
ইরাক
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
পূর্বসাল ৬৫০০-৬০১ সাল প্রাচীন নিকট প্রাচ্য – সময়রেখা।
সাল
৬৩২-১২৫৮ আরব-ইসলামী সাম্রাজ্য – সময়রেখা।
৬৩২-৬১ রাশিদুন খেলাফত।
৬৬১-৭৫০ উমাইয়া খেলাফত।
৭৫০-১২৫৮ আব্বাসী খেলাফত।
* এই খেলাফতের কেন্দ্র ছিল বর্তমান ইরাকের বাগদাদ।
১০৯৫-১২৯১ ক্রুসেডস।
১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি – সময়রেখা।
১০৩৭-১১৯৪ সেলজুক সাম্রাজ্য।
১০৫৫ বুইরদের খেদিয়ে দিয়ে বাগদাদের নিয়ন্ত্রণ নিল সেলজুকরা। কাগজকলমে আব্বাসীয় খলিফা ক্ষমতায় রয়ে গেলেও কার্যত সেলজুকরাই এসময় থেকে রাজত্ব করতে থাকেন। দুই শতাব্দী পরে হালাকু খাঁর নেতৃত্বাধীন মঙ্গোলদের হামলায় আব্বাসীয় খেলাফতের আনুষ্ঠানিক অবসান ঘটবে।
১০৭৭-১৩০৮ রুমি সুলতানশাহি।
১২৫৮ মঙ্গোলদের আক্রমণে বাগদাদ ধবংস হয়ে গেল, এর মধ্য দিয়ে আব্বাসী খেলাফতের অবসান ঘটে।
১২৫৮-১৩৩৪ মেসোপটেমিয়ায় মঙ্গোল শাসন।
১৩৩৪-১৫০৯ মেসোপটেমিয়া শাসন করছে জালাইরি রাজবংশ ও তুর্কমানরা।
১৫০১-১৭৩৬ সাফাভি সাম্রাজ্য।
১৫০৯-৩৪ এ সময় মেসোপটেমিয়া শাসন করছে সাফাভি সাম্রাজ্য।
১৫৩৪-১৯১৫ এ সময় মেসোপটেমিয়া শাসন করছে ওসমানি সুলতানশাহি।
১৮১১ বর্তমান ইরাকি কুর্দিস্তানে নকশবন্দি সূফি তরিকা প্রতিষ্ঠা করলেন মৌলানা খালিদ।
১৯১৪-১৮ World War I – Wikipedia।
১৯১৭ প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা বাগদাদ দখল করল।
১৯২০ লীগ অফ নেশনসের কাছ থেকে ইরাকের ম্যান্ডেট পেল ব্রিটেন।
১৯২১ মক্কার শরিফ হোসেনের ছেলে ফয়সালকে ইরাকের রাজা হিসেবে নিয়োগ দিল ব্রিটেন।
১৯২৮ প্রতিষ্ঠা করা হল ইরাক পেট্রোলিয়াম কোম্পানি (আইপিসি)।
ইরাকি কুর্দিস্তানে মোস্তফা বারজানির রাজনৈতিক উত্থান শুরু।
১৯৩২ ব্রিটিশ ম্যান্ডেটের অবসান, স্বাধীনতা লাভ করল ইরাক।
১৯৩৯-৪৫ World War II – Wikipedia।
১৯৪১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরাকে অক্ষশক্তির পক্ষে ক্যুদেতা সংঘটিত হলে সেই উছিলায় পুনরায় ইরাক দখল করে নিল ব্রিটেন।
১৯৪৫ ইরাক জাতিসংঘের সদস্যপদ লাভ করল।
১৯৪৬ ইরাকে একটি কুর্দি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন মোস্তফা বারজানি, পরবর্তীকালে যার নাম হয় কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি)।
১৯৪৭-৫৮ সোভিয়েত ইউনিয়নে নির্বাসিত হলেন মোস্তফা বারজানি।
১৯৪৮ ব্রিটেনের সাথে পোর্টসমাউথ চুক্তি সই করল ইরাক। এই চুক্তির বিরুদ্ধে দেখা দিল ওয়াতবাহ বিদ্রোহ। বিদ্রোহীরা চুক্তিটিকে স্বাধীন ইরাকের ওপর ব্রিটিশ নিয়ন্ত্রণ ধরে রাখার নয়াউপনিবেশিক ফন্দি হিসেবে দেখেছিলেন।
১৯৫৫ ইরান, পাকিস্তান, ও তুরস্কের সাথে বাগদাদ চুক্তি সই করল ইরাক; অন্যতম উদ্দেশ্য দেশটির কুর্দিদের নিয়ন্ত্রণ করা।
১৯৫৮ আবদুল করিম কাশেমের নেতৃত্বে বামপন্থী সামরিক ক্যুদেতা। ইরাকে রাজতন্ত্রের অবসান। ব্রিটিশপন্থী বাগদাদ চুক্তি থেকে বেরিয়ে এল ইরাক।
ইরাকি কুর্দিস্তানে ফিরে আসলেন মোস্তফা বারজানি।
১৯৬০ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজে (ওপেক) যোগ দিল ইরাক।
১৯৬১ মোস্তফা বারজানির নেতৃত্বে ইরাক সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন ইরাকি কুর্দিরা।
১৯৬৩ আরব সোশালিস্ট বা’থ পার্টির ইরাকি শাখা প্রতিষ্ঠিত। এক সামরিক ক্যুদেতায় কাশেম সরকারের পতন ঘটল, নতুন প্রেসিডেন্ট হলেন আবদুল সালাম আরিফ। ক্ষমতায় এল বা’থিরা, কিন্তু দ্রুত ক্ষমতাচ্যুত হল।
১৯৬৮ ইরাকে আরব সোশালিস্ট বা’থ পার্টির নেতৃত্বাধীন এক ক্যুদেতায় ক্ষমতায় এলেন আহমাদ হাসান আল-বকর।
১৯৭০ ইরাকে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হল। এই সংবিধানে ইরাককে একটি দ্বিজাতিক রাষ্ট্র বলা হল, এবং আরব ও কুর্দি উভয় জাতিকেই স্বীকৃতি দেয়া হল। ব্রিটিশ মালিকানাধীন তেলশিল্পের জাতীয়করণ শুরু করল ইরাক।
মার্চ ইশতেহার, দেশটির কুর্দিদের স্বায়ত্তশাসন প্রদান করার তত্ত্বগত ওয়াদা করা হল।
১৯৭২ দ্য ইরাক পেট্রোলিয়াম কোম্পানিটি জাতীয়করণ করল ইরাক।
১৯৭৪ ইরাক তার কুর্দিভাষী অঞ্চলটিকে সীমিত স্বায়ত্তশাসন দিল।
১৯৭৫ উত্তর ইরাককে আরবায়িত করার উদ্যোগ নিল বা’থিরা। তেলসমৃদ্ধ অঞ্চলটি থেকে কুর্দিদেরকে তাড়িয়ে দিয়ে আরবদের বসতিস্থাপন করল। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মদতে বা’থিদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন ইরাকি কুর্দিরা। আলজিয়ার্স চুক্তিতে সই করল ইরান ও ইরাক। ইরাকি কুর্দিদের সমর্থন দেয়া বন্ধ করল মার্কিনীরা। কুর্দি বিদ্রোহের অবসান। মোস্তফা বারজানিকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়ে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি) থেকে বেরিয়ে আসলেন জালাল তালাবানি, গঠন করলেন প্যাট্রিওটিক ইউনিয়ন অফ কুর্দিস্তান (পিইউকে)।
১৯৭৯ ইরাকের আরব সোশালিস্ট বা’থ পার্টির প্রধান হলেন সাদ্দাম হোসেন, যা তাকে আইন অনুসারে ইরাকি প্রেসিডেন্টে পরিণত করল। কেডিপির প্রেসিডেন্ট হলেন মোস্তফার ছেলে মাসুদ বারজানি।
ডিসেম্বর ১৪ তেহরান জানাল, ইরানে অনুপ্রবেশ চালানোর একটি ইরাকি প্রচেষ্টা তারা রুখে দিয়েছে।
১৯৮০-৮৮ সাদ্দাম হোসেনের ইরান আক্রমণের ফলে ইরান-ইরাক যুদ্ধ। দুই দেশেই কুর্দিদেরকে প্রতিপক্ষের দালাল বলা হল, খুন হলেন বহু বেসামরিক কুর্দি নাগরিক। দুই দেশের কুর্দিদের মধ্যে দূরত্ব তৈরি হল।
১৯৮০ ফেব্রুয়ারি ইরান ও ইরাকের মধ্যে পর্যায়ক্রমিক সীমান্ত সংঘাত।
এপ্রিল ১৭ আয়াতুল্লা খোমিনী ইরাকের বা’থি সরকারকে উৎখাত করতে দেশটির জনগণ ও সেনাবাহিনীর প্রতি আহবান জানালেন।
সেপ্টেম্বর ৪ ইরাকের খানাকিন ও মান্দালি শহরে শেলিং করল ইরান।
২২ সাদ্দাম হোসেনের ইরাক ইসলামি প্রজাতন্ত্র আক্রমণ করল।
১৯৮৫ ফিবি মার, দ্য মডার্ন হিস্ট্রি অফ ইরাক।
১৯৮৮ ইরাকি কুর্দিদের বিরুদ্ধে সাদ্দামের আল-আনফাল অভিযান, এই কুর্দি গণহত্যায় ৫০,০০০ থেকে ১৮০,০০০ বেসামরিক কুর্দি নাগরিকের মৃত্যু হয়।
মার্চ ১৬ ইরাকের কুর্দি শহর হালাবজায় বিষাক্ত গ্যাস ব্যবহার করলেন সাদ্দাম, যাতে ৫০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়।
আগস্ট ইরান আর ইরাকের এক দশকব্যাপী যুদ্ধের অবসান।
১৯৯০ সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ইরাক কুয়েতে হামলা চালাল। প্রথম উপসাগরীয় যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি সামরিক অভিযানের কারণে পরের বছরের ফেব্রুয়ারিতে কুয়েত ছাড়ল ইরাক।
সেপ্টেম্বর ইরান আর ইরাকের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল।
১৯৯১ ইরাকের উত্তরে কুর্দি আর দক্ষিণে শিয়া বিদ্রোহ। উত্তর ইরাকে সেফ জোন প্রতিষ্ঠা করল জাতিসংঘ। ইরাক সেখানে সর্বপ্রকার সামরিক তৎপরতা বন্ধ করল।
১৯৯২ দক্ষিণ ইরাকে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করা হল।
১৯৯৪ ইরাকি কুর্দিদের দুই রাজনৈতিক দল কেডিপি আর পিইউকে-র আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ২০০০এরও বেশি কুর্দি নাগরিকের মৃত্যু হল। ইরাকি কুর্দিস্তানে গৃহযুদ্ধ। ১৯৯৮ সালে মার্কিন মধ্যস্ততায় গৃহযুদ্ধের অবসান ঘটে।
১৯৯৬ নেলিদা ফুককার, দ্য আদার কুর্দস: ইয়াজিদিজ ইন কলোনিয়াল ইরাক।
১৯৯৮ ইরাকের গণবিধবংসী অস্ত্র ধবংস করার ব্যাপারটি তত্ত্বাবধান করার জন্য জাতিসংঘ কর্তৃক নিযুক্ত বিশেষ কমিশনের সাথে সহযোগিতা করা বন্ধ করে দিল ইরাক। অপারেশন ডেজার্ট ফক্স। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই যৌথ বোমা হামলার ঘোষিত উদ্দেশ্য ছিল ইরাকের পারমাণবিক, রাসায়নিক, ও জৈব অস্ত্রের কর্মসূচিগুলোর বিনাশ ঘটান।
২০০০ অ্যান্থনি আর্নোভ আর আলী আবুনিমাহ, ইরাক আন্ডার সিয়েজ: দ্য ডেডলি ইমপ্যাক্ট অফ স্যাংশনস অ্যান্ড ওয়ার।
চার্লস আর. এইচ. ট্রিপ, আ হিস্ট্রি অফ ইরাক।
২০০২ ইফ্রাইম কার্শের দ্য ইরান-ইরাক ওয়ার, ১৯৮০-৮৮।
২০০৩ মার্চ ২০ জর্জ বুশ জুনিয়রের নেতৃত্বে ইরাকে মার্কিন হামলা।
এপ্রিল ৯ সাদ্দাম সরকারের পতন।
মে ১ বুশ বললেন, ইরাকে মার্কিন লক্ষ্য পূরণ হয়েছে।
২৩ দ্য কোয়ালিশন প্রভিন্সিয়াল অথোরিটি ইন ইরাকের প্রধান পল ব্রেমার এক হুকুমে ইরাকি সেনাবাহিনী বিলুপ্ত করে দিলেন।
জুন ২২ ইরাকের উত্তরাঞ্চলের শহর মসুলে মার্কিন সেনাদের হাতে খুন হলেন সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় আর কুসাই।
আগস্ট ১৯ বাগদাদে মার্কিন সদরদপ্তরে ট্রাক বোমা হামলা, এতে ইরাকে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি সার্জিও ভিয়েরা দে মিলোর মৃত্যু হয়।
২৯ নাজাফে এক গাড়ি বোমা হামলায় ১২৫ জনের মৃত্যু হল, নিহতদের একজন শিয়া নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ বাকির আল-হালিম।
ডিসেম্বর ১৪ তিকরিতে মার্কিনীদের হাতে ধরা পড়লেন সাদ্দাম হোসেন।
তারিক আলী, বুশ ইন ব্যাবিলন: দ্য রিকলোনাইজেশন অফ ইরাক।
টোবি ডজ, ইনভেন্টিং ইরাক: দ্য ফেইলিয়ার অফ নেশন বিল্ডিং অ্যান্ড আ হিস্ট্রি ডিনাইড।
২০০৪ জানুয়ারি ২৪ বুশ প্রশাসন স্বীকার করল, যে গণবিধবংসী অস্ত্রের দোহাই পেড়ে ইরাকে যুদ্ধ করতে গেছিল, তার অস্তিত্ব পাওয়া যায়নি।
মার্চ বাগদাদ আর কারবালায় শিয়াদের নিকট পবিত্র স্থানগুলোতে আল কায়েদা ইন ইরাকের (আকি) চালানো আত্মঘাতী বোমা হামলায় ১৪০ জন মানুষের মৃত্যু হল।
৩১ ফাল্লুজায় ৪ জন মার্কিন কন্ট্রাক্টরকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে তাদের পোড়া লাশ ফোরাত নদীর ওপরকার এক সেতুতে ঝুলিয়ে রাখা হল।
এপ্রিল ২৮ বাগদাদের আবু ঘারিব কারাগারে ইরাকি বন্দীদের ওপর মার্কিন সেনাদের অত্যাচারের আলোকচিত্রীয় প্রমাণ মিলল।
মে ৩১ মার্কিন ব্যবসায়ী নিকোলাস বার্গের অপহরণকারীরা আবু ঘারিবের প্রতিশোধ নেয়ার দোহাই দিয়ে বার্গকে জবাই করল এবং জবায়ের দৃশ্যটি ভিডিওতে ধারণ করে নিজেদের একটি ওয়েবসাইটে আপলোড করল, মার্কিনীরা পরে দাবি করে জবাইকারী আল কায়েদা ইন ইরাকের (আকি) প্রতিষ্ঠাতা আবু মুসাব আল-জারকাওয়ি।
আগস্ট এ সময় নাজাফে মার্কিন সেনাদের সাথে ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের শিয়া মিলিশিয়ার লড়াই চলছে।
সেপ্টেম্বর ৮ ফাল্লুজায় মার্কিন অভিযান, পেন্টাগনের হিসাবে ১২০০ জন বিদ্রোহীর মৃত্যু হয়, রেড ক্রসের হিসাবে এর পাশাপাশি ৮০০ জন বেসামরিক নাগরিক মারা যান।
কেরিম ইলদিজ, দ্য কুর্দস ইন ইরাক: দ্য পাস্ট, প্রেজেন্ট, অ্যান্ড ফিউচার।
বাহমান ঘোবাদি, টার্টলস ক্যান ফ্ল্যাই।
২০০৫ এপ্রিল ইরাকে প্রেসিডেন্ট হলেন কুর্দি নেতা জালাল তালাবানি আর প্রধানমন্ত্রী হলেন ইব্রাহিম জাফারি। ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট হলেন মাসুদ বারজানি।
এপ্রিল-মে ইরাক জুড়ে গাড়ি বোমা হামলা, বোমা বিস্ফোরণ, আর গোলাগুলিতে সরকারি হিসেবেই ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হল। ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক প্রেসিডেন্ট হলেন মাসুদ বারজানি।
অক্টোবর ১৫ ইরাকে ভোটাররা একটি নতুন সংবিধান প্রণয়ন করলেন। সংবিধানের লক্ষ্য একটি ইসলামি ফেডারেল গনতন্ত্র প্রতিষ্ঠা। মার্কিন আগ্রাসন পরবর্তী ইরাকের প্রথম নির্বাচন অনুষ্ঠিত।
২০০৬ ফেব্রুয়ারি ২৬ সামারায় একটি গুরুত্বপূর্ণ শিয়া মাজারে বোমা হামলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ল, সহস্র মানুষের মৃত্যু হল।
এপ্রিল ২২ ইরাকের প্রধানমন্ত্রী হিসাবে নূরি আল-মালিকির নাম প্রস্তাবিত হল, যিনি ইরানপন্থী রাজনীতিক বলে বিবেচিত হন।
জুন ৮ বাকুবায় এক মার্কিন বিমান হামলায় খুন হলেন আল কায়েদা ইন ইরাকের (আকি) প্রতিষ্ঠাতা আবু মুসাব আল-জারকাওয়ি।
নভেম্বর ইরাক আর সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত।
৫ সাদ্দাম হোসেনকে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হল।
৮ পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র সচিব ডোনাল্ড রামসফেল্ড।
ডিসেম্বর ৩০ ঈদের দিন সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলান হল।
২০০৭ ফেব্রুয়ারি ১০ ইরাকে মার্কিন বাহিনীর প্রধান হলেন ডেভিড পেট্রাস।
জুন ১ ইরাকে সশস্ত্র ইসলামপন্থীদের বিরুদ্ধে সুন্নী গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করতে শুরু করল যুক্তরাষ্ট্র।
আগস্ট প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সরকারকে সহায়তা করতে ইরাকের শিয়া আর কুর্দি নেতারা একটি জোট গঠন করলেন, কিন্তু ইরাকি সুন্নি নেতারা এই জোটে যোগ দেননি।
১৯ উত্তর মসুলে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় জাতিগত সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের কয়েকশো মানুষের মৃত্যু।
সেপ্টেম্বর ইরাকের রাজধানী বাগদাদে ব্ল্যাকওয়াটারের নিরাপত্তারক্ষীদের গুলিতে ১৭ জন বেসামরিক ইরাকি নাগরিকের মৃত্যু হল।
ডিসেম্বর ১৬ ব্রিটিশরা বসরা প্রদেশের নিরাপত্তার দায়িত্ব ইরাকি বাহিনীগুলোর হাতে তুলে দিল, দক্ষিণ ইরাকে পাঁচ বছরের ব্রিটিশ শাসনের অবসান।
ব্রায়ান দে পালমা, রিডাক্টেড।
২০০৮ মার্চ ২৪ বসরায় নূরি আল-মালিকির বাহিনীর সাথে মুকতাদা আল-সদরের মাহদী আর্মির সংঘাতে কয়েকশো মানুষের মৃত্যু।
সেপ্টেম্বর ১ ইরাকের সুন্নী অধ্যুষিত আনবার প্রদেশের নিয়ন্ত্রণ শিয়া নেতৃত্বাধীন সরকারের সাথে তুলে দিল মার্কিনীরা।
ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাথে একটা নিরাপত্তা চুক্তির অনুমোদন দিল ইরাকি সংসদ, যার অধীনে ২০১১ সালের মধ্যে সব মার্কিন সেনাকে ইরাক ছেড়ে যেতে হবে।
১৪ ইরাকে এক সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট জর্জ বুশ জুনিয়রের দিকে জুতা ছুঁড়ে মারেন ইরাকি সাংবাদিক মুনতাজার আল-জায়েদি। জুতানিক্ষেপের সময় মুনতাজার আরবিতে চিৎকার করে বলেন, “This is a farewell kiss from the Iraqi people, dog.” এই ঘটনার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ বাগদাদ, বসরা, ও নাজাফে হাজার হাজার ইরাকি মুনতাজারের মুক্তির দাবিতে পথে নেমে আসেন।
মার্সিয়া ও টমাস মিশেল, দ্য স্পাই হু ট্রাইড টু স্টপ আ ওয়ার: ক্যাথারিন গুণ অ্যান্ড দ্য সিক্রেট প্লট টু স্যাংশন দ্য ইরাক ইনভ্যাশন।
ডেক্সটার ফিলকিনস, দ্য ফরএভার ওয়ার।
জোনাথন কুক, ইসরায়েল অ্যান্ড দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস: ইরাক, ইরান, অ্যান্ড দ্য প্ল্যান টু রিমেক দ্য মিডল ইস্ট।
ক্যাথরিন বিগলো, দ্য হার্ট লকার।
২০০৯ সেপ্টেম্বর ১৫ গ্রেপ্তারকৃত সাংবাদিক মুনতাজার আল-জায়েদিকে মুক্তি দেয়া হল। তিনি জেল থেকে বেরিয়ে এসে জানালেন, জেলখানায় তাঁর ওপর ভয়াবহ টর্চার করা হয়েছে। দেশপ্রেমিক ইরাকিদের চোখে মুনতাজার ইরাকি প্রতিরোধের প্রতীক।
২০১০ অক্টোবর ইরাক ওয়ার লগস, জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকস ইরাক যুদ্ধ বিষয়ক ৩৯১,৮৩২টি গোপন মার্কিন নথি ফাঁস করে দিল।
২০১১ চারবছর ইরানে স্বেচ্ছানির্বাসনে থাকার পর ইরাকে ফিরে আসলেন ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদর। শীর্ষস্থানীয় ইরাকি সুন্নী রাজনীতিক ও ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রতিবাদে সংসদ বর্জন করল ও মন্ত্রীসভা থেকে বেরিয়ে গেল দেশটির রাজনীতির সুন্নী ব্লক।
ডিসেম্বর এ সময়ের মধ্যে ইরাক ছেড়ে গেল মার্কিন সেনারা।
২০১২ ক্যাথরিন বিগলো, জিরো ডার্ক থার্টি।
২০১৩ এপ্রিল ইরাকে দেখা দিল সুন্নী বিদ্রোহ, যা জুলাই নাগাদ দেশটিকে একটা চরম সাম্প্রদায়িক পরিস্থিতির দিকে ঠেলে দেবে।
সেপ্টেম্বর ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে সিরিজ বোমা হামলা, ইসলামিক স্টেট অফ ইরাক (আইএসআই) হামলার দায় স্বীকার করল। মসুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইয়েজিদি শিক্ষার্থীদের হুমকি দিল ইসলামপন্থীরা।
জাতিসংঘের হিসেবে এ বছর ইরাক জুড়ে চলা সাম্প্রদায়িক সহিংসতায় ৭,১৫৭ জন বেসামরিক নাগরিকের মৃত্যু ঘটে।
২০১৪ জানুয়ারি সশস্ত্র ইসলামপন্থীরা ফাল্লুজা আর রামাদিতে প্রবেশ করলেন।
এপ্রিল নির্বাচনে জিতল প্রধানমন্ত্রী নূরি আল-মালিকীর নেতৃত্বাধীন জোট।
জুন ১০ ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণ নিয়ে ইরাক ও সিরিয়ার একাংশে খেলাফত ঘোষণা করলো কথিত ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)।
১৬ সিনজার থেকে ৪০ কিলোমিটার দূরের তেল আফার দখল করে নিল আইএস।
আগস্ট ৩ আইএসের সিনজার আক্রমণ। হাজার হাজার ইয়েজিদি সিনজার পর্বতে পালিয়ে গেলেন, যেখানে তাঁরা হপ্তাখানেক ঘেরাও হয়ে ছিলেন। ক্ষুধা ও তৃষ্ণায় শতাধিক ইয়েজিদির মৃত্যু হল।
৪ হারদান গ্রামে ৬০ জন ইয়েজিদি পুরুষকে হত্যা করল আইএস, নারী ও শিশুদেরকে বন্দী করে তেল আফারে নিয়ে গেল।
৭ সিনজার পর্বতে ইয়েজিদিদের ঘেরাও হয়ে থাকার অবসান ঘটাতে ও সেখানে একটি সম্ভাব্য গণহত্যা ঠেকাতে বিমানহামলার অনুমোদন দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
৯-১১ সিরীয় কুর্দিরা সিনজার পর্বতের ইয়েজিদিদের জন্য একটা নিরাপত্তা করিডোর তৈরি করল। ইরাকি কুর্দিস্তানে আশ্রয় নিলেন ১ লক্ষ ইয়েজিদি। তাঁদের অধিকাংশ এখনো সেখানকার শরণার্থী শিবিরদেরগুলোতে আছেন।
১৫ কোচো গ্রামে একটি নিধনযজ্ঞ চালাল আইএস। গ্রামটির সব প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা হল। নাবালক ছেলেদেরকে শিশুসৈনিক বানাতে কেড়ে নেয়া হল। নারী ও কন্যাশিশুদের যৌনদাসী হিসাবে বিক্রি করা হল।
১৯ দ্য নেদারল্যান্ডসে নিবন্ধিত হল ফ্রি ইয়েজিদি ফাউন্ডেশন।
সেপ্টেম্বর সুন্নি আরব ও কুর্দিদের অন্তর্ভুক্ত করে একটি সরকার গঠন করলেন ইরাকি শিয়া রাজনীতিক হায়দার আল-আবাদ।
অক্টোবর আইএস তার ইংরেজিভাষী ম্যাগাজিন দাবিকে ইয়েজিদিদের দাস বানানোর কথা গর্বের সাথে প্রচার করল।*
* ইয়েজিদিরা মালেক তাউসের উপাসনা করেন। আইএস যাকে শয়তান মনে করে। ফলে, আইএসের প্রচারণায় ইয়েজিদিরা হচ্ছে “শয়তানের উপাসক।”
ডিসেম্বর আইএসের আক্রমণের মুখে পুরো দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইরাক সরকার এবং ইরাকি কুর্দিস্তানের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হল।
পল ক্রিওয়াসজেক, ব্যাবিলন: মেসোপটেমিয়া অ্যান্ড দ্য বার্থ অফ সিভিলাইজেশন।
তাজ হাশমী, গ্লোবাল জিহাদ অ্যান্ড আমেরিকা: দ্য হান্ড্রেড-ইয়ার ওয়ার বিয়োন্ড ইরাক অ্যান্ড আফগানিস্তান।
২০১৪-১৫ তিকরিত আর আনবার প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে ইরাক সরকারের সাথে আইএসের যুদ্ধ।
২০১৫ ইরাকের নিমরুদ আর হাত্তার প্রাচীন এশিরীয় প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ধবংস করল আইএস।
নভেম্বর ১৩ কুর্দি বাহিনী ও সশস্ত্র ইয়েজিদি বাহিনীগুলো সিনজারকে আইএসের হাত থেকে মুক্ত করল।
ব্রায়ান আর. গিবসন, সোল্ড আউট? ইউএস ফরেন পলিসি, ইরাক, দ্য কুর্দস, অ্যান্ড দ্য কোল্ড ওয়ার।
২০১৬ এপ্রিল দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং সরকারি পদের সাম্প্রদায়িক বিলিবন্টন বন্ধ করার দাবিতে ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের সমর্থকগোষ্ঠী সংসদ ভবনে ঢুকে পড়ল।
নভেম্বর ইরাকি সংসদ শিয়া মিলিশিয়া পপুলার মোবিলাইজেশন ইউনিটস-কে (পিএমইউ) ইরাকের সশস্ত্র বাহিনীগুলোর সমান আইনী মর্যাদা প্রদান করল।
২০১৭ সেপ্টেম্বর ২৫ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কর্তৃক আয়োজিত গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দিলেন ইরাকি কুর্দিরা। বাগদাদ গণভোটের ফল মেনে নিতে অস্বীকার জানাল এবং এরবিলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল।
নভেম্বর ইরাকি সেনাবাহিনী, শিয়া মিলিশিয়া, ও তাদের কুর্দি মিত্ররা আইএসের খেলাফতের ইরাকি অংশের প্রায় পুরোটা পুনরুদ্ধার করল।
২০১৮ মে ইরাকের সংসদীয় নির্বাচনে মুকতাদা আল-সদরপন্থীদের বিশাল বিজয়।
অক্টোবর ইরাকের প্রেসিডেন্ট হলেন কুর্দি রাজনীতিক বারহাম সালিহ। প্রধানমন্ত্রী হলেন শিয়া রাজনীতিক আদেল আবদুল মাহদি।
জ্যাকব এরিকসন ও আহমেদ খলিল (সম্পাদিত), ইরাক আফটার আইসিস: দ্য চ্যালেঞ্জেস অফ পোস্টওয়ার রিকভারি।
হেলগা তুর্কু, দ্য ডেসট্রাকশন অফ কালচারাল প্রোপার্টি অ্যাজ আ উইপন অফ ওয়ার: আইসিস ইন সিরিয়া অ্যান্ড ইরাক।
২০১৯ সেপ্টেম্বর-নভেম্বর ইরাকের রাজধানী বাগদাদে দুর্নীতি আর বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক গণআন্দোলন দেখা দিল। মৃতের সংখ্যা অন্তত ৪০০। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন আদেল আবদুল মাহদি।
জেমস এইচ. লেবোভিচ, প্ল্যানিং টু ফেইল : দ্য ইউএস ওয়ার্স ইন ভিয়েতনাম, ইরাক, অ্যান্ড আফগানিস্তান।
ম্যাথিউ মাইকেল কার্নাহান, মসুল।
গেভিন হুড, অফিসিয়াল সিক্রেটস।
এক গবেষণা মতে, ইরাকে ২০০৩ সালের মার্চে মার্কিন হামলার পর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সময়কালে যুদ্ধরত সকল পক্ষের হাতে প্রায় ২০০,০০০ বেসামরিক ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছে।
২০২০ রবার্ট ড্রেপার, টু স্টার্ট আ ওয়ার: হাউ দ্য বুশ এডমিনিস্ট্রেশন টুক আমেরিকা টু ইরাক।
২০২১ ইরাকের একটি হাসপাতালে কোভিড ওয়ার্ডে আগুন লেগে ৬৪ জনের মৃত্যু। নাজাফে গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি আল-সিসতানির সাথে সাক্ষাৎ করলেন পোপ ফ্রান্সিস।
ফেব্রুয়ারি কোচো নিধনযজ্ঞের শিকার হওয়া ১০৪ জন ইয়েজিদির দেহাবশেষ গ্রামটিতে ইয়েজিদিদের নিজস্ব ধর্মীয় রীতি অনুসারে সমাহিত করা হল। সিনজার জুড়ে ৮০টিরও বেশি গণকবর ছড়িয়ে আছে, যাতে শত শত অচিহ্নিত লাশ আছে।
২০১৪-১৫ সালে ইয়েজিদি গণহত্যা চলাকালীন সময়ে একটি ৫-বছর-বয়সী ইয়েজিদি শিশুকে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত করে আইএস সদস্য তাহা আল-জুমাইলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জার্মানির ফ্রাঙ্কফুর্টের এক আদালত।
মার্চ ১ ইরাকি সংসদে পাশ হল দ্য ইয়েজিদি সার্ভাইভার্স ল।
ওমর আশুর, হাউ আইসিস ফাইটস: মিলিটারি ট্যাকটিকস ইন ইরাক, সিরিয়া, লিবিয়া অ্যান্ড ইজিপ্ট।
অ্যানি ট্রেসি স্যামুয়েল, দি আনফিনিশড হিস্ট্রি অফ দি ইরান-ইরাক ওয়ার: ফেইথ, ফায়ারপাওয়ার, অ্যান্ড ইরান’স রেভল্যুশনারি গার্ডস।
২০২২ টমাস শ্মিডিঞ্জার, দ্য ওয়ার্ল্ড হ্যাজ ফরগটেন আস: সিনজার অ্যান্ড দ্য ইসলামিক স্টেটস জেনোসাইড অফ দ্য ইয়েজিদিজ।
২০২৪ জানুয়ারি ৪ বাগদাদে এক মার্কিন ড্রোন হামলায় ৪ হারাকাত হিজবুল্লা আল-নুজাবা যোদ্ধার মৃত্যু।
৫ প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া’ আল সুদানি ঘোষণা করলেন, আগের দিনের মার্কিন ড্রোন হামলার পর ইরাক সরকার দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করছে।
২০ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানাল, আল আনবার গভর্নরেটের আল-আসাদ বিমানঘাঁটিতে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা ও কমপক্ষে এক ইরাকি সৈন্য জখম হয়েছেন।
২৪ চারদিন আগে আল-আসাদ বিমানঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন সেনাবাহিনী ইরাকে কাতা’ইব হিজবুল্লা ও অন্যান্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের ব্যবহৃত স্থাপনাগুলিতে বিমান হামলা শুরু করে।
৩১ “ইরাক সরকারকে বিব্রত করতে না চাওয়ার” দোহাই দিয়ে কাতা’ইব হিজবুল্লা ইরাকে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান স্থগিত করল।
ফেব্রুয়ারি ২ জর্দানে ৩ মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে প্রতিশোধমূলক বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র।
৭ বাগদাদে দুই কাতা’ইব হিজবুল্লা কমান্ডারের গাড়িতে এক মার্কিন ড্রোন হামলায় দুজনেই নিহত হন।
২১ বাগদাদ, বসরা ও অন্যান্য প্রদেশে প্রতিদ্বন্দ্বী শিয়া মিলিশিয়াদের মধ্যকার সংঘর্ষে ২০০রও বেশি যোদ্ধা নিহত।
২৫ উত্তর ইরাকে তুরস্কের বিমান হামলায় ৪ পিকেকে সদস্য নিহত।
মার্চ ১০ ইরাকি সেনাবাহিনী জানাল, বাগদাদের উত্তরপশ্চিমাঞ্চলে এক “আই/এস-বিরোধী অভিযানে” ১০ জিহাদি নিহত হয়েছেন।
১৪ বাগদাদে ইরাকি ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে পিকেকে-কে নিষিদ্ধ করল ইরাকের জাতীয় পরিষদ।
২১ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও কিরিয়াত শিমোনা বিমানবন্দরে ড্রোন হামলা চালাল ইরান-সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক।
এপ্রিল ১ ইসরায়েলের ইলিয়াতকে লক্ষ্য করে ৩টি ড্রোন উৎক্ষেপ করল ইরান-সমর্থিত ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। একটা ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোন আহতের খবর মেলেনি।
২ বসরায় এক রেফ্রিজারেটর ট্রাক একদল শিশুর ওপর দিয়ে চলে গেলে ৬ শিশুর মৃত্যু।
১৯ আইডিএফের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ইরানের ইস্ফাহা্ন, সিরিয়ার রাডার স্থাপনা, ও ইরাকের বিভিন্ন স্থানে আঘাত হানে। কালসু সামরিক ঘাঁটিতে অবস্থিত ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি কমান্ড পোস্টে বিমান হামলার ফলে বিস্ফোরণ ঘটে, যার ফলে এক যোদ্ধা নিহত ও ৬ জন আহত হন। নিরাপত্তা সূত্র জানাল, এর জন্য কে দায়ী তা জানা যায়নি এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই জড়িত থাকার কথা অস্বীকার করে।
২৭ সমকামী সম্পর্ককে অপরাধ হিসেবে ঘোষণা করার পক্ষে ভোট দিল ইরাকের কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভস, যাতে জড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
মে ৩ বাসুর বা ইরাকি কুর্দিস্তানের সুলায়মানিয়া গভর্নরেটের কারাদাগ জেলায় বন্যায় ডুবে ৪ পর্বতারোহীর মৃত্যু।
৬ বাসুর বা ইরাকি কুর্দিস্তানে বিমান হামলা চালাল তুর্কি বিমান বাহিনী, এতে ১৬ পিকেকে বিদ্রোহী নিহত হন।
জুন ২৩ হুথিরা দাবি করল, ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাকের সাথে এক যৌথ সামরিক অভিযানে ইসরায়েলের হাইফা বন্দরে ৪টি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২৯ মসুলের গ্রেট আল-নুরি মসজিদের দেয়ালে আই/এসের পুঁতে রাখা ৫টি বড় বোমা আবিষ্কৃত হল।
জুলাই ৯ বাগদাদের এক আদালত কথিত ইসলামিক স্টেট গ্রুপের প্রতিষ্ঠাতা আবু বকর আল-বাগদাদির বিধবা স্ত্রী আসমা মোহাম্মদকে সংগঠনটির সাথে সম্পৃক্ততা ও সিনজারে ইয়াজিদি নারীদের অপহরণের দায়ে মৃত্যুদণ্ড দিল।
