আজারবাইজান

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

পূর্বসাল

৯০০-৮০১ স্থাপন করা হল প্রাচীন মান্না রাজ্য।

৭০০-৬০১ একবাটানাকে* রাজধানী করে প্রাচীন রাজ্য মিদিয়ার উত্থান।
* বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানে অবস্থিত, নাম হামাদান।

৭০০-৫০১ মিদিয়া রাজ্য মান্না রাজ্যকে নিজ সীমানাভুক্ত করে নিল।

৬০০-৫০১ পারস্যের সম্রাট কুরুশের হাতে পরাস্ত হলেন মিদিয়ার শেষ রাজা অস্তাইজেস, হাখমানেশি সাম্রাজ্যের অংশ হয়ে গেল মিদিয়া।

৪০০-৩০১ ম্যাকিদোনিয়ার সেকান্দার শার হাতে হাখমানেশি সাম্রাজ্যের পতন ঘটলে “স্বাধীন” হল মিদিয়া মাইনর।

সাল

২০১-৩০০ বর্তমান আজারবাইজানের অন্তর্গত ভূখণ্ডটি পারস্যের সাসানীয় সাম্রাজ্যের হস্তগত হল।

২২৪-৬৫১ বর্তমান আজারবাইজান রাষ্ট্র ও ইরানি আজারবাইজান এ সময় সাসানীয় সাম্রাজ্য কর্তৃক শাসিত হচ্ছে।

৩০১-৪০০ প্রতিবেশী জর্জিয়া আর আর্মেনিয়ার দেখাদেখি খ্রিস্টধর্মে দীক্ষিত হল ককেশীয় আলবেনিয়া।

৪০১-৫০০ সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন আলবেনীয় অভিজাত তৃতীয় ভাচাগান।

৪৮৭-৫১০ ঘোষিত হল আলবেনীয়* রাজ্য।
* এই আলবেনিয়া বলকানের আলবেনিয়া না, ককেশীয় আলবেনিয়া।

৬৪২-৫৪ ককেশাসে আরব আক্রমণ।*
* এ সময়ই অঞ্চলটিতে ইসলামের প্রসার ঘটতে শুরু করে।

৬৬০-৬২ উত্তর দিক থেকে ককেশাসে হামলা চালাল খাজার গোষ্ঠী। আরব ও খাজারদের হামলা ও দখলদারিত্বের কারণে ককেশীয় আলবেনিয়া রাজ্যের পতন ঘটে।

৭৯৯ খলিফা হারুনুর রশিদের কাছ থেকে বর্তমান পূর্ব আনাতোলিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, ও ইরানি আজারবাইজানের গভর্নরশিপ বুঝে পেলেন আরব সেনাপতি ইয়াজিদ মাদইয়াদ।

৮১৬-৩৭ আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে ইরানি আজারবাইজানে বাবাক খোররামদীনের নেতৃত্বে অভ্যুত্থান দেখা দিল।

১০০১-১১০০ আজারবাইজানি ভূখণ্ডগুলো সেকজুক সুলতানশাহির অংশ হয়ে গেল।

১১০১-১২০০ সেলজুকদের তুর্কিচ গোষ্ঠীগুলোর হামলায় ধবংস হয়ে গেল শিরভান প্রিন্সিপালিটি। জর্জীয়রা দখল করে নিল শামাখা ও দেরবেন্ত। শামাখা, তাবরিজ, গাঞ্জা, আর নাখচিভানে কয়েকটি মাদ্রাসা স্থাপন করা হল।

১১৪১-১২০৯ মশহুর ফারসিভাষী কবি নিজামি গাঞ্জাভির জীবনকাল।

১১৭৫ বাকুতে হামলা চালাল রুশ গোষ্ঠী।

১২২০ বর্তমান আজারবাইজানের অন্তর্গত ভূখণ্ডটিতে হামলা চালাল মঙ্গোলরা। শামাখা শহরটিকে ধবংস করে দেয়া হল।

১২২৫ আজারবাইজানের প্রিন্সিপালিটিগুলোতে খোরেজমীয়দের আক্রমণ।

১২৩১ ককেশাসে দ্বিতীয়বারের মত মঙ্গোল হামলা।

১৩৮৫-৮৬ আজারবাইজানে হামলা চালালেন আমির তৈমুর।

১৪০১-১৬০০ আজারবাইজানি তুর্কিচ সাহিত্যের স্বর্ণযুগ বলে বিবেচিত হয়। কারা-কোইয়ুনলু ও বিশেষ সাফাভি সাম্রাজ্যে, অভিজাত শ্রেণির দরবারি সাহিত্যচর্চায় আজারবাইজানি ভাষা ব্যবহৃত হচ্ছিল। এ সময় আজারবাইজানি ভাষায় কবিতা লিখছেন কারা-কোইয়ুনলু, শাহ ইসমাইল খাতাই, ও মুহাম্মদ ফুজুলি।

——————————————————————————————————–

১৭৪৭ নাদির শাহের মৃত্যুতে কারাবাখের ওপর প্রত্যক্ষ ইরানি সার্বভৌমত্বের অবসান।

১৭৫২ সুসায় একটি দুর্গ নির্মাণ করলেন পানাখ খান।

১৮০৫ মে ১৪ রুশদের কাছে আত্মসমর্পণ করলেন পানাখ খানের উত্তরসূরী ইব্রাহিম খান।

১৮১৩ অক্টোবর ১২ গুলিস্তান চুক্তি, কারাবাখকে সাম্রাজ্যিক রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়া হল।

১৮২২ নভেম্বর পারস্যে পালিয়ে গেলেন মেখতি কুলি খান। কারাবাখ খানাতের পতন। মালিকদের অবসান।

১৮২৮ তুর্কমানচাই চুক্তি, সাম্রাজ্যিক রাশিয়া আর পারস্য আজারবাইজানকে ভাগ করে নিল। বর্তমান আজারবাইজান রুশ সাম্রাজ্যের অংশ হয়ে গেল। দেশটির দক্ষিণাঞ্চল পারস্যের অন্তর্ভুক্ত হল।

১৮৪৮-৪৯ বাকুর দক্ষিণে পৃথিবীর প্রথম তেল কূপ খনন করা হল।

১৮৬৮ কারাবাখ এলিজাভেতপোল (গাঞ্জে) প্রদেশের অন্তর্ভুক্ত হয়ে গেল।

১৮৭৯ নোবেল ভাইয়েরা একটি তেল উৎপাদন কোম্পানি স্থাপন করলেন।

১৯০৫ আগস্ট-সেপ্টেম্বর সুসায় সংঘাত ছড়িয়ে পড়ল।

১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ

১৯১৮ স্বাধীন আজারবাইজানি প্রজাতন্ত্র ঘোষণা করা হল।

১৯২০ লাল ফৌজের হামলা। আজারবাইজানকে একটি সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হল।

১৯২২ ট্রান্সককেশীয় সোভিয়েত ফেডারেটিভ প্রজাতন্ত্রের অংশ হিসেবে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি হল আজারবাইজান।

১৯৩৬ ট্রান্সককেশীয় সোভিয়েত ফেডারেটিভ প্রজাতন্ত্র বিলুপ্ত করা হল। সোভিয়েত ইউনিয়নের একটি পূর্ণ প্রজাতন্ত্র হল আফগানিস্তান।

১৯৬৭ আজারবাইজানি কেজিবির প্রধান হলেন হায়দার আলিয়েভ।

১৯৬৯ আজারবাইজানি কমিউনিস্ট পার্টির প্রধান হলেন হায়দার আলিয়েভ।

১৯৮২ সোভিয়েত পলিটব্যুরোর পূর্ণ সদস্য এবং ইউএসএসআর কাউন্সিল অফ মিনিস্টার্সের ডেপুটি সভাপতি হলেন হায়দার আলিয়েভ।

১৯৮৫ তাদেউশ সুয়েতোচউস্কি, রাশিয়ান আজারবাইজান, ১৯০৫-২০: দ্য শেপিং অফ ন্যাশনাল আইডেন্টিটি ইন আ মুসলিম কমিউনিটি

১৯৮৭ সোভিয়েত পলিটব্যুরো এবং ইউএসএসআর কাউন্সিল অফ মিনিস্টার্স ছাড়লেন হায়দার আলিয়েভ।

১৯৯১-২০২৩ আর্তসাখ প্রজাতন্ত্র।

১৯৯২-৯৪ প্রথম নাগর্নো-কারাবাখ যুদ্ধ

১৯৯৫ স্বাধীন আজারবাইজানের প্রথম বহুদলীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করল হায়দার আলিয়েভের নিউ আজারবাইজান পার্টি। পর্যবেক্ষকরা বললেন, নির্বাচনটি আন্তর্জাতিক মানের হয় নাই। এক গণভোটে একটি নতুন সংবিধান গৃহীত হল।

২০০১ কাউন্সিল অফ ইওরোপের পূর্ণ সদস্য হল আজারবাইজান।

২০০৩ অক্টোবর বিতর্কিত নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন ইলহাম আলিয়েভ।

ডিসেম্বর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে হায়দার আলিয়েভের মৃত্যু।

২০০৭ সেপ্টেম্বর ৭ নাগর্নো-কারাবাখের de facto প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাহো সাহাকিয়ান।

২০০৮ মার্চ ১৪ নাগর্নো-কারাবাখ দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘে আজারবাইজানের আনা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিল ফ্রান্স, রাশিয়া, ও যুক্তরাষ্ট্র।

অক্টোবর ১৫ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলহাম আলিয়েভ।

নভেম্বর ২ নাগর্নো-কারাবাখ দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানকল্পে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ, আজারবাইজানি প্রেসিডেন্ট আলিয়েভ, এবং আরমানি প্রেসিডেন্ট সারকিশিয়ান সই করলেন মেইয়েনডর্ফ ঘোষণা

২০০৯ ডিসেম্বর ১-২ এথেন্সে ওএসসিইর মন্ত্রীপরিষদ পর্যায়ে আলোচিত হল নাগর্নো-কারাবাখ।

২০১০ সেপ্টেম্বর রাশিয়াকে পাশ কাটিয়ে আজারবাইজান থেকে ইওরোপ পর্যন্ত গ্যাস পাইপলাইন বানানোর ঘোষণা দিল বিপি।

২০১১ ইওরোভিশন সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হল আজারবাইজান।

অক্টোবর ২৪ দুই বছরের জন্য (২০১২-১৩) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হল আজারবাইজান।

সুহা বোলুকবাসি, আজারবাইজান: আ পলিটিকাল হিস্ট্রি

২০১২ মে ২৪-২৬ বাকুতে ইওরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করল আজারবাইজান।

জুলাই ১৯ দ্বিতীয় মেয়াদে নাগর্নো-কারাবাখের de facto প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাহো সাহাকিয়ান।

আগস্ট ৩১ তীব্র আন্তর্জাতিক নিন্দার মুখে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হাঙ্গেরি থেকে আজারবাইজানে ফেরত পাঠানো ও দোষী সাব্যস্ত হওয়া খুনী রামিল সাফারভকে ক্ষমা করলেন।

২০১৩ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলহাম আলিয়েভ।

২০১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের তহবিলপ্রাপ্ত রেডিও ফ্রি ইওরোপ/রেডিও লিবার্টির (আরএফই/আরএল) আজারবাইজানি কার্যক্রম বন্ধ করে দিল বাকু। বিদেশি গোয়েন্দাসংস্থার পক্ষে কাজ করার অভিযোগ তুলল। মার্কিন পররাষ্ট্র দফতর ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করে।

২০১৬ এপ্রিল নাগর্নো-কারাবাখ সংঘাতে এক ডজন মানুষের মৃত্যু হল।

সেপ্টেম্বর এক গণভোটে আজারবাইজানি ভোটাররা সাংবিধানিক পরিবর্তনের পক্ষে ভোট দিল, যা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করল।

ডিসেম্বর আর্মেনিয়ার সাথে আজারবাইজানের সীমান্ত সংঘাত দেখা দিলে তাতে ৪ জন আরমানি ও ১ জন আজারির মৃত্যু হয়।

২০১৭ ফেব্রুয়ারি আজারবাইজানের প্রথম ভাইস-প্রেসিডেন্ট হলেন প্রেসিডেন্ট আলিয়েভের স্ত্রী মেহরিবান।

মে কারাহেফাজতে মারা গেলেন বিরোধী ব্লগার মেহমান গালানদারোভ।

সেপ্টেম্বর আজারবাইজান লন্ড্রোমেট কেলেঙ্কারি।

২০২০ দ্বিতীয় নাগর্নো-কারাবাখ যুদ্ধ

সেপ্টেম্বর-অক্টোবর নাগর্নো-কারাবাখ সংঘাতে ৩ হাজার আজারবাইজানি ও ৪ হাজার আরমানি সৈনিকের মৃত্যু, অঞ্চলটির একাংশ আজারবাইজানের সামরিক নিয়ন্ত্রণে এল।

২০২২ সেপ্টেম্বর আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত সংঘাতে দুপক্ষের ১০০ জনের মৃত্যু।

২০২৩ সেপ্টেম্বর আজারবাইজানের অবরোধের মুখে আর্তসাখ প্রজাতন্ত্রের পতন হল।*
* এই রাষ্ট্রের উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। মাত্র ৩টা রাষ্ট্র আর্তসাখ প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছিল, যাঁদের কেউই জাতিসংঘের সদস্য নয়: আবখাজিয়া, ট্রান্সনিস্ত্রিয়া, ও দক্ষিণ ওসেটিয়া। নাগর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত।
২৫ নাগর্নো-কারাবাখ অঞ্চলে বাকুর বিজয়ের প্রতি সমর্থন ব্যক্ত করতে আর্মেনিয়ার ভেতরে আজারবাইজানের ছিটমহল নাখশিভান সফর করলেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোয়ান।
২৮ আন্তর্জাতিক স্বীকৃতিহীন আর্তসাখ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সাম্ভেল শাহরামানইয়ান একটি ডিক্রিতে সই করলেন। এতে বলা হল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে উক্ত বিচ্ছিন্নতাবাদী/স্বাধীনতাকামী প্রজাতন্ত্র তার তাবৎ প্রতিষ্ঠানসহ বিলুপ্ত হয়ে যাবে।
২৯ আরমানি কর্তৃপক্ষের মতে, ৯৩ হাজার জাতিগত আরমানি নাগর্নো-কারাবাখ ছেড়ে পালিয়েছেন, যারা অঞ্চলটির মোট জাতিগত আরমানি জনসংখ্যার ৭৫%। আর্মেনিয়ায় জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি কবিতা বেলানি এক প্রেস ব্রিফিংয়ে বললেন, তাঁরা ১ লক্ষ ২০ হাজার শরণার্থীর চাপ সামলাতে প্রস্তুত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বললেন, ভবিষ্যতে নাগর্নো-কারাবাখে কোন শান্তিরক্ষা মিশন থাকবে কি থাকবে না, তা রাশিয়া আর আজারবাইজান মিলে ঠিক করবে। ইওরোপীয় ইউনিয়ন (ইইউ) আজারবাইজানের প্রতি আগামী কয়েকদিনের মধ্যে একটি জাতিসংঘ মিশনকে নাগর্নো-কারাবাখ পরিদর্শন করতে দেয়ার আহবান জানাল।

২০২৪ ফেব্রুয়ারি ১৩ আজারবাইজানি সেনাদের হামলায় আর্মেনিয়ার দক্ষিণাঞ্চলের গ্রাম নেরকিন হান্দের কাছে ৪ আরমানি সেনা নিহত এবং আরও অনেক আহত।

মার্চ ১৯ আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানালেন, বিতর্কিত এলাকা ফিরিয়ে না দিলে যুদ্ধের সম্মুখীন মুখোমুখি হতে হবে এমন একটি আল্টিমেটাম তিনি আজারবাইজানের কাছ থেকে পেয়েছেন।

মে ২৪ চূড়ান্ত শান্তিচুক্তি প্রচেষ্টার অংশ হিসেবে বিতর্কিত সীমান্তগ্রাম বাগানিস আইরুম (বাঘানিস), আসাগি এসকিপারা (ভোসকেপার), জেইরিমলি (কিরান্তস) এবং কিজিলহাজিলির (বেরকাবের) নিয়ন্ত্রণ আজারবাইজানের হাতে তুলে দিল আর্মেনিয়া।

জুন ১০ রাজধানী ইয়েরেভানে একাধিক বড় আকারের বিক্ষোভ আয়োজিত। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করলেন। কারণ নাগোর্নো-কারাবাখ সংঘাতের প্রেক্ষিতে আজারবাইজানকে ভূখণ্ড ছেড়ে দিয়েছে আর্মেনিয়া।

এ বছর আর্তসাখ প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে দেয়া হয়।

২০২৫ জানুয়ারি ১৮ বাকুতে বিদেশফেরত এক রোগীর মধ্যে আজারবাইজানে এমপক্সের প্রথম সংক্রমণ শনাক্ত।
২৫ শামকিরে দুটি গাড়ির সংঘর্ষে ৫ ব্যক্তি নিহত।
২৯–৩০ বাকুতে অনুষ্ঠিত হল এসপিই ওয়ার্কশপ অন এনহ্যান্সড অয়েল রিকভারি (ইওআর) টেকনোলজিস।

ফেব্রুয়ারি ৬-৭ বাকুতে অনুষ্ঠিত হল আইএডিসি ড্রিলিং কাস্পিয়ান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন।
২০ আজারবাইজানে বিবিসির কার্যক্রম স্থগিতের হুকুম দিল সরকার।
২২ বাকুর হায়দার আলিয়েভ সেন্টারে অনুষ্ঠিত হল বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কংগ্রেস।
২৪ আজারবাইজানে আরটির কার্যালয় বন্ধের হুকুম দিল সরকার।

মে ৪ আজারবাইজানের সংসদ সদস্য আজার বাদামভকে আস্ট্রাখানে আটক করা হল। খবরে প্রকাশ, রুশোফোবিয়ার অভিযোগে তাঁর রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জুন ২০ রেডিও ফ্রি ইওরোপ/রেডিও লিবার্টি এবং আবজাস মিডিয়ার ৭ জন সাংবাদিককে মানবাধিকার সংগঠনগুলোর মতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিতর্কিত অভিযোগে সর্বোচ্চ ৯ বছরের কারাদণ্ড দেয়া হল।
২৯ ২৭ তারিখে একাতেরিনবার্গে রুশ কর্তৃপক্ষের অভিযানের সময় ২ আজারবাইজানি নাগরিকের মৃত্যুর প্রতিক্রিয়ায় আজারবাইজানের সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশে রাশিয়া-সংশ্লিষ্ট সব সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করল।
৩০ আজারবাইজানে রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম স্পুতনিকের কার্যক্রম লাইসেন্স বাতিল হওয়া সত্ত্বেও অবৈধ অর্থায়নের সন্দেহে সংবাদমাধ্যমটির বাকু শাখায় অভিযান চালালো আজারবাইজানি কর্তৃপক্ষ।

জুলাই ১ বাকুতে গ্রিন করিডর ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সই করল আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তান, যা আঞ্চলিক সবুজ জ্বালানি সহযোগিতা জোরদার করবে।
১০ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি আলোচনার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহিতে বৈঠক করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানি প্রেসিডেন্ট আলিয়েভ।।
১২ ইন্টারন্যাশনাল সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের (আইসিডিও) মহাসচিব নির্বাচিত হলেন আজারবাইজানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান কর্নেল আরগুজ কালান্তারলি।

আগস্ট ২ আজারবাইজান থেকে সিরিয়ায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ সহজ করতে একটি পাইপলাইন চালু করল তুরস্ক।
হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক অনুষ্ঠানে শান্তিচুক্তি সই করলেন প্রেসিডেন্ট আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

অক্টোবর ৯ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করলেন, ২০২৪ সালে চেচনিয়ার আকাশে আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট ৮২৪৩ ভূপাতিত হওয়ার জন্য রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দায়ী ছিল।

নভেম্বর ২২ বাকুর ইয়াসামাল জেলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৩ ব্যক্তি নিহত এবং ২০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
২৯ অনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার হলেন বিরোধী দল আজারবাইজানি পপুলার ফ্রন্ট পার্টির নেতা আলি কারিমলি।

২০২৬ জানুয়ারি ২৭ ইসলামিক স্টেট-খোরাসান প্রভিন্সের পক্ষে বাকুতে একটি দূতাবাসে হামলার ষড়যন্ত্রের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তারের ঘোষণা দিল স্টেট সিকিউরিটি সার্ভিস।

ফেব্রুয়ারি ১০ বাকু সফর করলেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভান্স। যুক্তরাষ্ট্র ও আজারবাইজানের মধ্যে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশীপ এগ্রিমেন্ট স্বাক্ষরের তদারকি করলেন।
১৪ প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আজারবাইজানের কূটনৈতিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোর ওপর ইচ্ছাকৃত হামলা চালানোর অভিযোগ আনলেন প্রেসিডেন্ট আলিয়েভ
১৭ আর্তসাখ প্রজাতন্ত্রের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রুবেন ভারদানইয়ানকে শান্তি ও মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ ও সন্ত্রাসবাদসহ ১৯টি অভিযোগে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল একটি আজারবাইজানি আদালত।
২৮ শামাখি জেলায় ৪.৮ মাত্রার ভূমিকম্পে ধ্বসে পড়ল কয়েকটি ভবন।

মার্চ ৫ নাখশিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের নাখশিভান আন্তর্জাতিক বিমানবন্দর ও শেকেরাবাদ এলাকায় এক সন্দেহভাজন ইরানি ড্রোন হামলায় ২ ব্যক্তি আহত। ইরান সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিল আজারবাইজান।
ইরানের সাথে পণ্যবাহী যানবাহনের চলাচল আবার শুরু করার জন্য ইরান সীমান্ত খুলে দিল আজারবাইজান।
১০ ওলন্দাজ পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন ঘোষণা করলেন, ইরান যুদ্ধের ফলে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে ইরানে নেদারল্যান্ডস দূতাবাসের কর্মী ও কার্যক্রম আজারবাইজানের বাকুতে সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে।

তথ্যসূত্র

Al Jazeera.

BBC.

DW.

France 24.

Gasimov, Zaur. 2018. Historical Dictionary of Azerbaijan. Rowman & Littlefield.

New York Times.

Reuters.

The Kyiv Independent.

The Moscow Times.

Waal, Thomas de. 2013. Black Garden: Armenia and Azerbaijan through Peace and War. 10th-year anniv. ed. New York University Press.

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *