
ত্রিনিদাদ ও টোবাগো
Featured Image: Wikimedia Commons.

সাল
১৪৯৮ ত্রিনিদাদ ও টোবাগোয় এলেন ক্রিস্টোফার কলম্বাস।
১৫৩২ ত্রিনিদাদ ও টোবাগোয় উপনিবেশ স্থাপন করল স্পেনীয়রা, শাসনের জন্য একজন গভর্নর নিয়োগ দিল।
১৫৯৭ স্পেনীয়রা ত্রিনিদাদ ও টোবাগোয় তাঁদের আদি উপনিবেশের নাম রাখল পুয়ের্তো দে এস্পানা।
১৬৩০-৩৯ টোবাগোয় বসতিস্থাপন করল ওলন্দাজরা, আখ চাষের প্ল্যান্টেশন খুলল।
১৭৮১ স্পেনীয়দের কাছ থেকে টোবাগো ছিনিয়ে নিল ফরাসিরা, এটিকে একটি আখ উৎপাদনকারী উপনিবেশে পরিণত করল।
১৭৯৭ ব্রিটিশদের এক নৌ অভিযাত্রিক দল ত্রিনিদাদকে স্পেনের কাছ থেকে ছিনিয়ে নিল।
১৮০২ অ্যামিয়েন্স চুক্তি, ত্রিনিদাদের ওপর থেকে দাবি ছেড়ে দিল স্পেন। ত্রিনিদাদ ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে গেল।
১৮১৪ টোবাগোর ওপর থেকে দাবি ছেড়ে দিল ফ্রান্স। টোবাগো ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে গেল।
১৮৩৪ দাসপ্রথার বিলোপসাধন করা হল। ভারত থেকে শর্তাবদ্ধ শ্রমিকদের নিয়ে আসা হল। আখ প্ল্যান্টেশনে কাজে লাগানোর জন্য।
১৮৮৯ এ বছর থেকে একটি একক ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হতে লাগল ত্রিনিদাদ ও টোবাগো।
১৯০১-৮৯ সি. এল. আর. জেমসের জীবনকাল।
১৯৩৮ সি. এল. আর. জেমস, দ্য ব্ল্যাক জ্যাকোবিন: সতুসেইন লভারতুর অ্যান্ড দ্য সান দমিনগো রেভল্যুশন।
১৯৪১-৯৮ স্টোকলি কারমাইকেলের জীবনকাল।
১৯৪৫ ত্রিনিদাদ ও টোবাগোয় সর্বজনীন ভোটাধিকার প্রবর্তিত হল।
১৯৫৬ জনগণের জাতীয় আন্দোলন (পিএনএম) নামের একটি রাজনৈতিক দল গঠন করলেন এরিক উইলিয়ামস।
১৯৫৮ ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনে যোগ দিল ত্রিনিদাদ ও টোবাগো।
১৯৫৯ ত্রিনিদাদ ও টোবাগোকে অভ্যন্তরীণ স্বশাসন দিল ব্রিটেন।
১৯৬২ ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন ছেড়ে গেল ত্রিনিদাদ ও টোবাগো।
১৯৬৩ সি. এল. আর. জেমস, বিয়োন্ড আ বাউন্ডারি।
১৯৬৭ অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটসে (ওএএস) যোগ দিল ত্রিনিদাদ ও টোবাগো।
১৯৬৮ ত্রিনিদাদ ও টোবাগোসহ ক্যারিবীয় অঞ্চলের ইংরেজিভাষী রাষ্ট্রগুলো ক্যারিবীয় মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করল।
১৯৬৯ ব্রায়ান লারার জীবনকাল।
১৯৭০ ব্ল্যাক পাওয়ার আন্দোলনের উত্থানের প্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করল ত্রিনিদাদ ও টোবাগো সরকার।
১৯৭২ জরুরি অবস্থা প্রত্যাহার করা হল।
১৯৭৩ ক্যারিবীয় মুক্ত বাণিজ্য অঞ্চল ক্যারিবীয় সাধারণ বাজার কর্তৃক প্রতিস্থাপিত হল।
১৯৭৫ তেল, চিনি, বিদ্যুৎ, ও পরিবহন খাতের শ্রমিকদের ডাকা ধর্মঘটে দেশ অচল হয়ে গেল।
১৯৭৬ ত্রিনিদাদ ও টোবাগোকে একটি প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হল। প্রধানমন্ত্রী হলেন এরিক উইলিয়ামস।
১৯৮১ উইলিয়ামসের মৃত্যুতে প্রধানমন্ত্রী হলেন কৃষিমন্ত্রী জর্জ চেম্বার্স।
১৯৮৭ ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট হলেন নূর হাসানালি।
১৯৯৯ মৃত্যুদণ্ড পুনর্বহাল করা হল।
২০১৩ জুন ত্রিনিদাদ ও টোবাগো সফর করলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
সূত্র
BBC. 2022. “Trinidad and Tobago profile – Timeline.” BBC, October 17.
https://www.bbc.com/news/world-latin-america-20073186
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



