উপমহাদেশ

Spread the love

Featured Image: Reuters and AFP via the Scroll.

বাংলা মানচিত্র ব্লগ

নোট: উপমহাদেশ আজকে তিনটি জাতি-রাষ্ট্রে ভাগ হয়ে আছে। পাকিস্তান, ভারত, বাংলাদেশ। কিন্তু জাতি-রাষ্ট্রের আগে এই ভূখণ্ডে মানুষ ছিল। তাঁদের মধ্যে ভাষা, ধর্ম, সংস্কৃতির ফারাক ছিল। কিন্তু নানান অর্থেই এই মানুষেরা আন্তঃসম্পর্কিত ছিল। সেই সম্পর্ক কখনো তৈরি হয়েছে সাম্রাজ্য ও বাণিজ্য বিস্তারের স্বার্থে, কখনো ধর্মের প্রচারে, কখনো স্রেফ জীবিকার তাড়নায়। পরিচয়ের নামে উন্মত্ততার রাজনীতির যে ভীতিকর উত্থান পুরো উপমহাদেশ জুড়ে ঘটছে, তাকে পরাস্ত করে অধিকতর মানবিক ভবিষ্যতের দিকে যেতে চাইলে সেই আন্তঃসম্পর্কের স্মৃতি আমাদের মনে রাখা জরুরি।

পূর্বসাল

১ কোটি ৫০ লক্ষ বছর আগে উপমহাদেশে বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে শুরু করল।

১ কোটি ১০ লক্ষ বছর আগে উপমহাদেশে বিভিন্ন পশুপাখির অভিবাসন প্রক্রিয়া শেষ হল।

৬৫-৪৪ লক্ষ বছর আগে উপমহাদেশে বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রজাতি বিলুপ্ত হয়ে গেল।

৫ লক্ষ বছর আগে এ সময় ভারত ও পাকিস্তানে প্রাচীন প্রস্তর যুগের আদিম মানব প্রজাতি ঘোরাফেরা করছেন।

৩-১.৫ লক্ষ বছর আগে সিন্ধু উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের বসতি স্থাপিত হল।

৬৫ হাজার বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে আসা মানুষেরা উপমহাদেশে পৌঁছলেন।

৬২-৩৫ হাজার বছর আগে উপমহাদেশে এ সময় প্রাগৈতিহাসিক মানুষের নিবাস ছিল।

৪৫-২০ হাজার বছর আগে প্রথম উপমহাদেশবাসীরা এ সময় ছোট পাথরের হাতিয়ার (microlithic) প্রযুক্তি ব্যবহার করছেন।

১২০৬-১৫২৬ দিল্লি সুলতানশাহি

১২০৬ তিব্বত জয়ের উদ্দেশ্যে এক বিশাল বাহিনী নিয়ে লখনৌতির সীমান্ত পেরোলেন বখতিয়ার খলজি।

১২০৬-২৩ বঙ্গে বিশ্বরূপ সেন ও কেশব সেনের রাজত্ব।

১২১৬-১৩২৭ দ্বিতীয় পাণ্ড্য রাজ্য।

১২২০-২৫ রণবঙ্কমল শ্রীহরিকালদেবের রাজত্ব।

১২২৩-২৪ দক্ষিণ এশিয়ার দেশে দেশে মঙ্গোল আক্রমণ।

১২২৮-১৮২৬ এ সময় আসাম শাসন করছে অহোম রাজবংশ।

১২৩০ বাংলার শেষ সেন রাজা কেশব সেনের মৃত্যু।

১২৩৬ আজমিরে সূফী মঈনুদ্দিন চিশতির মৃত্যু।

১২৩৮-১৩১৭ কর্ণাটকের দ্বৈতবাদী দার্শনিক মাধব।

১২৪৬-৭৯ শেষ চোলা রাজা তৃতীয় রাজেন্দ্রর রাজত্বকাল।

১২৪১ মঙ্গোলদের লাহোর দখল।

১২৫০ কোনারকের সূর্যমন্দিরের উদ্বোধন।

পালকুরিকি সোমনাথ, বাসবপুরাণ

১২৬০ দশরথদেবের আক্রমণে সূর্য সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন রাজত্বের অবসান হল।

১২৮৪ নাসিরুদ্দিন বুগরা খানের বঙ্গ বিজয়, বিক্রমাদিত্যদেবের পরাজয়।

১৩০১-১৪০০ এ সময়ই কখনো ভারতে কাগজের ব্যবহার শুরু হয়।

১৩০৬ ইরাবতী বা রাভি নদীর তীরে মঙ্গোলদের বিরুদ্ধে যুদ্ধ।

১৩২৫ দিল্লির চিশতিয়া তরিকার সূফী নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যু।

১৩৩০-১৫৬৫ বিজয়নগর রাজ্য।

১৩৩৮-১৫৭৬ বাংলা সুলতানশাহি

১৫২৬-১৮৫৮ মুঘল সাম্রাজ্য

১৭৫৭-১৯৪৭ ব্রিটিশ ভারত

১৯৪৭-বর্তমান ভারতপাকিস্তান

১৯৭১-বর্তমান বাংলাদেশ

তথ্যসূত্র

আজাদ, হুমায়ুন। ২০১৯। লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী। দ্বিতীয় সংস্করণ সপ্তদশ মুদ্রণ। আগামী।
—২০২১। কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী। দ্বিতীয় সংস্করণ একাদশ মুদ্রণ। আগামী।

আব্দুল্লাহ, শোয়েব। ২০২১। জানাজা থেকে স্বাধীনতা: কাশ্মীরে আজাদির লড়াই ও তার সাম্প্রতিক বৃত্তান্ত। আদর্শ।

রায়, সুমিত। ২০২২। “গুর্জর-প্রতীহার রাজবংশ (৭৩০-১০৩৬ খ্রি.) : রাজবৃত্তান্ত।” বিবর্তনপথ, জানুয়ারি ৩১।
https://www.bibortonpoth.com/10542

শাহরিয়ার, খন্দকার স্বনন। ২০২১। মধ্যযুগের বাংলা: বখতিয়ার খলজি থেকে সিরাজ-উদ-দৌলা। প্রথম সংস্করণ। বাতিঘর।
— ২০২৩। প্রাচীন যুগের বাংলা: গঙ্গারাজ্য থেকে গৌড়। প্রথম সংস্করণ। বাতিঘর।

BBC. 2019. “India profile – Timeline.” BBC, March 4.
https://www.bbc.com/news/world-south-asia-12641776

Brown, Stephen F.. 2009. Protestantism. 3rd ed. Chelsea House.

Brown, Stephen F. and Anatolias, Khaled. 2009. Catholicism & Orthodox Christianity. 3rd ed. Chelsea House.

Burki, Shahid Javed. 2006. Historical Dictionary of Pakistan. 3rd ed. The Scarecrow Press.

Crompton, Samuel Willard. 2007. Pakistan. 2nd Ed. Chelsea House.

Gordon, Matthew S.. 2009. Islam. 4th ed. New York.

Hartz, Paula R.. 2009a. Zoroastrianism. 3rd ed. Chelsea House.

Joseph, Tony. 2018. Early Indians: The Story of Our Ancestors and Where We Came From. Juggernaut.

Kapoor, Coomi. 2015. The Emergency: A Personal History. Penguin Books.

Malik, Iftikhar H.. 2008. The History of Pakistan. Greenwood Press.

Phillips, Douglas A., and Gritzner, Charles F. 2003. India. Chelsea House.
— 2007. Bangladesh. Chelsea House.

Riaz, Ali. 2016. Bangladesh: A Political History since Independence. I.B. Tauris.

Rose, Jenny. 2011. Zoroastrianism: A Guide for the Perplexed. Bloomsbury.

Sardar, Ziauddin. 2017. Mecca: The Sacred City. Paperback ed. Bloomsbury.

Schendel, Williem Van. 2020. A History of Bangladesh. 2nd ed. Cambridge University Press.

Singh, Nikky-Guninder Kaur. 2009. Sikhism. 3rd ed. Chelsea House.

Wangu, Madhu Bazaz. 2009a. Buddhism. 4th ed. Chelsea House.
— 2009b. Hinduism. 4th ed. Chelsea House.

Wikipedia.

Wynbrandt, James. 2009. A Brief History of Pakistan. Facts On File.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *