
প্রাচীন চীন
Featured Image: World History Encyclopedia.

পূর্বসাল
৭-৩ লক্ষ বছর আগে চীনে বাস করছে পিকিং মানব।
৫ লক্ষ বছর আগে চীনে বাস করছেন হোমো ইরেকটাসয়ের দুটো উপপ্রজাতি। এরা হলেন লান্তিয়ান মানব ও পিকিং মানব।
১ লক্ষ বছর আগে এ সময়ই কখনো চীনে হোমো স্যাপিয়েন্সয়ের আগমন ঘটে।
৮০ হাজার বছর আগে চীনে হোমো স্যাপিয়েন্সদের দেখা মিলছে।
১০ হাজার বছর আগে চীনের হলুদ নদী উপত্যকা ও অন্যান্য জায়গায় কৃষিকাজ শুরু হল।
৫০০০ চীনে বিকশিত হচ্ছে লংশান সংস্কৃতি। হলুদ নদীর তীরে গড়ে উঠছে গ্রাম। টেরাস ঘেরা কৃষিকাজ শুরু হচ্ছে। ধান চাষ হচ্ছে। পরবর্তীতে যে গ্রামটি বানপো নামে পরিচিত হয়ে উঠবে, সেখানে মৃতদের পণ্যদ্রব্যের সাথে সমাহিত করা হচ্ছে। মাথার খুলি ছিদ্র করে অস্ত্রোপচার শুরু হয়েছে।
৪৮০০ চীনের নব্যপ্রস্তরযুগীয় গ্রাম বানপো নির্মিত হল।
৪৫০০-৩৭৫০ চীনের নব্যপ্রস্তরযুগীয় গ্রাম বানপোতে মানুষের বসবাস।
৪৫০০-৩০০০ চীনের হংশান কালচারে একটা জেড পাথরের মূর্তি তৈরি করা হল যা আমাদের জানামতে ড্রাগনের আদিতম চিত্রণ।
৪০০০ চীনে বিকশিত হচ্ছে ধান চাষের ইয়াংশাও সংস্কৃতি।
৩৬০০ চীনে প্রথমবারের মত রেশমের দেখা মিলল।
৩০০০-১৭০০ উত্তরপূর্ব চীনে এ সময় লংশান কালচারের বিকাশ ঘটছে।
৩০০০ চৈনিক কিংবদন্তী অনুসারে, পৌরাণিক সম্রাট ফু জি এসময়ই কখনো ভাষাকে লিখিত রূপ দেন।* চীনাদের রান্না করা ও মাছ ধরা শেখান। তবে যেটাকে ফু জির সবচে গুরুত্বপূর্ণ কাজ ভাবা হয়, সেটা হল ৮টি ট্রাইগ্রামকে (ত্রিভুজাকার রূপ) সাজানো যা পরবর্তীকালে ইজিংয়ে (পরিবর্তন পুস্তক) নথিবদ্ধ হয়েছে।**
* ফু জি তাঁর বোন ন্যু গুয়াকে বিয়ে করেন। চৈনিক বিশ্বাস অনুসারে, ন্যু গুয়া চীনাদের সামাজিক জীবনকে একটা শৃঙ্খলার ভেতরে নিয়ে এসেছেন। বিয়ের মত সভ্য প্রতিষ্ঠানও তিনিই গড়ে তুলেছেন।
** এগুলো হল স্বর্গ, পৃথিবী, মাটি, আগুন, বাতাস, ঝড়, পর্বত, ও হ্রদ। এটা দাওধর্মের ইন ও ইয়াং‘য়ের সাথে সম্পর্কিত। ৮টি টাইগ্রাম মিলে তৈরি করে একটি অষ্টভুজ।
২৭০০ চীনের কিয়ানশাংইয়াংয়ে এসময় থেকে বোনা রেশমের আদিতম নিদর্শনটির দেখা মিলেছে।
জিয়া রাজবংশ
২০৭০-১৬০০ পূর্বসাল

২০৭০-১৬০০ জিয়া রাজবংশ।
২০০০-২২১ প্রাচীন চীন।
১৭৮৯-১৭৫৮ প্রাচীন চীন শাসন করছেন জিয়া সম্রাট কং জিয়া।
১৭২৮-১৬৭৫ প্রাচীন চীন শাসন করছেন জিয়া রাজবংশের শেষ সম্রাট জিয়ি।
শাং রাজবংশ
১৬০০-১০৪৬ পূর্বসাল

১৬০০-১০৪৬ শাং রাজবংশ।*
* এসময় চীনে লেখালিখির সূচনা ঘটে। শাংদের রাজত্বে তাওধর্মের বিকাশ ঘটে। যা দাওধর্ম নামেও পরিচিত।
১৩০০ শাং রাজবংশ সাম্রাজ্যিক চীনের রাজধানী ইয়িনে সরিয়ে আনল, শহরটির বর্তমান নাম আনইয়াং। প্রাচীন চীনে প্রথমবারের মত রথের দেখা মিলছে।
১২৫০-১১৯২ প্রাচীন চীন শাসন করছেন শাং রাজবংশের মহান সম্রাট উ দিং।
১২৫০-১১৫০ এসময়ই কখনো রচিত হয় আই-চিং (পরিবর্তন পুস্তক)।
১০৫০ প্রথম চীনা শাসক হিসাবে তিয়ানমিং (ম্যান্ডেট অফ হ্যাভেন) দাবি করলেন ঝৌয়ের রাজা ওয়েন।
ঝৌ রাজবংশ
১০৪৬-২৫৬ পূর্বসাল

১০৪৬-২৫৬ ঝৌ রাজবংশ।
১০৪৬-৭৭১ শাং রাজবংশকে উৎখাত করল প্রাচীন চীনের পশ্চিমাঞ্চলের ঝৌ রাজবংশ, ‘পশ্চিম ঝৌ পর্ব’-এর সূচনা।
৭৭২-৪৭৬ শরৎ ও বসন্ত পর্ব।
৭৭১ পশ্চিমে বারবার যাযাবরদের আক্রমণের শিকার হয়ে সাম্রাজ্যিক চীনের রাজধানী লুয়োইয়াংয়ে সরিয়ে আনল ঝৌ রাজবংশ, ‘পূর্ব ঝৌ পর্ব’-এর সূচনা।
৭৭১-২২৬ পূর্ব ঝৌ রাজবংশ।
৬০০-৫০১ প্রাচীন চীনের কয়েকজন দার্শনিক এই শতাব্দীতেই জন্মেছেন। তেং শিহ, লাও-ঝু*, আর সুন-ঝু এঁদের মধ্যে উল্লেখযোগ্য। এঁদের জন্মমৃত্যুর বছর সঠিকভাবে জানা যায় না।
* দাওবাদের কথিত প্রতিষ্ঠাতা লাও-ঝু আদৌ কোন ঐতিহাসিক চরিত্র কিনা, তা নিয়ে বিবাদ আছে। অনেকেই মনে করেন, তিনি আসলে কিংবদন্তী চরিত্র। একাধিক বাস্তব চরিত্রের সংমিশ্রণে চরিত্রটি নির্মিত হয়েছে।
৫৬৩-৪৮৩ বর্তমান নেপালের কপিলাবস্তুতে জন্ম নেয়া ও পরবর্তীকালে বুদ্ধ নামে পরিচিত হয়ে ওঠা রাজকুমার সিদ্ধার্থ গৌতমের জীবনকাল।*
* বৌদ্ধধর্ম সম্পর্কে সংক্ষেপে জানতে দেখুন, (Wangu 2009).
৫৫১-৪৭৯ প্রাচীন চীনা দার্শনিক কনফুশিয়াসের জীবনকাল।
৫১২-৫০৬ প্রাচীন চীনের উ আর ছু রাজ্যের মধ্যে উ-ছু যুদ্ধ।
৫০৬ বোজু’র সমর, সুন-ঝুর নেতৃত্বাধীন উয়ু শক্তিগুলো ছু’দেরকে পরাস্ত করল।
৫০০-৪০১ এ সময়ই কখনো রচিত হয় সুন-ঝুর দ্য আর্ট অফ ওয়ার।
যুদ্ধরত রাজ্যসমূহের পর্ব
৪৮১-২২১ পূর্বসাল

৪৮১-২২১ যুদ্ধরত রাজ্যসমূহয়ের পর্ব।*
* যুদ্ধের বিভীষিকার প্রতিক্রিয়ায় জন্ম নেয় আইনবাদী দর্শন।
৪৭০-৩৯১ প্রাচীন চীনা দার্শনিক মো তির জীবনকাল।
৪৪০-৩৬০ প্রাচীন চীনা দার্শনিক ইয়াং ঝুর জীবনকাল।
৩৭২-২৮৯ প্রাচীন চীনের কনফুশীয় দার্শনিক মেনসিয়াসের জীবনকাল।
৩৩৮ আইনবাদী দর্শনের আদি প্রবক্তা শাং ইয়াং’য়ের মৃত্যু।
৩৩৬ যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মত আড়ধনুকের ব্যবহার দেখা গেল।
৩২৮-৩০৮ প্রাচীন চীনে কিন রাজবংশের উত্থানপর্ব।
২৮০-২৩৩ প্রাচীন চীনের রাজনৈতিক মতবাদ আইনবাদ যাঁর হাতে সংহতিলাভ করেছে সেই হান ফেইজির জীবনকাল।
২৫৯-২১০ ঐক্যবদ্ধ চীনের প্রথম সম্রাট শি হুয়াংদি’র জীবনকাল।
২৫৬ কিন রাজ্যের সেনাবাহিনী চেংঝৌ শহর দখল করে নিল। খুন হলেন শেষ ঝৌ রাজা নান। ঝৌ রাজবংশের অবসান।
২৩০ কিন রাজ্যের হাতে পরাজিত হল হান রাজ্য।
২২৫ কিন রাজ্যের হাতে পরাজিত হল ওয়েই রাজ্য।
২২৩ কিন রাজ্য ছু রাজ্যটি দখল করে নিল।
২২১ কিন রাজ্যের হাতে পরাজিত হল ইয়ান আর কি রাজ্য।
তথ্যসূত্র
Wangu, Madhu Bazaz. 2009. Buddhism. 4th ed. Chelsea House.
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



