জর্জিয়া

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: The Nations Online Project.

পূর্বসাল

১১১২ অ্যাসিরিয়ার রাজা দিয়াউহি ট্রাইবাল ফেডারেশনকে পরাজিত করলেন।

৭৯০ শেশেতিতে হামলা চালালেন উরারতুর রাজা।

৭৪৩ উরারতুর রাজা দ্বিতীয় সারদুরি কুলহাকে পরাজিত করলেন।

৭২০ স্কিথীয় ও সিমেরীয়দের ট্রান্সককেশিয়া দখল করে নেয়ার প্রেক্ষিতে কার্তভেলীয় গোষ্ঠীগুলো উত্তর ও পশ্চিমে ছড়িয়ে পড়ল।

৪৫০ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সাসপেরি আর কলচীয়দের পারসিক সাম্রাজ্যের প্রজা বলে নথিবদ্ধ করলেন।

৪০০ জর্জীয়, মিংগ্রেলীয়, ও লাজ গোষ্ঠীগুলোর সাথে জেনোফনের ভাড়াটে সৈনিকদের সাক্ষাৎ হল।

২৯৯-২৩৪ রাজা প্রথম পারনাভাজের শাসনকাল।

১৮৮ রুমিরা আনাতোলিয়া দখল করে নিলে আর্মেনিয়া ট্রান্সককেশিয়ায় সম্প্রসারিত হয়। স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হল কলচিস। ইহুদিরা মিতসখেতায় অভিবাসিত হলেন।

৬৬ কার্তলির রাজা আরতাগকে বশীভূত করলেন পম্পেই।

৪৭ পন্টাস নিয়ে নিলেন কলচিস।

৪০-৩৬ মার্ক অ্যান্টনি আনাতোলিয়ায় হামলা চালালে রোমক সাম্রাজ্যের মিত্রে পরিণত হলেন রাজা দ্বিতীয় পারনাভাজ।

পূর্বসাল ৬-৩০ সাল বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জন্ম নেয়া খ্রিস্টধর্মের প্রাণকেন্দ্র জেসাস ক্রাইস্টের জীবনকাল।

সাল

৫১ প্রথম পারসমানের ট্রান্সককেশীয় সাম্রাজ্য।*
* পার্থীয় আর রুমিরা এই সাম্রাজ্যের প্রতিপক্ষ ছিল।

১৩১ ফ্লাভিয়াস আরিয়ানকে কলচিস আর কার্তলি সফরে পাঠালেন রোমক সম্রাট হাদ্রিয়ান।

১৩৪/১৩৮ দ্বিতীয় পারসমানকে রোমে বরণ করে নেয়া হল।

২৪২-৭২ জর্জিয়া দখল করে নিলেন পারস্যের প্রথম শাপুর।

৩১৭ রাজা তৃতীয় মিরিয়ান খ্রিস্টধর্ম গ্রহণ করলেন।

৩৭০ কার্তলিতে হামলা চালালেন সম্রাট ভ্যালেন্স।

৩৭৮ কার্তলি আবারও পারস্যের করদ রাজ্যে পরিণত হল।

৪৬৫ লাজিক-কলচিসের রাজা প্রথম গোবাজ সম্রাট প্রথম লিওয়ের সাথে সাক্ষাৎ ও সন্ধি করলেন।

৪৬০-৮০ রাজা ভাখটাং জর্জাসালি নিখিল জর্জীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন।

৫২০ কার্তলি এসময় পারসিকদের দ্বারা শাসিত হচ্ছে।

৫৫৪ বাইজেন্টাইনদের হাতে খুন হলেন লাজিকার রাজা দ্বিতীয় গোবাজ।

৫৭০ হযরত মুহাম্মদের (সা.) জন্ম।

৬২৬ তিবলিসিকে ধূলিসাৎ করে দিলেন রোমক সম্রাট হেরাক্লিস, কার্তলি আর লাজিকাকে করদ রাজ্যে পরিণত করলেন।

৬৩২-৬১ রাশিদুন খেলাফত।

৬৪৩-৪৫ রাশিদুন খেলাফতের ট্রান্সককেশিয়া ও আনাতোলিয়া বিজয় শুরু।

৭০৪ তিবলিসি এ সময় উমাইয়া খেলাফতের অধীনস্ত একটি আরব আমিরশাহি।

৭৩৫ কার্তলিতে একটি ধবংসলীলা চালালেন মারওয়ান ইবনে মুহাম্মদ।*
* জর্জীয়রা তাঁর নাম দিয়েছিল মারভান ক্রু (‘বধির মারওয়ান’)।

৭৫৬ আবখাজিয়ার স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হল।

৯৮৫ আবখাজিয়া জর্জিয়ার অংশ হয়ে গেল।

১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি।

১৫৩৮ ওসমানি সুলতানশাহির অধীনস্ত হল আবখাজিয়া।

১৭০১-১৯০০ রুশ সাম্রাজ্য দক্ষিণে ককেশাস অঞ্চলে সম্প্রসারিত হল।

১৮০১-৪ জর্জিয়ার অধিকাংশ সাম্রাজ্যিক রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল।

১৮১০ সাম্রাজ্যিক রাশিয়া আবখাজিয়াকে একটা প্রটেক্টরেট ঘোষণা করল।

১৮৬৪ সাম্রাজ্যিক রাশিয়া আবখাজিয়া দখল করে নিল।

১৮৭৯ গোরি শহরে জন্ম নিলেন ইওসিফ জুগাশেভলি।*
* ইতিহাসের পরিচিততম জর্জীয়, পরবর্তীকালীন নাম জোসেফ স্তালিন।

১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ।

১৯১৭ রুশ বিপ্লব।

১৯১৮ আবখাজিয়াকে অন্তর্ভুক্ত করে স্বাধীন জর্জিয়া রাষ্ট্র ঘোষিত।

১৯২০-২৯ জর্জিয়া দখল করে রাখা বলশেভিক বাহিনীর সাথে জোট বাঁধলেন ওশেটীয়রা, সোভিয়েতরা ভূখণ্ডটিকে দুটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করল।

১৯২১ লাল ফৌজের আক্রমণ। জর্জিয়াকে ট্রান্সককেশীয় সোভিয়েত প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করা হল। আবখাজিয়া একটি স্বতন্ত্র সোভিয়েত প্রজাতন্ত্রের মর্যাদা পেলেও তা একইসাথে জর্জিয়ার সোভিয়েত প্রজাতন্ত্রের সাথে চুক্তিবদ্ধ প্রজাতন্ত্র রয়ে গেল।

স্থানীয় মেনশেভিকরা তাঁদের মহাফেজখানা নিয়ে পালিয়ে গেলেন।

১৯২৪ জর্জিয়ার সোভিয়েতবিরোধী অভ্যুত্থান রক্তাক্ত উপায়ে দমন করা হল।

১৯৩১ ট্রান্সককেশীয় কমিউনিস্ট পার্টির প্রথম সেক্রেটারি হলেন লেভারান্তি বেরিয়া। সোভিয়েত কর্তৃপক্ষ আবখাজিয়াকে জর্জিয়ার অন্তর্ভুক্ত করল।

১৯৩৬ গঠন করা হল জর্জীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।

১৯৩৭ লেভারান্তি বেরিয়া ৫০ হাজার জর্জীয়কে গ্রেপ্তার করেন, এঁদের মধ্যে ২০ হাজারকে গুলি করে হত্যা করা হয়।

১৯৩৮ জর্জিয়া শাসন করছেন কানদিদ ছার্কভিয়ানি।

১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

১৯৫৩ মার্চ স্তালিনের মৃত্যু।

জুন গ্রেপ্তার হলেন বেরিয়া।

ডিসেম্বর বেরিয়াকে গুলি করে হত্যা করা হল।

১৯৫৬ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির বিশতম কংগ্রেসের এক গোপন বক্তৃতায় স্তালিনকে দুষলেন ক্রুশ্চেভ।

মার্চ নিকিতা ক্রুশ্চেভের বিস্তালিনীকরণ নীতির বিরুদ্ধে জর্জীয়দের আন্দোলন সহিংস রূপ ধারণ করল, এবং সোভিয়েত ইউনিয়ন থেকে জর্জিয়ার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ডাক উঠল। সোভিয়েত বাহিনীগুলো রক্তাক্ত উপায়ে আন্দোলন দমন করল।

১৯৬২ ডেভিড মার্শাল ল্যাং, আ মডার্ন হিস্ট্রি অফ সোভিয়েত জর্জিয়া।

১৯৭২ জর্জিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান হলেন এদুয়ার্দ শেভার্দনাদজে।

১৯৮০-৮৯ জর্জিয়ায় ক্ষমতায় এলেন জাতীয়তাবাদী নেতা ভিয়াদ গামসাখুর্দিয়া, দক্ষিণ ওশেটিয়ায় বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বৃদ্ধি পেল।

১৯৮৯ এপ্রিল তিবলিসিতে ১৯ জন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীকে খুন করল সোভিয়েত সেনারা। দক্ষিণ ওশেটিয়া অঞ্চলে অধিকতর স্বায়ত্তশাসনের দাবি উঠলে তা জর্জীয় আর ওশেটীয়দের মধ্যে সহিংসতা সৃষ্টি করল। অঞ্চলটিতে সোভিয়েত শান্তিরক্ষী মোতায়েন করা হল।

১৯৯০ বহুদলীয় সংসদীয় নির্বাচনে জাতীয়তাবাদীদের জোট জয়লাভ করল। সুপ্রিম সোভিয়েতের সভাপতি নির্বাচিত হলেন গামসাখুর্দিয়া।

১৯৯০-৯২ দক্ষিণ ওশেটিয়া সংকট।

১৯৯১ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করল জর্জিয়া, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভিয়াদ গামসাখুর্দিয়া।

১৯৯২ জানুয়ারি মধ্য তিবলিসিতে সরকারি বাহিনীর সাথে বিরোধী মিলিশিয়াদের লড়াইয়ের প্রেক্ষিতে গামসাখুর্দিয়াকে অপসারণ করা হল।

ফেব্রুয়ারি একটি গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দিল দক্ষিণ ওশেটীয়রা।

১৯৯২-৯৩ জর্জিয়া আবখাজিয়া যুদ্ধ।*
* যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। যুদ্ধের আগে আবখাজিয়ার জনসংখ্যার অর্ধেক ছিলেন জর্জীয়। যুদ্ধ শেষে আড়াই লক্ষ জর্জীয় বহিষ্কৃত হন, এতে আবখাজিয়ার জনসংখ্যা অর্ধেকে নেমে আসে।

১৯৯৪ আবখাজিয়ার সাথে যুদ্ধবিরতি সই করল জর্জিয়া। শান্তিরক্ষীদের আগমন। যাঁদের প্রায় সকলেই রুশ।

১৯৯৯ জর্জিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল আবখাজিয়া।

২০০৩ গোলাপ বিপ্লব।

২০০৮ দক্ষিণ ওশেটিয়া নিয়ে জর্জিয়া ও রাশিয়ার যুদ্ধ।*
* জর্জিয়া দক্ষিণ ওশেটিয়া পুনর্দখল করার চেষ্টা চালায়। রুশ বাহিনী জর্জীয় সেনাদের দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়া থেকে বের করে দেয়। পাঁচ দিনের তুমুল লড়াইয়ের পর ফ্রান্সের দূতিয়ালিতে দুই পক্ষের মধ্যে একটা শান্তি চুক্তি সাক্ষরিত হয়।

দক্ষিণ ওশেটিয়া নিয়ে রাশিয়া-জর্জিয়া যুদ্ধ চলাকালে আবখাজিয়ার কদোরি উপত্যকায় জর্জীয় সেনাদের সাথে আবখাজ সেনাদের সংঘর্ষ বেঁধে গেল। রুশ এ সময় আবখাজদের সমর্থনে সেনা পাঠায়। জর্জীয় সেনা ও বেসামরিক নাগরিকরা জর্জিয়ার নিয়ন্ত্রণে থাকা আবখাজিয়ার শেষ ভূখণ্ডটুকু খালি করে দিয়ে চলে যান।

রাশিয়া আনুষ্ঠানিকভাবে আবখাজিয়া আর দক্ষিণ ওশেটিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করে।*
* রাশিয়া, ভেনেজুয়ালা, নিকারাগুয়া, সিরিয়া, আর নাউরু ছাড়া জাতিসংঘের অধিকাংশ সদস্য-রাষ্ট্র আবখাজিয়া আর দক্ষিণ ওশেটিয়াকে জর্জিয়ার অংশ বলে গণ্য করে।

২০০৯ জর্জিয়া আর আবখাজিয়ার সাথে নিজ সীমান্তগুলোর আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পাঁচ বছরের চুক্তি সই করে রাশিয়া দক্ষিণ ওশেটিয়ায় স্বীয় অবস্থান জোরদার করে।

২০১৪ আবখাজিয়া বিপ্লব, সুখুমিতে তুমুল প্রতিবাদের মুখে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট আলেকজান্দার আংকভাব। আবখাজিয়ার সাথে রাশিয়ার “কৌশলগত মৈত্রী” চুক্তি সই। জর্জিয়া অভিযোগ তুলল, রাশিয়া আবখাজিয়াকে দখল করার ফন্দি আঁটছে।

২০১৫ দক্ষিণ ওশেটিয়ার সাথে সীমান্ত চেকপয়েন্ট বাতিল করে একটি “জোট এবং একীকরণ চুক্তি” স্বাক্ষর করল রাশিয়া। তিবিলিসি একে অত্র অঞ্চলের রুশ অধিগ্রহণের দিকে একটি পদক্ষেপ বিবেচনা করল। রুশ বাহিনী জর্জিয়ার মূল পশ্চিম-পূর্ব মহাসড়ক থেকে অল্প দূরে জর্জিয়ার ভেতরে আরও ১.৫ কিলোমিটার সীমান্ত বেড়া দিল।

২০১৭ দক্ষিণ ওশেটিয়া এক গণভোটে নিজের নাম বদলে অ্যালানিয়া রাজ্য রাখার পক্ষে ভোট দিল। উল্লেখ্য, অ্যালানিয়া হচ্ছে মধ্য উত্তর ককেশাসের একটি মধ্যযুগীয় রাজ্য। তবে এই রাজ্যের ঐতিহাসিক ওয়ারিশ কারা, তা নিয়ে অঞ্চলটিতে বিবাদ আছে।

২০২০ ছয় বছরের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে গণআন্দোলনের মুখে ক্ষমতা হারালেন রাউল খাদঝিমবা।

২০২২ রাশিয়ার সাথে যুক্ত হয়ে যাওয়ার একটা পূর্বপরিকল্পিত গণভোট স্থগিত করলেন দক্ষিণ ওশেটিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট অ্যালান গাগলোয়েভ। দক্ষিণ ওশেটিয়া ঘোষণা করল, মাসে ১০ দিন জর্জিয়ার সাথে চেকপয়েন্ট খোলা রাখবে। ইউক্রেনে রুশ আগ্রাসনের ধারাবাহিকতায়, জর্জিয়া বহু রুশ নির্বাসিতের জন্য একটি অস্থায়ী গৃহে পরিণত হল।

২০২৩ ইউক্রেনে রুশ আগ্রাসনের অন্যতম প্রধান কারণ ন্যাটো সম্প্রসারণ ছিল বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী ইরাকলি ঘারিবাশভিলি দেশীয় ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়লেন। ইইউ প্রার্থীর মর্যাদা লাভ করল জর্জিয়া। আবখাজিয়ার প্রেসিডেন্ট আসলান ঝানিয়া ইজভেস্তিয়া পত্রিকাকে জানালেন, রাশিয়া দেশটিতে একটি নৌঘাঁটি বানাতে যাচ্ছে।

২০২৪ বিতর্কিত “বিদেশী প্রভাব বিষয়ে স্বচ্ছতা” আইন প্রবর্তন করলে প্রতিক্রিয়াস্বরূপ দেশটির ইইউ সদস্যপদ লাভের প্রক্রিয়া স্থগিত করা হল।

২০২৫ জানুয়ারি ৫ আবখাজিয়ার গালি জেলায় এক অগ্নিকাণ্ডে ৫ শিশু নিহত।
১৩ বাতুমিতে এক হামলায় আহত হলেন সাবেক প্রধানমন্ত্রী গিওর্গি গাখারিয়া।
২১ বিগত ৩ বছরে ম্যালেরিয়ার কোন সংক্রমণ না ধরা পড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জর্জিয়াকে ম্যালেরিয়ামুক্ত দেশ বলে ঘোষণা করলো।

এপ্রিল ১৬ ২০২৪ সালে ট্রান্সজেন্ডার অভিনেতা ও মডেল কেসারিয়া আব্রামিদজে হত্যা মামলায় বেকা জাইয়ানিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল।

জুলাই ২৫ তিবিলিসির কাছে অনুষ্ঠিত হল ন্যাটোর অ্যাজাইল স্পিরিট সামরিক মহড়া, যাতে ১০টি দেশের ২,০০০ সেনা সদস্য অংশ নেন।

সেপ্টেম্বর ১৫ ইন্টারপোলের অনুরোধে বাতুমি বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন ইসরায়েলি বাটপার সাইমন লেভিয়েভ, যিনি ২০২২ সালের নেটফ্লিক্স ডকুমেন্টারি দ্য টিন্ডার সুইন্ডলারয়ের বিষয়বস্তু।

অক্টোবর ২৫ ২ কেজি ইউরেনিয়াম অবৈধভাবে কেনার চেষ্টার অভিযোগে তিবলিসিতে গ্রেপ্তার হলেন ৩ চীনা নাগরিক।

২০২৬ জানুয়ারি ৬ প্যাট্রিয়ার্ক দ্বিতীয় ইলিয়া তাঁর বড়দিনের বার্তায় বললেন, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার আমাদের সময়ের কঠিনতম পরীক্ষাগুলোর একটি। জর্জিয়ায় গণতন্ত্রের অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে বার্তাটি রাজনৈতিক দৃষ্টি আকর্ষণ করলো।
৯ ২০২০ সাল থেকে চালু থাকা আন্তর্জাতিক সংবাদ নেটওয়ার্ক ইওরোনিউজের স্থানীয় ফ্র্যাঞ্চাইজি ইওরোনিউজ জর্জিয়া ঘোষণা করলো, তারা স্থানীয় সংবাদ কভার করা বন্ধ করে দেবে এবং শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তারা আরও জানালো, পরিচালন ব্যয় বহন করা এবং ইওরোনিউজ এসএয়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি চুক্তির শর্ত পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয়। ২০২৫ সালে ইওরোনিউজ জর্জিয়ার কর্পোরেট মালিক সিল্কনেটের প্রধান নির্বাহী গিওর্গি রামিশভিলিকে গ্রেপ্তারের পর কোবাখিদজে সরকারের করা একগুচ্ছ কঠোর নতুন নিয়মাবলির ধারাবাহিকতায় সিদ্ধান্তটি আসে। যাতে টিভি চ্যানেলগুলোতে আন্তর্জাতিক অর্থায়ন নিষিদ্ধ করা হয়।
১০ জর্জিয়ার জলসীমায় সামুদ্রিক চলাচল বিধি লঙ্ঘণের দায়ে সন্দেহভাজন রুশ ছদ্মবেশী নৌবহরের ট্যাংকার ক্যামিনেরোকে আটক করলো দেশটির সীমান্ত পুলিশ। জাহাজটি ছেড়ে দেওয়ার আগে এর তুর্কি ক্যাপ্টেনকে ১৫,০০০ জর্জিয়ান লারি জরিমানা করা হয়।
১২ প্রজিকিউটর জেনারেলের অফিসের সাথে একটি সমঝোতা চুক্তির অধীনে বড় আকারের অর্থ পাচারের অভিযোগে দোষ স্বীকার করার পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলিকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হলো। তাঁকে ১০ লক্ষ জর্জিয়ান লারি জরিমানা করা হয়। তাঁর বাড়ি থেকে প্রায় ৬৫ ​​লক্ষ মার্কিন ডলার নগদ অর্থ রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত করা হয়।
২৯ বছর কাজ করার পর কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিলো দেশের অন্যতম পুরনো মানবাধিকার সংস্থা রাইটস জর্জিয়া। তারা জানালো, কোবাখিদজে সরকারের অধীনে বাড়তে থাকা দমনপীড়নমূলক পরিবেশের কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই স্থগিতাদেশের ফলে সহিংসতা ও নারীহত্যার প্রায় ২০০টি চলমান মামলা থেকে তাদের সরে আসতে হবে এবং দুর্বল নাগরিকদের জন্য বিনামূল্যে দৈনিক আইনি পরামর্শ বন্ধ হয়ে যাবে।
১৩ জর্জিয়া-দক্ষিণ ওশেটিয়া সীমান্তের কাছে দভানি শহরে ২ জর্জীয় বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করলো রুশ বাহিনী। এক সপ্তাহ পর আলোচনার মাধ্যমে তাঁদের মুক্তি দেয়া হয়।
১৫ সরকারি কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ এবং তথাকথিত “নাশকতার” অভিযোগে একটি ফৌজদারি তদন্ত শুরু করলো স্টেট সিকিউরিটি সার্ভিস। কদিন আগে বিরোধীঘেঁষা ফর্মুলা টিভি ও বিজনেস মিডিয়া জর্জিয়া জানিয়েছিলো, অনলাইনে প্রকাশিত একটি সরকারি ডিক্রি রাশিয়ার গাজপ্রমের সঙ্গে জর্জিয়ার গ্যাস চুক্তির গোপন বিবরণ অসাবধানতাবশত প্রকাশ করে ফেলেছে। স্টেট সিকিউরিটি সার্ভিস সংবাদমাধ্যমগুলোর সাথে যোগাযোগ করার পর উভয় সংবাদমাধ্যম সেই নথি অস্পষ্ট বা প্রত্যাহার করে।
১৬ সিভিল জর্জিয়া জানালো, দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে জর্জিয়ার কর্তৃপক্ষের অংশগ্রহণের আবেদন টানা দ্বিতীয় বছরের মতো প্রত্যাখ্যাত হয়েছে।
২০ চিয়াতুরা জেলার শুক্রুতি গ্রামের একটি ম্যাঙ্গানিজ খনিতে খনি শ্রমিকদের ধর্মঘটের নেতৃত্বদানকারী চার বিক্ষোভকারীকে তাদের খনি পরিচালককে মারধরের অভিযোগে কারাদণ্ড দেয়া হলো। এই বিক্ষোভটি খনি কার্যক্রমের সাথে সম্পর্কিত ছিল। যার ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিলো।
২১ ৭৫টি “উচ্চ-ঝুঁকিপূর্ণ” রাষ্ট্রের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু করা স্থগিত করলো যুক্তরাষ্ট্র। যার মধ্যে জর্জিয়াও রয়েছে। বৈধ অভিবাসনের আর্থিক বোঝা কমানোর দাবি করে এই নীতি নেয় ট্রাম্প প্রশাসন।

মার্চ ৪ আগেরদিন রাতে আবখাজিয়া ও রাশিয়ার যৌথ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবখাজিয়ার আকাশে একটি ড্রোন হামলা ইন্টারসেপ্ট করে। এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এটি এই অঞ্চলে ইউক্রেনের সাথে লিংকড বলে মনে করা হয় এরকম প্রথম বড় মাপের প্রত্যক্ষ হামলা।
৬ সরকারি দমনপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে জর্জিয়ার কূটনীতিক ও কর্মকর্তাদের জন্য আঞ্চলিক ব্লকটিতে ভিসামুক্ত প্রবেশ এক বছরের জন্য স্থগিত করল ইওরোপীয় ইউনিয়ন (ইইউ)।
১৭ ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করলেন ১৯৭৭ সাল থেকে জর্জিয়ান অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক দ্বিতীয় ইলিয়া।

মে ইওরোভিশন সংগীত প্রতিযোগিতায় অংশ নিলো জর্জিয়া।

জুন ৮ ইস্তফা দিলেন দক্ষিণ ওশেটিয়ার প্রধানমন্ত্রী জাম্বোলিত তাদতায়েভ।
২৩ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা হওয়ার উদ্দেশ্যে দক্ষিণ ওশেটিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিলেন আলান গাগলোয়েভ।
২৬ প্রধানমন্ত্রী কোবাখিদজে সরকারের বার্ষিক প্রতিবেদন পেশ করার পর জর্জিয়ার সংসদে হাতাহাতি শুরু হলো।

তথ্যসূত্র

BBC.

Rayfield, Donald. 2012. Edge of Empires: A History of Georgia. Reaktion Books.

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *