
ভারত
Featured Image: Wikipedia Commons.

পূর্বসাল
প্রাগৈতিহাসিক কাল থেকে ১২০০ সাল প্রাচীন ভারত – সময়রেখা।
সাল
১২০৬-১৫২৬ দিল্লি সুলতানশাহি – সময়রেখা।
১৫২৬-১৮৫৮ মুঘল সাম্রাজ্য – সময়রেখা।
১৭৫৭-১৯৪৭ ঔপনিবেশিক ভারত – সময়রেখা।
১৯৪৭ আগস্ট ১৫ ব্রিটিশ সাধারণতন্ত্রের একটি স্বাধীন সদস্যরাষ্ট্র ঘোষিত হল ভারত অধিরাজ্য (Dominion of India)।*
* ১৯৫০ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত টিকে ছিল। দরবারি প্রধান ছিলেন ব্রিটেনের রাজা। ১৯৫০ সালে প্রজাতন্ত্র গঠিত হলে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ফেডারেল অধিরাজ্য স্ট্যাটাস বিলুপ্ত হয়।
১৭ পার্টিশন বাউন্ডারি ঘোষণা করা হল। বাউন্ডারি কমিশন প্রধান Cyril Radcliffe, 1st Viscount Radcliffe – Wikipedia কর্তৃক ব্রিটিশ ভারত ভাগ হল। জন্ম নিল ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্র। হিন্দু, মুসলমান, ও শিখদের আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা। ২ লক্ষ ৫০ হাজার মানুষের মৃত্যু। গৃহহীন হলেন ২ কোটি ৪০ লাখ মানুষ।
চৌধুরী গোলাম আব্বাসের নেতৃত্বাধীন মুসলিম কনফারেন্স পাকিস্তানে যোগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করল। শেখ
আবদুল্লার কারামুক্তি।
নেহরু আমল
১৯৪৭-৬৪
১৯৪৭ আগস্ট ১৫ ভারত অধিরাজ্যের প্রধানমন্ত্রী হলেন Jawaharlal Nehru – Wikipedia।
জুন-অক্টোবর 1947 Poonch rebellion – Wikipedia।
অক্টোবর-নভেম্বর 1947 Jammu massacres – Wikipedia।*
* জম্মুর মুসলমানদের ওপর গণহত্যা চালালো মহারাজা হরি সিংয়ের নেতৃত্বাধীন দোগরা সৈন্য ও আরএসএস ভাবাদর্শী হিন্দু জাতীয়তাবাদীরা। শিরোমণি আকালি দলের শিখরাও এতে অংশ নেয়। বিভিন্ন হিসাবে ২০ হাজার থেকে ১ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছিলো। যার ফলে জম্মু হিন্দু-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে পরিণত হয়। এই গণহত্যার আগ পর্যন্ত কাশ্মিরের মত জম্মুও মুসলমান-সংখ্যাগরিষ্ঠ ছিল। হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারতে অল্প কয়েকটি অঞ্চলে অহিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, যার প্রায় প্রতিটির সাথে ভারতের কেন্দ্রীয় সরকার সংঘাতে লিপ্ত আছে। এই অঞ্চলগুলো হল: জম্মু ও কাশ্মির, পাঞ্জাব, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড ও অরুণাচল।
১৯৪৭, অক্টোবর ২২-১ জানুয়ারি, ১৯৪৯ India–Pakistan war of 1947–1948 – Wikipedia।*
* এ সময় অধিকাংশ দেশীয় রাজ্য ভারতে এবং অল্প কয়েকটি পাকিস্তানে যোগ দেয়। জুনাগড় আর হায়দারাবাদকে জোরপূর্বক ভারতভুক্ত করা হয়। জম্মু ও কাশ্মীরের সামনে ভারত পাকিস্তান যেকোন একটিতে যোগদানের সুযোগ রাখা হয়। মহারাজা হরি সিং কালক্ষেপন করেন। জম্মু ও কাশ্মীরের ওপর ভারত ও পাকিস্তান উভয়ের দাবি থাকায় দ্বন্দ্ব দেখা দেয়। সেই দ্বন্দ্ব এখনো চলছে।
১৯৪৭-৬৩ এসময় সক্রিয় ছিল আরএসএসের বিশেষ সংগঠন অল জম্মু অ্যান্ড কাশ্মীর প্রজা পরিষদ।*
* এই সংগঠন গঠনের পেছনে উদ্দেশ্য ছিল জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তান চীনের সাথে যে কোন ধরণের আপোসরফার প্রচেষ্টাকে হিন্দুদের সাথে গাদ্দারি হিসাবে দেখানো ও উপত্যকার মুসলমানদের ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ও পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানো।
১৯৪৮ গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত হল সর্ব সেবা সংঘ।
জানুয়ারি ৩০ হিন্দুত্ববাদী Nathuram Godse – Wikipediaর হাতে খুন হলেন Mahatma Gandhi – Wikipedia। কাশ্মির নিয়ে এর আগের বছর শুরু হওয়া প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে জাতিসংঘের হস্তক্ষেপ: যুদ্ধবিরতি ও উভয়পক্ষের সেনাপ্রত্যাহার।*
* কাশ্মির ইস্যু নিয়ে ভারত জাতিসংঘে গেল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করে, যাতে কাশ্মির সংকট সমাধানে গণভোট আয়োজনের প্রস্তাব দেয়া হয়। ভারত প্রতিশ্রুতি দিল গণভোটে যে সিদ্ধান্ত হয় মেনে নেবে, কিন্তু পরবর্তীতে ভারত তার এই প্রতিশ্রুতি ভঙ্গ করে।
বলরাজ মোধক কর্তৃক প্রতিষ্ঠিত হল Akhil Bharatiya Vidyarthi Parishad – Wikipedia।*
* এবিভিপি গঠনের পেছনে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ওপর বামপন্থীদের প্রভাব ঠেকানোর উদ্দেশ্য কাজ করেছিল।
ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) জাতীয়করণ করা হল।
তেলেঙ্গনা কৃষক আন্দোলন। ২৫,০০ গ্রাম ছোট ছোট কমিউনে সংগঠিত হল। চীনের অনুসরণে ভারতে “জনযুদ্ধ” সংগঠিত করার ডাক।
১৯৪৮-২০১৪ Nabarun Bhattacharya – Wikipedia।
১৯৪৯ নভেম্বর ২৬ অনুমোদন লাভ করল স্বাধীন ভারতের সংবিধান।*
হিন্দু ম্যারেজ ভ্যালিডেটিং অ্যাক্ট, ভারতে আন্তঃবর্ণ বিয়ের ব্যাপারে যে সকল আইনী বাধা বিদ্যমান ছিল তা তুলে নেয়া হল।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধের অবসান ঘটল।*
* যুদ্ধে কাশ্মীরের দুই-তৃতীয়াংশ ভারতের নিয়ন্ত্রণে চলে যায়।
প্রতিষ্ঠিত হল ব্রাহ্মণ্যবাদবিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)।
১৯৫০ জানুয়ারি ২৬ Constitution of India – Wikipedia পাশ।* যার খসড়া করেছিলেন বাবাসাহেব আম্বেদকার। স্বাধীন ভারতের সংবিধানে পরিষ্কারভাবে ঘোষণা করা হলো, জাতপাতের ভিত্তিতে কোন নাগরিকের সাথে বৈষম্যপূর্ণ আচরণ করা হবে না।**
* ১৯৫০ সালের আদি সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সভেরিন ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করা হয়েছিলো। দেশটিতে জরুরী অবস্থা (১৯৭৫-৭৭) চলাকালে ১৯৭৬ সালের ৪২তম সংশোধনী আইন “সোশালিস্ট”, “সেকুলার”, ও “ইন্টেগ্রিটি” শব্দগুলো যোগ করে। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার ধারাবাহিকতায় ২০১৫ সালে প্রস্তাবনা নিয়ে বিতর্ক তৈরি হলে ভারতের একাধিক আইন বিশেষজ্ঞ বলেন, দেশটির সংবিধান সার্বিকভাবে সেক্যুলার মূল্যবোধ ধারণ করায় প্রস্তাবনার শব্দ নিয়ে বাহাছ করা “রিডানডেন্ট” ও “আননেসেসারি”।
** “The State shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them.” [Article 15, ‘The Constitution of India’]
Liaquat–Nehru Pact – Wikipedia, সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমিত করতে লিয়াকত আলি খান আর পণ্ডিত জওহরলাল নেহরু চুক্তিবদ্ধ হলেন। কাশ্মীরে গণভোট প্রসঙ্গে ওয়াদা ভঙ্গ করে ভারত। সংবিধানের অনুচ্ছেদ ১এ কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়, তবে ৩৭০ নং ধারায় জম্মু ও কাশ্মিরকে স্বায়ত্তশাসন প্রদান করা হয়।
ভারতে পরিকল্পনা কমিশন গঠন করা হল। কাশ্মীরে অনুমোদিত হল বিগ স্টেট এবলিশন অ্যাক্ট। গতি পেল ভূমি ও কৃষি সংস্কার।
১৯৫০-৬২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায়ের শাসনকাল।
গঠিন হল কিষান মজদুর প্রজা পার্টি।
১৯৫১-৫২ অক্টোবর ২৫-ফেব্রুয়ারি ২৪ পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে জিতলো Indian National Congress – Wikipedia।
১৯৫১ অক্টোবর অর্থনৈতিক সহায়তা নিয়ে প্রথম মার্কিন-ভারত চুক্তি সই।
অক্টোবর ২১ Shyama Prasad Mukherjee – Wikipedia গঠন করলেন Bharatiya Jana Sangh – Wikipedia।*
* ১৯৭৭ সালে জয়প্রকাশ নারায়ণের জনতা পার্টির (জেপি) সাথে একীভূত হয় এবং ১৯৮০ সালে বিজেপির সাথে মিলেমিশে যায়।
কাশ্মির সমস্যা সমাধানে গণভোটের প্রস্তাব দিল জাতিসংঘ। কাশ্মীরে সংবিধান সভা নির্বাচন অনুষ্ঠিত হল। সবকটা আসনেই জিতল শেখ আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স। প্রথম সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী হলেন শেখ আবদুল্লাহ।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন মুজফ্ফর আহমদ।
Visva-Bharati University – Wikipedia একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেল।
নীরদচন্দ্র চৌধুরী, দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইণ্ডিয়ান।
নিমাই ঘোষ, ছিন্নমূল।
১৯৫১- Abul Bashar – Wikipedia।
১৯৫১/৫৫-১৯৫৫/৫৬ প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা।
১৯৫২ ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পণ্ডিত জওহরলাল নেহরু।*
* ১৯৬৪ সাল পর্যন্ত কংগ্রেস সরকারগুলোর প্রধানমন্ত্রী থাকবেন তিনি।
তাঞ্জোরের এক অনামা কৃষক আমেরিকান কৃষি-অর্থনীতিবিদ উলফ ইসহাক লাডেজিনস্কিকে জানালেন, জমিদার ঝামেলা করলে তিনি “লালপতাকার সংগঠনের” লোকদের কাছে যাবেন, লাডেজিনস্কি নিশ্চিত হলেন কৃষকদের ভূমি সমস্যার সমাধান না হলে ভারত কমিউনিস্টদের হাতে চলে যাবে।
প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম। গোরখপুরে আরএসএসের মদতে প্রথমবারের মত খোলা হল একটি সরস্বতী শিশু মন্দির।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম বিধানসভা নির্বাচনে আইএনসির ভূমিধবস বিজয়, প্রধান বিরোধী দল Communist Party of India – Wikipedia। পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হলেন বিধানচন্দ্র রায়। এই নির্বাচনে অল ইন্ডিয়া ভারতীয় জনসংঘ (বিজেএস) আর Hindu Mahasabha – Wikipedia মাত্র ১৩টি আসনে জেতে।
ভারত সরকারের সাথে চুক্তি করলেন শেখ আবদুল্লাহ। দিল্লিতে সম্পাদিত এই চুক্তি অনুযায়ী কাশ্মির ভারতভুক্ত হবে, এবং একইসাথে স্বায়ত্তশাসিত অঞ্চল হবে। হরি সিংয়ের পুত্র করন সিংকে কাশ্মীরের সদর ই রিয়াসত হিসেবে নিযুক্ত করা হল।
১৯৫৩ কাশ্মীরের ভারতভুক্তির দাবিতে শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন শুরু। প্রতিক্রিয়ায় কাশ্মীরের স্বাধীনতার দাবি তুললেন শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহকে কাশ্মীরের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হল এবং গ্রেপ্তার করা হল। জম্মু ও কাশ্মীর রাজ্যের সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টাকালে রাজ্য পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি।
নয়া দিল্লিতে ভারত আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক। বৈঠকে সাব্যস্ত হল, পরের বছর গণভোট হবে। কিন্তু এটা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি কেউ।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন জ্যোতি বসু।
১৯৫৪ 1954 Sino-Indian Agreement – Wikipedia। তিব্বত নিয়ে ভারত-চীন চুক্তি। ভারতস্থ ফরাসি উপনিবেশগুলো ভারতভুক্ত করে নেয়া হল।
কাশ্মীরের সংবিধান সভায় ভারতভুক্তি অনুমোদন পেল।
আর্থার লেভেলিন ব্যাশাম, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া: আ সার্ভে অফ দ্য কালচার অফ দ্য ইন্ডিয়ান সাবকনটিনেন্ট বিফোর দ্য কামিং অফ দ্য মুসলিমস।
১৯৫৫ ভারতে হিন্দু বিবাহ ও সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত কিছু সংস্কারমূলক ও সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিতকারী আইন প্রণীত হল। কথিত অস্পৃশ্যদের সাথে বৈষম্যমূলক আচরণকে আইনত দণ্ডনীয় অপরাধ সাব্যস্ত করা হল এবং লোকসভা, প্রাদেশিক বিধানসভা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তফসিলি বর্ণ আর জাতিগুলো জন্য কোটা রাখা হল। শেখ আবদুল্লার মুক্তি ও কাশ্মীরে গণভোট আয়োজনের দাবিতে গঠিত হল গণভোট ফ্রন্ট।
ইম্পেরিয়াল ব্যাংকের জাতীয়করণ। সোভিয়েত ইউনিয়ন সফর করলেন জওহরলাল নেহরু। দত্তপন্থী ঠেংরিজি কর্তৃক প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় মজদুর সংঘ।*
* দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুনিয়ায় শ্রমিকশ্রেণির ওপর কমিউনিস্টদের প্রভাব ঠেকানোর ডানপন্থী উদ্দেশ্যে গঠন করা হয়।
সত্যজিৎ রায়, পথের পাঁচালী।
১৯৫৬/৫৭-১৯৬০/৬১ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
১৯৫৬ States Reorganisation Act, 1956 – Wikipedia। ভারত সরকার সীমানা পুনর্নিধারণের মাধ্যমে ১৪টি রাজ্য ও ৬টি ইউনিয়ন টেরিটোরি গঠন করল। ভারতের ফেডারেটিভ কাঠামোয় রাজ্যগুলোর নিজস্ব সরকার রয়েছে, কিন্তু ইউনিয়ন টেরিটোরিগুলো কেন্দ্রীয় সরকার শাসিত।
কথিত অস্পৃশ্যদের নেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকার বৌদ্ধধর্মে দীক্ষিত হলেন। বাবাসাহেবের অনুসারীদের অনেকেই তাঁর পদাঙ্ক অনুসরণ করলেন।
দ্বিতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
সত্যজিৎ রায়, অপরাজিত।
১৯৫৭ এপ্রিল কেরালায় কমিউনিস্টরা নির্বাচনে জিতে সরকার গঠন করল। কাশ্মীরের ভাগ্যনির্ধারণে গণভোট আয়োজনের তাগিদ দিল জাতিসংঘ। জম্মু ও কাশ্মীরের নিজস্ব সংবিধান গৃহীত হল, তাতে জম্মু ও কাশ্মিরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করা হল।
অমিয়ভূষণ মজুমদার, গড় শ্রীখণ্ড।
অজয় কর,হারানো সুর।
তপন সিনহা, কাবুলিওয়ালা।
১৯৫৮ জামশেদপুরে টাটা ইস্পাত কারখানার শ্রমিকদের সাধারণ ধর্মঘট। আবাদী শ্রমিকদের সাধারণ ধর্মঘট। এপ্রিল ভারতের কমিউনিস্ট পার্টির পঞ্চম জরুরি অধিবেশনে শান্তিপূর্ণ উন্নয়নের কর্মসূচি নেয়া হল।
ভারত সরকার কর্তৃক প্রকাশিত হতে শুরু করল দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী।
সাবিত্রী দেবী মুখার্জ, দ্য লাইটনিং অ্যান্ড দ্য সান।*
* এই বইয়ে মুখার্জি দাবি করেন, নাৎসি জার্মানির ফ্যুয়েরার অ্যাডলফ হিটলার আসলে ভগবান বিষ্ণুর অবতার।
সত্যজিৎ রায়, জলসাঘর।
ঋত্বিক ঘটক, অযান্ত্রিক।
১৯৫৯ পঞ্চায়েত রাজ পরিকল্পনা, ভারতে কৃষি ও গ্রাম উন্নয়নের উদ্যোগ সংগঠিত। প্রতিষ্ঠিত হল স্বতন্ত্র পার্টি। আইএনসির নাগপুর সম্মেলনে কৃষিনীতি সংক্রান্ত প্রস্তাব গৃহীত।
ভারত-চীন সীমান্ত বিরোধ। চীনের বিরুদ্ধে তিব্বতে গণঅভ্যুত্থান দেখা দিলে বেইজিং তা কঠোরভাবে দমন করে। ভারতে পালিয়ে যান দালাই লামা।
তৃতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
সত্যজিৎ রায়, অপুর সংসার।
১৯৬০ সিন্ধু নদের পানির ভাগ নিয়ে ভারত-পাকিস্তান চুক্তি।
মে ১ Maharashtra – Wikipedia ও Gujarat – Wikipedia রাজ্য গঠন করা হল।
ঋত্বিক ঘটক, মেঘে ঢাকা তারা।
সত্যজিৎ রায়, দেবী।
১৯৬০-৬৯ এই দশকে হিন্দুধর্ম পশ্চিমে জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৬১/৬২-১৯৬৫/৬৬ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
১৯৬১ যৌতুক নিবারণ আইন।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
অজয় কর, সপ্তপদী।
১৯৬২ অক্টোবর ২০-২১ নভেম্বর লাদাখ অঞ্চল নিয়ে শুরু হল Sino-Indian War – Wikipedia। যুদ্ধে ভারত হারে। ফলে আকসাই চীন* চীনের নিয়ন্ত্রণে চলে যায়।
* আকসাই চীনকে ভারত লাদাখের অংশ দাবি করে। অন্যদিকে, চীন দাবি করে এটি শিনচিয়াংয়ের অংশ। অঞ্চলটির স্ট্যাটাস অমীমাংসিত।
ডিসেম্বর স্বাধীনতা লাভ করল গোয়া।
সত্যজিৎ রায়, কাঞ্চনজঙ্ঘা।
১৯৬২-৬৭ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রফুল্লচন্দ্র সেনের শাসনকাল।
১৯৬৩ শ্রীনগরে হজরতবাল দরগা শরিফ থেকে সেখানে সংরক্ষিত হযরত মুহাম্মদের (সা.) মাথার চুল চুরি
যাওয়ায় জম্মু ও কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ দেখা দিল। নাগাল্যান্ড রাজ্য গঠন করা হল। প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন Bharat Vikas Parishad – Wikipedia।
ইরফান হাবিব, দ্য এগ্রেরিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া ১৫৫৬-১৭০৭।
সত্যজিৎ রায়, মহানগর।
১৯৬৪ মে ২৭ নেহরুর মৃত্যু। ভারপ্রাপ্ত নতুন প্রধানমন্ত্রী হলেন Gulzarilal Nanda – Wikipedia। ১৩ দিনের জন্য।
মে ২৭-৯ জুন গুলজারিলাল নন্দা আমল।
প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন Vishva Hindu Parishad – Wikipedia।
ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ভেঙে বেরিয়ে এলো Communist Party of India (Marxist) – Wikipedia।
দ্বিতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
সত্যজিৎ রায়, চারুলতা।
শাস্ত্রী আমল
১৯৬৪-৬৬
১৯৬৪ জুন ৯ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Lal Bahadur Shastri – Wikipedia।
১৯৬৫-৮৫ ভারতে সবুজ বিপ্লব।
১৯৬৫-৬৬ সিপিআই(এম)য়ের তরুণ নেতা Charu Majumdar – Wikipedia মার্কসবাদ, লেনিনবাদ, ও মাও সেতুং চিন্তাধারার আলোকে লিখলেন তাঁর Historic Eight Documents – Wikipedia।
১৯৬৫ দেশটির লোকসভায় জম্মু ও কাশ্মিরকে “একটি ভারতীয় প্রদেশ” বলে ঘোষণা করা হল। সেখানকার সরকার ও তার কার্যক্রমকে প্রত্যাখ্যান করে গভর্নর নিয়োগ দেয়া হল।
আগস্ট ৫-২৩ সেপ্টেম্বর কাশ্মির নিয়ে India–Pakistan war of 1965 – Wikipedia শুরু হল।
দামোদর ধর্মানন্দ কোসাম্বি, দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনসিয়েন ইন্ডিয়া ইন হিস্টোরিকাল আউটলাইন।
ঋত্বিক ঘটক, সুবর্ণরেখা।
১৯৬৬ জানুয়ারি ৩-১০ Tashkent Declaration – Wikipedia। সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে যুদ্ধ থামলো।
১১ ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যময় মৃত্যু। ভারপ্রাপ্ত নতুন প্রধানমন্ত্রী হলেন গুলজারিলাল নন্দা। ১৩ দিনের জন্য।
১১-২৪ গুলজারিলাল নন্দা আমল।
ডিসেম্বর পশ্চিমবঙ্গে গঠিত হল People’s United Left Front – Wikipedia। রাজ্যের রাজনীতিতে যা সংক্ষেপে ইউনাইটেড ফ্রন্ট নামে পরিচিতি পাবে।
মিসেস গান্ধী আমল ১
১৯৬৬-৭৭
১৯৬৬ জানুয়ারি ২৪ ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) নেতৃবৃন্দ কর্তৃক নতুন প্রধানমন্ত্রী মনোনীত হলেন পণ্ডিত জওহরলাল নেহরুর কন্যা Indira Gandhi – Wikipedia।*
* ভারতীয় রাজনীতিতে মিসেস গান্ধী নামেই বেশি পরিচিত।
নভেম্বর ১ Haryana – Wikipedia রাজ্য গঠন করা হলো।
গঠিত হলো Bangla Congress – Wikipedia।
১৯৬৭ সংসদে সরকারি ভাষাবিধি গ্রহণ করে নেয়া হল। মিসেস গান্ধীর দশ দফা প্রগতিশীল কর্মসূচি গৃহীত।
ইউনাইটেড ফ্রন্ট সরকারের সাথে সিপিআই(এম)-এর বিরোধের সূচনা। মাদ্রাজে (চে ক্ষমতায় এলো Dravida Munnetra Kazhagam – Wikipedia। ভারতের পাঞ্জাবের নিয়ন্ত্রণ নিল শিখদের আকালি দল।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইউনাইটেড ফ্রন্টের জয়লাভ, বাংলা কংগ্রেসের সাথে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করল সি পি আই(এম)। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হলেন অজয় মুখার্জি। চারু মজুমদার এটাকে “বেঈমানি” বলে চিহ্নিত করলেন।
মার্চ ১-২১ নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে অজয় মুখার্জির শাসনকাল।
Naxalbari uprising – Wikipedia শুরু।*
* ১৯৬৭ সালের ২৫ মে নেপাল সীমান্তের নিকট উত্তরবাংলার নকশালবাড়ি জেলায় এসআই সোনম ওয়াংদির নেতৃত্বাধীন পুলিশের গুলিতে ১১ জন গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় নকশালবাড়ির কৃষক আন্দোলনের সূত্রপাত। নিহতদের নয়জন নারী: ধনেশ্বরী দেবী, সরুবালা বর্মণ, সোনামতি সিং, সীমাশ্বরী মল্লিক, নয়েনশ্বরী মল্লিক, সমশ্বরী সাইবানি , গয়দ্রু সাইবানি , ফুলমতি সিং, ও খর সিং মল্লিক। কৃষক আন্দোলনের আগুন দ্রুত নকশালবাড়ি থেকে বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশে ছড়িয়ে পড়ে; যে সব জায়গায় সিপিআই(এম)-এর নেতাকর্মীদের একাংশ আন্দোলনে যোগদান করেন। চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা পিপলস ডেইলি তার ৫ জুলাইয়ের সম্পাদকীয়তে নকশাল আন্দোলনকে বসন্তের বজ্রনির্ঘোষ বলে আখ্যায়িত করে। দেশব্রতী আর লিবারেশন প্রকাশিত হতে শুরু করে। ১৩ নভেম্বর তামিলনাড়ু, কেরালা, উত্তর প্রদেশ, বিহার, কর্নাটক, ওড়িশা আর পশ্চিমবঙ্গের সিপিআই(এম) সদস্যদের একাংশ পার্টিকে চ্যালে ঞ্জ করে গঠন করেন অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ রেভল্যুশনারিজ (এআইসিসিআর)। ভারত রাষ্ট্রের বিরুদ্ধে নকশালদের ‘জনযুদ্ধের’ সূচনা, চীন সফর করলেন নকশাল নেতা কানু সান্যাল।
সত্যজিৎ রায়, চিড়িয়াখানা।
১৯৬৭, নভেম্বর ২১-২০ ফেব্রুয়ারি, ১৯৬৮ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রফুল্লচন্দ্র ঘোষের শাসনকাল।
১৯৬৮ গণতান্ত্রিক ও বাম শক্তিগুলোর মধ্যে ঐক্যের আহবান জানাল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)।
গঠিত হল ভারতীয় ক্ষেতমজুর ইউনিয়ন।
ভারতের পশ্চিমবঙ্গে ইউনাইটেড ফ্রন্ট সরকার ভেঙে দিয়ে সেখানে প্রেসিডেন্টের শাসন জারি করা হল। অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ রেভল্যুশনারিজের (এআইসিসিআর) নামে কমিউনিস্ট শব্দটি যুক্ত করে গঠন করা হল অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি অফ কমিউনিস্ট রেভল্যুশনারিজ (এআইসিসিসিআর)।
তৃতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন হরবিন্দ খোরানা।
১৯৬৮, ফেব্রুয়ারি ২০-২৫ ফেব্রুয়ারি, ১৯৬৯ পশ্চিমবঙ্গে প্রেসিডেন্টের শাসন।
১৯৬৯ ১৪টি ব্যক্তিমালিকানাধীন ব্যাংক জাতীয়করণ করলেন মিসেস গান্ধী। আইএনসিতে ভাঙন, গঠিত হল দুই কংগ্রেস। কেরালায় বামপন্থী যুক্তফ্রন্ট সরকার গঠন করা হল।
অন্ধ প্রদেশের শ্রীকাকুলামে পুলিশের গুলিতে ৭ নকশাল নেতাকর্মী খুন।
এপ্রিল ২২ লেনিনের জন্মদিনে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) [সি পি আই(এম)] নকশালপন্থী সদস্যরা পার্টি থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠা করলেন Communist Party of India (Marxist–Leninist) – Wikipedia।
কেন্দ্রীয় পরিচালনা কমিটির সেক্রেটারি হলেন চারু মজুমদার। সি পি আই(এম-এল) গঠিত হওয়ায় এআইসিসিসিআরকে বিলুপ্ত করা হল। সিপিআই(এম) আর সিপিআই(এম-এল) ক্যাডারদের মধ্যে সংঘর্ষ। ২০০ জন আহত। Kanai Chatterjee – Wikipedia প্রতিষ্ঠা করলেন মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার (এমসিসি)।
সত্যজিৎ রায়, গুপী গাইন বাঘা বাইন।
১৯৬৯, ফেব্রুয়ারি ২৫-১৯ মার্চ, ১৯৭০ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে অজয় মুখার্জির শাসনকাল।
১৯৭০ সাবেক দেশীয় রাজ্যগুলো ভারতভুক্তির প্রতিদান হিসেবে প্রিভি পার্স নামে অভিহিত যে অর্থ পেত, মিসেস গান্ধী তা বিলুপ্ত করলেন। তামিলনাড়ুতে সিপিআই(এম-এল)-এর প্রতিষ্ঠাতা আপ্পু পুলিশের গুলিতে খুন। শ্রীকাকুলাম অভ্যুত্থানের দুই নেতা পুলিশের গুলিতে খুন। Varavara Rao – Wikipedia, শ্রী শ্রী, আর সি বি জয়লক্ষীর মত নামকরা তেলেগুভাষী লেখকরা গঠন করলেন রেভল্যুশনারি রাইটার্স অ্যাসোসিয়েশন (আরডব্লিউএ)।
গঠিত হল Centre of Indian Trade Unions – Wikipedia। যুক্তরাষ্ট্রে শাখা খুলল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন বালাগোকুলম।*
* কচি কাঁচাদের শাখা। ভারতজুড়ে হিন্দুত্ববাদের শিশুতোষ সংস্করণ প্রচার করে বালাগোকুলম। হিন্দু পরিবারে জন্ম নেয়া শিশুদের সহজাত মানবিক অনুভূতিকে অঙ্কুরেই বিনষ্ট করে তাদেরকে বাবু বজরঙ্গীদের মত পিশাচে পরিণত করার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে এই শিশু সংগঠন।
কলকাতায় কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত হল সিপিআই(এম-এল)-এর প্রথম পার্টি কংগ্রেস, চারু মজুমদার পার্টির সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন।
সত্যজিৎ রায়, অরণ্যের দিনরাত্রি ও প্রতিদ্বন্দ্বী।
মৃণাল সেন, ইন্টারভিউ।
১৯৭০, মার্চ ১৯-২ এপ্রিল, ১৯৭১ পশ্চিমবঙ্গে প্রেসিডেন্টের শাসন।
১৯৭১ Bangladesh Liberation War – Wikipedia।
এপ্রিল ২-২৯ জুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে অজয় মুখার্জির শাসনকাল।
আগস্ট ৯ ভারত আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিশ বছর মেয়াদী শান্তি, মৈত্রী, ও সহযোগিতা চুক্তি সই হল।
নভেম্বর ১২ ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) থেকে বিতাড়িত হয়ে ইন্দিরা গান্ধী দারিদ্র্য দূরীকরণের প্ল্যাটফর্মে নিজের নতুন রাজনৈতিক দল Indian National Congress (Requisitionists) – Wikipedia গঠন করলেন।
ডিসেম্বর ৩-১৬ India–Pakistan war of 1971 – Wikipedia।
তামিলনাড়ু সরকার এই মর্মে ডিক্রি জারি করল যে, সংস্কৃত লিটার্জির একমাত্র ভাষা হবে না।
পুলিশের হাতে কথিত এনকাউন্টারে খুন হলেন সিপিআই(এম-এল)-এর গুরুত্বপূর্ণ সদস্য ও সুসাহিত্যিক Saroj Dutta – Wikipedia। নকশালদের ওপর ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন শুরু হল।
১৯৭১, জুন ২৯-২০ মার্চ, ১৯৭২ পশ্চিমবঙ্গে প্রেসিডেন্টের শাসন।
১৯৭২ দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হলেন মিসেস গান্ধী।
মার্চ ১৫ বাংলাদেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শেষ হল।
১৯ Indo-Bangla Treaty of Friendship, Cooperation and Peace – Wikipedia।
মে প্রতিষ্ঠিত হল ভারতের ট্রেড ইউনিয়নগুলোর জাতীয় পরিষদ।
জুলাই ২ ভারত ও পাকিস্তানের মধ্যে Simla Agreement – Wikipedia সই। এই চুক্তিতে ভারত আর পাকিস্তানের মধ্যে জাতিসংঘ যে যুদ্ধবিরতি রেখা নির্ধারণ করেছিল তাকে নিয়ন্ত্রণ রেখা, Line of Control – Wikipedia, বলে ঘোষণা করা হল।
ভারতে নকশাল নেতা চারু মজুমদার গ্রেপ্তার হলেন। লালবাজার থানায় আটক অবস্থায় তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়, চিকিৎসা না পাওয়ায় মৃত্যু বরণ করেন। এই ঘটনাটি নকশাল আন্দোলনের গতি স্তিমিত করল।
চতুর্থবারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
মৃণাল সেন, কলকাতা ৭১।
১৯৭২-৭৫ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে Siddhartha Shankar Ray – Wikipediaয়ের শাসনকাল।
১৯৭৩ নভেম্বর ভারত সফর করলেন সোভিয়েত রাষ্ট্রপ্রধান লিওনিদ ব্রেজনেভ।
সত্যজিৎ রায়, অশনি সংকেত।
ঋত্বিক ঘটক, তিতাস একটি নদীর নাম।
মৃণাল সেন, পদাতিক।
১৯৭৪ এপ্রিল বামপন্থীদের সর্বভারতীয় অধিবেশন।
মে নিখিল ভারত রেলশ্রমিক ধর্মঘট।
১৮ Smiling Buddha – Wikipedia।*
* রাজস্থানের পোখরানে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর মাধ্যমে পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক রাষ্ট্র হয়ে উঠল ভারত।
সেপ্টেম্বর ইসলামাবাদে ভারত-পাকিস্তান সংলাপ।
শেখ আবদুল্লার কারামুক্তি, কাশ্মীরে ফেরার অনুমতি পেলেন। তাঁকে জম্মু ও কাশ্মীরের মুখমন্ত্রী করা হল। বিনিময়ে তাঁর রাজনৈতিক সহযোগী মির্জা আফজাল বেগ এই মর্মে ভারতের সাথে চুক্তি করলেন যে, জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ।
শুরু হল Jayaprakash Narayan – Wikipediaয়ের “সম্পূর্ণ ক্রান্তি” আন্দোলন।
ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সিপিআই(এম-এল)য়ের সভা অনুষ্ঠিত হল। পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সুব্রত দত্ত। পার্টির নাম বদলে রাখা হল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন [সিপিআই(এম-এল) লিবারেশন]।
সত্যজিৎ রায়, সোনার কেল্লা।
১৯৭৫ এপ্রিল উৎক্ষিপ্ত হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ Aryabhata (satellite) – Wikipedia।
ইন্দিরা সরকারের বিরুদ্ধে গঠিত হল জনতা মোর্চা। উত্তর প্রদেশের হাইকোর্ট ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর নির্বাচনী অনিয়মের দায়ে দোষী সাব্যস্ত করল এবং তাঁর প্রধানমন্ত্রী পদে থাকার ওপর বাধানিষেধ আরোপ করল।
জুন ২৫ ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর পরামর্শে জরুরী অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট Fakhruddin Ali Ahmed – Wikipedia।
ওলন্দাজদের সাবেক উপনিবেশ সুরিনাম স্বাধীনতা লাভ করল। সুরিনামি হিন্দুদের এক-তৃতীয়াংশ উন্নত জীবনের প্রত্যাশায় দ্য নেদারল্যান্ডসে পারি জমালেন। উল্লেখ্য যে, এই হিন্দুরা হচ্ছেন সেই ভারতীয়দের বংশধর, উপনিবেশিক আমলে যাদেরকে প্ল্যান্টেশন শ্রমিক হিসাবে নিয়ে আসা হয়েছিল।
জরুরী অবস্থা
১৯৭৫-৭৭
১৯৭৫, জুন ২৫-২১ মার্চ, ১৯৭৭ The Emergency (India) – Wikipedia।*
* সংবিধানে প্রদত্ত নাগরিক অধিকার স্থগিত করা হয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের গণ হারে জেলে পাঠান হয়। এসময় ব্যাপক আকারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ইন্দিরার ছেলে সঞ্জয় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেন। শহুরে বস্তি ভাঙা ও গরিবদের জোরপূর্বক বন্ধ্যাকরণের মত ভয়াবহ কর্মসূচী হাতে নেয়া হয়। এটা ছিল ভারতীয় গণতন্ত্রের ওপর প্রথম আঘাত, পরবর্তীতে যা আসবে হিন্দুত্বের দিক থেকে। জরুরী অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে, দেখুন, (Kapoor 2015).
১৯৭৬ ভারতে জয়প্রকাশ নারায়ণের “সম্পূর্ণ ক্রান্তি” গতি পেল।
মে পাকিস্তানের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটল।
পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের (ইন্দিরা) সাধারণ সম্পাদক হলেন মমতা ব্যানার্জি।
১৯৭৭ জানুয়ারি ২৩ মিসেস গান্ধীর ইমার্জেন্সি-বিরোধী বিভিন্ন বাম, ডান, ও মধ্যপন্থী রাজনৈতিক দল অখিল ভারতীয় জনসংঘের সাথে একীভূত হয়ে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গঠন করলো Janata Party – Wikipedia।
মার্চ জরুরি অবস্থার অবসান ঘোষণা করলেন ইন্দিরা গান্ধী। রাজবন্দিদের মুক্তি দিলেন। নির্বাচন ঘোষণা করলেন। নির্বাচনে জিতে জনতা মোর্চা সরকার গঠন করল। ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন মোরারজি দেশাই।*
* ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সাথে সাক্ষাৎ করতে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ বছরই প্রথম ভারত সফর করেন।
দেশাই আমল
১৯৭৭-৭৯
১৯৭৭ মার্চ ২৪ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Morarji Desai – Wikipedia।
এপ্রিল ৩০-২১ জুন পশ্চিমবঙ্গে প্রেসিডেন্টের শাসন।
মে আনুষ্ঠানিকভাবে গঠন করা হল জনতা দল।
২৯ ব্রিটেনের বির্মিংহামে Jammu Kashmir Liberation Front – Wikipedia গঠন করলেন কয়েকজন প্রবাসী কাশ্মিরী।*
* ২০১৯ সালের ২২ মার্চ নিষিদ্ধ করা হয়।
জুন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গঠন করা হল Left Front (West Bengal) – Wikipedia।* রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের বিজয়। পশ্চিমবঙ্গের প্রথম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) [সিপিআই(এম)] নেতা জ্যোতি বসু।
* বামফ্রন্টের প্রতিষ্ঠাকালীন সদস্য দলগুলো হচ্ছে: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) [সিপিআই(এম)],
নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক (এআইএফবি), মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক (এমএফবি), বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি), ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (আরসিপিআই), এবং বিপ্লবী বাংলা কংগ্রেস (বিবিসি)। এদের মধ্যে সিপিআই(এম)-ই সবসময় নেতৃত্বমূলক অবস্থানে থেকেছে। পরবর্তী আরো কয়েকটি দল বামফ্রন্টে যোগ দেয়, যাদের মধ্যে সবচে উল্লেখযোগ্য দলটি হল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)।
পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার বিল, এই বিল পাশ করার মধ্য দিয়ে রাজ্যে আইনী ভূমি সংস্কারের উদ্যোগ নেয়া হল।
অক্টোবর সোভিয়েত ইউনিয়ন সফর করলেন মোরারজি দেশাই।
কাশ্মীরের স্বায়ত্তশাসন বিষয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার প্রতি সম্মান দেখানো না হলে কাশ্মির বিচ্ছিন্নতাবাদের পথ বেছে নেবে, কেন্দ্রকে এই হুমকি দিলেন শেখ আবদুল্লাহ।
প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন Vidya Bharati – Wikipedia।
জনার্দন ঠাকুর, অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান।
১৯৭৭-২০১০ সুজাত ভদ্র আর পূর্নেন্দু মণ্ডলের হিসাবে এই সময়কালে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের প্রধান শরিক সিপিআই(এম)’য়ের হাতে ৫০০+ বিরোধী রাজনীতিক খুন হয়েছেন, একইসময়ে খোদ সিপিআই(এম)য়ের ২০০০+ সদস্য রাজনৈতিক প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। (Bagchi 2021)
১৯৭৭-২০০০ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে Jyoti Basu – Wikipediaর শাসনকাল।
১৯৭৮-৮০ ভারতের মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা সরকার গঠিত Mandal Commission – Wikipediaয়ের প্রতিবেদনে ৩০০০য়েরও বেশি নতুন বর্ণ ও সম্প্রদায়কে আদার ব্যাকওয়ার্ডস ক্লাসেস (ওবিসি) হিসেবে শনাক্ত করা হল, যাঁরা শিক্ষা ও সরকারি চাকরিতে বিশেষ বিবেচনার দাবি রাখেন।
১৯৭৮ জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেসে (আইএনসি) ভাঙন।
পঞ্চমবারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
১৯৭৯ মার্চ ভারত সফর করলেন সোভিয়েত রাষ্ট্রপ্রধান অ্যালেক্সেই কোসিগিন। দুদেশের মধ্যে বাণিজ্যিক ও বৈজ্ঞানিক-কৃৎকৌশলগত সহযোগিতা চুক্তি সই।
জুলাই জনতা দলের ভাঙন। দেশাই সরকারের পতন।
সমরেশ মজুমদার, উত্তরাধিকার।
সত্যজিৎ রায়, জয় বাবা ফেলুনাথ।
মৃণাল সেন, এক দিন প্রতিদিন।
চৌধুরী আমল
১৯৭৯-৮০
১৯৭৯ জুলাই ২৮ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Charan Singh – Wikipedia।
নিবন্ধিত হল আরএসএসের শাখা সংগঠন, কাগজে-কলমে সমবায় সংগঠন, সহকার ভারতী।
মিসেস গান্ধী আমল ২
১৯৮০-৮৪
১৯৮০ জানুয়ারি ১৪ ভারতের নির্বাচনে মিসেস গান্ধী নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি-আই) কাছে জনতা দলের পরাজয়। ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী।
এপ্রিল ৬ গঠিত হল আরএসএসের রাজনৈতিক শাখা Bharatiya Janata Party – Wikipedia।
জুন ২৩ এক বিমান দুর্ঘটনায় Sanjay Gandhi – Wikipediaর মৃত্যু হল।
প্রতিষ্ঠিত হল অখিল ভারতীয় কিষান সংঘ।
অন্ধ্র প্রদেশে কোন্ডাপল্লী সীতারামাইয়াহ প্রতিষ্ঠা করলেন Communist Party of India (Marxist–Leninist) People’s War – Wikipedia।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্ট সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আচরণবিধি বাতিল করল। তাদেরকে ট্রেড ইউনিয়ন করার পূর্ণ অধিকার দিল। ধর্মঘট আহবান করার ও পালন করার অধিকার দিল।
কম্বোডিয়াকে স্বীকৃতি দিল ভারত।
সত্যজিৎ রায়, হীরক রাজার দেশে।
১৯৮১ ভারতে গঠিত হল মজদুর কিষান সংগ্রাম সমিতি (এমকেএসএস)। প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন Samskrita Bharati – Wikipedia।
* সংস্কৃত ভারতী দেব ভাষা সংস্কৃতের মাহাত্ম্যপ্রচার করে।
তামিলনাড়ু রাজ্যের মীনাক্ষীপুরমের কথিত অস্পৃশ্যরা গণহারে ইসলাম গ্রহণ করলেন, যাঁদের অনেকেই পরবর্তীতে আবার ইসলাম ত্যাগ করেন।
এপ্রিল খালিস্তানের দাবি তুললেন মার্কিন-ভিত্তিক খালিস্তানি মতাদর্শী গঙ্গা সিং ধীলন।
সেপ্টেম্বর দমদমি টাঁকশালের জাঠেদার Jarnail Singh Bhindranwale – Wikipediaকে গ্রেপ্তার করল পাঞ্জাবি পুলিশ। এক মাস পরে তাঁকে ছেড়ে দেয়া হয়।
পশ্চিমবঙ্গের বামফ্রন্টে যোগ দিল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল (ডিএসপি), আর পশ্চিমবঙ্গ সমাজতান্ত্রিক দল (ডব্লিউবিএসপি)।
সালমান রুশদী, মিডনাইট’স চিলড্রেন।
সুনীল গঙ্গোপাধ্যায়, সেই সময় (দুই খণ্ড)।
১৯৮১-৮২ ষষ্ঠবারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন প্রমোদ দাসগুপ্ত।
১৯৮২ শেরে কাশ্মির শেখ আবদুল্লার মৃত্যু। কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী তাঁর ছেলে Farooq Abdullah – Wikipedia।
আগস্ট আনন্দপুর সাহেব প্রস্তাব বাস্তবায়ন এবং হরিয়াণা ও হিমাচল প্রদেশের পাঞ্জাবিভাষী অংশকে পাঞ্জাবের হাতে তুলে দেয়ার লক্ষ্য অর্জন করতে ভ্রিন্দানওয়ালের সাথে মিলে ধর্ম যুদ্ধ মোর্চা গঠন করলেন আকালি দলের নেতা এইচ. এস. লঙ্গোওয়াল ও প্রকাশ সিং বাদল।
পাঞ্জাবে প্রতিষ্ঠিত হল আরএসএসের বিশেষ সংগঠন রাষ্ট্রীয় সুরক্ষা সমিতি।*
* উদ্দেশ্য ছিল শিখ বিচ্ছিন্নতাবাদী/স্বাধীনতাকামীদের Khalistan movement – Wikipedia ঠেকান।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্টের ভূমিধবস বিজয়, রাজ্যে দ্বিতীয়বারের মত বামফ্রন্ট সরকার গঠিত।
১৯৮৩ ভারতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) একাত্মযাত্রা আয়োজন করল, শুরু হল হিন্দুত্ব ফ্যাসিস্টদের রামজন্মভূমি প্রচারাভিযান। Nellie massacre – Wikipedia, ৫ হাজার অসমীয় মুসলমান খুন। নিহতদের সবাই হতদরিদ্র, অধিকাংশই নারী ও শিশু।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করলেন সুব্রামানিয়াম চন্দ্রশেখর।
অমিয়ভূষণ মজুমদার, রাজনগর।
সমরেশ মজুমদার, কালবেলা।
নবারুণ ভট্টাচার্য, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না।
১৯৮৪ ভারতে আরএসএস কর্তৃক প্রতিষ্ঠিত হল Bajrang Dal – Wikipedia।
এপ্রিল ১৪ নিম্নবর্ণ ও কথিত অস্পৃশ্যদের রাজনৈতিকভাবে সংগঠিত করতে কাশীরাম প্রতিষ্ঠা করলেন Bahujan Samaj Party – Wikipedia।
জুন Operation Blue Star – Wikipedia। শিখ উগ্রপন্থী ভ্রিন্দানওয়ালে ও তার শিষ্যদের খতম করতে ভারতীয় সেনাবাহিনী শিখদের চোখে মহাপবিত্র অমৃতসরের স্বর্ণমন্দিরে অভিযান চালাল। খুন হলেন ভ্রিন্দানওয়ালে।
অক্টোবর ২৪ চালু হল ভারতের প্রথম মেট্রোরেল – Kolkata Metro – Wikipedia।
৩১ নিজ শিখ দেহরক্ষীদের হাতে খুন হলেন মিসেস গান্ধী।
1984 anti-Sikh riots – Wikipedia। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতাদের একাংশের মদতে দিল্লিতে শিখদের ওপর ভয়াবহ সাম্প্রদায়িক নিপীড়ণ শুরু হল। ৮-১৭ হাজার শিখ খুন, অগণিত নারী ধর্ষণের শিকার। পরবর্তীতে ইন্দিরার ছেলে রাজীবকে এ ব্যাপারে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, “বড় বৃক্ষের পতন হলে ভূমিতে কিছুটা কম্পন দেখা দেয়াটাই স্বাভাবিক।”
ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন ইন্দিরাপুত্র রাজীব গান্ধী। নির্বাচন আহবান করলেন। ইন্দিরার মৃত্যুতে যে শোকের ছায়া নেমে এসেছিল, তার কল্যাণে অনায়াসে জিতলো ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি)।
লোকসভা নির্বাচনে সিপিআইয়ের (এম) লোকনাথ চ্যাটার্জিকে হারিয়ে ভারতীয় সংসদের সদস্য হলেন মমতা ব্যানার্জি।
ডিসেম্বর মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড কোম্পানির ফ্যাক্টরিতে গ্যাসবিস্ফোরণ। ১০ হাজার মানুষের মৃত্যু। আহত হলেন আরও ১০ হাজার।
জেকেএলএফ ব্রিটেনে ভারতীয় কূটনীতিক রবীন্দ্র মৈত্রকে অপহরণ ও হত্যা করল। কাশ্মীরে ফারুক আবদুল্লাহ সরকারকে বরখাস্ত করা হল, নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন গোলাম মোহাম্মদ শাহ। মকবুল ভাটের ফাঁসি।
পাকিস্তানের কাছ থেকে সিয়াচেন দখল করে নিল ভারত।
উত্তর প্রদেশে (ইউপি) প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন বজরং দল। প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন সেবা ভারতী।
রাজীব আমল
১৯৮৪-৮৯
১৯৮৪ অক্টোবর ৩১ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Rajiv Gandhi – Wikipedia।
১৯৮৪-৯৫ পাঞ্জাবে শিখদের অভ্যুত্থান এসময় তীব্রতার চরমে পৌঁছায়।
১৯৮৫ এপ্রিল ২৩ ভারতে Mohd. Ahmed Khan v. Shah Bano Begum – Wikipediaর রায় রক্ষণশীল মুসলমানদের ক্ষুব্ধ করে তুললে পরিস্থিতি সামাল দিতে ও সংখ্যালঘু ভোটের লোভে রাজীব গান্ধী সরকার ভারতীয় মুসলমানদের জন্য শরিয়া আইনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল।
জুলাই-আগস্ট প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সাথে শান্তি চুই সই করলেন আকালি দলের নেতা এইচ. এস. লঙ্গোওয়াল। পাঞ্জানে ফেরার পরপরই চরমপন্থীদের হাতে খুন হন।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন সরোজ মুখার্জি।
সমরেশ মজুমদার, কালপুরুষ।
অপর্ণা সেন, পরমা।
১৯৮৬ কাশ্মিরে সরকারি চাকরিতে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি।
ঝাড়খণ্ডে প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন Ekal Vidyalaya – Wikipedia।
সমরেশ মজুমদার, গর্ভধারিণী।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দূরবীন।
১৯৮৭ ভারতে সরকারের বফরস স্ক্যান্ডাল ফাঁস করে দেয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) থেকে বিতাড়িত হলেন ভি. পি. সিং। নতুন দল গঠন করলেন সিং – জনতা দল।
এ বছর থেকে ১৯৯০ সাল পর্যন্ত শ্রীলঙ্কা সরকারের পক্ষ নিয়ে Liberation Tigers of Tamil Eelam – Wikipediaয়ের বিরুদ্ধে লড়লো রাজীব গান্ধী সরকার।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্টের বিজয়। রাজ্যে টানা তৃতীয়বারের মত গঠিত হল বামফ্রন্ট সরকার।
সাইয়ীদ আতহার আব্বাস রিজভি, দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া পার্ট টু: আ সার্ভে অফ দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ দ্য ইন্ডিয়ান সাবকনটিনেন্ট ফ্রম দ্য কামিং অফ দ্য মুসলিমস টু দ্য ব্রিটিশ কনকোয়েস্ট, ১২০০-১৭০০।
গৌতম ঘোষ, অন্তর্জলী যাত্রা।
১৯৮৮ ভারত রাষ্ট্রের বিরুদ্ধে জেকেএলএফের সশস্ত্র সংগ্রাম শুরু।
দ্বিতীয়বারের মত সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন সরোজ মুখার্জি।
দেবেশ রায়, তিস্তাপারের বৃত্তান্ত।
আবুল বাশার, ফুলবউ।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, মানবজমিন।
সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ব-পশ্চিম (প্রথম খণ্ড)।
সালমান রুশদী, দ্য স্যাটানিক ভার্সেস।
১৯৮৯ ভারতে ভি. পি. সিংয়ের জনতা দলের নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট রাজীব গান্ধী সরকারকে পরাজিত করে জোট সরকার গঠন করলো। ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন ভি. পি. সিং। লোকসভা নির্বাচনে হেরে গেলেন মমতা ব্যানার্জি।
প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন বনবন্ধু পরিষদ।
সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ব-পশ্চিম (দ্বিতীয় খণ্ড)।
সত্যজিৎ রায়,গণশত্রু।
ভি. পি. সিং আমল
১৯৮৯-৯০
১৯৮৯ ডিসেম্বর ২ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন V. P. Singh – Wikipedia।
১৯৯০-৯৯ প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন স্বদেশী জাগরণ মঞ্চ।*
* নয়াউদারবাদী বিশ্বায়নের বিরুদ্ধে স্থাপিত হয়েছিল, বৃহৎ পুঁজিবান্ধব মোদি জমানায় এসে কার্যকারিতা হারিয়ে ফেলেছে।
১৯৯০ ভারতে ভি. পি. সিং সরকার মণ্ডল কমিশনের প্রতিবেদনের পরামর্শগুলো বাস্তবায়নের উদ্যোগ নিলে উচ্চবর্ণ হিন্দুরা এর প্রতিবাদ শুরু করেন এবং কয়েকজন উচ্চবর্ণ শিক্ষার্থী আত্মহত্যা করেন।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবছরের অক্টোবরের মধ্যে কথিত রামজন্মস্থানে – অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে – রামমন্দির নির্মাণের ঘোষণা দিল। ভিএইচপির রামজন্মভূমি আন্দোলনের সমর্থনে গুজরাট থেকে বিজেপি নেতা L. K. Advani – Wikipedia রথযাত্রা শুরু করলেন। রথযাত্রা বিহারে পৌঁছালে গ্রেপ্তার হলেন লালকৃষ্ণ আদভানি।
কাশ্মীরে শুরু হল ব্যাপক মাত্রায় সামরিকায়ন। শ্রীনগরের গোকদাল সেতু এলাকায় গণহত্যা সংঘটিত হল। জাতিসংঘের প্রতিনিধি দলের সামনে প্রতিশ্রুত গণভোটের দাবিতে মিছিল করলেন প্রায় ৫ লক্ষ কাশ্মীরি। গেরিলা কমান্ডার Ashfaq Majeed Wani – Wikipedia খুনকে কেন্দ্র করে উপত্যকায় জারি করা হল আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। জেকেএলএফের সশস্ত্র সংগ্রামের মুখে কাশ্মীরি পন্ডিতদের এক্সোডাস।
ভারতের এলাহাবাদে গঠিত হল All India Students’ Association – Wikipedia। প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় অধিভক্তা পরিষদ।
সমরেশ মজুমদার, সাতকাহন।
চন্দ্র শেখর আমল
১৯৯০-৯১
১৯৯০ নভেম্বর ১০ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Chandra Shekhar – Wikipedia।
১৯৯১ এক তামিল গেরিলার হাতে খুন হলেন রাজীব গান্ধী।
সাধ্বী রিতম্ভরা কর্তৃক প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন Durga Vahini – Wikipedia।* নাগপুরে প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন বিজ্ঞান ভারতী।**
* রাষ্ট্রীয় সেবিকা সমিতির মতই মা বোনদের শাখা। ‘পশ্চিমা’ ও/বা ‘নারীবাদী’দের আছর থেকে মুক্ত হয়ে মনুসংহিতার পথে ফিরে এসে মহাভারত-রামায়ণের মহীয়সী নারীদের আদর্শে জীবন গঠন করবে এমন ‘সাংস্কারি লাড়কি’ উৎপাদন করা এই শাখার উদ্দেশ্য। তবে পৌরাণিক যুগেও যে সবাই সীতা ছিলেন না, দুচারজন প্রমীলাও ছিলেন; এই সত্য এঁরা কৌশলে আড়াল করেন।
** বিজ্ঞান ভারতী আন্তর্জাতিক মানে চর্চিত বিজ্ঞানকে “পশ্চিমা বিজ্ঞান” হিসাবে চিহ্নিত করে এর বিপরীতে প্রচার করে “স্বদেশি বিজ্ঞান।”
পি. ভি. নরসীমা রাওয়ের নেতৃত্বে জোট সরকার গঠন করল আইএনসি। রাওয়ের নয়াউদারনীতিবাদে বিশ্বাসী অর্থমন্ত্রী মনমোহন সিং ভারতের বাজারকে বিশ্ব পুঁজির জন্য উন্মোচন করলেন।
ভারতীয় সেনাবাহিনীর চার রাজপুতানা রাইফেলস কাশ্মীরের কুপওয়ারা জেলার কুনান ও পোশপোরা গ্রামের মুসলমান নারীদের সম্মিলিতভাবে ধর্ষণ করে।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন শৈলেন দাসগুপ্ত।
আবুল বাশার, মরুস্বর্গ।
সুনীল গঙ্গোপাধ্যায়, ছবির দেশে, কবিতার দেশে।
সত্যজিৎ রায়, আগন্তুক।
নরসীমা রাও আমল
১৯৯১-৯৬
১৯৯১ জুন ২১ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন P. V. Narasimha Rao – Wikipedia।
১৯৯২ বাংলাদেশের কাছে তিনবিঘা করিডোর হস্তান্তর করল ভারত।
অক্টোবর ৪ বিহার ও উত্তর প্রদেশে আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের (ওবিসি) রাজনৈতিকভাবে সংগঠিত করতে গঠন করা হল Samajwadi Party – Wikipedia।
ডিসেম্বর ৬ অযোধ্যায় কথিত রামজন্মস্থানস্থিত ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভাঙল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) আর বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) করসেবকরা। সমগ্র ভারত জুড়ে ছড়িয়ে পড়ল সহিংসতা। ২ হাজার মানুষের মৃত্যু। উত্তর ভারতের মুসলমানরা সাম্প্রদায়িক আক্রমণের শিকার হলেন। প্রধানমন্ত্রী নরসীমা রাও সাময়িকভাবে আরএসএস, ভিএইপি, ও বজরং দলকে নিষিদ্ধ করলেন। বাবরি মসজিদ ভাঙন ও ভারতীয় মুসলমানদের আক্রান্ত হওয়ার অজুহাতে বাংলাদেশি ও পাকিস্তানি হিন্দুরা সাম্প্রদায়িক আক্রমণের শিকার হলেন।
অন্ধ্র প্রদেশে নিষিদ্ধ হল পিপলস ওয়ার গ্রুপ।
মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন ক্রীড়া ভারতী।
১৯৯৩ জুলাই ৩১ কাশ্মীরে আত্মনিয়ন্ত্রণ অধিকারের দাবিতে গঠিত হল All Parties Hurriyat Conference – Wikipedia। উর্দু ভাষায় হুররিয়েত শব্দের অর্থ হচ্ছে স্বাধীনতা। সাপোর গণহত্যায় ৫৫ জন বেসামরিক নাগরিকের মৃত্যু।
মুম্বাইয়ে এক ভূমিকম্পে প্রায় ১০,০০০ মানুষের মৃত্যু।
প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন রাষ্ট্রবাদী শিক্ষক পরিষদ।
নবারুণ ভট্টাচার্য, হারবার্ট।
গৌতম ঘোষ, পদ্মা নদীর মাঝি।
১৯৯৪ কাশ্মিরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করে ভারতীয় সংসদে প্রস্তাব পাশ। ভারত সরকার ও জেকেএলএফের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি। ইয়াসিন মালিকের মুক্তিলাভ।
নিবন্ধিত হল আরএসএসের শাখা সংগঠন, কাগজে-কলমে ক্ষুদ্র শিল্পের সর্বভারতীয় সংগঠন, লঘু উদ্যোগ ভারতী।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেল, এ সময় যুক্তরাষ্ট্রে ৮০০রও বেশি হিন্দু মন্দির আছে।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পার্থিব।
১৯৯৫ জানুয়ারি ৩১ গঠন করা হল West Bengal Human Rights Commission – Wikipedia।
আগস্ট খালিস্তানিদের হাতে খুন হলেন পাঞ্জাবির মুখ্যমন্ত্রী বিন্ত সিং।
দ্বিতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন শৈলেন দাসগুপ্ত।
১৯৯৬ মে ১৬-১ জুন মাত্র ১৬ দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী।
কাঞ্চা ইলাইহা শেফার্ড, হোয়াই আই অ্যাম নট আ হিন্দু।
নবারুণ ভট্টাচার্য, যুদ্ধ পরিস্থিতি।
দেব গৌড়া আমল
১৯৯৬-৯৭
১৯৯৬ জুন ১ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন H. D. Deve Gowda – Wikipedia।
১৯৯৭ কাশ্মিরে মানবাধিকার কর্মী জালিল আন্দ্রাবি অপহরণ ও হত্যা।
মমতা ব্যানার্জিকে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) থেকে বের করে দেয়া হল।
অরুন্ধতী রায়, দ্য গড অফ স্মল থিংস।
গুজরাল আমল
১৯৯৭-৯৮
১৯৯৭ এপ্রিল ২১ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Inder Kumar Gujral – Wikipedia।
১৯৯৮ Trinamool Congress – Wikipedia গঠন করলেন মমতা ব্যানার্জি ও মুকুল রায়। দলটি বিজেপি-নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিল। এ বছরের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বরাদ্দ ৪২টি আসনের মধ্যে মাত্র ৭টা আসন জেতে তৃণমূল কংগ্রেস (এআইটিসি)।
তৃতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন শৈলেন দাসগুপ্ত।
বাসু চ্যাটার্জী, হঠাৎ বৃষ্টি।
বাজপেয়ী আমল
১৯৯৮-২০০৪
১৯৯৮ ভারতে বিজেপি তার হিন্দুত্ব রাজনৈতিক এজেন্ডার মূল উপাদানগুলো বর্জন করে একটি জোট সরকার গঠন করতে সমর্থ হল। বিজেপির নেতৃত্বে গঠিত হল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।
মার্চ ১৯ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Atal Bihari Vajpayee – Wikipedia।
এবছর ভারত ও পাকিস্তান পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, এই নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে তিক্ততা দেখা দেয়।
ক্রিস্তোফ জ্যাফরেলো, দ্য হিন্দু ন্যাশনালিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া।
নিকোলাস গুডরিক-ক্লার্ক, হিটলার’স প্রিস্টেস: সাবিত্রী দেবী, দ্য হিন্দু-আরইয়ান মিথ, অ্যান্ড নিও-নাৎসিজম।
অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করলেন Amartya Sen – Wikipedia।
১৯৯৯ অটল বিহারি বাজপেয়ীর ঐতিহাসিক পাকিস্তান সফর। নওয়াজ শরিফের সাথে সাক্ষাৎ। দুইদেশের মধ্যে দ্বিপাক্ষিক লাহোর শান্তি চুক্তি সই।
মে ৩-২৬ জুলাই Kargil War – Wikipedia। কার্গিলে কাশ্মির নিয়ে চতুর্থ ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু। ৫০ দিনের এই যুদ্ধে ভারত জেতে।
ওড়িশা রাজ্যে আদিবাসী খ্রিস্টানদের ওপর প্রায় শতাধিক হামলা।
ভারতে জাতীয় নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএর জয়লাভ। বিজেপির জোটসঙ্গী হিসেবে ১৯৯৯ সালের লোকসভা নির্বাচনে আটটি আসনে জিতল তৃণমূল কংগ্রেস (এআইটিসি)। প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় এনডিএ সরকারের রেলমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি।
প্রতিষ্ঠিত হল আর্থিক উপদেষ্টাদের সংগঠন ভারতীয় বিত্ত সলাহকার সমিতি।
২০০০ নয়া দিল্লির লাল কেল্লায় পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদী হামলা। এতে ৩ জন মানুষের মৃত্যু ঘটে। কলকাতা পৌরসংস্থা নির্বাচনে জিতল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুই দশকের মধ্যে
প্রথমবারের মত সংস্থাটির কর্তৃত্ব বামফ্রন্টের হাতছাড়া হল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জ্যোতি বসু। নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মণিপুরের মালম গ্রামের নিকটবর্তী এক বাসস্টপে অপেক্ষারত দশ বেসামরিক নাগরিককে খুন করল আসাম রাইফেলস। প্রতিবাদে কবি Irom Sharmila Chanu – Wikipedia শুরু করলেন আমরণ অনশন। কাশ্মীরের অনন্তনাগে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন ৩৬ জন শিখ। কাশ্মীরে নিঃশর্ত যুদ্ধবিরতি ঘোষণা করল ভারত। পরের বছরের মে পর্যন্ত এই ঘোষণা কার্যকর ছিল। মধ্যপ্রদেশে পিপলস ওয়ার গ্রুপের হামলায় ২৩ জন পুলিশ কর্মকর্তা নিহত হলেন।
বিজেপির জোটসঙ্গী হিসেবে, এবং আইএনসির সমর্থনে, কলকাতা পৌরসংস্থা নির্বাচনে জিতল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (টিএমসি)। দুই দশকের মধ্যে প্রথমবারের মত সংস্থাটির কর্তৃত্ব বামফ্রন্টের হাতছাড়া হল। মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জ্যোতি বসু, নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
ভারতের জনসংখ্যা এ বছর ১০০ কোটিতে পৌঁছায়।
জন কিয়াই, ইন্ডিয়া: আ হিস্ট্রি।
গুরুচরণ দাশ, ইন্ডিয়া আনবাউন্ড: ফ্রম ইনডিপেন্ডেন্স টু দ্য গ্লোবাল ইনফরমেশন এজ।
আব্রাহাম এরালি, দ্য লাস্ট স্প্রিং: দ্য লাইভস অ্যান্ড টাইমস অফ গ্রেট মুঘলস।
সুনীল গঙ্গোপাধ্যায়, প্রথম আলো।
২০০০-১১ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে Buddhadeb Bhattacharjee – Wikipediaয়ের শাসনকাল।
২০০১ গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলে, এলাহাবাদে, আয়োজিত কুম্ভবেলায় ৭ কোটি মানুষ সমবেত হলেন; যা ইতিহাসের বৃহত্তম মানব সমাবেশ।
গুজরাতের ভুজ শহরে এক প্রলয়ংকরী ভূমিকম্প সংঘটিত হল। সরকারি হিসেবে প্রায় ২০,০০০ মানুষের মৃত্যু হয়। ৬ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন। গুজরাতের মুখ্যমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি।
ভারতের পার্লামেন্টে সন্ত্রাসবাদী হামলায় ১৪ জন নিহত। ভারত এই হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়েবা ও জইশ-ই-মুহাম্মদকে দায়ী করে। কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হলেন মধ্যপন্থী হুররিয়েত নেতা আবদুল গণি লোন।
অপারেশন ওয়েস্ট এন্ড, তেহেলকা ম্যাগাজিনের স্টিং অপারেশন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের সামরিক চুক্তি সংক্রান্ত দুর্নীতি ফাঁস করে দিল। এর প্রতিবাদে রেলওয়ে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মমতা ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) সাথে জোটবদ্ধ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (এআইটিসি)। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে ৬০টি আসন জিতলো।* ক্যালকাটার নাম আনুষ্ঠানিকভাবে বদলে কলকাতা রাখা হল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্টের জয়। রাজ্যে টানা ষষ্ঠবারের মত বামফ্রন্ট সরকার গঠিত।
* ১৯৭১ সালের পর প্রথমবারের মত কোন পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয় এবং ১৯৭৭ সালের পর এই প্রথম সিপিআই(এম) তার সংখ্যাগরিষ্ঠতা হারায়।
২০০২ ভারতের প্রেসিডেন্ট হলেন A. P. J. Abdul Kalam – Wikipedia।
ভারতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙনের দশ বছর পূর্তি উদযাপন করল। ভারতের গুজরাট রাজ্যের মুসলমানরা গণহত্যার শিকার হলেন।* কাশ্মীরের সংসদে সন্ত্রাসবাদী হামলায় ৩৮ জনের মৃত্যু।
* সবরমতি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে ৫৮ জন মানুষ পুড়ে মারা গেলেন, যাদের অধিকাংশই হিন্দু তীর্থযাত্রী। হিন্দুত্ব ফ্যাসিস্টরা রাজ্যের মুসলমানদের ঘাড়ে দায় চাপাল। শুরু হল গণহত্যা। সরকারি হিসেবে হাজারখানেক মানুষের মৃত্যুর কথা স্বীকার করা হলে ও বেসরকারি হিসেবে দুইহাজারেরও বেশি মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যায়, যাদের অধিকাংশই মুসলমান। এসময় মুসলমান নারীরা গণহত্যামূলক ধর্ষণের শিকার হন। ২০০৭ সালের নভেম্বরে তেহেলকা ম্যাগাজিন Gujarat 2002: The Truth নামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যাতে এই গণহত্যায় সমর্থন প্রদান করার জন্য গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করা হয়। গুজরাট গণহত্যা সম্পর্কে বিস্তারিত জানতে, দেখুন, (Engineer 2003)।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন অনিল বিশ্বাস।
রোমিলা থাপার, আর্লি ইন্ডিয়া: ফ্রম দ্য অরিজিনস টু এডি ১৩০০।
আব্রাহাম এরালি, জেম ইন দ্য লোটাস: দ্য সিডিং অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন।
২০০৩ ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি, লাহোর-অমৃতসর বাস সার্ভিস চালু।
ঋতুপর্ণ ঘোষ, চোখের বালি।
মনমোহন আমল
২০০৪-১৪
২০০৪ ভারতে আইএনসির নেতৃত্বে গঠিত হল ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)। দেশটির সাধারণ
নির্বাচনে বিজেপি হেরে গেল। নির্বাচনে জিতে সরকার গঠন করল আইএনসি-নেতৃত্বাধীন ইউপিএ।
মে ২২ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন অর্থনীতিবিদ Manmohan Singh – Wikipedia।
জুন ১৫ Ishrat Jahan encounter killing – Wikipedia।
পিপলস ওয়ার গ্রুপ (পিডব্লিউজি) আর মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার (এমসিসি) মিলে গঠন করল ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)। নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মধ্যে কাশ্মির নিয়ে আলোচনা শুরু।
২০০৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএর ব্যানারে তৃণমূল কংগ্রেস (এআইটিসি) খারাপ ফল করে। পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতা করা ৩১টি আসনের মধ্যে মাত্র ২টি আসনে জেতে। ২০০৩ সালে এনডিএতে ফিরে আসার পর মমতা বানার্জি ও তার ঘনিষ্ঠ সহযোগী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় স্থান দেয়া হয়; মমতা ব্যানার্জি পান কয়লা ও খনি মন্ত্রণালয়ের দায়িত্ব।
রোমিলা থাপার, সোমনাথ: দ্য মেনি ভয়েসেস অফ আ হিস্ট্রি।
২০০৫ ভারত দখলকৃত কাশ্মীর আর পাকিস্তান দখলকৃত মুজাফফরবাদের মধ্যে বাস সার্ভিস চালু করা হল। প্রতিষ্ঠিত হলো আরএসএসের বিশেষ সংগঠন মাই হোম ইন্ডিয়া।*
* আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল। এই সাতটি রাজ্য সাতবোন অঙ্গরাজ্য নামে পরিচিত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে (North-East) অবস্থিত। কেন্দ্রের সাথে এই রাজ্যগুলোর ঐতিহাসিক ঝামেলা আছে। সাত বোনের বিচ্ছিন্ন/স্বাধীন হতে চাওয়ার রাজনীতি আছে। তাদের সম্পদ নিষ্কাশন করতে চাওয়ার অর্থনীতিও আছে। মাই হোম ইন্ডিয়ার উদ্দেশ্য সাতবোন অঙ্গরাজ্যে জাতীয়তাবাদ প্রচার করা ও ভারতের বাকি অংশের সাথে তাঁদের আত্মীকরণ ঘটানো।
ভারতে মাওবাদী দমনের নামে সালওয়া জুদুম গঠিত, সংগঠনটি আদিবাসী অঞ্চলগুলোতে আতঙ্ক তৈরি করল।
কলকাতার গুরুত্বপূর্ণ পৌরসভা নির্বাচনে এআইটিসি পরাজিত হল। নির্বাচনের আগেই তৎকালীন মেয়র এবং এআইটিসির বিশ্বস্ত মুখ সুব্রত মুখার্জি এনসিপিতে যোগ দেন। হাওড়ার কৃষিজমি সালিম গ্রুপকে হস্তান্তর করা সহ সিপিআই(এম)য়ের শিল্প প্রকল্পগুলোর বিরুদ্ধে এআইটিসির প্রতিবাদ আরও জোরদার হল।
দ্বিতীয়বারের মত সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন অনিল বিশ্বাস।
২০০৬ কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা শুরু। কাশ্মির সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ‘চারদফা ফর্মুলা’ প্রদান করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ভারত সফর করলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। দুই দেশের মধ্যে একটি পারমাণবিক চুক্তি সাক্ষরিত হল।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্টের জয়, রাজ্যে টানা সপ্তমবারের মত বামফ্রন্ট সরকার গঠিত। এই নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (এআইটিসি) ২৯৪টি আসনের মধ্যে মাত্র ৩০টি আসন জেতে। এটিএমসির জন্য এনডিএ পরিকল্পনা হিতে বিপরীত হল। ২০০১ সালের বিধানসভা নির্বাচনে জেতা প্রায় অর্ধেক আসন ধরে রাখতে ব্যর্থ হয় দলটি। ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটওয়ালের দিকে পদত্যাগপত্র ছুঁড়ে মেরে এনডিএ ছাড়লেন মমতা ব্যানার্জি। বামফ্রন্ট সরকার টাটা প্রকল্পের জন্য জমি ঘোষণা করলে সিঙ্গুর প্রতিবাদ গতি পায়। বাস্তুচ্যুতির মুখে থাকা কৃষকদের নিয়ে অনশন করলেন মমতা।
২০০৭ ভারতের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হলেন প্রতিভা দেবি সিং পাতিল। দেশটির উত্তর প্রদেশে বহুজন সমাজ পার্টির (বিএসপি) ভূমি ধবস জয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন মায়াবতী।
২০০৭ পশ্চিমবঙ্গে নন্দীগ্রাম আন্দোলন।*
* জানুয়ারি হলদিয়া উন্নয়ন বোর্ডের কেমিকাল হাব বানানোর জন্য ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে নন্দীগ্রামে সহিংসতা।
৪ নন্দীগ্রাম একটা না মানুষী জমিনে পরিণত হল যখন চাষীরা জানালেন তাঁরা জান দেবেন, কিন্তু জমি দেবেন না।
৫ গঠিত হল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি (বিইউপিসি)।
মার্চ ১৪ পুলিশের গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যু হল।
নভেম্বর ১১ বিরোধী পক্ষের কয়েকজন সক্রিয়তাবাদীকে খুন করার মধ্য দিয়ে নন্দীগ্রামের নিয়ন্ত্রণ ফিরে পেল সিপিআই(এম)।
১৪ চলচ্চিত্রনির্মাতা ও শিল্পীরা নন্দীগ্রামে সিপিআই(এম) ক্যাডারদের সহিংসতার নিন্দা জানালেন, বুদ্ধিজীবীদের অনেকেই প্রতিবাদস্বরূপ কলকাতা চলচ্চিত্র উৎসব বয়কট করলেন।
এই সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয় এআইটিসি। এ সময় তাঁদের শ্লোগান ‘মা, মাটি, মানুষ’ সারা দেশের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। পরবর্তী নির্বাচনে এটি দলীয় শ্লোগানে পরিণত হয়।
রামচন্দ্র গুহ, ইন্ডিয়া আফটার গান্ধী: দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি।
২০০৮ ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে সালওয়া জুদুম বিলুপ্ত।
অমরনাথ মন্দিরের জমি বরাদ্দ দেয়া কেন্দ্র করে কাশ্মীরে নতুন করে বিক্ষোভ শুরু হল।
মুম্বাইয়ে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিদের হামলায় দেড়শতাধিক মানুষ নিহত।
কেরালায় কুম্মানাম রাজাসেখারান কর্তৃক প্রতিষ্ঠিত হল আরএসএসের শাখা সংগঠন সবরিমালা আয়াপ্পা সেবা সমাজম।
পশ্চিমবঙ্গে সিঙ্গুর আন্দোলন।* অরুন্ধতী রায়, মহাশ্বেতা দেবী, ও মেধা পাটেকরসহ বিভিন্ন লেখক, সক্রিয়তাবাদী ও মানবাধিকার সংগঠন এই আন্দোলনে সংহতি জানান।
* আগস্ট ২৪ রাজ্যের হুগলি জেলার সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো কার প্রকল্পের জন্য সরকার জোরপূর্বক ১০০০ একর জমি অধিগ্রহণ করলে মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে ও ৪০০ একর জমি চাষীদেরকে ফেরত দেয়ার দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করলেন।
অক্টোবর ৩ টাটা মোটরস পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে চলে গেল।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন বিমান বসু।
২০০৯ ভারতে সাধারণ নির্বাচনে জিতে জোট সরকার গঠন করল আইএনসি-নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)। কাশ্মীরি মানবাধিকার গ্রুপ অনুসন্ধান চালিয়ে উত্তর কাশ্মীরে ২৭০০ অচিহ্নিত গণকবরের সন্ধান পেল। সুরেশ টেন্ডুলকারের নেতৃত্বাধীন টেন্ডুলকার কমিটি জানাল, ভারতের ৩৭.৫% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন।
ভারতে সাধারণ নির্বাচনে জিতে জোট সরকার গঠন করল আইএনসি-নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)। নির্বাচনের আগে ইউপিএতে যোগ দেয় এআইটিসি। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্টের চেয়ে বেশি আসন পায় ইউপিএ। এআইটিসি ২৬টি আসন জেতে। ইউপিএ সরকারে দ্বিতীয়বারের মত রেলমন্ত্রী হন মমতা। বামফ্রন্টের পতনের সূচনা।
রসায়নে নোবেল পুরস্কার লাভ করলেন ভেঙ্কটরমণ রামকৃষ্ণান।
ওয়েন্ডি ডোনিগার, দ্য হিন্দুজ: অ্যান অল্টারনেটিভ হিস্ট্রি।
২০০৯ সেপ্টেম্বর-মার্চ ২০২৬ Operation Green Hunt – Wikipedia।
২০১০ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। দুই দেশের মধ্যে তিন চুক্তি ও দুই সমঝোতা স্মারক সাক্ষরিত হল। এলাহাবাদের আদালত রায় দিল, অযোধ্যার বিতর্কিত জমি তিন ভাগ করে দাবিদারদের বন্টন করে দেয়া হবে।
ভারতীয় সেনাবাহিনীর হাতে খুন হল ৮-বছর-বয়সী কাশ্মীরি শিশু তুফায়েল ভুট্টো খুন, উপত্যকা জুড়ে প্রচণ্ড বিক্ষোভ, বহু কাশ্মীরি তরুণের হিজবুল মুজাহিদিনে যোগদান।
কলকাতা পৌরসংস্থা নির্বাচনে ১৪১টির মধ্যে ৯৭টি আসনে জেতে এটিএমসি। সেইসাথে অন্যান্য জায়গায় গুরুত্বপূর্ণ পুরভোটেও জেতে। যা ২০১১ সালের বিধানসভা নির্বাচনের সূচনা করে।
বি. জেড. খসরু, মিথস অ্যান্ড ফ্যাক্টস বাংলাদেশ লিবারেশন ওয়ার: হাউ ইন্ডিয়া, ইউএস, চায়না, অ্যান্ড দ্য ইউএসএসআর শেপড দ্য আউটকাম।
দেবেশ রায়, বরিশালের যোগেন মণ্ডল।
২০১১ ভারতে জন লোকপাল বিলের দাবিতে দুর্নীতি বিরোধ আন্দোলন। এই আন্দোলনকারীদের একাংশ আলাদা হয়ে পরে আম আদমি পার্টি গঠন করেন। অযোধ্যার ব্যাপারে এলাহাবাদের আদালতের রায় বহাল রাখলো ভারতের সর্বোচ্চ আদালত।
পরিবর্তন, আইএনসি ও এসইউসিআইয়ের সাথে জোট বেঁধে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটাল এআইটিসি।* জোটটি ২২৭টি আসনে জিতে রাজ্য ক্ষমতায় আসে। যার মধ্যে এআইটিসি একাই ১৮৭টি আসন পায়। যা তাদের এককভাবে রাজ্য চালানোর সুযোগ করে দেয়। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা ব্যানার্জি। প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হিসেবে সিঙ্গুরের কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেয়ার ঘোষণা দেন। রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা প্রদান করেন।
* পশ্চিমবঙ্গে বামপন্থীদের উত্থানপতন সম্পর্কে বিস্তারিত জানতে, দেখুন, (Bhowmick 2021).
আব্রাহাম এরালি, দ্য ফার্স্ট স্প্রিং: দ্য গোল্ডেন এজ অফ ইন্ডিয়া।
২০১১-২৬ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির শাসনকাল।
২০১২ নভেম্বর ২৬ গঠন করা হলো Aam Aadmi Party – Wikipedia।
অপূর্ণ দাবিদাওয়ার জের ধরে ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন মমতা ব্যানার্জি।
দ্বিতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন বিমান বসু।
মানসী লাহিড়ী, ম্যাপিং ইন্ডিয়া।
২০১৩ ভারতে অপরাধের শক্ত প্রমাণ না থাকা সত্ত্বেও কাশ্মীরি Afzal Guru – Wikipediaর ফাঁসি হল, রায়ে বলা হল: ভারতীয় সমাজের সামষ্টিক চেতনাকে তৃপ্ত করার জন্যই গুরুকে এই শাস্তি দেয়া হয়েছে।
রণবীর সমাদ্দার, প্যাসিভ রেভল্যুশন ইন ওয়েস্ট বেঙ্গল: ১৯৭৭-২০১১।
ওয়েন্ডি ডোনিগার, অন হিন্দুইজম।
মোদি আমল
২০১৪-বর্তমান
২০১৪ নির্বাচনে জিতে ক্ষমতায় এল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
মে ২৬ ভারতের নতুন প্রধানমন্ত্রী হলেন Narendra Modi – Wikipedia।*
* প্রথমবারের মত সার্ক-ভুক্ত বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দকেও প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়েছিলো।
সেপ্টেম্বর ২৫ বিজেপির Make in India – Wikipedia প্রচারাভিযান শুরু হল।*
* উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন বৃহৎ ব্যবসায়ী মুকেশ আম্বানি ও আজিম প্রেমজি।
অক্টোবর ২ মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে Swachh Bharat Mission – Wikipedia শুরু করলেন নরেন্দ্র মোদি।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ৪২টি আসনের মধ্যে ৩৪টি জিতল এআইটিসি। পশ্চিমবঙ্গ, মণিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ড: এই ৫ রাজ্যে ৬ শতাংশ ভোট পেয়ে জাতীয় দলের মর্যাদা লাভ করলো। ফাঁস হয়ে গেল শারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারি। সিবিআই তদন্তে বহু কোটি টাকার অর্থ পাচার ও জালিয়াতির গুরুতর অভিযোগে অভিযুক্ত হলেন মদন মিত্র, কুণাল ঘোষ, শ্রীজয় বোস সহ অনেক তৃণমূল নেতা। এ সময় দলটি একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে জর্জরিত ছিল।
ভারত সফর করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
আব্রাহাম এরালি, দ্য এজ অফ র্যাথ: আ হিস্ট্রি অফ দ্য দিল্লি সালতানাত।
সমরেশ মজুমদার, মৌষলকাল।
২০১৫ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বাংলাদেশ সফর। ১৯টি চুক্তি ও সমঝোতা স্মারক এবং ২০০ কোটি ডলার ঋণ চুক্তি সই হল। বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়, এর মধ্য দিয়ে সাত দশকের একটি মানবিক সংকটের অবসান ঘটে।
মুফতি মুহাম্মদ সাঈদের নেতৃত্বে কাশ্মীরে কোয়ালিশন সরকার। প্রথমবারের মত পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) জোটসঙ্গী হিসেবে কাশ্মীরে শাসন করার সুযোগ পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন সূর্যকান্ত মিশ্র।
২০১৬ নভেম্বর ৮ রাত ৮টার সময় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে ৫০০ আর ১০০০ টাকার নোট ডিমানিটাইজ করার ঘোষণা দিলেন মোদি। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই হঠকারী সিদ্ধান্তের কারণে তৈরি হওয়া আর্থিক চাপের দরুণ মাত্র এক সপ্তাহে ৩৩ জন মানুষের মৃত্যু হয়। বিরোধীদের দাবি, মৃতের সংখ্যা ১০০ জনেরও বেশি।
কাশ্মীরে মুফতি মুহাম্মদ সাঈদের মৃত্যু, নতুন মুখ্যমন্ত্রী হলেন তাঁর কন্যা মেহবুবা সাঈদ, যিনি Mehbooba Mufti – Wikipedia নামেও পরিচিত। ভারতীয় সেনাবাহিনীর হাতে নিহত হলেন Burhan Wani – Wikipedia।*
* হিজবুল মুজাহিদিনের সদস্য। বুরহানের জানাজায় অংশ নেন ৫ লক্ষ কাশ্মিরি। কাশ্মিরজুড়ে ব্যাপক বিক্ষোভ। তিন মাসে ৯ হাজার নিহত। কাশ্মির সীমান্তের কাছাকাছি চারটি গণকবরের সন্ধান মিলল। সেখানে প্রায় ২ হাজার মৃতদেহ শনাক্ত করা হল। এরা হচ্ছেন কাশ্মিরের “গুম হয়ে যাওয়া” মানুষ।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৩টির মধ্যে ২১১টি আসনে অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এআইটিসি। ১৯৬২ সালের পর এই প্রথম কোন শাসক দল এককভাবে রাজ্যটিতে জয় পেল। এআইটিসিকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দিল ভারতের নির্বাচন কমিশন। এক সিনিয়র অনুসন্ধানী সাংবাদিকের স্টিং অপারেশনে ‘নারদা’ কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। মুকুল রায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, মদন মিত্র, ফিরহাদ হাকিম সহ সাংসদরা টিভি ক্যামেরার সামনে ঘুষ নিতে গিয়ে ধরা খান।
অদ্রে ত্রুশকা, কালচার অফ এনকাউন্টারস: সাংস্কৃত অ্যাট দ্য মুঘল কোর্ট।
শশী থারুর, অ্যান এরা অফ ডার্কনেস: দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া।
২০১৭ ফেব্রুয়ারি ১ রেলওয়ে আর ইউনিয়ন বাজেট একীভূত করা হল। বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৯২৪ সালে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা আইন করে একাধিক বাজেট একীভূত করা নিষিদ্ধ করে দিয়েছিল।
জুন-আগস্ট ভুটানের দোকলাম ভূখণ্ড নিয়ে সাময়িক চীন-ভারত উত্তেজনা।
জুলাই ১ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্ট (জিএসটি) প্রয়োগ করা হল। মোদি বললেন, এটা গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স। বিভিন্ন শিল্পের ট্রেডাররা এই পদক্ষেপের বিরোধিতা করেন।
নভেম্বর ১৪ রাফায়েল জেট ‘স্ক্যাম’ বিতর্ক।
বুরহান ওয়ানির প্রথম মৃত্যুবার্ষিকীতে কাশ্মিরজুড়ে ব্যাপক বিক্ষোভ। বন্দুকধারীদের হামলায় ১৯ জন হিন্দু তীর্থযাত্রীর মৃত্যু।
‘কন্যাশ্রী’ প্রকল্প চালু করলেন মমতা ব্যানার্জি। এটি গরিব পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ, যাতে তারা দারিদ্র্যের কারণে কন্যাদের ১৮ বছরের আগে বিয়ে দিতে বাধ্য না হয়। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ জাতিসংঘের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও ইউনিসেফ থেকে স্বীকৃতিলাভ করে।
অদ্রে ত্রুশকা, আওরঙ্গজেব: দ্য লাইফ অ্যান্ড লিগ্যাসি অফ ইন্ডিয়া’জ মোস্ট কন্ট্রোভার্শিয়াল কিং।
অরুন্ধতী রায়, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস।
সাগরিকা ঘোষ, ইন্দিরা: ইন্ডিয়া’জ মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার।
২০১৮ সেপ্টেম্বর ৬ ভারতীয় পেনাল কোডের (আইপিসি) ৩৭৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে কার্যত সমকামিতাকে ডিক্রিমিনালাইজ করল ভারতের সর্বোচ্চ আদালত।
ভারতের কাশ্মীরে পাহাড়ি যাযাবর ও মুসলমান বাকারওয়াল সম্প্রদায়ের ৮-বছর বয়সী শিশু আসিফা বানোকে একটা মন্দিরের মধ্যে সম্মিলিতভাবে ধর্ষণ করে মাথায় পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়।
মার্কিন-ভিত্তিক শিখস ফর জাস্টিস ঘোষণা করল ‘রেফারেন্ডাম ২০২০’। উদ্দেশ্য ভারত থেকে পাঞ্জাবের বিচ্ছিন্ন হওয়ার পক্ষে পাঞ্জাবির মধ্যে জনমত তৈরি করা।
দ্বিতীয়বারের মতো সিপিআই(এম)য়ের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন সূর্যকান্ত মিশ্র।
আনন্দ তেলতুম্বদে, রিপাবলিক অফ কাস্ট: থিংকিং ইকুয়ালিটি ইন দা টাইম অফ নিওলিবারেল হিন্দুত্ব।
রুবি লাল, এমপ্রেস: দ্য অ্যাস্টোনিশিং রেইন অফ নূর জাহান।
টনি জোসেফ, আর্লি ইন্ডিয়ানস: দ্য স্টোরি অফ আওয়ার অ্যানসেস্টরস অ্যান্ড হোয়ার উই কেইম ফ্রম।
ওয়েন্ডি ডনিগার, অ্যাগেইন্সট ধার্মা: ডিসেন্ট ইন দ্য এনসিয়েন ইন্ডিয়ান সায়েন্সেস অফ সেক্স অ্যান্ড পলিটিকস।
২০১৯ ফেব্রুয়ারি ১৪ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এক জঙ্গি হামলায় সিপিআরএফের ৪০ জন জওয়ান নিহত হলেন। জইশে মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে।
২৬ পাকিস্তানের বালাকোটে বিমানহামলা চালাল ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
মে ৩০ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি।
৩১ ফাঁস হওয়া সরকারি নথি থেকে জানা গেল, এসময় ভারতে বেকারত্বের হার ৬.১ শতাংশ, ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
আগস্ট ৫ ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা, যা ভারতের ভেতরেই জম্মু ও কাশ্মীরকে বিশেষ স্ট্যাটাস দিয়েছে, তুলে নিল বিজেপি সরকার। উপত্যকায় একটা লকডাউন চাপিয়ে দেয়া হল। হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হল। জম্মু ও কাশ্মীরের বিরোধী নেতৃবৃন্দকে গৃহবন্দী করা হল, যাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা।
নভেম্বর ভারতের সর্বোচ্চ আদালত বাবরি মসজিদ মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল: কথিত রামজন্মস্থানে রামমন্দির নির্মাণের অনুমতি দেয়া হল।
ডিসেম্বর ১১ সংসদে Citizenship (Amendment) Act, 2019 – Wikipedia পাশ করা হল।*
* এর বিরুদ্ধে দেশটিতে তীব্র আন্দোলন দেখা দেয়। জামিয়া মিলিয়া ইসলামিয়া (জেএমইউ), আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ), জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-সহ (জেএনআই) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যাপক পুলিশি সহিংসতার শিকার হলেন। ডিসেম্বর পর্যন্ত শুধু উত্তর প্রদেশেই গ্রেপ্তার হন ১৮ হাজার ৭০৫ জন, খুন হন ১৮ জন।
ভারতীয় পাঞ্জাবের পাঠানকোটের একটি আদালত শিশু আসিফা বানো ধর্ষণ ও হত্যার দায়ে সানজিরামসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল।*
* এর কৃতিত্ব শিশু আসিফা বানোর আইনজীবী দীপিকা সিং রাজাওয়াতের, যিনি কাশ্মীরের কুপওয়ারার একটি রাজপুত হিন্দু পরিবারের মেয়ে।
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ৪২টি আসনের মধ্যে ২২টি জিতল এআইটিসি। রাজ্যে প্রথমবারের মত উল্লেখযোগ্য ফললাভ করে বিজেপি, পায় ১৮টি আসন। সিপিআই(এম) ৩টি আসন জেতে।
রিচার্ড ইটন, ইন্ডিয়া ইন দ্য পারসিয়ানাত এজ ১০০০-১৭৬৫।
হিলাল আহমেদ, সিয়াসি মুসলিমস: আ স্টোরি অফ পলিটিকাল ইসলামস ইন ইন্ডিয়া।
কপিল সতিশ কমিরেড্ডি, ম্যালোভেলেন্ট রিপাবলিক: আ শর্ট হিস্ট্রি অফ দ্য নিউ ইন্ডিয়া।
অরুন্ধতী রায়, মাই সেডিশিয়াস হার্ট: কালেক্টেড নন-ফিকশন।
২০১৯, ডিসেম্বর ১৫-২৪ মার্চ, ২০২০ Shaheen Bagh protest – Wikipedia।
২০২০ ফেব্রুয়ারি ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাষ্ট্রীয় ইন্ধনে সহিংসতা।
মার্চ লাদাখের গালওয়ানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (এলএএস) ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ল। অন্তত ২০ জন জওয়ান এতে নিহত হন। দেশদুটির মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা দেখা দেয়।
আগস্ট ৫ অযোধ্যায় যেখানে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেখানে কথিত ‘রামজন্মভূমি’ মন্দিরের ভিত্তি স্থাপন করলেন নরেন্দ্র মোদি।
সেপ্টেম্বর-অক্টোবর ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙনের ঘটনায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীসহ ৩২ জন অভিযুক্তকে অব্যাহতি দিল আদালত। বলা হল ভাঙনের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না।
সেপ্টেম্বর ২০ সংসদে তিনটি বিতর্কিত কৃষি আইন পাশ হল। এসব আইনের উদ্দেশ্য ছিল কৃষি খাতের বেসরকারিকরণ। সারা দেশের কৃষকরা ক্ষোভে ফেটে পড়লেন, আইনগুলো বাতিলের দাবিতে হরিয়ানা আর পাঞ্জাবের চাষীরা মিছিল করে দিল্লিতে আসলেন।
বাংলাদেশে মুজিববর্ষ (২০২০-২১) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা থাকলেও করোনা সংকটের কারণে সফর স্থগিত করা হল।
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যু।
ভারতীয় অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত, আর সৌমিত্র চ্যাটার্জির মৃত্যু।
ক্রিস্তোফ জ্যাফরেলো ও প্রতিনাভ অনিল, ইন্ডিয়া’জ ফার্স্ট ডিক্টেটরশিপ: দ্য ইমার্জেন্সি, ১৯৭৫-৭৭।
আকর প্যাটেল, আওয়ার হিন্দু রাষ্ট্র: হোয়াট ইট ইজ। হাউ উই গট হেয়ার।
মান্নান আহমেদ আসিফ, দ্য লস অফ হিন্দুস্তান: দি ইনভেনশন অফ ইন্ডিয়া।
২০২১ জানুয়ারি ২৬ প্রজাতন্ত্র দিবসে মূলত হরিয়ানা আর পাঞ্জাবের হাজার হাজার বিদ্রোহী কৃষক তাঁদের ট্রাক্টর নিয়ে লাল কেল্লায় ঢুকে পড়লেন।
মে ১০ দ্বিতীয়বারের মত আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন হিমন্ত বিশ্ব শর্মা।
৩১ ২০২০-২১ সালে ভারতের জিডিপি প্রায় ৭.৬% সংকুচিত হল, যা চার দশকের মধ্যে সবচে দেশটির সবচে খারাপ পারফর্মেন্স।
জুলাই ১৮ দ্য পেগাসাস স্ক্যান্ডাল, বিভিন্ন গণমাধ্যমের একটি স্বাধীন তদন্তে জানা গেল, ভারতের সরকারি কর্মকর্তা, বিরোধী নেতৃবৃন্দ, অধিকার কর্মী, ও জ্যৈষ্ঠ সাংবাদিকদের অন্তত ৩০০ ফোন নম্বর টার্গেট করতে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহৃত হয়েছে।
নভেম্বর ১৯ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বিতর্কিত কৃষি আইনগুলো বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহারাষ্ট্রে পুলিশের কথিত এনকাউন্টারে মাওবাদী নেতা Milind Teltumbde – Wikipediaসহ ২৬ জন নকশাল নেতাকর্মীর মৃত্যু। হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতের মৃত্যু। কাশ্মীরের আজাদি আন্দোলনের অন্যতম নেতা Syed Ali Shah Geelani – Wikipediaর মৃত্যু।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মত জিতল এআইটিসি।* নির্বাচনের ঠিক আগে দলের জনপ্রিয় মুখ শুভেন্দু অধিকারী ও মুকুল রায় বিজেপিতে যোগ দেন। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরে যাওয়ার পর ভবানীপুর উপনির্বাচনে জিতে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হন। লক্ষ্মীর ভাণ্ডার ও ছাত্র ক্রেডিট কার্ড প্রকল্পের মতো জনপ্রিয় যোজনা চালু করেন।
* মমতা আমলের সংক্ষিপ্ত মূল্যায়নের জন্য, দেখুন, (Bhattacharya 2021).
নমিত অরোরা, ইন্ডিয়ানস: আ ব্রিফ হিস্ট্রি অফ আ সিভিলাইজেশন।
অদ্রে ত্রুশকা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিস্ট্রি: সাংস্কৃত ন্যারেটিভস অফ ইন্দো-মুসলিম রুল।
আকর প্যাটেল, প্রাইস অফ দ্য মোদি ইয়ার্স।
চন্দ্রশেখর দাসগুপ্ত, ইন্ডিয়া অ্যান্ড দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার।
টেরি মিলেউস্কি, ব্লাড ফর ব্লাড: ফিফটি ইয়ার্স অফ দ্য গ্লোবাল খালিস্তান প্রজেক্ট।
২০২২ জুন ১৪ সামরিক বাহিনীভুক্তির ব্যাপারে অগ্নিপথ পরিকল্পনা ঘোষণা করলো সরকার, দেশ জুড়ে ভয়াবহ প্রতিবাদ দেখা দিল।
জুলাই ১৯ স্যাটেলাইট চিত্রে দেখা গেল, দোকলাম মালভূমির ভুটানি অংশের পুব দিকে চীনারা বসতিস্থাপন করছে। উল্লেখ্য যে, দোকলাম নিয়ে ভারত-চীন দ্বন্দ্ব আছে।
ক্যাবিনেট মন্ত্রী ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ সহ অন্যান্য নেতাদের জিজ্ঞাসাবাদ করে ইডি। পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধরা পড়েন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।
সাগরিকা ঘোষ, অটল বিহারি বাজপেয়ী।
শশী থারুর, আম্বেদকর: আ লাইফ।
২০২৩ ফেব্রুয়ারি ১৫-২০ বিহারের পাটনায় অনুষ্ঠিত হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সিস্ট-লেনিনিস্ট) লিবারেশনের [সিপিআই(এমএল)] ১১তম নিখিল ভারত পার্টি কংগ্রেস। সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হলেন দীপংকর ভট্টাচার্য।
মে ১৯ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) ঘোষণা দিল, ২০০০ টাকার নোট সরবরাহ থেকে তুলে নেয়া হল।
জুলাই মণিপুরে উন্মত্ত জনতার একটি দঙ্গল পুলিশের জিম্মা থেকে দুজন আদিবাসী মহিলাকে টেনে নিয়ে গিয়ে বিবসন করে রাস্তায় হাঁটায় ও সম্মিলিতভাবে ধর্ষণ করে, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, ও শাসকদলের নির্লিপ্ততা তীব্রভাবে সমালোচিত হয়। স্থানীয় মহিলারা সন্দেহভাজন অপরাধীর বাড়িতে অগ্নিসংযোগ করেন।
আগস্ট ২৩ যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে গেল ভারত।
সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ তুললেন, ভারত সরকারের এজেন্টরা গত জুনে ব্রিটিশ কলম্বিয়াস্থ শিখ কমিউনিটি লিডার হরদীপ সিং নিজ্জরকে খুন করেছে।
আজাদ এসসা, হোস্টাইল হোমল্যান্ডস: দ্য নিউ অ্যালায়েন্স বিটউইন ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল।
২০২৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সন্দেশখালি গ্রামের মহিলারা স্থানীয় এটিএমসি নেতা শেখ শাহজাহান, উত্তম সরকার ও শিবু হাজরার বিরুদ্ধে লাঞ্ছনা ও ধর্ষণের অভিযোগ আনেন। শেখ শাহজাহানকে গ্রেফতার করে ইডি। দলের মধ্যেই এ ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন মমতা ব্যানার্জি।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী কংগ্রেস-নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সক্রিয় মুখ হলেন মমতা।
এপ্রিল-জুন লোকসভা নির্বাচন আয়োজিত। ২০১৪ সালের পরে প্রথমবারের মত সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হল বিজেপি, এনডিএ জোট ২৯৩টি আসন পেল। বিরোধীদের ইন্ডিয়া কোয়ালিশন ২৩৪টি আসন পেল।
রুবি লাল, ভ্যাগাবন্ড প্রিন্সেস: দ্য গ্রেট এডভেঞ্চার্স অফ গুলবদন।
হিলাল আহমেদ, আ ব্রিফ হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট: মুসলিমস ইন নিউ ইন্ডিয়া।
২০২৫ মার্চ ১৭ নাগপুর সহিংসতা, মহারাষ্ট্রের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলার হিন্দুত্ববাদী দাবিকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিলে অন্তত ৩০ জন আহত, কারফিউ জারি, ৩ শিশু সহ ৬৫ জন গ্রেপ্তার।
১৮ ১৯৮১ সালে উত্তর প্রদেশের দেহুলি গ্রামে ২৪ জন দলিতকে হত্যা করার দায়ে এক বিশেষ আদালত ৩ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল ও মৃত্যুদণ্ড দিল।
২৯ ছত্তিশগড়ের সুকমা জেলায় ভারতীয় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ১৬ জন মাওবাদী নিহত।
এপ্রিল গুজরাটের দিশায় এক অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণের কারণে অন্তত ১৮ ব্যক্তির মৃত্যু।
অদ্রে ত্রুশকা, ইন্ডিয়া: ফাইভ থ্যাউজ্যান্ডস ইয়ারস অফ হিস্ট্রি অন দ্য সাবকনটিনেন্ট।
২০২৬ জানুয়ারি ২ মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে অন্তত ১৪ জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি হলেন অনেক মানুষ।
৫ আসামে একটি ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এতে ৩ জন আহত হন।
৯ হিমাচল প্রদেশের নাহানের কাছে একটি বাস খাদে পড়ে গেলে এতে ১৪ জন নিহত এবং ৩০ জনের বেশি লোক আহত হন।
১ তারিখ থেকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বনাঞ্চলে ঘুরে বেড়ানো একটি বুনো হাতির আক্রমণে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলো।
১৯ জাতীয় সভাপতি নির্বাচিত হলেন নিতিন নবীন।
ঝাড়খণ্ডের লাতেহারে একটি বাস উল্টে গেলে এতে অন্তত ৯ জন নিহত এবং ৮০ জন আহত হন।
২০ আসামের কোকরাঝাড়ে এক যুবককে হত্যার পর দেখা দেয়া সংঘর্ষে অন্তত ২ জন নিহত।
২১ পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলো। বারাসাতে অন্তত ২ ব্যক্তি আক্রান্ত হলেন।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ইঞ্জিন বিকলের কারণে একটি পুকুরে বিধ্বস্ত হলো ইন্ডিয়ান এয়ার ফোর্সের একটি পাইপিস্ট্রেল ভাইরাস বিমান। তবে কোন হতাহতের খবর মেলেনি।
২২ জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে পড়ে গেলো ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাসপির গাড়ি। ১০ সেনা নিহত। আরও ১০ জন আহত হন।
২৪ তেলেঙ্গানার হায়দ্রাবাদের একটি চারতলা ভবনে আগুন লেগে ৬ জনের মৃত্যু।
২৬ ইউজিসি বিল ২০২৬য়ের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ।
২৭ ইওরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করলো ভারত।
২৮ ২০২৬ সালের বারামতি লিয়ারজেট ৪৫ বিধ্বস্ত হওয়ার ঘটনা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত। বারামতি বিমানবন্দরে একটি লিয়ারজেট ৪৫ বিমান বিধ্বস্ত হয় ও বিস্ফোরণ ঘটে।
২৯ কিছু নির্দিষ্ট গোষ্ঠী কর্তৃক অপব্যবহারের দোহাই দিয়ে ইউজিসি ইক্যুইটি রেগুলেশনস, ২০২৬য়ের প্রয়োগ স্থগিত করলো ভারতের সুপ্রীম কোর্ট।
৩০ কলকাতার Wow! Momo রেস্তোরাঁর একটি গুদামে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু।
ফেব্রুয়ারি ২ ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার আওতায় ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার বিনিময়ে ভারতীয় রপ্তানির ওপর মার্কিন শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনা হবে।
৪ মণিপুরে প্রেসিডেন্টের শাসন শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যমুনাম খেমচাঁদ সিং।
৫ মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় একটি অবৈধ কয়লা খনিতে বিস্ফোরণে ১৮ ব্যক্তির মৃত্যু।
১০ রাজস্থানের দৌসা জেলায় একটি গাড়ি ও ট্রাকের সংঘাতে ৬ জনের মৃত্যু।
১৬–২০ নয়া দিল্লিতে অনুষ্ঠিত হলো এআই ইমপ্যাক্ট সামিট।
১৭ ঝাড়খণ্ডের কুদসাইতে ডাইনিবিদ্যা চর্চার অভিযোগে এক মহিলা ও তাঁর শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে মারলো একটি মব।
২১ গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা উপাদান বিষয়ে সহযোগিতা জোরদার করতে একটি চুক্তি সই করলো ব্রাজিল ও ভারত।
২৩ চিকিৎসা উদ্ধার অভিযানের সময় রাঁচি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই জঙ্গলে বিধ্বস্ত হলো রেডবার্ড এয়ারওয়েজের একটি বিচক্র্যাফট সি৯০ এয়ার অ্যাম্বুলেন্স। এতে আরোহী ৭ জনের সবাই নিহত হন।
২৭ দিল্লি মদ কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া, কে. কাভিথা এবং আরও ২২ জনকে খালাস দিলো দিল্লির একটি বিশেষ আদালত।
২৮ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে আতশবাজির বিস্ফোরণে ২১ ব্যক্তির মৃত্যু।
মার্চ ১ মহারাষ্ট্রের নাগপুর জেলার এক বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৮ জন গুরুতর আহত।
২ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করলেন, দেশ দুটি নিজেদের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করতে একটি চুক্তিতে রাজি হয়েছে। দুই দেশের মধ্যে দুই বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের পর সম্পর্ক উন্নয়নে এই পদক্ষেপ নেয়া হয়।
৪ ভারতকে ৪ এপ্রিল পর্যন্ত রুশ তেল কেনার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র।
৫ ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা প্রদানের ঘোষণা দিলেন নীতিশ কুমার।
আসামের কার্বি আংলং জেলায় প্রশিক্ষণ ফ্লাইটের জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরেই ভারতীয় বিমান বাহিনীর একটি এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। দুই পাইলট নিহত।
৭ ২০২৬ সালের ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে ইরানি নৌবাহিনীর জাহাজ আইরিস লাভানকে কোচিতে নোঙর করার অনুমতি দিলো ভারত সরকার।
১১ জম্মুতে একটি বিবাহ অনুষ্ঠানে গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। স্পিকার ওম বিরলার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব কন্ঠ ভোটে প্রত্যাখ্যান করলো লোক সভা।
২০১৩ সালে পড়ে গিয়ে কোমায় চলে যাওয়া হরিশ রানার লাইফ সাপোর্ট সরিয়ে নেয়ার পক্ষে রায় দিলো সুপ্রীম কোর্ট। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন ভারতীয় আদালত পরোক্ষ ইচ্ছামৃত্যুকে অনুমোদন দিল।
১৪ লাদাখ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে থাকা জাতীয় নিরাপত্তা আইন (ভারত) বাতিল করার পর জেল থেকে মুক্তি পেলেন ওয়াংচুক।
১৬ ওড়িশার কটকের এসসিবি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে অন্তত ১০ রোগী নিহত।
১৮ ইন্দোরের একটি ইভি চার্জিং স্টেশনে এক শর্ট সার্কিটে অন্তত ৭ জন নিহত। দিল্লির পালাম মেট্রো স্টেশনের কাছে একটি ভবনে এক অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত।
১৯ ন্যাশনাল ডেন্টাল কমিশন (এনডিসি) গঠন করলো ভারত সরকার। এটি ১৯৪৮ সালের ডেন্টিস্টস অ্যাক্টয়ের অধীনে প্রতিষ্ঠিত ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াকে প্রতিস্থাপন করে। দন্তচিকিৎসা শিক্ষা ও নিয়ন্ত্রণকে বৈশ্বিক মানের সাথে সঙ্গতিপূর্ণ করে তোলার জন্য এই পদক্ষেপ নেয়া হয়।
১৯-২১ উত্তর প্রদেশে একটি তিন দিনের আধ্যাত্মিক সফরে বেরোলেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এ সময় তিনি অযোধ্যা, মথুরা ও বৃন্দাবন সফর করেন। বৃন্দাবনের ইসকন মন্দির ও প্রেম মন্দিরে প্রার্থনা করেন।
২৩ উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি ভবন ধ্বসে অন্তত ৫ব্যক্তি নিহত এবং ৯ জন আহত। ২০২০ সালের সাথানকুলাম হেফাজতে মৃত্যু মামলায় জড়িত ৯ পুলিশ কর্মীকে দোষী সাব্যস্ত করলো মাদুরাইয়ের একটি বিশেষ আদালত।
২৪ কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী আসিয়া আন্দ্রাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো এনআইএর একটি বিশেষ আদালত।
২৫ অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় একটি লরির সাথে একটি বাসের সংঘর্ষের পর সৃষ্ট আগুনে অন্তত ১৪ জন নিহত এবং ২০ জন আহত।
২৬ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় একটি বাস একটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেলে অন্তত ৯ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন।
২৭ ২০২৬ সালের ইরান যুদ্ধ চলাকালে সর্বোচ্চ নেতা আলী খামেনি হত্যার প্রতিবাদে এবং ইরানের প্রতি সংহতি জানিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভার বাইরে বিক্ষোভ করলেন জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। এছাড়াও, বিক্ষোভ চলাকালে আইএনসি বিধায়ক ইরফান হাফিজ লোন এবং বিজেপি বিধায়ক যুধবীর শেঠির মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে।
২৮ নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি।
৩০ ভারত দাবি করলো, নকশাল বিদ্রোহের অবসান ঘটিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, তীব্রতর নিরাপত্তা অভিযানের পর অবশিষ্ট নকশাল যোদ্ধাদের বেশিরভাগই নিহত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন কিংবা আত্মসমর্পণ করেছেন।
৩১ বিহারের নালন্দার একটি মন্দিরে ভিড়ের চাপে অন্তত ৮ জন নিহত।
এপ্রিল ৪ মধ্যপ্রদেশের অনুপ্পুরে একটি চারতলা হোটেল ধ্বসে পড়লো। এই ঘটনায় একজন নিহত হন। আরও অন্তত ৬ জন আটকা পড়েছেন বলে জানা গেছে।
৬ ২০২০ সালের সাথানকুলাম হেফাজতে মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ৯ পুলিশ সদস্যকেই মৃত্যুদণ্ড দিলো মাদুরাইয়ের একটি বিশেষ আদালত। ক্যান্সারকে নোটিফাইযোগ্য রোগ ঘোষণা করলো তেলেঙ্গানা রাজ্য। যার তথ্য এক মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে জানাতে হবে।
৭ ২০২৩ সালের মণিপুর হিংসার ঘটনা। মণিপুরের বিষ্ণুপুরে এক বোমা বিস্ফোরণে ২ শিশুর মৃত্যু। এর প্রতিবাদে বিক্ষোভ দেখা দিলে তাতে ২ ব্যক্তি নিহত এবং ৫ জন আহত হন।
৮ ওড়িশার রায়গড়া জেলায় বক্সাইট খনির প্রকল্প নিয়ে সংঘর্ষ। পুলিশ এবং আদিবাসী গ্রামবাসীদের মধ্যকার এই সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন।
৯ ২০২৬ সালের আসাম বিধানসভা নির্বাচন। আসাম বিধানসভায় বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখে।
২০২৬ সালের কেরালা বিধানসভা নির্বাচন। কেরালা বিধানসভায় ইউডিএফ সংখ্যাগরিষ্ঠ আসন পায়।
২০২৬ সালের পুদুচেরি বিধানসভা নির্বাচন।
২০২৬ সালের নয়ডা শ্রমিক বিক্ষোভ।
১০ উত্তরপ্রদেশের মথুরার কাছে যমুনা নদীতে একটি নৌকা ডুবে গেলে এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়।
১১ হরমুজ প্রণালী অতিক্রম করলো ভারতীয় পতাকাবাহী এলপিজি গ্যাস ট্যাংকার জগ বিক্রম। ইরান যুদ্ধের যুদ্ধবিরতির পর এটি প্রথম ভারতীয় জাহাজ যা এই প্রণালী অতিক্রম করে। জাহাজটির ১৫ এপ্রিল নাগাদ মুম্বাই পৌঁছানোর কথা।
বিহারের কাটিহার জেলায় একটি বাস দুটি ট্রাকের সাথে সংঘর্ষে জড়ালে এতে ১৩ জন নিহত ও ৩০ জন আহত হন।
১৩ মহারাষ্ট্রের থানে জেলায় একটি সিমেন্ট মিক্সার ট্রাক একটি ভ্যানের সাথে সংঘর্ষে জড়ালে এতে ১১ জনের মৃত্যু হয়।
১৪ বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। তাঁর স্থলাভিষিক্ত হলেন সম্রাট চৌধুরী।
মণিপুরে বোমা বিস্ফোরণে ২ শিশুর মৃত্যুর প্রতিবাদে সহিংস বিক্ষোভে অন্তত ১৮ জন আহত।
ছত্তিসগড়ের সাকতি জেলার একটি বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু।
২০২৬ সালের নয়ডা শ্রমিক বিক্ষোভের পর কিছু শ্রমিকের মজুরি বৃদ্ধির ঘোষণা দিলো উত্তর প্রদেশ সরকার।
১৭ ২০২৬ সালের সীমানা নির্ধারণ বিল এবং সংবিধান (১৩১তম সংশোধনী) বিল লোকসভায় পাশ হয়নি। এই বিলগুলোতে লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব ছিলো, যার উদ্দেশ্য ছিলো নারী সংরক্ষণ বিল বাস্তবায়ন। লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলগুলো পাশ হয়নি।
ত্রিপুরার ট্রাইবাল এলাকাগুলোর স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিল নির্বাচনে টিএমপির ভূমিধ্বস বিজয়। দলটি ২৮টি আসনের মধ্যে ২৪টি আসন জেতে। বিজেপি পায় ৪টি আসন।
১৯ তামিলনাড়ুর বিরুধুনগরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটলে এতে অন্তত ২৩ জন নিহত এবং ৬ জন আহত হন।
২০ জম্মু ও কাশ্মীরের উধামপুরে একটি বাস খাদে পড়ে গেলে এতে ২১ জন নিহত এবং ৪৫ জন আহত হন।
২১ কেরালার ত্রিশুরে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ ঘটলে এতে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন।
২৩ ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। তামিলনাড়ু বিধানসভায় বৃহত্তম একক দল হিসেবে আবির্ভূত হলো টিভিকে।
২৩-২৯ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়।
২৮ নয়া দিল্লিতে সই হলো নিউজিল্যান্ড-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি।
৩০ মধ্যপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশনের একটি নৌকা বরগী বাঁধে ডুবে গেলে এতে ১৩ জনের মৃত্যু হয়।
মে ৩ 2026 NEET controversy – Wikipedia।
৪ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধ্বস বিজয়। দলটি ২৯৪টি আসনের মধ্যে ২০৮টিতে জেতে। এআইটিসি পায় ৮০টি আসন।
আসামের বিধানসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএর ভূমিধ্বস বিজয়। জোটটি ১২৬টি আসনের মধ্যে ১০২টি জেতে। আইএনসি-নেতৃত্বাধীন এএসএম পায় ২১টি আসন।
৯ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।
১০ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়।
১২ টানা দ্বিতীয়বারের মত আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন হিমন্ত বিশ্ব শর্মা।
১৩ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থা চালু করায় সিবিএসইকে ঘিরে বিতর্ক শুরু হলো।
উত্তরপ্রদেশজুড়ে বৃষ্টিজনিত ঘটনায় অন্তত ৯৬ জন নিহত।
১৪ কেরালার মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন ভি. ডি. সতীসান।
১৬ ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত দেশটির বেকার তরুণদের “তেলাপোকা” ও “পরজীবী” বললে এর প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রতিষ্ঠা করলেন অভিজিৎ দীপকে।
১৮ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটি ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ১০ ব্যক্তি নিহত।
১৯ মহারাষ্ট্রের পালঘরে একটি ট্রেলার ট্রাক ও বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত একটি ছোট ট্রাকের সংঘর্ষে ১৩ ব্যক্তি নিহত ও ২৫ জন আহত।
২৭ বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের সাংবিধানিক বৈধতা বহাল রাখলো সুপ্রীম কোর্ট।
২৮ কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন ডি. কে. শিবকুমার।
জুন ৩ নয়াদিল্লির একটি হোটেলে আগুন লেগে অন্তত ২১ জন নিহত।
৬ যুক্তরাষ্ট্র থেকে ভারতে এলেন অভিজিৎ দীপকে। ২০২৬ সালের NEET বিতর্কে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করলো অভিজিৎ দীপকের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লি পুলিশ প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করলো এবং এককালীন ছাড় হিসেবে বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি দিলো।
৭-১৯ আন্দোলনটি পর্যায়ক্রমে সীট-ইন, ডিজিটাল প্রচারাভিযান এবং দিল্লি জুড়ে সচেতনতা বৃদ্ধির কাজে রূপ নিলো।
১১ শিক্ষা সংস্কারের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করলো সিজেপি। সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় থেকে এই কর্মসূচির সূচনা হয়। পাঁচ দফা দাবিসংবলিত একটি ‘পরীক্ষা ইশতেহার’ প্রকাশ করেন অভিজিৎ দীপকে, যার মধ্যে প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণের দাবিও ছিলো।
১৩ আসামের জোরহাট বিমান ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর একটি আন্তোনভ-৩২ জরুরি অবতরণ করলে এতে থাকা ৬ জনের মধ্যে ৫ জন নিহত হন।
১৫ ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে দীর্ঘপাল্লার স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ডিআরডিও।
নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করলো এলএনজি পরিবহনকারী জাহাজ দিশা। তিন মাসেরও বেশি সময় পর এটি যুদ্ধক্ষেত্র থেকে বের হওয়া প্রথম ভারতীয় পতাকাবাহী এলএনজি জাহাজ।
১৬ ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো দেশটির ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। ৩০ জুন পর্যন্ত বার্তা সম্পাদনার সুবিধা বন্ধ রাখার নির্দেশ দিলো।পাকিস্তান-সমর্থিত একটি আন্তর্জাতিক অপরাধচক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ। চক্রটি পাকিস্তান থেকে দিল্লি-এনসিআর এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক পাচারে জড়িত ছিল।
২০ যন্তর মন্তরে দ্বিতীয় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো সিজেপি।
২২ লক্ষৌয়ে একটি কোচিং সেন্টারে আগুন লেগে অন্তত ১৫ জন নিহত।
২৭ দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানালো, কেন্দ্রীয় মন্ত্রী ভাগীরথ চৌধুরী তাঁর বাণিজ্যিক শসার খামারের জন্য মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ লাখ রুপি ভর্তুকি পেয়েছেন। অভিযোগ অস্বীকার করলেন চৌধুরী।
২০২৫ সালের দিল্লি গাড়ি বিস্ফোরণের ঘটনায় জম্মু ও কাশ্মীরের আরও তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিলো এনআইএ।
প্রশ্নপত্র ফাঁসের সন্দেহে মহারাষ্ট্র শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টিইটি) স্থগিত করা হলো।
২৮ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এআইএসএর ছয় শিক্ষার্থীর সাথে অনির্দিষ্টকালের অনশন শুরু করলেন লাদাখের পরিবেশকর্মী ও প্রকৌশলী সোনম ওয়াংচুক।
৩০ শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের জন্য ইনসাফের দাবিতে দেশজুড়ে ‘প্রধান গো ব্যাক’ আন্দোলন শুরু করলো সিজেপি।
সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ।
অপারেশন সিন্দুরে হতাহতের সংখ্যা নিয়ে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে বিশেষাধিকার নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ কে. সি. ভেনুগোপাল।
রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে গেলো তামিলনাড়ু সরকার।
হরিয়ানা সরকারের ৫০৪ কোটি রুপি আত্মসাৎ করার অভিযোগে এক আইএএস কর্মকর্তা ও দুই সাবেক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করলো সিবিআই।
নয়া দিল্লির একটি পেট্রোকেমিক্যাল কারখানায় আগুনে অন্তত ২০ জন আহত।
জুলাই মধ্য প্রদেশের ছাতারপুর জেলায় কেন-বেতওয়া নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে ১৫ দিনেরও বেশি সময় ধরে প্রতিবাদ করলেন আদিবাসী কৃষক ও প্রকল্প-প্রভাবিত বাসিন্দারা। কর্ণাটকের রামনগর জেলার বিডাদির কৃষকরা জমি অধিগ্রহণ সংক্রান্ত উদ্বেগের কারণে ভারতের প্রথম এআই শহর, প্রস্তাবিত বিডাদি এআই টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন। উত্তর প্রদেশের রায়পুরের নাকতি গ্রামে একটি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে যথাযথ নোটিশ ও পুনর্বাসনের অভাবের কারণ দেখিয়ে গ্রামবাসী ও আন্দোলনকারীদের প্রতিবাদ। রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব ও সরকারি চাকরির অভাবের বিরুদ্ধে কেরালার যুব সংগঠনগুলোর প্রতিবাদ।
১ ভিবি জি রাম জি আইন কার্যকর হলো এবং এটি মনরেগার স্থলাভিষিক্ত হলো।
বিমানবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত।
২ আবুধাবি গ্লোবাল মার্কেটে এনএমসি হেলথ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ৫,৭০০ কোটি রুপি দেওয়ার কথা স্টক এক্সচেঞ্জকে জানালো ব্যাংক অব বরোদা।
ভিবি-জি রাম-জি প্রকল্প বাস্তবায়নে রাজ্যগুলোর জন্য ২৫,৮৬৩ কোটি রুপির প্রথম কিস্তি ছাড় করলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
বিআরআইসিএস ইন্ডিয়া ২০২৬ আয়োজন করলো ভারত।
২০২৫ সালের পাহাড়গাম হামলার ঘটনায় লস্কর-ই-তৈয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধে চার্জশিট দিলো এনআইএ।মধ্যপ্রদেশের ওয়াকফ বোর্ড পুনর্গঠন করলো সরকার। এতে দুজন হিন্দুকে অন্তর্ভুক্ত করা হলো।
৭ ২০০৮ সালের আহমেদাবাদ বোমা হামলায় দোষী সাব্যস্ত ৪৯ জনের সাজা বহাল রাখলো গুজরাট হাইকোর্ট।
৮ মহারাষ্ট্রে এক ৪.২ মাত্রার ভূমিকম্পে ১০৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলো।
৯ প্রতিরক্ষা ও ইউরেনিয়াম রপ্তানি চুক্তি সই করলো ভারত ও অস্ট্রেলিয়া।
১৭ অনশনের ১৯তম দিন। সোনম ওয়াংচুকের ওজন ৯ দশমিক ১ কেজি কমে গেলো এবং তাঁর পেশি ক্ষয় হতে শুরু করলো। তাঁর জীবন রক্ষায় হাসপাতালে ভর্তি করার জন্য দিল্লি হাইকোর্টে একটি আবেদন করা হয়।
১৮ আন্দোলনস্থল থেকে সোনম ওয়াংচুককে সরিয়ে সফদারজং হাসপাতালে ভর্তি করলো দিল্লি পুলিশ। এরপর তাঁর সমর্থনে অনির্দিষ্টকালের অনশন শুরু করলেন অভিজিৎ দীপকে, এসএফআইয়ের আদর্শ এম. সাজি ও ঐশী ঘোষ এবং এআইএসএফের কয়েকজন কর্মী। একই সময়ে, নারী আন্দোলনকারীদের কয়েকজনকে পুরুষ পুলিশ সদস্যরা চড় মেরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
১৯ আসামে বন্যা দেখা দিলো।
কেরালায় ২.৬ মাত্রার ভূমিকম্পে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হলো।সিকিমে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ টানেল ধ্বসে ২৫ জন শ্রমিক নিহত। মিথেন গ্যাস বিস্ফোরণ এর কারণ বলে ধারণা করা হয়।
ইউক্রেনের ওডেসায় এমভি গোল্ডেন লিও জাহাজে ৪ ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় রুশ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ভ্লাদিমির লাদানভকে তলব করলো ভারত।
দুই নারী সাংসদকে গালিগালাজ করার অভিযোগে এআইটিসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
তাজ ট্রাপিজিয়াম জোনে দূষণমুক্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠার অনুমোদনের আবেদন প্রক্রিয়া চালানোর অনুমতি দিলো সুপ্রীম কোর্ট।
ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত হলেন প্রহ্লাদ জোশী।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেলো প্রাচীন বৌদ্ধ স্থাপনা সারনাথ।
২০ বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ১০ হাজারের বেশি আন্দোলনকারী যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এতে ১১৮ জন পুলিশ সদস্য আহত হন। প্রায় ৬০ জন আন্দোলনকারীও আহত হন। রাম মনোহর লোহিয়া হাসপাতালে ৬৫টি মেডিকো-লিগ্যাল মামলা নথিভুক্ত হয়। এক ভিডিওতে সাদাপোশাকে থাকা কয়েকজনকে লাঠি দিয়ে আন্দোলনকারীদের মারধর করতে দেখা যায়। এই ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হলো। দিল্লি পুলিশ পরে নিশ্চিত করে, ওই ব্যক্তিরা পুলিশ সদস্য ছিলেন। কয়েকজন পুলিশ কর্মকর্তার গায়ে ইউনিফর্ম বা নামের ব্যাজ ছিলো না। ঘটনায় জড়িত সব পুলিশ সদস্যকে শনাক্ত করার দাবি জানায় সিজেপি।
২১ আন্দোলনকারীদের চিকিৎসা ও আইনি সহায়তা প্রদানের জন্য ৮৫৮৮৮৩৩৫৪৮ নম্বরে একটি হেল্পলাইন চালুর ঘোষণা দিলেন অরবিন্দ কেজরিওয়াল।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে আটক করা হলো।
সোনম ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেন দিল্লি হাইকোর্ট। পরে ওয়াংচুকের অনুরোধে অভিজিৎ দীপকে অনশন ভাঙেন।
২২ রাজীব চক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটসহ ১৬-১৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দিলো ডিএমআরসি। এদিকে, প্রতিবাদসংক্রান্ত একটি আবেদনের জরুরি শুনানির আবেদন নাকচ করে দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সোনম ওয়াংচুককে অনশন শেষ করার আহবান জানালেন অভিজিৎ দীপকে। ‘১৫২টি প্রশ্নফাঁস/কিন্তু শাস্তি নেই’ স্লোগানটি আন্দোলনকারীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো। পরে মেদান্তা হাসপাতালে ওয়াংচুকের সাথে সাক্ষাতের পরিকল্পনা করলেন বিরোধী দলীয় সাংসদরা।
শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে লন্ডন, নিউইয়র্ক, টরন্টো, টোকিও, সিডনি ও বার্লিনে সমন্বিত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হলো।
২৩ মেদান্তা হাসপাতালে সোনম ওয়াংচুকের সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্ডিয়া জোটের নেতারা। তাঁকে আশ্বাস দিলেন, সংসদের বর্ষাকালীন অধিবেশনে তাঁর দাবির বিষয়টি গুরুত্বের সাথে তোলা হবে। এরপর ওয়াংচুক তাঁর অনির্দিষ্টকালের অনশন আনুষ্ঠানিকভাবে শেষ করেন।
২৪ শান্তিপূর্ণভাবে যন্তর মন্তরে জড়ো হয়ে সম্মিলিতভাবে সংবিধানের প্রস্তাবনা পাঠ করলেন হাজার হাজার সিজেপি আন্দোলনকারী। একই সময়ে, পরীক্ষাসংকট নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা দাবি করেন বিরোধী নেতারা।
৫০০রও বেশি জ্যেষ্ঠ আইনজীবী একটি সনদে স্বাক্ষর করলেন। এর মাধ্যমে নাগরিক সংগঠক ও শিক্ষার্থীদের সমাবেশের জন্য ২৪ ঘণ্টা বিনা মূল্যে আইনি সহায়তা দেয়ার ডেস্ক চালু করার উদ্যোগ নেয়া হলো।
২৫ সংবিধানের ১৪, ১৯ ও ২১ নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত মৌলিক অধিকারসংক্রান্ত সব জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানি সরাসরি সম্প্রচারের বাধ্যবাধকতা চালু করলো সাংবিধানিক বেঞ্চ।
পরীক্ষার প্রশ্নফাঁস ও অন্যান্য অনিয়মসংক্রান্ত ১৫২টি পিআইএল একত্র করে সোমবার (জুলাই ২৭, ২০২৬) শুনানির জন্য তালিকাভুক্ত করতে রাজি হলো সুপ্রীম কোর্ট। সাময়িকভাবে রাজপথের বিক্ষোভ বন্ধ রাখার ঘোষণা দিলো সিজেপি।
Xয়ে পদত্যাগের ঘোষণা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পরীক্ষায় অনিয়ম নিয়ে ব্যাপক জনবিক্ষোভ, সংসদে প্রশ্ন এবং যন্তর মন্তরে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেন তিনি।
পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করলো কেন্দ্রীয় সরকার। একইসাথে প্রশ্নফাঁসবিরোধী আইন আরও কঠোর করা হলো। এনটিএর ৪৭ কর্মকর্তার চাকরি বাতিল করা হলো। যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হলে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক এই সিদ্ধান্তকে “গণতন্ত্রের বিজয়” বলে স্বাগত জানালেন।
২৬ যন্তর মন্তরের বিক্ষোভ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পর ভবিষ্যতে ভর্তি পরীক্ষা তদারকির জন্য অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিদের নিয়ে একটি স্বাধীন নজরদারি প্যানেল গঠনের অনুমোদন দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা।
ভারতের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানালো, পরীক্ষার নিয়মসংক্রান্ত জনস্বার্থ মামলাগুলোর চূড়ান্ত আদেশ দিতে সোমবার (জুলাই ২৭, ২০২৬) সকালে তিন বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানি হবে।
জাতীয় পরীক্ষার জন্য ৫ সদস্যের বিচারিক ওম্বুডসম্যান প্যানেল গঠন এবং প্রতিটি পরীক্ষার ডিজিটাল অডিটের প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ বাধ্যতামূলক করে নতুন নির্দেশিকা জারি করলো শিক্ষা মন্ত্রণালয়।
২৯ ঝাড়খণ্ডে শুরু হলো শিক্ষার্থী বিক্ষোভ।
৩০ দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়ন নিয়ে বিতর্কের মধ্যে সংসদে কণ্ঠভোটে পাস হলো অ্যান্টি-পেপার-লিক বিল ২০২৬।
১০০ কোটি রুপির বেশি ঋণ অবলোপন করা গ্রাহকদের তথ্য প্রকাশে অস্বীকৃতি জানালো ব্যাংক অব বরোদা।
৩১ বিরোধীদের প্রতিবাদের মধ্যেই লোকসভায় কোন আলোচনা ছাড়াই পাস হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল ২০২৬।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং রানার বক্তব্য নিয়ে তাঁর বিরুদ্ধে বিশেষাধিকার নোটিশ দিলেন সাংসদ কে. সি. ভেনুগোপাল।জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ৫৪তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন বর্ষা অশোক আগলাওয়ে। তিনি এই পদে অধিষ্ঠিত হওয়া প্রথম নারী।
২০২০ সালের দিল্লি দাঙ্গায় গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা অঙ্কিত শর্মাকে হত্যার দায়ে সাবেক আম আদমি পার্টির (এএপি) কাউন্সিলর তাহির হুসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো।
মুম্বাইয়ের ভিওয়ান্ডিতে মেরামতের সময় একটি ভবন ধ্বসে অন্তত ১০ জন নিহত।
আগস্ট ১ অন্ধ্রপ্রদেশের ভোগাপুরামে আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি।জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।কেরালায় বৃষ্টিজনিত ঘটনায় ৮ ব্যক্তি নিহত।
৩ তিন নারী ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে খালাস দিলো আদালত।
৮ মল্লিকার্জুন খাড়গের সমাবেশের পর হালদোয়ানির রামলীলা ময়দানে শুদ্ধিকরণ অনুষ্ঠান আয়োজন করলো একটি হিন্দুত্ববাদী গোষ্ঠী।
১৩ ২০২৪ ও ২০২৫ সালের সংগীত নাটক আকাদেমি ফেলোশিপ ও পুরস্কার প্রদান করলেন প্রেসিডেন্ট মুর্মু।
উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেলে ভূমিধ্বসের কারণে দেখা দেয়া আকস্মিক বন্যায় ৭ ব্যক্তি নিহত ও ১৩ জন আহত হন।
১৭ বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে ৭ ব্যক্তি নিহত।
১৮ পাটনায় শুরু হলো শিক্ষার্থী বিক্ষোভ।
১৯ কলকাতার একটি হোটেলে আগুন গেলে ৯ ব্যক্তি নিহত।
২১ ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের প্রধান পবন গোয়েঙ্কা জানালেন, ইসরো আর নিজে উৎক্ষেপণযান তৈরি করবে না; ভবিষ্যতে বেসরকারি খাত এসব তৈরি করবে।
২৫ সুবাশ চন্দ্রের ঋণ পরিশোধের পরিকল্পনা অনুমোদন দিলো ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের একটি বিশেষ বেঞ্চ। ২২,০০৬.৫৭ কোটি রুপির দাবির বিপরীতে ৬.৫ কোটি রুপি পরিশোধ করবেন সুবাশ।
২৬ ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ভারতীয় বেসরকারি কোম্পানিগুলোর কাছে হস্তান্তরের অনুমতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সেপ্টেম্বর ৫ ২০১৩ সালের দারভা উপত্যকা নকশাল হামলায় অভিযুক্ত ১০ জনকেই দোষী সাব্যস্ত করলো বস্তারের একটি বিশেষ এনআইএ আদালত।
৬ দিল্লিতে পাঁচতলা একটি ভবন ধ্বসে ৭ ব্যক্তি নিহত।
৮ ওড়িশার বালাশোর জেলার একটি জঙ্গল থেকে ৫টি শিশু ওরাংওটান উদ্ধার করা হলো।
১২-১৩ নয়া দিল্লিতে অনুষ্ঠিত হলো ১৮তম বিআরআইসিএস সম্মেলন।
১৫ আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সাথে সংঘর্ষে জড়ালে এতে দুই দেশই কূটনৈতিক প্রতিবাদ জানায়।
১৬ ২০১৩ সালের দারভা উপত্যকা নকশাল হামলায় দোষী সাব্যস্ত হওয়া ১০ জনকেই মৃত্যুদণ্ড দিলো বস্তারের একটি বিশেষ এনআইএ আদালত।
২০২৬, সেপ্টেম্বর ২৫-চলমান 2026 anti-CEC protests – Wikipedia।
সেপ্টেম্বর ২৭ ক্যাম্পাসে যৌন নির্যাতনের গুজবের জের ধরে পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ও এর আশেপাশের এলাকায় দাঙ্গা ছড়িয়ে পড়লো।
৩০ জম্মু ও কাশ্মীরের বুদগামে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হলেন লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার এবং ২০২৫ সালের পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী হাশিম মুসা।
কর্ণাটকের ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন আহত ও এক ব্যক্তি নিহত।
অক্টোবর ২ উত্তরপ্রদেশের গোরক্ষপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে একটি বাস ও ট্রেলারের সংঘর্ষে ৪ ব্যক্তি নিহত।
৩ অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী সিটির একটি কারখানায় এক বিস্ফোরণে ৫ ব্যক্তি নিহত।
৬ দিল্লিতে এক ভবন ধ্বসে ৬ ব্যক্তির মৃত্যু।
১০ ২০২৬ সালের সিইসিবিরোধী বিক্ষোভের আগে দিল্লিকে লকডাউনের আওতায় নিয়ে এলো কেন্দ্রীয় সরকার।
ফ্লাইদুবাই ফ্লাইট ১০৭৩ ছিনতাই প্রচেষ্টার ঘটনা তদন্তের জন্য একটি মামলা দায়ের করলো এনআইএ।
তথ্যসূত্র
আন্তোনভা, কোকা, বোনগার্দ-লেভিন, গ্রিগোরি, ও কতোভস্কি, গ্রিগোরি। ১৯৮৮। ভারতবর্ষের ইতিহাস। তৃতীয় সংস্করণ। মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ও দ্বিজেন শর্মা কর্তৃক অনূদিত। প্রগতি প্রকাশন।
আব্দুল্লাহ, শোয়েব। ২০২১। জানাজা থেকে স্বাধীনতা: কাশ্মীরে আজাদির লড়াই ও তার সাম্প্রতিক বৃত্তান্ত। আদর্শ।
ইসলাম, ড. শামসুল। ২০২২। আরএসএস: জাতীয়তাবাদের আড়ালে ফ্যাসিবাদ। তাসমিম মাহমুদ কর্তৃক রূপান্তরিত। রেড।
বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ। ২০২১। সংঘ পরিবারের ভিতরের কথা। একুশশতক।
বিজেপি পশ্চিমবঙ্গ
https://bjpbengal.org/
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি
https://cpimwestbengal.org/
রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।
BBC.
Bhatt, Chetan. 2001. Hindu Nationalism: Origins, Ideologies and Modern Myths. Berg.
Communist Party of India (Marxist-Leninist) Liberation
https://cpiml.org/
Doniger, Wendy. 2014. On Hinduism. Oxford University Press.
— 2018. Against Dharma: Dissent in the Ancient Indian Sciences of Sex and Politics. Yale University Press.
Al Jazeera.
Bagchi, Suvojit. 2021. “Bengal through the Decades: The More Things Change, Have they Stayed the Same?” Occasional Paper No. 310, Observer Research Foundation, April 2021.
Bhattacharya, Debraj. 2021. “The Many Faces of ‘Parivartan’: West Bengal under Mamata Banerjee 2011-2021”. Economic & Political Weekly 56 (17). https://ojs.epw.in/index.php/epw/article/view/30067.
Bhowmick, Sourjya. 2021. Gangster State: The Rise and Fall of the CPI(M) in West Bengal. Pan Macmillan, 2021.
DW.
Engineer, Asgar Ali. 2003. The Gujarat Carnage. Orient Longman.
Hindustan Times.
India Today.
INSIGHTSIAS.
Internet Movie Database (IMDb).
Kapoor, Coomi. 2015. The Emergency: A Personal History. Penguin Books.
Mansingh, Surjit. 2006. Historical Dictionary of India. 2nd ed. The Scarecrow Press.
Mcleod, John. 2015. The History of India. 2nd ed. Greenwood.
NDTV.
New York Times.
News 18.
Observer Research Foundation.
Outlook India.
Phillips, Douglas A., and Gritzner, Charles F. 2003. India. Chelsea House.
Singh, Nikky-Guninder Kaur. 2009. Sikhism. 3rd ed. Chelsea House.
The Hindu.
The Indian Express.
The Wire.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



