
পাকিস্তান
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
প্রাগৈতিহাসিক কাল থেকে ১২০০ সাল প্রাচীন ভারত – সময়রেখা।
সাল
১২০৬-১৫২৬ দিল্লি সুলতানশাহি – সময়রেখা।
১৫২৬-১৮৫৮ মুঘল সাম্রাজ্য – সময়রেখা।
১৭৫৭-১৯৪৭ ঔপনিবেশিক ভারত – সময়রেখা।
১৯৪৭ আগস্ট ১৪ ব্রিটিশ সাধারণতন্ত্রের একটি স্বাধীন সদস্যরাষ্ট্র হিসেবে ঘোষিত হল পাকিস্তান অধিরাজ্য (Dominion of Pakistan)।*
* ১৯৫৬ সালের ২৩ মার্চ পর্যন্ত টিকে ছিল। দরবারি প্রধান ছিলেন ব্রিটেনের রাজা, পরবর্তীতে রানী। ১৯৫৬ সালে প্রজাতন্ত্র গঠিত হলে পাকিস্তানের ব্রিটিশ সাম্রাজ্যের ফেডারেল অধিরাজ্য স্ট্যাটাস বিলুপ্ত হয়।
১৭ পার্টিশন বাউন্ডারি ঘোষণা করা হল। বাউন্ডারি কমিশন প্রধান সীরিল র্যাডক্লিফ কর্তৃক ব্রিটিশ ভারত ভাগ হল। জন্ম নিল ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্র। হিন্দু, মুসলমান, ও শিখদের আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় ২ লক্ষ ৫০ হাজার মানুষের মৃত্যু হল। শরণার্থীতে পরিণত হলেন ২ কোটি ৪০ লাখ মানুষ। ১৯৪৯ সালের মধ্যে অধিকাংশ দেশীয় রাজ্য ভারতে এবং অল্প কয়েকটি পাকিস্তানে যোগ দেয়। জুনাগড় আর হায়দারাবাদকে জোরপূর্বক ভারতভুক্ত করা হয়। জম্মু ও কাশ্মীরের সামনে ভারত পাকিস্তান যে কোন একটিতে যোগদানের সুযোগ রাখা হয়। মহারাজা হরি সিং কালক্ষেপন করেন। পাকিস্তানের দিক থেকে ট্রাইবাল শক্তিসমূহের হামলা। ভারতের সাথে যোগদান চুক্তি করলেন হরি সিং। জম্মু ও কাশ্মীরের ওপর ভারত ও পাকিস্তান উভয়ের দাবি থাকায় দ্বন্দ্ব দেখা দেয়। সেই দ্বন্দ্ব এখনো চলছে।
১৯৪৭, আগস্ট ১৪-১১ সেপ্টেম্বর, ১৯৪৮ পাকিস্তানের প্রথম গভর্নর-জেনারেল মুহাম্মদ আলি জিন্নার শাসনামল।*
* রাজা ষষ্ঠ জর্জের প্রতিনিধি হিসেবে দেশ চালিয়েছেন।
১৯৪৭, আগস্ট ১৪-১৬ অক্টোবর, ১৯৫১ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের শাসনামল।
১৯৪৭, আগস্ট ১৫-৫ এপ্রিল, ১৯৫০ পূর্ব বাংলার প্রথম গভর্নর স্যার ফ্রেডরিক বোর্নের শাসনামল।
১৯৪৭, আগস্ট ১৪-১১ সেপ্টেম্বর, ১৯৪৮ পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী স্যার খাজা নাজিমুদ্দিনের শাসনামল।
সেপ্টেম্বর ৩০ জাতিসংঘে যোগ দিল পাকিস্তান।
১৯৪৭-৪৯ কাশ্মীর নিয়ে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ। যুদ্ধ থামাতে জাতিসংঘের হস্তক্ষেপ। যুদ্ধবিরতি ও উভয়পক্ষের সেনাপ্রত্যাহার।
১৯৪৮ কাশ্মীর ইস্যু নিয়ে ভারত জাতিসংঘে গেল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করে, প্রস্তাব নং ৪৭, যাতে কাশ্মীর সংকট সমাধানের জন্য গণভোট আয়োজনের ডাক দেয়া হয়। প্রস্তাবে পাকিস্তানকে কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে ও ভারতকে কাশ্মীরে সামরিক উপস্থিতি ন্যূনতমে নামিয়ে আনতে বলা হয়। জাতিসংঘের মদতে যুদ্ধবিরতি। কিন্তু পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। ভারত ওয়াদা করে, গণভোটে কাশ্মীরের জনগণ যে সিদ্ধান্ত নেয় তা তারা মেনে নেবে। কিন্তু পরে ভারত তার এই ওয়াদা ভঙ্গ করে।
পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন করা হল। গঠিত হল পাকিস্তানের কমিউনিস্ট পার্টি (সিপিপি)।
মৃত্যুবরণ করলেন কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহ। পাকিস্তানের শাসনভার হাতে নিলেন প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান। নিরাপত্তা আইনে গ্রেপ্তার হলেন আবু আলা মওদূদী।
১৯৪৮-৫১ পাকিস্তানের কারাগারে নিঃক্ষিপ্ত হলেন ৩ হাজার কমিউনিস্ট।
১৯৪৯ মৌলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঠিত হল পূর্ব পাকিস্তান আওয়ামি মুসলিম লীগ। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধের অবসান ঘটল।* কাশ্মীর সংকট নিরসনে দুই পক্ষই জাতিসংঘ কর্তৃক গণভোট আয়োজনের প্রস্তাবে তাদের সম্মতি জানাল।
* যুদ্ধে কাশ্মীরের দুই-তৃতীয়াংশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়।
১৯৫০ চিরস্থায়ী বন্দোবস্তের সময় থেকে জমিদাররা যে বিশেষাধিকার ভোগ করে আসছিল, এবছর ‘ইস্ট বেঙ্গল স্টেট একুইজিশন এন্ড টেন্যান্সি এক্ট’ তার অবসান ঘটাল।
লিয়াকত-নেহরু চুক্তি, সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমিত করতে লিয়াকত আলি খান আর পণ্ডিত জওহরলাল নেহরু চুক্তিবদ্ধ হলেন।
খাপড়া ওয়ার্ড হত্যাযজ্ঞ, পূর্ব পাকিস্তানের রাজশাহীর খাপড়া ওয়ার্ডে গুলি চালিয়ে পাঁচ জন বন্দীকে হত্যা করা হয়। এরা হলেন – কম্পরাম সিং, বিজন সেন, দেলোয়ার হোসেন, হানিফ শেখ, সুধীন ধর, সুখেন ভট্টাচার্য, এবং আনোয়ার হোসেন। সকলেই কমিউনিস্ট ছিলেন।
আবু আলা মওদূদী এবছরই কারামুক্তি লাভ করেন।
১৯৫১ আততায়ীদের হাতে খুন হলেন লিয়াকত আলী খান। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন খাজা নাজিমুদ্দিন। পূর্ব পাকিস্তানে গঠিত হল আওয়ামী মুসলিম লীগ।
১৯৫২ ভাষা আন্দোলন শুরু। জাতীয়তাবাদীদের দাবি ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। কমিউনিস্টরা অবশ্য পাকিস্তানের সব প্রাদেশিক ভাষারই রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন।
গঠিত হল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন।
পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিক ইমরান খানের জন্ম।
১৯৫৩ পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল মিলে গঠন করল যুক্তফ্রন্ট।*
* আওয়ামি মুসলিম লীগ আর কৃষক প্রজা পার্টির নেতৃত্বে কয়েকটি ২১ দফা কর্মসূচির ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন হোসেন শহিদ সরোওয়ার্দি, শেরে বাংলা এ কে ফজলুল হক, আর মওলানা আবদুল হামিদ খান ভাসানী। যুক্তফ্রন্টের অন্যতম প্রধান দাবি ছিল পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন।
নয়া দিল্লিতে ভারত আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক। বৈঠকে সাব্যস্ত হল, পরের বছর গণভোট হবে। কিন্তু এটা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি কেউ।
পাকিস্তানে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রধানমন্ত্রীকে পুরো মন্ত্রীসভাসহ বরখাস্ত করলেন।
জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবু আলা মওদূদী কাদিয়ানি সমস্যা নামে একটি বই লিখে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেন। ফলে গ্রেপ্তার হন, বিচারে মৃত্যুদণ্ড দেয়া হয়।*
* মুসলিম দেশগুলোর চাপের কারণে কার্যকর করা যায়নি।
১৯৫৪ পাকিস্তান সাউথইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশনে (সিয়াটো) যোগ দিল। পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে যুক্তফ্রন্টের জয়, প্রদেশটিতে মুসলিম লীগ শাসনের সমাপ্তি ঘটল। পাকিস্তান সরকার কমিউনিস্ট পার্টিকে বেআইনী ঘোষণা করল।
১৯৫৫ “এক ইউনিট” পরিকল্পনা চালু করা হল, যার আওতায় পশ্চিম পাকিস্তানের চারটি প্রদেশকে একটি একক প্রশাসনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
১৯৫৬ পাকিস্তানের নাম বদলে ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান রাখা হল।*
* এপর্যায়েও পাকিস্তান কেবল নামেই ইসলামি প্রজাতন্ত্র ছিল, বাস্তব রাজনীতিতে ধর্মীয় প্রভাব সামান্যই ছিল।
ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের প্রথম সংবিধান গৃহীত হল। এই সংবিধানের আলোকেই ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ প্রদেশ আনুষ্ঠানিকভাবে পূর্ব পাকিস্তানে পরিণত হয়। পাকিস্তানের জাতীয় সংসদ উর্দু আর বাংলা দুই ভাষাকেই রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিল।
প্রেসিডেন্ট হলেন ইস্কান্দার মির্জা।
১৯৫৭ আওয়ামী লীগ নেতা ও পাকিস্তানে র প্রধানমন্ত্রী হোসেন শহিদ সরোওয়ার্দির সাথে পররাষ্ট্রনীতি বিষয়ক মতবিরোধের জের ধরে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন মৌলানা ভাসানী। গঠন করলেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ন্যাপের উদ্যোগে ফুলছড়িতে গঠিত হল কৃষক সমিতি।
১৯৫৮ ইস্কান্দার মির্জা সংবিধান বাতিল করে সামরিক আইন জারি করলেন। মুসলিম লীগকে বিলুপ্ত করা হল। এক সামরিক ক্যুদেতায় পাকিস্তানে ক্ষমতায় আসলেন আইয়ুব খান। ইস্কান্দার মির্জাকে নির্বাসিত করা হল। মৌলানা ভাসানীকে গ্রেপ্তার করা হল।
১৯৫৯ মৌলিক গণতন্ত্র।
“জুলাই ২৯ বাব এল-মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা রক্ষার জন্য একটি সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিলো সৌদি আরব। ইসলামি প্রজাতন্ত্রী ইরানের বিরুদ্ধে গঠিত এই জোটের অন্য ১৩টি সাক্ষরকারী দেশ হলো: পাকিস্তান, বাংলাদেশ, বাহরাইন, কুয়েত, কাতার, জর্দান, মিসর, তুরস্ক, ইয়েমেন, জিবুতি, সোমালিয়া, সুদান ও কমোরোস। উল্লেখ্য যে, একই ধরনের নিরাপত্তা লক্ষ্য থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরশাহি আর ওমান এতে যোগ দেয় নি।
১৯৬০-৬৯ এই দশকটি পাকিস্তানের ‘উন্নয়নের দশক’ বলে পরিচিত। এসময় দেশটির ক্ষমতায় ছিলেন স্বৈরশাসক আইয়ুব খান। উপমহাদেশে ‘উন্নয়ন’ ঐতিহাসিকভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার অজুহাত মাত্র।
১৯৬০ সিন্ধু নদের পানির ভাগ নিয়ে ভারত-পাকিস্তান চুক্তি।
১৯৬১ পশতুনিস্তান ইস্যু নিয়ে আফগানিস্তানের সাথে সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ল পাকিস্তান।*
* দাউদ পাকিস্তানে ভূখণ্ডে আফগান সেনা ও গোত্রীয় যোদ্ধাদের একটা সম্মিলিত বাহিনী পাঠালেন। আইয়ুব খান আফগানিস্তানে পাকিস্তানি দূতাবাস বন্ধ করে দিলেন। পাকিস্তানের বিমান বাহিনী কোনার প্রদেশে বোমাবর্ষণ করল। বন্ধ হয়ে গেল দুই দেশের সীমান্ত চলাচল। আঠারো মাস ধরে চলল এই সীমান্ত সংঘাত। করাচির ওপর বাণিজ্যের জন্য নির্ভরশীল হওয়ায় আফগানিস্তানেরই বেশি ক্ষতি হল।
পাকিস্তানে নতুন রাজধানী ইসলামাবাদের নির্মাণকাজ শুরু হল।
১৯৬২ পাকিস্তানের নতুন সংবিধান রাষ্ট্রপতির শাসন জোরদার করল। আইয়ুব সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হল। এই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোহাম্মদ ফরহাদ, পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। আইয়ুবশাহীর বিরুদ্ধে গঠিত হল ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)। ঢাকায় ভারতীয় উপহাইকমিশনের পলিটিকাল অফিসার শশাঙ্ক শেখর ব্যানার্জীর মাধ্যমে পূর্ব বাংলার মুক্তি সংগ্রামের জন্য ভারতের সাহায্য চেয়ে অনুরোধ জানালেন শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের ভেতরে একটি নিউক্লিয়াস গঠন করা হল। এর উদ্দেশ্য ছিল স্বাধীনতার জন্য কাজ করা।
করাচি থেকে সরিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়া হল।
১৯৬৩ ইরান সরকার আফগান আর পাকিস্তানি প্রতিনিধিদেরকে তেহরানে নিমন্ত্রণ জানাল এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। পাকিস্তান কাশ্মীরের ট্রান্স-কারাকোরাম অঞ্চল চীনকে ছেড়ে দিল।
১৯৬৪ পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে বিরোধী দলগুলো মিসেস ফাতেমা জিন্নাহকে দাঁড় করাল।
১৯৬৫ রাশিয়া ও চীনের মধ্যকার ‘আন্তর্জাতিক মতাদর্শিক মহাবিতর্কের’ জের ধরে ভাগ হয়ে গেল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিলেন দেওয়ান ইশরাতুল্লাহ সৈয়দ ফারুক রহমান। কাশ্মির নিয়ে দ্বিতীয় ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হল।
১৯৬৬ শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করলেন। রাশিয়া ও চীনের মধ্যকার ‘আন্তর্জাতিক মতাদর্শিক মহাবিতর্কের’ জের ধরে ভাগ হয়ে গেল পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (ইপিসিপি)। সুখেন্দু দস্তিদার, মোহাম্মদ তোয়াহা, নজরুল ইসলাম, আবদুল হক, শরদিন্দু দস্তিদার, ও দেলোয়ার হোসনসহ চীনপন্থীরা আলাদা কমিটি গঠন করেন।
১৯৬৭ রাশিয়া ও চীনের মধ্যকার ‘আন্তর্জাতিক মতাদর্শিক মহাবিতর্কের’ জের ধরে ভাগ হয়ে গেল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। মস্কোপন্থী ন্যাপের প্রধান হলেন খান আবদুল ওয়ালি খান। এই ন্যাপের পূর্ব পাকিস্তান শাখার প্রধান হলেন অধ্যাপক মোজাফফর আহমেদ, যার নামানুসারে পূর্ব পাকিস্তানে পার্টিটি ন্যাপ-মোজাফফর নামে পরিচিতি পায়। চীনপন্থী ন্যাপের প্রধান হলেন মৌলানা ভাসানী। তাঁর নামানুসারে পূর্ব পাকিস্তানে পার্টিটি ন্যাপ-ভাসানী নামে পরিচিতি পায়। গঠিত হল পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) [ইপিসিপি-এমএল]। ইপিসিপি-এমএল ‘জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’ কায়েমের সিদ্ধান্ত নেয়।
জুলফিকার আলি ভুট্টো প্রতিষ্ঠা করলেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
১৯৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলায় পূর্ব পাকিস্তানের ঢাকায় শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হল, প্রায় বছরখানেক কারাবন্দী থাকেন তিনি।
১৯৬৯ সামরিক আইন জারি করলেন আইয়ুব খান। পাকিস্তানের দুই অংশেই শুরু হল স্বৈরাচারবিরোধী আন্দোলন
ফেব্রুয়ারি ২২ পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিয়ে শেখ মুজিবুর রহমানকে মুক্তি প্রদান করল।
মার্চ ৭ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পক্ষে মাহবুব উল্লাহ প্রকাশ করলেন স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা প্রতিষ্ঠার ১১ দফা কর্মসূচি।
২৬ তীব্র গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করলেন আইয়ুব খান। পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আগা মোহাম্মদ ইয়াহিয়া খান।
১৯৭০ ডিসেম্বর পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। মৌলানা ভাসানীর অধীনস্ত ন্যাপ নির্বাচন বয়কট করে। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৬২টি আসনের মধ্যে ১৬০টি জেতে, অপরদিকে জুলফিকার আলি ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৩৮টি আসনের মধ্যে ৮১টি জেতে।
“এক ইউনিট” পরিকল্পনা রদ করা হল।
১৯৭১ এ বছরের কালপঞ্জি।
১৯৭২ জুলাই ৩ শিমলা চুক্তি, এই চুক্তিতে ভারত আর পাকিস্তানের মধ্যে জাতিসংঘ যে যুদ্ধবিরতি রেখা নির্ধারণ করেছিল তাকে নিয়ন্ত্রণ রেখা, লাইন অফ কন্ট্রোল (এলওসি), বলে ঘোষণা করা হল। চুক্তিতে সই করা দুই পক্ষই শপথ নিল, নিজেদের মধ্যকার সব মতপার্থক্য আপোসরফার মাধ্যমে মীমাংসা করবে এবং কাশ্মীর বিবাদের একটা চূড়ান্ত ফয়সালার ডাক দিল। চুক্তিটি ইন্দো-পাক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে।
জুলফিকার আলি ভুট্টো ভারী শিল্প জাতীয়করণ করলেন ও ভূমি সংস্কারের উদ্যোগ নিলেন।
বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোয় পাকিস্তানি ছায়াছবির প্রদর্শন নিষিদ্ধ হল।
১৯৭৩ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন জুলফিকার আলি ভুট্টো। দেশটিতে একটি নতুন সংবিধান গৃহীত হল।
১৯৭৪ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতিপ্রদান করল পাকিস্তান।
১৯৭৬ ইরানের মধ্যস্ততায় আফগানিস্তান আর পাকিস্তানের সম্পর্কে উন্নতি। মোহাম্মদ দাউদ খান পাকিস্তান সফর করলেন। আফগানিস্তান সফর করলেন জুলফিকার আলি ভুট্টো।
বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল পাকিস্তান।
জাঁ ফেয়ারলি, দ্য লায়ন রিভারস: দ্য ইন্দুস।
১৯৭৭ জুলফিকার আলি ভুট্টোর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ উঠল। পাকিস্তান জুড়ে দাঙ্গা। অরাজকতার সুযোগ নিয়ে এক সামরিক ক্যুদেতায় ভুট্টোকে উৎখাত করে ক্ষমতায় এলেন জিয়াউল হক।
১৯৭৮ পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন জিয়াউল হক।*
* পাকিস্তানের রাজনীতির ইসলামিকরণ এসময় থেকেই শুরু হয়।
১৯৭৯ পাকিস্তানে ইসলামিক পেনাল কোড প্রবর্তন করা হল। জুলফিকার আলি ভুট্টোকে ফাঁসিতে ঝোলালেন জিয়াউল হক। জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবু আলা মওদূদীর মৃত্যু।
১৯৮৩ প্রেসিডেন্ট জিয়াউল হক ঘোষণা করলেন, ১৯৮৫ সালের মধ্যে সামরিক আইন তুলে নেয়া হবে।
১৯৮৪ পাকিস্তানের কাছ থেকে সিয়াচেন কেড়ে নিল ভারত।
১৯৮৪-৮৭ পাকিস্তানের গোয়েন্দাসংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স (আইএসআই) এসময় প্রায় ৮০ হাজার মুজাহিদিনকে প্রশিক্ষণ দেয়। আফ-পাক সীমান্তে আহত মুজাহিদিনদের চিকিৎসাসেবা দেয়া হয়। এসবই ঘটেছিল জিয়াউল হকের ইচ্ছায়।*
* পাকিস্তানের সামরিক স্বৈরতন্ত্রী। ১৯৭৭ সালে জুলফিকার আলী ভুট্টোকে সরিয়ে ক্ষমতায় আসেন। দুবছর পর এপ্রিলে ভুট্টোকে ফাঁসিতে ঝোলান। দেশটির গণতন্ত্র ধবংস করায় ‘অনন্যসাধারণ’ ভূমিকা রেখেছেন। ক্ষমতার স্বার্থে ধর্মের ধোঁয়া তুলে জনপ্রিয়তা কুড়িয়েছিলেন। পাকিস্তানি প্রগতিশীলদের বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছিলেন। আফগান মুজাহিদিনদের পেছনে জিয়ার গোপন মদত ছিল।
১৯৮৫ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।
খুরশীদ কামাল আজিজ, দ্য মার্ডার অফ হিস্ট্রি: আ ক্রিটিক অফ হিস্ট্রি টেক্সটবুকস ইউজড ইন পাকিস্তান।
১৯৮৬ নতুন ফেডারেল মন্ত্রিসভা শপথ গ্রহণ করল। সামরিক আইন তুলে নেয়া হল। লন্ডন থেকে লাহোরে ফিরে আসলেন বেনজির ভুট্টো।
১৯৮৭ পাকিস্তানে সরকার এবং জাতীয় ও প্রাদেশিক সংসদগুলো ভেঙে দিলেন জিয়াউল হক। নতুন নির্বাচন আয়োজন করার নির্দেশ দিলেন।
১৯৮৮ এক বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট জিয়াউল হকের মৃত্যু। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন গোলাম ইসহাক খান।
পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতল বেনজির ভুট্টোর পিপিপি। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন বেনজির ভুট্টো, তিনিই ইতিহাসের প্রথম মুসলমান নারী প্রধানমন্ত্রী।
এপ্রিল ১৪ জেনেভায় আফগানিস্তান, পাকিস্তান, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তি সাক্ষরিত হল।
১৯৮৯ আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের অবসান, এই আগ্রাসনের ফলে ৬০ লক্ষ আফগান শরনার্থী হয়ে পাকিস্তান ও ইরানে আশ্রয় নিয়েছিলেন। ইসলামাবাদে সিআইএ’র প্রধান সংস্থাটির সদরদপ্তরে একটি দুই শব্দের সংক্ষিপ্ত বার্তা পাঠান: “আমরা জিতেছি।” পাকিস্তানে নির্বাসিত আফগানদের দ্বারা প্রতিষ্ঠিত হল অন্তর্বর্তীকালীন আফগান সরকার।
১৯৯০ অযোগ্যতা আর দুর্নীতির দায়ে প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান বেনজির ভুট্টো সরকারকে বরখাস্ত করলেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নওয়াজ শরিফ।
১৯৯১ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অর্থনৈতিক উদারীকরণ শুরু করলেন।
শরিয়া আইনকে আনুষ্ঠানিকভাবে আইনিবিধির অন্তর্ভুক্ত করা হল।
দেউলিয়া হয়ে গেল ব্যাংক অফ ক্রেডিটস অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (বিসিসিআই)।
১৯৯২ অযোধ্যায় কথিত রামজন্মস্থান-স্থিত ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভাঙল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) আর বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) করসেবকরা। উত্তর ভারতের মুসলমানরা সাম্প্রদায়িক আক্রমণের শিকার হলেন। বাবরি মসজিদ ভাঙন ও ভারতীয় মুসলমানদের আক্রান্ত হওয়ার অজুহাতে বাংলাদেশি ও পাকিস্তানি হিন্দুরা সাম্প্রদায়িক আক্রমণের শিকার হলেন।
অধিনায়ক ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতে পাকিস্তান পুরুষ ক্রিকেট দল।
১৯৯৩ সেনাবাহিনীর চাপে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সাধারণ নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন বেনজির ভুট্টো।
১৯৯৪ সোভিয়েত আগ্রাসনের কারণে পাকিস্তানে আশ্রয় নেয়া আফগানদের যে শরণার্থী শিবিরগুলো তৈরি হয়, সেসব শরণার্থী শিবিরের মাদ্রাসাগুলো থেকে তৈরি হল তালেবান আন্দোলন। তালেবান তালেবের বহুবচন, এর অর্থ মাদ্রাসা ছাত্র। আফ-পাক সীমান্তের মাদ্রাসা ছাত্ররাই প্রথম প্রজন্মের তালেবান।
১৯৯৬-২০০১ আফগানিস্তানের তালেবানদের ইসলামি আমিরশাহিকে দুনিয়ায় মাত্র তিনটি দেশ স্বীকৃত দিয়েছিল, তার একটি ছিল ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান। বাকি দুটি দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি। এই বছরগুলো ছিল পাকিস্তানের আন্তর্জাতিক বাণিজ্যে দুর্ভোগ পোহানোর বছর।
১৯৯৬ দুর্নীতির দায়ে বেনজির সরকারকে বরখাস্ত করা হল।
পাকিস্তান আর তুর্কমেনিস্তানের সাথে ইউনোকলের চুক্তি সাক্ষর।*
* চুক্তিতে ঠিক হল, ১৯৯৮ সালে ২ বিলিয়ন ডলার সমমূল্যের পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। পাইপলাইনটি দৌলতাবাদ গ্যাসক্ষেত্র থেকে পাকিস্তানে প্রবেশ করবে। শেষ পর্যন্ত অবশ্য চুক্তিটি বাস্তবায়িত হয় নাই।
১৯৯৭ দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন নওয়াজ শরিফ।
পাকিস্তানি কাওয়ালি শিল্পী নুসরাত ফতেহ আলি খানের মৃত্যু।
আকবর এস. আহমেদ, জিন্নাহ, পাকিস্তান, অ্যান্ড ইসলামিক আইডেন্টিটি: দ্য সার্চ ফর সালাদিন।
জে. হুসাইন, আ হিস্ট্রি অফ দ্য পিপলস অফ পাকিস্তান: টুওয়ার্ডস ইনডিপেন্ডেন্স।
১৯৯৮ এবছর ভারত ও পাকিস্তান পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এই নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে তিক্ততা
দেখা দেয়। নির্বাসনে গেলেন বেনজির ভুট্টো।
ইয়ান ট্যালবট, পাকিস্তান: আ মডার্ন হিস্ট্রি।
১৯৯৯ অটল বিহারি বাজপেয়ীর ঐতিহাসিক পাকিস্তান সফর। নওয়াজ শরিফের সাথে সাক্ষাৎ। দুইদেশের মধ্যে দ্বিপাক্ষিক লাহোর শান্তি চুক্তি সই।
দুর্নীতির দায়ে বেনজির ভুট্টো ও তাঁর স্বামী আসিফ আলী জারদারিকে কারাদণ্ড দেয়া হল। অক্টোবর ১২: এক ক্যুদেতায় সরকার উৎখাত করলেন পারভেজ মোশাররফ। দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলেন নওয়াজ শরিফ।
কার্গিলে কাশ্মির নিয়ে চতুর্থ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু, ৫০ দিনের এই যুদ্ধে ভারত জেতে।
২০০০ নওয়াজ শরিফকে ক্ষমাপ্রদান করে নির্বাসিত করা হল। সর্বোচ্চ আদালত মোশাররফের ক্যুদেতাকে বৈধতা প্রদান করল। প্রেসিডেন্ট হলেন মোশাররফ।
২০০১ ফেব্রুয়ারি জনপরিসরে অস্ত্র প্রদর্শনী নিষিদ্ধ করা হল।
জুলাই আগ্রা সম্মেলন, কাশ্মীর নিয়ে আলোচনা করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সাথে সাক্ষাৎ করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।
সেপ্টেম্বর ১১ ৯/১১, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত পেন্টাগন আর নিউইয়র্ক সিটিতে অবস্থিত বিশ্ব বাণিজ্য কেন্দ্রে – টুইন টাওয়ার নামে পরিচিত – আল কায়েদার হামলায় ৩,০০০ মানুষের মৃত্যু। জর্জ বুশ জুনিয়রের ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের’ সূচনা।
১৯ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোশাররফ জানালেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে” যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে পাকিস্তান।
ডিসেম্বর ভারতের পার্লামেন্টে জঙ্গি হামলায় ১৪ জন নিহত। ভারত এই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবা ও জইশ-ই-মুহাম্মদকে দায়ী করে।
স্টিফেন অল্টার, অমৃতসর টু লাহোর : আ জার্নি অ্যাক্রস দা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার।
২০০২ পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পারভেজ মোশাররফ।
ফেব্রুয়ারি পাকিস্তানে অপহৃত ও খুন হলেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ড্যানিয়েল পার্ল। লস্কর-ই-তৈয়েবা আর জইশ-ই-মুহাম্মদকে নিষিদ্ধ করলেন প্রেসিডেন্ট মোশাররফ।
আগস্ট লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার ২০০২ গ্রহণ করা হল।
২০০৩ মার্চ ২৫ পাকিস্তানে গ্রেপ্তার হলেন আল কায়েদার অপারেশনের সাবেক প্রধান এবং রামজি ইউসূফ ও ড্যানিয়েল পার্লস উভয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত খালিদ শেখ মোহাম্মদ।
কাশ্মীরে যুদ্ধবিরতি ঘোষণা করল পাকিস্তান ও ভারত।
২০০৪ পাকিস্তানের সংসদ একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করার অনুমতি দিল যার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে থাকবে।
জুন পাকিস্তান সেনাবাহিনী প্রথমবারের মত উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে সন্দেহভাজন আল কায়েদা সদস্যদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করল।
নভেম্বর পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খান স্বীকার করলেন, তিনি দেশটির পারমাণবিক অস্ত্র প্রযুক্তির গোপন রহস্য লিবিয়া, ইরান, আর উত্তর কোরিয়ার কাছে ফাঁস করে দিয়েছেন।
নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মধ্যে কাশ্মির নিয়ে আলোচনা শুরু।
লরেন্স জিরিং, পাকিস্তান: অ্যাট দ্য ক্রসকারেন্ট অফ হিস্ট্রি।
২০০৫ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগর আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদের মধ্যে বাস সার্ভিস চালু হল।
মে পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গি বিমান বেচতে রাজি হল যুক্তরাষ্ট্র।
অক্টোবর পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আজাদ কাশ্মীরে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূমিকম্প। ৭৯-৮৭ হাজার মানুষের মৃত্যু হল। গৃহহীন হলেন প্রায় ৩৩ লক্ষ মানুষ।
নিহাল আহমেদ, আ হিস্ট্রি অফ রেডিও পাকিস্তান।
২০০৬ কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরু। কাশ্মির সমস্যার সমাধানের উদ্দেশ্যে “চার দফা ফর্মুলা” প্রদান করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। মোশাররফের পুনর্নিবার্চন আয়োজন পরিকল্পনার প্রতিবাদ জানালেন বিরোধীরা।
আবদুল সাত্তার, পাকিস্তান’স ফরেন পলিসি ১৯৪৭-২০০৯: আ কনসাইজ হিস্ট্রি।
২০০৭ আগস্ট সর্বোচ্চ আদালতের জারি করা রুলে বলা হল, নওয়াজ শরিফ নির্বাসন থেকে দেশে ফিরতে পারেন।
সেপ্টেম্বর নওয়াজ শরিফ দেশে ফিরলেন। তাঁকে তৎক্ষনাৎ আবার নির্বাসনে পাঠানো হল।
অক্টোবর নির্বাসন শেষে দেশে ফিরে আসলেন বেনজির ভুট্টো।
নভেম্বর পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট মোশাররফ। এতে দেশজুড়ে তুমুল বিক্ষোভ দেখা দিল। দেশটির সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতিকে পুনর্বহাল করল। প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করলেন পারভেজ মোশাররফ। সর্বোচ্চ আদালত এই নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করল।
৩ মোশাররফ জরুরি অবস্থা ঘোষণা করলেন। প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীকে বরখাস্ত করা হল।
ডিসেম্বর ২৭ রাওয়ালপিণ্ডিতে এক নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় আততায়ীদের হাতে খুন হলেন বেনজির ভুট্টো।
৩০ বেনজিরের ১৯ বছর বয়সী ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সভাপতি পদে নিয়োগ দেয়া হল।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রতিষ্ঠা করলেন বায়তুল্লাহ মেহসুদ।
২০০৮ জানুয়ারি পারভেজ মোশাররফের লন্ডন, প্যারিস, ও ব্রাসেলস সফর।
ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হল। মোশাররফের সমর্থকরা পিপিপি আর পিএমএলের কাছে হারল।
মার্চ ২৫ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন ইউসূফ রাজা গিলানি। মে: মন্ত্রিসভা থেকে বেরিয়ে এলেন পিএমএলের সদস্যরা।
জুলাই পাকিস্তান সরকারের অনুমোদনের তোয়াক্কা না করে মার্কিন বাহিনীকে দেশটির অভ্যন্তরে গ্রাউন্ড অপারেশন চালানোর অনুমতি দিলেন প্রেসিডেন্ট বুশ জুনিয়র।
আগস্ট অভিশংসনের হুমকির মুখে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মোশাররফ। দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি।
মুম্বাইয়ে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদীদের হামলায় দেড়শতাধিক মানুষ নিহত।
২০০৯ দক্ষিণ ওয়াজিরিস্তানে এক মার্কিন ড্রোন হামলায় খুন হলেন পাকিস্তান তালেবানের প্রধান বায়তুল্লাহ মেহসুদ।
২০১০ পাকিস্তানে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ১৬০০ মানুষের মৃত্যু। নানানভাবে ক্ষতিগ্রস্ত হলেন ২ কোটি মানুষ।
এপ্রিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের নাম বদলে খাইবার পাখতুনওয়া রাখা হল।
২০১১ পাকিস্তানে ব্লাসফেমি আইন সংশোধনের জন্য প্রচারাভিযানের জের ধরে সংশোধনের দুই সমর্থক খুন হলেন। এদের একজন পাঞ্জাবের গভর্নর সালমান তাসির, অন্যজন সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টি।
মে ১ পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের এক অতর্কিত অভিযানে খুন হলেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন।*
* এই হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের অনুমতি ছাড়া তার সার্বভৌম ভূখণ্ডে ঢুকে কাউকে হত্যা করতে পারে না।
ইমরান খান, পাকিস্তান: আ পার্সোনাল হিস্ট্রি।
২০১২ তালেবান বন্দুকধারীদের গুলিতে জখম হলেন মালালা ইউসূফজাই।
ইয়ান ট্যালবট, পাকিস্তান: আ নিউ হিস্ট্রি।
২০১৩ তৃতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন নওয়াজ শরিফ।
বাংলাদেশ সরকার ১৩ জন পাকিস্তানিকে ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সম্মাননা প্রদান করল। এঁরা হলেন নাসিম আখতার, তাহিরা মাজহার আলি, আহমেদ সালিম, ফয়েজ আহমেদ ফয়েজ, ওয়ারিশ মীর, আনোয়ার পীরজাদা, হাবিব জালিব, একবাল আহমেদ, মীর গাউস বখশ বিজেনজো, মালিক গোলাম জিলানি, কাজী ফায়েদ মোহাম্মদ, শামিম আশরাফ মালিক, এবং জাফর মালিক। ওয়ারিশ মীরের পক্ষে তাঁর পুত্র সাংবাদিক হামিদ মীর এবং মালিক গোলাম জিলানির পক্ষে তাঁর কন্যা মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গির পুরস্কার গ্রহণ করেন।
আয়েশা জালাল, দ্য পিটি অফ পার্টিশন: মান্টোজ লাইফ, টাইমস, অ্যান্ড ওয়ার্ক অ্যাক্রস দ্য ইন্ডিয়া-পাকিস্তান ডিভাইড।
হুসাইন হাক্কানি, ম্যাগনিফিসেন্ট ডিলিউশনস: পাকিস্তান, দ্য ইউনাইটেড স্টেটস, অ্যান্ড অ্যান এপিক হিস্ট্রি অফ মিসআন্ডারস্ট্যান্ডিং।
২০১৪ এযাবৎকালের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মালালা ইউসূফজাই। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশওয়ারের এক ইশকুলে হামলা চালিয়ে তালেবানরা ১৫০ জন মানুষকে হত্যা করল। নিহতদের অধিকাংশই শিশু।
আয়েশা জালাল, দ্য স্ট্রাগল ফর পাকিস্তান: আ মুসলিম হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল পলিটিকস।
ওসমান সামিউদ্দিন, দ্য আনকোয়েট ওয়ানস: আ হিস্ট্রি অফ পাকিস্তান ক্রিকেট।
২০১৫ চীন ও পাকিস্তানের মধ্যে বিলিয়ন ডলারের অবকাঠামো চুক্তি সই।
আনাম জাকারিয়া, দ্য ফুটপ্রিন্টস অফ পার্টিশন: ন্যারেটিভস অফ ফোর জেনারেশনস অফ পাকিস্তানিজ অ্যান্ড ইন্ডিয়ানস।
কামরান আসদার আলি, কমিউনিজম ইন পাকিস্তান: পলিটিকস অ্যান্ড ক্লাস অ্যাকটিভিজম ১৯৪৭-৭২।
ফারাহনাজ ইস্পাহানি, পিউরিফাইং দ্য ল্যান্ড অফ দ্য পিউর: আ হিস্ট্রি অফ পাকিস্তান’স রিলিজিয়াস মাইনরিটিজ।
২০১৬ পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিশাবে নিয়োগ পেলেন কামার জাভেদ বাজওয়া। আবদুল সাত্তার ইধির মৃত্যু। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মার্কিনীদের এক ড্রোন হামলায় খুন হলেন আফগান তালেবানদের নতুন নেতা মোল্লা আখতার মনসুর।
রাফিয়া জাকারিয়া, দ্য আপস্টেয়ার্স ওয়াইফ: অ্যান ইন্টিমেট হিস্ট্রি অফ পাকিস্তান।
হামিদ খান, আ হিস্ট্রি অফ দ্য জুডিশিয়ারি ইন পাকিস্তান।
২০১৭ লাল শাহবাজ কালান্দারের মাজারে এক বোমা হামলায় ৯০ জন মানুষের মৃত্যু, আইএস এই হামলার দায় স্বীকার করে। আফগানিস্তানের সাথে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান। ওবামার আফগানিস্তান নীতিতে পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানালেন, অতীতে নির্ধারণ করা কোন সময়সীমা নয়, ‘মাঠের পরিস্থিতি’ কেমন সেই বিবেচনায় সেনা প্রত্যাহার করা হবে। আফগানিস্তানকে নতুন করে গড়ে তোলার কাজে সাহায্য করার জন্য ভারতের প্রতি আহবান জানালেন তিনি, আর সন্ত্রাসবাদীদেরকে আশ্রয় দেয়ার অভিযোগে পাকিস্তানকে দুষলেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দুর্নীতির দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য করল। দোষী সাব্যস্ত হওয়ায় নওয়াজকে কারাদণ্ড দেয়া হল।
টি. সি. এ. রাঘবান, দ্য পিপল নেক্সট ডোর: দ্য কিউরিয়াস হিস্ট্রি অফ ইন্ডিয়াজ রিলেশনস উইথ পাকিস্তান।
২০১৮ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তেহরিক-ই-ইনসাফের ইমরান খান। কাবুলে তালেবানরা একগুচ্ছ সন্ত্রাসবাদী হামলা চালাল, এতে ১১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হল। এই ঘটনার জের ধরে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে, ট্রাম্প প্রশাসন দেশটিতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বাতিল করে।
আনাম জাকারিয়া, বিটউইন দ্য গ্রেট ডিভাইড: আ জার্নি ইনটু পাকিস্তান-এডমিনিস্টার্ড কাশ্মীর।
মুনিরা ছিমা, উইমেন অ্যান্ড টিভি কালচার ইন পাকিস্তান: জেন্ডার, ইসলাম অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি।
মুহাম্মদ কাসিম জামান, ইসলাম ইন পাকিস্তান: আ হিস্ট্রি।
২০১৯ ফেব্রুয়ারি ১৪ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এক সন্ত্রাসবাদী হামলায় সিপিআরএফের ৪০ জন জওয়ান নিহত হলেন। জইশে মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে।
২৬ পাকিস্তানের বালাকোটে বিমানহামলা চালাল ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
আনাম জাকারিয়া, ১৯৭১: আ পিপলস হিস্ট্রি ফ্রম বাংলাদেশ, পাকিস্তান, অ্যান্ড ইন্ডিয়া।
এন. ইলাহি, টেরোরিজম ইন পাকিস্তান: দ্য তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) অ্যান্ড দ্য চ্যালেঞ্জ টু সিকিউরিটি।
২০২০ পল্লবী রাঘবান, অ্যানিমোসিটি অ্যাট বে: অ্যান অল্টারনেটিভ হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়া-পাকিস্তান রিলেশনশিপ, ১৯৪৭-১৯৫২।
২০২১ আগস্ট আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করল মার্কিনীরা। তালেবানদের হাতে কাবুলের পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন। পাকিস্তান, চীন, ও রাশিয়া কিছু শর্তসাপেক্ষে তালেবান সরকারের সাথে সম্পর্ক রক্ষায় আগ্রহ দেখাল।
কাশ্মীরের আজাদি আন্দোলনের অন্যতম নেতা সাইয়েদ আলী শাহ গিলানির মৃত্যু। পাকিস্তানের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী আবদুল কাদির খানের মৃত্যু।
২০২২ এপ্রিল ১০ এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হলেন ইমরান খান।
২২ প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফে।
মে ২৫-২৬ রাজধানী ইসলামাবাদ অভিমুখে ইমরানের লং মার্চ।
আগস্ট ২২ একটি “সন্ত্রাস-বিরোধী” আইনে ইমরানকে অভিযুক্ত করা হল, পরে অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়।
অক্টোবর ২১ পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য ইমরানকে রাষ্ট্রীয় পদে করার জন্য অযোগ্য ঘোষণা করে।
২৮ লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে ইমরানের দ্বিতীয় লং মার্চ।
তারিক রহমান, পাকিস্তান’স ওয়ারস: অ্যান অল্টারনেটিভ হিস্ট্রি।
২০২৩ মে ৯ আধাসামরিক নিরাপত্তা কর্মকর্তারা ইমরানকে গ্রেপ্তার করল, তাঁর দল এটাকে অপহরণ আখ্যায়িত করল।
আসাদ আলি ও কামরান আসদার আলি (সম্পা.), টুওয়ার্ডস পিপলস হিস্ট্রিজ ইন পাকিস্তান: (ইন)অডিবল ভয়েসেস, ফরগটেন পাস্টস।
২০২৪ জানুয়ারি ১০ আগের বছরের ফেব্রুয়ারি মাসে মারা যাওয়া সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে ২০১৯ সালে দেয়া মৃত্যুদণ্ড বহাল রাখল পাকিস্তানের সর্বোচ্চ আদালত।
১৬ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ক্ষেপনাস্ত্র হামলা চালাল ইরান।
১৭ হামলার প্রতিক্রিয়ায় ইরান থেকে পাকিস্তানি রাষ্ট্রদূতকে প্রত্যাহার।
১৮ অপারেশন মার্গ বার সারমাচার, ইরানের ভেতরে পাক বিমান বাহিনীর প্রতিহিংসামূলক হামলা। বালুচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) শিবিরগুলো লক্ষ্য করে। হামলায় ৪ নারী ও ৩ শিশু খুন হলেন, যাঁদের সকলেই বিদেশি নাগরিক।
২৭ ইরানের সারাভানে খুন হলেন ৯ পাকিস্তানি শ্রমিক।
২৯ অপারেশন দারা-ই বোলান, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর বিএলএর সমন্বিত আক্রমণ।
৩০ রাষ্ট্রীয় গুপ্ততথ্য ফাঁস করার দায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হল।
ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন। ভোটের দৌড়ে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এগিয়ে থাকলেও সামরিক বাহিনীর কর্তৃক কারচুপি হয়েছে এই অভিযোগের মধ্যেই মুসলিম লীগের (এন) নওয়াজ শরিফ বিজয় ঘোষণা করলেন।
১৪ পিএলএম-এন, পিপিপি, ও তাদের শরিক দলগুলো জোট সরকার গঠন করার ঘোষণা দিল।
মার্চ ৩ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ।
১০ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসিফ আলি জারদারি।
২০২৫ এপ্রিল ১৭ দেড় দশক পর বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সংলাপ। ১৯৭১ সালের জেনোসাইডের জন্য আনুষ্ঠানিকভাবে মাফ চাওয়া এবং অবিভক্ত পাকিস্তানের (১৯৪৭-৭১) একাত্তর-পূর্ব সম্পদে বাংলাদেশের হিস্যা ৪.৫২ বিলিয়ন ডলার পরিশোধ করা নিয়ে আলোচনা হল। নানান খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ দুই রাষ্ট্রের।
সেপ্টেম্বর ১৭ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করল পাকিস্তান ও সৌদি আরব।
ডিসেম্বর ২১ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীরকে সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় পুরষ্কার কিং আব্দুল আজিজ মেডেল অফ দ্য এক্সিলেন্ট ক্লাসে ভূষিত করল সৌদি সরকার।
২০২৬ জানুয়ারি ২ ২০২৩ সালের পাকিস্তানি বিক্ষোভে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে একাধিক সাংবাদিক ও সামাজিক মাধ্যম ব্যক্তিত্বকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো ইসলামাবাদের এক সন্ত্রাসবিরোধী আদালত।
৫ বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) হয়ে হামলার পরিকল্পনা করার সন্দেহে করাচিতে ৩ ব্যক্তি গ্রেপ্তা্র।
১১ ইসলামাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন নিহত।
১২ খাইবার পাখতুনখোয়ার ট্যাঙ্ক জেলায় পুলিশের গাড়িতে বোমা হামলায় ৬ পুলিশ কর্মকর্তা নিহত।
১৫ বালুচিস্তানের খারান জেলায় একটি থানা ও দুটি ব্যাংকে হামলায় ১২ জন বিএলএ সশস্ত্র যোদ্ধা নিহত।
১৭ সরগোধায় ঘন কুয়াশায় একটি ট্রাক খালে পড়ে গেলো। এতে ১৪ জন নিহত ও ৯ জন আহত হন। বালুচিস্তানের মাকরান উপকূলীয় মহাসড়কে একটি বাস উল্টে গেলো। এতে ১০ জন নিহত ও ৩৬ জন আহত হন। করাচির গুল প্লাজা শপিং মলে আগুন লেগে অন্তত ৭৯ জনের মৃত্যু।
১৯ গিলগিত-বালতিস্তানে একটি ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো। এতে ঘিজার জেলায় একজন মারা গেলেন। ২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলো।
২৩ খাইবার পাখতুনখোয়ার চিত্রাল জেলায় তুষারধ্বসে ৯ ব্যক্তি নিহত। খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় এক কমিউনিটি লিডারের বাসভবনে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে এক আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত।
২৪ লাহোরে একটি হোটেলে আগুন লেগে অন্তত ৩ ব্যক্তির মৃত্যু। মানবাধিকার আইনজীবী দম্পতি ইমান মাজারি ও হাদি আলী চাট্টাকে ১৭ বছরের কারাদণ্ড দিলো ইসলামাবাদের এক আদালত। সামাজিক মাধ্যমে রাষ্ট্র ও এর নিরাপত্তা সংস্থাগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এই দণ্ড দেয়া হয়।
২৯ লাহোরে একটি ম্যানহোলে এক নারী ও তাঁর শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। বালুচিস্তানের পাঞ্জগুর ও হারনাই জেলায় সেনা অভিযানে ৪১ সশস্ত্র যোদ্ধা নিহত।
জানুয়ারি ২৯-৫ ফেব্রুয়ারি বালুচিস্তানের একাধিক স্থানে বিএলএর সশস্ত্র যোদ্ধাদের ধারাবাহিক হামলা। এতে ৩৬ জন বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর ২ সদস্য ও ২১৬ জন সশস্ত্র যোদ্ধা নিহত হন।
ফেব্রুয়ারি ৬ ইসলামাবাদে একটি শিয়া মসজিদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত। নিরাপত্তাজনিত কারণে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ২০০৫ সালের পর প্রথমবারের মতো পাঞ্জাবে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো।
১১ খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় সশস্ত্র যোদ্ধাদের অতর্কিত হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত।
১২ চিলাসে ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের একটি গাড়িতে বোমা হামলায় এক ব্যক্তি নিহত।
১৩ করাচির গাদাপে এম৯ মোটরওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু।
১৫ সিন্ধুর খাইরপুর জেলায় একটি বাস ট্রেলারের সাথে ধাক্কা খেলে এতে ১১ জন নিহত ও ১০ জন আহত হন।
১৬ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি থানার কাছে মোটরসাইকেলে বোমা হামলায় ২ ব্যক্তি নিহত। ২০২৬ সালের বাজাউর হামলা। খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় একটি চেকপোস্টের কাছে গাড়িতে বোমা হামলায় ১২ জন নিহত হন। খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলায় সংঘর্ষে ৩ পুলিশ কর্মকর্তা ও বেশ কয়েকজন সশস্ত্র যোদ্ধা নিহত।
১৭ সৌদি আরবের মধ্যস্থতায় মুক্তি পেলেন ২০২৫ সালের আফ-পাক সংঘাতের সময় আফগানিস্তান কর্তৃক আটক ৩ পাকিস্তানি সেনা।
১৮ দেরা ইসমাইল খানে একটি থানা ও কাস্টমস কার্যালয়ে জঙ্গি হামলায় দুই কর্মকর্তা নিহত।
১৯ করাচির সোলজার বাজারে সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধ্বসে ১৬ জনের মৃত্যু।
২১ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এক সেনাবহরে মোটরসাইকেল বোমা হামলায় ২ সেনা ও ৫ সশস্ত্র যোদ্ধা নিহত।
ফেব্রুয়ারি ২১, ২০২৬-বর্তমান 2026 Afghanistan–Pakistan war – Wikipedia।
ফেব্রুয়ারি ২২ পাকিস্তান আফগানিস্তানে সন্দেহভাজন সশস্ত্র যোদ্ধাদের ঘাঁটিতে বিমান হামলা চালালে এতে ১৮ ব্যক্তি নিহত হন।
২৩ খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের একটি চৌকিতে এক ড্রোন হামলা ও অতর্কিত হামলায় ৩ জন নিহত।
২৪ খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় এক অতর্কিত হামলায় ৫ পুলিশ কর্মকর্তা নিহত। পাঞ্জাবের ভাক্কার জেলায় একটি চেকপোস্টের কাছে আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত।
২৫ চামানের কাছে নিরাপত্তাকর্মীদের গাড়িতে সশস্ত্র যোদ্ধাদের হামলায় ৩ নিরাপত্তাকর্মী নিহত। খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় একটি টহল দলের ওপর হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত।
২৬ পাকিস্তানি সেনা চৌকিগুলোতে হামলা চালালো আফগানিস্তান। ৪০ পাক সেনা নিহত হওয়ার দাবি করলো। অন্যদিকে, পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, ২২ জন তালেবান সদস্য নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে।
২৭ আফগানিস্তানের বিরুদ্ধে “প্রকাশ্য যুদ্ধ” ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
মার্চ ১ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হলেন। শত শত বিক্ষোভকারী করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে ঝড় তোলার চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে ৯ জন মারা যান, আরও অনেকে আহত হন।
৩ পাকিস্তান জানালো, তাদের সীমান্তে সংঘর্ষে ৬৭ জন আফগান ও এক পাক সেনা নিহত হয়েছেন।
৬ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার জানালেন, আফগানিস্তান ও পাকিস্তানের লড়াইয়ে কমপক্ষে ১,০০,০০০ বেসামরিক মানুষ ঘরছাড়া হয়েছেন। এদিকে, আফগান বাহিনী দাবি করলো, তারা সীমান্তে পাকিস্তানের আরও ১৪টি সেনা চৌকি ধ্বংস করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে।
৭ খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানায় একটি ফিলিং স্টেশনে সন্দেহভাজন বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হন। খাইবার পাখতুনখোয়ার ওয়ানা এবং লাক্কি মারওয়াত জেলায় পুলিশের টহল ভ্যান ও একটি বাজার লক্ষ্য করে দুটি পৃথক বোমা হামলায় ২ পুলিশসহ কমপক্ষে ৪ জন নিহত হন। আহত হন ৩৫ জনেরও বেশি, যার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
১০ পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের আয়োজনে পাকিস্তান তার ৫জি স্পেকট্রাম নিলাম সম্পন্ন করলো। যেখানে টেলিকম অপারেটর জ্যাজ, জং এবং ইউফোনের কাছে স্পেকট্রাম বিক্রি করে প্রায় ৫০৭ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়। এটি পাকিস্তানে ৫জি পরিষেবা চালুর কাজে সহায়তা করবে।
১৫ খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় সন্দেহভাজন আফগান মর্টার হামলায় ৪ ব্যক্তি নিহত।
১৬ পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় সরকারি কল্যাণ প্রকল্পের অর্থ বিতরণ চলাকালে একটি দোকানের ছাদ ধ্বসে ৮ জন মারা যান। বালুচিস্তানের ডুকি জেলায় সড়কের পাশে এক বোমা হামলায় ৫ সেনা নিহত ও আরও অনেকে আহত হন। কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে এক সন্দেহভাজন পাকিস্তানি বিমান হামলায় কমপক্ষে ১০০ জন নিহত।
১৮ করাচিতে এক বজ্রঝড়ে অন্তত ১৮ ব্যক্তির মৃত্যু। ২৩ মার্চ পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিলো আফগানিস্তান ও পাকিস্তান।
২৬ মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ নিশ্চিত করলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের মাধ্যমে ইরানের কাছে একটি ১৫-দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।
৩১ আলী জাফর বনাম মীশা শফি মামলা। ২০১৮ সালে দায়ের করা এক মানহানির মামলায় জাফরের পক্ষে রায় দিলো লাহোরের একটি আদালত। শফিকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিলো।
এপ্রিল ২ করাচিতে এক বজ্রঝড়ে অন্তত ৫ ব্যক্তির মৃত্যু।
৩ সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সামলাতে ইসলামাবাদ ও পাঞ্জাবে এক মাসের জন্য বিনামূল্যে গণপরিবহন চালু করলো সরকার। দেশের অন্যান্য অঞ্চলে লক্ষ্যভিত্তিক ভর্তুকি দিলো। খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এক আত্মঘাতী বোমা হামলায় ৫ ব্যক্তি নিহত ও ১৩ জন আহত।
৬ একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করলো পাকিস্তান। যা ইরান ও যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত হয়। কথিত “ইসলামাবাদ চুক্তি”। এতে অবিলম্বে দুশমনির অবসান, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ১৫-২০ দিনের আলোচনার কথা বলা হয়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে কথিত আলোচনার ধারাবাহিতায় আসে এই প্রস্তাব। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানালো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে।
১২ জেডি ভ্যান্স ঘোষণা করলেন, একদিনের আলোচনার পরও কোন চুক্তিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে। গদরের কাছে আরব সাগরে বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) এক অতর্কিত হামলায় টহল নৌকায় থাকা তিন পাকিস্তান কোস্ট গার্ড সদস্য নিহত হন।
১৬ খাইবার পাখতুনখোয়ার হরিপুরে একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরিত হয়ে বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে গেলে এতে ৮ ব্যক্তির মৃত্যু হয়।
২৩ চাগাইয়ের একটি খনি স্থানে এক হামলায় ৯ জন নিহত।
মে ৯ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় এক আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে অন্তত ৩ পুলিশ কর্মকর্তা নিহত।
১০ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার ফতেহ খেলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ১২ পুলিশ কর্মকর্তা নিহত ও ৫ জন আহত।
১২ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াতের একটি বাজারে এক রিকশা বোমা হামলায় ২ পুলিশ কর্মকর্তাসহ ৯ জন নিহত।
১৩ বালুচিস্তানের বারখান জেলায় বিএলএর সাথে সংঘর্ষে ৫ সেনা ও সাত সশস্ত্র যোদ্ধা নিহত।
১৮ খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় পোলিও টিকাদান কর্মীদের পাহারায় থাকা ২ পুলিশ কর্মকর্তা পৃথক অতর্কিত হামলায় নিহত। দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় একটি বাজারে এক বোমা হামলায় ৩ ব্যক্তি নিহত।
১৯ ২০২৫ সালে সানা ইউসুফকে হত্যা করার দায়ে উমর হায়াতকে মৃত্যুদণ্ড দেয়া হলো।
২৪ কোয়েটায় সেনা সদস্য বহনকারী একটি ট্রেনে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও ১০০ জন আহত হন। বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এর দায় স্বীকার করে।
২৫ খাইবার পাখতুনখোয়ার মারদানের কাছে একটি মিনিবাস একটি দাঁড়িয়ে থাকা বাসের সাথে ধাক্কা খেলে ১৭ ব্যক্তি নিহত ও ৫ জন আহত হন।
২৬ মালাকওয়ালে একটি ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো। এতে এক ব্যক্তির মৃত্যু হয়। ১১ জন আহত।
জুন ৭ আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে পুলিশ ও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) সমর্থকদের সংঘর্ষে ৭ জন নিহত।
৯ আজাদ কাশ্মীর বিধানসভায় ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা শরণার্থীদের অতিরিক্ত প্রতিনিধিত্বের প্রতিবাদে জেএএসির ডাকে আজাদ কাশ্মীর জুড়ে ধর্মঘট পালিত।
১০ ২০২৬ সালে পাকিস্তান সেনাবাহিনীর এমআই-১৭ দুর্ঘটনা। মুজাফফরাবাদের কাছে বিধ্বস্ত হলো পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ পরিবহন হেলিকপ্টার। এতে থাকা ২২ জনই নিহত হন। পাঞ্জাবের খাজুতের কাছে একটি ভ্যান গিরিখাতে পড়ে আগুন ধরে গেলে এতে ১০ জন নিহত ও ১৩ জন আহত হন।
১১ আজাদ কাশ্মীরে পুলিশ ও জেএএসি সমর্থকদের সংঘর্ষে ১৫ জন নিহত।
১৫ খাইবার পাখতুনখোয়ার মারদানের কাছে বিধ্বস্ত হলো পাকিস্তান বিমান বাহিনীর একটি পিএসি এমএফআই-১৭ মুশশাক প্রশিক্ষণ বিমান। এতে উভয় পাইলট নিহত হন।
২০ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় পরপর দুটি সড়ক বোমা হামলায় ৭ জন নিহত।
২৩ ২০২৪ সালে গদরে একটি বিক্ষোভ চলাকালে জনৈক ফেডারেল কনস্ট্যাবুলারি কর্মকর্তাকে হত্যার ঘটনায় খুন ও সন্ত্রাসবাদের অভিযোগে মানবাধিকার কর্মী মাহরাং বালুচকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো কোয়েটার একটি আদালত।
২৬ বালুচিস্তানে একটি ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো। এতে ২০ জন আহত হন।
২৭ বালুচিস্তানে একটি ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো। এতে ২০ জন আহত হন। করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদরদপ্তরে এক হামলায় ৩ রেঞ্জার্স সদস্য ও ৬ সশস্ত্র যোদ্ধা নিহত হলেন। জামাত-উল-আহরার এই হামলার দায় স্বীকার করে।
২৮ আফগানিস্তানের কুনার, পাক্তিয়া ও পাক্তিকায় বিমান হামলা চালালো পাকিস্তান। আগেরদিন করাচিতে জামাত-উল-আহরার কর্তৃক দায় নেয়া হামলার বদলা হিসেবে এই হামলা চালানো হয়।
৩০ লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি টিউশন সেন্টারের ছাদ ধ্বসে ১৪ শিশু নিহত ও অন্তত ৮ জন আহত।
জুলাই ৩ বালুচিস্তানের ঝোব জেলায় একটি অতিরিক্ত যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গেলে এতে অন্তত ৪০ জন নিহত।
৪-৮ বালুচিস্তান জুড়ে সশস্ত্র যোদ্ধাদের ধারাবাহিক হামলায় ৩৮ নিরাপত্তা কর্মী ও ৪ বেসামরিক নাগরিকসহ অন্তত ৪২ জন নিহত। পাকিস্তানি সামরিক বাহিনী দাবি করলো, এই হামলায় ৫৪ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।
৭ ওরমারার কাছে আরব সাগরে বিধ্বস্ত হলো কে২ এয়ারওয়েজের ফ্লাইট ১৭৩২ হিসেবে পরিচালিত একটি বোয়িং ৭৩৭ বিমান। বিমানের পাঁচ ক্রু নিখোঁজ রয়েছেন।
২৪ ট্যাঙ্ক জেলায় পাকিস্তানি তালেবানদের চালানো একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৫ নিরাপত্তা কর্মীসহ ২৭ জন নিহত। পাকিস্তানি সামরিক বাহিনী দাবি করে, এই হামলায় ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।
সরবরাহ শৃঙ্খলে কথিত জবরদস্তিমূলক শ্রমের উপস্থিতির কারণ দেখিয়ে পাকিস্তানি রপ্তানির ওপর ১০% শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র।
জুলাই ২৭-১০ আগস্ট 2026 Azad Kashmiri general election – Wikipedia।
জুলাই ২৭-২৮ পাকিস্তান-নিয়ন্ত্রিত ‘আজাদ’ কাশ্মীরে দুই দিনে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) নামক একটি স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের মতে, দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এতে সোমবার (জুলাই ২৭, ২০২৬) ২৫ জন এবং মঙ্গলবার (জুলাই ২৮, ২০২৬) আরও ৫ জন খুন হন।
২৯ বাব এল-মান্দেব প্রণালী, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের স্বাধীনতা রক্ষার জন্য একটি সামুদ্রিক সামরিক জোট গঠনের ঘোষণা দিলো সৌদি আরব। ইসলামি প্রজাতন্ত্রী ইরানের বিরুদ্ধে গঠিত এই জোটের অন্য ১৩টি সাক্ষরকারী দেশ হলো: পাকিস্তান, বাংলাদেশ, বাহরাইন, কুয়েত, কাতার, জর্দান, মিসর, তুরস্ক, ইয়েমেন, জিবুতি, সোমালিয়া, সুদান ও কমোরোস। উল্লেখ্য যে, একই ধরনের নিরাপত্তা লক্ষ্য থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরশাহি আর ওমান এতে যোগ দেয় নি।
৩০ গিলগিত-বালতিস্তানের ব্রড পিকে তুষার ধ্বসে ৪ পর্বতারোহী নিহত ও আরও ৬ জন নিখোঁজ।
৩১ কোয়েটার কাছে একটি কয়লা খনিতে এক মিথেন গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন খনি শ্রমিক নিহত।
মীর রাজা আলীর হত্যাকাণ্ড। উদ্যোক্তা ও ওয়াফ্লিক্সের প্রতিষ্ঠাতা মীর রাজা আলী খান বাড়ি থেকে বের হওয়ার পর অপহৃত হন। করাচির গুলিস্থান-ই-জোহরে তাঁর মৃতদেহ পাওয়া যায়।
আগস্ট ২ খাইবার পাখতুনখোয়ার কাবাল তেহসিলে সশস্ত্র ইসলামপন্থাবিরোধী এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত।
৭ মক্কায় একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে সই করলো তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান।
২৬ ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের প্রসূতি বিভাগে অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি শিশুর মৃত্যু।
২৮ একটা নয়া প্রতিরক্ষা চুক্তিতে সই করলো কুয়েত ও পাকিস্তান।
সেপ্টেম্বর ৩ আইএসপিআরের জারি করা এক বিবৃতিতে দাবি করা হলো, আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অনুপ্রবেশ চালানোর প্রচেষ্টাকালে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) ১৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে পাক বাহিনী।
৮ বালুচিস্তানের সশস্ত্র যোদ্ধাদের একটি সন্দেহভাজন আস্তানায় সামরিক ড্রোন হামলা চালালো পাকিস্তান।
১৫ আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সাথে সংঘর্ষে জড়ালে এতে দুই দেশই কূটনৈতিক প্রতিবাদ জানায়।
১৬ পাকিস্তান সেনাবাহিনীর সাথে একটি সমঝোতা স্মারক সই করলো মার্কিন ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ারাস। প্রতিষ্ঠানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলেদের মদতপুষ্ট একটি কোম্পানির সাথে একীভূত হতে যাচ্ছে।
১৬-১৭ ইসলামাবাদে পাক-চীন যৌথ সীমান্ত কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন।
১৮-১৯ কোহাটে পুলিশের একটি স্থাপনায় এক সন্ত্রাসী হামলায় ১৭ পুলিশ সদস্যসহ অন্তত ৩১ জন নিহত।
২০ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানম গ্রেপ্তার।
২১, ২৪ কোহাটের হামলার বদলা হিসেবে আফগানিস্তানে অবস্থিত সশস্ত্র যোদ্ধাদের আস্তানায় বিমান হামলা চালালো পাকিস্তান সেনাবাহিনী।
২৬ দেরা ইসমাইল খানে এক বোমা হামলায় ১১ ব্যক্তি নিহত। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করে।
অক্টোবর ১ আফগানিস্তানের কথিত “সন্ত্রাসবাদী ঘাঁটি” লক্ষ্য করে বিমান হামলা চালালো পাকিস্তান।
১১ খাইবার পাখতুনখোয়ায় বিদ্রোহ দমনে ব্যর্থতার অজুহাত দিয়ে পিটিআই-নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারকে অপসারণ করলো কেন্দ্রীয় সরকার। জারি করা হলো গভর্নরের শাসন।
তথ্যসূত্র
আব্দুল্লাহ, শোয়েব। ২০২১। জানাজা থেকে স্বাধীনতা: কাশ্মীরে আজাদির লড়াই ও তার সাম্প্রতিক বৃত্তান্ত। আদর্শ।
পারভেজ, আলতাফ। ২০১৯। কাশ্মির ও আজাদির লড়াই। দ্বিতীয় মুদ্রণ। ঐতিহ্য।
রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।
Ahmad, Eqbal. 2001. Terrorism: Theirs & Ours. Seven Stories Press.
Al Jazeera.
BBC.
bdnews24.com.
Burki, Shahid Javed. 2006. Historical Dictionary of Pakistan. 3rd ed. The Scarecrow Press.
Crompton, Samuel Willard. 2007. Pakistan. 2nd Ed. Chelsea House.
Gordon, Matthew S.. 2009. Islam. 4th ed. Chelsea House.
Malik, Iftikhar H.. 2008. The History of Pakistan. Greenwood Press.
Reidel, Bruce. 2014. What We Won: America’s Secret War in Afghanistan, 1979-89. Brookings Institution Press.
The Guardian.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
Wynbrandt, James. 2009. A Brief History of Pakistan. Facts On File.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি




তথ্যবহুল লেখা
অনেক ধন্যবাদ।