
প্রাচীন কোরিয়া
Featured Image: Benjamin Shaw.
পূর্বসাল
পূর্বসাল ২৩৩৩-৯৩৫ সাল প্রাচীন কোরিয়া।
৩২,০০০ বছর আগে কোরিয়ায় প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতি।
চোজুন/গোজোসেওন রাজ্য
২৩৩৩-১০৮

২৩৩৩ (পৌরাণিক) দানগুন ওয়ানগেওম কর্তৃক প্রতিষ্ঠিত হল চোজুন/গোজোসেওন রাজ্য।
১২০০ কোরিয়ায় ব্রোঞ্জযুগের শুরু। হান নদীর নিকট গড়ে উঠল হুনাম-রি গ্রাম।
১১২২ প্রতিষ্ঠা করা হল কিজা চোজুন। এ সময় চোজুন/গোজোসেওন রাজ্য শাসন করছেন রাজা জিজি।
৩০০ কোরিয়ায় লৌহযুগের সূচনা।
১৯৪ কোরিয়ার উত্তরে চোজুন/গোজোসেওন রাজ্যে উইমান চোজুন/জোসেওনের উত্থান, আর দক্ষিণে হান গোষ্ঠীদের তিনটি ফেডারেশন।
১০৮ কোরিয়ায় হামলা চালালেন চীনের হান রাজবংশের সম্রাট উ।
তিন রাজ্য পর্ব
পূর্বসাল ৫৭-৬৬৮ সাল

পূর্বসাল ৫৭-৬৬৮ সাল তিন রাজ্য পর্ব।
৫৭ কোরিয়ায় দক্ষিণপূর্বাঞ্চলে প্রতিষ্ঠা করা হল সারো রাজ্য, পরে যার নাম রাখা হয় সিল্লা রাজ্য।
৩৭ কোরিয়ার উত্তরাঞ্চলে প্রতিষ্ঠা করা হল কোগুরইয়ো রাজ্য।
১৮/১৩ কোরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে প্রতিষ্ঠা করা হল বায়েকজে রাজ্য।
সাল
৪২-৫৩২ এ সময় মধ্য কোরিয়া শাসন করছে গায়া ফেডারেশন।
৩১৩ কোরিয়ায় চীনের লোলাং সেনানায়কদের শাসনের অবসান। কোরীয়রা চীনাদের উপদ্বীপটি থেকে তাড়িয়ে দিল।
৩৪২ চীনের মুরং হুয়াং কোরিয়া আক্রমণ করলেন।
৩৭২ কোগুরইয়ো রাজ্যে একটি কনফুশীয় একাডেমী প্রতিষ্ঠা করা হল ও বৌদ্ধধর্মকে রাজধর্মের স্বীকৃতি দেয়া হল।
৩৭৫ বায়েকজে রাজ্যের একটি ইতিহাস সোগি লেখা হল।
৩৭৫-৮৪ বায়েকজে রাজা গেউনগুসুর শাসনকাল।
৩৮২/৩৮৪ বৌদ্ধধর্মকে বায়েকজে রাজ্যের রাজধর্মের স্বীকৃতি দেয়া হল।
৩৮৪-৮৫ বায়েকজে রাজ্যে রাজা চিমনুর রাজত্বকাল।
৩৯১-৪১৩ কোগুরইয়ো রাজ্যে রাজা মহান গোয়াংগায়েতোর শাসনকাল।
৪২৭ কোগুরইয়ো রাজ্যের রাজধানী ওয়াংগমসংয়ে স্থানান্তরিত করা হল, যা বর্তমানে পিয়ংইয়ং নামে পরিচিত।
৪৩৩-৫৫৩ সিল্লা রাজ্যের সাথে জোট বাঁধল বায়েকজে রাজ্য।
৪৭৫ উংজিনকে বায়েকজে রাজ্যের রাজধানী বানানো হল।
৪৭৯-৫০১ বায়েকজে রাজা দংসেওংয়ের শাসনকাল।
৫২৮ বৌদ্ধধর্মকে সিল্লা রাজ্যের রাজধর্মের স্বীকৃতি দেয়া হল।
৫৮১ সুই রাজবংশের নেতৃত্বে চীনের পুনরেকত্রীকরণ।
৫৯৮ কোগুরইয়ো রাজ্যে প্রথম সুই হামলা।
৫৯৫-৬৭৩ কিংবদন্তী কোরীয় সেনাপতি কিম ইয়ু-সিনের জীবনকাল।
৬০০ কোরিয়ায় এ সময় হানজি নামের উৎকৃষ্ট মানের কাগজ উৎপাদিত হচ্ছে।
৬১২ কোগুরইয়ো রাজ্যের বিরুদ্ধে সুই চীনাদের ব্যাপক অভিযান। সালসু নদীর সমর। সুই চীনাদের হামলাকে পরাস্ত করলো কোগুরইয়ো রাজ্য।
৬১৭-৮৬ কোরীয় বৌদ্ধ দার্শনিক ওনহিয়োর জীবনকাল।
৬১৮ চীনে সুইদের পতন, প্রতিষ্ঠিত হলো তাং রাজ্য।
৬২৭-৭০২ কোরীয় পণ্ডিত ও ভিক্ষু উইসাংয়ের জীবনকাল।
৬২৮ চীনা আক্রমণের হাত থেকে সুরক্ষা পেতে ৪৮০ কিলোমিটার লম্বা একটি প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ করল কোগুরইয়ো রাজ্য।
৬৩২ সিল্লার রাজা জিনপাইঅংয়ের মৃত্যু। মসনদে বসলেন রানী সেওনদেওক।
৬৪২ বায়েকজে রাজ্যের বিরুদ্ধে সহায়তা চেয়ে কোগুরইয়ো রাজ্যে দূত পাঠালো সিল্লা রাজ্য। সিল্লা রাজ্যের বিরুদ্ধে জোট বাঁধলো বায়েকজে ও কোগুরইয়ো রাজ্য।
৬৪৩ বায়েকজে ও কোগুরইয়ো রাজ্যের বিরুদ্ধে সহায়তা চেয়ে তাং চীনাদের কাছে দূত পাঠালো সিল্লা রাজ্য।
৬৪৪-৫৫ কোরিয়ায় তাং চীনাদের হামলা।
৬৪৭ রানী সেওনদেওকের মৃত্যু, তাঁর স্থলাভিষিক্ত হলেন রানী জিনদেওক।
৬৫৪ মসনদে বসলেন রাজা মুয়েওল ওরফে কিম ছুনছু।
৬৬০ সেনাপতি কিম ইউসিনের নেতৃত্বে সিল্লা ও তাংদের যৌথ বাহিনীর বায়েকজে বিজয়।
৬৬১ তাং বাহিনী কোগুরইয়ো রাজ্যের রাজধানী ঘেরাও করলো। কিন্তু দখল করতে ব্যর্থ হলো।
৬৬৭ তাং বাহিনী দ্বিতীয়বারের মত পিয়ংইয়ং ঘেরাও করলো। এবার দখল করতে সফল হল।
৬৬৮ সিল্লা ও তাংদের যৌথ বাহিনীর কোগুরইয়ো বিজয়। সিল্লাদের নেতৃত্বে তিন রাজ্যের একত্রীকরণ।
৬৬৮-৯৩৫ সংযুক্ত সিল্লা রাজ্য।
৬৭৫ কোরীয় উপদ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে সিল্লা-তাং যুদ্ধের সমাপ্তি।
৬৮২ সংযুক্ত সিল্লা রাজ্যে একটি জাতীয় কনফুশীয় একাডেমী প্রতিষ্ঠা করা হল।
৬৯৮-৯২৬ মাঞ্চুরিয়া ও কোরিয়ার উত্তরাঞ্চল শাসন করছে বালহায়ে রাজ্য।
৭২৭ ভারত ও চীনের তীর্থযাত্রা থেকে কোরিয়ায় ফিরে এলেন সন্ন্যাসী হাইচো।
৭৫১-৭৪ গোয়েংজুর পূর্বদিকে বৌদ্ধদের সেওকগুরাম গুহামন্দির নির্মিত হল।
৭৫১-৯০ গোয়েংজুর পূর্বদিকে বৌদ্ধদের বুলগুকসা মন্দির কমপ্লেক্স নির্মিত হল।
৮৫৭-৯১৫ কোরীয় কবি ও পণ্ডিত ছো ছিওনের জীবনকাল।
পরবর্তী তিন রাজ্য পর্ব
৮৮৯-৯৩৫ সাল

৮৮৯-৯৩৫ পরবর্তী তিন রাজ্য পর্ব।
৮৯২ প্রতিষ্ঠা করা হল পরবর্তী বায়েকজে রাজ্য।
৯০১ প্রতিষ্ঠা করা হল পরবর্তী কোগুরইয়ো রাজ্য।
৯১৮ ওয়াং কুন কর্তৃক প্রতিষ্ঠিত হল কোরিয়ো রাজবংশ।
৯১৮-৪৩ কোরিয়ো রাজবংশের প্রতিষ্ঠাতা ওয়াং কুনের রাজত্বকাল।*
* তায়েজো নামে গদিতে বসেন।
তথ্যসূত্র
Hwang, Kyung Moon. 2021. A History of Korea. 3rd ed. Red Globe Press.
Hoare, James E. 2012. Historical Dictionary of Democratic People’s Republic of Korea. The Scarecrow Press.
— 2020. Historical Dictionary of the Republic of Korea. The Scarecrow Press.
Salter, Christopher L. 2007. North Korea. 2nd ed. Chelsea House.
— 2002. South Korea. Chelsea House.
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি




One Reply to “প্রাচীন কোরিয়া”