মধ্যযুগীয় কোরিয়া

Spread the love

Featured Image: World History Encyclopedia.

সাল

৯১৮-১৯১০ মধ্যযুগীয় কোরিয়া

৯১৮ ওয়াং কুন কর্তৃক প্রতিষ্ঠিত হল কোরিয়ো রাজবংশ।

কোরিয়ো বা গোরইয়েও রাজ্য
৯১৮-১৩৯২ সাল

World History Encyclopedia.

৯১৮-৪৩ কোরিয়ো রাজবংশের প্রতিষ্ঠাতা ওয়াং কুনের রাজত্বকাল।*
* তায়েজো নামে গদিতে বসেন।

৯৩৬ পরবর্তী বায়েকজে রাজ্যের উৎখাত ও কোরীয় উপদ্বীপের পুনরেকত্রীকরণ।

৯৯৩/৯৯৪ কোরিয়ায় খিতান হামলা।

৯৯৮ চীনের সিভিল সার্ভিস পরীক্ষা পদ্ধতি গ্রহণ করে নিল কোরিয়া।

১০১১ কোরিয়ায় কাঠের ব্লক মাধ্যমে প্রকাশিত হল ত্রিপিটক।

১০১৮ কোরিয়ায় দ্বিতীয় খিতান হামলা।

১১০৪ কোরিয়ায় জুরছেন হামলা।

১১২৬ চীনের জুর্জেন জিনদের করদ রাজ্যে পরিণত হল কোরিয়া।

১১৪৫ কিম বু-সিক লেখা শেষ করলেন সামগুক সাগি।*
* অর্থ: “তিন রাজ্যের ইতিহাস।”

১১৭০ ছ্যাং ছুন-বু বিদ্রোহ

১১৯৬ ছো ছুং-হোনের ক্যুদেতা, প্রতিষ্ঠিত হল ছো একনায়কতন্ত্র।

১২১৯ কোরিয়ার উত্তরাঞ্চলের খিতানদের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে মঙ্গোলদের সাথে জোট বাঁধল গোরইয়েওদের একটি বাহিনী।

১২৩১ কোরিয়ায় প্রথম মঙ্গোল হামলা।

১২৩২ কোরিয়ার পুরো রাজদরবার কাংহোয়া দ্বীপে পালিয়ে গেল। দ্বিতীয় মঙ্গোল হামলা।

১২৩৪ কোরিয়ায় স্থানান্তরযোগ্য ধাতব টাইপ মুদ্রণ আবিষ্কৃত হল।

১২৩৫ তৃতীয় মঙ্গোল হামলা।

১২৫১ প্রকাশিত হল ত্রিপিটক কোরিয়ানা।

১২৫৮ ছো একনায়কতন্ত্রের সমাপ্তি, কোরিয়ায় রাজতন্ত্র পুনর্বহাল হল।

১২৫৯ মঙ্গোলদের সাথে আপোসরফায় গেলেন কোরীয়রা।

১২৭০ কোরীয় রাজদরবার কায়েসংয়ে ফিরে এল। মঙ্গোলদের সামন্ত হতে রাজি হল কোরীয়রা।

১২৭০-৭৩ সামবিয়োলছো বিদ্রোহ

১২৭৪ জাপানে মঙ্গোল-কোরীয় অভিযান।

১২৮১ জাপানে দ্বিতীয় মঙ্গোল-কোরীয় অভিযান।

ইলিয়ন, সামগুক ইউসা। *
* অর্থ: “তিন রাজ্যের স্মারক।”

১৩৬৮ কোরিয়ায় মঙ্গোলযুগের অবসান।

১৩৮৮ জেনারেল ইয়িং সং-গোয়ের ক্যুদেতা।

১৩৯২ কোরিয়ো রাজ্যের অবসান।

জোসেওন রাজ্য
১৩৯২-১৮৯৭ সাল

Wikimedia Commons.

১৩৯৪ কোরিয়ার নতুন রাজধানী হয়ে উঠল হানইয়াং, যা বর্তমানে সিউল নামে পরিচিত।

১৪২০ প্রতিষ্ঠা করা হল রয়েল অ্যাকাডেমি অফ স্কলার্স।

১৪৩২ প্রকাশিত হল জিওগ্রাফি অফ দ্য এইট প্রভিন্সেস

১৪৪৬ হাঙ্গুল নামে একটি নতুন কোরীয় লিপি চালু করা হল।

১৪৫২ প্রকাশিত হল কোরিয়োসা।*
* অর্থ: “কোরিয়ার ইতিহাস।”

১৪৯৮, ১৫০২, ১৫১৯, ১৫৪৫ কোরীয় পণ্ডিতদের ওপর চালানো হল চারটি শুদ্ধি অভিযান।

১৫৬২ লিম কো-জংয়ের বিদ্রোহ।

১৫৯২ এপ্রিল কোরিয়ায় জাপানি হামলা।

জুলাই কচ্ছপের নৌকা নামে পরিচিত লৌহবর্মভূষিত যুদ্ধজাহাজগুলো কোরীয় অ্যাডমিরাল ইয়ি সান-শিনকে নৌবিজয় এনে দিল।

১৫৯৭ জানুয়ারি কোরিয়ায় দ্বিতীয় জাপানি হামলা।

অক্টোবর কোরিয়া থেকে জাপানিদের সেনা প্রত্যাহার।

১৬১০ চীনের রোমক ক্যাথলিকদের সাথে কোরীয়দের প্রথম যোগাযোগ।

১৬২৪ ইয়ি কোয়ালের বিদ্রোহ

১৬২৭ কোরিয়ায় মাঞ্চু আক্রমণ।

১৬২৮ জাহাজডুবির শিকার এক ওলন্দাজ জাহাজের ক্রুদের চেজু দ্বীপ থেকে উদ্ধার করে সিউলে নিয়ে আসা হল।

১৬৩৬ কোরিয়ায় দ্বিতীয় মাঞ্চু আক্রমণ।

১৬৪২ কোরিয়া তার সীমান্ত বন্ধ করে দিয়ে বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।*
* ফলে দেশটি হারমিট কিংডম নামে পরিচিতি পায়।

১৬৫০ সিরহাক* আন্দোলনের সূচনা।
* অর্থ: “ব্যবহারিক শিক্ষা।”

১৬৫৩ আগস্ট ওলন্দাজ জাহাজ স্প্যারো হক চেজু দ্বীপে ধ্বংস হয়ে গেলে তাঁর ক্রুদের সিউলে নিয়ে যাওয়া হয়।

১৭১২ নতুন চীন-কোরিয়া সীমান্ত রেখা নির্ধারিত হল।

১৭২৮ ইয়ি রিন-জওয়ার বিদ্রোহ

১৭৮৪ সিউলে প্রথম ক্যাথলিক গির্জা প্রতিষ্ঠা করা হল।

১৭৮৫ কোরিয়ায় ক্যাথলিক খ্রিস্টধর্ম নিষিদ্ধ করা হল।

১৭৯০ আন চং-বক, আউটলাইন হিস্ট্রি অফ কোরিয়া

১৮০১ প্রথম ক্যাথলিকবিরোধী দমনপীড়ন।

১৮১২ হং কিয়ং-নায়ে বিদ্রোহ

১৮৩১ কোরিয়ায় ফরাসি যাজকদের আগমন ও ক্যাথলিক ডায়োসিসের প্রতিষ্ঠা।

১৮৩৯ ক্যাথলিকবিরোধী ফরমান।

১৮৫৪ কোরীয় উপদ্বীপে জনৈক রুশ এডমিরালের আগমন।

১৮৬০ টংহাক সম্প্রদায় প্রতিষ্ঠা করলেন ছো চে-উ।

১৮৭৬ ফেব্রুয়ারি জাপান-কোরিয়া কাংহোয়া চুক্তি।

বাণিজ্যের জন্য কোরিয়াকে বন্দর উন্মুক্ত করে দিতে বাধ্য করল সাম্রাজ্যিক জাপান।

১৮৮২ এপ্রিল ৬ যুক্তরাষ্ট্র-কোরিয়া চুক্তি।

১৮৮৪ এপ্রিল ৪ গ্রেট ব্রিটেন-কোরিয়া চুক্তি।

মে ১৫ রুশ-কোরিয়া চুক্তি।

অক্টোবর ১৭ কাপসিন ক্যুদেতা।

১৮৮৬ মে ৩ ফ্রান্স-কোরিয়া চুক্তি।

১৮৯৪ জানুয়ারি ১০ টংহাক বিদ্রোহের সূচনা।

আগস্ট ১ চীন-জাপান যুদ্ধের সূচনা।

১৮৯৫ এপ্রিল ১৭ শিমোনসেকি চুক্তি, চীন-জাপান যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটায়।

আগস্ট ২০ রানী মিন হত্যাকাণ্ড।

১৮৯৭ আগস্ট ১১ ঘোষণা করা হল মহান হান সাম্রাজ্য।

১৯০২ জানুয়ারি ৩০ ইঙ্গ-জাপানি মৈত্রীজোট।

১৯০৪ ফেব্রুয়ারি ৮ রুশ-জাপান যুদ্ধ।
২৩ জাপান-কোরিয়া প্রোটোকল।

১৯০৫ জুলাই ২৯ কাতসুরা-টাফট গোপন চুক্তি।

নভেম্বর ১৭ জাপানের একটি আশ্রিত রাজ্যে পরিণত হল কোরিয়া।

১৯০৭ জুন দ্য হেগয়ে দ্বিতীয় শান্তি সম্মেলনে অংশ নেয়ার অনুমতি প্রত্যাখ্যান করলেন কোরীয় প্রতিনিধিরা।

১৯১০ আগস্ট ২২ কোরিয়াকে নিজ সীমানাভুক্ত করে নিল সাম্রাজ্যিক জাপান। দেশটি ইয়ি রাজবংশের শাসনের অবসান। জাপানি উপনিবেশে পরিণত হল কোরিয়া।

তথ্যসূত্র

Hoare, James E. 2012. Historical Dictionary of Democratic People’s Republic of Korea. The Scarecrow Press.
2020. Historical Dictionary of the Republic of Korea. The Scarecrow Press.

Salter, Christopher L. 2007. North Korea. 2nd ed. Chelsea House.
2002. South Korea. Chelsea House.

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *