
কেপ ভার্দে
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
পূর্বসাল ৬৫০০-৬০১ সাল প্রাচীন নিকট প্রাচ্য – সময়রেখা।
পূর্বসাল ৪০০০-৬০০ সাল প্রাচীন আফ্রিকা – সময়রেখা।
সাল
৬০০-১৮০০ মধ্যযুগীয় আফ্রিকা – সময়রেখা।
৬৩২-১২৫৮ আরব-ইসলামী সাম্রাজ্য – সময়রেখা।
১৯২৪-৭৩ Amílcar Cabral – Wikipedia।
১৯৫৬ গিনি-বিসাউয়ে কেপ ভার্দের স্থানীয় বাসিন্দা আমিলকার কাবরাল কর্তৃক প্রতিষ্ঠিত হলো আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব গিনি অ্যান্ড কেপ ভার্দে (পিএআইজিসি)।
১৯৬০ গিনি-বিসাউয়ে পর্তুগিজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অনেক কেপ ভার্দেবাসী যোগ দেন। এই যুদ্ধে নেতৃত্ব দেয় পিএআইজিসি।
১৯৭৫ কেপ ভার্দে স্বাধীনতা লাভ করে এবং এমন একটি সংবিধান গ্রহণ করে যেখানে গিনি-বিসাউয়ের সঙ্গে একীভূত হওয়ার কথা বলা হয়।
১৯৮০ গিনি-বিসাউয়ে ক্যুদেতা হওয়ায় দেশটির সাথে একীভূত হওয়ার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এলো কেপ ভার্দে।
১৯৮১ পিএআইজিসিকে প্রতিস্থাপিত করলো আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অব কেপ ভার্দে (পিএআইসিভি) এবং পরিণত হলো দেশটির একমাত্র রাজনৈতিক দলে।
১৯৯১ কেপ ভার্দের প্রথম মুক্ত নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন আন্তোনিও মাসকারেনহাস মন্তেইরো।
১৯৯২ একটা নতুন সংবিধান বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করলো।
১৯৯৬ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন আন্তোনিও মাসকারেনহাস মন্তেইরো। সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন মাভ করে তাঁর দল মুভমেন্ট ফর ডেমোক্রেসি (এমপিডি)।
২০০১ জানুয়ারি সংসদীয় নির্বাচনে পরাজয় মেনে নিলো সরকার। ফলে সাবেক ক্ষমতাসীন দল পিএআইসিভির আবার ক্ষমতায় ফেরার পথ তৈরি হয়।
মার্চ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পিএআইসিভির পেদ্রো পিরেজ। এমপিডি প্রার্থী কার্লোস ভেইগাকে তিনি মাত্র ১৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
২০০৬ জানুয়ারি-ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচনে জিতলো ক্ষমতাসীন পিএআইসিভি। একই সময়ে, হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বর্তমান প্রেসিডেন্ট পেদ্রো পিরেজ।
জুন সাও ভিসেন্তে দ্বীপে সামরিক মহড়ায় অংশ নিলো ন্যাটোর প্রায় ৭,০০০ সেনা। আফ্রিকায় এটিই ছিলো ন্যাটোর প্রথম বড়ো ধরনের সেনা মোতায়েন।
২০০৭ কেপ ভার্দেকে সংস্থাটির সদস্যপদ দেয়ার অনুমোদন দিলো বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাউন্সিল।
২০০৯ জুলাই ২৩ বিশ্ব বাণিজ্যসংস্থার (ডব্লিউটিও) সদস্যপদ লাভ করলো কেপ ভার্দে।
আগস্ট আফ্রিকার সাতটি দেশ সফরের অংশ হিসেবে কেপ ভার্দে সফর শেষ করলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন।
নভেম্বর ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
২০১০ ফেব্রুয়ারি সংসদীয় নির্বাচনে জিতলো ক্ষমতাসীন পিএআইসিভি।
জুলাই যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে বন্দি থাকা এক সিরীয়কে কেপ ভার্দেতে স্থানান্তর করা হলো।
অক্টোবর মাদক পাচার মোকাবিলা করার লক্ষ্যে ব্রাজিল ও কেপ ভার্দেসহ পশ্চিম আফ্রিকার ৭টি দেশের মধ্যে সহযোগিতার জন্য একটি প্রকল্প চালু করলো জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)।
২০১১ আগস্ট কেপ ভার্দের প্রেসিডেন্ট হলেন হোর্হে কার্লোস ফনসেকা।
ডিসেম্বর গায়িকা সিজারিয়া এভোরার মৃত্যুতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হলো। এভোরাকে মরনা সংগীতের অন্যতম সেরা শিল্পী বিবেচনা করা হয়। মরনা হলো এক ধরনের ব্লুজ সংগীত, যা কাবো ভার্দের ন্যাশনাল মিউজিক হিসেবে পরিচিত।
২০১৩ অন্যান্য ভাষায় দেশের নাম লেখার সময় সরকারি নামের অংশ হিসেবে পর্তুগিজ নাম কাবো ভার্দে ব্যবহার করার অনুরোধ জানালো কেপ ভার্দে সরকার।
২০১৪ কাবো ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতটি ঘটে। এতে দুটি গ্রাম ধ্বংস হয়ে যায়। প্রায় ১,৫০০ মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়।
২০১৬ মার্চ সংসদ নির্বাচনে জয়ী হলো এমপিডি।
এপ্রিল প্রধানমন্ত্রী হলেন এমপিডির ইউলিসিস কোরেয়া ই সিলভা।
তথ্যসূত্র
African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.
BBC.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