৩০ বাগদাদের দক্ষিণে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের একটি ঘাঁটিতে সন্দেহভাজন মার্কিন বিমান হামলায় নিহত হলেন কাতা’ইব হিজবুল্লার ৪ সদস্য। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাল, ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে চালানো তাদের বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন।
আগস্ট ৫ আনবার গভর্নরেটের আল-আসাদ বিমানঘাঁটিতে রকেট হামলায় জখম হলেন কমপক্ষে ৫ মার্কিন সামরিক কর্মী।
২২ কারবালায় ইরাকি সেনাবাহিনী ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ইউনিটগুলির মধ্যে সংঘর্ষ শুরু, ৬ মিলিশিয়া সদস্যকে গ্রেপ্তার করা হল।
২৩ বাসুর বা ইরাকি কুর্দিস্তানে তুর্কি সেনাবাহিনীর গাড়িতে এক বিমান হামলায় ২ সাংবাদিক নিহত।
২৯ কিরকুক গভর্নরেটে একটি তুর্কি টিএআই আকসুঙ্গুর ড্রোন গুলি করে ভূপাতিত করল ইরাক।
আগস্ট ৩১-১ সেপ্টেম্বর ২০২৪ সালের আনবার অভিযান। যুক্তরাষ্ট্র জানাল, পশ্চিম ইরাকে ইরাকি নিরাপত্তা বাহিনীর সাথে যৌথ অভিযানে কথিত ইসলামিক স্টেট গ্রুপের ১৫ যোদ্ধাকে হত্যা করেছে। যাতে ৭ মার্কিন সেনাও জখম হয়েছেন।
সেপ্টেম্বর ৫ বাসুর বা ইরাকি কুর্দিস্তানে এক তুর্কি ড্রোন হামলায় ১ শিশুসহ ৩ ব্যক্তি নিহত। পরদিন অঞ্চলটিতে এক গাড়ি হামলায় একই পরিবারের ৩ জন খুন।
১১-১৩ ইরাক সফর করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাগদাদের ফেডারেল কর্তৃপক্ষের পাশাপাশি ইরবিলে বাসুর বা ইরাকি কুর্দিস্তানের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। আল আনবার গভর্নরেটে এক মার্কিন-ইরাকি যৌথ অভিযানের সময় খুন হলেন কথিত ইসলামিক স্টেট গ্রুপের কমান্ডার আবু আলী আল-তিউনিসি। যাঁর ব্যাপারে তথ্য দেয়ার জন্য মার্কিন ট্রেজারি বিভাগ ৫ মিলিয়ন ডলার পুরস্কারে ঘোষণা করেছিল। সংগঠনটির ডেপুটি কমান্ডার আহমেদ হামেদ জোয়েইনও এই অভিযানে নিহত হন।
২৫ সন্ত্রাসবাদের অপরাধে দোষী সাব্যস্ত করে নাসিরিয়া কেন্দ্রীয় কারাগারে ২১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
২৭ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ করতে এবং ২০২৬ সালের শেষ নাগাদ ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে সম্মত হল যুক্তরাষ্ট্র।
নভেম্বর ২০ ১৯৯৭ সালের পর ইরাকের প্রথম আদমশুমারি আয়োজিত।
ডিসেম্বর ৩১ বাগদাদের আল-সদর জেলায় ৫ শিশু সহ ৮ ব্যক্তিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হল।
বার্টল বুল, ল্যান্ড বিটউইন দ্য রিভারস: আ ৫০০০-ইয়ার্স হিস্ট্রি অফ ইরাক।
২০২৫ জানুয়ারি ২ ১১টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে পালিয়ে যাওয়ার পর বিরোধীদলীয় নেতা ও অ্যাকটিভিস্ট সালমান আল খালিদিকে কারাদণ্ড ভোগ করার জন্য কুয়েতে হস্তান্তর করা হল।
বাসুর বা ইরাকি কুর্দিস্তান-ভিত্তিক ইসলামিক মুভমেন্ট অফ কুর্দিস্তান (আইএমকে) রাজনৈতিক দলের আনুষ্ঠানিক মুখপাত্র আবদুল্লাহ ওয়ার্তে দামিশকে একটি অফিস স্থাপনের প্রস্তাব ঘোষণা করলেন, যা আসাদ-পরবর্তী সিরিয়ায় উপস্থিতি প্রতিষ্ঠাকারী প্রথম কুর্দি ও ইরাকি রাজনৈতিক দল।
রাষ্ট্র-সমর্থিত বসরা অয়েল কোম্পানি এবং ইরাকি অয়েল প্রজেক্টস কোম্পানি দ্বারা নির্মিত ও ইরাক-চীন চুক্তির অধীনে অর্থায়নকৃত বসরা ও হাদিথাকে সংযুক্ত করা ৪.৫৬ বিলিয়ন ডলারের একটি তেল পাইপলাইন প্রকল্প অনুমোদিত হল।
২১ ইরাকি সংসদ তিনটি বিতর্কিত আইন পাস করল: পার্সোনাল অ্যাফেয়ার্স ল যা শরিয়া আদালতকে পারিবারিক বিষয়ে কর্তৃত্ব বৃদ্ধির অনুমতি দেয়, একটি সাধারণ ক্ষমা আইন এবং কুর্দি জমি ফেরত দেয়ার অনুমতি দানকারী একটি আইন।
৩১ নাজাফ যাওয়ার সময় আল দিওয়ানিয়ার কাছে শিয়া তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস ও একটা গাড়ির সংঘর্ষে ৭ ব্যক্তি নিহত এবং ৪২ জন আহত হন।
ফেব্রুয়ারি ৪ জানুয়ারিতে পাস হওয়া তিনটি বিতর্কিত আইন স্থগিত করল ফেডারেল সুপ্রীম কোর্ট।
১১ জানুয়ারিতে পাস হওয়া তিনটি আইন বহাল রাখে ফেডারেল সুপ্রীম কোর্ট।
মার্চ ১৩ আনবার গভর্নরেটে এক বিমান হামলায় কথিত ইসলামিক স্টেট গ্রুপের উপপ্রধান আবদাল্লাহ মাকি মোসলেহ আল-রিফাই, যাঁর কুনিয়া “আবু খাদিজা”, নিহত হন।
এপ্রিল ১ দোহুকে আকিতু উৎসব উদযাপনরত অ্যাসিরীয় খ্রিস্টানদের শোভাযাত্রায় এক কুঠারধারী হামলায় ৩ ব্যক্তি আহত। হামলার সন্দেহভাজন কথিত ইসলামিক স্টেট গ্রুপ। তাঁকে গ্রেপ্তার করা হয়।
৬ ইরাকি শিক্ষক ইউনিয়ন ধর্মঘট ঘোষণা করে এবং শিক্ষকদের বেতন ও জীবনমান উন্নত করার দাবি জানায়।
৮ প্রকৌশলী বশির খালিদ বাগদাদের এক হাসপাতালে মারা যান। জনৈক পুলিশ কর্মকর্তার সাথে বিতণ্ডার পর অভিযোগ ছাড়াই আটক করা হয়েছিল এবং সেখানে অন্যান্য বন্দির হাতে মারধরের শিকার হয়েছিলেন। ঘটনার ভিডিও দেশব্যাপী ক্ষোভ সৃষ্টি করে।
১৪ একটি বিশাল ধূলিঝড় মধ্য ও দক্ষিণ ইরাকে আঘাত হানল, যার ফলে ৩,৭০০রও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাতিল করা খোর আবদুল্লাহ চুক্তি পুনর্বহালের জন্য ফেডারেল সুপ্রীম কোর্টে আবেদন দাখিল করলেন প্রধানমন্ত্রী আল-সুদানি এবং প্রেসিডেন্ট রাশিদ।
২৬ খোর আবদুল্লাহ চুক্তিকে “অপমানজনক” এবং “ইরাকি সার্বভৌমত্ব লঙ্ঘনকারী” বলে অভিহিত করে এটিকে পুনর্বহাল না করার দাবিতে বাগদাদের তাহরির স্কোয়ারে বিক্ষোভকারীরা জানিয়ে সমবেত হয়।
মে ১০ আরব লীগ সম্মেলনের প্রস্তুতির জন্য ইরাক সরকার ১১-২০ মে পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করল।
১২ বিবিসি প্যানোরামা ৩০ জন ব্রিটিশ ভেটেরানের স্বীকারোক্তি প্রচার করল, যেখানে তাঁরা ইরাকে মোতায়েন থাকাকালে তাঁদের কতিপয় সহকর্মীর যুদ্ধাপরাধে জড়িত হয়ে পড়ার কথা জানান।
১৩ সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে আরব লীগ সম্মেলনে আমন্ত্রণ জানানো নিয়ে ইরাকে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার কারণ আল-কায়েদার সাথে তাঁর সাবেক সংশ্লিষ্টতা। আল-শারা সম্মেলন থেকে নিজেকে প্রত্যাহার নেন, এবং সিরিয়ার প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো হয়।
১৬ The President’s Cake সিনেমার মাধ্যমে প্রথম ইরাকি চলচ্চিত্র নির্মাতা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার করলেন হাসান হাদী।
১৭ বাগদাদে ৩৪তম সাধারণ আরব লীগ সম্মেলন অনুষ্ঠিত হল, যেখানে ২০টি আরব দেশের প্রতিনিধিদলসহ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন।
জুন ১ দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য বাগদাদে একটি সরকারি প্রতিনিধিদলের প্রধান হিসেবে বাগদাদ সফর করলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
৮ আল আনবার গভর্নরেটের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাল, মূলত ফাল্লুজা শহরের একটি ফাস্টফুড রেস্তোরাঁর কারণে ২১৪ জন খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যে সবাই সুস্থ হন। কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
১০ নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র ইরাকে নিজ দূতাবাস কর্মী ও তাঁদের স্বজনদের আংশিক সরিয়ে নেয়ার হুকুম দিল।
১৩-২৪ ইরানে ইসরায়েলের বিমান হামলার কারণে ইরাকি আকাশসীমা ও বিমানবন্দরগুলো সব ফ্লাইটের জন্য বন্ধ করে দেয়া হয়।
১৪ বসরা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যতীত সব বিমানবন্দর বন্ধ থাকে; বসরায় কেবল দিনের বেলায় আন্তর্জাতিক ফ্লাইট চলার অনুমতি ছিল।
২৪ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর ইরাকের আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হয়।
২৩ ইরান অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।
২৪ বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটি এবং ধি কার গভর্নরেটের ইমাম আলী ঘাঁটিতে অজ্ঞাত উৎসের ড্রোন হামলা। রাডার ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর নেই। দেশের অন্যান্য স্থানে ড্রোন ভূপাতিত করা হয়।
২৯ ইরাকে রাজনৈতিক অস্থিরতা। কয়েক সপ্তাহে আদালতের ৯ জন বিচারপতির ইস্তফা প্রদান। ফেডারেল সুপ্রিম কোর্টের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন জাসিম মুহাম্মদ আবুদ আল-আমিরি।
জুলাই ৬ ২০২২ সালে অপারেশন ক্ল-লকের সময় পিকেকের হাতে খুন হওয়া এক সতীর্থ সৈনিকের দেহাবশেষ খুঁজতে গিয়ে উত্তর ইরাকের একটি গুহায় মিথেন গ্যাসের বিষক্রিয়ায় ১২ তুর্কি সেনা নিহত।
৮ পানির অধিকার নিয়ে বিরোধের জের ধরে এরবিলে হার্কি গোত্রের সদস্যদের সাথে কুর্দি নিরাপত্তা বাহিনী পেশমেরগার সংঘর্ষ ছড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
১৫ এক ড্রোন হামলায় দোহুক গভর্নরেটের সারাং তেলক্ষেত্রে আগুন লেগে গেল।
১৬ কথিত ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুদ্ধের কারণে ১১ বছর ধরে বন্ধ থাকা মসুল আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হল।
২০২৫ কুত শপিং মল অগ্নিকাণ্ড। ওয়াসিত গভর্নরেটের কুত শহরের একটি শপিং মলে আগুনে কমপক্ষে ৬১ জন নিহত।
১৯ সুলাইমানিয়া গভর্নরেটের পেঞ্জওয়েন জেলায় অজ্ঞাত উৎসের ড্রোন হামলায় এক পিকেকে সদস্য নিহত।
২৩ ওয়াসিত গভর্নরেটের গভর্নর মুহাম্মদ জামিল আল-মাইয়াহি কুত শপিং মল অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার মুখে ইস্তফা দিলেন।
২৭ বাগদাদের কারখ অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের ভবনে এক পরিচালককে বরখাস্ত করার প্রতিবাদে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ভবনটিতে হামলা চালালে এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হলেন; সংঘর্ষ ছড়িয়ে পড়ল।
আগস্ট ১০ ক্লোরিন গ্যাস লিকের ফলে কারবালায় আরবাইন তীর্থযাত্রীদের মধ্যে ৬২১ জন হাসপাতালে ভর্তি হলেন।
১১ আরবাইনের সময় তীব্র উত্তাপ ও চাহিদা বৃদ্ধির কারণে ব্যাবিলন ও কারবালা গভর্নরেটের দুটি ট্রান্সমিশন লাইন বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে ব্ল্যাকআউট।
১৩ নাজাফ–বসরা সড়কে তীর্থযাত্রীবাহী একটি বাস মিনিবাসের সাথে ধাক্কা খেলে এতে ৫ ব্যক্তি নিহত ও ৫৭ জন আহত হলেন।
২২ “নিরাপত্তা ও স্থিতিশীলতা ধবংসের ষড়যন্ত্রে” লিপ্ত হওয়ার অভিযোগে সুলাইমানিয়ার এক হোটেল থেকে লাহুর তালাবানিকে গ্রেপ্তার করা হল। গ্রেপ্তারের আগে পুলিশের সাথে সংঘর্ষ দেখা দেয়। ৩ ব্যক্তির মৃত্যু।
সেপ্টেম্বর ১ ২০১৭ সালে কথিত ইসলামিক স্টেট গ্রুপের হাতে ধ্বংস হওয়া মসুলের আল-নুরি জামে মসজিদ পুনর্নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হল।
৯ ২০২৩ সালের মার্চে নিজের ডক্টরাল গবেষণা করাকালে বাগদাদে অপহরণের শিকার হওয়া ইসরায়েলি-রুশ শিক্ষাবিদ এলিজাবেথ সুরকোভ মুক্তি পেলেন।
২১ ২০২৩ সালে বাসুর বা ইরাকি কুর্দিস্তান অঞ্চলের অননুমোদিত রপ্তানি কেন্দ্রিক এক বিরোধকে কেন্দ্র করে বন্ধ হয়ে যাওয়া কিরকুক–জেইহান তেল পাইপলাইন দিয়ে তুরস্কে তেল রপ্তানি পুনরায় চালু হল।
২৯ নাজাফের একটি আদালত ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধা নিয়োগের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল।
অক্টোবর ১৩ মিসরের শার্ম আল শেখে অনুষ্ঠিত ২০২৫ গাজা পীস সামিট ২০২৫য়ে যোগ দিলেন ইরাকি প্রধানমন্ত্রী আল-সুদানি।
নভেম্বর ১১ ইরাকি সংসদ নির্বাচন ২০২৫।
১৬ পিকেকে ঘোষণা করল, তারা তুরস্ক সীমান্তবর্তী জাপ অঞ্চল থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করছে।
২৬ খোর মোর গ্যাসক্ষেত্রে একটি ড্রোন হামলার ফলে বাসুর বা ইরানি কুর্দিস্তান অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিল।
হাসান হাদী, দ্য প্রেসিডেন্ট’স কেক।
২০২৬ জানুয়ারি ২১ সিরিয়া থেকে সর্বোচ্চ ৭,০০০ জন কথিত ইসলামিক স্টেট গ্রুপের বন্দীকে ইরাকে স্থানান্তর করার জন্য একটি অভিযান শুরু করল ইউএস সেন্ট্রাল কমান্ড।
২৪ সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে পুনরায় দায়িত্বে ফেরানোর জন্য মনোনীত করল ইরাকি শিয়াদের কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক। যারা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। আল-মালিকি ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই পদে ছিলেন।
অর্থ মন্ত্রণালয় তাদের বেতনে কাটছাঁট করার ঘোষণা দেয়ার পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেলেন শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় কর্মচারীরা।
২৭ ২০২৬ সালের ইরাকি প্রেসিডেন্ট নির্বাচন।
ফেব্রুয়ারি ৬ আল-কায়েম জেলার আল-কাশেমে গ্রেপ্তারের সময় এক ব্যক্তি এক্সপ্লোসিভ বেল্ট বিস্ফোরণ ঘটান। তিনি নিহত হন। নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন।
৯ সাদুন সাবরি আল-কায়সির মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ঘোষণা করল ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস। সাদ্দাম আমলে তিনি একজন মেজর জেনারেল ছিলেন। আল-কায়সি ইরাকি শিয়া ইসলামপন্থী দল ইসলামিক দাওয়া পার্টির মতাদর্শিক প্রতিষ্ঠাতা গ্র্যান্ড আয়াতুল্লা মুহাম্মদ বাকির আল-সদর ও তাঁর বোন আমিনা আল-সদরকে ১৯৮০ সালে হত্যা করাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
২২ জাতিসংঘে ইরাকের সংশোধিত মানচিত্র ও সামুদ্রিক সীমানা জমা দেওয়ায় প্রতিবাদ জানিয়ে ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করল কুয়েত।
২৮ ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরাক তার আকাশসীমা বন্ধ করে দিল। জুর্ফ আল-নসরে পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদরদপ্তর লক্ষ্য করে কমপক্ষে দুটি বিমান হামলায় ২ জন নিহত এবং ৮ মিলিশিয়া সদস্য আহত। এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে দুইবার ড্রোন হামলা চালানো হয়, যা ইন্টারসেপ্ট করা হয়েছে বলে জানা গেছে।
মার্চ ১ প্রতিবেশী রাষ্ট্র ইরানে আয়াতুল্লা আলী খামেনি খুন হওয়ার পর ইরাক তিন দিনের শোক ঘোষণা করল ইরান। ইরাকিরা বাগদাদে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর গ্রিন জোনেও বিক্ষোভ করলেন ইরাকিরা। দিয়ালা গভর্নরেটে পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি সদরদপ্তর লক্ষ্য করে পরিচয়হীন বিমান হামলায় সংগঠনটির ৪ সদস্য নিহত। ইরাকের পশ্চিমাঞ্চলের একটি খামারে এক মার্কিন কামিকাজি ড্রোন অবিস্ফোরিত অবস্থায় পতিত হল।
২ এই অঞ্চলের অন্যান্য দেশের পাশাপাশি ইরাক থেকে সমস্ত অ-জরুরি কর্মীকে সপরিবারে সরিয়ে নেয়ার হুকুম দিল যুক্তরাষ্ট্র।
৩ হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করতে সমস্যা হওয়ায় স্টোরেজ স্পেসের অভাবে রুমাইলা তেল ক্ষেত্রের উৎপাদন বন্ধ করে দিল ইরাক। মার্কিনী বা ইসরায়েলি বলে সন্দেহকৃত একটি অজ্ঞাত শক্তিকে সিরিয়া থেকে হেলিকপ্টার ওড়াতে দেখা গেল। যারা নাজাফ মরুভূমিতে অবতরণ করার সময় ইরাকি বাহিনীর হাতে ইন্টারসেপ্টেড হয়। যার ফলে সংঘর্ষে ২ ইরাকি সৈন্য আহত ও একজন নিহত হন।
৪ ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানাল, সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। পুরো পাওয়ার গ্রিড বিকল হয়ে গেছে। কারণ খতিয়ে দেয়া হচ্ছে।
৫ ইরাকি বাহিনী বাগদাদের নিকটবর্তী মার্কিন ভিক্টোরিয়া বিমান ঘাঁটিতে হামলার চেষ্টাকারী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করল ইরাকি বাহিনী।
৬ মসুলের কাছে পপুলার মোবিলাইজেশন ফোর্সের অবস্থানে এয়ার-টু-সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার। এরবিলের একটি হোটেলে ড্রোন হামলা চালানো হল।
৭ বাগদাদের মার্কিন দূতাবাসটিকে রকেট হামলার নিশানা করা হল।
৯ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হল এরবিলের সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাস।
১০ কিরকুক গভর্নরেটের দিবিস জেলায় মার্কিন বিমান হামলায় সশস্ত্র গোষ্ঠী কাতায়েব আল-ইমাম আলির ৪ সদস্য নিহত। ৭৬ বছর বয়সে অবসরে গেলেন চালদিয়ান ক্যাথলিক চার্চের প্রধান ও বাগদাদের প্যাট্রিয়ার্ক কার্ডিনাল লুই রাফায়েল প্রথম সাকো।
১১ বসরার কাছে দুটি তেল ট্যাংকারে হামলা, প্রতিক্রিয়ায় বন্দরের সব তেল কার্যক্রম বন্ধ করে দিল কর্তৃপক্ষ।
১২ আকাশাতে পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি ভবনে লক্ষ্য করে চালানো বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত। এরবিলের ইতালীয় সামরিক ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানল। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এরবিল গভর্নরেটের মালা কারা এলাকার ফরাসি ঘাঁটিতে ড্রোন হামলায় ১ ফরাসি সৈন্য নিহত ও অন্য ৬ জন আহত হয়। রিফুয়েলিং অপারেশনের সময় মার্কিন বিমান বাহিনীর একটি বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার ইরাকে বিধ্বস্ত হলে এতে ছয় ক্রু সদস্যের সকলেই নিহত হন।
১৪ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হল বাগদাদে মার্কিন দূতাবাস।
১৫ বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক ঘাঁটিতে এফপিভি ড্রোন ব্যবহার করে হামলা চালাল ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলো।
১৬ বাদুশ ড্যামের কাছে বিমান হামলায় পিএমএফের ৩ সদস্য আহত। ইরাক-সিরিয়া সীমান্তের নিকট আল-কাইমে একটি চেকপোস্টে সন্দেহভাজন মার্কিনী হামলায় অন্তত ৮ ইরাকি সেনা ও পিএমএফ সদস্য নিহত।
১৭ বাগদাদে মার্কিন দূতাবাস ড্রোন হামলার শিকার, যার ফলে দূতাবাস কম্পাউন্ডে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বাগদাদের আল-জাদরিয়া জেলায় একটি বাড়িতে বিমান হামলায় অন্তত ৪ ব্যক্তি নিহত। ধারণা করা হচ্ছে, বাড়িটি পিএমএফের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হতো।
১৮ তুরস্ক ও বাসুর (ইরাকি কুর্দিস্তান) অঞ্চলের সাথে কিরকুক-জেহান তেল পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাল ইরাক।
১৯ নিনেভে ও সালাউদ্দিন গভর্নরেটে বিমান হামলায় পিএমএফের দুই যোদ্ধা নিহত।
২০ ইরানের আঞ্চলিক হুমকির কথা উল্লেখ করে কথিত ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে সিজেটিএফ-ওআইআর যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে ইরাকে মোতায়েন থাকা পোলিশ বাহিনীকে প্রত্যাহারের ঘোষণা দিলেন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোজিনিয়াক-কামিশ। বাগদাদের কেন্দ্রে অবস্থিত জাতীয় গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে একটি ড্রোন হামলা চালানো হলো। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
২১ বিগত ২৪ ঘণ্টায় ইরাক ও পুরো অঞ্চল জুড়ে ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দায় স্বীকার করলো ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।
২৩ কাতা’ইব হিজবুল্লাহ জানালো, তারা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা আরও ৫ দিনের জন্য স্থগিত রাখবে।
২৪ আল আনবার গভর্নরেটে পিএমএফ ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় এক কমান্ডার সহ ১৫ জন পিএমএফ যোদ্ধা নিহত।
২৫ আল আনবার গভর্নরেটে এক পিএমএফ ঘাঁটিতে হামলায় ৭ যোদ্ধা নিহত। ১৩ জন আহত। এটি টানা দুই দিনে একই ঘাঁটিতে দ্বিতীয় হামলা।
৩১ বাগদাদ থেকে অপহরণের শিকার হলেন মার্কিন সাংবাদিক শেলি কিটলসন।
এপ্রিল ৩ বাগদাদে ইরান যুদ্ধের প্রতিবাদে বাগদাদে জড়ো হলেন ইরানপন্থীরা।
৬ এরবিল গভর্নরেটের দারাশাকরান জেলার জারকা জোয় গ্রামে একটি ইরানি ড্রোন হামলায় ২ ব্যক্তি নিহত।
৭ মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে মুক্তি দেয়ার কথা ঘোষণা করলো কাতা’ইব হিজবুল্লা। যাঁকে ৩১ মার্চ বাগদাদে বন্দুকধারীরা অপহরণ করেছিল। এই শর্তে যে তিনি ইরাক ছেড়ে যাবেন।
১০ প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর ইরাকের আকাশসীমা বেসামরিক ফ্লাইটের জন্য খুলে দেয়া হল।
১১ ২০২৬ সালের ইরাকি প্রেসিডেন্ট নির্বাচন। সংসদ কর্তৃক নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিজার আমিদি।
২০ ২০১১ সালের পর প্রথমবারের মতো সিরিয়ার সাথে রাবিয়া সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেয়া হলো।
২৭ আলী আল-জাইদিকে প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করলো কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক।
মে ৩ আল বসরা তেল টার্মিনাল থেকে হরমুজ প্রণালী হয়ে বের হওয়া বসরার অপরিশোধিত তেলের ওপর উল্লেখযোগ্য ছাড় দিলো ইরাক।
৭ ইরাক-সৌদি আরব সীমান্তের কাছে নাজাফ গভর্নরেটে একটি নতুন তেলক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিলো ইরাকের তেল মন্ত্রণালয়।
১৪ আলী আল-জাইদির মন্ত্রিসভাকে আংশিক অনুমোদন দিলো ইরাকি সংসদ। মন্ত্রিসভার ১৪টি পদের ব্যাপারে সম্মত হলো। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আল-জাইদি।
৩০ এরবিলের এক বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ দুর্ঘটনায় একজন আমেরিকান ও একজন ব্রিটিশ সৈন্য নিহত।
জুন ১ উম্ম কাসর বন্দরের কাছে একটি পণ্যবাহী জাহাজে দুটি বিস্ফোরণ ঘটলো।
২ ইরাকি সরকারের নিয়ন্ত্রণে অস্ত্রশস্ত্র রাখার একটি পরিকল্পনা ঘোষণা করলো আসাইব আহল আল-হাক ও কাতা’ইব আল-ইমাম আলী।
৭ নাসিরিয়ার নিকট এক বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত ও আরও ১৯ জন আহত। বেসামরিক বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ৭২ ঘণ্টার জন্য ইরাকের আকাশসীমা বন্ধ ঘোষণা করলো বিমান চলাচল কর্তৃপক্ষ।
২৮ আর্থিক দুর্নীতির মামলায় এক রাজনীতিবিদকে গ্রেপ্তার করতে গ্রিন জোনে অভিযান চালালো ইরাকি সন্ত্রাস দমন বিভাগ ও সেনাবাহিনী।
জুলাই ১৩-১৪ যুক্তরাষ্ট্রে তাঁর প্রথম আন্তর্জাতিক সফরে একটি বৃহৎ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী আল-জাইদি।
১৭ ইরবিলের আকাশে কয়েকটি ড্রোন ইন্টারসেপ্ট করে মার্কিন-নেতৃত্বাধীন জোট।
২৪ সরবরাহ শৃঙ্খলে কথিত জবরদস্তিমূলক শ্রমের উপস্থিতি উল্লেখ করে ইরাকের উপর ১২.৫% শুল্ক আরোপ করলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। আরও ৫৯টি দেশের উপর ১০-১২.৫% পর্যন্ত শুল্ক আরোপ করে মার্কিন সরকার।
২৯ ইরাকের পিএমএফ ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালালো সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ২০ জন নিহত ও ৩২ জন মিলিশিয়া সদস্য আহত হয়। সৌদি জ্বালানি অবকাঠামোর ওপর ইরাকের ভেতর থেকে শুরু হওয়া ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।
আগস্ট ১ তুরস্কের সাথে এক বছর মেয়াদী তেল রপ্তানি চুক্তিতে সই করলো ইরাক। যে চুক্তির অধীনে সেয়হান তেল পাইপলাইনের মাধ্যমে ৭৫০ হাজার ব্যারেল তেল রপ্তানি করা হবে।
৯ ইরান সম্পৃক্ত একটি সশস্ত্র সেলের সদস্যদের গ্রেপ্তার করলো ইরাকি কর্তৃপক্ষ।
১২ ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ঘোষণা করলেন, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া হবে। যার ফলে ২০০৩ সালের আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া মার্কিন দখলদারিত্বের আনুষ্ঠানিক অবসান ঘটবে।
১৭ বাসুর (ইরাকি কুর্দিস্তান) অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা। ইরান এই ঘটনাকে একটি ‘ফলস ফ্ল্যাগ’ হামলা বলে অভিহিত করে।
২৭ বাগদাদের আল-দোরা জেলায় আইন ভাঙা ঠেকানোর প্রচেষ্টাকালে এক বন্দুকযুদ্ধে এক ব্রিগেডিয়ার জেনারেল ও এক পুলিশ সদস্য নিহত। আরও চারজন আহত।
সেপ্টেম্বর ১১ মাইসান গভর্নরেট থেকে পরিচালিত একটি ড্রোন হামলার পর পূর্ব-পশ্চিম ক্রুড অয়েল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দিলো সৌদি আরব। এ ঘটনার পর ইরাক সরকার ওই এলাকার সামরিক কমান্ডারকে বরখাস্ত করে।
২৪ বাশিকা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ ইরাকের হাতে ধীরে ধীরে তুলে দিতে রাজি হলো তুরস্ক।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা মার্কিন কূটনৈতিক ও লজিস্টিকস কেন্দ্রটি ইরাকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানালো কর্তৃপক্ষ।
২৫ ইরানের বিমান চলাচল খাতের সাথে সংশ্লিষ্ট কয়েক ডজন কোম্পানি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা আরোপের পর ওই দিন থেকে ইরানের ফ্লাইট চলাচল স্থগিত করলো বাগদাদ, নাজাফ, এরবিল, ও সুলায়মানিয়া বিমানবন্দর।
২৬ ডলার সরবরাহ নিয়ে একটা “সমঝোতায়” পৌঁছালো ইরাক ও যুক্তরাষ্ট্র।
২৯ ২০২৬ সালের হরমুজ প্রণালী সংকটের মধ্যে সিরিয়ার বানিয়াস বন্দর দিয়ে গ্যাসোলিন আমদানি শুরু করলো ইরাক।
৩০ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হলো।* ইরানের প্রতিরোধের অক্ষের বিজয় বলে বিবেচিত হচ্ছে। তবে দেশটির সুন্নী-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোয় কথিত ইসলামিক স্টেট গ্রুপের (আইএস) পুনরার্বিভাবের আশঙ্কা করছেন অনেকে।
* ইরাক বডি কাউন্টের (আইবিসি) তথ্যানুসারে, ২০০৩ সালের মার্চে মার্কিন হামলার পর থেকে এখন পর্যন্ত ২ লক্ষের কিছু বেশি বেসামরিক ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র
রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।
Ahram Online.
Al Jazeera.
AP.
BBC.
Blean, I. R. 2008. Iraq. Rourke Publishing LLC.
Council on Foreign Relations.
Devdiscourse.
Free Yezidi Foundation.
Gulf News.
Gunter, Michael M. 2018. Historical Dictionary of the Kurds. 3rd ed. Rowman & Littlefield.
Hunt, Courtney. 2005. The History of Iraq. Greenwood Press.
Iraq Body Count (IBC)
https://www.iraqbodycount.org
Lightfoot, Dale. 2007. Iraq. Chelsea House.
McHugo, John. 2018.. A Concise History of Sunnis & Shi‘is. Georgetown University Press.
Murray, Williamson, and Woods, Kevin M.. 2014. The Iran-Iraq War: A Military and Strategic History. Cambridge University Press.
Reuters.
Scroll.
Shafaq News.
The Guardian.
The Jerusalem Post.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



