ঔপনিবেশিক আমেরিকা

Spread the love

Featured Artwork: Jean Leon Gerome Ferris.

World History Encyclopedia.

পূর্বসাল

১৪,০০০–১৭,০০০ মিডোক্রফট রক শেল্টার প্রত্নতাত্ত্বিক স্থান। পিটসবার্গ থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। আমেরিকায় প্রাপ্ত প্রাচীনতম মানব দেহাবশেষ।

২০০০ মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ও মধ্য আমেরিকায় মায়া সংস্কৃতির উদ্ভব।

১২০০ যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলে পুয়েবলো সংস্কৃতির উদ্ভব।

সাল

৮০০ মিসিসিপি অববাহিকায় মিসিসিপীয় সংস্কৃতির (টিলা নির্মাতা) উদ্ভব।

৯৮৬ নর্সম্যান জার্নি হারজোলফসনের নজরে পড়লো উত্তর আমেরিকা। কিন্তু তিনি সেখানে অবতরণ করেন নি।

১০০০ প্রথম নর্সম্যান হিসেবে উত্তর আমেরিকায়, বিশেষত নিউফাউন্ডল্যান্ড বা পূর্ব কানাডায়, পা রাখলেন লিয়েফ এরিকসন।

১০০৪ উত্তর আমেরিকায় পা রাখলেন থরভাল্ড এরিকসন।

১০০৯ উত্তর আমেরিকায় পা রাখলেন থরফিন কার্লসেফনি।

১৩২৫ মধ্য মেক্সিকো জয় করতে শুরু করলো অ্যাজটেকরা।

১৩৪৭ শেষবারের মত নর্সম্যানদের উত্তর আমেরিকা যাত্রার উল্লেখ পাওয়া গেলো একটি আইসল্যান্ডীয় গ্রন্থে।

১৪৩৮ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের পেরু জয় করতে শুরু করলো ইনকারা।

১৪৫৩ মে ২৯ ওসমানি সুলতানশাহির কনস্টান্টিনোপল বিজয়। ইওরোপ ও দূর প্রাচ্যের মধ্যে বিলাসী পণ্যের বাণিজ্য ব্যাহত।

১৪৬৯ অক্টোবর ১৯ আরাগেঁর রাজা ফের্নান্দোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কাস্তিলের রানী ইসাবেলা। পরে তাঁরা “ক্যাথলিক মোনার্কস” নামে পরিচিতি পাবেন। ইবেরীয় উপদ্বীপের দুই শক্তিশালী খ্রিস্টান রাজ্য এক হল। স্থাপিত হল আধুনিক স্পেনের ভিত্তিপ্রস্তর। ইওরোপের বিইসলামিকরণে এই সাম্রাজ্যিক দম্পতির ভূমিকাটা অনন্য। একইসাথে ইওরোপীয় উপনিবেশবাদে প্রথম তহবিল তাঁরাই যোগান।

১৪৭৭ জানুয়ারি ৫ ন্যান্সির সমর।*
* পরাজিত হলেন বার্গ্যান্ডির ডিউক চার্লস দ্য বোল্ড। স্বাধীন বার্গ্যান্ডি ডাচির অবসান। গঠিত হল একটি ঐক্যবদ্ধ ফরাসি রাষ্ট্র।

১৪৮৫ আগস্ট ২২ তৃতীয় রিচার্ডকে পরাজিত করে ইংল্যান্ডের রাজা হলেন সপ্তম হেনরি। ওয়ার্স অফ দ্য রোজেসয়ের অবসান। একটি স্থিতিশীল রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত।

১৪৯২ জানুয়ারি ২ স্পেনের শেষ মুসলিম রাজ্য গ্রানাদার পতন। ক্যাথলিক মোনার্কদের কাছে আত্মসমর্পণ করলেন গ্রানাদার শেষ মুসলিম শাসক বোয়াবদিল। একটি চুক্তিতে সই করলেন। যেখানে গ্রানাদার মুসলমানদের কিছু অধিকার দেয়া হয়। কয়েক মাস পরে স্পেনের ইহুদিদের বলা হল, “খ্রিস্টধর্ম গ্রহণ করো, নতুবা দেশত্যাগ করো।”

জুলাই ৩০ ইহুদিদের স্পেন থেকে বহিষ্কার করা হলো এবং তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করা হলো।

আগস্ট ৩ ৩টি জাহাজ ও ৯০ জন লোক নিয়ে দূর প্রাচ্যের সন্ধানে যাত্রা করলেন ক্রিস্টোফার কলম্বাস।

অক্টোবর ১২ সম্ভবত বাহামার ওয়াটকিন্স দ্বীপে.পা রাখলেন কলম্বাস।

ডিসেম্বর নতুন দুনিয়ায় প্রথম স্থায়ী উপনিবেশ হিসপানিওলা প্রতিষ্ঠা করলেন কলম্বাস।

১৪৯৩ মার্চ ১৫ স্পেনে ফিরে এলেন কলম্বাস।

মে ৪ এক পোপীয় ফরমান দ্বারা নতুন দুনিয়া স্পেনীয়দের হাতে তুলে দিলেন পোপ ষষ্ঠ আলেকজান্ডার।

সেপ্টেম্বর ১৫ ১৭টি জাহাজ ও ১,২০০ জন নাবিক নিয়ে তাঁর দ্বিতীয় সমুদ্রযাত্রায় রওনা দিলেন কলম্বাস।

১৪৯৪ জুন ৭ স্পেন ও পর্তুগালের মধ্যে সই হলো তর্দেসিয়াস চুক্তি। যা আমেরিকায় সদ্য আবিষ্কৃত ভূমিগুলোকে এই দুই শক্তির মধ্যে ভাগ করে দেয়। ব্রাজিল ছাড়া আমেরিকার অধিকাংশ লাভ করে স্পেন।

১৪৯৬ জুন ৮ তাঁর দ্বিতীয় সমুদ্রযাত্রা থেকে ফিরে এলেন কলম্বাস।

১৪৯৭ ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পৃষ্ঠপোষকতায় উত্তর আমেরিকায় অভিযান চালালেন ইতালীয় অভিযাত্রিক জিওভান্নি কাবোতো, যিনি ইংরেজিভাষীদের কাছে জন ক্যাবট নামেই বেশি পরিচিত।

মে ইংল্যান্ডের ব্রিস্টল থেকে পশ্চিমে যাত্রা করলেন ক্যাবট। পূর্ব কানাডায় অনুসন্ধান চালালেন।

জুলাই ৮ আফ্রিকা ঘুরে ভারতে পৌঁছানোর জন্য লিসবন থেকে যাত্রা শুরু করলেন পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা।

আগস্ট ৬ তাঁর প্রথম সমুদ্রযাত্রা থেকে ফিরে এলেন ক্যাবট।

১৪৯৮ মে ক্যাবট তাঁর দ্বিতীয় অভিযানে যাত্রা করলেন ক্যাবট। সম্ভবত সমুদ্রে হারিয়ে যান। অথবা ১৫০০ সালে ফিরে আসেন।
২০ ভারতে পৌঁছালেন দা গামা।
৩০ তাঁর তৃতীয় সমুদ্রযাত্রায় স্পেন ত্যাগ করলেন কলম্বাস।

১৫০০ এপ্রিল ২২ ভারতে যাওয়ার পথে পথভ্রষ্ট হয়ে ব্রাজিলে অবতরণ করলেন পর্তুগিজ ক্যাপ্টেন পেদ্রো আলভারেজ দে ক্যাব্রাল।

অক্টোবর কলম্বাস ও তাঁর দুই ভাইকে শেকল পরিয়ে স্পেনে ফেরত পাঠালেন ভাইসরয় ফ্রান্সিসকো দে বোবাদিলা।

১৫০২ মার্চ ১১ ৪টি জাহাজ এবং প্রায় ১৪০ জন লোক নিয়ে তাঁর চতুর্থ ও শেষ সমুদ্রযাত্রায় বের হলেন কলম্বাস।

১৫০৪ নভেম্বর ৭ তাঁর চতুর্থ সমুদ্রযাত্রা থেকে ফিরে এলেন কলম্বাস।

১৫০৬ মে ২০ স্পেনের ভায়াদোলিদে মৃত্যুবরণ করলেন কলম্বাস।

১৫০৭ এপ্রিল ২৫ জার্মান ভূগোলবিদ মার্টিন ওয়াল্ডসিমুলার একটি বিশ্ব মানচিত্র তৈরি করলেন এবং ইতালীয় অভিযাত্রী আমেরিগো ভেসপুচির নামানুসারে নতুন মহাদেশটির নামকরণ করলেন: “আমেরিকা”।

১৫১০ স্পেনের কিউবা বিজয়।

১৫১৩ এপ্রিল ২ যৌবনের ঝর্ণার সন্ধানে ফ্লোরিডায় অবতরণ করলেন হুয়ান পোনসে দে লিওন এবং এর নামকরণ করেন।

সেপ্টেম্বর ১৩ আমেরিকায় প্রথম অভিযাত্রী হিসেবে প্রশান্ত মহাসাগর দেখলেন ভাস্কো নুনেস দে বালবোয়া (অথবা তাঁর অভিযাত্রী দলের কোন সদস্য)।

১৫১৭ অক্টোবর ৩১ প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন শুরু করার জন্য রোমান ক্যাথলিক চার্চের অপব্যবহারের বিরুদ্ধে ৯৫টি থিসিস পেশ করলেন মার্টিন লুথার।

১৫১৯ জানুয়ারি ১৯ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বালবোয়ার শিরশ্ছেদ করা হলো।

মার্চ কিউবার গভর্নরের আদেশ অমান্য করে মেক্সিকোতে অবতরণ করলেন হার্নান কোর্তেজ।

সেপ্টেম্বর ২০ ফার্দিনান্দ ম্যাগিলানের নেতৃত্বে ৫টি জাহাজ ও প্রায় ২৫০ জন লোক প্রশান্ত মহাসাগর হয়ে সুদূর প্রাচ্যের উদ্দেশ্যে স্পেন ত্যাগ করলো।

১৫২০ এপ্রিল টেনোখটিটলানে প্রবেশ করেন কোর্তেজ এবং অ্যাজটেক সম্রাট মন্টেজুমাকে বন্দী করেন।

জুলাই ১ স্প্যানিশদের সাথে দ্বন্দ্ব চলাকালে নিহত হন মন্টেজুমা।

১৫২১ এপ্রিল ২৭ ফিলিপাইন দ্বীপপুঞ্জে খুন হলেন ম্যাগিলান।

মে ২৫ ওয়ার্মসের ডায়েটে মার্টিন লুথারকে সমাজচ্যুত ও ধর্মদ্রোহী হিসেবে ঘোষণা করা হলো।

আগস্ট ১৩ পরাজিত ও নিহত হলেন অ্যাজটেক বিদ্রোহের নেতা কুয়াহতেমোক।

১৫২২ সেপ্টেম্বর ৬ ম্যাগিলানের সমুদ্রযাত্রা শেষে একটি জাহাজে করে ১৮ ব্যক্তি স্পেনে ফিরে আসেন; তারাই সমুদ্রপথে বিশ্ব প্রদক্ষিণ করা প্রথম ব্যক্তিবর্গ।

১৫২৪ মার্চ/এপ্রিল ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করে উত্তর ক্যারোলিনা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত উত্তর আমেরিকার উপকূল অন্বেষণ করলেন জিওভান্নি দা ভেরাজ্জানো।

১৫২৫-১৮৬৬ এ সময় ১ কোটি ২৫ লক্ষ আফ্রিকানকে জাহাজে করে নতুন দুনিয়ায় আনা হয়। জাহাজের চরম অমানবিক পরিস্থিতির কারণে গন্তব্যে পৌঁছানোর আগেই ১৮ লক্ষ আফ্রিকানের মৃত্যু হয়। ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলোর একটি আন্তঃঅতলান্তিক দাস বাণিজ্য সম্পর্কে বিস্তারিত জানতে, দেখুন, (Eltis & Richardson 2010; Araujo 2024)।

১৫৩১ ডিসেম্বর ১২ আবির্ভূত হলেন ভার্জিন অফ গুয়াডালুপে। মেক্সিকান আদিবাসীদের খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করতে সহায়তা করেন।

১৫৩২ নভেম্বর ১৬ কাজামার্কার সমর। ফ্রান্সিসকো পিজারোর নেতৃত্বাধীন একটি স্প্যানিশ বাহিনীর কাছে পরাজিত হলো ইনকা সেনাবাহিনী।

১৫৩৩ জুলাই ২৬ শেষ ইনকা শাসক আতাহুয়ালপার মৃত্যুদণ্ড কার্যকর করলেন পিজারো।

১৫৩৪ মে ১০ কানাডার উদ্দেশ্যে যাত্রা করলেন ফরাসি অভিযাত্রী জ্যাঁ কার্তিয়ের।

নভেম্বর চার্চ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠা করলেন অষ্টম হেনরি। অ্যাক্ট অফ সুপ্রীমেসি পাশ করলো পার্লামেন্ট। যার মধ্য দিয়ে পোপের কর্তৃত্ব প্রত্যাখ্যান করা হয় এবং অষ্টম হেনরিকে ইংরেজ চার্চের প্রধান বানানো।

১৫৩৫ মে ১৯ ফ্রান্সের উদ্দেশ্যে জ্যাঁ কার্তিয়েরের কানাডা অভিমুখে দ্বিতীয় সমুদ্রযাত্রা শুরু।

১৫৩৮ সান্তো ডমিনগোতে প্রতিষ্ঠিত হলো আমেরিকার প্রথম বিশ্ববিদ্যালয়: সেন্ট টমাস অ্যাকুইনাস বিশ্ববিদ্যালয়।

১৫৪০ ফ্রান্সিসকো করোনাডোর নেতৃত্বে একদল স্পেনীয় অভিযাত্রিক নিউ মেক্সিকো ও আশেপাশের এলাকায় অভিযাত্রা চালালেন।

১৫৬৫ ফ্লোরিডায় উত্তর আমেরিকার প্রথম স্থায়ী ইওরোপীয় বসতি-উপনিবেশ সেইন্ট অগাস্টিন স্থাপন করল স্পেনীয়রা।

১৬০৭ ভার্জিনিয়ার জেমসটাউনে ইংরেজ বসতি-উপনিবেশ স্থাপনকারীরা বসতিস্থাপন করল, এটিই উত্তর আমেরিকার প্রথম ইংরেজ বসতি-উপনিবেশ।

১৬১০ নিউ মেক্সিকোর সান্তা ফেতে স্পেনীয়দের বসতি-উপনিবেশ স্থাপন।

১৭৬৩ ফ্রান্সের সাথে সপ্তবর্ষীয় যুদ্ধে জেতায় মিসিসিপি নদী পর্যন্ত আমেরিকান ভূখণ্ডের ওপর ব্রিটেনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল।

১৭৭৪ ব্রিটিশরা বোস্টন পোতাশ্রয় বন্ধ করে দিল। ম্যাসাচুসেটসে সেনা মোতায়েন করল। এই প্রেক্ষিতে আহবান করা হল প্রথম কন্টিনেন্টাল কংগ্রেস।

১৭৭৫ আমেরিকান বিপ্লব। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল জর্জ ওয়াশিংটনের নেতৃত্বাধীন কন্টিনেন্টাল সেনাবাহিনী।

১৭৭৬ জুলাই ৪ দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসে ব্রিটিশ আমেরিকার তেরোটি উপনিবেশের স্বাধীনতা ঘোষণা করা হল।

১৭৭৭ নভেম্বর ১৫ আর্টিকেলস অফ কনফেডারেশনের অনুমোদন দিলেন দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেসের প্রতিনিধিরা।

১৭৮১ ইয়র্কটাউনের সমরে ব্রিটিশদের পরাস্ত করার পর আমেরিকার বিদ্রোহী রাজ্যগুলো কনফেডারেশন গঠন করল।

মার্চ ১ তেরোটি উপনিবেশের শেষটি হিসেবে আর্টিকেলস অফ কনফেডারেশনকে অনুসমর্থন করল মেরিল্যান্ড।

মে ২৬ উত্তর আমেরিকার একটি ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাবকে অনুমোদন দিল কংগ্রেস।

১৭৮২ জানুয়ারি ৭ ফিলাডেলফিয়ার চেস্টনাট স্ট্রিটে ব্যবসায়িক কার্যক্রম চালু করল দ্য ব্যাংক অফ নর্থ আমেরিকা

১৭৮৩ সেপ্টেম্বর ৩ প্যারিস চুক্তি। ব্রিটিশ আমেরিকার তেরোটি উপনিবেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দিল ব্রিটেন।

তথ্যসূত্র

Araujo, Ana Lucia. 2024. Humans in Shackles: An Atlantic History of Slavery. The University of Chicago Press.

Eltis, David, and Richardson, David. 2010. Atlas of the Transatlantic Slave Trade. Yale University Press.

Gritzner, Charles F. 2007. The United States of America. Chelsea House.

Panton, Kenneth J. 2022. Historical Dictionary of the United States. Rowman & Littlefield.

Pencak, William. 2011. Historical Dictionary of Colonial America.The Scarecrow Press, Inc.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *