জার্মানি

Spread the love

Featured Image: Wikipedia Commons.

Image: The Nations Online Project.

পূর্বসাল

১ লক্ষ ৩০ হাজার বছর আগে নিয়ান্ডারথালরা এ সময় জার্মানিতে বাস করছে।

১ লক্ষ বছর আগে একটি বরফ যুগের সূচনা।*
* বরফ যুগ তীব্রতম আকার ধারণ করেছিল ইওরোপে। গ্রীষ্মকালের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় পায় নাই। ফলে পৃথিবীর একাংশ বরফের আবরণে ঢেকে যায়, দুই কিলোমিটার পুরু বরফ জমে এবং বহু পশুপাখি হয় মারা পড়ে আর না হয় পালিয়ে দক্ষিণদিকে চলে গিয়ে প্রাণ বাঁচায়।

৪৭ হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্স এ সময়ই কখনো প্রথম ইওরোপে আসে।

৪২-৩০ হাজার বছর আগে ইওরোপে হোমো স্যাপিয়েন্সদের অরিগনাসীয় সংস্কৃতি।

৪০ হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্স অভিবাসিত হয়ে জার্মানিতে আসলো। ক্রো-ম্যাগনন হিসেবে হোমো নিয়ান্ডারথালিসদের সাথে বাস করতে লাগল।

৩০-১২ হাজার বছর আগে ইওরোপে গুহাচিত্র সংস্কৃতি।

২৫ হাজার বছর আগে মিসর থেকে ইওরোপ পর্যন্ত বহু জায়গায় এই সময় থেকে ভেনাস মূর্তির দেখা মেলে, যাকে মহামাতার মূর্ত রূপ বলে কল্পনা করা হত।

১৪ হাজার বছর আগে জার্মানির আদিতম কুকুরটিকে ওবেরকাসেলে সমাধিস্ত করা হল।

৮ হাজার ৫০০ বছর আগে ইওরোপের আদি কৃষকদের স্টারসেভো সংস্কৃতি।

৬৩০০ বছর আগে নব্য প্রস্তর যুগের অবসান। ইওরোপের প্রথম মেগালিথিক সমাধিগুলো নির্মিত হচ্ছে।

৬ হাজার বছর আগে উত্তর ও মধ্য ইওরোপে ফানেলবিকার সংস্কৃতির যুগ।

৫ হাজার ৫০০ বছর আগে ইওরোপ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কৃষিকাজ।

১০০০ জার্মানিক গোষ্ঠীগুলো রোমক গল ও পূর্ব ইওরোপে অভিবাসিত হল।

পূর্বসাল ৬-৩০ সাল বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর বেথলেহেমে জন্ম নেয়া খ্রিস্টধর্মের প্রাণকেন্দ্র জেসাস ক্রাইস্টের জীবনকাল।

সাল

টিউটোবার্গের জঙ্গলে তিনটি রোমক বাহিনীকে পরাস্ত করলেন আর্মিনিয়াস।

৯৮ ট্যাসিটাস, দ্য জার্মানিয়া

৪০৭ জার্মানদের সাথে লড়তে ইংল্যান্ড থেকে রোমক সৈন্যদলকে ডেকে আনা হল।

৪১০ ভিসিগথ রাজা অ্যালারিক রোমকে ধবংস করে দিলেন।

৪৭৬ শেষ রোমক সম্রাট রোমুলুস অগাস্টুলুসকে ক্ষমতাচ্যুত করলেন ওডোসেয়ার।

৪৮১-৫১১ ফ্রাঙ্কদের রাজা ক্লভিসের শাসনকাল।

৪৯৮ খ্রিস্টধর্মে দীক্ষিত হলেন ক্লভিস।

৭৩২ পয়তিয়ের্সের/তুর্সের সমর। ফ্রান্সে শার্ল মার্টেলের হাতে উমাইয়া সেনাবাহিনীর পরাজয়। ব্যর্থ হয়ে গেল আরবদের ইওরোপ জয়ের প্রচেষ্টা।

৮০০-৯১১ ক্যারোলিঞ্জীয় রাজবংশ।

৮০০-১৮০৬ পবিত্র রোমক সাম্রাজ্য।*
* লাতিনে এর আনুষ্ঠানিক নাম ছিল Sacrum Imperium Romanum Nationis Germanicae আর জর্মনে Heiliges Römisches Reich Deutscher Nation

৮০০ পোপ তৃতীয় লিও শার্লামেইনের মাথায় পরিয়ে দিলেন পবিত্র রোমক সাম্রাজ্যের মুকুট।

১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি

১৮০৬রাইন কনফেডারেশন। জার্মান জাতির পবিত্র রোমক সাম্রাজ্যের অবসান।

১৮১৮ “হাবসবুর্গ টেম্পল”। জার্মানিতে আয়োজিত হল সংস্কারপন্থী ইহুদিদের প্রথম ধর্মসভা।

১৮৪৮-৫১ দিনেমার-জার্মান যুদ্ধ। এই যুদ্ধে ডেনমার্ক জয়লাভ করে। 

১৮৫১ রিচার্ড ভাগনার, জিউইশনেস ইন মিউজিক

১৮৫৬ আর্থার দে গোবিনু, ট্রিটিজ অন দি ইনইকুয়ালিটি অফ হিউম্যান রেসেস

১৮৬২ মোজেস হেস, রোম অ্যান্ড জেরুসালেম

১৮৭১ অটো ফন বিসমার্ক কর্তৃক প্রতিষ্ঠিত হলো জার্মান সাম্রাজ্য।

১৮৭৩ উইলহেল্ম মার, দ্য ভিক্টোরি অফ জিউডম ওভার জার্মানডোম: ভিউপয়েন্ট ফ্রম আ নন-কনফেশনাল স্ট্যান্ডপয়েন্ট

১৮৭৮ বার্লিন কংগ্রেস। ওসমানি সুলতানশাহি তাঁদের অধিকাংশ ইওরোপীয় ভূখণ্ড হারায়। এ সময় থেকেই জার্মানি তুরস্কের বন্ধুরাষ্ট্র হয়ে উঠতে থাকে।

বার্লিনে ইহুদিবিদ্বেষী ক্রিশ্চিয়ান সোশাল পার্টি গঠন করলেন এডলফ স্টোকার।

১৮৮৯ এপ্রিল ২০ অস্ট্রিয়ার ব্রাউনাউ অন দ্য ইনে জন্ম নিলেন এডলফ হিটলার।

১৮৯০ ব্রিটিশ ও জার্মানদের মধ্যে শান্তি চুক্তি সই, ব্রিটিশরা বর্তমান উগান্ডার অধিকার লাভ করল। উরুন্ডি আর রুয়ান্ডাকে জার্মান পূর্ব আফ্রিকার অন্তর্ভুক্ত করা হল।

১৮৯১ গঠন করা হলো প্যান-জার্মান লীগ।

১৮৯২ জার্মান কনজারভেটিভ পার্টির টিভোলি কর্মসূচি। এই কর্মসূচিতে জার্মানিতে “কলুষিত” ইহুদি প্রভাব হ্রাস করার আহবান জানানো হলো।

১৮৯৯ সামাজিক নীতিতে ইউজেনিকসের প্রয়োগ বিষয়ক একটি নিবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ী হলেন ভিলহেল্ম শালমেয়ার।

আর্য “রেসের” শ্রেষ্ঠত্ব ঘোষণা করে এবং তাদের লেবেনস্রাময়ের (লিভিং-স্পেস) জরুরতের কথা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করলেন লুডভিগ ভোল্টম্যান।

হাউস্টন স্টুয়ার্ট চেম্বারলিন, দ্য ফাউন্ডেশনস অফ দ্য নাইন্টিন্থ সেঞ্চুরি

১৯০৫ প্রতিষ্ঠা করা হলো রেসিয়াল হাইজিন সোসাইটি।

১৯১২ গঠন করা হলো জার্মানিক অর্ডার।*
* পরবর্তীতে থুলে সোসাইটি।

হেইনরিখ ক্লাস, ইফ আই ওয়্যার দ্য কাইজার

১৯১৪ জার্মান সাম্রাজ্যের বেলজিয়াম আক্রমণ, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা।

১৯১৪-১৮ World War I – Wikipedia।*
* এই যুদ্ধে ওসমানি সুলতানশাহি জার্মানি ও অস্ট্রিয়া-হাঙ্গেরির অক্ষশক্তির পক্ষ হয়ে লড়ে। যুদ্ধে অক্ষশক্তি হেরে গেলে এবং জার্মানির কাইজারশাহি ও অস্ট্রিয়া-হাঙ্গেরির রাজতন্ত্র বিলুপ্ত হলে ওসমানি সুলতানশাহির পতন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র।

১৯১৪ আগস্ট প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। বাভারিয়ান সেনাবাহিনীতে নাম লেখালেন হিটলার।

১৯১৭ গঠন করা হলো দ্য ফাদারল্যান্ড পার্টি।

ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটে।

অক্টোবর লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতা দখল করেন।

১৯১৭-৯০ সোভিয়েত ইউনিয়ন

১৯১৮-১৯ German revolution of 1918–1919 – Wikipedia

১৯১৮ নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করলো। সম্রাট মসনদ ছাড়লেন। ঘোষণা করা হলো জার্মান প্রজাতন্ত্র।

১৯১৯ জানুয়ারি ৫ মিউনিখে গঠন করা হলো জার্মান ওয়ার্কার্স পার্টি (ডিএপি)।

এপ্রিল ৪-১ মে মিউনিখে সোভিয়েত প্রজাতন্ত্র।

জুন ২৮ ভার্সাই চুক্তি সাক্ষরিত।

জুলাই ৩১ অনুমোদন লাভ করলো ভাইমার সংবিধান।

সেপ্টেম্বর ১৬ জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দিলেন এডলফ হিটলার।

১৯২০ ফেব্রুয়ারি জার্মান ওয়ার্কার্স পার্টির নাম বদলে ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (এনএসডিএপি) রাখা হলো।

মার্চ ১৩-১৭ বার্লিনে ডানপন্থী কাপ-লুটভিজ অভ্যুত্থান।

১৯২১ গঠিত হল ইউনিয়ন অফ সোভিয়েত সোশালিস্ট রিপাবলিকস (ইউএসএসআর), যা সংক্ষেপে সোভিয়েত ইউনিয়ন নামেই বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে।

১৯২২ রাজা তৃতীয় ভিক্টর ইম্মানুয়েল মুশোলিনিকে ইতালিতে ডেকে পাঠালেন এবং দেশটির প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন।

আগস্ট জার্মান মুদ্রার পতনের সূচনা; দ্রুত মুদ্রাস্ফীতির সূত্রপাত।

১৯২২-৪৩ ফ্যাশিস্ত ইতালি

১৯২৩ জানুয়ারি ১১ রুর অঞ্চল দখল করে নিলো ফরাসি ও বেলজীয় সেনারা।

সেপ্টেম্বর ২৬ রুর অঞ্চলে দখলদারিত্বের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ অভিযানের সমাপ্তি ঘটালো জার্মান সরকার।

অক্টোবর ২৩ মুদ্রাস্ফীতির সর্বোচ্চ বিন্দু। ১ ডলারের মূল্য এ সময় ৪০০ কোটি মার্ক।

নভেম্বর ৮-৯ বিয়ার হল অভ্যুত্থান।

১৯২৪ ডিসেম্বর জেল থেকে মুক্তি পেলেন এডলফ হিটলার।

১৯২৫ ফেব্রুয়ারি এনএসডিএপি পুনঃপ্রতিষ্ঠা করলেন হিটলার।

এপ্রিল ২৬ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হিন্ডেনবার্গ।

১৯৩১ অক্টোবর ১১ গঠন করা হল ভাইমার-বিরোধী হার্জবুর্গ ফ্রন্ট।

১৯৩২ জানুয়ারি জার্মানিতে বেকারের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেলো।

মার্চ ১৩ প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হলেন হিন্ডেনবার্গ।

জুলাই রাইখস্ট্যাগ নির্বাচন। বৃহত্তম সংসদীয় দল হয়ে উঠলো এনএসডিএপি।

১৯৩৩-৪৫ নাৎসি জার্মানি – সময়রেখা

১৯৩৯-৪৫ World War II – Wikipedia

১৯৪৫-৪৬ নুরেমবার্গ ট্রায়াল

১৯৪৮-৪৯ বার্লিন অবরোধ

১৯৪৯ জার্মানির পশ্চিমে মার্কিন, ফরাসি, ও ব্রিটিশ জোনগুলো নিয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র (Bundesrepublik Deutschland: BRD) আর পূর্বে সোভিয়েত জোনে জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (Deutsche Demokratische Republik: DDR) প্রতিষ্ঠা করা হল। পশ্চিম জার্মানির প্রথম চ্যান্সেলর হলেন খ্রিস্টীয় গণতন্ত্রী কনরাড অ্যাডেনাউয়ের। পূর্ব জার্মানির প্রথম রাষ্ট্রপ্রধান হলেন ওয়াল্টার উলব্রিষট।

গঠিত হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)।*
* ন্যাটোর আনুষ্ঠানিক ভাষা দুইটি: ইংরেজি আর ফরাসি। ফরাসিতে সংগঠনটির নাম Organisation du Traité de l’Atlantique Nord. সংক্ষিপ্ত রূপ OTAN.

১৯৫৫ ন্যাটোতে যোগ দিল পশ্চিম জার্মানি। জবাবে সোভিয়েত ইউনিয়ন গঠন করা ওয়ারশ প্যাক্ট। শেষোক্ত সামরিক জোটটি সোভিয়েত বলয়ভুক্ত দেশগুলো নিয়ে গঠিত হয়েছিল, যার একটি ছিল পূর্ব জার্মানি।

১৯৫৭ জার্মানি, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, আর লুক্সেমবার্গ মিলে গঠন করল ইওরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (ইইসি)। ফরাসি আশ্রিত রাজ্য সারল্যান্ডের ভোটাররা স্বাধীন রাষ্ট্র কায়েমের ধারণার বিরুদ্ধে ভোট দিলেন। এর ধারাবাহিকতায় সারল্যান্ড পশ্চিম জার্মানিতে যোগ দেয়।

১৯৫৩ জুন সোভিয়েত শাসনের বিরুদ্ধে পূর্ব বার্লিনে ব্যাপক গণঅভ্যুত্থান।

১৯৬১ পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে অভিবাসন ঠেকানোর জন্য বার্লিন দেয়াল তৈরি করা হল। জেরুসালেমে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের বিচার হল, যাকে মোসাদের এজেন্টরা আন্তর্জাতিক আইন ভেঙে আর্জেন্টিনা থেকে ধরে আনে।

১৯৬২ মে ৩১ অ্যাডলফ আইখম্যানের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

১৯৬৩ হান্না আরেন্ট, আইখম্যান ইন জেরুসালেম: আ রিপোর্ট অন দ্য ব্যানালিটি অফ এভিল

১৯৬৭ ইওরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (ইইসি) ইওরোপীয় সম্প্রদায় (ইসি) পরিণত হল।

১৯৬৯ পশ্চিম জার্মানির চ্যান্সেলর হলেন সমাজ গণতন্ত্রী উইলি ব্র্যান্ট। ওস্টপলিটিক (পুবমুখী) নীতির অধীনে পূর্ব জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক জোরদার করলেন।

১৯৭১ পূর্ব জার্মানিতে ওয়াল্টার উলব্রিষটের স্থলাভিষিক্ত হলেন এরিক হোনেকার।

১৯৭২ সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্দেশ্যে বেসিক চুক্তি সই করল দুই জার্মানি, যার মধ্য দিয়ে তারা একে অপরকে স্বীকৃতি দিল।

১৯৭৩ জার্মান ফেডারেল প্রজাতন্ত্র আর চেকোস্লোভাকিয়ার মধ্যে একটি চুক্তি সই হল যা ১৯৩৮ সালের মিউনিখ চুক্তিকে রদ করে দিল। পূর্ব ও পশ্চিম জার্মানি জাতিসংঘে যোগ দিল।

১৯৭৪ জার্মান ফেডারেল প্রজাতন্ত্রের চ্যান্সেলর হলেন হেলমুত স্মিডট।

১৯৭৫ হেলসিংকি চুক্তিকে অনুমোদন দিল জার্মান ফেডারেল প্রজাতন্ত্র।

১৯৭৬ জার্মান ফেডারেল প্রজাতন্ত্রের চ্যান্সেলর হিসাবে পুনর্নির্বাচিত হলেন হেলমুত স্মিডট।

১৯৮২ জার্মান ফেডারেল প্রজাতন্ত্রের চ্যান্সেলর হলেন হেলমুত কোহল।

১৯৮৯ সোভিয়েত বলয়ভুক্ত দেশগুলোতে সফরবিষয়ক নিষেধাজ্ঞা শিথিল করা হলে দলে দলে পূর্ব জার্মানরা দেশত্যাগ করেন। বার্লিন দেয়ালের পতন।

১৯৯০ পূর্ব জার্মানিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় এল।

অক্টোবর ৩ দুই জার্মানির পুনরেকত্রীকরণ।* ঐক্যবদ্ধ দেশটি জার্মান ফেডারেল প্রজাতন্ত্র নামেই পরিচিত।
* চ্যান্সেলর হেলমুত কোহলের নেতৃত্বে একটি একক রাষ্ট্র হয়ে ওঠে জার্মানি। পূর্ব ও পশ্চিম বার্লিনকে একটি একক শহরে ঐক্যবদ্ধ করা হয়। কালক্রমে বার্লিন পুনরেকত্রীকৃত জার্মানির রাজধানীতে পরিণত হবে।

১৯৯১ ডিসেম্বর ২৫ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি।

১৯৯২ ম্যাসট্রিচ চুক্তি, গঠিত হল একটি ইওরোপীয় অর্থনৈতিক ও মুদ্রাবিষয়ক সম্প্রদায়।

১৯৯৩ ইওরোপীয় কমিউনিটির সাধারণ বাজারের সূচনা।

১৯৯৪ জার্মানি ছেড়ে গেল শেষ সোভিয়েত সেনারা। আয়োজিত হল বুন্দেসটাগ নির্বাচন।

১৯৯৫ ইওরোপীয় সম্প্রদায় (ইসি) নাম বদলে ইওরোপীয় ইউনিয়ন (ইইউ) রাখা হল। ত্রয়হ্যান্ড ট্রাস্ট এজেন্সি বিলুপ্ত করে দেয়া হল। বসনিয়ায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে জার্মান সেনাদের যোগদান।

১৯৯৬ জানুয়ারি ১৬ জার্মান বুন্দেসতাগে বক্তব্য রাখলেন ইসরায়েলি প্রেসিডেন্ট এজার ওয়াইজম্যান।

১৯৯৮ ইওরোপীয় ইউনিয়নের (ইইউ) আরো ১১টি দেশের মত জার্মানিও নতুন মুদ্রা ইওরো ব্যবহার করতে শুরু করল।

২০০১ মার্কিন নেতৃত্বে আফগানিস্তান আগ্রাসনে অংশ নিল জার্মানি।

২০০২ মুদ্রা হিসাবে ডয়েচে মার্ককে প্রতিস্থাপিত করল ইওরো।

২০০৩ মার্কিন নেতৃত্বে ইরাক আগ্রাসনে অংশ নিল জার্মানি।

২০০৫ জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল।

২০০৫-২১ জার্মানির মার্কেল যুগ

২০০৯ দ্বিতীয় মেয়াদে জার্মানির চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল।

২০১৩ তৃতীয় মেয়াদে জার্মানির চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল।

২০১৫-১৬ জার্মানি সরকার মধ্যপ্রাচ্য ও অন্যান্য জায়গা থেকে আসা ১০ লক্ষেরও বেশি শরণার্থীকে দেশটিতে বাস করার অনুমতি দিল। এতে জার্মান জনগণের মধ্যে অপরাধ ও জন পরিষেবা বিষয়ক উদ্বেগ দেখা দেয়। যা দেশটিতে উগ্রডান রাজনীতির জনপ্রিয়তা বৃদ্ধি করে।

২০১৭ চতুর্থ মেয়াদে জার্মানির চ্যান্সেলর হলেন অ্যাঞ্জেলা মার্কেল।

২০২১ জার্মান ফেডারেল প্রজাতন্ত্রের চ্যান্সেলর হলেন ওলাফ শোলজ। পশ্চিম ইওরোপের একাংশে প্রলয়ঙ্করী বন্যা দেখা দিল। জার্মানিতে ১০০ জনের মৃত্যু, বেলজিয়ামে ২২ জনের।

তথ্যসূত্র

BBC.

Benz, Wolfgang. 2006. A Concise History of the Third Reich. Translated by Thomas Dunlap. University of California Press.

Caplan, Jane (ed.). 2008. Nazi Germany. Oxford University Press.

European Union. n.d. “Germany – EU Country Profile | European Union.” Accessed February 23, 2025.
https://european-union.europa.eu/principles-countries-history/eu-countries/germany_en

Horne, William R.. 2007. Germany. 2nd ed. Chelsea House.

Turk, Eleanor L.. 1999. The History of Germany. Greenwood.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । রকমারি । বইবাজার । বাতিঘর । ওয়াফিলাইফ । বইয়ের দুনিয়া । বইফেরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *