
তুরস্ক
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
৩০০০-২০০১ হুররীয়রা আনাতোলিয়ায় বসতি স্থাপন করতে শুরু করল। এ সময় মর্মর সাগর আর ইজিয়ান সাগরের পারে সভ্যতার অস্তিত্ব ছিল নিশ্চিতভাবে বলা যায়। কারণ কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে এ সময় অস্তিত্বশীল ছিল এমন হিসালরিক নামের এক প্রাচীন শহরের কথা জানা গেছে।*
* হিসালরিকই হোমারের মহাকাব্য ইলিয়াডয়ের ট্রয় নগরী।
২৭০০ মধ্য আনাতোলিয়ার আদিবাসী জনগোষ্ঠী হাত্তিরা সুমেরীয় সভ্যতার সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলল।
২৫০০ হাত্তিদের নগররাষ্ট্রগুলো রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হল হাত্তুসা।
২৩২০ আক্কাদের সারগন হাত্তিদের অঞ্চলে আক্রমণ চালালেন, কিন্তু হাত্তুসা দখল করতে ব্যর্থ হলেন।
২২০০ সারগনের নাতি ও আক্কাদীয় রাজা নারাম-সুয়েন হাত্তিদের অঞ্চলে অভিযান চালালেন। তাঁকে বাধাপ্রদান করলেন হাত্তিদের রাজা পামবা। এসময় হাত্তীয় নগর রাষ্ট্রগুলোতে শিল্পের সমৃদ্ধি ঘটছে।
২০০০ হাত্তি সংস্কৃতি এ সময় উৎকর্ষের শিখরে আছে।
১৭৫০-১৩০০ ট্রয় নগরী এ সময় উৎকর্ষের শিখরে আছে।
১৭০০-১২০০ হিত্তীয় সাম্রাজ্য।
১৭০০ হিত্তীয় গোষ্ঠী হাত্তিদের অঞ্চলে হামলা চালাল ও হাত্তিদের রাজধানী হাত্তুসা ধ্বংস করে দিল, হিত্তীয় সাম্রাজ্যের উত্থান ঘটল।
১৬৫০ হিত্তীয় যোদ্ধা-রাজা হাত্তুসিলি হাত্তিদেরকে সম্পূর্ণরূপে অধীনস্ত করলেন। হিত্তীয়দের রাজধানী হিসাবে হাত্তুসাকে পুনঃনির্মাণ করা হল। হাত্তিদেরকে হিত্তীয় সংস্কৃতিতে আত্মীকৃত করে নেয়া হল।
১৬০০-৮০০ সিরিয়ার আলেপ্পো এ সময় হিত্তীয়দের নিয়ন্ত্রণে আছে।
১৫৯৫ হিত্তীয়দের রাজা মুরসিলিস ধবংস করলেন বাবেল। আমোরীয় শাসনের অবসান। বাবেলের অন্ধকার যুগয়ের শুরুয়াত।
১৫০০-১২০০ তুরস্ক আর আর্মেনিয়ায় আদিবাসী গোষ্ঠীদের হায়াসা-আজ্জি কনফেডারেশন সমৃদ্ধি লাভ করছে।
১৩৮০ হিত্তীয়দের রাজধানী হাত্তুসাকে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিল কাসকা নামের একটি দখলদার গোষ্ঠী। হিত্তীয় সাম্রাজ্যে প্রথমবারের মত লোহা ব্যবহৃত হচ্ছে।
১৩৫০-১২৫০ হিত্তীয় সাম্রাজ্য এ সময় উৎকর্ষের চূড়ায় আছে।
১৩৩৪ সামোসের ডুরিসের মতে, ট্রয় যুদ্ধ ঘটার বছর।
১৩৪৪-২২ হিত্তীয়দের রাজা প্রথম সুপ্পিলুলিউমা মিত্তানিদের রাজধানী ওয়াশুকান্নি ধবংস করে দিলেন এবং দ্বিতীয় আর্তাতামাকে পুতুল শাসক হিসাবে মিত্তানি সাম্রাজ্যের সিংহাসনে বসালেন।
১৩২১ মিত্তানি সাম্রাজ্যের পশ্চিমাঞ্চল দখল করে নিল হিত্তীয়রা।
১৩২০ হায়াসা-আজ্জি কনফেডারেশনের ওপর হামলা চালালেন হিত্তীয়দের রাজা দ্বিতীয় মুসিলি।
১২৭৪ কাদেশের যুদ্ধ, সিরীয় শহর কাদেশে মিসরের ফারাও দ্বিতীয় রামেসিস আর হিত্তীয় রাজা দ্বিতীয় মুওয়াতাল্লির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।
১২৫৮ মিসরের ফারাও দ্বিতীয় রামেসিস ও হিত্তীয়দের সম্রাট তৃতীয় হাত্তুসিলির মধ্যে শান্তি চুক্তি সই।*
* নথিবদ্ধ ইতিহাসের প্রথম শান্তি চুক্তি বিবেচিত হয়।
১২৫০ হেরোডোটাসের মতে, ট্রয় যুদ্ধ ঘটার বছর।
১২৪৫ নিহরিয়ার যুদ্ধ, অ্যাসিরিয়ার সম্রাট প্রথম তুকুলতি-নিনুর্তা হিত্তীয়দের সম্রাট চতুর্থ তুদাহালিজাকে পরাজিত করলেন।
১২০০ নব্যহিত্তীয় রাজ্য হিসাবে লিডিয়ার উত্থান ঘটল। ফ্রিজীয় নামের একটি সমুদ্রবাসী গোষ্ঠী আনাতোলিয়ায় হামলা চালাল। হিত্তীয় সাম্রাজ্যের পতন।
১২০০-৬২৫ এ সময় আনাতোলিয়ার মধ্য ও পশ্চিমাঞ্চল ফ্রিজীয়দের নিয়ন্ত্রণে আছে।
১১৮৫-৬৮৭ এ সময় লিডিয়া শাসন করছে হেরাক্লীয় রাজবংশ।
১১৮৪ এরাতোস্থেনেসের মতে, ট্রয় যুদ্ধ ঘটার বছর।
৮৫০ ফ্রিজীয় রাজ্যের রাজধানী হয়ে উঠল গর্ডিয়াম।
৮০০-৭০০ মহাকবি হোমার এ সময়ই লিখছেন ইলিয়াড ও ওডিসি।*
* ইজিয়ান পারের শহর স্মিরনায় জন্মেছিলেন হোমার, আজকে অবশ্য শহরটি তুর্কি নামে পরিচিত: ইজমির।
৭৫০-৬০০ মধ্য আনাতোলিয়ায় ফ্রিজীয় রাজ্য; পূর্ব আনাতোলিয়ায় উরার্তু রাজ্য।
৭৩৮-৬৯৬ ‘মুশকির মিতার’ রাজত্বকাল।*
* প্রাচীন ফ্রিজীয় শিলালিপি ও অ্যাসিরীয় উৎসগুলোতে তাঁকে এই নামে উল্লেখ করা হয়েছে। গ্রিক পুরাণে মাইডাস নামে এক রাজার কথা বলা আছে, দেবতার বরে যিনি চাইলেই কোনকিছু স্পর্শ করে স্বর্ণ বানিয়ে ফেলতে পারতেন। অনেকে মনে করেন, ‘মুশকির মিতা’ই রাজা মাইডাস।
৭০৯ অ্যাসিরিয়ার রাজা দ্বিতীয় সারগনের সাথে জোট বাঁধলেন মুশকির মিতা।
৭০০-৫৪৬ এ সময় লিডিয়া শাসন করছে মার্মনা রাজবংশ।
৬৯৬ সিমেরীয়রা ফ্রিজিয়ার রাজধানী গর্ডিয়াম ধবংস করে দিল।
৬৮৭-৫২ এ সময় লিডিয়া শাসন করছেন রাজা গাইগেস। তিনি রাজ্যের সীমান্ত সম্প্রসারণ করেন। সার্ডিসকে লিডিয়ার রাজধানী করা হয়।
৬৩৫-৫৮৫ এসময় লিডিয়া শাসন করছেন রাজা আলিয়াত্তেস।*
* নথিবদ্ধ ইতিহাসের প্রথম কয়েনগুলো এসময়ই তৈরি হয় লিডিয়ায়, যা তৈয়ারে ব্যবহৃত হয়েছিল ইলেকট্রাম।
৬২৫ লিডীয়রা ফ্রিজিয়া থেকে সিমেরীয়দের তাড়িয়ে দিল ও ফ্রিজীয়দের রাজ্যটি জয় করে নিল।
৬০০-১ তুরস্কের পারসিক অধীনস্ততার কাল। বর্তমান ইস্তানবুল এ সময় একটি ছোট উপনিবেশ ছিল। গ্রিক শহর মেগারা ছেড়ে আসা বসতি স্থাপনকারীরা বসফরাসের ইওরোপীয় অংশে এটি স্থাপন করেছিল, তবে তখন এর নাম ছিল বাইজেন্টিয়াম।
৫৬০ লিডিয়ার রাজা ক্রসাস পারসিক সাম্রাজ্যে হামলা চালান।*
* এই হামলা চালানোর আগে পরামর্শের জন্য ক্রসাস ডেলফি আর থিবসের ওরাকলের কাছে গেলে দুই ওরাকলই তাঁকে জানায়, যুদ্ধে এক বৃহৎ সাম্রাজ্য ধবংস হবে। যুদ্ধ শেষে দেখা গেল ভবিষ্যৎবাণী সঠিক ছিল। যুদ্ধে আসলেই এক বৃহৎ সাম্রাজ্য ধবংস হয়ে যায়, আর সেই সাম্রাজ্যটি হল – লিডিয়া।
৫৫০ পারস্যে কুরুশ কর্তৃক প্রতিষ্ঠিত হল হাখমানেশি সাম্রাজ্য। ৩৩০ পূর্বসাল পর্যন্ত টিকে ছিল সাম্রাজ্যটি। ইংরেজিভাষী বিশ্বে সাইরাস দ্য গ্রেট নামে পরিচিত।
৫৫০-৫০১ কৃষ্ণসাগর আর ইজিয়ান সাগরের তীরে কিছু গ্রিক উপনিবেশ গড়ে ওঠে।
৫৪৭ ফ্রিজিয়া পারস্য সাম্রাজ্যের একটি সত্রপিতে* পরিণত হল।
* প্রাচীন ফারসি ভাষায় ‘সত্রপ’ বলতে প্রদেশরক্ষক বোঝায়, সংস্কৃতে ক্ষত্রপ এসেছে এই সত্রপ থেকে।
৩৩৪-৩৩ ম্যাকিদোনিয়ার সেকান্দার শা আনাতোলিয়ায় আসলেন, তাঁর কাছে আত্মসমর্পণ করল সার্ডিস।
৩২৩ মাত্র ৩২ বছর বয়সে সেকান্দার শার মৃত্যু। সেকান্দার শার এক সেনাপতি পারস্যের তখতে বসলেন। সেলুসীয় শাসন শুরু।
২৮০ সেলুসীয় সাম্রাজ্যের অংশ হয়ে গেল লিডিয়া।
১৩৩ লিডিয়া আর তাঁর রাজধানী সার্ডিস রোমক শাসনের অধীনস্ত হল।
৫০-১ তুরস্ক রুমিদের হাতে আসে। হাজার বছর ধরে রুমিরা শাসন করবে তুরস্ক। এরপর ওসমানি তুর্কিরা রুমিদের হাত থেকে এশিয়া মাইনরের দখল নেবেন।
১৭ এক ভূমিকম্পে লিডিয়ার ১২টি শহর ধবংস হল, এর একটি ছিল লিডীয়দের রাজধানী সার্ডিস।
সাল
১৩ অগাস্টাস সীজার, ডিডস।
৬০-১০০ সুসমাচারগুলো এ সময়ই কখনো লিখিত হয়ে থাকবে।
৭০ আনুমানিক এ সময়ই কখনো সিরিয়া বা এশিয়া মাইনরে (আনাতোলিয়া, বর্তমান তুরস্কের অধিকাংশ অঞ্চল) লিখিত হয় মার্কের সুসমাচার, যা আদিতম সুসমাচার বলে বিবেচিত।
১২৪ লিডিয়া সফর করলেন রোমক সম্রাট হাদ্রিয়ান।
২০১-৩০০ তুর্কিচভাষীরা মঙ্গোলিয়ার আলতাই পাহাড় থেকে নেমে আসেন। আজকের তুর্কিদের পূর্বসূরী। তুরস্ক ছাড়াও মূলত মধ্য এশিয়ার দেশগুলোতে তুর্কিচভাষীরা বাস করেন, চীনের ঝিনঝিয়াংয়ের উইঘুর মুসলমানরাও তুর্কিচভাষী।
২১৫ লিডিয়া সফর করলেন রোমক সম্রাট কারাকাল্লা।
৩০১-৪০০ রুমি সাম্রাজ্য পূর্ব পশ্চিমে ভাগ হয়ে যায়। এই বিভাজনের প্রভাব এশিয়া মাইনরের ওপর পড়ে। এই শতাব্দীতেই অ্যাটিলা দ্য হুন ইওরোপে হামলা চালান, যিনি একটি তুর্কি গোত্রের নেতা ছিলেন।
৩২৫ নিসিয়ার* কাউন্সিল, রোমক সম্রাট কনস্টান্টাইনের তত্ত্বাবধানে খ্রিস্টানদের প্রথম নিখিল সাম্রাজ্য কাউন্সিল অনুষ্ঠিত হল।
* বর্তমান তুরস্কের ইজনিক।
৩৩০ প্রাচীন গ্রিক শহর বাইজান্টিয়ামে একটি নতুন খ্রিস্টান শহর নির্মাণ করলেন কনস্টান্টাইন। নাম দিলেন কনস্টান্টিনোপল।* নবগঠিত শহরটিকে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী করা হল।**
* বর্তমান তুরস্কের ইস্তানবুল।
** আজকে বাইজেন্টাইন সাম্রাজ্য আর পূর্ব রোমক সাম্রাজ্য পদ দুটি সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এটা মনে রাখা দরকার, পূর্ব রোমক সাম্রাজ্যের নাগরিকরা নিজেদেরকে রুমি বিবেচনা করতেন। গ্রিক ভাষায় কথা বললেও আচারব্যবহারে রুমি ছিলেন। তারা কখনোই নিজেদের মাতৃভূমিকে বাইজেন্টাইন বলেননি। কিন্তু অতিকথা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাইজেন্টাইন। শব্দটি ব্যবহারিক কারণে ইতিহাসের অংশ হয়ে গেছে। আজ আর এই ভুল শোধরানো সম্ভব নয়।
৪৭৬ জার্মান বর্বরদের আক্রমণে পশ্চিম সাম্রাজ্যের পতন ঘটে। পশ্চিম ইওরোপের অন্ধকার যুগয়ের সূচনা। তবে পূর্ব সাম্রাজ্যে কন্সটান্টিনোপলের বিকাশ ঘটা অব্যাহত থাকে।
৫৩৭ রোমক সম্রাট প্রথম জাস্টিনিয়ানের শাসনামলে বিখ্যাত ক্যাথেড্রাল আয়া সোফিয়ার নির্মাণ কাজ সমাপ্ত হয়। ১৪৫৩ সাল পর্যন্ত এটি দুনিয়ার সবচে বড় বাজনাতিন চার্চ ছিল, ফাতিহ সুলতান মেহমেত যেটিকে মসজিদে রূপান্তরিত করেন। ১৯৩৫ সালে মসজিদটিকে যাদুঘরে রূপান্তরিত করা হয়।
৬১৫ পারস্যের সাসানীয় সাম্রাজ্য সার্ডিসকে ধবংস করে দিল।
৬৩২-৬১ রাশিদুন খেলাফত।
৬৩৭ রাশিদুন খেলাফতের লেভান্ত* জয়, অঞ্চলটি থেকে বাইজেন্টাইনদেরকে বের করে দেয়া হল।
* সেকালের এশিয়া মাইনর আর ফিনিশিয়া নিয়ে গঠিত। বর্তমান তুরস্ক, সিরিয়া, আর লেবানন অঞ্চলটির অন্তর্গত। বৃহত্তর অর্থে গ্রিস আর মিসরের মধ্যবর্তী পুরো অঞ্চলটাকেই লেভান্ত বলা যেতে পারে।
৮০১-৯০০ সেলজুক তুর্কিরা বাগদাদের খলিফার মার্সেনারিতে পরিণত হয়।
১০৫৫ সেলজুক তুর্কিরা আক্রমণ চালিয়ে বাগদাদের নিয়ন্ত্রণ নয়। কাগজকলমে আব্বাসীয় খলিফা ক্ষমতায় রয়ে গেলেও কার্যত সেলজুকরাই এসময় থেকে রাজত্ব করতে থাকেন। দুই শতাব্দী পরে হালাকু খাঁর নেতৃত্বাধীন মঙ্গোলদের হামলায় আব্বাসীয় খেলাফতের আনুষ্ঠানিক অবসান ঘটবে।
১০৭১ মানজিকার্টের যুদ্ধ, সেলজুক তুর্কিদের হাতে বাইজেন্টাইনদের পরাজয়। আনাতোলিয়ায় তুর্কিদের প্রবেশ। ফিলিস্তিন সমেত পুরো সিরিয়া সেলজুক সুলতানশাহির অধীনস্ত।
১০৭১-৯৮ এ সময় ফিলিস্তিন শাসন করছেন তুরস্কের সেলজুক সুলতানশাহি।
১০৯৫ নভেম্বর ২৭ প্রথম ক্রুসেডের* ডাক দিলেন পোপ দ্বিতীয় আরবান। ঘোষিত উদ্দেশ্য ছিল, সেলজুক তুর্কিদের হাত থেকে পবিত্র ভূমি পুনরুদ্ধার করা।
* ক্রুসেড সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, (Asbridge 2010).
১২০৪ ক্রুসেডাররা কন্সটান্টিনোপলে হামলা করে স্থানীয় গ্রিক অর্থোডক্স চার্চের অনুসারী খ্রিস্টানদের ওপর গণহত্যা চালাল।
১২৬১ কন্সটান্টিনোপলকে ক্রুসেডারদের হাত থেকে উদ্ধার করা হল।
১২৬১-১৩১০ গাজী প্রিন্সিপালিটিগুলোর প্রতিষ্ঠা, ওসমানিদেরটাও যার অন্তর্গত ছিল।
১২৭৩ কোনিয়ার ঘূরন্ত দরবেশদের নেতা জালালুদ্দিন রুমির মৃত্যু।
১২৮৪-১৩২৪ ওসমানি সুলতানশাহির প্রতিষ্ঠাতা ওসমান গাজির জীবনকাল।
১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি।
১৯২২ নভেম্বর ১ ওসমানি সুলতানশাহি বিলুপ্ত করে দিল তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, ছয় শতাব্দীর সাম্রাজ্যের অবসান।
১৯২৩ অক্টোবর ২৯ তুরস্ককে একটি প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হল।*
* প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হলেন মোস্তফা কামাল পাশা, আতাতুর্ক।* আতাতুর্ক একটা উপাধি, এর অর্থ তুর্কিদের বাবা। বাবাও তুর্কি শব্দই, তুর্কি থেকে বাংলায় এসেছে। আতাতুর্কের তুরস্কে প্রথম গণতান্ত্রিক নির্বাচন আয়োজিত হয় এবং তুর্কি নারীদের ভোটাধিকার দেয়া হয়। তুর্কি সমাজের সেক্যুলারাইজেশনের উদ্যোগ নেয়া হয়। ইসলামপন্থীরা এই পরিবর্তনগুলো ভালো চোখে দেখেননি। সেক্যুলার জাতীয়তাবাদীরা আতাতুর্ককে আধুনিক তুরস্কের রূপকার হিসেবে দেখেন, আর ইসলামপন্থীরা দেখেন ওসমানি সুলতানশাহি বিলুপ্ত করা খলনায়ক হিসেবে।
১৯২৪ মার্চ ৩ ডিক্রি জারি করে খেলাফত বিলুপ্ত করে দিল তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
লসানে চুক্তির মধ্য দিয়ে গ্রিস থেকে তুর্কি আর তুরস্ক থেকে গ্রিকদেরকে জোরপূর্বক অভিবাসিত করার ভিত্তি স্থাপিত হল।
১৯২৫-৩৮ একগুচ্ছ তুর্কি অভ্যুত্থান দমন করল তুরস্ক।
১৯২৫ ওসমানি সুলতানশাহির পতন এবং কুর্দি ভাষা ও সংস্কৃতির প্রতি তুর্কি জাতীয়তাবাদীদের ক্রমবর্ধমাণ বৈরিতা তুরস্কের কুর্দিদের মধ্যে অভ্যুত্থানের মনোভাব উসকে দেয়। আজাদি নামে কুর্দি সামরিক কর্মকর্তাদের এক গোপন কমিটি বিদ্রোহের প্রস্তুতি নিতে শুরু করেন। তবে, আন্দোলনের নেতা হিসেবে আবির্ভূত হন শেখ সাঈদ। ১৯২৫ সালের বসন্তে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ইসলামি মূল্যবোধের অবক্ষয় ঘটানোর অভিযোগ এনে। ১০ হাজার কুর্দি যোদ্ধার এক বাহিনী নিয়ে দিয়ারবাকির ঘেরাও করেন সাঈদ। সরকারপন্থী কুর্দি গোত্রগুলোর সহায়তায় এই বিদ্রোহ দমন করে তুরস্ক, শেখ সাঈদকে ফাঁসিতে ঝুলায়।
১৯২৮ তুরস্কে প্রজাতন্ত্রের সেক্যুলারাইজেশনের উদ্দেশ্যে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বিষয়ক ধারা সরিয়ে দেয়া হল।
১৯৩০ আরারাত অঞ্চলের কুর্দি বিদ্রোহ দমন করল তুরস্ক।
১৯৩৭-৩৮ দেরসিম হত্যাযজ্ঞ। তুরস্কের দক্ষিণাঞ্চলের দেরসিম অঞ্চলে বিভিন্ন হিসাবে ১৩ থেকে ৭০ হাজার আলেভি কুর্দি নারী, পুরুষ, ও শিশুকে হত্যা করে তুর্কি জাতীয়তাবাদীরা। শ্বাসরোধ করে, জবাই করে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, পাহাড় থেকে ফেলে দিয়ে, ও পানিতে ডুবিয়ে সম্পন্ন করা হয় এই হত্যাযজ্ঞ। দেরসিমের নাম পাল্টে ফেলে রাখা হয় তুনসেলি। হাজার হাজার কুর্দি মধ্য আনাতোলিয়ায় নির্বাসিত হন। এটি ছিল অঞ্চলটির ‘তুর্কিকরণের’ বৃহত্তর পরিকল্পনার অংশ। ২০১১ সালের ২৩ নভেম্বর দেরসিম হত্যাযজ্ঞের জন্য তুরস্ক রাষ্ট্রের পক্ষে ক্ষমা প্রার্থনা করেন প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোয়ান।
১৯৩৮ ইস্তানবুলে আতাতুর্কের মৃত্যু। প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট হলেন ইসমেত ইনোনু।
১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের শুরুতে তুরস্ক নিরপেক্ষতা নীতি গ্রহণ করে।* ১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে নাৎসি জার্মানি ও সাম্রাজ্যিক জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তুরস্ক।
* প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সাথে মৈত্রীবন্ধনে আবদ্ধ থাকতে গিয়ে তার যে ক্ষতি হয়েছিল তার পুনরাবৃত্তি এড়াতেই এই সতর্কতা।
১৯৪২ মাহাবাদে গঠিত হল কোমালা জে.কে.। ইরাক, সিরিয়া, ও তুরস্কের কুর্দি জাতীয় আন্দোলনগুলোর সাথে এঁরা যোগাযোগ স্থাপন করেন। কুর্দিদের জন্য একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিনিধি পর্যায়ে আলোচনা করতে।
১৯৪৩-৪৪ প্রকাশিত হল কুর্দিভাষী জার্নাল নিশতিমান: মাতৃভূমি।
১৯৪৫ তুরস্কের জাতিসংঘে যোগদান।
১৯৪৬ তুরস্কে বহুদলীয় রাজনীতির সূচনা।
১৯৪৮ মে ১৪ ঐতিহাসিক ফিলিস্তিনের ওপর প্রতিষ্ঠিত হল ইসরায়েল রাষ্ট্র।
১৯৪৯ মার্চ ২৮ ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করল তুরস্ক।
গঠিত হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।*
* ন্যাটোর আনুষ্ঠানিক ভাষা দুইটি: ইংরেজি আর ফরাসি। ফরাসিতে সংগঠনটির নাম Organisation du Traité de l’Atlantique Nord. সংক্ষিপ্ত রূপ OTAN.
১৯৫০ আতাতুর্কের রিপাবলিকান পিপলস পার্টিকে (সিএইচপি) নির্বাচনে পরাজিত করে তুরস্কে ক্ষমতায় এল ডেমোক্রেটিক পার্টি (ডিপি)। তেল আবিবে প্রথম কূটনৈতিক মিশন খুলল। সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নাজিম হিকমেত।
১৯৫০-৬০ ডেমোক্রেটিক পার্টির শাসনামল।
১৯৫২ আতাতুর্কের নিরপেক্ষতা নীতি থেকে সরে ন্যাটোতে যোগ দিল তুরস্ক। স্নায়ুযুদ্ধের পুরোটা সময়ই তুর্কিরা মার্কিন মিত্র ছিল। মার্কিনীরা তুরস্ককে দেখেছে পশ্চিম এশিয়ায় কমিউনিস্ট সম্প্রসারণ ঠেকানোর একটা দুর্গ হিসেবে।
১৯৫৫ ইরান, পাকিস্তান, ও তুরস্কের সাথে বাগদাদ চুক্তি সই করল ইরাক; অন্যতম উদ্দেশ্য দেশটির কুর্দিদের নিয়ন্ত্রণ করা।
১৯৫৬ সুয়েজ সংকটের কারণে তুরস্ক-ইসরায়েল সম্পর্কের অবনতি ঘটল।
১৯৫৯ “বিচ্ছিন্নতাবাদ” ও “বিদেশি শক্তির মদতে জাতীয় ঐক্য দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার” অভিযোগে ৫০ জন কুর্দি ছাত্রকে গ্রেপ্তার করে তুরস্ক সরকার, যাঁদের একজন আটক অবস্থায় মারা যান। অংশত তীব্র আন্তর্জাতিক চাপের মুখে আর অংশত প্রমাণের অভাবে ১৯৬১ সালের জানুয়ারি মাসে গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেয়া হয়। দীর্ঘ আইনী লড়াইয়ের পর অবশেষে ১৯৬৪ সালে আঙ্কারার সুপ্রিম কোর্ট অফ অ্যাপিলস অফ টার্কি গ্রেপ্তারকৃতদের সব অভিযোগ থেকে দায়মুক্তি দেয়।
১৯৬০ মে ২০ তুরস্কে সামরিক ক্যুদেতা, প্রাথমিকভাবে উদারতার নয়া পর্ব।* ডেমোক্রেটিক পার্টির (ডিপি) প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেস উৎখাত।** দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত।
* তুরস্কে সেনাবাহিনী বহুবার সামরিক ক্যুদেতা ঘটিয়েছে, এতে দেশটির গণতান্ত্রিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষে একটা সাফাই পাওয়া যায়। তুর্কি সেনাবাহিনী নিজেদের আতাতুর্কের সন্তান হিসেবে দেখে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামপন্থীদের উত্থানের আশঙ্কা দেখতে পায়। তাই তারা এই সামরিক ক্যুদেতাগুলোকে গণতান্ত্রিক ঐতিহ্যের ওপর সেনা হস্তক্ষেপ হিসাবে দেখে না। প্রজাতন্ত্রের সেক্যুলার চরিত্র রক্ষা করা হিসাবে দেখে। সেক্যুলারিজম প্রশ্নে তুর্কি সমাজে গভীর বিভক্তি আছে।
** তাঁকে পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
১৯৬২ সেপ্টেম্বর-মে ১৯৬৩ ইস্তানবুল থেকে দ্বিভাষিক (তুর্কি-কুর্দি) দিজলে-ফিরাত পত্রিকার ৮টি সংখ্যা প্রকাশিত হয়।
১৯৬৩ আঙ্কারায় ইওরোপীয় ইকোনমিক কমিউনিটির (ইইসি) সাথে অ্যাসোসিয়েশন চুক্তি সই করল তুরস্ক। ইসরায়েলে তুরস্কের কূটনৈতিক প্রতিনিধিত্বকে কনস্যুলেট পর্যায়ে উন্নীত করা হল।
১৯৬৫ গঠিত হল তুরস্কের প্রথম ভূগর্ভস্থ কুর্দি রাজনৈতিক দল দ্য কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি অফ টার্কি (টিকেডিপি)।
১৯৬৭ তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ বা জুন যুদ্ধ শেষে ইসরায়েল পূর্ব জেরুসালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, গোলান মালভূমি ও সিনাই উপদ্বীপ দখল করে নিলে তুরস্ক এই দখলদারিত্বের প্রতিবাদ জানাল।
১৯৬৯ নেসমেত্তিন এরবাকান, মিল্লি গোরুস।
* তুরস্কের ইসলামপন্থী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এরবাকান। জার্মানির একটি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রপ্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করা এরবাকান সূফি ইসলামের নকশবন্দি তরিকার অনুসারী ইসকান্দারপাশা কমিউনিটির একজন সদস্য ছিলেন। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান এরবাকানের রাজনৈতিক শিষ্য।
১৯৭১ মার্চ তুরস্কে আবারও সামরিক ক্যুদেতা। পুরো মন্ত্রীসভাসমেত উৎখাত হল জাস্টিস পার্টির সুলেইমান দেমিরেলের সরকার, অতীতে অনুমোদিত স্বাধীনতা ও অধিকারগুলো কেড়ে নেয়া হল। কুর্দি ও বাম দলগুলো এ সময় নিষিদ্ধ হয়।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আবদুল্লা ওজালানের আঙ্কারা গমন।
১৯৭২ মার্চ বামপন্থীদের একটা সমাবেশে যোগ দেয়ায় আবদুল্লা ওজালানকে গ্রেপ্তার করা হল। পাঠানো হল মামাক কারাগারে। যেখানে আটক ছিলেন বহু র্যাডিকাল বামপন্থী।
১৯৭৪ জানুয়ারি তুরস্কের প্রধানমন্ত্রী হলেন বুলেন্ত এজেভিত। দেশটিতে একটি নতুন, অপেক্ষাকৃত উদার, জমানার সূচনা।
তুরস্কের একটি র্যাডিকাল বাম দলের কুর্দি সদস্যরা আঙ্কারার চুবুক বাঁধে সভা করে একটি স্বতন্ত্র কুর্দি সংগঠন গঠন করার সিদ্ধান্ত নিলেন। এই গোষ্ঠীর নেতা নির্বাচিত হলেন আবদুল্লা ওজালান।
সাইপ্রাস নিয়ে গ্রিস আর তুরস্কের মধ্যে চরম উত্তেজনা দেখা দিল। উত্তর সাইপ্রাস দখল করে নিল তুর্কি সেনাবাহিনী।
১৯৭৫ আঙ্কারায় দিকমেন সভা করলেন ওজালান। তিনি ও তাঁর সমর্থকরা জনসমর্থন আদায়ের জন্য বাকুর বা তুর্কি কুর্দিস্তানে নিজেদের কার্যকলাপ কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নেন। নিজেদের কুর্দিস্তান বিপ্লবী বলতে শুরু করেন।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনকে (পিএলও) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করল তুরস্ক।
১৯৭৬ ডিসেম্বর আঙ্কারায় দিকিমেভি সভা করলেন ওজালান ও তাঁর ঘনিষ্ঠ সমর্থকরা। এই সভার উদ্দেশ্য ছিল গঠন পর্যায়ে থাকা কুর্দি জাতীয়তাবাদী দলটিকে আনুষ্ঠানিক রূপ দেয়া।
১৯৭৭ বাকুর বা তুর্কি কুর্দিস্তান সফর করলেন ওজালান। সেখানে তিনি নিজ সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন।
১৯৭৮ নভেম্বর ২৭ তুরস্কে গঠিত হল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (Partiya Karkerên Kurdistanê: PKK)।
২৭ পিকেকের প্রতিষ্ঠাকালীন কংগ্রেস।
১৯৭৯ জুলাই ৩০ আবদুল্লা ওজালানের নেতৃত্বে মেহমেত জেলাল বুসুক ও অন্য বড় জমিদারদের খতম করার সিদ্ধান্ত নিল পিকেকে।
সীমান্ত পেরিয়ে রোজাভা বা সিরীয় কুর্দিস্তানে চলে গেলেন ওজালান। দ্রুতই বৈরুতের জন্য রোজাভা ছেড়ে যান তিনি। সশস্ত্র ফিলিস্তিনি সংগঠনগুলোর সাথে যোগাযোগ শুরু করেন।।
১৯৮০ আগস্ট রাজনৈতিক ও সামরিক প্রশিক্ষণের জন্য আবদুল্লা ওজালান সহ অল্প কয়েকজন পিকেকে সদস্যকে লেবাননের বেকা উপত্যকায় পাঠান হল।
সেপ্টেম্বর তুরস্কে আবারও সামরিক ক্যুদেতা, ভয়াবহ জুলুমের সূচনা। সুলেইমান দেমিরেলের সরকার উৎখাত করে ক্ষমতায় এলেন সেনাপ্রধান কেনান এভরান। তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত।
ইসরায়েলে তুরস্কের কূটনৈতিক প্রতিনিধিত্বকে অ্যাম্বাসেডর পর্যায়ে উন্নীত করা হল। কিন্তু ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে নিলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটে।
১৯৮০-৮৩ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এমজিকে) প্রধান হিসেবে কেনান এভরানের শাসনকাল।
১৯৮২ এপ্রিল তুর্কি বাম দল দেভ-ইয়লের সাথে যুক্তফ্রন্ট ঘোষণা করল পিকেকে।
নভেম্বর তুরস্কের বর্তমান সংবিধান।*
* এর অনেক ধারাই কুর্দিদের রাজনৈতিক অধিকারের বিরোধী।
১৯৮৩ নভেম্বর সীমিত পরিসরে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করল তুরস্ক।
ডিসেম্বর তুরস্কে নয়া প্রধানমন্ত্রী হলেন তুরগুত ওজাল।
১৯৮৪ আগস্ট ১৫ জানডারমা পুলিশ থানায় হামলা করল পিকেকের বাহিনী। কয়েকজন সৈনিক নিহত। তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে পিকেকের সশস্ত্র সংগ্রাম শুরু।*
* এ সময় আবদুল্লা ওজালান দামিশকে অবস্থান করছিলেন।
১৯৮৭ জুন বাকুর বা তুর্কি কুর্দিস্তানের পিনারচিক গ্রামে এক হামলায় ২ ডজন কুর্দি নারী ও শিশুকে হত্যা করল পিকেকে।
জুন-আগস্ট বাকুর বা তুর্কি কুর্দিস্তানে জরুরি অবস্থা জারি।
ইইসির পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করল তুরস্ক। প্রথম ইন্তিফাদা শুরু। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করল তুরস্ক।
১৯৮৮ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করল তুরস্ক, এর ফলে তুরস্ক-ইসরায়েল সম্পর্কে চির ধরে।
১৯৮৯ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ওজালকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করল।
১৯৯০ মার্চ সাভুরের কাছে ১৩ জন পিকেকে বিদ্রোহী খুন হলে এর প্রতিক্রিয়া বাকুর বা তুর্কি কুর্দিস্তানে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
জুন গঠিত হল তুরস্কের প্রথম বৈধ কুর্দি রাজনৈতিক দল পিপল’স লেবার পার্টি (Halkın Emek Partisi: HEP)।
১৯৯১ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া শুরু, তুরস্ক-ইসরায়েল সম্পর্কের উন্নতি।
কুর্দিদের সাথে আলাপ-আলোচনা শুরু করলেন তুরস্কের প্রধানমন্ত্রী (পরবর্তীতে প্রেসিডেন্ট) তুরগুত ওজাল। আলোচনা চলবে ১৯৯৩ সাল পর্যন্ত। তুরস্কে সন্ত্রাসবিরোধী আইন কুর্দি অধিকারের শান্তিপূর্ণ ওকালতিকে অপরাধ বলে চিহ্নিত করল।
নভেম্বর তুরস্কের প্রধানমন্ত্রী হলেন সুলেইমান দেমিরেল। “কুর্দি বাস্তবতা” স্বীকার করে নিলেন।
১৯৯২ ইরাকে পিকেকের সেভ হ্যাভেনগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে ইরাকি কুর্দিস্তানে প্রবেশ করলেন ২০,০০০ তুর্কি সৈন্য।
১৯৯৩ তুরগুত ওজালের মৃত্যুতে প্রধানমন্ত্রী হলেন তানসু সিলার।*
* তুরস্কের প্রথম নারী প্রধানমন্ত্রী।
মার্চ ১৭ একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেন আবদুল্লা ওজালান।
মে ২৪ ৩৩ জন নিরন্ত্র তুর্কি সৈনিকের হত্যার মধ্য দিয়ে যুদ্ধবিরতির অবসান।
১৯৯৪ প্রথম তুর্কি প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করলেন তানসু সিলার। স্থানীয় নির্বাচনে জয়লাভ করল ইসলামপন্থী ওয়েলফেয়ার পার্টি। বৃহত্তর ইস্তানবুল পৌরসভার মেয়র নির্বাচিত হলেন রেসিপ তাইয়েপ এরদোয়ান।
১৯৯৪-৯৮ আঙ্কারা আর তেল আবিবের মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, ও অর্থনীতি বিষয়ক কয়েকটি চুক্তি সই হল।
১৯৯৫ ডিসেম্বর ১০ তুরস্কের সাথে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে।
১৯৯৬ জানুয়ারি বলবৎ হল তুরস্ক-ইইসি কাস্টমস ইউনিয়ন। ইজিয়ান সাগরে গ্রিস ও তুরস্কের মধ্যে সামরিক উত্তেজনা।
জুন প্রধানমন্ত্রী হলেন ইসলামপন্থী ওয়েলফেয়ার পার্টির নেতা নেসমেত্তিন এরবাকান।
আগস্ট ১৬ তুরস্ক-পিকেকে যুদ্ধবিরতির অবসান।
ডেভিড ম্যাকডোয়েল, আ মডার্ন হিস্ট্রি অফ দ্য কুর্দস।
১৯৯৭ ফেব্রুয়ারি-জুন পোস্টমডার্ন ক্যুদেতা। ফেব্রুয়ারিতে তুর্কি সেনাবাহিনীর ইস্যু করা একটা মেমোরান্ডামের জের ধরে জুনে পদত্যাগ করলেন এরবাকান। এ বছরই এরবাকান ইসলামপন্থী ভার্চু পার্টি প্রতিষ্ঠা করেন।
১৯৯৮ নেসমেত্তিন এরবাকানের ওয়েলফেয়ার পার্টিকে নিষিদ্ধ করা হল।
সেপ্টেম্বর ১ একটি নয়া একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে।
অক্টোবর ৯ তুরস্ক সামরিক অভিযান চালানোর হুমকি দিলে সিরিয়া থেকে আবদুল্লাহ ওজালানকে বহিষ্কার করা হল।
১৯৯৯ ফেব্রুয়ারি কেনিয়ার নাইরোবি থেকে ওজালানকে পাকড়াও করা হল।*
* এ কাজে তুরস্কের সামরিক গোয়েন্দা সংস্থা এমআইটিকে সহায়তা করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ওজালানকে শুরুতে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে তীব্র বৈশ্বিক প্রতিবাদের মুখে তাঁর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। মর্মর সাগরের ইমরালি কারাদ্বীপে বন্দী আছেন ওজালান, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত কারাদ্বীপটির একমাত্র বন্দী ছিলেন তিনি।
এপ্রিল জাতীয় নির্বাচনে জিতলেন গণতান্ত্রিক বাম দলের বুলেন্ত এসেভিত।
আগস্ট মর্মর সাগরের ইজমিত উপসাগরের তীরে অবস্থিত ইজমিত শহরে সংঘটিত ভূমিকম্পে সরকারি হিসাবে ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু।
২০০০ মে অবসরে গেলেন প্রেসিডেন্ট সুলাইমান দেমিরেল। প্রজাতন্ত্রের দশম প্রেসিডেন্ট হলেন নেসদেত সেজার।
দ্বিতীয় ইন্তিফাদা, আবারও চির ধরল তুরস্ক-ইসরায়েল সম্পর্কে।
২০০১ জুন সেক্যুলারিজমবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ এনে তুরস্কের সাংবিধানিক আদালত ইসলামপন্থী ভার্চু পার্টিকে নিষিদ্ধ করল।
আগস্ট প্রতিষ্ঠিত হল ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড ডেভলাপমেন্ট (একে) পার্টি।
অর্থনৈতিক সংকটের কারণে তুর্কি লিরার ব্যাপক দরপতন।
ক্রিস্টোফার হাউস্টন, ইসলাম, কুর্দস, অ্যান্ড দ্য তুর্কিশ নেশন স্টেট।
২০০২ জানুয়ারি তুরস্কে এ সময় থেকে পুরুষরা আর আইনীভাবে পরিবারের প্রধান বলে বিবেচিত হন না। তুর্কি নারীদের পূর্ণ আইনী সমানাধিকার দেয়া হল।
নভেম্বর নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভলাপমেন্ট (একে) পার্টির ভূমিধ্বস বিজয়।* প্রথমবারের মত সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। প্রধানমন্ত্রী হলেন আবদুল্লাহ গুল।
* একে মতাদর্শিকভাবে ইসলামপন্থী হলেও তুর্কি সংবিধানের সেক্যুলার নীতিমালার প্রতি বিশ্বস্ত থাকার ওয়াদা করে।
২০০৩ মার্চ প্রধানমন্ত্রী হলেন ইসলামপন্থী রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভলাপমেন্ট পার্টির (একেপি) নেতা রেসিপ তাইয়েপ এরদোয়ান।
ইভা ওস্টেরগার্ড-নিয়েলসন, ট্রান্সন্যাশনাল পলিটিকস: তুর্কস অ্যান্ড কুর্দস ইন জার্মানি।
মাইকেল এম. গুন্টার, হিস্টোরিকাল ডিকশনারি অফ দ্য কুর্দস।
২০০৪ তুর্কি সিপ্রিয়টরা দ্বীপটির পুনরেকত্রীকরণের জন্য গণভোট আয়োজনের ব্যাপারে একটি জাতিসংঘ পরিকল্পনা গ্রহণ করে নিল। অধিকাংশ গ্রিক সিপ্রিয়ট পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন। সাইপ্রাস প্রজাতন্ত্র ইওরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেয়।
জুলাই ২৯ বাকুর বা তুর্কি কুর্দিস্তানে প্রতিষ্ঠিত হল কুর্দিস্তান ফ্রিডম হকস।
এ বছর নাগাদ শুধু জার্মানিতেই বিশ লক্ষ তুর্কি বাস করছেন।
২০০৫ জানুয়ারি ১ নতুন মুদ্রা তুর্কি লিরা প্রবর্তন করা হল।
আগস্ট ১৭ তুরস্কে গঠিত হল ডেমোক্রেটিক সোসাইটি পার্টি (Partiya Civaka Demokratîk: PCD)।
ইওরোপীয় ইউনিয়ন (ইইউ) সিদ্ধান্ত নিল তুরস্কের সাথে সদস্যপদ সংলাপ শুরু করবে।
কেরিম ইলদিজ, দ্য কুর্দস ইন তুর্কি: ইউ অ্যাসেশন অ্যান্ড হিউম্যান রাইটস।
২০০৬ পিকেকে ও তুর্কি সেনাবাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হল।
অক্টোবর ১ নতুন করে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে।
তুরস্কের ইইউ অ্যাসেশন চুক্তি স্থগিত করা হল। সাহিত্যে নোবেল পুরষ্কার পেলেন তুর্কি লেখক ওরহান পামুক। এ সময় নাগাদ গ্রিসের থ্রেস অঞ্চলে জাতিগত সংখ্যালঘু হিসেবে বাস করছেন প্রায় ১০০,০০০ তুর্কি। আরেক জাতিগত সংখ্যালঘু আলবানীয়দের সংখ্যা ৫ লাখ। গ্রিসের জনসংখ্যার ৯৮ শতাংশই গ্রিক, এবং উগ্র জাতীয়তাবাদী আবেগের কারণে গ্রিস রাষ্ট্র এই তুর্কি ও আলবানীয়দের হয় উপেক্ষা করে আর না হয় গ্রিক বলে চালিয়ে দেয়। এ বছর লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদ জানায় তুরস্ক।
২০০৭ অসলোতে পিকেকে ও তুরস্ক রাষ্ট্রের মধ্যে সংলাপ।
এপ্রিল আবারও একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে।
জুন ও অক্টোবর বাসুর বা ইরাকি কুর্দিস্তানে পিকেকে ঘাঁটিতে তুর্কি হামলা এবং দক্ষিণপূর্ব তুরস্কে সংঘর্ষে যুদ্ধবিরতির অবসান।
২০০৭ জানুয়ারি আততায়ীদের হাত খুন হয়ে গেলেন সাংবাদিক রান্ট দিংক, যিনি একইসাথে তুরস্কের আরমানি সম্প্রদায়ের একজন নেতা ছিলেন।
জুলাই দ্বিতীয়বারের মত সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল একেপি, তুরস্কের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদুল্লাহ গুল।
অক্টোবর গণভোটে ভোটাররা দেশটির পরবর্তী সব প্রেসিডেন্ট সংসদের বদলে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত করার পরিকল্পনার পক্ষে ভোট দিলেন।
২০০৮ এরগেনেকন তদন্ত ঘোষিত। তুরস্কের সাংবিধানিক আদালত এই মর্মে রায় দিল যে, একে পার্টি সেক্যুলারপন্থার নীতি ভঙ্গ করেছে। তবে দলটি বন্ধ করে দেয়া থেকে বিরত থাকল।
হিরমিস আবুনা, অ্যাসিরিয়ানস, কুর্দস, অ্যান্ড অটোমানস: ইন্টারকমিউনাল রিলেশনস অন দ্য পেরিফেরি অফ দ্য অটোমান এম্পায়ার।
২০০৮-৯ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাল তুরস্ক।
২০০৯ মে ‘কুর্দি ওপেনিং’ ঘোষণা করলেন তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লা গুল।
আগস্ট পিকেকের নতুন একতরফা যুদ্ধবিরতি স্রেফ হপ্তাখানেক টিকল।
ডিসেম্বর তুরস্কে নিষিদ্ধ হল ডেমোক্রেটিক সোসাইটি পার্টি (পিসিডি)।
আহমেত দাভুতোগলুকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেয়া হল। নেয়া হল “প্রতিবেশীদের সাথে শূন্য সমস্যা” নীতি। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক সভায় তুরস্ক সরকার ও আর্মেনিয়া সরকার দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের ব্যাপারে একমত হল।
২০১০ একে পার্টি ফিলিস্তিনের হামাসের প্রতি সহানুভূতি জানাল।
মে ঘেরাও হয়ে থাকা গাজার বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা দেয়া একটি নৌবহরে যোগদানের জন্য আইএইচএইচ হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশনের মদতপুষ্ট মাভি মার্মারাকে অনুমতি দিল তুরস্ক। ইসরায়েল মাভি মার্মারায় হামলা চালালে তাতে ৯ জন নিরস্ত্র তুর্কি নাগরিক খুন হন। এই ঘটনার ফলে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে পূর্বেকার উষ্ণ সম্পর্ক শীতল হয়ে ওঠে।
সেপ্টেম্বর এক গণভোটে, তুরস্কের অধিকাংশ নাগরিক বেশ কিছু ইস্যুতে সাংবিধানিক পরিবর্তনের অনুমোদন দিল, যার একটি আইন বিভাগ পরিচালনা।
ডিসেম্বর তিউনিসিয়ার প্রতিবাদ থেকে আরব বসন্তের সূত্রপাত হল।
২০১১ জুন টানা তৃতীয়বারের মত নির্বাচনে জিতে ক্ষমতায় এল একে পার্টি, কিন্তু সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হল।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু। ফলে তুরস্কে বিপুল পরিমাণ শরণার্থীর ঢল নামল।
সেপ্টেম্বর সিরিয়ার আসাদ সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করল তুরস্ক।
নেসমেত্তিন এরবাকানের মৃত্যু।
২০১২ অক্টোবর ১৫ তুরস্কে গঠিত হল পিপলস ডেমোক্রেটিক পার্টি (Halkların Demokratik Partisi: HDP)।
১৮ এমআইটি আর ওজালানের মধ্যে শান্তি আলোচনার অস্তিত্ব স্বীকার করল আঙ্কারা।
তুরস্কে ১৯৮০ সালে সামরিক ক্যুদেতা সংঘটিত করার দায়ে কেনান আভরানের বিচার শুরু হল।
২০১৩ মার্চ সলিউশন প্রসেস, দিয়ারবাকিরে কুর্দি শান্তি কর্মসূচি উদ্বোধন করা হল।
২১ কুর্দি নববর্ষ নেওরোজ উপলক্ষে তুর্কি সরকার ও পিকেকের মধ্যে সংঘাতের সমাপ্তি ঘোষণা করলেন ওজালান।
মে-জুন ইস্তানবুলের গেজি পার্কসহ অন্যান্য জায়গায় সরকারের কথিত উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রাণপ্রকৃতিবাদী সক্রিয়তাবাদীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করলেন।
অক্টোবর বরফোরাসের নিচে ইস্তানবুলের এশীয় ও ইওরোপীয় অংশের মধ্যে মর্মর সাবওয়ে ট্রেন চালু করা হল।
ডিসেম্বর এক দুর্নীতি কেলেঙ্কারির জের ধরে একে পার্টির সাথে গুলেন আন্দোলনের শেষ সংযোগটুকুও ছিন্ন হয়ে গেল।
মাভি মার্মারা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
২০১৩-১৪ পিকেকের সাথে তুরস্কের সমঝোতা প্রক্রিয়া শুরু ও যুদ্ধবিরতি।
২০১৪ আগস্ট প্রথমবারের মত প্রত্যক্ষভাবে জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একে পার্টির রেসিপ তাইয়েপ এরদোয়ান।
ডিসেম্বর তুর্কস্ট্রিম, আঙ্কারায়, কৃষ্ণসাগরের তলদেশ দিয়ে যাবে এমন একটি গ্যাস পাইপলাইনের পরিকল্পনা ঘোষণা করলেন ভ্লাদিমির পুতিন।
২০১৫ মার্চ ”হাতুড়ি” ক্যুদেতা চক্রান্ত বিচারের অবসান ঘটল। আদালত ২৩৬ জন সামরিক কর্মকর্তাকে খালাস দিল। এঁদের বিরুদ্ধে ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ ছিল।
জুন জাতীয় নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারাল একে পার্টি। জাতি প্রশ্নে গণতন্ত্রের পক্ষপাতী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) প্রথমবারের মত নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে সংসদে ঢুকল। দক্ষিণপূর্ব তুরস্কে সহিংসতা, কুর্দি শান্তি কর্মসূচির অবসান।
সেপ্টেম্বর ভূমধ্যসাগরের তীরে আলান কুর্দি নামের এক ২-বছর-বয়সী কুর্দি শিশুর লাশ ভেসে উঠল। তাঁর মৃতদেহের ছবি তুললেন তুর্কি আলোকচিত্রী নিলুফার দেমির। ছবিটি সারা বিশ্বে তীব্র আলোড়ন সৃষ্টি করে।
নভেম্বর ১ জাতীয় নির্বাচনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেল একেপি।
২৫ সিরিয়া সীমান্তে একটি রুশ সামরিক বিমান ভূপাতিত করল তুরস্ক।
তুরস্ক রাশিয়ার একটি সামরিক জেট ভূপাতিত করল। প্রতিক্রিয়ায় রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ দিল। উল্লেখ্য, তুরস্কের দ্বিতীয় প্রধান বাণিজ্যিক অংশীদার রাশিয়া।
সিরীয় যুদ্ধের কারণে ইওরোপে যে বিশাল অভিবাসন ঢেউ তৈরি হচ্ছিল তা ঠেকাতে তুরস্ক সহায়তা করবে, এই ওয়াদার বিনিময়ে তুরস্কের সাথে ৩ বিলিয়ন ডলারের চুক্তি করল ইওরোপীয় ইউনিয়ন।
২০১৬ ফেব্রুয়ারি আঙ্কারায় সেনাবহরের ওপর বোমা হামলায় অন্তত ৩৮ জন মানুষের মৃত্যু, পিকেকে থেকে বেরিয়ে আসা কুর্দিস্তান ফ্রিডম হকস (টিএকে) এই হামলার দায় স্বীকার করে।
জুন আতাতুর্ক বিমানবন্দরে হামলায় ৪২ জন মানুষের মৃত্যু, এদের মধ্যে ১৩ জন বিদেশি নাগরিক। তুরস্ক সরকারের ধারণা এই হামলা আইএসের চালানো। তুরস্ক ও ইসরায়েল ২০১০ সালের ঘটনার ব্যাপারে একটা সমঝোতায় এসে সম্পর্ক স্বাভাবিক করল।
জুলাই এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ ক্যুদেতা প্রচেষ্টা। জরুরি অবস্থা জারি। সহস্রাধিক সৈনিক আর বিচারককে কারারুদ্ধ করা হল। কয়েক ডজন মিডিয়া বন্ধ করে দিল সরকার। শর্তসাপেক্ষে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করল তুরস্ক।
আগস্ট রোজাভা বা সিরীয় কুর্দিস্তানে ঢুকল তুর্কি সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি।
মাইকেল এপ্পেল, আ পিপল উইদাউট আ স্টেট: দ্য কুর্দস ফ্রম দ্য রাইজ অফ ইসলাম টু দ্য ডন অফ ন্যাশনালিজম।
২০১৭ জানুয়ারি ইস্তানবুলের রেইনা নৈশক্লাবে নববর্ষ উদযাপন করার সময় জনৈক উজবেক বন্দুকধারীর গুলিতে ৩৯ জন নিহত, এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আইএস।
২০১৭ তুরস্ক ও দ্য নেদারল্যান্ডসের মধ্যে কূটনৈতিক সংকট।
এপ্রিল প্রেসিডেন্ট এরদোয়ান তাঁর ক্ষমতা বাড়াতে সংসদীয় ব্যবস্থার স্থলে প্রেসিডেন্টশাসিত ব্যবস্থায় চালু করার উদ্দেশ্যে সাংবিধানিক পরিবর্তন আনতে আয়োজিত গণভোটে সামান্য ব্যবধানে জিতলেন। বিরোধীরা এই ফলাফলের বিরুদ্ধে আপীল করল।
২০১৮ জানুয়ারি অপারেশন অলিভ ব্রাঞ্চ, সিরীয় কুর্দিস্তানে তুর্কি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু। কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা বিপুল এলাকা দখল। এর একটি আফরিন শহর।
আগস্ট তুর্কি হামলায় নিহত হলেন ওয়াইবিএস কমান্ডার জেকি সেনগালি।
জুন নয়া সাংবিধানিক বন্দোবস্তে নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হলেন এরদোয়ান। সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হল একে পার্টি। ন্যাশনালিস্ট অ্যাকশন পার্টির (এমএইচপি) সাথে মিলে জোট সরকার গঠন করল।
আরমানি গণহত্যাকে স্বীকৃতি দিল দ্য নেদারল্যান্ডসের সংসদ।
২০১৯ মার্চ স্থানীয় নির্বাচনে ইস্তানবুল ও আঙ্কারার মেয়রের পদগুলো হারাল একে পার্টি। ইস্তানবুলে এক পুনর্নির্বাচন সংযুক্ত বিরোধী দলগুলোর জয় নিশ্চিত করল।
জুন ইস্তানবুলে মেয়র নির্বাচনে বিরোধীদল সিএইচপির পদপ্রার্থীর জয়।
অক্টোবর উত্তর সিরিয়া (রোজাভা) থেকে সেনাপ্রত্যাহার করল যুক্তরাষ্ট্র।
দেনিজ চিফচি, দ্য কুর্দস অ্যান্ড দ্য পলিটিকস অফ তুর্কি।
বেনি মরিস ও দ্রোর জিই’ভি, দ্য থার্টি-ইয়ার জেনোসাইড তুর্কি’জ ডেস্ট্রাকশন অফ ইটস ক্রিশ্চিয়ান মাইনরিটিজ: ১৮৯৪-১৯২৪।
২০২০ জানুয়ারি লিবিয়ার গৃহযুদ্ধে তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করল।
ফেব্রুয়ারি-মার্চ উত্তরপশ্চিম সিরিয়ায় তুর্কি সেনাদল আসাদ সরকারের একটি বড় আক্রমণাত্মক অভিযান রুখে দিল।
জুন ১৪ সিনজার অঞ্চলের বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করল তুর্কি বিমান বাহিনী।
সেপ্টেম্বর-নভেম্বর তুরস্কের সামরিক হস্তক্ষেপ নাগরনো-কারাবাখে আরমানিদের হাতে থাকা ভূখণ্ড উদ্ধার করতে আজারবাইজানকে সহায়তা করল।
ডিসেম্বর রুশ ক্ষেপণাস্ত্র ক্রয় ইস্যুতে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল ও গ্যাসের অবৈধ ড্রিলিংয়ের দায়ে তুর্কি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিল তুরস্ক।
উইলিয়াম গৌরল, দ্য কুর্দস ইন এরদোয়ানস তুর্কি: ব্যালেন্সিং আইডেনটিটি, রেজিস্ট্যান্স, অ্যান্ড সিটিজেনশিপ।
২০২১ জানুয়ারি ২২ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা করলেন, সিনজারে পিকেকের বিরুদ্ধে ইরাক সরকারের সাথে যৌথ অভিযান চালাতে পারে তাঁর সেনাবাহিনী।
জুন ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে ব্রাসেলসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করলেন এরদোয়ান।
আগস্ট ১৮ সিনজারের দক্ষিণপশ্চিমাঞ্চলে সিকেনিয়ে গ্রামের এক হাসপাতালে তুর্কি বিমান হামলায় ৮ ব্যক্তি নিহত।
অক্টোবর ৬ প্যারিস জলবায়ু সম্মেলনে যোগ দিল তুরস্ক।
২৩ ১০ জন পশ্চিমা রাষ্ট্রদূতকে বহিষ্কার করার হুকুম দিলেন এরদোয়ান, কিন্তু পরে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
ডিসেম্বর ৭ জানাসোরে এক তুর্কি ড্রোন হামলায় খুন হলেন রাজনীতিক ও ওয়াবিএস কমান্ডার ‘দিজওয়ার’ নামে পরিচিত মেরওয়ান বেদেল জোয়েদেদা।
১১ জানাসোরে পিপল’স কাউন্সিলের (Meclîsa Gel) বিরুদ্ধে তুর্কি বিমান হামলা।
রেসিপ তাইয়েপ এরদোয়ান, আ ফেয়ারার ওয়ার্ল্ড ইজ পসিবল: আ প্রোপোজড মডেল ফর আ ইউনাইটেড নেশনস রিফর্ম।
২০২২ আঙ্কারার অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘ তুরস্ককে আনুষ্ঠানিকভাবে তুর্কিয়ে সম্বোধন করতে রাজি হল।
নভেম্বর ইস্তানবুলে এক বোমা হামলায় ৬ জন নিহত। তুরস্ক সরকার এর জন্য কুর্দিদের দোষারোপ করল। সিরিয়া আর ইরাকের প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো শুরু করল তুরস্ক।
দিমিতার বেশেভ, তুর্কি আন্ডার এরদোয়ান: হাউ আ কান্ট্রি টার্নড ফ্রম ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট।
২০২৩ জানুয়ারি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন শরিফের একটি কপিতে আগুন ধরিয়ে দেন রাসমুস পালুদান নামের এক উগ্রডানপন্থী রাজনীতিক। তুরস্ক সরকার এই ঘটনার ব্যাপক নিন্দা জানায়।
ফেব্রুয়ারি তুরস্কে ও সিরিয়ায় প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ৪১,০০০এরও বেশি মানুষের মৃত্যু।
মে ১৪-২৮ তুরস্কের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত। প্রথম রাউন্ডে ফল নির্ধারিত না হওয়ায় দেশটির ইতিহাসে প্রথমবারের মত নির্বাচন রান-অফে গেল। দ্বিতীয় রাউন্ডে ৫২.১৮% ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবার্চিত হলেন রেসিপ তাইয়েপ এরদোয়ান।
অক্টোবর ১-২ আঙ্কারায় পিকেকের সদস্যরা সন্ত্রাসবাদী হামলা চালালে এর প্রতিক্রিয়ায় উত্তর ইরাকে ২০টি পিকেকে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাল তুরস্ক।
১৯ তুরস্ক থেকে নিজ দেশের অ্যাম্বাসেডার ইরিত লিলিয়ান ও অন্যান্য কূটনীতিককে প্রত্যাহার করে নিল ইসরায়েল।
২৩ ন্যাটোর সদস্যপদ লাভ করতে সুইডেনের আবেদনকে সমর্থন জানানো একটি বিল তুরস্কের সংসদে পেশ করলেন প্রেসিডেন্ট এরদোয়ান।
নভেম্বর ৪ গাজা গণহত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েল থেকে নিজ দেশের অ্যাম্বাসেডারকে ডেকে পাঠাল তুরস্ক।
২০২৪ জানুয়ারি ১৩ ইরাকে অবস্থানরত তুর্কি সেনাদের ওপর কুর্দি যোদ্ধাদের হামলায় ৯ জন নিহত হলে এর ধারাবাহিকতায় ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালাল তুরস্ক।
২৩ ন্যাটোর সদস্যপদ লাভের জন্য সুইডেনের প্রস্তাব অনুমোদন দিল তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি।
২৫ ন্যাটোর সুইডেনে যোগদান প্রোটোকল ধারণ করা প্রস্তাবে সই করলেন ও অনুমোদন দিলেন প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোয়ান।
২৮ ইস্তানবুলের সান্তা মারিয়া চার্চে দুই মুখোশধারী বন্দুকবাজের হামলায় ১ ব্যক্তি নিহত হলেন।
ফেব্রুয়ারি ১ কোজায়েলি প্রদেশের গেবজেতে মার্কিন কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মালিকানাধীন এক কারখানায় জনৈক বন্দুকধারী ৭ জনকে জিম্মি করল। আপাতদৃষ্টিতে ইসরায়েলের গাজা গণহত্যায় যুক্তরাষ্ট্রের মদতের প্রতিবাদে। লোকটিকে পরবর্তীতে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করা হয়, এবং সব বন্দীকে মুক্ত করা হয়।
৬ ইস্তানবুল জাস্টিস প্যালেসের বাইরে রেভল্যুশনারি পিপলস লিবারেশন পার্টি/ফ্রন্টের দুই বন্দুকধারীর প্রকাশ্য গুলিবর্ষণে ৬ জন জখম হলেন, তারপর বন্দুকধারী দুজন পুলিশের গুলিতে খুন হন।
১০ ইস্তানবুলের কুচুকজেকমেচে জেলা পৌরসভার একে পার্টির সাবেক মেয়র আজিজ ইয়েনিয়াইয়ের এক নির্বাচনী প্রচারণা অভিযানে বন্দুকধারীর গুলিতে ১ জন গুরুতরভাবে জখম হলে এই হামলার সাথে সম্পৃক্ততার কারণ দেখিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হল।
১৩ তুরস্কের পূর্বাঞ্চলের এরযিনজান প্রদেশের এক সোনার খনিতে ভূমিধ্বসে ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু।
২৫ ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের চালানো এক বিমান হামলায় নিহত হলেন ৪ পিকেকে সদস্য।
মার্চ ১৫ ইজিয়ান সাগরের গোকসেদাতে এক অভিবাসী নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হল, যাঁদের মধ্যে ৭ জন শিশু। তুর্কি কোস্ট গার্ড ২ জনকে উদ্ধার করে। আর ২ জন সাঁতরে তীরে চলে আসে।
৩১ ইস্তানবুলের মেয়র হিসেবে পুনঃনির্বাচিত হলেন ইকরাম ইমামোগলু।
এপ্রিল ২ ইস্তানবুলের গেয়রেত্তেপে নাইটক্লাব অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জনের মৃত্যু।
১২ আনাতালইয়ায় এক কেবল কার দুর্ঘটনায় ১ জন নিহত ও ৭ জন জখম হলেন।
মে ২ গাজা গণহত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাথে সব বাণিজ্য স্থগিত করল তুরস্ক।
৬ ইরাকি কুর্দিস্তানে বিমান হামলা চালাল তুরস্কের বিমান বাহিনী, নিহত হলেন ১৬ পিকেকের সদস্য। ইস্তানবুলের বাইজেন্টাইন যুগের কোরা চার্চ, যা বর্তমানে কারিয়ে মসজিদে রূপান্তরিত করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হল।
১৩ আঙ্কারায় গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সাথে সাক্ষাৎ করলেন প্রেসিডেন্ট এরদোয়ান।
১৭ ৭ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার প্রতি ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট এরদোয়ান। ২০১৮ সালে যাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী নেসমেত্তিন এরবাকানকে উৎখাতে ভূমিকা রাখার দায়ে।
২৬ মেরসিনের কাছাকাছি তার্সুস প্রদেশে এক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৩৯ জন আহত।
৩১ সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের কামিশলিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) লক্ষ্যবস্তুগুলোতে তুরস্কের চালানো ড্রোন হামলায় ৪ জন যোদ্ধা ও ১১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু।
জুন ৩ পিকেকের সাথে সম্পৃক্ততার অভিযোগে হাক্কারির ডেম পার্টির মেয়র মেহমেত সিদ্দিক আকিসকে তাঁর অফিস থেকে সরিয়ে দেয়া হল এবং গ্রেপ্তার করা হল।
৫ মেহমেত সিদ্দিক আকিসকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হল।
২১ তুর্কি দাবানল, মারদিন ও দিয়ারবাকির প্রদেশের সীমান্তবর্তী এলাকায় এক দাবানলে ১১ জনের মৃত্যু।
২৮ অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার ব্যবস্থা সম্পূর্ণরূপে মেনে চলে না এমন দেশগুলোর “ধূসর তালিকা” থেকে তুরস্ককে বাদ দিল ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স।
৩০ ইজমির প্রদেশের এক রেস্তোরাঁর ভেতরে একটি প্রোপেন ট্যাংক বিস্ফোরিত হয়ে ৫ জনের মৃত্যু।
জুলাই ১ সিরিয়ার তুর্কি-অধিকৃত ভূখণ্ডে তুরস্ক-বিরোধী প্রতিবাদ শুরু হলে তুর্কি বাহিনীগুলোর হাতে ৭ জনের মৃত্যু।
৯ তুরস্কের সেজমে উপকূলে অভিবাসীদের একটা ভেলা ডুবে গিয়ে ৭ জনের মৃত্যু, ১৯ জনকে জীবিত উদ্ধার করা হল।
২৯ তুরস্কের ৪০ লক্ষ নেড়ি কুকুরের একাংশের জন্য ইউথেনেশিয়ার সম্মতি দেয়া একটি আইনের অনুমোদন দিল গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি।
৩০ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাল, তারা উত্তর ইরাকে বিমান হামলা চালিয়ে ১৩ জন কুর্দি যোদ্ধাকে খতম করেছে।
আগস্ট ১ মার্কিন-রুশ বন্দী বিনিময়, স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচে ব্যাপক আকারে বন্দী বিনিময় সম্পন্ন হল। ৬২ জন বন্দীকে মুক্তি দেয়া হয়। স্থান: আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর।
২ ইন্সটাগ্রামে ইন্টারনেট অ্যাকসেস ব্লক করল তুরস্ক, হপ্তাখানেক পর এই ব্লক তুলে নেয়া হয়।
৭ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে যে জেনোসাইড মামলা চলছে, তাতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করল তুরস্ক।
১২ এসকিসেহিরে এক মসজিদে ছুরিকাঘাতে অন্তত ৫ জনের মৃত্যু হল।
১৬ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে কারাবন্দী এমপি সেরফেদ্দিন কান আতালেকে নিয়ে এক বিবাদের জের ধরে রক্তক্ষয়ী সহিংসতা দেখা দিল।
১৮ ইস্তানবুলের কাজিথান পৌরসভায় এক বন্দুক হামলায় ইসরায়েলের জনৈক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু।
সেপ্টেম্বর ২ বিআরআইসিএস জোটে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন জানাল তুরস্ক।
৫ ইরাকি কুর্দিস্তানে এক তুর্কি ড্রোন হামলায় ৩ ব্যক্তির মৃত্যু, যাঁদের ১ জন শিশু।
৯ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাল, উত্তর ইরাকে পিকেকের সাথে সংঘর্ষে ১ তুর্কি সৈনিক নিহত হয়েছেন।
অক্টোবর ১৬ আরমানি গণহত্যা নিয়ে এক মেহমানের মন্তব্যের জের ধরে ইস্তানবুলের আসিক রেডিও বন্ধ করে দিল তুরস্কের রেডিও অ্যান্ড টেলিভিশন সুপ্রিম কাউন্সিল।
২৩ আঙ্কারা প্রদেশের কাহরামানকাজানের টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে এক বন্দুক ও বোমা হামলায় ৫ ব্যক্তি নিহত। এই হামলার জন্য পিকেকেকে দায়ী করা হয়। হামলাকালে ২ হামলাকারীও মারা যান।
৩০ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ইস্তানবুল প্রদেশের এসেনইয়ুর্টের সিএইচপি মেয়র আহমেত ওজের গ্রেপ্তার।
নভেম্বর ৪ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বাতমান, মারদিন ও হালফেতির ডেম মেয়রদের বরখাস্ত করা হল।
২২ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তুনসেলি ও ওভাসিকের ডেম মেয়রদের বরখাস্ত করা হল।
ডিসেম্বর ৯ ইস্পার্তা প্রদেশে দুই সামরিক হেলিকপ্টার সংঘর্ষে ৬ জনের মৃত্যু, যাঁদের একজন ব্রিগেডিয়ার জেনারেল।
২৪ বালিকেসিরে বিস্ফোরক উৎপাদনের এক কারখানায় একটি বিস্ফোরণে ১১ জনের মৃত্যু।
২৫ ২০২৩ সালের তুরস্ক ও সিরিয়া ভূমিকম্পের সময় আদিয়ামানের গ্র্যান্ড ইসিয়াস হোটেল ধবসে ৭২ জনের মৃত্যু হওয়ার সাথে সম্পৃক্ত থাকার দায়ে হোটেল মালিক, তাঁর ছেলে ও হোটেলটির স্থপতিকে ১৮ বছরেরও বেশি কারাদণ্ড দেয়া হল।
হিউম্যান রাইটস ওয়াচ, “এভরিথিং ইজ বাই দ্য পাওয়ার অফ দি উইপন” অ্যাবিউজেজ অ্যান্ড ইমপিউনিটি ইন টার্কিশ-অকুপাইড নর্দার্ন সিরিয়া।
২০২৫ জানুয়ারি ১৭ তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানাল, বুটলেগ অ্যালকোহল পানের দরুণ ৬ সপ্তাহে ১২৪ জনের মৃত্যু ঘটেছে।
২০ ভিক্টোরি পার্টির নেতা উমিত ওজদাগকে প্রেসিডেন্টের অবমাননা ও ২০২৪ সালে শরণার্থী-বিরোধী দাঙ্গার সময় সোশাল মিডিয়ায় সহিংসতা উসকানোর দায়ে গ্রেপ্তার করা হল।
২১ বোলু প্রদেশের কারতালকায়ায় এক হোটেলে আগুন লেগে অন্তত ৭৮ জনের মৃত্যু।
২৫ কোনইয়া শহরে এক অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধ্বসে ২ ব্যক্তির মৃত্যু।
৩১ ২০২৪ সালে নিজেদের স্নাতক অনুষ্ঠানে অননুমোদিত সেক্যুলারপন্থী শপথ পাঠ করার দায়ে তুর্কি সামরিক একাডেমির ৫ প্রাক্তন শিক্ষার্থী ও তুর্কি সশস্ত্র বাহিনীগুলোর আরও ৩ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হল।
ফেব্রুয়ারি ১১ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ইস্তানবুল প্রদেশের আতাসেহির ও কারতালের ১০ জন সিএইচপি জেলা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হল।
১৩-১৮ পিকেকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সারা দেশের ৫১টি শহরে অভিযান চালিয়ে ২৮২ জনকে গ্রেপ্তার করা হল।
১৯ ইজমির প্রদেশের সেলজুক উপকূলে অভিবাসীদের এক ডিঙ্গি ডুবে অন্তত ৬ জনের মৃত্যু।
২৭ পিকেকে নেতা আবদুল্লাহ ওজালান কারাগার থেকে একটি বার্তা জারি করেন, যেখানে দলটিকে একটি কংগ্রেস ডেকে নিজেদের বিলুপ্ত করে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়।
মার্চ ১ ওজালানের আহবানে সারা দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করল পিকেকে।
১৯ দুর্নীতি ও সন্ত্রাসবাদের দায়ে গ্রেপ্তার হলেন ইস্তানবুলের মেয়র এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী সিএইচপির একরেম ইমামোগলু।
১৯-২৮ ইমামোগলুর গ্রেপ্তারের প্রেক্ষিতে তুরস্ক জুড়ে প্রতিবাদ শুরু। আন্দোলনকারীদের মধ্যে রয়েছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সহ (সিএইচপি) অন্তত ১৯টি রাজনৈতিক দল, বার অ্যাসোসিয়েশন, মেডিকেল অ্যাসোসিয়েশন, একাধিক ট্রেড ইউনিয়ন সংগঠন, ও প্রবাসী তুর্কিদের একাংশ। সাংবাদিক সহ ১৪০০রও বেশি প্রতিবাদী গ্রেপ্তার হয়েছেন।
২৭ বুরসা প্রদেশের উলুদাগের ক্যারাভানসারাই হোটেলের এক অগ্নিকাণ্ডে অলিম্পিক স্কাইয়ার বেরকিন উসতাসহ ২ ব্যক্তি খুন।
এপ্রিল ২ মেটা প্ল্যাটফর্মস ঘোষণা করল, ইনস্টাগ্রাম ও ফেসবুকের কনটেন্ট সীমিত করতে অস্বীকৃতি জানানোয় তুরস্ক সরকার কোম্পানিটির ওপর “উল্লেখযোগ্য” হারে জরিমানা আরোপ করেছে।
৩ চানাক্কালে প্রদেশের উপকূলে অভিবাসীবাহী এক নৌকা ডুবে ৯ ব্যক্তির মৃত্যু।
৮ বুলগেরিয়ার সাথে কাপিকুলে সীমান্ত ক্রসিংয়ে ঘুষ লেনদেনের এক তদন্তের অংশ হিসেবে জেনারেল ডিরেক্টরেট অফ কাস্টমস প্রোটেকশনের কমপক্ষে ৩৮ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হল।
১৭ আঙ্কারা জুড়ে ৫২৫ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার ঘোষণা দিল তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২২ ভ্যান প্রদেশের গুরপিনারে একটি মিনিবাস ও এক ট্রাকের সংঘর্ষে ৮ ব্যক্তির মৃত্যু।
২৩ ইস্তানবুলের উপকূলে মর্মর সাগরে একটি ৬.২ মাত্রার ভূমিকম্পে ২৩৬ ব্যক্তি জখম।
৩০ ২০২৫ সালের প্রতিবাদ আন্দোলন কাভার করার সময় গ্রেপ্তার হওয়া সুইডিশ সাংবাদিক জোয়াকিম মেদিনকে আঙ্কারার এক আদালত প্রেসিডেন্ট এরদোয়ানকে অবমাননা করার দায়ে ১১ মাসের স্থগিত কারাদণ্ডাদেশ দিল।
মে ৭ নেড়ি কুকুর নিধনের অনুমতি দেয়া ২০২৪ সালের একটি আইন বহাল রাখল তুরস্কের সাংবিধানিক আদালত।
১২ পার্টির বিলুপ্তি ও অস্ত্র সমর্পণের ঘোষণা দিল পিকেকে।
১৫ কোনইয়া প্রদেশে একটি ৫ মাত্রার ভূমিকম্পে ১৭ ব্যক্তি জখম।
১৬ ইস্তানবুলে ২০২২ সালের পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা অনুষ্ঠিত হল।
১৭ সুইডিশ ও অন্যান্য ইওরোপীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদবিরের ধারাবাহিকতায় সাংবাদিক জোয়াকিম মেদিনকে মুক্তি দেয়া হল ও নিজ দেশ সুইডেনে ফিরিয়ে আনা হল।
২৩ ২০১৬ সালের ক্যুদেতা প্রচেষ্টায় জড়িত সন্দেহে দেশব্যাপী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হল।
জুন ৫ ইস্তানবুল প্রদেশের আভলিসার, বুয়ুকচেকমেসে, ও গাজীওসমানপাশা এবং আদানা প্রদেশের শেয়হান ও সেয়দানের সিএইচপি দলীয় মেয়রদের দুর্নীতির দায়ে বরখাস্ত করা হল।
১৫ আকসারাইয়ের গোজলুকুয়ুর কাছে একটি গরম বাতাসের বেলুন ক্রাশ করলে পাইলট নিহত ও ১৯ ইন্দোনেশীয় যাত্রী জখম হন।
১৭ তুরস্কে ২০২৪ সালের শরণার্থীবিরোধী দাঙ্গার সময় প্রেসিডেন্ট এরদোগানকে অপমান করা এবং সামাজিক মাধ্যমে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ভিক্টোরি পার্টির নেতা উমিত ওজদাগকে ২ বছরের কারাদণ্ড দেয়া হল। কিন্তু বিচার-পূর্ব আটকের কারণে একই আদালত তাকে মুক্তি দেওয়ার হুকুম দেয়।
২৮ ইস্তানবুল প্রাইড উদযাপন ঠেকাতে পুলিশি প্রচেষ্টার সময় অন্তত ৫৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
২৯ ইজমির প্রদেশে দাবানল ছড়িয়ে পড়লে ১ ব্যক্তি নিহত হলেন, ৫০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হল।
৩০ ইসলামের নবির কার্টুন প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদকারীরা ইস্তানবুলের রম্য পত্রিকা লেমানয়ের অফিসে পাথর ছুঁড়লেন।
জুলাই ১ ইজমির প্রদেশে সিএইচপির সাথে সম্পৃক্ততা থাকা ১২০ জন কর্মকর্তাকে দুর্নীতির সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হল, যাঁদের একজন প্রদেশের সাবেক মেয়র টুনসু সোয়ের।
৪ হাতাই প্রদেশের দোরতিওলে দাবানল ছড়িয়ে পড়ল, যার ফলে ৯২০টি বাড়ি খালি করতে হল।
৫ দুর্নীতি, ঘুষ ও অন্যান্য অভিযোগে গ্রেপ্তার হলেন ৩ সিএইচপি দলীয় মেয়র (আদিয়ামানের আবদুর রহমান তুতদেরে, আদানার জেইদান কারালার এবং আনতালিয়ার মুহিতিন বোচেক)।
৬ মানাভগাতের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা এক সিংহের আক্রমণে ১ ব্যক্তি আহত হন। ২০২২ সালে অপারেশন ক্ল-লকের সময় পিকেকের হাতে খুন হওয়া এক সতীর্থ সৈনিকের দেহাবশেষ খুঁজতে গিয়ে উত্তর ইরাকের একটি গুহায় মিথেন গ্যাসের বিষক্রিয়ায় ১২ তুর্কি সেনা নিহত।
৯ পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের একটি বার্তা প্রকাশিত হল, যেখানে তিনি তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। প্রেসিডেন্ট এরদোগান এবং প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আতাতুর্কের অবমাননা বিষয়ক এক তদন্ত চলাকালে তুরস্ক সরকার এক্সয়ের এআই চ্যাটবট গ্রোকের কনটেন্ট আংশিকভাবে নিষিদ্ধ করে।
১২ আঙ্কারার একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ১ শিশুসহ ৩ ব্যক্তি নিহত, ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হল বিন তেপের লিডীয় তুমুলি ও সার্ডিস।
১৬ ইস্তাম্বুলের সিএইচপি দলীয় মেয়র একরেম ইমামোগলুকে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর আকিন গুরলেককে অপমান ও হুমকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে ১ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হল।
২২ এসকিশেহির প্রদেশের সেয়িতগাজিতে দাবানলে ১০ জন বন ও জরুরি কর্মীর মৃত্যু।
২৫ দাবানলের কারণে বিলেসিক ও ইজমির প্রদেশগুলোকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে মনোনীত করা হল। তুরস্কের পরিবেশ মন্ত্রণালয় দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করল। সিরনাক প্রদেশের সিলোপিতে ৫০.৫ °সে (১২২.৯ °ফা)।
২৮ বুরসায় একটা পানির ট্যাঙ্কার উল্টে গেলে তাতে প্রদেশটির আগলসান লোকালয়ে দাবানল থামানোর প্রচেষ্টারত ৩ দমকলকর্মীর মৃত্যু।
আগস্ট ২ আজারবাইজান থেকে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রাকৃতিক গ্যাস বিতরণ উদ্বোধনের জন্য কিলিসে একটি অনুষ্ঠান সম্পন্ন হল।
১০ বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্পে ১ ব্যক্তি নিহত।
১১ ওসমানিয়ে প্রদেশের হাসানবেইলিতে দাবানলের আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গিয়ে ১ বনকর্মী নিহত।
১৫ দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালে ইস্তাম্বুল প্রদেশের বেয়োগলুর সিএইচপি দলীয় মেয়র ইনান গুনি গ্রেপ্তার।
১৮ ইজমির প্রদেশের কারাবুরুন উপকূলে একটি রাবার ডিঙ্গি থেকে পড়ে মারা যাওয়া ৪ অভিবাসীর মৃতদেহ পাওয়া গেল।
ইস্তাম্বুল প্রদেশের সানজাকতেপের ওটোয়ল ৭য়ে একটি বাস উল্টে গেল। ৪ ব্যক্তি নিহত।
১৯ যানবাহন কর নীতির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনের সামনে নিজ গাড়িতে আগুন দেয়ার পর গ্রেপ্তার হলেন এক ব্যক্তি।
২৬ আঙ্কারার কাছে একটি মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর একটি ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করার দায়ে পরিবহনমন্ত্রী আব্দুলকাদির উরালোগলুকে ৯,২৬৭ তুর্কি লিরা (২২৫ মার্কিন ডলার) জরিমানা করা হল।
২৭ হীরা চোরাচালানের তদন্তের অংশ হিসেবে ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারে অভিযান চালানোর সময় তুরস্ক পুলিশ ১.২৫ বিলিয়ন তুর্কি লিরা (৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের প্রায় ১,৫৩৪টি পণ্য জব্দ করে।
২৯ ইসরায়েলের ওপর একটা বাণিজ্য নিষেধাজ্ঞা দিল তুরস্ক। ইসরায়েলি জাহাজের জন্য নিজ বন্দর বন্ধ করল। সরকারি কর্মকর্তাদের সাথে যুক্ত বিমান এবং নিজ আকাশসীমা থেকে অস্ত্র চালান নিষিদ্ধ করল।
সেপ্টেম্বর ২ প্রক্রিয়াগত অনিয়মের দোহাই দিয়ে সিএইচপির ২০২৩ সালের ইস্তাম্বুল প্রাদেশিক কংগ্রেস বাতিল করল একটি আদালত।
৭ বালিকেসির প্রদেশে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে সিন্দিরগির দুটি বাড়ি ধ্বংস হয়ে যায়।
৮ ইজমির প্রদেশের বালসোভায় একটি থানায় ১৬ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত।
১১ জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থ পাচারের এক তদন্তের অংশ হিসেবে হাবেরতুর্ক টিভি ও শো টিভিসহ কান হোল্ডিংয়ের প্রায় ১২১টি কোম্পানিকে রাষ্ট্র কর্তৃক জব্দ করা হল এবং সঞ্চয় আমানত বীমা তহবিলের নিয়ন্ত্রণে আনা হল।
১২ তুরস্ক-ইসলামিক স্টেট সংঘর্ষ। ইস্তাম্বুল এবং আঙ্কারাসহ ৩৮টি প্রদেশে সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে ১৬১ জন সন্দেহভাজন ইসলামিক স্টেট সদস্যকে গ্রেপ্তারের এবং লাইসেন্সবিহীন অস্ত্রশস্ত্র ও নথিপত্র জব্দ করার ঘোষণা দিল তুরস্ক পুলিশ।
১৩ দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালে ইস্তাম্বুল প্রদেশের বায়রামপাশার সিএইচপি দলীয় মেয়র হাসান মুতলুকে ৪৭ জন পৌর কর্মকর্তার সাথে গ্রেপ্তার করা হল।
১৮ বোলু প্রদেশের মুদুরনুতে অবস্থিত ঐতিহাসিক কেইভানলার প্রাসাদ আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল।
২১ একটি বিশেষ কংগ্রেসের পর সিএইচপির নেতা হিসেবে পুনঃনির্বাচিত হলেন ওজগুর ওজেল।
২৩ আঙ্কারা পৌর সরকার আয়োজিত কনসার্টে দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে ১৩ জনকে গ্রেপ্তার করা হল।
২৬ টার্কিশ এয়ারলাইন্স ২২৫টি বিমান কেনার জন্য বোয়িংয়ের সাথে একটি চুক্তি ঘোষণা করল।
২৮ কুতাহইয়া প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে সিমাভ জেলার আটটি বাড়ি ধ্বংস হয়ে যায়।
অক্টোবর ২ মর্মর সাগরে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ইস্তাম্বুল এলাকায় ১৭ জন আহত হন।
২৪ মুগলা প্রদেশের বোদরুম উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে কমপক্ষে ১৪ জন নিহত হন। বেঁচে যাওয়া ২ জনকে উদ্ধার করা হল।
২৬ মে মাসে সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ এবং পার্টি ভেঙে দেয়ার পূর্ববর্তী সিদ্ধান্তের পর পিকেকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তুরস্ক থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিল।
২৭ বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে তিনটি ভবন ধ্বংস হয়ে যায়। ২০টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য যুক্তরাজ্যের সাথে একটি চুক্তি সই করল তুরস্ক।
২৯ গেবজেতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বসে ৪ জন নিহত।
৩১ ২০২৫ সালের জানুয়ারিতে কার্তালকায়া হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক সহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল।
নভেম্বর ৭ গাজায় মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করার দায়ে ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক। এঁদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-ভির এবং আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। হাতাই প্রদেশে ৩.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ডেফনে একজন আহত।
৮ কোকালি প্রদেশের দিলোভাসিতে একটি সুগন্ধি ডিপোতে আগুন লেগে ৬ ব্যক্তি নিহত।
১১ ২০২৫ সালের তুর্কি বিমান বাহিনীর লকহিড সি-১৩০ দুর্ঘটনা। আজারবাইজান থেকে উড়ে আসা একটি তুর্কি সশস্ত্র বাহিনীর সি-১৩০ হারকিউলিস কার্গো বিমান জর্জিয়ার সিগনাগি পৌরসভায় বিধ্বস্ত হয়। এতে ২০ জন আরোহী নিহত হন।
২০২৫ তুর্কি ফুটবল বেটিং কেলেঙ্কারি। ইস্তানবুলের এক আদালত তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মীদের দ্বারা অবৈধ ক্রীড়া বেটিং তদন্তে জড়িত ৮ সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।
১২ ইস্তাম্বুলের ফাতিহ জেলার একটি হোটেলে ফসফিনের কারণে সৃষ্ট সম্ভাব্য কীটনাশক গ্যাসের বিষক্রিয়ায় এক তুর্কি-জার্মান পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান।
২৬ সাংবাদিক ফাতিহ আলতাইলিকে তাঁর ইউটিউব প্রোগ্রামে প্রেসিডেন্ট এরদোয়ানকে হুমকি প্রদানের অভিযোগে ৪ বছরের কারাদণ্ড দেয়া হল।
২৭ পোপ চতুর্দশ লিও তাঁর পাপাসির প্রথম বিদেশ সফরে আঙ্কারায় পৌঁছান। ২০২৫ সালের মার্চ মাসে তুরস্কের বিক্ষোভের সময় বিক্ষোভ ও জনসমাবেশের আইন লঙ্ঘনের অভিযোগে ৪ আলোকচিত্রীকে খালাস দিল ইস্তাম্বুলের একটি আদালত।
২৮ নিসিয়া কাউন্সিলের ১,৭০০তম বার্ষিকী উপলক্ষে নিসিয়ায় অর্থোডক্স ও ক্যাথলিক গির্জার একটি ইকুইমেনিকাল সভা অনুষ্ঠিত হল। রুশ ছায়া নৌবহরের অংশ বিবেচিত দুটি ট্যাঙ্কার অনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করে আক্রমণ করা হয়েছে এবং কৃষ্ণ সাগরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।
ডিসেম্বর ২ তুর্কি কৃষ্ণ সাগর উপকূল থেকে ৮০ মাইল দূরে ড্রোন হামলার শিকার হয় সিনোপের দিকে যাওয়া একটি রুশ পতাকাবাহী ট্যাঙ্কার। তবে জাহাজ এবং এর ক্রুরা অক্ষত থাকে।
৮ ইস্তানবুলের চেকমেকোয়ে মাদক অভিযানের সময় বন্দুকযুদ্ধে ১ পুলিশ কর্মকর্তা নিহত হন।
১১ আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে মহিলা ইন্টার্নদের যৌন হয়রানির তদন্তের অংশ হিসেবে পাঁচজনকে গ্রেপ্তার করা হল।
১৫ কৃষ্ণ সাগরের উপর দিয়ে দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোনকে তুর্কি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করে।
১৯ কোকালি প্রদেশের একটি মাঠে একটি অজ্ঞাত ড্রোন বিধ্বস্ত হয়।
২২ লিবিয়ায় তুর্কি সামরিক হস্তক্ষেপের ম্যান্ডেট ২০২৭ সাল পর্যন্ত বাড়াল তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি।
২৩ আঙ্কারা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি জেট বিমান বিধ্বস্ত হল। এতে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ সহ মোট ৮ আরোহী নিহত হন।
২৪ ডোপ টেস্টে রেজাল্ট পজিটিভ আসায় গ্রেপ্তার হলেন স্পোর্ট ক্লাব ফেনারবাচ এস.কে.র প্রেসিডেন্ট সাদেত্তিন সারান।
২৫ ক্রিসমাস ও নববর্ষের ছুটিতে হামলা চালানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে ইস্তানবুলের ১২৪টি স্থানে অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজন কথিত ইসলামিক স্টেট গ্রুপ সদস্যকে গ্রেপ্তারের ঘোষণা দিল কর্তৃপক্ষ।
সেলিম কোরু, নিউ টার্কি অ্যান্ড দ্য ফার রাইট: হাউ রিএকশনারি ন্যাশনালিজম রিমেড আ কান্ট্রি।
২০২৬ জানুয়ারি ১৩ ইস্তানবুলের কারতাল এলাকার একটি আদালত ভবনের ভেতরে এক বিচারককে তাঁর সাবেক সঙ্গী, একজন সরকারি কৌঁসুলি, গুলি করে জখম করেন। বন্দুকধারীকে গ্রেপ্তার করা হল।
১৪ খুন হলেন আতলাস চাগলায়ান।
২২ কর্তৃপক্ষ ঘোষণা করল, ২০২৫ সালের আগস্ট মাসে বসফোরাস ক্রস কন্টিনেন্টাল সুইম প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় নিখোঁজ হওয়া এক রুশ সাঁতারুর মরদেহ ইস্তানবুলে উদ্ধার করা হয়েছে।
২৭ ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে পাঁচটি প্রদেশে ৬ জনকে গ্রেপ্তারের ঘোষণা দিল কর্তৃপক্ষ।
২৯ টার্কিশ ফুটবল ফেডারেশন দিয়ারবাকির-ভিত্তিক ক্লাব আমেদ এস.এফ.কে.র ওপর ৮০২,৫০০ লিরা (১৮,৫০০ মার্কিন ডলার) জরিমানা আরোপ করল। ক্লাবের সভাপতি নাহিত এরেনকে বরখাস্ত করল। ২০২৬ সালের সিরীয় কুর্দিস্তান বা রোজাভায় সামরিক অভিযানের বিরুদ্ধে কুর্দিদের প্রতিবাদ চলাকালে এক নারীর ঝুঁটি বাঁধার ভিডিও আপলোড করে “মতাদর্শিক প্রচারণা” চালানোর অভিযোগে এই শাস্তি দেয়া হয়।
ফেব্রুয়ারি ১ আনতালিয়া প্রদেশের ডোসেমিলতি এলাকায় একটি বাস মহাসড়কের ঢাল থেকে পড়ে গেলে এতে ৯ ব্যক্তি নিহত এবং ২১ জন আহত হন।
১০ ইসলামপন্থী গোষ্ঠীরা শয়তানবাদ চর্চার অভিযোগ আনলে এর ধারাবাহিকতায় রক ব্যান্ড স্লটার টু প্রিভেইল ও বেহেমথের নির্ধারিত কনসার্ট নিষিদ্ধ করল ইস্তানবুলের বেসিকতাস জেলা প্রশাসন।
১১ বিচারমন্ত্রী হিসেবে আকিন গুরলেকের নিয়োগকে কেন্দ্র করে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কিয়েতে হাতাহাতি।
১৯ সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট এরদোয়ানকে অপমান করার দায়ে আঙ্কারায় সাংবাদিক আলিজান উলুদাগকে গ্রেপ্তার করা হল।
২০ সৌর জ্বালানি খাতে দ্বিপাক্ষিক বিনিয়োগ জোরদার করার জন্য একটি চুক্তি সই করল তুরস্ক ও সৌদি আরব।
২৫ বালিকেসির ওতোয়োল ৫ মহাসড়কের একটি সেকশনের কাছে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হল তুর্কি বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান। এই দুর্ঘটনার ফলে পাইলট নিহত হন।
২৮ ২০২৬ সালে ইরানে ইসরায়েল-মার্কিন হামলা।
মার্চ ৪ হাতায় প্রদেশের ওপর একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করলো ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
৯ আন্তালইয়া প্রদেশের দেমরে উপকূলে তুর্কি কোস্টগার্ড জাহাজের সাথে অভিবাসীবাহী একটি নৌকার সংঘর্ষে ১৪ যাত্রীর মৃত্যু।
গাজিয়ানতেপ প্রদেশে তুর্কি আকাশসীমা লঙ্ঘনকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো তুরস্ক ও ন্যাটো বাহিনী।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত ব্যাংক হাল্কব্যাংকের সাথে একটি বিচার স্থগিতকরণ চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র। যার মাধ্যমে ইরানকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ নিষ্পত্তি করা হল। চুক্তির আওতায়, হাল্কব্যাংককে অবশ্যই কমপ্লায়েন্স মনিটরিং বাস্তবায়ন করতে হবে এবং ইরানের সুবিধা হয় এমন লেনদেন এড়িয়ে চলতে হবে, এরপর আদালতের অনুমোদন সাপেক্ষে অভিযোগগুলি খারিজ হয়ে যেতে পারে।
১৩ তুর্কি আকাশসীমা লঙ্ঘনকারী একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করলো তুরস্ক।
১৮ তুরস্ক ও বাসুর (ইরাকি কুর্দিস্তান) অঞ্চলের সাথে কিরকুক-জেহান তেল পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাল ইরাক।
তথ্যসূত্র
রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।
Asbridge, Thomas. 2010. The Crusades: The Authoritative History of the War for the Holy Land. Ecco.
BBC.
Bechev, Dimitar. 2022. Turkey Under Erdoğan: How a Country Turned from Democracy and the West. Yale University Press.
Council on Foreign Relations.
Gunter, Michael M. 2009. The A to Z the Kurds. Scarecrow Press.
— 2018. Historical Dictionary of the Kurds. 3rd ed. Rowman & Littlefield.
Heper, Metin, Öztürk-Tunçel, Duygu, and Criss, Nur Bilge. Historical Dictionary of Turkey. 4th ed. Rowman & Littlefield.
Howard, Douglas A. 2016. The History of Turkey. 2nd ed. Greenwood Press.
Kurdish Memory Programme. n.d. “History of the Kurds.” Accessed August 3, 2025.
https://kurdistanmemoryprogramme.com/history-of-the-kurds/
Marcus, Aliza. 2007. Blood and Belief: The PKK and the Kurdish Fight for Independence. NYU Press.
World History Encyclopedia.
Morris, Benny, and Ze’evi, Dror. 2019. The Thirty-Year Genocide: Turkey’s Destruction of Its Christian Minorities, 1894-1924. Harvard University Press.
Pavlovi´c, Zoran. 2004. Turkey. Chelsea House.
Reuters.
Schmidinger, Thomas. 2022. The World Has Forgotten Us: Sinjar and the Islamic State’s Genocide of the Yezidis. Translated by Michael Schiffmann. Pluto Press.
White, Paul. 2015. The PKK: Coming Down From the Mountains. Zed Books.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
World History Encyclopedia.
Yuzbasioglu, Nazli, and Kesgin, Hatice. 2016. “Turkish-Israeli relations: A timeline.” Anadolu Agency, November 17.
https://www.aa.com.tr/en/middle-east/turkish-israeli-relations-a-timeline/687404
Zürcher, Erik J.. 2017. Turkey: A Modern History. 4th ed. I. B. Tauris.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



