার নির্দেশ দিল পাকিস্তান।৩
২১ ইরানে বিমানহামলা চালানোর ভেতর দিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধে প্রবেশ করল যুক্তরাষ্ট্র।
২৩ কাতারের আল উবেইদ বিমান ঘাঁটিতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরানের বিমানবাহিনী। কাতারি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্রগুলোকে ইন্টারসেপ্ট করে। উল্লেখ্য, অই বিমান ঘাঁটিটি মার্কিন বিমানবাহিনীর।
২৪ যুদ্ধবিরতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৫ আইএইএর সাথে ইরানের সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিল দেশটির কনসালটেটিভ এজেন্সি।
২৬ আইএইএর সাথে ইরানের সহযোগিতা স্থগিত করার পক্ষে ভোট দিল দেশটির গার্ডিয়ান কাউন্সিল।

জুলাই ২ আইএইএর সাথে ইরানের সহযোগিতা স্থগিত করার হুকুম দিলেন প্রেসিডেন্ট পেজকেশিয়ান।
১১ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হল খোররামাবাদের উপত্যকার প্রাগৈতিহাসিক জায়গাগুলো।
১৪ কোমে এক আবাসিক ব্লকে বিস্ফোরণে ৭ ব্যক্তি আহত।
১৯ ফার্স প্রদেশে এক বাস উল্টে গিয়ে ২১ জনের মৃত্যু। আবাদান শোধনাগারে আগুন লেগে ১ ব্যক্তির মৃত্যু।
২১ কাসেদ রকেট ব্যবহার করে একটি সাব-অরবিটাল স্যাটেলাইট পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করল ইরান।
২৩ তাপপ্রবাহের কারণে তেহরান সহ সাতটি প্রদেশে সরকারি পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হল।
২৬ জাহেদানের এক আদালত প্রাঙ্গনে বন্দুকধারীদের হামলায় ৩ হামলাকারী সহ ৯ ব্যক্তি নিহত।
২৭ সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রের দায়ে পিপল’স মোজাহেদিন অর্গানাইজেশন অফ ইরানের (পিএমওআই) ২ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

আগস্ট ৪ সুপ্রিল ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল নামে একটা নয়া নিরাপত্তা পরিষদ গঠন করল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।
দ্বিতীয়বারের মত আলি লারিজানিকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব নিযুক্ত করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি ও কথিত ইসলামিক স্টেট গ্রুপের পক্ষে হামলার ষড়যন্ত্রের পৃথক দুটি অভিযোগে দোষী সাব্যস্ত ২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান।
তাবাসে একটা খননকারী যন্ত্রের সাথে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে তাতে ৩০ ব্যক্তি আহত হন।
২০ ইরান-ইসরায়েল জুন যুদ্ধের পর নিজেদের প্রথম একক সামরিক মহড়া পরিচালনা করল ইরান। সাসটেইনেবল পাওয়ার ১৪০৪ ড্রিল চলাকালে ভারত মহাসাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করল।
২২ সিস্তান ও বালুচিস্তান প্রদেশের ইরানশাহরের কাছে দুটি পুলিশের গাড়িতে অতর্কিত হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত।
২৬ ইরানি রাষ্ট্রদূত আহমেদ সাদেঘিকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া। আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার পরিকল্পনা ঘোষণা দিল। ২০২৪ সালে একটি ইহুদি রেস্তোরাঁ এবং একটি উপাসনালয়ে দুটি হামলার জন্য আইআরজিসিকে অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা কর্তৃক দায়ী করার প্রেক্ষিতে এই ঘোষণা আসে।
২৭ সিস্তান ও বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৩ জন নিহত।

সেপ্টেম্বর ৮ সিস্তান ও বালুচিস্তানের গোলশান সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশের চেষ্টারত ১২০ জন আফগান অভিবাসীর একটি দলের উপর ইরানি সীমান্তরক্ষীরা গুলি চালালে এতে ৬ ব্যক্তি নিহত হন।
ইরান আইএইএর সাথে সহযোগিতা পুনরায় শুরু করার জন্য মিসরে পারমাণবিক সংস্থাটির সাথে একটি চুক্তি সই করল।
১৬ ইরান সরকারের জন্য তেল বিক্রির জন্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি ক্রয়কে ফ্যাসিলিটেট করার দায়ে ইরানি নাগরিক আলিরেজা দেরাখশান ও আরাশ এস্তাকি আলিভান্দের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।
১৭ ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
২৪ কিশ দ্বীপের দক্ষিণে ২,৫০০ টন সিমেন্ট বহনকারী তানজানিয়ার পতাকাবাহী একটি জাহাজ আংশিকভাবে ডুবে গেল। জাহাজের ৯ জন ক্রুকেই উদ্ধার করা হয়।
২৬ ইরান রাশিয়ার সাথে একটি চুক্তি সই করে যার মাধ্যমে হরমোজগান প্রদেশের বন্দর সিরিকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়।
২৮ ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনের অধীনে প্রত্যাহার করা জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পারমাণবিক কর্মসূচির জন্য ইরানের ওপর পুনরায় আরোপ করা হল।
২৯ পারমাণবিক কর্মসূচির কারণে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করল ইওরোপীয় ইউনিয়ন।

অক্টোবর ২ তেহরানের আমির আবাদ জেলায় তেহরান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজের একটি পরীক্ষাগারে সন্দেহভাজন হাইড্রোজেন ক্যাপসুল বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত।
ইসরায়েলের তরফে খোররামশহরে হামলার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত ৬ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান।
জুন মাসে ইরান সফরের সময় আটক ফরাসি-জার্মান সাইক্লিস্ট লেনার্ট মন্টেরলোকে মুক্তি দেয়া হল।
১৪ ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ ফরাসি নাগরিককে ৩০ বছরেরও বেশি কারাদণ্ড দিল।
২১ ফারস প্রদেশে ৫.০ মাত্রার ভূমিকম্পে ৮ জন আহত।

নভেম্বর ৪ গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০২২ সাল থেকে ইরানে আটক থাকা ২ ফরাসি নাগরিককে মুক্তি দেওয়া হল।
১১ পৌর কর্মকর্তাদের দ্বারা তাঁর পরিবারের খাবারের দোকান বন্ধ করে দেয়ার প্রতিবাদে ২ নভেম্বর আহভাজে একজন ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে মারা যান। তীব্র জনরোষ দেখা দেয়। একজন জেলা মেয়র ও একজন আইন প্রয়োগকারী গ্রেপ্তার করা হয়।
১২ তেহরান সিম্ফনি অর্কেস্ট্রার পরিবেশনা পরিচালনা করা প্রথম নারী হলেন পানিজ ফারুসেফি।
১৪ আফগান অভিবাসীদের বহনকারী দুটি গাড়ি সিস্তান ও বালুচেস্তান প্রদেশের খাশে উল্টে গেলে এতে ১৩ জন নিহত ও ৭ জন আহত হন। “অননুমোদিত পণ্যসম্ভার” বহন করার দায়ে হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেল ট্যাঙ্কার তালারাকে আটক করল আইআরজিসি।
১৬ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানালেন, ইরান-ইসরায়েল জুন যুদ্ধ এবং ইসলামী প্রজাতন্ত্রটির পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার ফলে পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না।
১৯ তালারা জাহাজ এবং এর ২১ জন ক্রুকে মুক্তি দেয়া হল।

ডিসেম্বর ১ “প্রচারণা কার্যক্রমে” জড়িত থাকার অভিযোগে ফিল্মমেকার জাফর পানাহিকে in absentia এক বছরের কারাদণ্ড দিল এবং তাঁর বিদেশ সফরের ওপর দু’বছরের নিষেধাজ্ঞা জারি করল একটি ইসলামী বিপ্লবী আদালত।
১০ সিস্তান ও বালুচেস্তান প্রদেশের লারের কাছে এক অতর্কিত হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত হন।
১১ পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর ১৭ বছর বয়সে স্বামীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন বাল্যবধূ গোলি কোহকানকে মৃতের আত্মীয়দের ক্ষতিপূরণ দেয়ার জন্য রক্তপণ (দিয়াত) আদায়ের পর গোলেস্তান প্রদেশের একটি কারাগার থেকে মুক্তি দেয়া হল।
১২ মাশহাদে একজন মৃত মানবাধিকার আইনজীবীর শোকসভায় যোগ দেয়ার সময় নোবেল বিজয়ী নার্গেস মোহাম্মদীকে পুনরায় গ্রেপ্তার করা হল।
১৩ সরকার তার জ্বালানি ভর্তুকি প্রকল্প সংশোধন করল এবং ২০১৯ সালের পর প্রথমবারের মতো আংশিক মূল্য বৃদ্ধি করল।
১৫ ইস্ফাহান প্রদেশে একটি মহাসড়কে একটি বাস উল্টে গিয়ে ১৩ জন নিহত এবং আরও ১৩ জন জখম হন।
২০ উর্মিয়ায় মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
২৪ ৪ মিলিয়ন লিটার জ্বালানি পাচারের সন্দেহে পারস্য উপসাগরে ১৬ জন ক্রু সদস্য বহনকারী একটি বিদেশী পতাকাবাহী তেল ট্যাঙ্কার আটক করল আইআরজিসি। নির্বাসিত প্রাক্তন আফগান পুলিশ কমান্ডার ও তালেবানদের একজন সমালোচক ইকরামউদ্দিন সারিকে তেহরানে তাঁর অফিসের বাইরে গুলি করে হত্যা করা হল।
২৮ তেহরানের ডাউনটাউনের দুটি প্রধান বাজারে বিক্ষোভ শুরু হয়, যখন ইরানি রিয়ালের মান মার্কিন ডলারের বিপরীতে নেমে আসে ১৪ লাখ ২০ হাজারে—যা এক নতুন সর্বনিম্ন রেকর্ড। এতে মূল্যস্ফীতির চাপ আরও বেড়ে যায় এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে। সরকার ডিসেম্বরের শুরুতে ভর্তুকিপ্রাপ্ত পেট্রলের দাম বাড়িয়েছিল, যা অসন্তোষকে আরও উসকে দেয়।
২৯ ইরানি রিয়ালের মূল্য হ্রাসের প্রতিবাদের মাঝেই ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে ইস্তফা দিলেন মোহাম্মদ রেজা ফারদিন। তেহরানে বিক্ষোভ অন্য শহরেও ছড়িয়ে পড়ে। রাজধানীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
৩০ বিক্ষোভ আরও শহর ও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন। তিনি তাঁদের দাবি শোনেন ও বলেন, অর্থনৈতিক সমস্যা সমাধানে তাঁর সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
৩১ আবদোলনাসের হেম্মতিকে কেন্দ্রীয় ব্যাংকের নয়া গভর্নর হিসেবে নিয়োগ দিল ইরান। চলমান অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে রাস্তায় নামা বিক্ষোভকারীরা ফাসায় ফার্স প্রাদেশিক সরকারের একটি ভবন আংশিকভাবে ধ্বংস করে দিলেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ভালি নাসর, ইরান’স গ্র্যান্ড স্ট্র্যাটেজি: আ পলিটিকাল হিস্ট্রি

জাফর পানাহি, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট

২০২৬ জানুয়ারি ১ বিক্ষোভে প্রথম মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। কর্তৃপক্ষ জানাল, অন্তত ৭ জন নিহত হয়েছেন। সবচে তীব্র সহিংসতা লোরেস্তান প্রদেশের আজনা শহরে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে রাস্তায় আগুন জ্বলতে দেখা যায় ও গুলি চলার শব্দ শোনা যায়। মানুষকে “লজ্জা! লজ্জা!” স্লোগান দিতে দেখা যায়। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, নিহতের সংখ্যা ৩। বখতিয়ারি ও ইস্ফাহান প্রদেশেও বিক্ষোভকারীদের মৃত্যুর খবর পাওয়া যায়। লোরেস্তানে আইআরজিসির বাসিজ মিলিশিয়ার এক ২১-বছর-বয়সী স্বেচ্ছাসেবক নিহত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি বার্তা লেখেন। তিনি তাতে বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, যুক্তরাষ্ট্র তাঁদের রক্ষা করবে। উল্লেখ্য, কয়েক মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করেছিল মার্কিন বাহিনী। ট্রাম্প আরও লেখেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত।” এদিকে বিক্ষোভ ৩১টি প্রদেশের মধ্যে ২২টিতে ছড়িয়ে পড়ে। ১০০টিরও বেশি স্থানে মানুষ প্রতিবাদ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইআরএএনএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনী বললেন, “দাঙ্গাবাজদের দমন করতে হবে।” অনেকে এটিকে নিরাপত্তা বাহিনীর জন্য কঠোর পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখেন। বিক্ষোভ ২৫টি প্রদেশে ১৭০টির বেশি স্থানে ছড়িয়ে পড়ল। এইচআরএএনএ জানাল, অন্তত ১৫ জন নিহত ও ৫৮০ জন গ্রেপ্তার হয়েছেন।
তেহরানের গ্র্যান্ড বাজারে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। কাঁদানে গ্যাস ছুঁড়ে তাঁদের সরিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। এইচআরএএনএ জানাল, মৃতের সংখ্যা ৩৬য়ে পৌঁছেছে। যাঁদের ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ ২৭টি প্রদেশের ২৮০টির বেশি স্থানে ছড়ায়।
নির্বাসিত যুবরাজের আহবানে মানুষ রাতে জানলা থেকে স্লোগান দেন, রাস্তায় নেমে আসেন। ইন্টারনেট ও আন্তর্জাতিক ফোন কল বন্ধ করে দেয় সরকার। দেশের ৮ কোটি ৫০ লাখ মানুষকে বহির্বিশ্বের সাথে যোগাযোগবিচ্ছিন্ন করার চেষ্টা করে।
কঠোর দমনপীড়নের ইঙ্গিত সত্ত্বেও বিক্ষোভ চলমান থাকে। এইচআরএএনএ জানায়, সহিংসতায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। আটক হয়েছেন ২,৩০০ জনের বেশি।
১০ বিক্ষোভের দুই সপ্তাহ। এইচআরএএনএ জানায়, মৃতের সংখ্যা অন্তত ১১৬ জনে পৌঁছেছে। ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ বলেন, বিক্ষোভে অংশ নিলে তাঁকে “খোদার শত্রু” হিসেবে গণ্য করা হবে।*
* ইরানে এই গুরুতর অভিযোগে মৃত্যুদণ্ড হতে পারে।
১১ ট্রাম্প বলেন, তাঁর হামলার হুমকির পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে। অ্যাক্টিভিস্টরা জানান, মৃতের সংখ্যা অন্তত ৫৪৪ জনে পৌঁছেছে।
১২ সরকারপন্থী সমাবেশ আয়োজন করল ইরান। মৃতের সংখ্যা অন্তত ৬৪৬ জনে পৌঁছাল।
১৩ অ্যাক্টিভিস্টদের দাবি, মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়ে গেছে। কয়েকদিন যোগাযোগবিচ্ছিন্ন থাকার পর মানুষ আবার বিদেশে ফোন করতে সমর্থ হল। ট্রাম্প বললেন, তিনি ইরানের সঙ্গে বৈঠক বাতিল করেছেন এবং, “সহায়তা আসছে।”
১৪ ইরান হুমকি দিল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হস্তক্ষেপ করলে প্রতিশোধ নেয়া হবে। কর্মকর্তারা জানালেন, আটককৃতদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড হতে পারে।
১৫ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা সম্মুখীন হন। মার্কিন প্রতিনিধি আবারও হুমকি দেন। এ সময় একজন ইরানি কূটনীতিক অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের অস্থিরতায় সরাসরি জড়িত।
২০ হ্যাকাররা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার ব্যাহত করলেন। নির্বাসিত যুবরাজের সমর্থনে ভিডিও প্রচার করলেন। নিরাপত্তা বাহিনীকে জনগণের দিকে অস্ত্র তাক না করার আহবান জানালেন। অ্যাক্টিভিস্টরা জানালেন, মৃতের সংখ্যা অন্তত ৪,০০০ জনে পৌঁছেছে।
২৬ ট্রাম্পের হামলার হুমকির প্রেক্ষিতে পশ্চিম এশিয়ায় পৌঁছালো মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তিনটি যুদ্ধজাহাজ।
২৮ মুদ্রা ব্যবসায়ীরা জানালেন, ৪৮ ঘণ্টায় ইরানি রিয়ালের মূল্য ১১% কমে গেছে। ডলারের বিপরীতে দর দাঁড়িয়েছে ১৬ লাখ। এটি নতুন সর্বনিম্ন রেকর্ড।
২৯ সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কবার্তা দিল ইরান। জানাল, পরের সপ্তাহে হরমুজ প্রণালীতে* মহড়া হবে। সেখানে সরাসরি গুলি চালানোর মহড়াও থাকবে।
* বিশ্বের মোট তেলের প্রায় ২০% এই প্রণালী দিয়ে পরিবহন হয়। যা বন্ধ করে দিলে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। বিপন্ন হবে বিশ্বায়িত অর্থনীতি।

ফেব্রুয়ারি ১ আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রতিবাদে ইওরোপের সামরিক বাহিনীগুলোকে “সন্ত্রাসবাদী সংগঠন” হিসেবে পাল্টা ঘোষণা করল ইরান।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনা শুরু করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ২০২৫-২৬ সালের ইরান বিক্ষোভে দমনপীড়নের ভূমিকার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি এবং অন্য নয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাজ্য। ২০২৫-২০২৬ সালের ইরান বিক্ষোভে দমনপীড়ন চালানোর এবং রুশ-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন প্রদানের জন্য আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করল ইউক্রেন।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানাল, ইরানি বাহিনী হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কার এম/ভি স্টেনা ইম্পারেটিভ দখলের চেষ্টা চালালে মার্কিন নৌবাহিনী তা রুখে দেয়। আরব সাগরে একটি ইরানি শাহেদ ১৩৯ ড্রোন গুলি করে ভূপাতিত করল মার্কিন বাহিনী। ইরানি সংবাদমাধ্যমের দাবি, ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় নজরদারি মিশন সম্পন্ন করছিল।
ওমানে ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আলোচনা করার ব্যাপারে সম্মত হল ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানি নারীরা আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল চালানোর অনুমতি পেলেন।
পারস্য উপসাগরের ফারসি দ্বীপের কাছে দুটি বিদেশি পতাকাবাহী তেল ট্যাঙ্কার জব্দ করল আইআরজিসি।
ওমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হল।
ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। “অপরাধ করার জন্য সমাবেশ ও যোগসাজশ” এবং প্রচারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড এবং দক্ষিণ খোরাসানের খোসফে দুই বছরের অভ্যন্তরীণ নির্বাসনের দণ্ড দেয়া হল।
৮-৯ ২০২৫-২৬ সালের ইরান বিক্ষোভের সময় “দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার” চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগে আজার মানসুরি, ইব্রাহিম আসগরজাদে এবং মোহসেন আমিনজাদে সহ ৪ জন সংস্কারপন্থী রাজনীতিককে গ্রেপ্তার করা হল।
১১ ২০২৫-২৬ সালের ইরান বিক্ষোভে দমনপীড়নের জন্য জাতির কাছে মাফ চাইলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
১৭ লাইভ ফায়ার মহড়া পরিচালনার জন্য সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান।
১৯ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইরানে আটক এক ব্রিটিশ দম্পতিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেয়া হল। হামাদান প্রদেশে প্রশিক্ষণ চলাকালে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হল। এতে বিমানে থাকা ২ পাইলটের মধ্যে একজন নিহত হন।
২৪ ইস্ফাহানের দোরচেহের একটি বাজারে বিধ্বস্ত হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর্মি এভিয়েশনের একটি পানহা-২০৯১ হেলিকপ্টার। এতে বিমানে থাকা ২ ক্রু সহস্য এবং মাটিতে থাকা ২ ব্যক্তি নিহত হন।
২৮ ২০২৬ সালে ইরানে ইসরায়েল-মার্কিন হামলা। ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করল এবং একে প্রিএম্পটিভ স্ট্রাইক হিসেবে অভিহিত করল। যুক্তরাষ্ট্র এই হামলায় অংশ নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সুবিধা এবং নৌ সম্পদ লক্ষ্য করে একটি “বড় ধরনের মার্কিন যুদ্ধ অভিযান” চলছে। তিনি ইরানি সামরিক বাহিনীর প্রতি দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার আহবান জানালেন। তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেল। কারণ সর্বোচ্চ নেতার কার্যালয়সহ হুকুমতের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে মার্কিন-উৎক্ষেপিত টমাহক ক্ষেপণাস্ত্রগুলো। শনিবার সকালে এয়ারবাসের নেয়া ও পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশ করা স্যাটেলাইট চিত্রে খামেনির কম্পাউন্ড ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া গেল। ইরান জানাল, হরমোগজান প্রদেশের মিনাবে বিমান হামলার ফলে অন্তত ৮৫ জন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশু খুন হয়েছে এবং অনেকে আহত হয়েছে। বাহরাইন, জর্দান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত মার্কিন ঘাটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। শেষোক্ত দেশটির কর্মকর্তাদের মতে, এতে আবুধাবিতে একজন নিহত হয়েছেন। বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো তাদের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিল। সমস্ত জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করল আইআরজিসি নৌবাহিনী।

মার্চ ১ ইরান নিশ্চিত করল, আগেরদিন (ফেব্রুয়ারি ২৮, ২০২৬) তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা (রাহবারে মোয়াজ্জেম ইনকেলাবে ইসলামি) আলী খামেনির মৃত্যু হয়েছে। চল্লিশ দিনের শোক ঘোষণা করা হল। আবদোলরাহিম মুসাভি, আজিজ নাসিরজাদে, মোহাম্মদ পাকপুর এবং আলী শামখানির মত হুকুমতের প্রধান কর্মকর্তারা একই দিনে তেহরানে একটি বৈঠকের সময় বিমান হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হল। নারমাকে নিজ গৃহে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তাঁর দেহরক্ষীদের সাথে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানা গেল। তেহরান জুড়ে নতুন করে বিমান হামলা শুরু করল ইসরায়েলি বিমান বাহিনী। আইআরজিসি ও বাসিজ স্থাপনা লক্ষ্য করে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেল। সাইপ্রাসের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। যা দ্বীপটির ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে খুব বেশি দূরে নয়। সাইপ্রাসে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্র দুটি ইন্টারসেপ্ট করা হয়। আয়াতুল্লাহ আলিরেজা আরাফিকে একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে নিয়োগ দিল ইরান, যা সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পর ক্ষমতা গ্রহণ করে। এই পরিষদ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি-এজে’ইয়ের পাশাপাশি শাসন করবে যতক্ষণ না বিশেষজ্ঞদের পরিষদ (মজলিস-ই খবরগান-এ রাহবারি) একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ মার্কিন সেনা নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে ফরাসি নৌ বিমান ঘাঁটি ক্যাম্প দে লা পাইক্সয়ে আঘাত হানল একাধিক ইরানি শাহেদ ড্রোন। চাবাহার বন্দরের কাছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান মৌজ-শ্রেণীর ফ্রিগেট আইআরআইএস জামারান ডুবিয়ে দিল মার্কিন বাহিনী।
 ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনী হত্যার প্রতিশোধ হিসেবে আকাশপথে ইসরায়েলে একটি হামলা চালাল হিজবুল্লা। জবাবে ইসরায়েল লেবাননে একটি সামরিক অভিযান শুরু করে।
তেহরানে অবস্থিত ইরানের রাষ্ট্রপতি প্রশাসন ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ভবনগুলোতে দিয়ে হামলা চালালো আইএএফ।
 আইডিএফ জানালো, একটি ইসরাইলি এফ-৩৫ যুদ্ধবিমান তেহরানের ওপর একটি ইরানি ইয়াক-১৩০ বিমান ভূপাতিত করেছে। যা ১৯৮৫ সালের পর আইএএফের প্রথম বিমান ভূপাতিত করার ঘটনা।
 ইরানের খুজেস্তান প্রদেশের ওপর একটি ইসরায়েলি আইএআই হেরন ড্রোন ভূপাতিত করা হল।
 তেহরান ও অন্যান্য ইরানি শহরের তেল স্থাপনায় আকাশপথে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলা। যাতে কমপক্ষে ৪ ট্রাক চালক নিহত হন। বড় ধরনের অগ্নিকাণ্ড।
১৩ উত্তর ইসরাইলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫৮ জন আহত।
১৬ তেহরানের ইরানি মহাকাশ গবেষণা কেন্দ্রে আকাশপথে হামলা চালালো আইএএফ। দাবি করল, এটি ইসরায়েলি উপগ্রহের বিরুদ্ধে সম্ভাব্য মহাকাশ যুদ্ধ কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছিল।
১৭ তেহরানে আকাশপথে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেমানিকে হত্যা করল ইসরায়েল।
১৮ রামাত গানে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় ২ ব্যক্তি নিহত।
১৯ তেহরানে আকাশপথে হামলা চালিয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিবকে খুন করল ইসরায়েল।

এপ্রিল ১ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণাগারে ইরানের ড্রোন হামলায় বড় আকারে আগুন লাগে। তেহরানে যুক্তরাষ্ট্রের এক হামলায় সাবেক মার্কিন দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেলো। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর ভবনটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিলো। হামলায় সেইন্ট নিকোলাস অর্থোডক্স চার্চও ক্ষতিগ্রস্ত হয়।
চলতি বছরের শুরুতে চালু হওয়া তেহরান-কারাজ সংযোগকারী কারাজ বি১ সেতুতে মার্কিন বিমান হামলায় ৮ জন নিহত। বাহরাইনে আমাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সার্ভার এবং সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে হামলা চালালো ইরান।
দেশের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরানি বাহিনী। দুইদিন ধরে তীব্র সংঘর্ষ চলার পর ৫ তারিখে ওই বিমানের উইপন্স সিস্টেম অফিসারকে (ডব্লিউএসও) উদ্ধার করে মার্কিন কমান্ডোরা। সংযুক্ত আরব আমিরশাহি জানালো, তারা ইরান থেকে নিক্ষিপ্ত ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ভূপাতিত করেছে।
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আরও ১৯৮ জন কর্মী সরিয়ে নিল রাশিয়া। একই সময়ে একটি বিমান হামলায় ওই কেন্দ্রের একজন ইরানি নিরাপত্তারক্ষী নিহত হলেন।
ইরানি গণমাধ্যম দাবি করলো, নিখোঁজ এক মার্কিন বিমানসেনার সন্ধান ও উদ্ধারে অংশ নেওয়ার সময় একটি মার্কিন সি-১৩০ হারকিউলিস বিমান ইস্ফাহানে ভূপাতিত করা হয়েছে।
ইরানে স্থাপিত একটি অস্থায়ী মার্কিন ঘাঁটিতে থাকা দুটি সি-১৩০ পরিবহন বিমান এবং চারটি এমএইচ-৬ লিটল বার্ড হেলিকপ্টার মার্কিন বাহিনী নিজেরাই ধ্বংস করে। তাদের দাবি, এগুলো ফেলে গেলে ইরানি বাহিনীর হাতে চলে যেতে পারত।
২০২৫-২৬ সালের ইরানজুড়ে বিক্ষোভের সময় একটি সামরিক স্থাপনা ও অস্ত্রাগারে প্রবেশের চেষ্টা করার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান।
তেহরানের কাছে এসলামশাহর এলাকায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত। সাউথ পার্স তেলক্ষেত্রে বিস্ফোরণের খবর পাওয়া গেলো। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত, ৭ জন আহত এবং আরও কয়েকজন নিখোঁজ। ইসরায়েল দাবি করলো, তারা কুদস ফোর্সের ইউনিট ৮৪০য়ের কমান্ডার আসগার বাকরিকে হত্যা করেছে। আসালুয়েহে ইরানের সবচে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালালো আইডিএফ, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হলেন আইআরজিসির গোয়েন্দা সুরক্ষা বিভাগের প্রধান মজিদ খাদেমি। পাকিস্তানের দেয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছালো। প্রস্তাবটির অনানুষ্ঠানিক নাম ছিলো ইসলামাবাদ চুক্তি। এতে যুদ্ধ অবিলম্বে বন্ধ করা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ১৫-২০ দিনের আলোচনার আহবান জানানো হয়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিশেষ দূত স্টিভ হুইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে আলোচনার ধারাবাহিকতায় এই প্রস্তাব আসে বলে জানা যায়। পরে ইরান এটি প্রত্যাখ্যান করে। রাতভর বন্দর লেঙ্গেহ ও কং এলাকায় হামলায় ৬ জন নিহত ও ১৭ জন আহত। তেহরানের শরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজির মসজিদ ও একটি জ্বালানি স্টেশন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হলো। এর ফলে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলো।
তেহরান মহানগর অঞ্চল, আহভাজ, চাবাহার, যাস্ক, সিরাজ, ও ইয়াজদে নৈশকালীন হামলার খবর পাওয়া যায়। এছাড়া শহিদ কালান্তারি বন্দর, তিস বন্দর এবং ইমাম আলী ঘাঁটির কাছেও হামলার খবর আসে। এক বিমানহামলায় ধ্বংস হয়ে যায় মধ্য তেহরানের রাফি-নিয়া সিনাগগ। খার্গ দ্বীপে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালালো মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান, এতে একাধিক বড় বিস্ফোরণ ঘটে। ইরানের বিভিন্ন সেতু ও বিদ্যুৎকেন্দ্রের কাছে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অংশগ্রহণকারীরা বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে ট্রাম্পের হুমকির প্রতিবাদ জানান। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, ইরানের নেতৃত্ব যদি রাত ৮টার (ইএসটি) মধ্যে কোনো সমঝোতায় না আসে, তবে “আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে” এবং তা “আর কখনও ফিরিয়ে আনা যাবে না”
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বললেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে ইরান। ইরান আরও জানালো, দেশটির ওপর হামলা বন্ধ হলে তারা তাদের প্রতিরক্ষামূলক সামরিক অভিযানও স্থগিত করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যুদ্ধবিরতি অনুমোদন করে। যুদ্ধবিরতি ঘোষণার পর তেহরানে সরকারপন্থী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা “আমেরিকার মৃত্যু হোক”, “ইসরায়েলের মৃত্যু হোক” এবং “আপোসকারীদের মৃত্যু হোক” স্লোগান দেন। তারা মার্কিন ও ইসরায়েলি পতাকাও পোড়ান। ইরানি গণমাধ্যম জানালো, লেবাননে ইসরায়েলি হামলার কারণে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল।
১১ যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছালো। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, হরমুজ প্রণালি “নিরাপদ ও পরিষ্কার” করার কাজ শুরু করেছে মার্কিন বাহিনী। একই সময়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানালো, যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো মার্কিন নৌবাহিনীর কয়েকটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে।
১২ জেডি ভ্যান্স ঘোষণা করলেন, একদিনের আলোচনার পরও কোন চুক্তিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে। এরপর, হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘোষণা করেন ট্রাম্প। জানান, জাহাজগুলোকে প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করতে বাধা দেবে মার্কিন নৌবাহিনী এবং যেসব জাহাজ ইরানকে টোল দিয়েছে সেগুলোকে আটক করবে।
১৭ ইরান ঘোষণা করলো, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।
১৮ ইরান জানালো, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানানোয় তারা পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।
২১ পাকিস্তানের অনুরোধে প্রেসিডেন্ট ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করলেন।
২২ ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়ালো যুক্তরাষ্ট্র।
২৩ মার্কিন নৌবাহিনীকে হরমুজে মাইন পেতে রাখা যে কোন ইরানি নৌকা ধ্বংস করার নির্দেশ দিলেন ট্রাম্প।

মে ৫ তেহরান প্রদেশের আন্দিশের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত।
ইরানের সাথে একটি সম্ভাব্য চুক্তির ব্যাপারে “ব্যাপক অগ্রগতির” কথা উল্লেখ করে হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য মার্কিন সামরিক বাহিনীর “প্রজেক্ট ফ্রিডম” অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
২৫ ইন্টারনেট ব্ল্যাকআউটের অবসানের হুকুম দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ইউএস সেন্ট্রাল কমান্ড ইরানের উপর “আত্মরক্ষামূলক” হামলার খবর দিলো। জানালো, যুদ্ধবিরতি এখনও বলবৎ আছে। এতে বেশ কয়েকজন ইরানি সৈন্য নিহত হয়েছেন বলে জানা গেলো। ইরানি সূত্র অনুসারে, মার্কিন হামলার আগে ইরানি সামরিক বাহিনী সমুদ্রে একটি জাহাজকে নিশানা বানিয়েছিলো।
২৬ আংশিকভাবে ইন্টারনেট পুনর্বহাল করলো ইরান।
২৭ ২০২৫ সালের জুলাই মাসে একটি ভারতীয় ট্যাংকার আটক করেছিলো ইরান। “ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার” পর দেশটি ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দিলো।

জুন ৪ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

তথ্যসূত্র

Abrahamian, Ervand. 2018. A History of Modern Iran. 2nd ed. Cambridge University Press.

Council on Foreign Relations – cfr. n.d. “The Kurds’ Quest for Independence.” Accessed August 31, 2022.
https://www.cfr.org/timeline/kurds-quest-independence

Internet Movie Database (IMDb).

Murray, Williamson, and Woods, Kevin M. 2014. The Iran-Iraq War: A Military and Strategic History. Cambridge University Press.

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

One Reply to “ইসলামি প্রজাতন্ত্র ইরান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *