
প্রাগিতিহাস
১৩৭০ কোটি বছর আগে বিগ ব্যাং। শূন্য থেকে মহাবিশ্ব। সবকিছুর শুরু।
৪৬০ কোটি বছর আগে সূর্য আর গ্রহগুলো গঠিত হতে শুরু করল।
৪৫০ কোটি বছর আগে জন্ম নিল পৃথিবী।
৪০০ কোটি বছর আগে পানির বাষ্প, কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত হল বায়ুমণ্ডল, দানা বাঁধতে লাগল মেঘ।
৩৮০ কোটি বছর আগে আদিম প্রকৃতির প্রাণের লক্ষণ দেখা গেল এই সময়।
২৫০ কোটি বছর আগে শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেনের প্রয়োজন হয় এমন জীবগুলো মাথা চাড়া দিতে শুরু করল।
৬০ কোটি বছর আগে দেখা দিল শ্যাওলা, ফ্ল্যাটওয়ার্ম ও জেলিফিশের মত প্রথম প্রাণীরা।
৫৭ কোটি বছর আগে সমুদ্রে জটিল প্রকৃতির প্রাণী দেখা দিতে লাগল।
৪৩ কোটি ৮০ লক্ষ বছর আগে সম্ভবত একটা উল্কাপিণ্ডের প্রভাবে পৃথিবীর সামুদ্রিক প্রজাতিগুলোর ৮৫ শতাংশ নিশ্চিহ্ন হয়ে গেল।
৪০ কোটি বছর আগে সামুদ্রিক জীবগুলো জমিনে বসবাসের জন্য অভিযোজিত হল; উভচর প্রাণী আর পোকামাকড়ে বিবর্তিত হল।
২৪ কোটি ৫০ লক্ষ বছর আগে একটা অজানা ঘটনায় পৃথিবীর ৯৫ শতাংশ জীব নিশ্চিহ্ন হয়ে গেল।
২১ কোটি বছর আগে খুব সম্ভব একটা উল্কাপিণ্ডের সৃষ্ট প্রভাবে পৃথিবীর প্রজাতিসমূহের ৭৫ শতাংশ বিলুপ্ত হয়ে গেল।
২০ কোটি বছর আগে প্রথম স্তন্যপায়ী প্রাণীরা বিবর্তিত হল।
৬ কোটি ৫০ লক্ষ বছর আগে মেক্সিকোর ইয়ুকুতান উপদ্বীপে এসময় একটা ধূমকেতু বা গ্রহাণু আঘাত হানল। এতে নিশ্চিহ্ন হয়ে গেল বহু প্রজাতি, যার মধ্যে ছিল ডাইনোসর। প্রজাতি হিসেবে স্তন্যপায়ীদের বৃদ্ধিলাভের সুযোগ বাড়ল।
১ কোটি ৩০ লক্ষ থেকে ৪০ লক্ষ বছর আগে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার হিসাব অনুযায়ী, এ সময়ই মানুষের পূর্বপুরুষেরা শিম্পাঞ্জি ও বনোবোসহ অন্যান্য বনমানুষের পূর্বপুরুষদের থেকে আলাদা হয়ে যায়।
৬৫-৪৪ লক্ষ বছর আগে মানুষ আর শিম্পাঞ্জির শেষ সাধারণ পিতামহীর মৃত্যু হল।
৩৮-৩০ লক্ষ বছর আগে প্রস্তরযুগ শুরু হওয়ার আগের মানব প্রজাতি সোয়ান নদীর উপত্যকায় বাস করতে শুরু করল। পরবর্তী ২৫ লক্ষ বছর তারা এখানে থাকবে।
২৬-১০ লক্ষ বছর আগে ওল্ডোওয়ান হাতিয়ার শিল্প।
৩ লক্ষ বছর আগে নিত্যনৈমিত্তিক কাজে আগুনের নিয়মিত ব্যবহার দেখা যাচ্ছে। আফ্রিকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আমাদের প্রজাতি হোমো স্যাপিয়েন্সয়ের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়।
১ লক্ষ ৩০ হাজার বছর আগে মৃতদের সমাহিত করার ও ধর্মবিশ্বাসের প্রমাণ মিলেছে।
১ লক্ষ বছর আগে একটি বরফ যুগের সূচনা।*
* বরফ যুগ তীব্রতম আকার ধারণ করেছিল ইওরোপে। গ্রীষ্মকালের পরিমাণ অত্যন্ত কম হওয়ায় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় ইওরোপের উত্তরদিকে বরফ গলার সময় পায় নাই। ফলে পৃথিবীর একাংশ বরফের আবরণে ঢেকে যায়, দুই কিলোমিটার পুরু বরফ জমে এবং বহু পশুপাখি হয় মারা পড়ে আর না হয় পালিয়ে দক্ষিণদিকে চলে গিয়ে প্রাণ বাঁচায়।
ক্রোয়েশিয়ায় এসময় আদিম মানুষের বসবাসের প্রমাণ মিলেছে।
৯০ হাজার বছর আগে হোমো নিয়ান্ডারথালিস ও দেনিসোভা হোমিনিনদের সংকর ‘ডেনি’দের দেখা মিলছে।
৮০ হাজার বছর আগে এশিয়ায় দেনিসোভানরা বাস করছে।
৭০ হাজার বছর আগে আগুন ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করছে হোমো নিয়ান্ডারথালিস। ঘটল বুদ্ধিবৃত্তিক বিপ্লব।* হোমো স্যাপিয়েন্স বুদ্ধিবৃত্তিক অর্থে মানুষ হয়ে উঠল।
* মানুষ ভাষা আবিষ্কার করল, কথা বলতে শিখল। প্রজন্মান্তরে প্রবাহিত করতে শিখল স্মৃতি ও জ্ঞান। এগিয়ে গেল অনেকদূর।
৬০-৪০ হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্সদের সাথে এসময়ই কখনো দেনিসোভানদের দেখা হয়েছিল বলে মনে করা হয়।
৪৭ হাজার বছর আগে হোমো স্যাপিয়েন্স এ সময়ই কখনো প্রথম ইওরোপে আসে।
৪২-৩০ হাজার বছর আগে ইওরোপে হোমো স্যাপিয়েন্সদের অরিগনাসীয় সংস্কৃতি।
৪০ হাজার বছর আগে শেষ বরফ যুগের সূচনা।
৩০ হাজার বছর আগে অজানা কারণে হোমো নিয়ান্ডারথালিস বিলুপ্ত হয়ে গেল। হোমো স্যাপিয়েন্সয়ের মধ্যে গোত্রভিত্তিক গোষ্ঠীর গোত্রভিত্তিক গোষ্ঠীর উদ্ভব হল; শুরু হল মানুষের ক্রমতন্ত্রহীন-সমমাত্রিক শিকারি-সংগ্রাহক জীবন। এই সময় শিল্পকলার উদ্ভব ঘটছে; পশু শিকারের জন্য মানুষ পাথর ভেঙে তৈরি করছে বল্লম-হার্পুন-র্যাঁদা এবং পরছে পশুর চামড়া দিয়ে বানানো পরিচ্ছদ।
৩০-১২ হাজার বছর আগে ইওরোপে গুহাচিত্র সংস্কৃতি।
২৫ হাজার বছর আগে মিসর থেকে ইওরোপ পর্যন্ত বহু জায়গায় এই সময় থেকে ভেনাস মূর্তির দেখা মেলে, যাকে মহামাতার মূর্ত রূপ বলে কল্পনা করা হত।
২০ হাজার বছর আগে এশিয়াতে প্রথম ভাস্কর্যগুলোর নির্মাণ কাজ শুরু হল।
২০-১৫ হাজার বছর আগে মানুষ নেকড়েদের পোষ মানাতে শুরু করে, যারা কুকুরে পরিণত হয়।
১৪ হাজার বছর আগে বলকান ও ইবেরীয় উপদ্বীপ থেকে হোমো স্যাপিয়েন্সয়ের পুনরাবির্ভাব ঘটল।
১৩ হাজার বছর আগে অজানা কারণে হোমো ফ্লোরিয়েনসিস বিলুপ্ত হয়ে গেল। মানব প্রজাতির মধ্যে শুধু হোমো স্যাপিয়েন্সই টিকে থাকল। এরপর থেকে মানুষ বলতে তাদেরকেই বোঝাবে।
১১ হাজার বছর আগে ইওরোপ ও আফ্রিকায় লাঙলের ব্যবহার শুরু হল।
১১ হাজার-১০ হাজার বছর আগে দক্ষিণপূর্ব এশিয়ায় প্রাথমিক ধাঁচের কৃষিকাজ শুরু হল।
১০-৫ হাজার বছর আগে শ্রেণি ও লিঙ্গভিত্তিক ক্রমতন্ত্রগুলো গঠিত হয়। সমমাত্রিকতার অবসান। শুরু হয়ে গেল ভেদাভেদের কাল।
৯ হাজার বছর আগে হস্ত শিল্পের সূচনা। ধাতু ব্যবহার শুরু করল মানুষ।
৮ হাজার ৫০০ বছর আগে ইওরোপের আদি কৃষকদের স্টারসেভো সংস্কৃতি।
৭ হাজার ৫০০ বছর আগে পশ্চিম ইওরোপের প্রথম কৃষকদের দেখা মিলছে।
৭ হাজার বছর আগে দক্ষিণপূর্ব ইওরোপে ক্রমতান্ত্রিক সমাজের উত্থান ঘটছে।
৬৩০০ বছর আগে নব্য প্রস্তর যুগের অবসান। ইওরোপের প্রথম মেগালিথিক সমাধিগুলো নির্মিত হচ্ছে।
৬ হাজার বছর আগে উত্তর ও মধ্য ইওরোপে ফানেলবিকার সংস্কৃতির যুগ। বলকান অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে কৃষিকাজ।
৫ হাজার ৫০০ বছর আগে ইওরোপ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কৃষিকাজ।



