আক্কাদীয় সাম্রাজ্য

Spread the love

Featured Image: World History Encyclopedia.

World History Encyclopedia.

“আব্রাহামী হানাদার মাথা নিচু করে না,
সারগন মরে তবু সারগন মরে না ॥
নলখাগড়ার ঝুড়িতে সারগন ভাসে রে;
পীচ-আঁটা ঢাকনার ঝুড়িতে–
জর্দন নদীতে, ফোরাতের কূলেতে,
ভিস্তির কোলেতে সারগন হাসে রে ॥
তার জাত আরাবার, কাঁচাখেকো হানাদার–
বেঁচে থাকে তাঁবুতে, ঘরবাড়ি জোটে না,
যখন সে মরে যায়, কাঁচা খায় হায়েনা ॥
কবর তো জোটে না, তিন হাত জমিটুকু
তাও সে পায় না, এমনই হাহাকার–
হানাদার হানাদার, জর্দন নদীতে ফোরাতের কূলেতে ॥”

আবুল বাশার, মরুস্বর্গ

পূর্বসাল

২৩৩৪-২১৫৪ আক্কাদীয় সাম্রাজ্য

২৩৩৪ মেসোপটেমিয়া* শাসন করতে শুরু করলেন আক্কাদের সারগন।
* “দুই নদীর মধ্যবর্তী স্থান”। মেসোপটেমিয়া ইরাক ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর গ্রিকদের দেয়া নাম। এই দুই নদী হল দজলা ও ফোরাত।

২৩৩৪-২২৭৯ আক্কাদের সারগনের রাজত্বকাল।

২৩৩০ উর নগরীতে একটা ধবংসলীলা চালালেন আক্কাদের সারগন।

২২৮৫-৫০ এ সময় মেসোপটেমিয়ায় বাস করছেন পৃথিবীর প্রথম কবি। নাম তাঁর এনহেদুয়ান্না।* দেবী ইনান্নাকে নিয়ে দুটি স্তোত্র লিখেছিলেন তিনি।
* সুমেরীয়রা তাঁকে এই নামেই চিনত। আক্কাদীয়, অ্যাসিরীয়, আর ব্যাবিলনীয়রা চিনত ইশতার নামে। ইনিই ফিনিশীয়দের আসতার্তে আর গ্রিকদের আফ্রোদিতি।

২২৭৮-২২৭০ রিমুশের রাজত্বকাল।

২২৬৯-২২৫৫ মানিশতুশুর রাজত্বকাল।

২২৫৪-২২১৮ নারাম-সিনের রাজত্বকাল।

২২৪০ সিরিয়ার উত্তরাঞ্চলের আমোরীয়দের বিরুদ্ধে একটা সামরিক অভিযান পরিচালনা করলেন নারাম-সিন।

২২২০-২১৫০ মারি অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করে আক্কাদীয় সাম্রাজ্য। শাক্কানাক্কু নামক সামরিক প্রশাসকরা শাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

২২১৭-২১৯৩ শার-কালি-শাররির রাজত্বকাল।

২১৯৩-২১৫৪ আক্কাদীয় সাম্রাজ্যে গুতীয় আগ্রাসন।

২১৮৯-২১৬৯ দুদুর রাজত্বকাল।

২১৬৮-২১৫৪ শু-তুরুলের রাজত্বকাল।

২১৫৪ গুতীয়দের হাতে আক্কাদের পতন, আক্কাদীয় সাম্রাজ্যের অবসান।

তথ্যসূত্র

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *