
মিসর
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
পূর্বসাল ৬৫০০-৬০১ সাল প্রাচীন নিকট প্রাচ্য – সময়রেখা।
সাল
৬৩২-১২৫৮ আরব-ইসলামী সাম্রাজ্য – সময়রেখা।
১২৬০-১৫১৭ মক্কা মিসর-সিরিয়ার মামলুক সুলতানশাহির অন্তর্ভুক্ত হয়ে গেল।
১২৯১ মামলুক সুলতানশাহীর অধীনে একটি স্বায়ত্তশাসিত রাজ্যে পরিণত হল গাজা।
১২৯৯-১৯২২ ওসমানি সুলতানশাহি।
১৫০১-১৭৩৬ সাফাভি সাম্রাজ্য।
১৭৯৮-১৯৭১ ঔপনিবেশিক মধ্যপ্রাচ্য – সময়রেখা।
১৯৫২ কায়রোতে ব্রিটিশবিরোধী আন্দোলনে ২০ জন খুন হলেন। ফ্রি অফিসার্স ক্যুদেতা। মিসরে কয়েক হাজার বছরের রাজতান্ত্রিক শাসনের অবসান।
১৯৫৩ মিসর প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ নাজিব।
১৯৫৪ মিসরের প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী হলেন জামাল আবদেল নাসের। ব্রিটেনের সাথে ইভ্যাকুয়েশন চুক্তি সই করল মিসর। মিসর থেকে ব্রিটিশরা চূড়ান্তভাবে বিদায় নিল।
১৯৫৬ মিসর প্রজাতন্ত্রের দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন জামাল আবদেল নাসের। ১৯৭০ সাল পর্যন্ত আমৃত্যু এই পদে থাকবেন তিনি। নাসের ছিলেন আধুনিক মিসরের রূপকার। আসওয়ান বাঁধ প্রকল্পের অর্থায়ন থেকে ব্রিটিশ ও মার্কিনীরা সরে আসার প্রতিক্রিয়ায় সুয়েজ খাল জাতীয়করণ করলেন প্রেসিডেন্ট নাসের। ব্রিটেন, ফ্রান্স, ও ইসরায়েলের সম্মিলিত মিসর আক্রমণ।* যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নাসেরের পক্ষে দাঁড়ানোয় ইঙ্গ-ফরাসি-ইসরায়েলিরা পিছু হঠে, এতে দেশ বিদেশে নাসেরের জনপ্রিয়তা বৃদ্ধি পায়।
* দ্বিতীয় আরব-ইসরায়েল যুদ্ধ, যা সুয়েজ যুদ্ধ নামেও পরিচিত।
সেসিল বি. দেমিল, দ্য টেন কমান্ডমেন্টস।
১৯৫৮-৬১/৭১ আরব জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে মিসর ও সিরিয়া গঠন করল সংযুক্ত আরব প্রজাতন্ত্র (ইউএআর)।
১৯৬১ কায়রোর জামিয়াতুল আল-আজহারকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হল।
১৯৬১-৬৬ জামাল আবদেল নাসের শিল্পকারখানা জাতীয়করণ করলেন। একইসাথে মুসলিম ব্রাদারহুড ও কমিউনিস্টদের ওপর নির্যাতন শুরু করলেন। এ সময় তিনি ক্রমেই একনায়কতন্ত্রী হয়ে ওঠেন।
১৯৬৩ জোসেফ এল. ম্যানকিয়েভিৎজ, ক্লিওপেট্রা।
১৯৬৭ তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধ , যা জুন যুদ্ধ নামেও পরিচিত। ইসরায়েল সিনাই উপত্যকা দখল করে নিল। জরুরি অবস্থা জারি।
১৯৭০ জামাল আবদেল নাসেরের মৃত্যুতে মিসরের নতুন প্রেসিডেন্ট হলেন আনোয়ার সাদাত।
১৯৭১ সোভিয়েত অর্থায়নে আসওয়ান বাঁধের নির্মাণকাজ সম্পন্ন হল।
১৯৭৩ চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ।* ১৯৬৭ সালে হারানো ভূমি পুনরুদ্ধার করতে মিসর ও সিরিয়া এই যুদ্ধে অংশ নেয়। যুদ্ধের পরে সিনাই উপত্যকা ফিরে পাওয়ার জন্য ইসরায়েলের সাথে দরকষাকষি শুরু করে মিসর।
* ‘অক্টোবর যুদ্ধ’, ‘ইয়োম কিপ্পুর যুদ্ধ’, ‘রমজান যুদ্ধ’ ইত্যাদি নামেও পরিচিত।
১৯৭৭ জানুয়ারি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে জরুরী খাদ্যদ্রব্যের ওপর থেকে ভর্তুকি ছাঁটাই করার সরকারি নীতির বিরুদ্ধে মিসরের বড় শহরগুলোতে আন্দোলন দেখা দিল।
অক্টোবর ইসরায়েল সফর করলেন মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। দুই দেশের মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণ শুরু হল।
১৯৭৯ ইসরায়েলের সাথে মিসরের শান্তি চুক্তি। সিনাই উপত্যকা ফিরিয়ে দিল ইসরায়েল। আরব লীগ থেকে মিসরকে বহিষ্কার করা হল।
১৯৮১ ইসলামপন্থীদের আততায়ী হামলায় খুন হলেন আনোয়ার সাদাত। মিসরের নতুন প্রেসিডেন্ট হলেন হোসনি মোবারক। জরুরী অবস্থা জারি।
১৯৮১-২০১১ মার্কিন মদতে হোসনি মোবারকের তিন দশকের একনায়কতন্ত্র।
১৯৮৮ এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নাগিব মাহফুজ।
১৯৯১ ইরাকের সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে সাদ্দামের বিরুদ্ধে মার্কিন-নেতৃত্বাধীন জোটে যোগ দিল মিসর।
১৯৯২-৯৭ ইসলামি জঙ্গিগোষ্ঠী জামায়া ইসলামিয়ার সন্ত্রাসবাদী কার্যকলাপের বছরগুলো, ১৯৯৭ সালে লুক্সোরের ঐতিহাসিক প্রত্নস্থানে ৬২ জনকে খুন করে তারা।
২০০৯ আলেহান্দ্রো আমেনাবার, অ্যাগোরা।
২০১০ তারেক ওসমান, ইজিপ্ট অন দা ব্রিংক: ফ্রম নাসের টু দ্য মুসলিম ব্রাদারহুড।
মোহাম্মদ দিয়াব, কায়রো ৬, ৭, ৮।
২০১০-১১ তিউনিসিয়ায় শুরু হওয়া আরব বসন্তের ঢেউ মিসরে লাগল, তৈরি হল তাহরির স্কয়ার।
২০১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়লেন মোবারক, একটি সেনা কাউন্সিলের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন।
নভেম্বর তাহরির স্কোয়ারে নিরাপত্তা বাহিনীর সাথে প্রতিবাদীদের সংঘর্ষ।
মিয়া গ্রোন্ডাল, তাহরির স্কয়ার: দ্য হার্ট অফ ইজিপশিয়ান রেভল্যুশন।
লিয়োড সি. গার্ডনার, দ্য রোড টু তাহরির স্কয়ার: ইজিপ্ট অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম দ্য রাইজ অফ নাসের টু দ্য ফল অফ মোবারক।
২০১২ মিসরে নির্বাচনে জিতে ক্ষমতায় এল মুসলিম ব্রাদারহুড। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ মুরসি। ১৯৮১ সাল থেকে কার্যকর থাকা জরুরী অবস্থা তুলে নেয়া হল।
জন অ্যালপার্ট ও ম্যাথিউ ও’নিল, ইন তাহরির স্কয়ার: এইটিন ডেইজ অফ ইজিপ্ট’স আনফিনিশড রেভল্যুশন।
২০১৩ জুলাই মিসরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ সিসি কর্তৃক এক সামরিক ক্যুদেতায় উৎখাত হলেন দেশটির ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি।
আগস্ট রাবা আল-আদাওয়িয়া চত্বরে মিসরের নিরাপত্তা বাহিনীর হাতে খুন হলেন শতাধিক মুরসি সমর্থক। মুসলিম ব্রাদারহুডের ওপর ব্যাপক ধরপাকড় শুরু হল।
ডিসেম্বর মানসুরায় এক বোমা বিস্ফোরণে ১২ জনের মৃত্যু। মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করল সরকার।
জেহান নৌজাইম, দ্য স্কয়ার।
২০১৪ মিসরের নতুন সংবিধান ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করল।
মে সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়ার পর মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আবদেল ফাত্তা সিসি।
সিরিয়া ও ইরাকের একাংশ নিয়ে ইসলামি রাষ্ট্র (আইএস) খেলাফত ঘোষণা করলে সিনাইভিত্তিক সংগঠন আনসার বেইত আল-মাকদিস খেলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করল।
রিডলি স্কট, এক্সোডাস: গডস অ্যান্ড কিংস।
২০১৫ সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দেয়া হল। একাধিক মেগা প্রকল্প হাতে নিলেন সিসি। উদ্দেশ্য ডলার রাজস্ব বাড়ানো।
২০১৬ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক মিসরীয় পাউন্ডকে এক-তৃতীয়াংশ devalue করল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মিসরকে তিন বছর মেয়াদে ১২ বিলিয়ন ডলার ঋণ দিল।
মোহাম্মদ দিয়াব, ক্ল্যাশ।
২০১৬-১৭ লোহিত সাগরের দুটি জনবসতিহীন দ্বীপ তিরান ও সানাফিরকে সৌদি আরবের হাতে তুলে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে ও আইনী ঝামেলায় পড়লেন সিসি।
২০১৭ মিসরে নতুন করে জরুরি অবস্থা জারি করা হল। কাতারকে কোনঠাসা করার সৌদি প্রয়াসে শামিল হল মিসর। উত্তর সিনাইয়ের বির আল-আবেদ গ্রামের এক মসজিদে সশস্ত্র ইসলামপন্থীদের হামলায় ৩০০রও বেশি মানুষের মৃত্যু। সিনাইয়ে একটি সামরিক অভিযান শুরু করলেন সিসি।
২০১৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিসি। আগেরবারের মতই তিনি ৯৭ শতাংশ ভোট পেলেন। প্রধান প্রতিদ্বন্দ্বীকে গ্রেপ্তার করা হল, অন্যরা অবশ্য নির্বাচনের আগেই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন।
২০১৯ এপ্রিল এক গণভোটে সিসির ক্ষমতার মেয়াদ বাড়ানো এবং টানা তৃতীয়বারের মত প্রেসিডেন্ট হতে পারার পক্ষে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারকে বৈধতা দেয়া হল।
২০২০ মার্চ করোনা মহামারী মিসরের লাভজনক পর্যটন শিল্পে আঘাত হানলেও আইএমএফ ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় সিসি মেগা প্রকল্পগুলোর কাজ চালিয়ে গেলেন।
ইথিওপিয়ার গ্রান্ড রেনেসাঁ বাঁধকে কেন্দ্র করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটল। মিসর বাঁধটিকে একটি হুমকি হিসেবে দেখে। যা নীল নদ থেকে পাওয়া পানির ভাগ কমিয়ে দেবে।
আয়তেন আমিন, সুয়াদ।
২০২২ ফেব্রুয়ারি-মার্চ ডলার ঘাটতির দরুণ মিসরে অর্থনৈতিক সংকট দেখা দিল।
২০২৩ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে গাজায় ইসরায়েলি গণহত্যা। প্রতিবেশী রাষ্ট্র মিসর কূটনীতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা প্রদান ও বন্দী বিনিময় বিষয়ক আপোসরফা প্রক্রিয়ায় জড়িয়ে পড়ল।
২০২৪ জানুয়ারি ১ আনুষ্ঠানিকভাবে BRICS গ্রুপে যোগদান করল মিসর।
৩ বিদ্যুতের দাম ৭-২০% বৃদ্ধির ঘোষণা দিল বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।
১৫ ২০ জন সশস্ত্র ব্যক্তি মিসর-ইসরায়েল সীমান্তের মিসরীয় দিকে আসার পর সংঘর্ষের ঘটনা ঘটে। আইডিএফ গুলি চালায়। বেশ কয়েকজন হতাহত, আইডিএফের ১ সেনা আহত।
২৯ মেনকাউরের পিরামিডের সম্মুখভাগের পতিত গ্রানাইট ব্লকগুলোকে তাদের আসল অবস্থানে ফিরিয়ে আনার জন্য একটি ৩ বছর মেয়াদী প্রকল্পের কাজ শুরু হল।
৩১ কালোবাজারে মার্কিন ডলারের দাম ৭১ ইজিপি (মিসরীয় পাউন্ড) পৌঁছাল।
ফেব্রুয়ারি ১৪ আলেকজান্দ্রিয়ায় ১টি ট্রাক ও ৪টি মাইক্রোবাসের সংঘর্ষে ১৫ ব্যক্তি নিহত।
১৬ মিসর-গাজা সীমান্তে একটি বাফার জোন প্রতিষ্ঠার ঘোষণা দিল মিসর।
২৬ নীল নদের তীরে গিজা গভর্নরেটের মনশাত এল-কানাতারে একটি ফেরি ডুবিতে ১০ ব্যক্তি নিহত।
এপ্রিল ২ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন আবদেল ফাত্তাহ আল-সিসি।
১২ মিসরকে দেশটির অর্থনীতি স্থিতিশীল করতে ১ বিলিয়ন ইওরো স্বল্পমেয়াদী আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিল ইওরোপীয় ইউনিয়ন।
মে ৫ কায়রোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনার সমাপ্তি ঘোষণা করল হামাস। সামরিক অভিযান চালিয়ে যাওয়ার শপথ নিল ইসরায়েল।
২১ গিজা গভর্নরেটের আবু গালিবে একটি মিনিবাস নীল নদে ফেরি থেকে পড়ে গেলে ১০ ব্যক্তি নিহত।
২৭ রাফা সীমান্ত ক্রসিংয়ে গুলিবিনিময়ের ঘটনায় একজন মিসরীয় সীমান্তরক্ষী খুন।
২৯ মিসরীয় সরকার তিন দশকের মধ্যে প্রথমবারের মতো রুটির ভর্তুকি মূল্য বৃদ্ধি করল। এক মিসরীয়-আমেরিকান টিকটকারকে গ্রেপ্তার করল পুলিশ। সিরিয়াল কিলার বলে সন্দেহভাজন যে ব্যক্তি কমপক্ষে ৩ জন নারীকে নির্যাতনের পর হত্যা করেছিলেন।
জুলাই ৩ দ্বিতীয় মন্ত্রিসভার উদ্বোধন করল প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি।
১৮ মিসরের সুয়েজ খাল আগের বছর লোহিত সাগরের জাহাজ চলাচলে ব্যাঘাতের কারণে রাজস্ব ২৩.৪ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানাল। একই সময়ে ইয়েমেনের হুথি মিলিশিয়ারা ইসরায়েলি-সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালায়।
৩০ কায়রোতে নীল নদে এক নৌকা ডুবিতে ৫ ব্যক্তি নিহত।
আগস্ট ৭ NOTAM সতর্কতা জারি করে নিজ বিমান সংস্থাগুলোকে ইরানি ও লুবনানি আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশ দিল মিসর।
৯ মিসরীয় কুস্তিগীর মোহাম্মদ ইব্রাহিম এল-সায়েদকে যৌন নির্যাতনের অভিযোগে প্যারিসে গ্রেপ্তার করল ফরাসি পুলিশ।
২১ আলেকজান্দ্রিয়া গভর্নরেটের বোর্গ এল আরবয়ে একটি ট্রেন ও একটি ট্রাকের মধ্যে লেভেল-ক্রসিং সংঘর্ষে ২ ব্যক্তি নিহত।
২৭ মিসরীয় সামরিক কর্মকর্তা-সরঞ্জামের প্রথম দলটি মোগাদিসুতে পৌঁছাল। এটি ছিল সোমালিয়ায় উল্লেখযোগ্য মাত্রায় সেনা মোতায়েনের একটি প্রাথমিক পর্যায়। কালক্রমে দেশটি ১০ হাজার মিসরীয় সেনা মোতায়েন করা হবে।
সেপ্টেম্বর ১৪ জাগাজিগে দুটি ট্রেনের সংঘর্ষে ৩ ব্যক্তি নিহত।
অক্টোবর ১৩ মিনিয়া গভর্নরেটে দুটি ট্রেনের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত।
১৪ সুয়েজ গভর্নরেটের আইন সোখনার কাছে আল-গালালা মহাসড়কে গালালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস উল্টে গেলে এতে ১২ ব্যক্তি নিহত হন।
২০ মিসরকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নভেম্বর ২৫ ওয়াদি এল জেমাল ন্যাশনাল পার্কের উপকূলে লোহিত সাগরে ৪৪ জন যাত্রী বহনকারী একটি পর্যটন নৌকা ডুবে গেলে ৪ ব্যক্তি নিহত হন।
ডিসেম্বর ১০ কায়রোতে একটি ছয়তলা ভবন ধসে কমপক্ষে ৮ ব্যক্তির মৃত্যু।
১৯ প্রেসিডেন্ট সিসি দেশটিতে শরণার্থীদের প্রশাসনিক দায়িত্ব ইউএনএইচসিআর থেকে মিসরীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা একটি বিলকে আইনে পরিণত করার কাগজে সই করলেন।
২৯ কায়রোতে মিসরীয় জাতীয় পুলিশ একাডেমিতে গ্যাস বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত।
২০২৫ ফেব্রুয়ারি ১২ পোর্ট সাইদের কাছে একটি তুর্কি বাণিজ্যিক জাহাজের সাথে মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানয়ের সংঘর্ষ। তবে কোন জখমির খবর পাওয়া যায়নি।
১৭ গিজা গভর্নরেটের কেরদাসায় এক ভবন ধ্বসে ১০ ব্যক্তি নিহত।
১৮ প্রত্নতাত্ত্বিকেরা থিবসে প্রাচীন মিসরীয় ফারাও দ্বিতীয় তুতমোসের সমাধি আবিষ্কার করার ঘোষণা দিলেন। ১৯২২ সালে তুতেনখামুনের সমাধি আবিষ্কারের পর এই প্রথম আরেকটি রাজকীয় সমাধি আবিষ্কৃত হল।
মার্চ ৩ আসিয়ুতে একটি মিনিবাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ ব্যক্তি খুন হলেন।
১৩ ইসমাইলিয়া গভর্নরেটের একটি অননুমোদিত ক্রসিংয়ে একটি মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে ৮ ব্যক্তি নিহত।
২৭ হুরগাদা উপকূলের নিকটে লোহিত সাগরে একটি পর্যটন সাবমেরিন ডুবে ৬ রুশ নাগরিকের মৃত্যু।
মে ১৯ মিসরীয় বিমান বাহিনীর একটি অনির্দিষ্ট প্রশিক্ষণ বিমান অজ্ঞাত স্থানে বিধ্বস্ত হলে বিমানের সব ক্রু মৃত্যুবরণ করেন।
জুন ১৪ মিসরীয় সীমান্ত টহল বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থা ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ও গ্লোবাল মার্চ টু গাজার সমর্থকদের থামিয়ে দিলে একই দিনে সহিংস সংঘর্ষ হয়।
২৭ মনুফিয়ার আশমুনে একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষে ১৯ ব্যক্তি নিহত।
জুলাই ১ রাস গারেব উপকূলের নিকটে সুয়েজ উপসাগরে একটি তেল-খননকারী জাহাজ ডুবে গিয়ে ৪ ব্যক্তির মৃত্যু।
৭ রামসেস এক্সচেঞ্জ অগ্নিকাণ্ড। কায়রোতে টেলিকম মিসর পরিচালিত রামসেস এক্সচেঞ্জ অগ্নিকাণ্ডে ৪ ব্যক্তি নিহত ও কমপক্ষে ২৭ জন আহত। এর ফলে টেলিযোগাযোগ সংযোগ ৬২% হ্রাস পায় এবং পরদিন কায়রো স্টক এক্সচেঞ্জে লেনদেন স্থগিত হয়ে যায়।
২০ গিজায় পুলিশের অভিযানে হাসম মুভমেন্টের ২ সন্দেহভাজন সদস্য সহ ৩ ব্যক্তি নিহত।
আগস্ট ২ অশ্লীল কন্টেন্ট বিতরণ এবং ১৫ মিলিয়ন মিসরীয় পাউন্ড পাচারের অভিযোগে ১৯-বছর-বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মারিয়াম আয়মানকে কায়রোতে গ্রেপ্তার করা হল। তিনি “সুজি এল অর্ডোনিয়া” নামে পরিচিত। টিকটকে তাঁর ৯.৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
৪-৫ ২০২৫ মিসরীয় সিনেট নির্বাচন।
৩০ মাতরুহ গভর্নরেট থেকে কায়রোগামী একটি যাত্রীবাহী ট্রেন দেশটির পশ্চিমে লাইনচ্যুত হলে এতে ৩ ব্যক্তি নিহত এবং ৯৪ জন আহত হন।
সেপ্টেম্বর ১৬ কায়রোর মিসরীয় জাদুঘর থেকে রাজা আমেনেমোপের রাজত্বকালের একটি ৩,০০০-বছর-পুরনো সোনার ব্রেসলেট চুরি হওয়ার ঘোষণা দিল কর্তৃপক্ষ। জাদুঘরের এক কর্মচারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হল। পরে জানা যায়, নিদর্শনটি বিক্রি করে গলিয়ে ফেলা হয়েছে।
২২ রাজনৈতিক কর্মী আলা আবদ এল-ফাত্তাহসহ ৬ জনকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট এল-সিসি।
২৬ এল মাহাল্লা এল কুবরায় অগ্নিকাণ্ডের পর একটি ভবন আংশিকভাবে ধসে পড়লে এতে ৮ জন নিহত হন।
অক্টোবর ৫ সাক্কারার খেন্টিকার সমাধি থেকে ৪,০০০-বছর-পুরনো একটি চুনাপাথরের ফারাওনিক চিত্রকর্ম চুরি যাওয়ার ঘোষণা দিল সুপ্রীম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজ।
১১ শার্ম এল শেখে যাওয়ার সময় এক গাড়ি দুর্ঘটনায় ৩ কাতারি আমিরি দিওয়ান কর্মচারী নিহত এবং আরও ২ জন আহত হলেন।
১৩ শার্ম এল শেখে অনুষ্ঠিত হল ২০২৫ সালের গাজা পীস সামিট, যেখানে ২০ জনেরও বেশি জাতীয় নেতা উপস্থিত ছিলেন।
নভেম্বর ১ আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম।
৬ ইউনেস্কোর মহাপরিচালক নির্বাচিত হলেন মিসরের খালেদ এল-ইনানি।*
* তিনি এই পদে আসীন হওয়া আরব বিশ্বের প্রথম ব্যক্তি।
নভেম্বর-ডিসেম্বর মিসরের সংসদীয় নির্বাচন ২০২৫।
ডিসেম্বর ১১ ইউনেস্কো কর্তৃক কোশারিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়া হল।
২০২৬ জানুয়ারি ১৩ হামাসকে সমর্থন করার অভিযোগ এনে মুসলিম ব্রাদারহুডের মিসরীয় শাখাকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র।
ফেব্রুয়ারি ২ চিকিৎসার জন্য অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের রাফা সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশের অনুমতি দিল মিসরের স্থানীয় সরকার। ২০২৪ সালের মে মাসের পর প্রথমবারের মত সীমান্ত আংশিকভাবে পুনরায় খুলে দেয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। একইদিনে, মিসর-সুদান সীমান্তের কাছে পূর্ব ওয়েইনাত এয়ারস্ট্রিপের নিকট একাধিক তুরস্ক-নির্মিত মানববিহীন যুদ্ধবিমান বায়রাখতার আকিনচি মোতায়েন করা হল।
৬ ৩,৫০০ বছর পুরোনো একটি প্রাচীন মিসরীয় ভাস্কর্য মিসরকে ফিরিয়ে দিল নেদারল্যান্ডস। ওলন্দাজ তদন্তে এটা নিশ্চিত হওয়ার পর যে, ২০১১ সালের মিসরীয় বিপ্লব চলাকালে ভাস্কর্যটি লুঠ ও অবৈধভাবে সরিয়ে নেয়া হয়েছিল।
১১ সীমিত আকারে মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে জেনারেল আশরাফ মনসুরকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিল মিসরের প্রতিনিধি পরিষদ। জেনারেল আবদেল মাজিদ সাকরের স্থলাভিষিক্ত হলেন মনসুর।
১৯ পোর্ট সাঈদের কাছে দুটি ট্রাকের সংঘর্ষে ১৮ জন নিহত ও আরও ৩ জন আহত।
২৮ ২০২৬ সালের ইরান যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে “নিরাপত্তাজনিত কারণ” দেখিয়ে গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং বন্ধ করে দিল ইসরায়েল।
মার্চ ১০ ২০২৬ সালের ইরান যুদ্ধের কারণে সৃষ্ট ঘাটতির মধ্যে যানবাহনের জ্বালানির দাম ৩০% বৃদ্ধির ঘোষণা দিলো দেশটির পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
১২ জ্বালানির মূল্যবৃদ্ধির মধ্যে রুটির দামের ওপর সীমা আরোপ করলো সরকার।
১৯ ২০২৬ সালের ইরান যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বন্ধ থাকার পর, মিসর ও গাজা উপত্যকার মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং সীমিত চলাচলের জন্য পুনরায় খুলে দেয়া হয়। এর ফলে সমন্বিত নিরাপত্তা পদ্ধতির অধীনে সীমিত সংখ্যক ফিলিস্তিনি রোগী চিকিৎসার জন্য মিসরে প্রবেশ করতে এবং কিছু লোক গাজায় ফিরতে পারেন।
২৯ নাবিল ফাহমিকে আরব লীগের মহাসচিব হিসেবে মনোনীত করতে সর্বসম্মতিক্রমে সম্মত হলেন একাধিক আরব পররাষ্ট্রমন্ত্রী। ২০২৬ সালের জুনে আহমেদ আবুল ঘেইতের মেয়াদ শেষে তাঁর স্থলাভিষিক্ত হবেন ফাহমি।
মে ১ ২০২০ সালের পর প্রথমবারের মতো মিসর আর সুদানের মধ্যে নীল নদ বরাবর বাণিজ্যিক পরিষেবা পুনরায় চালু হলো। ২০২৮ সাল পর্যন্ত মিশর থেকে আমদানির ওপর শুল্ক তুলে নিলো চীন।
১৮ আসিউত গভর্নরেটে একটি গণ গুলিবর্ষণে বন্দুকধারীসহ ৯ ব্যক্তি নিহত।
জুন ২২ অবৈধ স্বর্ণ উত্তোলন ও চোরাচালানের বিরুদ্ধে একটি অভিযানের অংশ হিসেবে মিসরের নিরাপত্তা বাহিনী সুদান সীমান্তবর্তী এলাকা থেকে ১৩৬ জন বিদেশি নাগরিকসহ ২২৩ জনকে গ্রেপ্তার করলো মিসরের নিরাপত্তা বাহিনী।
৩০ আসিউত গভর্নরেটের আবু টিগে একটি মোটরচালিত তিন চাকার সাইকেল খালে পড়ে গেলে এতে ৯নয়জন শিশু নিহত হয়।
তথ্যসূত্র
রিজন, শাহরিয়ার। ২০১৮। “ফারাও আখেনাতেন এবং মিসরীয় একেশ্বরবাদ।” ইতিবৃত্ত, আগস্ট ১৪।
https://itibritto.com/pharaoh-akhenaten-and-egyptian-monotheism/
African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.
BBC. 2019. “Egypt profile – Timeline.” BBC, January 7.
https://www.bbc.com/news/world-africa-13315719
— 2024. “Egypt country profile.” BBC, January 2.
https://www.bbc.com/news/world-africa-13313370
Reuters. 2023. “Egypt’s Sisi: A decade at the top.” Reuters, December 8. https://www.reuters.com/world/africa/egypts-sisi-decade-top-2023-12-08/
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



