
উজবেকিস্তান
Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ
পূর্বসাল
৪০০-৩০১ মধ্য এশিয়া* জয় করলেন ম্যাকিদোনিয়ার সেকান্দার শা।
* পাঁচটি দেশ নিয়ে মধ্য এশিয়া অঞ্চলটি গঠিত: উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ও তুর্কমেনিস্তান।
১০০-১ যে সিল্ক রোড চীনকে রোমক সাম্রাজ্য ও ইওরোপের সাথে যুক্ত করেছিল, এ শতাব্দীতে বর্তমান উজবেকিস্তান-সমেত পুরো মধ্য এশিয়া তার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়।
পূর্বসাল ১০০-৩০০ সাল বর্তমান উজবেকিস্তান এ সময় ইরানিদের দ্বারা শাসিত হচ্ছে।
সাল
৬০১-৭০০ আরবদের মধ্য এশিয়া জয় ও অঞ্চলটির ইসলামিকরণ।
৮০১-১০০০ এ সময় বোখারা ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।
৯৮০-১০৩৭ এ সময় বোখারায় সক্রিয় আছেন দার্শনিক ও চিকিৎসাবিদ ইবনে সিনা।
১০৭২-১০৯২ এ সময় দক্ষিণপশ্চিম এশিয়ার প্রবলতম রাজ্যটির নেতৃত্ব দিচ্ছেন সেলজুক সুলতান মালেক শা, যার সুলতানশাহির কেন্দ্র ছিল বর্তমান উজবেকিস্তান।
১১৭০ বর্তমান উজবেকিস্তান থেকে চেঙ্গিজ খানের বিশ্বজয়ের সূচনা।
১৩৭০-১৪০৫ বর্তমান উজবেকিস্তানের সমরখন্দ থেকে এক বিশাল সাম্রাজ্য কায়েম করলেন আমির তৈমুর, যিনি উজবেকদের জাতীয় বীর বিবেচিত হন।
১৩৯৮ আমির তৈমুরের দিল্লি আক্রমণ ও ব্যাপক ধবংসসাধন।
১৪০১ আমির তৈমুরের দামিশক আক্রমণ ও ব্যাপক ধবংসসাধন।
১৪৯৭ মধ্য এশিয়ার মশহুর সিল্ক রোডের অবক্ষয়ের কাল।
১৭১৭ খিভা দখলের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল।
১৭০১-১৯০০ বোখারা, কোকান্দ, আর সমরখন্দে কয়েকটি স্বাধীন উজবেক রাষ্ট্র প্রতিষ্ঠিত হল।
১৮৬৫-৮১ রুশ সাম্রাজ্য তাশখন্দ দখল করে নিয়ে সাম্রাজ্যিক রাশিয়ার তুর্কেস্তান প্রদেশের রাজধানী বানাল। বোখারা ও খিভাকে ব্রিটিশ আশ্রিত রাজ্য বানানো হল, কোকান্দকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়া হল। মূলত এ সময়ই মধ্য এশিয়া রাশিয়ার প্রভাববলয়ে ঢোকে।
১৯১৭ ফেব্রুয়ারি/মার্চ রুশ বিপ্লব, রুশ নিয়ন্ত্রণের হাত থেকে মুক্তি লাভ করতে উজবেকদের সংগ্রাম শুরু হল।
১৯১৭-২০ তুর্কেস্তান, বোখারা, ও খিভা বলশেভিকদের নিয়ন্ত্রণে এল।
১৯১৮-৩৩ উজবেক সমাজের সেক্যুলারাইজেশন। বলশেভিকরা দেশটির বহু মসজিদে তালা লাগিয়ে দিল। মুসলমান ধর্মীয় নেতাদের ওপর দমনপীড়ণ শুরু হল।
১৯২৪ গঠিত হল একটি উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
১৯৩০ তাশখন্দকে উজবেকিস্তান সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাজধানী ঘোষণা করা হল।
১৯৩৭ সোভিয়েত কর্তৃপক্ষ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রতি যথেষ্ট পরিমাণে অনুগত না হওয়ার অভিযোগ তুলে সোভিয়েত উজবেকিস্তানের স্থানীয় কমিউনিস্টদের ওপর দমনপীড়ণ চালাতে শুরু করল।
১৯৬৬ এক প্রলয়ংকরী ভূমিকম্পে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ ক্ষতিগ্রস্ত হল।
১৯৮৮ উজবেকিস্তানে গঠিত হল জাতীয়তাবাদী বিরলিক (ইউনিটি) পার্টি।
১৯৮৯ উজবেক কমিউনিস্ট পার্টির প্রধান হলেন ইসলাম কারিমভ।
১৯৯০ সোভিয়েত উজবেকিস্তানের শেষ প্রেসিডেন্ট হলেন ইসলাম কারিমভ।
১৯৯১ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করল উজবেকিস্তান। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসে (সিআইএস) যোগ দিল উজবেকিস্তান। ‘স্বাধীন’ উজবেকিস্তানেও প্রেসিডেন্ট রয়ে গেলেন কারিমভ।
১৯৯২ বিরলিকসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করলেন কারিমভ, বিরোধীদেরকে ব্যাপকভাবে গ্রেপ্তার করা শুরু হল।
১৯৯৫ এক গণভোটে কারিমভের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হল।
১৯৯৮ তাহির ইউলদাশেভ ও জুমা নামানগানি কর্তৃক গঠিত হল ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান (আইএমইউ)।
১৯৯৯ তাশখন্দে এক বোমা হামলায় ১২ জনের মৃত্যু, উজবেক প্রেসিডেন্ট ইসলাম কারিমভ এই হামলার জন্য আইএমইউকে অভিযুক্ত করেন।
২০০১ চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, ও তাজিকিস্তানের সাথে মিলে সাংহাই কোঅপারেশন কাউন্সিল (এসসিও) গঠন করল উজবেকিস্তান। ৯/১১র প্রেক্ষিতে “সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ” শুরু হল। মার্কিনীদের আফগান তালেবানদের বিরুদ্ধে উজবেক বিমানঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি দিল উজবেকিস্তান।
২০০২ এক গণভোটে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হল।
২০০৪ তাশখন্দে মার্কিন ও ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী বোমা হামলা।
২০০৫ আন্দিজানে প্রতিবাদীদের বুকে প্রকাশ্যে গুলি চালাল সেনারা, এই ঘটনায় শতাধিক বিক্ষোভকারীর মৃত্যু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দাজ্ঞাপন। মার্কিন সেনাদের আফগান তালেবানদের ওপর হামলা চালানোর কাজে ব্যবহৃত খানাবাদ বিমানঘাঁটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিল মার্কিন সরকার।
২০১০ উজবেকিস্তান পার্শ্ববর্তী কিরগিজস্তানে সাম্প্রদায়িক সহিংসতার হাত থেকে বাঁচতে পালিয়ে আসা জাতিগত উজবেক শরণার্থীদেরকে সাময়িক আশ্রয় দিল। কিন্তু কিছুদিনের মধ্যেই শরণার্থী শিবিরগুলো বন্ধ করে দেয়া হয়। এবং এর বাসিন্দাদেরকে জোরপূর্বক কিরঘিজস্তানে ফেরত পাঠানো হয়।
২০১২ ব্যক্তিমালিকানাধীন খাতের সম্প্রসারণ ঘটানোর দোহাই দিয়ে শত শত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেচার পরিকল্পনা ঘোষণা করল উজবেকিস্তান সরকার।
২০১৪ প্রেসিডেন্ট ইসলাম কারিমভের মেয়ে গুলনারা কারিমভাকে গৃহবন্দী করা হল।
২০১৬ ইসলাম কারিমভের মৃত্যু।
২০২০ এরিকা ফ্যাটল্যান্ড, সোভিয়েতিস্তান: ট্রাভেলস ইন তুর্কমানিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, অ্যান্ড উজবেকিস্তান।
২০২১ আগস্ট ৮ আসন্ন অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বর্তমান প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভকে প্রার্থী হিসেবে মনোনীত করল ক্ষমতাসীন উজবেকিস্তান লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি।
ডিসেম্বর ৭ উজবেকিস্তানের সুরখানদারিয়া অঞ্চলের দেনাউ জেলায় একটি দুইতলা শপিং মলে বিস্ফোরণে ২ জন নিহত এবং আরও ৯ জন আহত। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে। উজবেক জরুরি মন্ত্রণালয় জানাল, প্রাথমিক তদন্ত চলছে।
২০২২ জানুয়ারি ২৫ কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তানে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়লেন লক্ষ লক্ষ মানুষ। উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় জানাল, কাজাখস্তানের বিদ্যুৎ গ্রিডে “শক্তির ভারসাম্যহীনতা” থেকে এই বিভ্রাটের সূত্রপাত।
জুলাই ১ উজবেকিস্তানের স্বায়ত্তশাসিত অঞ্চল কারাকালপাকস্তানে প্রস্তাবিত সংবিধান সংশোধনের, যা বাস্তবায়িত হলে অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল হত, বিরুদ্ধে বিক্ষোভ শুরু।
২ ২০২২ সালের কারাকালপাক বিক্ষোভ। ব্যাপক প্রতিবাদের মুখে কারাকালপাকস্তানের স্বায়ত্তশাসন বাতিলের পরিকল্পনা প্রত্যাহার করে উজবেকিস্তান সরকার। দ্বিতীয় দিনেও বিক্ষোভ চলতে থাকায় ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়। সরকার অভিযোগ করে যে একটি “অপরাধী চক্র” সরকারি ভবন দখলের চেষ্টা করছে।
৩ কারাকালপাকস্তানের নুকুস শহরে ব্যাপক বিক্ষোভে ৫ জন নিহত। হাজার হাজার মানুষ আহত। সহিংসতার জন্য “দাঙ্গাবাজদের” দায়ী করলেন উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ।
৪ উজবেকিস্তান সরকার জানাল, কারাকালপাকস্তানে বিক্ষোভ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও ১৮ জন নিহত এবং ২৪৩ জন আহত হয়েছে। তবে জাতিগত সংঘাতের আশঙ্কা রয়ে গেছে।
৫ আফগানিস্তান থেকে উজবেকিস্তানের দিকে পাঁচটি রকেট নিক্ষেপ করা হল, যা তেরমেজ শহরে এসে পড়ে। সরকারি কর্মকর্তারা জানালেন, এর কোনটি বিস্ফোরিত হয়নি। চারটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগস্ট ৯ ৪৪তম দাবা অলিম্পিয়াড জয় করলেন উজবেক দাবা গ্র্যান্ডমাস্টার নোদিরবেক আবদুসাত্তোরভ।
১০ রাশিয়ায় অবস্থিত উজবেকিস্তানের দূতাবাস নিজ দেশের নাগরিকদের ইউক্রেনে আক্রমণকারী বাহিনীতে যোগ না দেয়ার জন্য সতর্ক করে দিল। জানাল, এতে অংশ নিলে দেশে ফেরার পর ভাড়াটে সৈনিক হিসেবে ফৌজদারি দায়ে পড়তে হবে।
সেপ্টেম্বর ২৫ রুশ কার্ড পেমেন্ট ব্যবস্থা “মির” ব্যবহার স্থগিত করল উজবেকিস্তান। বলা হল, “প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করার” জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা নিষেধাজ্ঞার সাথে সম্পর্কিত নয়।
২০২২ সালের রুশ মোবিলাইজেশন। উজবেকিস্তান জানাল, বাধ্যতামূলক সামরিক নিয়োগ এড়িয়ে দেশটিতে পালিয়ে আসা রুশ নাগরিকদের তারা বহিষ্কার করবে না।
ডিসেম্বর ২৯ ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারিওন বায়োটেকের তৈরি কাশির সিরাপ সেবনের ফলে উজবেকিস্তানে ১৮ জন শিশুর মৃত্যু হয়।
২০২৩ জানুয়ারি ১ উজবেক ভাষার সিরিলিক লিপি থেকে লাতিন বর্ণমালায় রূপান্তর সম্পন্ন।
৬ আগের সপ্তাহে ভারতীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারিওন বায়োটেকের তৈরি কাশির সিরাপ সেবনের ফলে ১৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করল উজবেকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশ।
জুলাই ১০ ২০২৩ সালের উজবেক প্রেসিডেন্ট নির্বাচন। উজবেক কর্তৃপক্ষ ঘোষণা করল, বর্তমান প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ ৮৭.১% ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।
সেপ্টেম্বর ২৮ তাশখন্দ বিস্ফোরণ। তাশখন্দ বিমানবন্দরের কাছে একটি গুদামে বিস্ফোরণে ১ জন নিহত। ১৬২ জন আহত।
২০২৪ মে ২৭ রোসাটমের মাধ্যমে উজবেকিস্তানে একটা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য এক চুক্তি স্বাক্ষর করল রাশিয়া ও উজবেকিস্তান।
অক্টোবর সিল্ক রোড যুগের দুটি শহর তুগুনবুলাক ও তাশবুলাক আবিষ্কারের ঘোষণা দিলেন প্রত্নতাত্ত্বিকরা।
২৭ অনুষ্ঠিত হল ২০২৪ সালের উজবেক পার্লামেন্ট নির্বাচন।
২০২৫ জানুয়ারি ২৪ সারা দেশে ই-সিগারেট নিষিদ্ধ করার একটি আইন পাস করল ওলি মজলিস।
মার্চ ১৩ নিজ দেশের ভূতাত্ত্বিক খাত উন্নয়নের জন্য ফ্রান্সের সাথে ৫ মিলিয়ন ডলারের একটি খনিজ চুক্তি সই করল উজবেকিস্তান।
৩১ নিজেদের অভিন্ন সীমান্তের ট্রাইপয়েন্ট নির্ধারণ করে একটি চুক্তি সই করল উজবেকিস্তান, কিরগিজস্তান, ও তাজিকিস্তান।
এপ্রিল ৩–৪ সমরখন্দে অনুষ্ঠিত হল প্রথম ইইউ-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন।
জুন ২৪ প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে প্রেসিডেন্ট প্রশাসনের চিফ অব স্টাফ পদটি পুনঃপ্রতিষ্ঠার পর উক্ত পদে নিয়োগ পেলেন প্রেসিডেন্ট কন্যা সাইদা মিরজিয়োয়েভা।
জুলাই ১ আঞ্চলিক সবুজ জ্বালানি সহযোগিতা বাড়াতে ‘গ্রিন করিডর ইউনিয়ন’ প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সই করল আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তান।
১৭ কাবুলে ট্রান্স-আফগান রেলওয়ে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য একটি ত্রিপক্ষীয় কাঠামো চুক্তি সই করল উজবেকিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান।
সেপ্টেম্বর ২ মস্কোর বাইরে কাজ করার সময় জনৈক উজবেক ট্যাক্সিচালকের ওপর মৌখিক নির্যাতনের একটা ভিডিওর প্রতিবাদে রাশিয়ার কাছে একটি কূটনৈতিক বার্তা পাঠাল উজবেকিস্তান।
২৪ একাধিক ব্যবসায়িক অভিযোগ সাপেক্ষে তাশখন্দে গ্রেপ্তার হলেন সাবেক আফগান সংসদ সদস্য আব্বাস ইব্রাহিম জাদা।
২০২৬ মার্চ ৩ নারী ও শিশুদের সুরক্ষা বাড়ানো এবং হয়রানি, সহিংসতা ও শিশুকামিতার বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগের জন্য একটি ডিক্রি সই করলেন প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ।
২৬ এক রাষ্ট্রীয় সফরে উজবেকিস্তানে পৌঁছালেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান। এ সময় তাশখন্দে তাজিকিস্তান দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
তথ্যসূত্র
BBC. 2018. “Uzbekistan profile – Timeline.” BBC, May 8.
https://www.bbc.com/news/world-asia-16218972
Mccray, Thomas R. Uzbekistan. Chelsea House, 2004.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



