স্পেন

Spread the love

Featured Image: Wikipedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

পূর্বসাল

১ লক্ষ বছর আগে একটি বরফ যুগের সূচনা।*
* বরফ যুগ তীব্রতম আকার ধারণ করেছিল ইওরোপে। গ্রীষ্মকালের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় পায় নাই। ফলে পৃথিবীর একাংশ বরফের আবরণে ঢেকে যায়, দুই কিলোমিটার পুরু বরফ জমে এবং বহু পশুপাখি হয় মারা পড়ে আর না হয় পালিয়ে দক্ষিণদিকে চলে গিয়ে প্রাণ বাঁচায়।

৪৭ হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্স এ সময়ই কখনো প্রথম ইওরোপে আসে।

৪২-৩০ হাজার বছর আগে ইওরোপে হোমো স্যাপিয়েন্সদের অরিগনাসীয় সংস্কৃতি।

৩০-১২ হাজার বছর আগে ইওরোপে গুহাচিত্র সংস্কৃতি।

২৭-২২ হাজার বছর আগে স্পেনের আলতামিরা গুহার দখল নিলেন গ্র্যাভেশীয়রা।

২৫ হাজার বছর আগে মিসর থেকে ইওরোপ পর্যন্ত বহু জায়গায় এই সময় থেকে ভেনাস মূর্তির দেখা মেলে, যাকে মহামাতার মূর্ত রূপ বলে কল্পনা করা হত।

২২ হাজার বছর আগে স্পেন ও ফ্রান্সে গুহাচিত্র আঁকার উৎকর্ষের কাল। বিখ্যাততমটি ফ্রান্সের লাসকক্সে।*
* ১৯৪০ সালের ১২ সেপ্টেম্বর গুহাটি আবিষ্কৃত হয়।

২১-১৭ হাজার বছর আগে বর্তমান স্পেনের আলতামিরা গুহার সলুত্রীয় দখলদারিত্বের পর্ব।

১৭-১২ হাজার বছর আগে স্পেনের আলতামিরা গুহায় মাগদালেনীয় দখলদারিত্বের পর্ব।

১৫ হাজার বছর আগে এসময় আলতামিরা আর লাসকক্সে গুহাচিত্র আঁকা হচ্ছে।

১৪ হাজার বছর আগে বলকান ও ইবেরীয় উপদ্বীপ থেকে হোমো স্যাপিয়েন্সয়ের পুনরাবির্ভাব ঘটল।

১২ হাজার বছর আগে ইবেরীয় উপদ্বীপে প্রথমবারের মত বসতিস্থাপন করছে মানুষ।

৬৩০০ বছর আগে নব্য প্রস্তর যুগের অবসান। ইওরোপের প্রথম মেগালিথিক সমাধিগুলো নির্মিত হচ্ছে।

৫ হাজার ৫০০ বছর আগে ইওরোপ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কৃষিকাজ।

২৫০০ স্পেন আর বলকানের মধ্যে স্থল বাণিজ্যপথের বিকাশ।

১৫০০ বর্তমানে স্পেনে ইবেরীয় মানুষদের আগমন ঘটল।

৮০০ ইবেরীয় উপদ্বীপে এল ফিনিশীয়রা।

৬০০-৫০১ প্রতিষ্ঠা করা হল ইবেরীয় উপদ্বীপের প্রথম গ্রিক শহর এম্পরিয়ন।

৩০০-২০১ ইবেরীয় উপদ্বীপে এল কার্থেজীয়রা।

২৩৪ কার্থেজ স্পেন জয় করা শুরু করল।

২১৮ স্পেন নিয়ে রোমের সাথে কার্থেজের দ্বন্দ্ব তৈরি হয়। দ্বিতীয় পিউনিক যুদ্ধ। কার্থেজীয় সেনাপতি হ্যানিবল স্পেন জয় করেছিলেন, সেখান থেকে আল্পস পেরিয়ে ইতালি দখল করতে আসেন।

২০৬ ইবেরীয় উপদ্বীপ থেকে কার্থেজীয়দের তাড়িয়ে দিল রুমিরা।

পূর্বসাল ৩০০-৪০০ সাল রোমক শাসনে স্পেন।

সাল

১-১০০ স্পেনে এসময় খ্রিস্টধর্মের আগমনের প্রমাণ মিলেছে।

২৫৮ গল, ব্রিটেন, ও স্পেন রোমক সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেল; গড়ে তুলল গ্যালিক সাম্রাজ্য।

৩০১-৪০০ রোমক সাম্রাজ্যের অন্যান্য জায়গার মত স্পেনেও এসময় খ্রিস্টধর্ম দরবারি ধর্মের মর্যাদা লাভ করে।

৪০৯-১৫ সুয়েভি, ভ্যান্ডাল, আর অ্যালানরা স্পেনে প্রবেশ করল।

৪০১-৭১১ জার্মানিক গোষ্ঠী ভিসিগথরা এসময় স্পেন শাসন করছেন।

আল-আন্দালুস ও রিকনকুইস্তা
৭১১-১৪৯২ সাল

“For nearly eight centuries, under her Mohammedan rulers, Spain set to all Europe a shining example of a civilized and enlightened State. Her fertile provinces, rendered doubly prolific by the industry and engineering skill of her conquerors, bore fruit an hundredfold. Cities innumerable sprang up in the rich valleys of the Guadelquivir and the Guadiana, whose names, and names only, still commemorate the vanished glories of their past. Art, literature, and science prospered, as they then prospered nowhere else in Europe. Students flocked from France and Germany and England to drink from the fountain of learning which flowed only in the cities of the Moors. The surgeons and doctors of Andalusia were in the van of science: women were encouraged to devote themselves to serious study, and the lady doctor was not unknown among the people of Cordova. Mathematics, astronomy and botany, history, philosophy and jurisprudence were to be mastered in Spain, and Spain alone.”

Stanley Lane-Poole (1854-1931), British Orientalist and Archaeologist

৭১০ রাজকীয় ওয়ারিশ নিয়ে ভিসিগথিক রাজ্যে গৃহযুদ্ধ বেঁধে গেল।

৭১১-১৪৯২ আল-আন্দালুস।*
* এ সময় স্পেনের অংশবিশেষ শাসন করছেন মুসলমানরা। এই পুরো কালপর্বটাই আবার রিকনকুইস্তা নামে পরিচিত। যে ইবেরীয় ক্রুসেডের উদ্দেশ্য ছিলো সামরিক অভিযানের মাধ্যমে মুসলমানদের হাত থেকে আল-আন্দালুসের নিয়ন্ত্রণ পুনরায় খ্রিস্টানদের হাতে নেয়া।

৭১১-১৪ বার্বার মুসলমান সেনাপতি তারিক বিন জিয়াদের নেতৃত্বে উমাইয়া খেলাফতের আন্দালুসিয়া অভিযান।*

৭১১ ১২ হাজার সৈন্যের একটি ফৌজ নিয়ে কাল্পে হাজির হলেন তারিক বিন জিয়াদ। ইওরোপীয় ভাষায় জায়গাটি জিব্রাল্টার নামে পরিচিত। স্পেনীয় ভাষায় জিব্রাল্টার কথাটি এসেছে জাবাল আল তারিক থেকে, যার অর্থ: “তারেকের পাথর”।

৭১২ তারিফার উত্তর-পশ্চিমের এক স্থানে উমাইয়াদের কাছে নিষ্পত্তিমূলকভাবে হেরে গেল ভিসিগথিক বাহিনী।

৭১৮ ওভেইদোর কোভাদোঙ্গায় এক সংঘর্ষে একটি মুসলিম বাহিনীকে পরাস্ত করলেন ভিসগথিক সর্দার পেলায়ো।

৭১৯ আন্দালুসিয়ার উমাইয়া রাজ্যের প্রশাসনিক রাজধানী হল কর্দোবা।

৭২০ ক্যান্টাবেরিয়া ও পাইরিনিজ পর্বতমালা ছাড়া ইবেরীয় উপদ্বীপের বাকিটুকু মুসলিম নিয়ন্ত্রণে চলে এল।*
* ইহাই ভৌগোলিকভাবে আল-আন্দালুস।

৭৫০ আব্বাসীয়দের দামিশক জয়। সিরিয়ায় এক রাতে এক শতাব্দীর উমাইয়া খেলাফত বিলুপ্ত হয়ে গেল, খলিফা ও তাঁর পরিবারবর্গ সপরিবারে নিহত হলেন। শুধু একজন পালিয়ে স্পেনের আন্দালুসিয়ায় চলে যান।

৭৫৬ ছয় বছর আগে দামিশকে আব্বাসীয়দের নিধনযজ্ঞ থেকে বেঁচে যাওয়া উমাইয়া পরিবারের একমাত্র সদস্য আবদুর রহমান স্পেনের আন্দালুসিয়ায় উমাইয়া শাসন প্রতিষ্ঠা করলেন।

৭৫৬-১০৩১ কর্দোবায় উমাইয়া রাজ্য।

৭৫৬-৯২৯ কর্দোবা আমিরশাহি।*
* আব্বাসী খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল স্পেন। স্থানীয়ভাবে একটা নয়া উমাইয়া খেলাফত গড়ে উঠল। যার নেতৃত্বে ছিলেন আব্বাসী হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া উমাইয়া পরিবারের একমাত্র সদস্য, স্পেনে শরণার্থী, প্রথম আবদুর রহমান।

৭৫৬-৭৮৮ কর্দোবা আমিরশাহির প্রতিষ্ঠাতা প্রথম আবদুর রহমানের শাসনকাল।

৭৭৭ শার্লামেইনকে স্পেনে দাওয়াত দিল জারাগোজা।

৭৭৮ আগস্ট ১৫ রনচেজভালেজের সমর। স্পেন থেকে পশ্চাৎপসারণের সময় শার্লামেইনের সেনাদলের পৃষ্ঠরক্ষাবাহিনী পরাজিত হল। শার্লামেইনের জীবনের একমাত্র হার বিবেচিত হয়।

৭৮৩ কর্দোবা আমিরশাহির বাহিনীর হাতে জারাগোজা শহরের পতন।

৭৮৪ মেসকিতা নামে পরিচিত কর্দোবার জামে মসজিদের নির্মাণকাজ শুরু করলেন প্রথম আবদুর রহমান।

৭৯১ ক্ষমতায় এলেন খ্রিস্টান রাজা দ্বিতীয় আলফসোঁ। ওভেইদোতে বসালেন আস্তুরীয় দরবার। ভিসিগথিক দরবারি পরম্পরা নতুন করে চালু করলেন।

৮০০ এসময় ইহুদিরা আন্দালুসীয় ও ক্যারোলিঞ্জীয় শাসনে বাস করছেন এবং স্পেন ও জার্মানিতে নিজেদের শক্ত উপস্থিতি তৈরি করছেন।

৮৩৩ দ্বিতীয়বারের মতো কর্দোবার জামে মসজিদ সম্প্রসারণের দায়িত্ব নিলেন দ্বিতীয় আবদুর রহমান।

৮৪৪ আল-আন্দালুসে ভাইকিং হামলা। সেভিলের দক্ষিণে তাবলাদায় দ্বিতীয় আবদুর রহমানের বাহিনী ভাইকিংদের পরাজিত করল।

৮৮৩ স্বায়ত্তশাসিত মুসলিম নেতা উমর ইবনে হাফসুনের বিদ্রোহ দমনের একটা অসফল প্রচেষ্টার অংশ হিসেবে মালাগা পর্বতমালা পেরোলো আমিরের বাহিনী।

৮৯০ ডিসেম্বর ১৮ কর্দোবায় জন্ম নিলেন তৃতীয় আবদুর রহমান।

৯১২ কর্দোবার আমির আবদুল্লার মৃত্যু। ক্ষমতায় এলেন তৃতীয় আবদুর রহমান। তাঁকে তিনটি হুমকির বিরুদ্ধে লড়াই চালাতে হয়। এগুলো হলো: উত্তর আফ্রিকার ফাতিমিদের, উত্তরের খ্রিস্টানদের, আর ইবনে হাফসুনের চলমান বিদ্রোহ। তাঁর রাজত্বকালে তিনি এই হুমকিগুলো অতিক্রম করতে বা নিয়ন্ত্রণসীমার মধ্যে রাখতে সক্ষম হন।

৯১২-৬১ তৃতীয় আবদুর রহমানের রাজত্বকাল।*
* আন্দালুসিয়ায় উমাইয়া শাসনের স্বর্ণযুগ বলে বিবেচিত হয়।

৯১৫ তৃতীয় আবদুর রহমানের নেতৃত্বাধীন উমাইয়া বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন স্বায়ত্তশাসিত মুসলিম নেতা উমর ইবনে হাফসুন।

৯১৬ লিওন রাজ্যের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করলেন তৃতীয় আবদুর রহমান।

৯২৪ নাভারের রাজধানী পাম্পলোনায় ধবংসলীলা চালাল উমাইয়া বাহিনী।

৯২৮ তৃতীয় আবদুর রহমানের হাতে বিদ্রোহী নগর বোবাস্ত্রোর পতন ঘটল।

৯২৯ মেরিদাকে অন্তর্ভুক্ত করে লোয়ার মার্চ পুনর্দখল করলেন তৃতীয় আবদুর রহমান। এই বছরই তিনি নিজেকে খলিফা ঘোষণা করেন। কর্দোবা আমিরশাহিকে কর্দোবা খেলাফতে রূপান্তরিত করেন।*
* যা দ্বিতীয় উমাইয়া খেলাফত নামেও পরিচিত।

কর্দোবা খেলাফত
৯২৯-১০৩১ সাল

World History Encyclopedia.

৯২৯-১০৩১ কর্দোবা খেলাফত।

৯৩২ স্থানীয় সমরনায়কের হাত থেকে তলেদো পুনর্দখল করলেন তৃতীয় আবদুর রহমান।

৯৩৪ তৃতীয় আবদুর রহমানের জারাগোজা, নাভারে, ও লিওন অভিযান। নাভারে এ সময় তাঁর আনুগত্য স্বীকার করে।

৯৩৬ কর্দোবার বাইরে মেদিনাত আল-জাহরায় একটা নতুন উমাইয়া প্রাসাদ নির্মাণ করলেন তৃতীয় আবদুর রহমান।

৯৩৭ স্বায়ত্তশাসিত শাসক মুহাম্মদ ইবনে হিশাম আল-তুজিবির কাছ থেকে জারাগোজা পুনর্দখল করলেন তৃতীয় আবদুর রহমান।

৯৩৯ সিমানকাসের সমর।* উমাইয়াদের পরাস্ত করল লিওনের বাহিনী।
* আলহান্দেজার সমর নামেও পরিচিত।

৯৪০ লিওন রাজ্য ও কর্দোবা খেলাফতের মধ্যে শান্তিচুক্তি।

৯৫৭ নাভারেতে ও লিওনে অভিযান চালাল উমাইয়া বাহিনী।

৯৫৮ নাভারে ও লিওনের রাজারা তৃতীয় আবদুর রহমানের সামন্তে পরিণত হলেন।

৯৬১ তৃতীয় আবদুর রহমানের মৃত্যু। নয়া খলিফা হলেন তাঁর পুত্র আল-হাকাম। তৃতীয়বারের মতো সম্প্রসারিত হল কর্দোবার জামে মসজিদ।

৯৬৯-১০২৭ কর্দোবা এ সময় একটি জ্ঞানকেন্দ্র ছিল।

৯৭৬ আল-হাকামের মৃত্যুতে কার্যত ক্ষমতা দখল করেন জনৈক মন্ত্রী। যাঁর নাম আল-মানজুর। একজন অল্পবয়সী খলিফাকে সামনে রেখে দেশ চালান। উমাইয়া শাসন অব্যাহত থাকার গল্পটাকে ভিত্তি দিতে। তাঁর বুলন্দ নিয়ন্ত্রণে আল-আন্দালুস সমৃদ্ধ হতে থাকে। চতুর্থ ও শেষবারের মতো কর্দোবার জামে মসজিদের সম্প্রসারণের হুকুম দেন আল-মানজুর।

১০০২ খ্রিস্টান ভূখণ্ডে অভিযান চালিয়ে ফেরার পথে আল-মানজুরের মৃত্যু। তাঁর পুত্ররা ক্ষমতা দখল করে। নতুন খলিফা মনোনয়নের একটা ব্যর্থ চেষ্টার পর গৃহযুদ্ধ শুরু হয়।

১০৩১ খেলাফত বিলুপ্ত, তাইফা রাজ্যগুলোর পর্ব শুরু হল।

প্রথম তাইফা
১০৩১-৮

World History Encyclopedia.

১০৩১-৮৬ প্রথম তাইফা।

১০৩১ কর্দোবার বিশিষ্টজনেরা খেলাফত বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন। ভেঙে যায় আল-আন্দালুস। কর্দোবা খেলাফত বা দ্বিতীয় উমাইয়া খেলাফতের পতন। তাইফা ব্যবস্থার আবির্ভাব। ৩০টিরও বেশি তাইফা, স্বাধীন রাজ্য, গড়ে ওঠে। স্থানীয় প্রভাবশালীরা এসব রাষ্ট্র পরিচালনা করেন। সেভিলের মত কিছু তাইফার ভেতরে শিকারী মনোভাব দেখা যায়, যারা অপেক্ষাকৃত আকারের ছোট তাইফাগুলোকে গিলে খেয়ে ফেলে। খ্রিস্টান রাজ্যগুলো মুসলমানদের এই দুর্বলতার সুযোগ নিয়ে মুসলিম অঞ্চলগুলোর গভীরে হামলা চালায় এবং কর আদায় করতে থাকে।

১০৪৩-৯৯ এল সিদ।*
* আরবি আস-সাঈদের বিবর্তিত স্পেনীয় রূপ। আসল নাম রদ্রিগো দিয়াজ দে ভিভার। কিংবদন্তিতে পরিণত হওয়া এই কাস্তিলিয়ান নাইট জীবনের বিভিন্ন সময়ে খ্রিস্টান আর মুসলিম দুই পক্ষের হয়েই লড়েছেন।

১০৫০-১১৪৭ মুরাবিতুন রাজবংশ।*
* স্পেনীয় নাম আলমোরাভিদ অধিক পরিচিত হওয়ায় এই লেখার অন্যত্র সেটিই ব্যবহৃত হয়েছে।

১০৬৪ আন্দালুসীয় আইনশাস্ত্রী ও পণ্ডিত ইবনে হাজমের মৃত্যু।

১০৮৫ মুসলমানদের কাছ থেকে তলেদো পুনর্দখল করলেন লিওন ও কাস্তিলের রাজা ষষ্ঠ আলফসোঁ।

১০৮৬ আলমোরাভিদদের আন্দালুসিয়া জয়।

১০৯০ মরক্কো থেকে ইবেরীয় উপদ্বীপে আসে একটি মৌলবাদী গোষ্ঠী আলমোরাভিদ। খ্রিস্টান হুমকি দৃঢ়ভাবে মোকাবেলা করে। দুর্বল ও ভোগবিলাসে মত্ত তাইফা শাসকদের কাছ থেকে ক্ষমতা দখল করে আল-আন্দালুসের নিয়ন্ত্রণ নেয়।

১০৯৪ ভ্যালেন্সিয়া জয় করলেন রদ্রিগো দিয়াজ দে ভিভার।*
* এল সিদ নামে পরিচিত।

১১০৪-৩৪ জারাগোজা জয় করলেন আরাগনের প্রথম আলফসোঁ।

১১২১-১২৬৯ মুওয়াহহিদিন রাজবংশ।*
* স্পেনীয় নাম আলমোহাদ অধিক পরিচিত হওয়ায় এই লেখার অন্যত্র সেটিই ব্যবহৃত হয়েছে।

১১৩৭ ঐক্যবদ্ধ হল আরাগন ও বার্সেলোনা।

১১৪৪ আল-আন্দালুসে দেখা দিল দ্বিতীয় তাইফা ব্যবস্থা।

১১৪৫ আন্দালুসিয়ায় পা ফেলল আলমোহাদ রাজবংশ।

১১৪৭ আলমোরাভিদদের রাজধানী মারাক্কেশ দখল করে নিল আলমোহাদরা। আরেকটি মৌলবাদী গোষ্ঠী। ১১৬০ সাল নাগাদ তাঁদের ক্ষমতা পোক্ত হয়।

সেভিলের গিরাল্ডা ও মারাক্কেশের কুতুবিয়া মসজিদের মত বিশাল সব ভবন নির্মাণের প্রকল্প হাতে নেয়।

জুন-অক্টোবর দ্বিতীয় ক্রুসেডের সময় লিসবনে অবরোধ দেয়া হল।

অক্টোবর ১৭ দ্বিতীয় ক্রুসেডের সময় মুসলমানদের কাছ থেকে স্পেনের উত্তরাঞ্চলের আলমেরিয়া পুনর্দখল করল ক্রুসেডাররা।
২১ লিসবন পুনর্দখল করল ক্রুসেডাররা।

১১৪৮ ডিসেম্বর ৩০ দ্বিতীয় ক্রুসেডের সময় মুসলমানদের কাছ থেকে স্পেনের পূর্বাঞ্চলের তর্তোজা পুনর্দখল করল ক্রুসেডাররা।

১১৫৮ স্পেনে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ কালাত্রাভা।

১১৭০ স্পেনে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ সান্তিয়াগো।

১১৭২-১২১২ আল-আন্দালুসে আলমোহাদদের আধিপত্য।

১১৭৩ স্পেনের আরাগেঁ প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ মন্টজয়।

১১৭৬ স্পেনে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ আলকান্তারা।

১১৭৮ পর্তুগালে প্রতিষ্ঠিত হল দি অর্ডার অফ ইভোরা।

১১৯৫আলারকোসের সমর। স্পেনের খ্রিস্টান রাজ্যগুলোর ওপর মুসলমানরা একটা বিজয় অর্জন করল।

১১৯৮ আন্দালুসীয় দার্শনিক ও আইনশাস্ত্রী ইবনে রুশদের মৃত্যু।

১২১২ আল-আন্দালুসে তৃতীয় তাইফা পর্বের সূচনা। লাস নাভাস দে তলোসায় তিনটি স্পেনীয় রাজ্যের এক যৌথবাহিনীর হাতে মুসলমানদের পরাজয়। আলমোহাদদের ক্ষমতা ক্ষয়ে যেতে শুরু করল।

১২৩২-১৪৯২ নাসরি রাজবংশ।

১২৩৬ আল-আন্দালুসের বিশাল অংশ খ্রিস্টানদের হাতে চলে এল। কাস্তিল ও লিওনের ষষ্ঠ আলফসোঁর কর্দোবা বিজয়।

১২৩৮ রিকঙ্কুইস্তাদোররা মুসলমানদের কাছ থেকে ভ্যালেন্সিয়া পুনর্বিজয় করল। গ্রানাদার মসনদে বসলেন ইবনে আল-আহমার।* ইবেরীয় উপদ্বীপে আল-আন্দালুসের হাজিরানার শেষ প্রতীক নাসরি রাজবংশের সূচনা।
* রাজ্যাভিষেকের পর তাঁর নাম হয় প্রথম মুহাম্মদ।

১২৪৬ কাস্তিলের রাজা তৃতীয় ফার্নান্দোর সাথে একটা চুক্তি সই করলেন গ্রানাদার রাজা প্রথম মুহাম্মদ। কয়েক বছরের স্থিতিশীলতা। প্রথম মুহাম্মদ আলহামব্রার নির্মাণকাজ শুরুর হুকুম দিলেন।

১২৪৮ রিকঙ্কুইস্তাদোররা মুসলমানদের কাছ থেকে সেভিল পুনর্বিজয় করল।

১২৭৩ পিতার মৃত্যুতে ক্ষমতায় আসেন তৃতীয় মুহাম্মদ। দ্বন্দ্বসংঘাতে ভরা এক বিভ্রান্তিকর সময়ের শুরুয়াত। জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণ নিতে উত্তর আফ্রিকার মারিনি ও কাস্তিলীরা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। ফলে জোট-বদলের একটা জটিল পরিস্থিতি তৈরি হয়। পরে আরাগীঁরাও এতে যুক্ত হয়।

১৩৪৪ আলহেসিরাস দখল করল কাস্তিলিরা। এ সময় প্রথমবারের মতো গানপাউডার ও কামান ব্যবহৃত হয়। কাস্তিলীরা ধীরে ধীরে আর্টিলারির ব্যবহারে ওস্তাদ হয়ে ওঠে।

১৩৫৪ পঞ্চম মুহাম্মদ সিংহাসনে আরোহণ করলেন। তিনি তার পিতার শুরু করা বিশাল নির্মাণকাজের ধারা আরও এক দশক ধরে চালিয়ে যান। কাস্তিলের সাথে শান্তিচুক্তি বলবৎ থাকার কারণে এটি ছিল সমৃদ্ধির সময়, এবং এ সময়েই আলহামব্রার কিছু শ্রেষ্ঠ স্থাপনা নির্মিত হয়।

১৩৬৪ সেভিলের রয়্যাল আলকাজার প্রাসাদের নির্মাণকাজ শুরু করেন কাস্তিলের প্রথম পেদ্রো (“দ্য ক্রুয়েল”), যাতে মুসলিম কারিগরদের কাজে লাগানো হয়েছিল।

১৪৬৯ আরাগেঁর রাজা ফের্নান্দোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কাস্তিলের রানী ইসাবেলা। পরে তাঁরা “ক্যাথলিক মোনার্কস” নামে পরিচিতি পাবেন। ইবেরীয় উপদ্বীপের দুই শক্তিশালী খ্রিস্টান রাজ্য এক হল। স্থাপিত হল আধুনিক স্পেনের ভিত্তিপ্রস্তর। ইওরোপের ডিইসলামাইজেশনে এই সাম্রাজ্যিক দম্পতির ভূমিকাটা অতুলনীয়। একইসাথে ইওরোপীয় উপনিবেশবাদ প্রথম তহবিল তাঁরাই যোগান। রিকঙ্কুইস্তার সাথে ইওরোপীয় উপনিবেশবাদের সরাসরি সম্পর্ক আছে।

১৪৮০ স্পেনের প্রথম গ্র্যান্ড ইনকুইজিটর হিসাবে নিয়োগ পেলেন টমাস দে তরকেমাদা, যার পূর্বপুরুষ ইহুদি থেকে খ্রিস্টধর্মে দীক্ষিত হয়েছিলেন।

১৪৮২ গ্রানাদা রাজ্যের বিরুদ্ধে তাদের কঠোর অভিযানের অংশ হিসেবে ক্যাথলিক মোনার্কদের বাহিনী আলহামা দে গ্রানাদা দখল করে। পরের বছরগুলোতে তারা ধাপে ধাপে গ্রানাদা রাজ্যের বিভিন্ন শহর দখল করতে থাকে।

১৪৮৭ দীর্ঘ অবরোধের পর গ্রানাদার দ্বিতীয় বৃহত্তম শহর মালাগা দখল করল ক্যাথলিক মোনার্কদের বাহিনী।

১৪৯১ গ্রানাদার অবরোধ শুরু।

১৪৯২ স্পেনের শেষ মুসলিম রাজ্য গ্রানাদার পতন। ক্যাথলিক মোনার্কদের কাছে আত্মসমর্পণ করলেন গ্রানাদার শেষ মুসলিম শাসক বোয়াবদিল। একটি চুক্তিতে সই করলেন। যেখানে গ্রানাদার মুসলমানদের কিছু অধিকার দেয়া হয়। কয়েক মাস পরে স্পেনের ইহুদিদের বলা হল, “খ্রিস্টধর্ম গ্রহণ করো, নতুবা দেশত্যাগ করো।” আন্দালুসিয়ায় উমাইয়াদের আট শতাব্দীর শাসনের অবসান।

ডিক্রি জারি করে স্পেন থেকে ১ লক্ষ ৬০ হাজার ইহুদিকে তাড়িয়ে দেয়া হল। ওসমানি সুলতান দ্বিতীয় বায়েজিদ স্পেন থেকে বিতাড়িত ইহুদিদের জন্য তুরস্কের দরজা খুলে দিলেন। বহু ইহুদি এ সময় ওসমানি বসনিয়ায় আশ্রয় নেন।

১৪৯৯ চুক্তিভঙ্গের বিরুদ্ধে বিদ্রোহ করলেন গ্রানাদার মুসলমানরা। রাজ্যের সব মুসলমানকে বলা হল, “খ্রিস্টধর্ম গ্রহণ করো, নতুবা দেশত্যাগ করো।” গণ বাপ্তাইজীকরণের কারণে মরিস্কোস নামে একটি সম্প্রদায় দেখা দিল: যে মুসলমানদের জোরপূর্বক খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল।

১৫১৬-১৭০০ হাপসবুর্গ রাজবংশ।

১৫৭০ আলপুজারাসে মরিস্কোস অভ্যুত্থান। রক্তাক্ত উপায়ে এই অভ্যুত্থান দমন করা হয়। সব মরিস্কোসকে গ্রানাদা রাজ্য থেকে স্পেনের অন্যান্য অংশে বিতাড়িত করা হল।

১৫৮৮ ইংল্যান্ডের কাছে স্পেনীয় আর্মাডার পরাজয়।

১৬০১-১৯০০ ইওরোপ ও দুই আমেরিকায় প্রভাব ও ভূখণ্ড হারাতে শুরু করে স্পেন।

১৬০৯ স্পেন থেকে সব মরিস্কোসকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিলেন রাজা তৃতীয় ফিলিপ। প্রক্রিয়াটা শুরু হল ভ্যালেন্সিয়ায়। কালক্রমে স্পেনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ল।

১৬১৪ স্পেন থেকে মরিস্কোসদের বিতাড়নের প্রক্রিয়াটা সম্পন্ন হল, যাঁদের অধিকাংশই উত্তর আফ্রিকায় চলে গেলেন।

১৭০০-বর্তমান বুর্বো রাজবংশ।

১৭০৪ যুক্তরাজ্যের কাছে জিব্রাল্টার হারাল স্পেন।

১৮০৮-১৩ স্পেনে ফরাসি দখলদারিত্বের কাল ও স্বাধীনতাযুদ্ধ।

১৮১৩ বুর্বো রাজবংশের শাসন পুনর্বহাল করা হল।

১৮৭৩ ফেব্রুয়ারি-জানুয়ারি ১৮৭৪ প্রথম প্রজাতন্ত্র।

১৯১৪-১৮ World War I – Wikipedia।

১৯২৩-৩০ মিগুয়েল প্রিমো দে রিভেরার একনায়কতন্ত্র।

১৯৩১-৩৯ দ্বিতীয় প্রজাতন্ত্র।

১৯৩৬-৩৯ স্পেনীয় গৃহযুদ্ধ, প্রজাতন্ত্রী ও জাতীয়তাবাদীদের মধ্যকার এই যুদ্ধে ৩ লক্ষ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়।*
* এঁদের একজন ছিলেন কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা। ১৯৩৬ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদীদের হাতে খুন হন। লোরকার মৃত্যুসংবাদ শুনে হাহাকার করে উঠেছিলেন চিলির কবি ও পরবর্তীতে সাহিত্যে নোবেলজয়ী পাবলো নেরুদা, বলেছিলেন, “স্পেনের সেরা ফুল ঝরে গেল।”

১৯৩৯-৭৫ একনায়ক ফ্রান্সিসকো ফ্রাংকোর ৩৬ বছর মেয়াদী শাসনকাল।*
* ১৯৭৫ সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

১৯৩৯-৪৫ World War II – Wikipedia।*
* যুদ্ধে স্পেন কাগজেকলমে নিরপেক্ষতা নীতি গ্রহণ করলেও অক্ষশক্তির প্রতি তার পরিষ্কার পক্ষপাত ছিল।

১৯৪৬-৫০ স্পেনের সাথে বহু দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল।

১৯৫৫ জাতিসংঘে যোগ দিল স্পেন।

১৯৫৮ বিশ্বব্যাংকে যোগ দিল স্পেন।

১৯৫৯ বাস্ক জাতীয়তাবাদী সংগঠন ইউস্তাদি তা আস্কাতাসুনা (ইটিএ) প্রতিষ্ঠিত। উদ্দেশ্য স্পেন ও ফ্রান্সের বাস্কভাষী অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা। দুবছর পর এর সশস্ত্র তৎপরতা শুরু হয়।

১৯৬৫ ডব্লিউ. মন্টগোমারি ওয়াট, আ হিস্ট্রি অফ ইসলামিক স্পেন।

১৯৬৮ স্পেনের পশ্চিম আফ্রিকীয় উপনিবেশ স্পেনীয় গায়ানা ইকুয়েটোরাল গায়ানা নামে স্বাধীনতালাভ করল।

১৯৭৫ ফ্রাংকোর মৃত্যু। বুর্বো রাজবংশের শাসন পুনর্বহাল করা হল। রাজা হলেন প্রথম হুয়ান কার্লোস।

১৯৭৭ স্পেনে একনায়কতন্ত্রের যুগ শেষে গণতান্ত্রিক নির্বাচনের শুরুয়াত।

১৯৮০ ইটিএর হামলায় এবছর ১১৮ জন খুন হন।

১৯৮২ ন্যাটোয় যোগ দিল স্পেন।

১৯৮৬ জানুয়ারি ১ ইওরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের (ইইসি)* সদস্য হল স্পেন।
* যা পরবর্তীতে ইওরোপীয় ইউনিয়নে (ইইউ) পরিণত হবে।

১৯৯২ বার্সেলোনায় আয়োজিত হল গ্রীষ্মকালীন অলিম্পিক।

১৯৯৫ মার্চ ২৬ শেনগেন জোনে যোগ দিল স্পেন।

১৯৯৬ মার্চ স্পেনের প্রধানমন্ত্রী হলেন রক্ষণশীল হোসে মারিয়া আজনার।

১৯৯৮ সেপ্টেম্বর ইটিএ অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করল।

১৯৯৯ জানুয়ারি ১ ইওরোজোনে যোগ দিল স্পেন।

২০০২ মুদ্রা হিসেবে ইওরো গ্রহণ করে নিল স্পেন।

২০০৩ মার্কিনীদের ইরাক আগ্রাসন, সেনা প্রেরণ করল স্পেন।

২০০৪ মার্চ মাদ্রিদে এক রেল স্টেশনে আল কায়েদার সাথে সম্পর্কিত একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীর বোমা হামলায় ১৯১ জনের মৃত্যু। শোকার্ত পরিবেশেই সাধারণ নির্বাচন আয়োজিত হলে হোসে লুই রদ্রিগেজ জাপাতেরোর নেতৃত্বে ক্ষমতায় আসলেন সমাজতন্ত্রীরা।

মে ইরাক থেকে সেনা প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী জাপাতেরো।

২০০৯ জানুয়ারি ১৯৯৩ সালের পর স্পেনীয় অর্থনীতি প্রথমবারের মত মন্দা দশায় প্রবেশ করল।

২০১১ নভেম্বর সংসদীয় নির্বাচনে জয়লাভ করল রক্ষণশীল জনপ্রিয় দল।

২০১৩ এপ্রিল স্পেনে বেকারত্বের হার নতুন রেকর্ড স্পর্শ করল: ২৭.২%।

২০১৪ জুন রাজা হুয়ান কার্লোস মসনদ ছাড়লেন। তাঁর স্থলাভিষিক্ত হলেন তাঁর পুত্র যুবরাজ ষষ্ঠ ফিলিপ।

নভেম্বর কাতালুনিয়ায় এক প্রতীকী গণভোটে স্বাধীনতার পক্ষে অধিক ভোট পড়লেই এই নির্বাচনের ফল খারিজ করে দিল স্পেন সরকার।

২০১৭ অক্টোবর কাতালুনিয়ায় আয়োজিত এক গণভোটে স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে অধিক ভোট পড়লে মাদ্রিদ সেখানে প্রত্যক্ষ শাসন জারি করল।

২০১৮ মে ইটিএ সর্বপ্রকার রাজনৈতিক কর্মকাণ্ড সমাপ্তির ঘোষণা দিল।

ব্রায়ান এ. কাতলোস, কিংডম অফ ফেইথ: আ নিউ হিস্ট্রি অফ ইসলামিক স্পেন।

২০১৯ অক্টোবর ভ্যালি অফ দ্য ফলেন থেকে ফ্রাঙ্কোর দেহাবশেষ তুলে এনে মাদ্রিদ তাঁর স্ত্রীর কবরের পাশে পুনরায় কবর দেয়া হল।

সারাহ স্ট্রোউমসা, আন্দালুস অ্যান্ড সেফারাদ: অন ফিলোসফি অ্যান্ড ইটস হিস্ট্রি ইন ইসলামিক স্পেন।

২০২০ জানুয়ারি বামপন্থী পোডেমোস দলের সাথে একটি দুর্বল জোট সরকার গঠন করলেন পেদ্রো সানচেজ।

ফেব্রুয়ারি ১৯ বলিভিয়ার কূটনৈতিক ঘটনা সংক্রান্ত তদন্ত সম্পন্ন হলো। বলিভিয়া সরকারকে দেশটির কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলার জন্য অভিযুক্ত করলো স্পেন সরকার। একইসাথে দক্ষিণ আমেরিকার এই দেশটির সাথে সুসম্পর্ক বজায় রাখার আকাঙ্ক্ষার ওপর জোর দিলো।

২০২১ জানুয়ারি ৭-১৫ স্পেনের ইতিহাসের অন্যতম ভয়াবহ এক তুষারঝড় সংঘটিত। উপদ্বীপজুড়ে ঐতিহাসিক পরিমাণে তুষারপাত রেকর্ড করা হয়।
২০ মধ্য মাদ্রিদে সম্ভবত গ্যাস লিকেজের ফলে একটি বিস্ফোরণ ৪ ব্যক্তির মৃত্যু ঘটে।

ফেব্রুয়ারি ১৬ সন্ত্রাসবাদকে মহিমা প্রদানের অভিযোগে স্পেনীয় র‍্যাপার পাবলো হাসেলকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়।

মার্চ ১৮ ইচ্ছামৃত্যু আইন পাস করলো স্পেনের আইনসভা।

মে ৫ মাদ্রিদের আঞ্চলিক নির্বাচনে জয়ী হলো কনজারভেটিভ পার্টি। একই দিনে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন পাবলো ইগলেসিয়াস। তিনি তখন পর্যন্ত উনিডাস পোডেমোস জোটের নেতা ও স্পেনের সাবেক দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ছিলেন।
৮ কোভিড-১৯ মহামারীর কারণে জারি করা ছয় মাসের জরুরি অবস্থার অবসান, দেশ জুড়ে শুরু হলো উদযাপন।
১৭ স্পেন ও মরক্কোর মধ্যে বিরোধ শুরু হলো। মরক্কো তাদের সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করে। এর ফলে পাঁচ হাজারের বেশি মরক্কোর নাগরিক ও অভিবাসী (যাদের মধ্যে ১৫০০-র বেশি অপ্রাপ্তবয়স্ক) বেনজু ও এল তারাহালের জেটি ঘুরে স্পেনের শহর সেউতায় প্রবেশ করে। মরক্কোর রাষ্ট্রদূতকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী তলব করার কিছুক্ষণ পরেই ১৮ জুন মাখজেন (মরক্কোর রাজপ্রাসাদ) তাকে প্রত্যাহার করে নেয়। তার আগে রাষ্ট্রদূত সতর্ক করে বলেছিলেন, “কিছু কাজের পরিণতি আছে, এবং তা মেনে নিতেই হবে।” (তিনি স্পেনে ঘানি-র চিকিৎসার ঘটনার ইঙ্গিত করছিলেন)।
২১ পেরে আরাগোনেস কাতালোনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মধ্য-ডানপন্থী হুন্তস ও চরম-বামপন্থী কাপ দলের সমর্থন পান।

জুন ১৮ ইসাবেল দিয়াস আয়ুসো মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন। তিনি চরম-ডানপন্থী ভক্স দলের সমর্থন পান।
২২ স্পেন সরকার কাতালান স্বাধীনতার প্রক্রিয়ায় জড়িত রাজনৈতিক নেতাদের ক্ষমা করে।
২৩ অ্যাংলো-আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার জন ম্যাকাফি বার্সেলোনার কাছে একটি জেলখানায় মারা যান। কর ফাঁকির অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অপেক্ষায় তিনি সেখানে ছিলেন।
২৫ স্পেনে ইচ্ছামৃত্যু আইনগতভাবে বৈধ হয়। এই আইন চালু করা বিশ্বের ষষ্ঠ দেশ হয় স্পেন।
২৬ সারা দেশে আর খোলা জায়গায় মাস্ক পরার প্রয়োজনীয়তা রইল না।

জুলাই ১০ পেদ্রো সানচেসের দ্বিতীয় সরকারের মন্ত্রিসভায় রদবদল করা হয়।

আগস্ট ২৭ স্পেন আফগানিস্তানে তালেবানের অগ্রযাত্রার পর উদ্ধার অভিযান শেষ করে।
৩১ স্পেনের ৭০ শতাংশ জনগণ কোভিড-১৯-এর টিকা সম্পূর্ণরূপে গ্রহণ করে।

সেপ্টেম্বর ১৯ ক্যানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি কুমব্রে ভিয়েহা অগ্ন্যুৎপাত শুরু করে। ফলে আশেপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়।

২০২২ জানুয়ারি ৫ লা রিওহা অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী সারাহ আলবাকে বরখাস্ত করা হয়। তিনি কঞ্চা আন্দ্রেউর সরকারের মন্ত্রী ছিলেন।
১৯ ভ্যালেন্সিয়ার মংকাদায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। এই ঘটনায় ছয়জন মারা যান।

ফেব্রুয়ারি ১৩ ২০২২ সালের কাস্তিল-লেওন আঞ্চলিক নির্বাচনে চরম-ডানপন্থী ভক্স দল তৃতীয় স্থান পায়। তারা তাদের আসন সংখ্যা ১ থেকে বাড়িয়ে ১৩-এ নিয়ে যায়। এই নির্বাচনে জয়ী পিপলস পার্টির (পিপি) সরকার গঠনের জন্য ভক্স গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই নির্বাচনের ফল এবং পিপির নেতৃত্ব নিয়ে চলমান সংকটের পর, কিছু জরিপে ভক্স প্রথমবারের মতো স্পেনের দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি পায়।

মার্চ ১০ ভক্স কাস্তিল ও লেওনে পিপলস পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করে। তারা তিনটি মন্ত্রণালয়ের পদ পায়। আঞ্চলিক নেতা হুয়ান গার্সিয়া-গাইয়ার্দো হন উপরাষ্ট্রপতি। স্পেনে ভক্স প্রথমবারের মতো সরকারের অংশ হয়। ১৯৭০-এর দশকের পর এই প্রথম কোনো চরম-ডানপন্থী দল সরকারে আসে। ভক্স সদস্য কার্লোস পোইয়ান কাস্তিল ও লেওনের আইনসভার স্পিকার নির্বাচিত হন।

মে ৬ ২০২২ সালের মাদ্রিদ বিস্ফোরণ: মাদ্রিদে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। দুজন মারা যান এবং আঠারোজন আহত হন।

জুন ১৩ ভিলা-সেকায় ট্রেন দুর্ঘটনা ঘটে।
২৮-৩০ মাদ্রিদে ২০২২ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আগস্ট ১ পর্তুগালের মতো স্পেনও কোভিডের স্থানীয় রোগে পরিণত হওয়ার ধাপে প্রবেশ করে।

অক্টোবর ১৬ স্পেনের তারাগোনায় একটি জাপানি রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণের সন্দেহে ঘটনা ঘটে। এতে কমপক্ষে সাতজন আহত হন।

২০২৩ জানুয়ারি ৪ স্পেনের সুপ্রিম কোর্ট জানায়, তারা ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং গেমা-র দুই ছেলের বিরুদ্ধে তদন্ত করবে। অভিযোগ, তারা ওবিয়াংয়ের শাসনের বিরোধিতাকারী দুই স্পেনীয় নাগরিককে অপহরণ ও নির্যাতন করেছে।
১৮ পিপলস পার্টির কাস্তিল ও লেওনের প্রেসিডেন্ট আলফোন্সো ফের্নান্দেজ মানুয়েকো তাঁর জোটসঙ্গী ভক্স দলের গর্ভপাত-বিরোধী প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
২৫ আলহেসিরাস গির্জায় হামলা: আন্দালুসিয়ার আলহেসিরাসে এক ব্যক্তি দুটি গির্জায় ছুরি নিয়ে হামলা চালায়। এতে একজন নিহত ও চারজন আহত হন। কর্তৃপক্ষ ঘটনাটিকে ইসলামি সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করে। ঘটনাস্থল থেকে এক মরক্কোর অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

মার্চ ৯ কাতালোনিয়ায় একটি খনির সুড়ঙ্গ ধসে তিনজন নিহত হন।
২২ পেদ্রো সানচেসের সরকারের বিরুদ্ধে ২০২৩ সালের অনাস্থা প্রস্তাব: চরম-ডানপন্থী দল ভক্স আনীত দ্বিতীয় অনাস্থা প্রস্তাবেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের সরকার টিকে যায়। এই প্রস্তাবে তাদের প্রার্থী ছিলেন স্বতন্ত্র রাজনীতিক রামোন তামামেস।

মে ২৮ ২০২৩ সালের স্পেনের স্থানীয় সরকার নির্বাচন এবং আঞ্চলিক নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়।

জুলাই ২ লা রিওহায় গোন্সালো কাপেইয়ানের সরকার শপথ নেয়।
২৩ ২০২৩ সালের স্পেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আগস্ট ১২ আসকোন সরকার শপথ নেয়।
১৫ ২০২৩ সালের তেনেরিফের দাবানল শুরু হয়। এটি ছিল ক্যানারি দ্বীপপুঞ্জের ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল।
২০ ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩: ফাইনালে স্পেন ইংল্যান্ডকে ১–০ গোলে পরাজিত করে টুর্নামেন্ট জেতে।

সেপ্টেম্বর ৮ সরকারি তথ্য অনুযায়ী, স্পেন রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। জুলাই মাসে মোট আমদানিতে রাশিয়ার বাজার অংশীদারিত্ব ২৮ শতাংশে পৌঁছায়। এর ফলে স্পেনের দ্বিতীয় বৃহত্তম গ্যাস সরবরাহকারী হিসেবে রাশিয়া আলজেরিয়াকে ছাড়িয়ে যায়।

অক্টোবর ২৮ সরকার গঠনের প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী সানচেস ঘোষণা দেন, তিনি একটি সাধারণ ক্ষমা আইনে সম্মতি দিয়েছেন। এই আইনের আওতায় আসবেন ২০১৭ সালের বিতর্কিত কাতালান স্বাধীনতা গণভোট এবং পরবর্তী সাংবিধানিক সংকটে জড়িত সবাই। তিনি স্বীকার করেন, আগে এই ক্ষমাকে অবৈধ বললেও এখন “স্পেনের স্বার্থে ও স্পেনীয়দের মধ্যে সহাবস্থান রক্ষায়” এটি প্রয়োজন বলে তিনি মত পাল্টেছেন। এই ঘোষণার পর ২০২৩ সালের স্পেনে বিক্ষোভ শুরু হয়।
৩০ ফিফা স্পেনের রাজকীয় ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের ওপর তিন বছরের নিষেধাজ্ঞা জারি করে। আগস্টে ২০২৩ সালের মহিলা বিশ্বকাপ ফাইনালের সময় তিনি অশোভন আচরণ করেছিলেন। এই কারণে তাঁকে ফুটবল-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।

নভেম্বর ৯ মাদ্রিদে এক হত্যাচেষ্টায় ভক্স দলের রাজনীতিক আলেহো ভিদাল-কুয়াদ্রাস রোকা মুখে গুলিবিদ্ধ হন।
১৬ ২৪তম বাৎসরিক লাতিন গ্র্যামি পুরস্কার অনুষ্ঠিত হয়।

ডিসেম্বর ১৫ তেনেরিফে দক্ষিণ বিমানবন্দরে চৌদ্দ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়। সন্দেহ করা হয়, তারা যাত্রীদের চেক করা লাগেজ থেকে জিনিসপত্র চুরি করছিলেন। পুলিশ প্রায় বিশ লাখ ইউরো মূল্যের সন্দেহজনক চুরি হওয়া মালামাল জব্দ করে।

২০২৪ জানুয়ারি
৩০ জানুয়ারি–৩ ফেব্রুয়ারি – বেনিডর্ম ফেস্ট ২০২৪-এর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
ফেব্রুয়ারি
৩ ফেব্রুয়ারি – কাতালোনিয়ার বার্সেলোনায় ১৬তম গাউদি পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
৯ ফেব্রুয়ারি – আন্দালুসিয়ার বারবাতে বন্দরে মাদক পাচারকারীদের সন্দেহভাজন একটি স্পিডবোট টহলরত পুলিশের নৌকায় ধাক্কা দেয়। এতে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও দুইজন আহত হন।
১০ ফেব্রুয়ারি – ক্যাস্টিল ও লিওনের ভায়াদোলিদে ৩৮তম গোয়া পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারি – গ্যালিসিয়া অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়।
২২ ফেব্রুয়ারি – ভ্যালেন্সিয়ায় একটি ১৪ তলা আবাসিক ভবনে আগুন লাগে। এতে অন্তত ১০ জন নিহত হন।
২৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘনিষ্ঠ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও মিত্রদের বিরুদ্ধে দুর্নীতি কেলেঙ্কারির তদন্ত শুরু হয়।
এপ্রিল
২০ এপ্রিল – ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফেতে পর্যটনবিরোধী বিক্ষোভ হয়। ব্যাপক পর্যটনের ফলে স্থানীয়দের জন্য বাড়িভাড়া বেড়ে যাচ্ছে—এই অভিযোগে এই বিক্ষোভ হয়।
২১ এপ্রিল – বাস্ক অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৪ এপ্রিল – প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, তিনি পদত্যাপের কথা ভাবছেন। একটি ডানপন্থী আইনি প্ল্যাটফর্মের করা অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী বেগোনিয়া গোমেসের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হওয়ায় তিনি একথা বলেন। ২৯ এপ্রিল তিনি পদত্যাগের চিন্তা বাদ দেন।
মে
৩ মে – স্পেন সরকার ষাঁড়ের লড়াইয়ের জন্য ২০১১ সাল থেকে দেওয়া একটি জাতীয় পুরস্কার বাতিল করে।
১২ মে – কাতালোনিয়া অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়। পিএসসি দল কাতালান সংসদের বৃহত্তম দল হিসেবে উঠে আসে। বিচ্ছিন্নতাবাদী দলগুলো তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
২১ মে – আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই স্পেন সফরের সময় পেদ্রো সানচেজ ও বেগোনিয়া গোমেস সম্পর্কে কটূক্তি করেন। এর প্রতিক্রিয়ায় স্পেন আর্জেন্টিনায় তাদের রাষ্ট্রদূতকে ফেরত ডেকে নেয়।
২২ মে – নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন সরকার ঘোষণা করে, তারা ২৮ মে থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে মত দেয়। এর জবাবে ইসরায়েল এই দেশগুলোতে তাদের রাষ্ট্রদূতদের ফেরত ডেকে নেয়।
২৩ মে – পালমা দে মায়োর্কায় একটি রেস্তোরাঁর ভবন ধসে পড়ে। এতে চারজন নিহত ও ১৬ জন আহত হন।
২৭ মে – প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেন এবং ইউক্রেনকে ১ বিলিয়ন ইউরোর (১.১ বিলিয়ন মার্কিন ডলার) সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
২৮ মে – ২২ মে’র ঘোষণা অনুযায়ী, সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
২৮ মে – স্পেন সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটে ভক্স দলের নেতা সান্তিয়াগো আবাসকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন।
৩০ মে – কংগ্রেস অব ডেপুটিজ ১৭৭-১৭২ ভোটে একটি বিল পাস করে। এই বিলে ২০১৭ সালের কাতালান স্বাধীনতার গণভোট এবং পরবর্তী স্বাধীনতার ঘোষণা ও রাজনৈতিক সংকটে জড়িত কাতালান বিচ্ছিন্নতাবাদীদের সাধারণ ক্ষমার বিধান রাখা হয়।
জুন
৬ জুন – ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলায় স্পেন যোগ দেওয়ার আবেদন করে আন্তর্জাতিক বিচার আদালতে।
৯ জুন – ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়।
১০ জুন – ব্রাজিলীয় ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের দায়ে একটি স্পেনীয় আদালত তিন ব্যক্তিকে আট মাসের কারাদণ্ড দেয়।
১১ জুন – স্পেনে বন্যা হয়।
২০ জুন – ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে ভাসমান একটি কাঠের ডিঙি থেকে একটি ক্রুজ জাহাজ ৬৮ জন অভিবাসীকে উদ্ধার করে এবং পাঁচটি মৃতদেহ উদ্ধার করে।
২২ জুন – ক্যাথলিক চার্চ বেলোরাডোর সান্তা ক্লারা মঠের একদল সন্ন্যাসিনীকে ধর্মচ্যুত করে।
জুলাই
৯ জুলাই – উয়েফা ইউরো ২০২৪ ফুটবলে, ১৬ বছর বয়সী স্পেনীয় খেলোয়াড় লামিনে ইয়ামাল ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে গোল করেন। এর মাধ্যমে তিনি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হন। স্পেন ম্যাচটি ২–১ গোলে জেতে।
১৪ জুলাই –
টেনিসে, কার্লোস আলকারাজ নোভাক জোকোভিচকে ৬-২, ৬-২, ৭-৬(৭-৪) সেটে পরাজিত করে পুরুষ এককের ফাইনাল জেতেন। এটি তার দ্বিতীয় উইম্বলডন শিরোপা এবং সামগ্রিকভাবে চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা।
ফুটবলে, স্পেন ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২–১ গোলে পরাজিত করে তাদের চতুর্থ উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে।
১৫ জুলাই – যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারের নিখোঁজ ১৯ বছর বয়সী জে স্লেটারের বলে ধারণা করা একটি মরদেহ তেনেরিফে পাওয়া যায়। ২৮ দিনের অনুসন্ধানের পর তার নিখোঁজ হওয়ার স্থানের কাছে মরদেহটি উদ্ধার হয়।
১৬ জুলাই –
বার্সেলোনার উত্তরে একটি সুড়ঙ্গে টেক্সটাইল শ্রমিক বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে ২৫ জন আহত হন।
ভ্যালেন্সিয়ায় দুই কিলোমিটার উপকূলরেখা জুড়ে তেল ছড়িয়ে পড়ে। এর ফলে তিনটি সৈকত বন্ধ করে দেওয়া হয়।
১৭ জুলাই – প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সব ধরনের গণমাধ্যমে ভুয়া খবর ও ক্ষতিকর বিষয়বস্তু ছড়ানো কমানোর ব্যবস্থা ঘোষণা করেন। পিপলস পার্টির দাবি, এটি সমালোচনামূলক মিডিয়াকে সেন্সর ও নিয়ন্ত্রণ করার একটি পদক্ষেপ।
২০ জুলাই – দেশে অতিরিক্ত পর্যটনের বিরুদ্ধে পালমা দে মায়োর্কায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন।
২৩ জুলাই – ২০২২ সালে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, মার্কিন ও ইউক্রেনীয় দূতাবাস, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে বিস্ফোরকযুক্ত ছয়টি চিঠি পাঠানোর অপরাধে জাতীয় আদালত পম্পেয়ো গোন্সালেস পাস্কুয়ালকে ১৮ বছরের কারাদণ্ড দেয়।
২৫ জুলাই – স্পেনের জেনারেল কাউন্সিল অব দ্য জুডিশিয়ারির অচলাবস্থার অবসান হয়।
২৭ জুলাই – ফুটবলে, স্পেন ফাইনালে নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে তাদের ষষ্ঠ উয়েফা নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে।
৩০ জুলাই –
জাতীয় পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার ও ৩২ জন নারীকে উদ্ধারের ঘোষণা দেয়। তারা একটি যৌন পাচার চক্র ভেঙে দেয়, যা মূলত ভেনেজুয়েলা ও কলম্বিয়ার প্রায় ৬০০ নারীকে শিকার করেছিল।
জাতীয় বাজার ও প্রতিযোগিতা কমিশন অনলাইন ট্রাভেল এজেন্সি বুকিং ডট কমকে রেকর্ড ৪১৩ মিলিয়ন ইউরো জরিমানা করে। গত পাঁচ বছরে ‘প্রভাবশালী অবস্থানের অপব্যবহার’ করার জন্য এই জরিমানা করা হয়।
আগস্ট
৮ আগস্ট –
পলাতক ও কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন সাত বছর বেলজিয়ামে নির্বাসনে থাকার পর বার্সেলোনায় ফিরে স্পেনে আসেন। তবে কিছুক্ষণ পরই তিনি আবার দেশ ছেড়ে চলে যান। পুজদেমনের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মোসোস দে এসকোয়াদ্রার এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
কাতালোনিয়া নির্বাচনে সোশালিস্টস পার্টির প্রার্থী সালভাদর ইইয়া কাতালান সংসদ কর্তৃক নতুন সরকারপ্রধান নির্বাচিত হন। তিনি ১০ বছরেরও বেশি সময় পর এই অঞ্চলের প্রথম অ-বিচ্ছিন্নতাবাদী প্রেসিডেন্ট।
১৮ আগস্ট – মোসেহনে একটি ফুটবল মাঠে ১১ বছর বয়সী এক বালক ছুরিকাঘাতে নিহত হয়।
সেপ্টেম্বর
৩ সেপ্টেম্বর – জেনারেল কাউন্সিল অব দ্য জুডিশিয়ারির অচলাবস্থা: ইসাবেল পেরেয়ো সুপ্রিম কোর্ট ও জেনারেল কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই পদে তিনিই প্রথম নারী।
৫ সেপ্টেম্বর –
গ্রান কানারিয়ায় দুই কিলোমিটার উপকূলরেখা জুড়ে তেল ছড়িয়ে পড়ে। এর ফলে চারটি সৈকত বন্ধ করে দেওয়া হয়।
গিয়ন বন্দরে দুটি ক্রেন ধসে পড়লে দুইজন নিহত হন।
৮ সেপ্টেম্বর – ভেনেজুয়েলার বিরোধী নেতা এদমুন্দো গোন্সালেস রাজনৈতিক আশ্রয় চাইতে ভেনেজুয়েলা থেকে পালিয়ে স্পেনে যান। স্পেন সরকার জানায়, গোন্সালেস তার নিজের অনুরোধে স্পেনীয় বিমান বাহিনীর একটি বিমানে ভেনেজুয়েলা ত্যাগ করেছেন।
১৭ সেপ্টেম্বর – ইউরোপীয় মানবাধিকার আদালত রায় দেয়, স্পেন এক ইকুয়েডরীয় বাসিন্দার ধর্মীয় অধিকার লঙ্ঘন করেছে। ওই ব্যক্তি যিহোবার সাক্ষী সম্প্রদায়ের সদস্য ছিলেন। তার সম্মতি ছাড়াই জরুরি অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা রক্ত পরিসঞ্চালন করলে এই ঘটনা ঘটে। আদালত স্পেন সরকারকে ক্ষতিপূরণ হিসেবে ২৬,০০০ ইউরো প্রদানের নির্দেশ দেয়।
২৫ সেপ্টেম্বর – মেক্সিকোর নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম ১ অক্টোবর তার অভিষেক অনুষ্ঠানে রাজা ষষ্ঠ ফেলিপেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেন। এর কারণ হিসেবে ১৫০০ শতকে স্পেনীয় বিজয়ের জন্য তার ক্ষমা না চাওয়াকে উল্লেখ করা হয়। জবাবে স্পেনীয় সরকার জানায়, তারা এই অনুষ্ঠান সম্পূর্ণ বয়কট করবে।
২৬ সেপ্টেম্বর – রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও ভিয়ারিয়ালের খেলোয়াড় স্যামুয়েল চুকুয়েজেকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে এক আরসিডি মায়োর্কা সমর্থককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২৮ সেপ্টেম্বর – ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরোর উপকূলে উদ্ধার অভিযানের সময় অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে অন্তত নয়জন নিহত ও ৪৮ জন নিখোঁজ হন। কমপক্ষে ২৭ জনকে উদ্ধার করা হয়।
অক্টোবর
২৪ অক্টোবর – অভিনেত্রী এলিসা মৌলিয়ার যৌন সহিংসতার অভিযোগ দায়েরের পর সুমার দলের কংগ্রেসের মুখপাত্র ইনিগো এরেখোন তার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।
৩০ অক্টোবর – ভ্যালেন্সিয়া, আন্দালুসিয়া ও কাস্টিলা-লা মাঞ্চা অঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ২১৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
নভেম্বর
৩ নভেম্বর – রাজা ষষ্ঠ ফেলিপে, রানি লেতিসিয়া ও প্রধানমন্ত্রী সানচেসের একটি প্রতিনিধিদল পাইপোর্তায় বন্যার্তদের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের ওপর সহিংস হামলা হয়। এতে দুই দেহরক্ষী আহত হন।
৬ নভেম্বর – কর্তৃপক্ষ দেশের সর্ববৃহৎ মাদকবিরোধী অভিযানের ঘোষণা দেয়। অক্টোবরে শুরু হওয়া এই অভিযানে ইকুয়েডর থেকে আলহেসিরাসে আসা কলা বোঝাই একটি কার্গো জাহাজ থেকে ১৩ টন কোকেইন জব্দ করা হয়। এই অভিযানে জাতীয় পুলিশ বাহিনীর অর্থনৈতিক অপরাধ ইউনিটের সাবেক প্রধান অস্কার সানচেস গিলও গ্রেপ্তার হন এবং তার বাসা ও অফিস থেকে ২১ মিলিয়ন ইউরো উদ্ধার করা হয়।
৮ নভেম্বর – টেলিফোনিকা এসএ একটি মামলার নিষ্পত্তি করতে ৮৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়। মামলাটি ছিল ২০১৪ সালে কোম্পানিটির একটি শাখার ভেনেজুয়েলীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন তদন্ত নিয়ে।
১৫ নভেম্বর – ভিয়াফ্রাঙ্কা দে এব্রোতে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে দশজন নিহত হন।
২২ নভেম্বর – রায়ানএয়ার, ইজিজেট, ভোলোটিয়া, ভুয়েলিং ও নরওয়েজিয়ান এয়ারের মতো বিমান সংস্থাগুলোর ওপর সরকার মোট ১৭৯ মিলিয়ন ইউরো (১৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করে। অতিরিক্ত মাশুল নেওয়া, বিভ্রান্তিকর তথ্য দেওয়া ও মূল্যের স্বচ্ছতা না রাখার মতো অপব্যবহারের জন্য এই জরিমানা করা হয়।
২৭ নভেম্বর – ইবি শহরের একটি প্লাস্টিক কারখানায় বয়লার বিস্ফোরণে তিনজন নিহত ও সাতজন আহত হন।
ডিসেম্বর
১১ ডিসেম্বর – স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার অধিকার জেতে।
২৪ ডিসেম্বর – স্পেন ও আলজেরিয়ার মধ্যে ভূমধ্যসাগরে ইঞ্জিন রুম বিস্ফোরণের পর রুশ কার্গো জাহাজ উরসা মেজর ডুবে যায়। এতে দুই নাবিক নিখোঁজ হন। স্পেনীয় উদ্ধারকর্মীরা বাকি ১৪ জনকে কার্তাহেনায় নিয়ে যান। পরে জাহাজটির মালিক কর্তৃপক্ষ এই ডুবে যাওয়ার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে দায়ী করে।

২০২৫ জানুয়ারি
১৮ জানুয়ারি – আস্তুনে একটি স্কি লিফট ভেঙে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
২১ জানুয়ারি – বার্সেলোনা বন্দরে একটি বিস্ফোরণে একজনের মৃত্যু হয়।

ফেব্রুয়ারি
৬ ফেব্রুয়ারি – স্পেনের সুপ্রিম কোর্ট রাফায়েল লৌজানের সাজা বাতিল করে। পোন্তেভেদ্রার প্রাদেশিক পরিষদের সভাপতি থাকাকালে মোরানিয়ায় একটি অস্বাভাবিক নির্মাণ চুক্তিতে জড়িত থাকার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই রায়ের ফলে তিনি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ ধরে রাখতে পারেন।
১৬ ফেব্রুয়ারি – দূরপাল্লার দৌড়বিদ জ্যাকব কিপলিমো বার্সেলোনায় হাফ ম্যারাথনে ৫৬ মিনিট ৪২ সেকেন্ড সময়ে বিশ্ব রেকর্ড গড়েন। কিন্তু লিড পেস গাড়ি থেকে বেআইনি সহায়তা নেওয়ায় এই সময়টি পরে অনুমোদন করা হয়নি।
১৯ ফেব্রুয়ারি – পুলিশ একটি গুদামে অভিযান চালিয়ে সেউতা থেকে মরক্কো পর্যন্ত খনন করা অন্তত ৫০ মিটার লম্বা একটি সুড়ঙ্গ আবিষ্কার করে। ধারণা করা হয়, এটি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হতো।
২০ ফেব্রুয়ারি – রুবিয়ালেস কাণ্ড: জাতীয় আদালত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান লুইস রুবিয়ালেসকে দোষী সাব্যস্ত করে। ২০২৩ ফিফা নারী বিশ্বকাপ ফাইনালের পর নারী জাতীয় দলের খেলোয়াড় জেনি এরমোসোকে তার সম্মতি ছাড়া চুমু দেওয়ার অপরাধে তাকে ১০,৮০০ ইউরো জরিমানা করার নির্দেশ দেওয়া হয়।

মার্চ
১৯ মার্চ – কেন্দ্রীয় সরকার একটি ব্যবস্থা অনুমোদন করে। এর আওতায় ক্যানারি দ্বীপপুঞ্জ ও সেউতার আটক কেন্দ্রে থাকা একাকী অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের দেশের অন্যান্য অঞ্চলে রাখা যাবে, যাতে ভিড় কমানো যায়।
২০ মার্চ – কংগ্রেস অব ডেপুটিজ দৌরো নদীর উত্তরে আইবেরিয়ান নেকড়ে শিকারের ওপর ২০২১ সালের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দেয়।
২৮ মার্চ – বার্সেলোনার একটি আপিল আদালত ধর্ষণের দায়ে বার্সেলোনা ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড় দানি আলভেসের ২০২৪ সালের সাজা বাতিল করে।
৩১ মার্চ – আস্তুরিয়াসের দেগানিয়ার সেরেদো খনিতে বিস্ফোরণে পাঁচজন নিহত হন।

এপ্রিল
২ এপ্রিল – স্পেনে সম্পত্তিতে বিনিয়োগকারী অ-ইইউ নাগরিকদের গোল্ডেন ভিসা দেওয়ার প্রথা সরকার বন্ধ করে দেয়।
১২ এপ্রিল – ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যার জন্য লানসারোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
১৪ এপ্রিল – পোপ ফ্রান্সিস বার্সেলোনার সাগ্রাদা ফামিলিয়ার নকশাকার স্থপতি আন্তোনি গাউদিকে ‘ভেনেরাবল’ (শ্রদ্ধেয়) হিসেবে ঘোষণা করেন।
২৪ এপ্রিল
গাজা যুদ্ধের সমালোচনার মুখে সরকার ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমসের কাছ থেকে সিভিল গার্ডের জন্য গোলাবারুদ কেনার চুক্তি বাতিল করে।
বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকেরা নিশ্চিত করেন, কাতালোনিয়ার ভায়েসে আবিষ্কৃত ধ্বংসাবশেষ প্রাচীন আইবেরিয়ান শহর সিসার। দ্বিতীয় পিউনিক যুদ্ধের সময় সিসার যুদ্ধ এই স্থানেই সংঘটিত হয়েছিল।
২৮ এপ্রিল – আইবেরিয়ান উপদ্বীপজুড়ে বিশাল বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যা স্পেনে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি করে।

মে
৪ মে – মাদ্রিদ-সেভিয়া উচ্চগতির রেললাইনের সংকেত ব্যবস্থায় ব্যবহৃত তারের চারটি অংশ তোলেদোতে চুরি হয়। এর ফলে ব্যাপক ভ্রমণ বিঘ্ন ঘটে।
১০ মে – ভিলানোভা ই লা গেলত্রুতে সুইমিং পুল পরিষ্কারক দ্রব্য রাখার একটি গুদামে আগুন লাগে। এতে ক্লোরিনের বিশাল ধোঁয়ার মেঘ তৈরি হয় এবং ১,৬০,০০০ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়।
১৪ মে – আলকালা দে গুয়াদাইরার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। এর ফলে ৮০,০০০ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়।
১৫ মে – ফুটবল ক্লাব বার্সেলোনা আরসিডি এস্পানিওলকে ২-০ গোলে পরাজিত করে ২০২৪-২৫ লা লিগা শিরোপা জেতে।
১৯ মে – সরকার এয়ারবিএনবিকে বিভিন্ন অনিয়মের কারণে ৬৫,৯৩৫টি বিজ্ঞাপন সরিয়ে ফেলার নির্দেশ দেয়।
২১ মে –
স্পেনে বসবাসকারী ইউক্রেনীয় রাজনীতিবিদ আন্দ্রি পোর্তনভকে মাদ্রিদের পোসুয়েলো দে আলারকোন এলাকায় একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়।
বিলবাওতে ২০২৫ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়।
২৫ মে – অ্যালেক্স পালৌ প্রথম স্পেনীয় নাগরিক হিসেবে ইন্ডিয়ানাপোলিস ৫০০ গাড়ি প্রতিযোগিতা জেতেন।
২৮ মে – এল হিয়েরোর উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে সাতজন যাত্রী নিহত হন।
৩১ মে – ফুয়েনহিরোলার একটি বারে গুলি চালানোর ঘটনায় দুই ব্রিটিশ নাগরিক নিহত হন।

জুন
৩ জুন – গাজা যুদ্ধের সমালোচনার মুখে সরকার ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান পাপ তেকনোসের একটি চুক্তি বাতিল করে। চুক্তিটি ছিল ২৮৫ মিলিয়ন ইউরো মূল্যের ১৬৮টি স্পাইক এলআর২ অ্যান্টি-ট্যাংক মিসাইল সিস্টেম তৈরির জন্য।
৮ জুন – ২০২৫ উয়েফা নেশনস লিগের ফাইনালে স্পেন পর্তুগালের কাছে পেনাল্টিতে ৫-৩ গোলে হেরে যায়।
১২ জুন – জ্যেষ্ঠ পিএসওইই নেতা ও সংসদ সদস্য সান্তোস সেরদানের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের ঘটনায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
২৬-২৯ জুন – ইউরোপীয় অ্যাথলেটিকস দলগত চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
৩০ জুন–৩ জুলাই – সেভিয়ায় চতুর্থ জাতিসংঘ উন্নয়ন অর্থায়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।

জুলাই
১ জুলাই – ইউরোপে তাপপ্রবাহ: কাতালোনিয়ার তোরেফেতা ই ফ্লোরেহাকে দাবানলে দুইজন নিহত হন। এই সময় স্পেন ও ইউরোপের অন্যান্য অংশ তাপপ্রবাহে আক্রান্ত ছিল।
৩ জুলাই – পর্তুগিজ ফুটবল খেলোয়াড় দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা সামোরা প্রদেশের সেরনাদিয়ায় গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
৮ জুলাই – কাতালোনিয়ার কালদেতেনেসে এক ব্যক্তি তিনজনকে জিম্মি করে বাড়ির ভেতরে ব্যারিকেড তৈরি করলে মোসোস দে এসকোয়াদ্রা তাকে গুলি করে হত্যা করে।
১০ জুলাই – গ্রান কানারিয়ার লাস পালমাস বন্দরে একটি নৌকা ও একটি পানির নিচের যান থেকে কর্তৃপক্ষ ৭২ কিলোগ্রাম কোকেইন জব্দ করে এবং তিনজনকে গ্রেপ্তার করে।
১২ জুলাই – মুর্সিয়া অঞ্চলের তোরে-পাচেকোতে উগ্র-ডানপন্থী গোষ্ঠী, স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আটজনকে গ্রেপ্তার করা হয়।
১৪ জুলাই – আন্দালুসিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে আলমেরিয়া বিমানবন্দরের ক্ষতি হয়।
২০ জুলাই – সিভিল গার্ড তেনেরিফেতে পুলিশ অফিসারের ছদ্মবেশে থাকা একটি ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করে।
২৭ জুলাই – সুইজারল্যান্ডের বাজেলে অনুষ্ঠিত ফাইনালে স্পেন ইংল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরে যায় এবং উয়েফা নারী ইউরো ২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করে।

আগস্ট
৭ আগস্ট – হুমিয়া শহর স্পেনের প্রথম শহর হিসেবে একটি আইন পাস করে। এই আইনে পৌরসভার ক্রীড়া সুবিধাগুলো ধর্মীয়, সাংস্কৃতিক বা স্থানীয় পরিচয়ের পরিপন্থী সামাজিক কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়। এটিকে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে মুসলিমদের সরকারি সুবিধা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা হিসেবে দেখা হয়।
৮ আগস্ট – কর্দোবার মসজিদ-ক্যাথেড্রালে আগুন লাগে।
৯ আগস্ট – চরম তাপমাত্রার কারণে রাজ্য আবহাওয়া সংস্থা সমস্ত কানারি দ্বীপপুঞ্জের জন্য কমলা তাপপ্রবাহ সতর্কতা এবং ফুয়ের্তেভেন্তুরা ও লানসারোতের জন্য লাল স্বাস্থ্য ঝুঁকি সতর্কতা জারি করে।
১২ আগস্ট – মাদ্রিদের উত্তরে ত্রেস কান্তোসে দাবানলে এক ব্যক্তি নিহত হন।
১৪ আগস্ট – লেওন প্রদেশে দাবানলে একজন নিহত হন।
১৬ আগস্ট – কানারি দ্বীপপুঞ্জের লা গ্রাসিওসার দুটি সৈকতকে পরিবেশবাদী সংগঠন ‘ইকোলজিস্তাস এন আকসিওন’ কালো পতাকা দেয়। ব্যাপক পর্যটনের কারণে দূষণই এর কারণ হিসেবে দেখানো হয়।
২১ আগস্ট – আলিকান্তে প্রদেশের গুয়ার্দামার দেল সেগুরার সৈকতগুলোতে বিষাক্ত সামুদ্রিক স্লাগ ‘গ্লাউকাস আটলান্টিকাস’ দেখতে পাওয়ার পর সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
২২ আগস্ট – তেনেরিফের ৩০টি স্থানে আঙুরের গাছে ফিলোক্সেরা পোকার আক্রমণ নিশ্চিত করা হয়।
২৪ আগস্ট – উদ্ধারকর্মীরা ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে ২৪৮ জন অভিবাসীকে উদ্ধার করে আরগিনেগিন বন্দরে নিয়ে আসেন।
২৬ আগস্ট – গ্রান কানারিয়ায় ১৭ জন এবং মুর্সিয়ার লা মাঙ্গায় ১০০ জন হাসপাতালের খাবার থেকে সালমোনেলায় আক্রান্ত হন।

সেপ্টেম্বর
৩ সেপ্টেম্বর – বিলবাওতে ২০২৫ ভুয়েলতা আ এস্পানিয়ার ১১তম ধাপ অকালে শেষ হয়ে যায়, কোনো বিজয়ী ছাড়াই। ইসরায়েল-প্রিমিয়ার টেক দলটি পাশ দিয়ে যাওয়ার সময় একদল ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী রেসট্র্যাকে ঢোকার চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
৮ সেপ্টেম্বর – প্রধানমন্ত্রী সানচেজ ঘোষণা করেন, গাজা যুদ্ধে ইসরায়েলের আচরণের কারণে সরকার ইসরায়েলের ওপর আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করবে।
৯ সেপ্টেম্বর –
গাজা যুদ্ধে তাদের ভূমিকার কারণে স্পেন ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের দেশে প্রবেশ নিষিদ্ধ করে।
আন্দালুসিয়ায় বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব ঘোষণা করা হয়।
১১ সেপ্টেম্বর – উয়েফা মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামকে ২০২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের অধিকার দেয়।
১৪ সেপ্টেম্বর – মাদ্রিদে ২০২৫ ভুয়েলতা আ এস্পানিয়ার শেষ ধাপ অকালে শেষ হয়। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা ইসরায়েল-প্রিমিয়ার টেক দলের অংশগ্রহণের প্রতিবাদে পুলিশের সাথে সংঘর্ষে জড়ালে এই ঘটনা ঘটে।
১৬ সেপ্টেম্বর – স্পেনের জলবায়ু: রাজ্য আবহাওয়া সংস্থা জানায়, ১৯৬১ সালে রেকর্ড শুরু হওয়ার পর ২০২৫ সালের গ্রীষ্ম ছিল স্পেনের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্ম। গড় তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০২২ সালের ২৪.১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙেছে। এই রেকর্ড তাপমাত্রা গ্রীষ্মে তিনটি তাপপ্রবাহ সৃষ্টি করে, যার মধ্যে আগস্টের ১৬ দিনের তাপপ্রবাহ দাবানলের কারণও হয়।

অক্টোবর
৭ অক্টোবর – মাদ্রিদে সংস্কার কাজের সময় একটি ছয়তলা ভবন ধসে চার নির্মাণ শ্রমিক নিহত হন।
৮ অক্টোবর –
কংগ্রেস অব ডেপুটিজ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা অনুমোদনের পক্ষে ১৭৮-১৬৯ ভোট দেয়।
প্রায় ২,০০০ নারীকে তাদের স্তন ক্যান্সার স্ক্রিনিংয়ের ফলাফল জানাতে স্বাস্থ্য কর্মকর্তাদের ব্যর্থতার সমালোচনার মুখে রোসিও এর্নান্দেস আন্দালুসিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
২২ অক্টোবর – পুলিশ একটি অপরাধী চক্রের সাত সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করে। এই চক্রটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে মাদ্রিদ ও তালাভেরা দে লা রেইনার রেস্তোরাঁ ও বারের বাইরের বসার জায়গা থেকে ১,১০০টি চেয়ার চুরি করেছিল।
২৭ অক্টোবর – আলিকান্তে-এলচে মিগেল এর্নান্দেস বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। এর ফলে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।
৩০ অক্টোবর – বার্সেলোনার সাগ্রাদা ফামিলিয়া গির্জা বিশ্বের সবচেয়ে উঁচু গির্জায় পরিণত হয়। নির্মাণকাজের সময় এর কেন্দ্রীয় টাওয়ারের একটি অংশ যুক্ত হওয়ার পর এর উচ্চতা দাঁড়ায় ১৬২.৯১ মিটার। এটি জার্মানির উলমের পূর্ববর্তী সর্বোচ্চ উলম মিনস্টারকে ছাড়িয়ে যায়।

নভেম্বর
৩ নভেম্বর – ২০২৪ সালের ভ্যালেন্সিয়া অঞ্চলের বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার সমালোচনার মুখে কার্লোস মাসন ভ্যালেন্সিয়া সরকারের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
৪ নভেম্বর – পামপ্লোনার নাভারা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও উগ্র-ডানপন্থী ‘সে আকাবো লা ফিয়েস্তা’ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
৭ নভেম্বর – দেশব্যাপী পুলিশ অভিযানে ‘ত্রেন দে আরাগুয়া’ গ্যাংয়ের ১৩ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং দুটি ড্রাগ গবেষণাগারের সন্ধান পাওয়া যায়।
৮ নভেম্বর – তেনেরিফেতে প্রবল ঢেউয়ের একটি সিরিজের সময় শক্তিশালী ঢেউ আটলান্টিক মহাসাগরে টেনে নিলে তিনজন নিহত ও ১৫ জন আহত হন।
১৫ নভেম্বর – আভিলা প্রদেশে একটি অনুমোদনহীন প্রাণী অভয়ারণ্যে পুলিশের অভিযানে প্রায় ৪৭২টি প্রাণী জব্দ করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
১৬ নভেম্বর – ২০২১ সালে নিজের মৃত্যুর ভান করা ইকুয়েডরের ‘লস লোবোস’ গ্যাংয়ের নেতা উইলমার ‘পিপো’ চাভারিয়াকে মালাগায় গ্রেপ্তার করা হয়।
১৭ নভেম্বর – উন্নয়নমন্ত্রী অস্কার পুয়েন্তে মাদ্রিদ-বার্সেলোনা উচ্চগতির রেললাইন আপগ্রেড করে সর্বোচ্চ গতি ৩৫০ কিমি/ঘণ্টা করার একটি প্রকল্পের ঘোষণা দেন, যা বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর একটিতে পরিণত হবে। কাজ পরের বছর শুরু হবে এবং তিন বছর সময় লাগবে।
১৮ নভেম্বর – সেভিয়ায় ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে তুরস্কের সাথে ২-২ গোলে ড্র করার পর স্পেন ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে।
২০ নভেম্বর – স্পেনের সুপ্রিম কোর্ট অ্যাটর্নি-জেনারেল আলভারো গার্সিয়া ওর্তিসকে মাদ্রিদ অঞ্চলের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসোর সঙ্গীর গোপনীয় তথ্য ফাঁস করার দায়ে দোষী সাব্যস্ত করে এবং তাকে দুই বছরের জন্য সরকারি পদে থাকার ওপর নিষেধাজ্ঞা দেয়।
২২ নভেম্বর – যৌন নির্যাতনের অভিযোগের মুখে রাফায়েল সোরনোসা কাদিসের বিশপ পদ থেকে পদত্যাগ করেন।
২৮ নভেম্বর – তেনেরিফের উপকূলে ক্রুজ জাহাজ মারেলা এক্সপ্লোরার ২ থেকে পড়ে গিয়ে এক ব্রিটিশ যাত্রী নিহত হন।

ডিসেম্বর
১ ডিসেম্বর – নব্য-নাৎসি গোষ্ঠী ‘দ্য বেস’-এর প্রথম স্পেনীয় শাখার সদস্য হওয়ার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
২ ডিসেম্বর – মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ফাইনালে জার্মানিকে ৩-০ গোলে পরাজিত করে স্পেন ২০২৫ উয়েফা নারী নেশনস লিগ জেতে।
৪ ডিসেম্বর –
ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন ইসরায়েলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও স্পেন ইউরোভিশন ২০২৬ বয়কটের ঘোষণা দেয়।
মধ্য ও পূর্ব স্পেনের খামারে অবৈধভাবে কাজ করানোর জন্য ৩২২ জন বিদেশি নাগরিককে পাচারের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
৭ ডিসেম্বর –
ফিলিপাইনে অনুষ্ঠিত ফিফা ফুটসাল নারী বিশ্বকাপের প্রথম আসরে আর্জেন্টিনাকে ৫-১ গোলে পরাজিত করে স্পেন তৃতীয় স্থান অর্জন করে।
তেনেরিফের লস গিগান্তেসে একটি সমুদ্রের পানির পুলে ঢেউ আঘাত করলে চারজন নিহত হন এবং একজন নিখোঁজ হন।
১১ ডিসেম্বর – অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২০২৫-২৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচ চলাকালে প্যারিস সেন্ট জার্মেই দলের বাসে পাথর ছোড়ার অভিযোগে বিলবাওতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
১৩ ডিসেম্বর – মাদকের বিরুদ্ধে যুদ্ধ: কর্তৃপক্ষ মরক্কো থেকে বিপুল পরিমাণ হাশিশ পরিবহনে হেলিকপ্টার ব্যবহার করা একটি মাদক পাচার নেটওয়ার্ক ভেঙে দেয়। বেশ কয়েকটি ইউরোপীয় দেশের যৌথ অভিযানে ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
১৫ ডিসেম্বর – পর্যটনবিরোধী বিক্ষোভ: দেশজুড়ে সম্পত্তির দাম বাড়ানোর জন্য এয়ারবিএনবি ও বুকিং ডট কমকে দায়ী করে বিক্ষোভ চলতে থাকে। সরকার বেআইনি ভাড়ার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে হোমস্টে কোম্পানি এয়ারবিএনবিকে ৬৩.৯ মিলিয়ন ইউরো জরিমানা করে।
২১ ডিসেম্বর – এক্সত্রেমাদুরা অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২৬ জানুয়ারি ১৪ ইস্তাম্বুল থেকে উড়ে আসা তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এক যাত্রী বিমানের ভেতরে একটি সন্দেহজনক নামের ওয়াই-ফাই নেটওয়ার্ক খোলেন। এর ফলে বোমা হুমকির আশঙ্কা তৈরি হয়।
১৮ আদামুসের কাছে দুটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ৪৩ জন নিহত হন।
২০ হেলিদায় রেললাইনের ওপর একটি দেয়াল ধসে পড়ে। কাতালোনিয়ার একটি কমিউটার ট্রেন সেটিতে ধাক্কা দেয়। চালক মারা যান এবং ৩৭ জন যাত্রী আহত হন।
২২ কার্তাহেনার কাছে একটি কমিউটার ট্রেন একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে। চারজন আহত হন।
২৭ সরকার অভিবাসন আইনের সংশোধনী ঘোষণা করে। এতে অননুমোদিত অভিবাসীরা (এমন প্রায় ৫ লাখ লোক) কাজের অনুমতিসহ এক বছর পর্যন্ত বৈধভাবে থাকার সুযোগ পাবেন।

ফেব্রুয়ারি ৪ ঘূর্ণিঝড় লেওনার্দোর প্রভাবে মালাগা প্রদেশে প্রবল বৃষ্টি হয়। তুরভিয়া নদীতে পড়ে একজন নিখোঁজ হন বলে খবর পাওয়া যায়।
৮ ২০২৬ সালের আরাগন আঞ্চলিক নির্বাচন।
৯ আদামুস, কর্দোবা ও হেলিদায় ট্রেন লাইনচ্যুতের ঘটনার পর স্প্যানিশ ট্রেনচালক ও সহকারী ইউনিয়ন ধর্মঘট শুরু করে।
১৬ সরকার “স্পেন গ্রোস” তহবিলের ঘোষণা দেয়। এটি একটি সরকারি বিনিয়োগ তহবিল। এর লক্ষ্য ১২০ বিলিয়ন ইউরো (১৪২ বিলিয়ন ডলার) সংগ্রহ করা। এই অর্থ আবাসন সংকট কমাতে সাহায্য করবে।
মানলেউতে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে পাঁচজন মারা যান।

মার্চ ২ যুক্তরাষ্ট্রের সামরিক বিমান স্পেন ত্যাগ করতে শুরু করে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য স্পেন সরকার যুক্তরাষ্ট্রকে তাদের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।
৫ স্পেন সরকার ঘোষণা করে যে তাদের যুদ্ধজাহাজ ক্রিস্তোবাল কোলোন সাইপ্রাসের সুরক্ষা ও আকাশ প্রতিরক্ষায় যোগ দেবে। সেখানে ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্য গল ও গ্রিক নৌবাহিনীর জাহাজ থাকবে।
১১ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে স্পেন ইসরায়েলে তাদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে এবং এই পদটি বাতিল করে।
১৫ ২০২৬ সালের কাস্তিল-লেওন আঞ্চলিক নির্বাচন।
১৬ রাজা ষষ্ঠ ফেলিপে মাদ্রিদের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এক ভাষণে আমেরিকা মহাদেশে উপনিবেশ স্থাপনের সময় স্পেনীয় দখলদারদের করা অন্যায়ের স্বীকৃতি দেন।
২৬ নোয়েলিয়া কাস্তিয়োর ইচ্ছামৃত্যুর ঘটনা: বার্সেলোনার এক ২৫ বছর বয়সী নারী ইচ্ছামৃত্যুর আবেদন করেন। পরিবারের বিরোধিতা ও একাধিক আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও কর্তৃপক্ষ তা অনুমোদন করে ও আদালত সেটি বহাল রাখে। শেষ পর্যন্ত তিনি ইচ্ছামৃত্যু বেছে নেন।
৩০ স্পেন সরকার ইরানে হামলায় জড়িত যুক্তরাষ্ট্রের বিমানের জন্য দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়।
৩১ স্পেনীয় পুলিশ মরক্কো থেকে সেউতা পর্যন্ত একটি সুড়ঙ্গপথে চলা হাশিশ পাচারের চক্র ভেঙে দেয়। কর্তৃপক্ষ ১৭ মেট্রিক টন হাশিশ, ১৪ লাখ ইউরো নগদ জব্দ করে এবং ২৭ জনকে গ্রেপ্তার করে।

এপ্রিল ১০ লা গোমেরায় একটি পর্যটক বাস খাদে পড়ে যায়। একজন মারা যান এবং ২৭ জন আহত হন।

মে ১৪ জার্মানিতে গত ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকা থেকে আসা একটি কন্টেইনার থেকে ৫০০ মিলিয়ন ইউরো (৫৮২ মিলিয়ন ডলার) মূল্যের আট টন কোকেন জব্দ করা হয়। এই ঘটনার তদন্তে আন্দালুসিয়ার এল এহিদোতে দুজনকে গ্রেপ্তার করা হয়।
১৭ ২০২৬ সালের আন্দালুসিয়া আঞ্চলিক নির্বাচন।
১৮ আন্দালুসিয়ার এল এহিদোতে এক গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হন।

জুন ২ লা লিনেয়া দে লা কনসেপসিওনের পৌর সরকার ৯ জুন চিলি ও ডিআর কঙ্গোর মধ্যে অনুষ্ঠিতব্য একটি প্রীতি ফুটবল ম্যাচ বাতিল করে। ২০২৬ সালের মধ্য আফ্রিকার ইবোলা মহামারীর কারণে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির কথা উল্লেখ করা হয়। এই ম্যাচটি ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ।
৬ পোপ চতুর্দশ লিও সাত দিনের সফরের অংশ হিসেবে স্পেনে পৌঁছান।
১০ পোপ চতুর্দশ লিও বার্সেলোনার সাগ্রাদা ফামিলিয়া গির্জার কেন্দ্রীয় টাওয়ারটি আনুষ্ঠানিকভাবে আশীর্বাদ করেন।
১১ মাগালুফে একটি আবাসিক ভবনে আগুন লাগে। দুজন নিহত ও চারজন আহত হন।

জুলাই ১০ আলমেরিয়া প্রদেশে এক দাবানলে ১২ জন মারা যান।
১৫ যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবে স্পেন ও জিব্রাল্টার সীমান্তের কাঁটাতারের বেড়া সরিয়ে ফেলা হয়। এই চুক্তির ফলে জিব্রাল্টার শেনজেন এলাকার আওতায় আসে।

তথ্যসূত্র

Armstrong, Karen. 2002. Islam: A Short History. Modern Library.

Barry, Michael. 2014. Homage to Al-Andalus: The Rise and Fall of Islamic Spain. e-book edition. Andalus Press.

BBC. 2019. “Spain Profile – Timeline.” BBC, February 15.
https://www.bbc.com/news/world-europe-17955805.

European Union. n.d. “Spain – EU Country Profile | European Union.” Accessed March 1, 2025.
https://european-union.europa.eu/principles-countries-history/eu-countries/spain_en

Jr., William D Phillips, and Phillips, Carla Rahn. 2016. A Concise History of Spain. 2nd ed. Cambridge University Press.

Pavlovic´, Zoran, and Hanks, Reuel. 2006. Spain. Chelsea House.

Peters, Edward. “Jewish History and Gentile Memory: The Expulsion of 1492.” Jewish History 9, no. 1 (1995): 9–34. http://www.jstor.org/stable/20101210

Ruthven, Malise, and Azim Nanji. 2004. Historical Atlas of Islam. Harvard University Press.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *