
গ্রিস
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
পূর্বসাল ৬৫০০-৬০১ সাল প্রাচীন নিকট প্রাচ্য – সময়রেখা।
২০০০-১৪৫০ মিনোয়ান সভ্যতা।
১৭০০-১১০০ মাইসেনীয় সভ্যতা।
১১০০-১৪৬ প্রাচীন গ্রিস – সময়রেখা।
পূর্বসাল ৭৫৩-৪৭৬/৪৮০ সাল প্রাচীন রোম – সময়রেখা।
৮০০-৪৭৯ সেকেলে গ্রিস।
৪৮০-৩২৩ ধ্রুপদী গ্রিস।
৩২৩-৩০ হেলেনীয় গ্রিস।
৩১২-৬৩ Seleucid Empire – Wikipedia।
৩০৫-৩০ Ptolemaic Kingdom – Wikipedia।
২০০-১০১ এ সময় নাগাদ গ্রিস তার গৌরব হারিয়ে রোমক সাম্রাজ্যের এক মামুলি প্রদেশে পরিণত হয়।
সাল
২২৪-৬৫১ Sasanian Empire – Wikipedia।
৩৩০-১৪৫৩ Byzantine Empire – Wikipedia।
১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি – সময়রেখা।
১৪৫৩ ফাতিহ সুলতান মেহমেতের হাতে কন্সটান্টিনোপলের পতন ঘটে*, এতে এশিয়া মাইনর ও বলকানে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় ওসমানি সুলতানশাহি।
* পূর্ব রোমক সাম্রাজ্য, তথা বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান।
১৮২১-২৯ ওসমানি সুলতানশাহির বিরুদ্ধে যুদ্ধ করে গ্রিকদের স্বাধীনতালাভ।
১৮৩০-৩৯ গ্রিসের জাতীয় সংসদ হেলেনিক পার্লামেন্ট গঠিত হল।
১৮৩১ স্বাধীন গ্রিসের প্রথম রাজা হলেন বাভারিয়ার রাজকুমার অটো।
১৮৬৩ রাজা অটোকে ক্ষমতাচ্যুত করা হল, গ্রিকদের নতুন রাজা ডেনমার্কের প্রিন্স উইলিয়াম।
১৮৯৪-১৯২৪ ৩০ বছর ধরে প্রথমে ওসমানি সুলতানশাহি, তারপর তরুণ তুর্কি, ও শেষে দুনিয়াবি প্রজাতন্ত্রীরা তুরস্কের সংখ্যালঘু অ্যাসিরীয়, আরমানি, ও গ্রিক খ্রিস্টানদের ওপর এক ভয়াবহ ও পদ্ধতিগত গণহত্যা চালায়। আরমানি গণহত্যা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা ছিল এই বৃহত্তর গণহত্যার একটি অংশ। (Morris & Ze’evi 2019)
১৮৯৬ এথেন্সে প্রথমবার আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হল।
১৯০১ থেসালোনিকির পোতাশ্রয়ের উদ্বোধন।
১৯১২-১৩ প্রথম বলকান যুদ্ধ, ওসমানি সুলতানশাহির বিরুদ্ধে যুদ্ধে নামল বলকান লীগ (গ্রিস, বুলগারিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো)। যুদ্ধে বলকান লীগ জেতে। এই যুদ্ধে ওসমানিদের কাছ থেকে গ্রিকরা লাভ করে ক্রিট, এপিরুস, ম্যাকিদোনিয়া, ও উত্তর ইজিয়ান সাগর।
১৯১৩ দ্বিতীয় বলকান যুদ্ধ, বুলগারিয়ার বিরুদ্ধে গ্রিস আর সার্বিয়া যুদ্ধে নামে, ওসমানি সুলতানশাহি স্বতন্ত্রভাবে বুলগারিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধে বুলগারিয়া হারে। এই যুদ্ধে বুলগারদের কাছ থেকে গ্রিকরা লাভ করে পশ্চিম থ্রেস।
১৯১৪-১৮ World War I – Wikipedia।
১৯১৪ গ্রিস মিত্রশক্তির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।
১৯১৯-২২ গ্রিস তুরস্ক যুদ্ধ। যুদ্ধে গ্রিকরা পরাজিত হয়। তাদের ইওরোপীয় মিত্ররা আনাতোলিয়া ছেড়ে পালিয়ে যায়।
১৯২২ স্মিরনা হত্যাযজ্ঞ।
১৯২৩ লসানে চুক্তির মধ্য দিয়ে গ্রিস থেকে তুর্কি আর তুরস্ক থেকে গ্রিকদেরকে জোরপূর্বক অভিবাসিত করার ভিত্তি স্থাপিত হয়।
১৯২৪ গ্রিকরা রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ভোট দিলেন; আর এর মধ্য দিয়ে, গ্রিস আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্রে পরিণত হল।
১৯৩৫ গ্রিসে রাজতন্ত্র পুনর্বহাল।
১৯৩৬ সেনাপতি আয়োআনিস মেটাজাস একটি ডানপন্থী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করলেন।
১৯৩৯-৪৫ World War II – Wikipedia।
১৯৪০ ইতালীয় ফ্যাশিস্ত বেনিতো মুসোলিনির বাহিনীগুলো ইতালি অধিকৃত আলবানিয়া থেকে গ্রিসে আক্রমণ করে, কিন্তু তাদেরকে রুখে দেয়া হয়।
১৯৪১ সেনাপতি মেটাজাসের মৃত্যু। জার্মান নাৎসিরা গ্রিস দখল করে নিল। অধিকৃত গ্রিসে দুর্ভিক্ষে ১ লক্ষ মানুষ প্রাণ হারালেন।
১৯৪২-৪৪ নাৎসিদের বিরুদ্ধে গ্রিকরা ব্যাপক প্রতিরোধ গড়ে তুললেন। প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটা অংশ ছিলেন রাজতন্ত্রী। আরেকটা অংশ কমিউনিস্ট।
১৯৪৪ ব্রিটিশ আর গ্রিক বাহিনীগুলোর সম্মিলিত প্রতিরোধের মুখে নাৎসিরা গ্রিস ছেড়ে যেতে বাধ্য হল। ব্রিটিশদের সহায়তায় গ্রিসের প্রধানমন্ত্রী হলেন জর্জিয়াস পাপেনদ্রেউ। কমিউনিস্টরা প্রতিবাদ জানালে দেশটিতে সংঘাত দেখা দেয়।
১৯৪৬ গ্রিসের জাতীয় নির্বাচনে রাজতন্ত্রীরা সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতেন।
১৯৪৬-৪৯ গ্রিসে কমিউনিস্ট আর রাজতন্ত্রীদের মধ্যে গৃহযুদ্ধ, যুদ্ধে শেষ পর্যন্ত কমিউনিস্টরা হেরে যায়। এসময় তুরস্ক ছাড়া দেশটির বাকি সব প্রতিবেশী রাষ্ট্রে কমিউনিস্টরা ক্ষমতা দখল করে। স্নায়ুযুদ্ধের পুরোটা কালপর্ব জুড়ে গ্রিস ছিল দক্ষিণপশ্চিম ইওরোপের একমাত্র অকমিউনিস্ট শাসিত দেশ।
১৯৫২ গ্রিসে একটি নতুন সংবিধান গৃহীত হল। এতে বলা হল, গ্রিস একটি রাজত্ব, যা সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হবে। এ বছরই দেশটি ন্যাটোতে যোগদান করে।
১৯৫৫ গ্রিসের প্রধানমন্ত্রী হলেন কন্সটান্টিনোস কারামানলিস।
১৯৬৪ গ্রিসের নতুন রাজা হলেন দ্বিতীয় কন্সটান্টাইন।
১৯৬৭ গ্রিক সেনাবাহিনীর একদল ডানপন্থী কর্মকর্তা রাজা দ্বিতীয় কন্সটান্টাইনকে এক ক্যুদেতার মাধ্যমে ক্ষমতাচ্যুত করে। কর্নেল জর্জ পাপাদোপোলুস দেশটির প্রধানমন্ত্রী হলেন। শত শত রাজনৈতিক কর্মী জেলজুলুমের শিকার হলেন।
১৯৭৩ রাজতন্ত্র বিলুপ্ত করে দিয়ে গ্রিসকে প্রজাতন্ত্র ঘোষণা করা হল। জর্জ পাপাদোপোলুস প্রেসিডেন্ট হলেন। এক রক্তপাতহীন ক্যুদেতার মধ্য দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করলেন সামরিক পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল দেমেত্রিওস আয়োনিডিস।
১৯৭৪ অবশেষে দেমেত্রিওস আয়োনিডিস সরকারের পতনের মধ্য দিয়ে গ্রিসে ডানপন্থী সামরিক একনায়কতন্ত্রের অবসান ঘটল।
১৯৭৫ নতুন সংবিধান গ্রিসকে সংসদীয় প্রজাতন্ত্র ঘোষণা করল, তবে কিছু নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রেখে দেয়া হল।
১৯৮১ গ্রিস ইওরোপীয় ইকোনমিক কমিউনিটিতে (ইইসি) যোগদান করে, পরবর্তীতে যার পুনঃনামকরণ হয় ইওরোপীয় ইউনিয়ন। দেশটিতে প্রথমবারের মত নির্বাচনে জিতে ক্ষমতায় আসল আন্দ্রিয়াস পাপানদ্রিউর প্যানহেলেনিক সোশালিস্ট মুভমেন্ট (পাসোক)। পরবর্তী দুই দশক ধরে পাসোকই ছিল গ্রিসের সবচে শক্তিশালী ও প্রভাবশালী রাজনৈতিক দল।
১৯৮৭ ইউনেস্কো ডেলফিকে বিশ্ব ঐতিহ্য সাইট ঘোষণা করল।
১৯৯০ গ্রিসে কন্সটান্টাইন মিতসোতাকিসের নেতৃত্বে সরকার গঠন করল মধ্য-ডানপন্থী নিয়া দেমোক্রাতিয়া পার্টি।
১৯৯১ গ্রিস আর ম্যাকিদোনিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটল।
১৯৯৫ ম্যাকিদোনিয়ার সাথে গ্রিসের সম্পর্ক স্বাভাবিকীকৃত করা হল।
১৯৯৯ এথেন্সে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প হল। এতে ১৫০ জন মানুষের মৃত্যু ঘটে। ৩৫,০০০ ঘরবাড়ি ধবংস বা ক্ষতিগ্রস্ত হয়।
২০০০ জানুয়ারি ১ শেনগেন জোনে যোগ দিল গ্রিস।
২০০১ গ্রিস ইওরোজোনে প্রবেশ করল। এ বছর পর্যন্ত গ্রিসের মুদ্রা ছিল দ্রাখমা। আনুষ্ঠানিকভাবে মুদ্রা পরিবর্তন করে ইওরো গৃহীত হল।
২০০৪ গ্রিসের জাতীয় নির্বাচনে জিতল নিয়া দেমোক্রাতিয়া পার্টি। এ বছরই এথেন্সে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস।
২০০৫ থেসালোনিকির নিকটবর্তী আথোস পাহাড়, যা গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারীদের একটি তীর্থক্ষেত্র, পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২০০৬ এ সময় নাগাদ গ্রিসের থ্রেস অঞ্চলে জাতিগত সংখ্যালঘু হিসেবে বাস করছেন প্রায় ১০০,০০০ তুর্কি। আরেক জাতিসংঘ সংখ্যালঘু আলবানীয়দের সংখ্যা ৫ লাখ। গ্রিসের জনসংখ্যার ৯৮ শতাংশই গ্রিক, এবং উগ্র জাতীয়তাবাদী আবেগের কারণে গ্রিস রাষ্ট্র এই তুর্কি ও আলবানীয়দের হয় উপেক্ষা করে আর না হয় গ্রিক বলে চালিয়ে দেয়।
২০০৯ গ্রিসের ঋণ সংকট শুরু, নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়।
২০১৩ গ্রিসে তরুণদের বেকারত্বের হার ৬০ শতাংশে পৌঁছাল।
২০১৫ গ্রিসের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সাইরিজার অ্যালেক্সিস সিপ্রাস। ইইউয়ের বেইলআউট শর্তাবলীর পক্ষেবিপক্ষে গণভোট ডাকা হল। অধিকাংশ ভোটার বেইলআউট শর্তাবলীর বিপক্ষে ভোট দিলেন।
২০১৭ ইয়ানিস ভারুফাকিস, অ্যাডাল্টস ইন দ্য রুম: মাই ব্যাটেল উইদ দ্য ইওরোপিয়ান অ্যান্ড আমেরিকান ডিপ এস্টাবলিশমেন্ট।
২০১৮ ফেব্রুয়ারি গ্রিসে অর্থনৈতিক বর্ধনশীলতা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করায় ক্রেডিট রেটিংস সংস্থা ফিচের মূল্যায়নে দেশটির উন্নতি ঘটল।
জুন ম্যাকিদোনিয়ার আনুষ্ঠানিক নাম নিয়ে গ্রিস আর ম্যাকিদোনিয়ার মধ্যে ২৭ বছর ধরে যে বিবাদ চলে আসছিল, দেশ দুটি এক ঐতিহাসিক চুক্তি সই করার মধ্য দিয়ে তার অবসান ঘটাল।
২০১৯ জুলাই গ্রিসে নির্বাচনে মধ্য-ডানপন্থী নিয়া দেমোক্রাতিয়া পার্টির ভূমিধবস বিজয়, দেশটির প্রধানমন্ত্রী হলেন কিরিয়াকস মিতসোতাকিস।
ইয়ানিস ভারুফাকিস, টকিং টু মাই ডটার: আ ব্রিফ হিস্ট্রি অফ ক্যাপিটালিজম।
ভ্যান লিংই, ক্লিফস অফ ফ্রিডম।
২০২১ গ্রিগরিস কারান্তিনাকিস, স্মিরনা।
২০২৩ ইয়ানিস ভারুফাকিস, টেকনোফিউডালিজম: হোয়াট কিলড ক্যাপিটালিজম।
২০২৬ জানুয়ারি ৪ বিমান চলাচলের রেডিও ফ্রিকোয়েন্সিতে ব্যাপক বিঘ্ন ঘটায় গ্রিসের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। ফলে, দেশজুড়ে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হল।
১৫ অলাভজনক সংস্থা ইমার্জেন্সি রেসপন্স সেন্টার ইন্টারন্যাশনালের ২৪ জন স্বেচ্ছাসেবককে খালাস দিল লেসবসের একটি আদালত। যারা তুরস্ক থেকে গ্রিসে আসা অভিবাসীদের উদ্ধার প্রচেষ্টার কালে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত। এদের মধ্যে সিরীয় সাঁতারু সারাহ মারদিনিও ছিলেন।
২১ গ্লিফাদা ও অ্যাস্ট্রোসে ঝড় সম্পর্কিত পৃথক দুটি ঘটনায় ২ ব্যক্তি নিহত।
২৬ ত্রিকালার কাছে ভায়োলান্টা বিস্কুট কারখানায় বিস্ফোরণে ৫ ব্যক্তি নিহত।
ফেব্রুয়ারি ৩ কিওসের উপকূলে অভিবাসী বহনকারী একটি স্পিডবোট হেলেনিক কোস্ট গার্ডের একটি টহল জাহাজের সাথে সংঘর্ষে লিপ্ত হলে এতে ১৫ জন নিহত হন।
৮ থেসালোনিকির অ্যারিস্টটল বিশ্ববিদ্যালয়ে অভিযানের পর দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে একটি সশস্ত্র মব হামলার ঘটনায় ৩১৩ জন গ্রেপ্তার।
২১ ক্রিটের কালোই লিমেনেস উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে ৪ যাত্রী নিহত হন, আরও ৩০ জন নিখোঁজ।
মার্চ ২ ২০২৬ সালে ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের যুদ্ধের প্রেক্ষাপটে সাইপ্রাসে ইরানি ড্রোন হামলার জবাবে দ্বীপটিতে দুটি ফ্রিগেট এবং দুটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিলো গ্রিস সরকার।
৮ এপিরুসে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলে এতে প্রায় ১৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
১৬ এস্তোনিয়ার প্রেসিডেন্টকে বহনকারী ফ্রন্টেক্সের একটি টহল নৌকা কাস্তেলোরিজোর কাছে উল্টে গেলো। ৪ জন আহত।
এপ্রিল ৩ সাংসদদের দ্বারা ইইউ থেকে প্রাপ্ত কৃষি ভর্তুকির অপব্যবহারের সমালোচনার মুখে মন্ত্রিসভায় রদবদল করলেন প্রধানমন্ত্রী মিটসোটাকিস। কৃষিমন্ত্রী কস্তাস সিয়ারাস, বেসামরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোগিয়ানিস এবং উপ-স্বাস্থ্যমন্ত্রী দিমিত্রিস ভার্টজোপোলুসকে অপসারণ করা হলো।
৮ ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করলো গ্রিক সরকার যা ২০২৭ সাল থেকে কার্যকর হবে।
২৮ অ্যাথেন্সে একই বন্দুকধারীর চালানো পৃথক দুটি গোলাগুলিতে ৪ জন আহত।
মে ৭ লেফকাডার উপকূলে একটি ইউক্রেনীয় নৌবাহিনীর ড্রোন আবিষ্কৃত হলো।
২১ ২৩ বছর কারাভোগের পর প্যারোলে মুক্তি পেলেন রেভল্যুশনারি অর্গানাইজেশন ১৭ নভেম্বরের প্রধান আলেকজান্দ্রোস গিওতোপোলুস।
জুলাই ১ থেসালোনিকিতে নিউ ডেমোক্রেসি পার্টির সদস্যদের বাড়িতে অগ্নিবোমা হামলা। এতে এক ব্যক্তি নিহত হন। তিন জন আহত।
৯ জাকিন্থোস আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হলো হেলেনিক বিমান বাহিনীর একটি জেনারেল ডায়নামিক্স এফ-১৬ ফাইটিং ফ্যালকন। বিমানটিতে আগুন ধরে যায়। তবে পাইলটকে উদ্ধার করা হয়।
২৬ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেলো মাউন্ট অলিম্পাস।
৩০ ২০২৬ সালের গ্রিসের দাবানল। ক্রিট থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হলো।
আগস্ট ২ ২০২৬ সালের গ্রিসের দাবানল। এলেফসিনা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পসাথাতে দুটি বেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে একজন বেঁচে যান, দুজন নিহত ও দুজন আহত হন।
১৬ ২০২৬ সালের গ্রিসের দাবানল। সালামিস দ্বীপে দাবানলে দুজন নিহত।
১৭ সিফনোস দ্বীপে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলেন মধুচন্দ্রিমায় থাকা একটি ব্রিটিশ দম্পতি আর তাঁদের গ্রিক পাইলট।
৩১ ৩ বিলিয়ন ইওরোর একটি অস্ত্র চুক্তি সই করলো গ্রিস ও ইসরায়েল।
সেপ্টেম্বর ৫ তানাগরা বিমান ঘাঁটিতে একটি বিমান প্রদর্শনী চলাকালে হেলেনিক বিমান বাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম ২ বিধ্বস্ত হলো। এতে দুই পাইলট নিহত হন।
১৫ কারাগার থেকে মুক্তি পেলেন নব্য-নাৎসি রাজনীতিবিদ ইলিয়াস কাসিডায়ারিস।
তথ্যসূত্র
করোভকিন, ফিওদর। ১৯৮৬। পৃথিবীর ইতিহাস: প্রাচীন যুগ। দ্বিতীয় সংস্করণ। মূল রুশ থেকে হায়াৎ মামুদ কর্তৃক অনূদিত। প্রগতি প্রকাশন।
BBC.
European Union.
Johnston, Derek. 2017. A Brief History of Philosophy: From Socrates to Derrida. Bloomsbury.
Morris, Benny, and Ze’evi, Dror. 2019. The Thirty-Year Genocide: Turkey’s Destruction of Its Christian Minorities, 1894-1924. Harvard University Press.
Pavlovi´c, Zoran. 2006. Greece. Chelsea House.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



