স্লোভাকিয়া

Spread the love

Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.

সাল

১৯১৪-১৮ প্রথম বিশ্বযুদ্ধ

১৯১৮ অস্ট্রিয়ার হাপসবুর্গদের পতন। চেক ও স্লোভাক ভূখণ্ডগুলো চেকোস্লোভাকিয়া গঠন করল। নিজেকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করল চেকোস্লোভাকিয়া।

১৯৩৮ নাৎসি জার্মানির কাছে সুদেতেনল্যান্ড সমর্পণ করল চেকোস্লোভাকিয়া।

১৯৩৯ চেকোস্লোভাকিয়ায় নাৎসি আগ্রাসন। গঠিত হল স্বাধীন স্লোভাক প্রজাতন্ত্র। যা দ্রুত জার্মানির একটি উপগ্রহ রাষ্ট্রে পরিণত হবে।

১৯৩৯-৪৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধ

১৯৪৪ স্লোভাকিয়ায় জার্মান দখলদারিত্বের বিরুদ্ধে স্লোভাকদের জাতীয় অভ্যুত্থান। লাল ফৌজের আগমন। পরের বছর চেকোস্লোভাকিয়া রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

১৯৪৫ নাৎসি দখলদারিত্ব থেকে চেকোস্লোভাকিয়াকে মুক্ত করা হল।

১৯৪৮ সোভিয়েত মদতে চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসন কায়েম হল।

১৯৪৮-৮৯ চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসন।

১৯৬৪ প্রাগ বসন্ত, ট্যাংক দিয়ে গুঁড়িয়ে দিল সোভিয়েতরা।

১৯৮৯ মখমল বিপ্লব, চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসনের অবসান হল।

১৯৯০ চেকোস্লোভাকিয়ায় পাঁচ দশকে প্রথমবারের মত মুক্ত নির্বাচন।

১৯৯৩ জানুয়ারি চেকোস্লোভাকিয়া ভেঙে গঠিত হল চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া। স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একটি গণতান্ত্রিক স্লোভাকিয়ার জন্য আন্দোলন (HZDS: Hnutie za demokratické Slovensko) দলের মিখাইল কোভাচ। প্রধানমন্ত্রী হলেন একই দলের ভ্লাদিমির মেসিয়ার।

১৯৯৫ হাঙ্গেরির সাথে মৈত্রী ও সহযোগিতা চুক্তি সই। একটি নতুন আইনে স্লোভাক ছাড়া অন্য কোন ভাষার দাপ্তরিক ব্যবহার নিষিদ্ধ করা হল। ব্যাপক আন্তর্জাতিক নিন্দাবাদ।

১৯৯৮ অস্ট্রিয়া সীমান্তের কাছে মচোভ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম রিএক্টর চালু করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হল ভিয়েনা।

১৯৯৯ প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের একটা নতুন আইন প্রবর্তন করে প্রায় এক বছরের সাংবিধানিক সংকটের অবসান ঘটাল সংসদ।

২০০১ সংসদে দীর্ঘমেয়াদী পরিবর্তনের অনুমোদন দেয়া হল, যা ছিল ইইউ ও ন্যাটোর সদস্যপদ লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০০৪ মার্চ ন্যাটোর সদস্যপদ লাভ করল স্লোভাকিয়া।

মে ১ ইওরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভ করল স্লোভাকিয়া।

২০০৬-১০ স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে রবার্ট ফিকোর প্রথম মেয়াদ।

২০০৭ ডিসেম্বর ২১ শেনগেন জোনে যোগ দিল স্লোভাকিয়া।

২০০৯ জানুয়ারি ১ মুদ্রা হিসেবে ইওরো গ্রহণ করে নিল স্লোভাকিয়া।

২০১২ মার্চ সাধারণ নির্বাচনে রবার্ট ফিকোর নেতৃত্বে বামপন্থী বিরোধী দল স্মেরের ভূমিধ্বস বিজয়।

২০১২-১৮ স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে রবার্ট ফিকোর দ্বিতীয় মেয়াদ।

২০১৪ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে রবার্ট ফিকোকে পরাজিত করলেন স্বাধীন প্রার্থী আন্দ্রেজ কিসকা।

২০১৫ ইওরোপীয় ইউনিয়নের অভিবাসী কোটার বিরুদ্ধে শক্ত নিলেন ফিকো।

২০১৬ মার্চ মারিয়ান কোতলেবার নেতৃত্বে উগ্র ডানপন্থী আওয়ার স্লোভাকিয়া পার্টি প্রথমবারের মত সংসদে ঢুকল।

২০১৮ ফেব্রুয়ারি অনুসন্ধানী সাংবাদিক ইয়ান কুসিয়াক ও তাঁর বাগদত্তা মার্তিনা কুজনিরোভাকে গুলি করে হত্যা করা হল। কুসিয়াক স্লোভাকিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগসূত্র থাকা একটি কর জালিয়াতি বিষয়ে প্রতিবেদন করেছিলেন।

মার্চ কুসিয়াকের মৃত্যুতে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠলে ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নিয়ে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

২০১৯ মার্চ স্লোভাকিয়ার প্রেসিডেন্ট হলেন ইইউপন্থী প্রার্থী জুজানা কাপুতোভা।

২০২০ মার্চ দুর্নীতিবিরোধী সাধারণ মানুষের দল (ওলানো) ইগোর মাতোভিচের নেতৃত্বে একটি মধ্য-ডানপন্থী জোট সরকার গঠন করল।

২০২৪ এক আততায়ী হামলায় গুরুতর জখম হলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রবার্ট ফিকো।

তথ্যসূত্র

BBC. 2019. “Slovakia country profile.” BBC, April 1.
https://www.bbc.com/news/world-europe-17847682
2022. “Slovakia profile – Timeline.” BBC, November 14.
https://www.bbc.com/news/world-europe-17848213

European Union. n.d. “Slovakia – EU Country Profile | European Union.” Accessed March 1, 2025.
https://european-union.europa.eu/principles-countries-history/eu-countries/slovakia_en

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *