
কিউবা
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
৩০০০ কিউবার আদিম অধিবাসীরা এ সময়ই কখনো দ্বীপটিতে আসেন।
সাল
১৪৯২-১৮৯৮ ঔপনিবেশিক লাতিন আমেরিকা – সময়রেখা।
১৮৯৮-১৯০২ কিউবায় মার্কিন দখলদারিত্ব।
১৯০১ কিউবার সংবিধান প্লাট সংশোধনী অন্তর্ভুক্ত করা হল।
১৯০২ কিউবা থেকে মার্কিনীদের সেনা প্রত্যাহার। প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত। প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন টমাস এস্ত্রাদা পালমা।
১৯০৩ গুয়ানতানামো বেতে একটি মার্কিন নৌ ঘাঁটি বসানো হল।
১৯১২ আফ্রো-কিউবানরা নিধনযজ্ঞের শিকার হলেন।
১৯১৪-১৮ World War I – Wikipedia।
১৯২৫ কিউবার প্রেসিডেন্ট হলেন জেরার্দো মাচাতো।
১৯৩৯-৪৫ World War II – Wikipedia।
১৯৪০ কিউবার প্রেসিডেন্ট হলেন ফুলজেনসিও বাতিস্তা।
১৯৫২ ফুলজেনসিও বাতিস্তার ক্যুদেতা।
১৯৫৩ সান্তিয়াগো দে কিউবার মনকাডা ব্যারাকে আক্রমণ চালালেন ফিদেল ক্যাস্ট্রো। জুলাই ২৬ আন্দোলন।
১৯৫৬ দক্ষিণপূর্ব কিউবার সিয়েরা মায়েস্ত্রায় গেরিলা কার্যক্রম শুরু।
১৯৫৮ মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে রওনা দিল গ্র্যানমা।
১৯৫৯ কিউবা বিপ্লব। ফুলজেনসিও বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। ফিদেল ক্যাস্ট্রো রুজের নেতৃত্বে ক্ষমতা দখল করলেন গেরিলারা। দেশটিতে ফুলজেনসিও বাতিস্তার মার্কিন-সমর্থিত একনায়কতন্ত্রের অবসান ঘটল। কিউবার প্রথম ভূমি সংস্কারের ঘোষণা দেয়া হল। প্রতিষ্ঠা করা হল কাসা দে লাস আমেরিকাস।
১৯৬০ মার্কিন ব্যবসা ও সম্পত্তি জাতীয়করণ করল কিউবা। প্রতিক্রিয়ায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। কিউবার ওপর আংশিক বাণিজ্য অবরোধ আরোপ করল।
১৯৬০-৮৩ কিউবা সরকার এসময় দুনিয়ার বিভিন্ন বিপ্লবী দলকে প্রশিক্ষণ দিচ্ছে এবং লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর মুক্তিসংগ্রামে সহায়তা করতে সেনা পাঠাচ্ছে।
১৯৬১ প্লায়া গিরোন (পিগস উপসাগর) হামলা।* হাতে নেয়া হল গণস্বাক্ষরতা কর্মসূচি। ফিদেল ক্যাস্ট্রো নিজেকে কমিউনিস্ট বলে ঘোষণা করলেন।
* মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি (সিআইএ) কিউবায় একটা ক্যুদেতা ঘটানোর চেষ্টা করল। কিন্তু ব্যর্থ হল। কিউবার সাথে সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র।
কিউবার ওপর পূর্ণ বাণিজ্য অবরোধ দিল যুক্তরাষ্ট্র।
১৯৬২ কিউবা ক্ষেপনাস্ত্র সংকট।
১৯৬৩ আলজেরিয়ায় প্রথম বিদেশি চিকিৎসক দল পাঠাল কিউবা।
১৯৬৫ গঠিত হল কিউবার কমিউনিস্ট পার্টি।
১৯৭২ কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্টেন্সে (কমিকনে) যোগ দিল কিউবা।
১৯৭৫ আয়োজিত হল কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস। ফিদেল ক্যাস্ট্রোকে আততায়ী হামলায় হত্যা করার প্রচেষ্টা বিষয়ে তদন্ত করল মার্কিন সিনেট কমিটি। অ্যাঙ্গোলায় দক্ষিণ আফ্রিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত এমপিএলএকে সহায়তা করতে দেশটিতে সেনা পাঠাল কিউবা।
১৯৭৬ সংবিধানে কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র আখ্যায়িত করা হল।
১৯৭৭ সোমালিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইথিওপিয়ার পক্ষে লড়ল কিউবা।
১৯৮০ ম্যারিয়েল বোটলিফট, ফিদেল ক্যাস্ট্রো ঘোষণা দিলেন, ১ লক্ষ ২৫ হাজার কিউবান চাইলে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে চলে যেতে পারবেন। এসময় বহু কিউবান ফ্লোরিডা প্রণালী পাড়ি দেন। এই বিপজ্জনক অভিযাত্রায় অনেকে পানিতে তলিয়ে যান।
১৯৯১ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি। কিউবায় খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিল। “শান্তিকালীন সময়ের বিশেষ পর্ব” ঘোষণা করা হল।
১৯৯২ সংবিধান সংশোধন করে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ব্যবস্থা রাখা হল। কিউবাকে একটি দুনিয়াবি রাষ্ট্র ঘোষণা করা হল। টরিসেলি বিল মার্কিন অবরোধ আরো জোরদার করল।
যুক্তরাষ্ট্রে কিউবা গণতন্ত্র আইন প্রণয়ন করা হল। ফলে, যেসব বিদেশি ব্যবসা কোন মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণে আছে, তাদের জন্য কিউবার সাথে বাণিজ্য নিষিদ্ধ হয়ে গেল। এই আইন কিউবান আমেরিকানদের বছরে একবার আত্মীয়স্বজনের সাথে দেখা করতে কিউবা যাওয়ার অনুমতি দিল।
১৯৯৩ কিউবায় ডলারকে আইনী বৈধতা দেয়া হল।
১৯৯৫ প্রতিষ্ঠা করা হলো GAESA – Wikipedia।
১৯৯৬ রাউল ক্যাস্ট্রোর বক্তৃতায় অর্থনৈতিক সংস্কারের আভাস মিলল। হেমস-বার্টন অ্যাক্ট মার্কিন অবরোধ আরো জোরদার করল।
১৯৯৮ লাতিন আমেরিকান মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করল কিউবা। পোপ দ্বিতীয় জন পল কিউবা সফর করলেন। ভেনেজুয়ালায় নির্বাচিত হলেন উগো শ্যাভেজ।
১৯৯৯-২০০০ যুক্তরাষ্ট্রের একটা মাছ ধরার জাহাজ এলিয়ান গনজালেজকে জাহাজডুবির হাতে থেকে উদ্ধার করল, যাতে তার মায়ের মৃত্যু ঘটে। মা আর ছেলে একসাথে কিউবা ছেড়ে পালাচ্ছিলেন। সাত মাসের আইনী লড়াই শেষে যুক্তরাষ্ট্র বাচ্চা ছেলেটিকে তার বাবার সাথে বাস করতে কিউবায় ফেরত পাঠাল।
২০০৩ কিউবায় ৭৫ জন ভিন্নমতাবলম্বীকে গ্রেপ্তার করা হল।
২০০৪ কিউবা আর ভেনেজুয়ালার মধ্যে পেট্রোলিয়ামের বিনিময়ে চিকিৎসক কর্মসূচি চালু হল।
২০০৬ কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ালেন ফিদেল ক্যাস্ট্রো।
২০০৭ আনু মুহাম্মদ, বিপ্লবের স্বপ্নভূমি কিউবা: বিশ্বায়িত পুঁজিবাদে ল্যাটিন আমেরিকা।
২০০৮ কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রাউল ক্যাস্ট্রো।
২০০৯ কিউবার কর্তৃপক্ষ ইউএসএইডের কন্ট্রাক্টর অ্যালান গ্রসকে গ্রেপ্তার করল।
২০১০ স্পেন ও ক্যাথলিক গির্জার মধ্যস্ততায় মুক্তি পেলেন ২০০৩ সালে গ্রেপ্তার হওয়া ভিন্নমতাবলম্বীরা।
২০১১ রাউল ক্যাস্ট্রো কিউবার কমিউনিস্ট পার্টির ষষ্ঠ কংগ্রেসে পার্টির ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হলেন। লিনিয়ামিয়েন্তোস: কিউবার অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের দিকনির্দেশনা অনুমোদন পেল। নতুন আবাসন আইনে কিউবানদের রিয়েল এস্টেট কেনাবেচা করার অনুমতি দেয়া হল।
২০১৩ নতুন অভিবাসন আইনে কিউবানদের এক্সিট ভিসা ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হল।
২০১৪ জুলাই কিউবা সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
২০১৫ জানুয়ারি হাভানায় কিউবা আর যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিন ব্যাপী এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হল। ওয়াশিংটন ডি.সি.’তে পুনরায় বৈঠকের অঙ্গীকার ব্যক্ত হল। প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি মার্কিন কংগ্রেস বাইপাস করতে নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করার ও কিউবার ওপর জারি থাকা মার্কিন অবরোধ তুলে নেয়ার আহবান জানালেন।
ফেব্রুয়ারি কিউবান ও মার্কিন কূটনীতিকরা জানালেন, দুই দেশের সম্পর্ক পুরোপুরি পুনর্বহাল করার ব্যাপারে ওয়াশিংটন ডি.সি.’তে আলোচনায় অগ্রগতি হয়েছে।
মে যুক্তরাষ্ট্রের সাথে ব্যাংকিং সম্পর্ক পুনর্বহাল করল কিউবা। দেশটির নাম সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকা থেকে সরিয়ে দেয়া হল।
জুলাই কিউবা আর যুক্তরাষ্ট্র একে অন্যের দেশে দূতাবাস খুলল, এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স বিনিময় করল।
২০১৬ জানুয়ারি কিউবার ওপর থাকা বাণিজ্য অবরোধ শিথিল করল যুক্তরাষ্ট্র।
মার্চ ইওরোপীয় ইউনিয়ন (ইউ) ও কিউবা সম্পর্ক স্বাভাবিকীকৃত করতে রাজি হল। ৮৮ বছরের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিউবা সফর করলেন যুক্তরাষ্ট্রের বারাক ওবামা।
মে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি আকৃতির ব্যক্তিমালিকানাধীন ব্যবসাকে বৈধতা দিল কিউবা।
নভেম্বর ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যু। নয় দিনের জাতীয় শোক ঘোষণা করা হল।
২০১৮ এপ্রিল কিউবার প্রেসিডেন্ট হলেন মিগুয়েল দিয়াজ-কানেল।
২০২১ কিউবার কমিউনিস্ট পার্টির নেতা রাউল ক্যাস্ট্রোর পদত্যাগ। খাদ্য ও অষুধের দাবিতে পার্টিবিরোধী আন্দোলন। বিরোধীরা সংকটের জন্য মুক্তবাজার ও গণতন্ত্রের অভাবকে দায়ী করলেন, সমর্থকরা দায়ী করলেন মার্কিন অবরোধকে।*
* জাতিসংঘের সাধারণ পরিষদ তার বার্ষিক প্রস্তাবে ২৯তম বারের মত কিউবায় মার্কিন অবরোধের অবসান ঘটানোর পক্ষে ভোট দিল। ইউক্রেন, কলম্বিয়া, আর ব্রাজিল ভোটদানে বিরত থাকে। মাত্র দুটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, তারা হল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল।
অ্যান্টনি কাপচিয়া, আ শর্ট হিস্ট্রি অফ রেভল্যুশনারি কিউবা।
২০২৩ কিউবার জাতীয় সংসদের সদস্য হলেন এলিয়ান গনজালেস।
২০২৪ ফেব্রুয়ারি ২ চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ফার্স্ট সেক্রেটারি মিগেল দিয়াজ-কানেল অর্থমন্ত্রী ও একইসাথে উপপ্রধানমন্ত্রী আলেহান্দ্রো গিল ফার্নান্দেজকে বরখাস্ত করেন। পরবর্তীতে দিয়াজ-কানেল গিলের বিরুদ্ধে অনির্দিষ্ট অভিযোগে একটি ফৌজদারি তদন্তের ঘোষণা দেন দিয়েজ-কানেল।
১৪ জাতিসংঘে তাদের প্রতিনিধিদের মাধ্যমে চিঠি বিনিময়ের পর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল কিউবা ও দক্ষিণ কোরিয়া।
মার্চ ১৭ ২০২৪ সালের কিউবান বিক্ষোভ। খাদ্য সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও রাজনৈতিক দমনপীড়নের বিরুদ্ধে কয়েকটি শহরে প্রতিবাদ জানালেন শত শত বিক্ষোভকারী।
মে ১৫ যুক্তরাষ্ট্র সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ সহযোগিতার ক্ষেত্রে কম সহযোগী দেশগুলোর তালিকা থেকে কিউবাকে বাদ দেয়।
অক্টোবর ১৮ ২০২৪ সালের কিউবা ব্ল্যাকআউট। আন্তোনিও গুইতেরাস তাপবিদ্যুৎ কেন্দ্র ভেঙে পড়ার পর পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে গেল। যা ১ কোটিরও বেশি নাগরিককে ক্ষতিগ্রস্ত করল।
২০ হারিকেন অস্কার বারাকোয়ার কাছে আঘাত হানে, এতে অন্তত ৭ জন নিহত হন।
নভেম্বর ৬ আর্তেমিসা প্রদেশের প্লায়া মাজানার কাছে আঘাত হানল হারিকেন রাফায়েল, সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট।
১০ বার্তোলোমে মাসোর কাছে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা দেশের পূর্বাঞ্চল জুড়ে কম্পন সৃষ্টি করে।
ডিসেম্বর ৪ ২০২৪ সালের কিউবা ব্ল্যাকআউট। আন্তোনিও গুইতেরাস তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও ভেঙে পড়ার পর পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে গেল। যা ১ কোটিরও বেশি নাগরিককে ক্ষতিগ্রস্ত করল।
৩০ ৩০ বছরের কারাদণ্ড ভোগের পর মুক্তি পেলেন ১৯৯৭ সালের কিউবা হোটেল বোমা হামলায় জড়িত থাকার দায়ে দণ্ডিত এল সালভাদরের নাগরিক রাউল এর্নেস্তো ক্রুজ।
২০২৫ জানুয়ারি ৭ হোলগুইন প্রদেশের মেলোনেসে একটি গোলাবারুদ গুদামে বিস্ফোরণে ১৩ জন সৈন্য নিহত।
১৭ প্রথমবারের মতো কিউবায় দূতাবাস খুলল দক্ষিণ কোরিয়া।
ফেব্রুয়ারি ৪ আটককৃত অভিবাসীদের গুয়ান্তানামো বেতে অবস্থিত তাদের নৌঘাঁটিতে স্থানান্তরিত করতে শুরু করল যুক্তরাষ্ট্র।
মার্চ ১৪ হাভানার বাইরে দিয়েজমেরো বৈদ্যুতিক উপকেন্দ্রে একটি সিস্টেম ত্রুটির কারণে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট।
এপ্রিল ২৯ ভিন্নমতাবলম্বী হোসে দানিয়েল ফেরের এবং ফেলিক্স নাভারো রদ্রিগেজ, যারা জানুয়ারিতে কিউবান সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন, প্যারোল বাতিল হওয়ার পর তাঁদের পুনরায় গ্রেপ্তার করা হল।
জুন ৪ কিউবার নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করে একটি ঘোষণা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জুলাই ১১ মানবাধিকার লঙ্ঘণে জড়িত থাকার অভিযোগে ফার্স্ট সেক্রেটারি মিগুয়েল দিয়াজ-কানেল, প্রতিরক্ষামন্ত্রী আলভারো লোপেজ মিয়েরা ও স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলভারেজ কাসাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।
১৫ দেশে ভিক্ষুকদের উপস্থিতি নিয়ে তাঁর মন্তব্যের তীব্র সমালোচনার মুখে ইস্তফা দিলেন শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী মার্তা এলেনা ফেইতো কাবরেরা।
সেপ্টেম্বর ১০ একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
অক্টোবর ১৩ যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে মুক্তি পেয়ে ফ্লোরিডায় নির্বাসনে যান ভিন্নমতাবলম্বী হোসে দানিয়েল ফেরের।
ডিসেম্বর ৩ একটি ট্রান্সমিশন লাইনে ত্রুটির কারণে পশ্চিম কিউবায় বিদ্যুৎ বিভ্রাট, যার মধ্যে হাভানাও রয়েছে।
৮ গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো গিল ফার্নান্দেজ।
২০২৬ জানুয়ারি ৩ ২০২৬ সালের কিউবান সংকট। ভেনেজুয়েলায় হস্তক্ষেপের পর কিউবায় পাঠানো তেলের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। একটি সংকটের সূচনা।
৪ কিউবা সরকার নিশ্চিত করল, আগের দিন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় তাদের নিরাপত্তা বাহিনীর ৩২ জন সদস্য নিহত হয়েছেন। ৫ জানুয়ারি থেকে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হল।
২৭ কিউবায় তেল পাঠানো স্থগিত করল মেক্সিকো।
২৯ কিউবায় তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের জন্য একটি নির্বাহী আদেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফেব্রুয়ারি ৩ মাতানজাস প্রদেশের একটি আবহাওয়া কেন্দ্রে কিউবায় রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা ০° সেলসিয়াস পরিমাপ করা হল।
৮ কিউবান নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করল নিকারাগুয়া।
৯ দ্বীপরাষ্ট্রটির চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে কিউবায় তাদের ফ্লাইট স্থগিত করল এয়ার কানাডা।
১১ দ্বীপরাষ্ট্রটির চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে কিউবায় তাদের ফ্লাইট স্থগিত করল রুশ এয়ারলাইন রসসিয়া ও নর্ডউইন্ড। বাণিজ্যিক বিমান চলাচলের জ্বালানি সংকটের কারণে কানাডিয়ান এয়ারলাইন এয়ার ট্রানজাট ও ওয়েস্টজেট কিউবায় তাদের সব ফ্লাইট স্থগিত করল। যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্ক এড়াতে কিউবায় সব জ্বালানি সরবরাহ স্থগিত করেছে বলে নিশ্চিত করল মেক্সিকো, তবে একইসাথে মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখার ওয়াদা করল।
১৩ হাভানার নিকো লোপেজ শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা।
১৪ ২০২৬ সালের হাবানোস সিগার উৎসবের আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিলেন আয়োজকরা।
২৫ ২০২৬ সালের কিউবান নৌকা ঘটনা। কায়ো ফ্যালকোনেসের কাছে একটি মার্কিন-নিবন্ধিত স্পিডবোটে গোলাগুলির সময় কিউবার উপকূলরক্ষী বাহিনী ৪ জনকে হত্যা করে। নৌকায় থাকা ৬ যাত্রী আহত হন। ভেনেজুয়েলার তেল কিউবায় রপ্তানির “অনুমতি” দিল যুক্তরাষ্ট্র।
২৮ বিপ্লবী-বিরোধী প্রচারণার সন্দেহে হাভানায় পানামার ১০ নাগরিক গ্রেপ্তার।
মার্চ ৩ অনির্দিষ্ট কারণে কিউবান রাষ্ট্রদূত হোসে মারিয়া বোরজা ও তাঁর পুরো কূটনৈতিক স্টাফকে বহিষ্কার করল ইকুয়েডর।
৪ এয়ার ফ্রান্স ঘোষণা দিল, জেট জ্বালানি ঘাটতির কারণে ২৯ মার্চ থেকে অন্তত ১৫ জুন পর্যন্ত প্যারিস ও হাভানার মধ্যকার ফ্লাইট স্থগিত থাকবে। রাজধানী হাভানা সহ কিউবার পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটল। লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ সংযোগবিচ্ছিন্ন হয়ে পড়লেন। কর্মকর্তারা জানালেন, এটি অন্তত ৭২ ঘণ্টা স্থায়ী হবে। কিউবার সাথে একটি সহযোগিতা চুক্তি বাতিল করল হন্ডুরাস, যার মাধ্যমে কিউবান চিকিৎসা পেশাজীবীরা দেশটিতে কাজ করতে পারতেন।
৫ কিউবার সাথে একই ধরণের একটি সহযোগিতা চুক্তি বাতিল করল জামাইকা।
৬ নিজ ইকুয়েডর দূতাবাস বন্ধ করে দিল কিউবা।
১৩ প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল নিশ্চিত করলেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথে তেল অবরোধের সমাধান নিয়ে আলোচনা করছে।
১৪ সিয়েগো দে আভিলা প্রদেশের মোরোন শহরে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও নিত্যপণ্যের সংকটের প্রতিবাদে বিক্ষোভকারীরা একটি কমিউনিস্ট পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
১৬ কিউবা সরকার ঘোষণা করল, অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে বিদেশে বসবাসরত নাগরিকদের দেশে ব্যবসায় বিনিয়োগ ও মালিকানা লাভের অনুমতি দেয়া হবে। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ গ্রিড সম্পূর্ণ ভেঙে পড়ায় দেশ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিল।
১৮ কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কোস্টা রিকা, বন্ধ করে দিল হাভানা দূতাবাস।
২০ যুক্তরাষ্ট্র জানালো, তারা রাশিয়া থেকে কিউবার জন্য জ্বালানি তেলের কোন চালান অনুমোদন করবে না, যদিও দুটি রুশ ট্যাঙ্কার প্রায় ১,৯০,০০০ ব্যারেল তেল নিয়ে হাভানার পথে ছিল।
২২ আগের দিন বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ার পর পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হল।
২৬ ক্যারিবিয়ান সাগরে দুটি পালতোলা নৌকার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করলো মেহিকান নৌবাহিনী। নৌকা দুটি ৯ জন নাবিকসহ ইসলা মুজেরেস থেকে কিউবার জন্য মানবিক সহায়তা নিয়ে রওনা করেছিলো। কিন্তু নির্ধারিত সময়ে তা হাভানায় পৌঁছাতে ব্যর্থ হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২৯ ২৬ তারিখে নিখোঁজ হওয়া জাহাজ ও নাবিকদের হাভানা থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে নিরাপদে খুঁজে পাওয়া গেল।
৩০ মার্কিন অবরোধ অমান্য করে কিউবায় পৌঁছালো ১০০,০০০ টন অপরিশোধিত তেল বহনকারী একটি রুশ শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার।
এপ্রিল ২ ২,০১০ জন বন্দিকে ক্ষমা করার ঘোষণা দিল কিউবা। তাদের আচরণ, স্বাস্থ্যগত অবস্থা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে পরবর্তী কয়েক মাসে ধাপে ধাপে মুক্তি দেয়া হবে।
মে ১৩ জ্বালানি মন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি ঘোষণা করলেন, দেশের ডিজেল ও জ্বালানি তেলের মজুত সম্পূর্ণভাবে ফুরিয়ে গেছে।
১৪ জ্বালানি সংকটের কারণে দ্বীপটির পূর্বাঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলো। গুয়ান্তানামো থেকে শুরু করে সিয়েগো দে লা আভিলা প্রদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলো।
২০ ১৯৯৬ সালে ব্রাদার্স টু দ্য রেস্কিউ সংস্থার বিমান ভূপাতিত করার ঘটনার অভিযোগে সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলো যুক্তরাষ্ট্র।
২৬ স্পেনভিত্তিক মেলিয়া হোটেলস ইন্টারন্যাশনাল ঘোষণা করলো, তারা কিউবায় পরিচালিত তাদের ৩৪টি হোটেলের মধ্যে ১৫টি বন্ধ করবে। প্রতিষ্ঠানটি এর পেছনে আংশিকভাবে “বহিরাগত কারণ”-কে দায়ী করে।
জুন ৫ কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল, তার স্ত্রী এবং আরও ৩ জন কিউবান নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র।
৮ পিনার দেল রিওর উপকূলে একটি ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো, যা মেক্সিকো উপসাগরে রেকর্ডকৃত প্রবলতম ভূমিকম্প।
১৮ একটি অর্থনৈতিক প্যাকেজ আইনের অনুমোদন দিলো কিউবার কমিউনিস্ট পার্টি। নতুন মুক্তবাজার সংস্কার যার অন্তর্ভুক্ত। এই প্যাকেজে আছে বেসরকারি উদ্যোগের সম্প্রসারণ, পৌরসভা ও রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলোর স্বায়ত্তশাসন বৃদ্ধি এবং আরও কিছু পদক্ষেপ।
২৩ কিউবার ৫টি রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র, যার মধ্যে তিনটি জিএইএসএর সাথে সম্পর্কিত ছিল।
জুলাই ৬, ১০, ১৪ এক মাসে টানা তিনবার দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট।
আগস্ট ২ আবারও দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট।
সেপ্টেম্বর ১৮ আবারও দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট।
তথ্যসূত্র
রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।
Anadolu Ajansi.
Al Jazeera.
AP News.
BBC.
Bloomberg News.
CBS News.
Chomsky, Aviva. 2015. A History of the Cuban Revolution. 2nd ed. Willey Blackwell.
CNBC.
Crooker, Richard A., and Pavlovic, Zoran. 2010. Cuba. 2nd ed. Chelsea House.
France 24.
Free Malaysia Today.
Jamaica Observer.
Kapcia, Antoni. 2022. Historical Dictionary of Cuba. 3rd ed. Rowman & Littlefield.
The Moscow Times.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



