হিট্টাইট সাম্রাজ্য

Spread the love

Featured Image: Wikimedia Commons.

World History Encyclopedia.

পূর্বসাল

৪৩০০-২৩৩৫/৩৩০০-১৯০০ সুমেরীয় সভ্যতা

৩০০০-২০০১ হুররীয়রা আনাতোলিয়ায় বসতি স্থাপন করতে শুরু করল। এ সময় মর্মর সাগর আর ইজিয়ান সাগরের পারে সভ্যতার অস্তিত্ব ছিল নিশ্চিতভাবে বলা যায়। কারণ কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে এ সময় অস্তিত্বশীল ছিল এমন হিসালরিক নামের এক প্রাচীন শহরের কথা জানা গেছে।*
* হিসালরিকই হোমারের মহাকাব্যইলিয়াডয়ের ট্রয় নগরী।

২৭০০ মধ্য আনাতোলিয়ার আদিবাসী জনগোষ্ঠী হাত্তিরা সুমেরীয় সভ্যতার সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলল।

২৫০০ হাত্তিদের নগররাষ্ট্রগুলো রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হল হাত্তুসা।

২৩৩৪-২১৫৪ আক্কাদীয় সাম্রাজ্য

২৩২০ আক্কাদের সারগন হাত্তিদের অঞ্চলে আক্রমণ চালালেন, কিন্তু হাত্তুসা দখল করতে ব্যর্থ হলেন।

২২০০ সারগনের নাতি ও আক্কাদীয় রাজা নারাম-সুয়েন হাত্তিদের অঞ্চলে অভিযান চালালেন। তাঁকে বাধাপ্রদান করলেন হাত্তিদের রাজা পামবা। এ সময় হাত্তীয় নগররাষ্ট্রগুলোতে শিল্পের সমৃদ্ধি ঘটছে।

২০০০ হাত্তি সংস্কৃতি এ সময় উৎকর্ষের শিখরে আছে।

১৭৫০-১৩০০ ট্রয় নগরী এ সময় উৎকর্ষের শিখরে আছে।

১৭০০ হিত্তীয় গোষ্ঠী হাত্তিদের অঞ্চলে হামলা চালাল ও হাত্তিদের রাজধানী হাত্তুসা ধ্বংস করে দিল, হিত্তীয় সাম্রাজ্যের উত্থান ঘটল।

১৭০০-১১৭৮ হিট্টাইট সাম্রাজ্য

১৬৫০ হাত্তিদের সম্পূর্ণরূপে অধীনস্ত করলেন হিত্তীয় যোদ্ধা-রাজা হাত্তুসিলি। হিত্তীয়দের রাজধানী হিসাবে হাত্তুসাকে পুনঃনির্মাণ করা হল। হাত্তিদের হিত্তীয় সংস্কৃতিতে আত্মীকৃত করে নেয়া হল।

১৬০০-৮০০ সিরিয়ার আলেপ্পো এ সময় হিত্তীয়দের নিয়ন্ত্রণে আছে।

১৫০০-১২০০ তুরস্ক আর আর্মেনিয়ায় আদিবাসী গোষ্ঠীদের হায়াসা-আজ্জি কনফেডারেশন সমৃদ্ধি লাভ করছে।

১৫৯৫ হিত্তীয়দের রাজা মুরসিলিস ধবংস করলেন বাবেল। আমোরীয় শাসনের অবসান। ব্যাবিলনিয়ার অন্ধকার যুগয়ের শুরুয়াত।

১৩৮০ হিত্তীয়দের রাজধানী হাত্তুসাকে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিল কাসকা নামের একটি দখলদার গোষ্ঠী। হিত্তীয় সাম্রাজ্যে প্রথমবারের মত লোহা ব্যবহৃত হচ্ছে।

১৩৫০-১২৫০ হিত্তীয় সাম্রাজ্য এ সময় উৎকর্ষের চূড়ায় আছে।

১৩৪৪-২২ হিত্তীয়দের রাজা প্রথম সুপ্পিলুলিউমা মিত্তানিদের রাজধানী ওয়াশুকান্নি ধবংস করে দিলেন এবং দ্বিতীয় আর্তাতামাকে পুতুল শাসক হিসাবে মিত্তানি সাম্রাজ্যের সিংহাসনে বসালেন।

১৩২১ মিত্তানি সাম্রাজ্যের পশ্চিমাঞ্চল দখল করে নিল হিত্তীয়রা।

১৩৩৪ সামোসের ডুরিসের মতে, ট্রয় যুদ্ধ ঘটার বছর।

১২৫০ হেরোডোটাসের মতে, ট্রয় যুদ্ধ ঘটার বছর।

১৩২০ হায়াসা-আজ্জি কনফেডারেশনের ওপর হামলা চালালেন হিত্তীয়দের রাজা দ্বিতীয় মুসিলি।

১২৭৪ কাদেশের যুদ্ধ। সিরীয় শহর কাদেশে মিসরের ফারাও দ্বিতীয় রামেসিস আর হিত্তীয় রাজা দ্বিতীয় মুওয়াতাল্লির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।

১২৫৮ মিসরের ফারাও দ্বিতীয় রামেসিস ও হিত্তীয়দের সম্রাট তৃতীয় হাত্তুসিলির মধ্যে শান্তি চুক্তি সই।*
* নথিবদ্ধ ইতিহাসের প্রথম শান্তি চুক্তি বিবেচিত হয়।

১২৪৫ নিহরিয়ার যুদ্ধ। অ্যাসিরিয়ার সম্রাট প্রথম তুকুলতি-নিনুর্তা হিত্তীয়দের সম্রাট চতুর্থ তুদাহালিজাকে পরাজিত করলেন।

১২০০ নব্যহিত্তীয় রাজ্য হিসাবে লিডিয়ার উত্থান ঘটল। ফ্রিজীয় নামের একটি সমুদ্রবাসী গোষ্ঠী আনাতোলিয়ায় হামলা চালাল। হিত্তীয় সাম্রাজ্যের পতন।

তথ্যসূত্র

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *