প্রাচীন জাপান

Spread the love

Featured Image: James Blake Wiener.

World History Encyclopedia.

পূর্বসাল


১৬ হাজার বছর আগে
 ‘জমোন পর্ব’, ৩০০ পূর্বসাল পর্যন্ত চলবে।

১৬ হাজার ৫০০-৭ হাজার বছর আগে পৃথিবীর আদিতম মৃৎপাত্রগুলো জমোন জাপানে তৈরি হচ্ছে।

১২ হাজার বছর আগে বরফ যুগের অবসানের ফলে ভূমি সেতুগুলোর পতন। ফলে কিছু মানুষ সেই দ্বীপে আটকা পড়ে গেল। পরবর্তীতে দ্বীপটি জাপান নামে পরিচিত হয়ে উঠবে।

১০০০-৩০০ ধান চাষ ও ধাতব শিল্পের সূচনা হল।

৬৬০-৫৮৫ জাপানের প্রথম সম্রাট বলে বিবেচিত জিম্মুর শাসনকাল।

৩০০ পূর্বসাল-২৫০ সাল জাপানের ইয়ায়োই পর্ব।*
* এ সময় জাপানে লোহার ব্যবহার চালু হয়।

৯৭-৩০ জাপানি সম্রাট সুজিনের শাসনকাল।

শিন্টো দেবী আমাতেরাসুর সম্মানে প্রতিষ্ঠা করা হল ইসে গ্র্যান্ড শ্রাইন।*
* শিন্টোধর্ম সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, Hardacre (2016).

সাল

৮২ হান চীনের সাথে ইয়ায়োই জাপানের যোগাযোগ স্থাপিত হল।

১৮৯-২৪৮ রানী হিমিকোর শাসনকাল।

২৩৮ চীনে একটি শুভেচ্ছামূলক প্রতিনিধিদল প্রেরণ করলেন রানী হিমিকো।

২৫০-৭১০ ইয়ামাতো পর্ব

২৫০-৫৩৮ কোফুন পর্ব

৩০০-৭০০ জাপানে কোফুন নামের ঢিপিগুলোর সামনে হানিওয়া পোড়ামাটির তৈরি নানান নিদর্শন রাখা হল।

৩৬৬ কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল জাপান।

৪১৩-৭৮ জাপানের রাজারা এ সময় চীনে রাষ্ট্রদূত ও শুভেচ্ছাদল প্রেরণ করছেন।

৫৩১-৭১ সম্রাট কিমেলের শাসনকাল।

৫৩৫-৩৯ সম্রাট সেনকার শাসনকাল।

৫৩৮/৫৫২ বৌদ্ধধর্ম প্রবর্তিত হল।

৫৩৮-৭১০ আসুকা পর্ব

৫৭২-৮৫ সম্রাট বিদাৎসুর শাসনকাল।

৫৮৫-৮৭ সম্রাট ইয়োমেইয়ের শাসনকাল।

৫৮৭ জাপান সরকারের ওপর নিয়ন্ত্রণ কায়েম করল সোগা কুল।

৫৮৭-৯২ সম্রাট সুশুনের শাসনকাল।

৫৯২-৬২৮ সম্রাজ্ঞী সুইকোর শাসনকাল।*
* জাপানের প্রথম সম্রাজ্ঞী।

৫৯৩ নির্মিত হল জাপানের প্রাচীনতম বৌদ্ধ মন্দির গাঙ্গো-জি। এছাড়াও আরেকটি বৌদ্ধ মন্দির নির্মিত হয় এসময়। যার নাম শিতেননোজি।

৫৯৪-৬২২ সম্রাজ্ঞী সুইকোর রাজপ্রতিনিধি হিসাবে শাসন করছেন শোতোকু।

৫৯৬ নির্মিত হল হোকোজি বৌদ্ধ মন্দির।

৬০৪ শোতোকু তাইশি ১৭ অনুচ্ছেদের একটি সংবিধান প্রবর্তন করলেন।

৬০৭ নারায় নির্মিত হল হোরইয়ুজি বৌদ্ধ মন্দির।

৬২৯-৪১ সম্রাট জমেইয়ের শাসনকাল।

৬৪২-৪৫ সম্রাজ্ঞী কগইয়োকুর শাসনকাল।

৬৪৫ ফুজিওয়ারা নো কামাতারি প্রতিষ্ঠা করলেন ফুজিওয়ারা কুল। জাপানের রাজধানী আসুকা থেকে নানিওয়ায় স্থানান্তরিত হল। এক ক্যুদেতায় সোগি’দেরকে ক্ষমতাচ্যুত করলেন ফুজিওয়ারা নো কামাতারি।

তাইকা কনফুশীয় সংস্কার।

৬৪৫-৫৪ সম্রাট কোতুকুর শাসনকাল।

৬৫৫-৬১ সম্রাজ্ঞী সাইমেইয়ের শাসনকাল।

৬৬১-৭১ সম্রাট তেনজির শাসনকাল।

৬৭১-৭২ সম্রাট কোবুনের শাসনকাল।

৬৭২-৮৬ সম্রাট তেম্মুর শাসনকাল।

৬৮০ ফুজিওয়ারা-কিয়োতে স্থাপিত হল ইয়াকুশিজি মন্দির।

৬৮৬-৯৭ সম্রাজ্ঞী জিতোর শাসনকাল।

৬৯৪-৭১০ ফুজিওয়ারা-কিয়োকে জাপানের রাজধানী বানান হল।

৬৯৭-৭০৭ সম্রাজ্ঞী মম্মুর শাসনকাল।

৭০২ প্রচারিত হল তাইহো বিধি।

৭০৭-৭১৫ সম্রাজ্ঞী গেম্মেইয়ের শাসনকাল।

৭০৮ প্রবর্তিত হল জাপানের প্রথম মুদ্রা ওয়াডো কাইহো।

৭১০ জাপানের রাজধানী ফুজিওয়ারা-কিয়ো থেকে নারায় স্থানান্তরিত হল। নারায় প্রতিষ্ঠা করা হল কোফুকাজি বৌদ্ধ মন্দির।

৭১০-৭৯৪ নারা পর্ব

৭১১ শিন্টো চাল দেবতা ইনারির সম্মানে প্রতিষ্ঠা করা হল ফুশিমি ইনারি শ্রাইন।

৭১২ লিখিত হল কোজিকি।*
* শিন্টোধর্মের ভিত্তি বিবেচিত মৌখিক পুরাণগুলোর একটি সংকলন।

৭১৩ লিপিবদ্ধ করা হল কামি ও আনুষঙ্গিক কিংবদন্তীগুলো।

৭১৫-২৪ সম্রাজ্ঞী গেনশোর শাসনকাল।

৭২০ লিখিত হল নিহোন শোকি।*
** শিন্টোধর্মের ভিত্তি বিবেচিত মৌখিক পুরাণগুলোর আরেকটি সংকলন।

৭২৪-৪৯ সম্রাট শোমুর শাসনকাল।

৭২৫ উত্তর কিয়ুশুতে উসা শ্রাইন প্রতিষ্ঠা করা হল এবং শিন্টো দেবতা হাচিমানকে উৎসর্গ করা হল।

৭৩৫-৩৭ দুটি গুটিবসন্ত মহামারীতে জাপানের জনসংখ্যার ২৫-৩৫ শতাংশের মৃত্যু।

৭৪০ হিরোৎসুগু নেতৃত্বাধীন একটি বিদ্রোহ দমন করলেন সম্রাট শোমু।

৭৪৯-৫৮ সম্রাজ্ঞী কোকেনের প্রথম শাসনকাল।

৭৫১ সংকলিত হল জাপানি কবিতার একটি সংগ্রহ: কাইফুসো

৭৫২ নারায় প্রতিষ্ঠিত হল বৌদ্ধ মন্দির তোদাইজি।

৭৫৮-৬৪ সম্রাট জুননিনের শাসনকাল।

৭৫৯ লিখিত হল মানইয়োশু।*
* জাপানি কাব্যসাহিত্যের একটি ধ্রুপদীকর্ম বলে বিবেচিত হয়।

৭৬৪-৭০ সম্রাজ্ঞী কোকেনের দ্বিতীয় শাসনকাল।

৭৬৭-৮২২ তেন্দাই বৌদ্ধধর্মের প্রবর্তক সাইচো’র জীবনকাল।

৭৬৮ নারায় প্রতিষ্ঠিত হল কাসুগা তাইশা শিন্টো শ্রাইন।

৭৭০-৮১ সম্রাট কোনিনের শাসনকাল।

৭৭৪-৮৩৫ শিঙ্গন বৌদ্ধধর্মের প্রবর্তক বৌদ্ধ ভিক্ষু কুকাইয়ের জীবনকাল।*
* তাঁর আরেকটি নাম হল কোবো দাইশি।

৭৮১-৮০৬ সম্রাট কাম্মুর শাসনকাল।

৭৮৪ জাপানের রাজধানী নারা থেকে নাগাওকাকইয়োতে স্থানান্তরিত হল।

৭৮৫ সাইচো কর্তৃক প্রতিষ্ঠিত হল এনরিয়াকুজি মন্দির কমপ্লেক্স।

৭৯৩-৮৬৪ বৌদ্ধ পণ্ডিত ও ভিক্ষু এননিনের জীবনকাল।*
* এনরিয়াকুজি মন্দির কমপ্লেক্সের মঠাধ্যক্ষ ছিলেন এননিন, যিনি চীন থেকে বহু গুপ্তবিদ্যা নিয়ে এসেছিলেন।

৭৯৪ জাপানের রাজধানী নাগাওকাকইয়ো থেকে হেইয়ান-কো’তে স্থানান্তরিত হল।* হেইয়ান-কো’তে হেরানো শিন্টো শ্রাইন নির্মাণ করলেন সম্রাট কাম্মু।
* শহরটি বর্তমানে কিয়োটো নামে পরিচিত।

৭৯৪-১১৮৫ হেইয়ান পর্ব

৭৯৬ হেইয়ান-কো’র নিকটে নির্মিত হল বৌদ্ধ মন্দির তো-জি।

৮০০-১৮৭৬ জাপানে এ সময় সক্রিয় আছে যোদ্ধা গোষ্ঠী সামুরাই

৮০৬ ফুজি পর্বতের ওপর নির্মিত হল ফুজিশান হোনগু সেনগেন তাইশা শিন্টো শ্রাইন।

৮০৭ ইমিবে-নো-হিরোনারি কর্তৃক রচিত হল কোগোশুই।*
* শিন্টোধর্মের ভিত্তি বিবেচিত মৌখিক পুরাণগুলোর আরেকটি সংকলন।

৮০৯ কোয়া পর্বতের ওপর শিঙ্গন বৌদ্ধধর্মের একটি মঠ ও সদরদপ্তর স্থাপন করলেন কুকাই।

৮২৬ তো-জি বৌদ্ধ মন্দিরে একটি পাঁচতলা প্যাগোডা যুক্ত করা হল।

৮৪৫-৯০৩ পণ্ডিত ও দরবারি কর্মকর্তা সুগাওয়ারা নো মিশিজানের জীবনকাল। তেনজিন নামেও পরিচিত। তাঁর ওপর পরবর্তীতে দেবত্ব আরোপিত হয়।

৮৬৬ জাপানের রাজপ্রতিনিধি হলেন ফুজিওয়ারা নো ইয়ুশিফুসা।*
* তিনি জাপানের প্রথম রাজপ্রতিনিধি যাঁর শরীরে রাজরক্ত ছিল না।

৮৭৪ হেইয়ান-কোতে শোবো কর্তৃক প্রতিষ্ঠিত হল বৌদ্ধ দাইগোজি মন্দির।

৮৯৭-৯৩০ সম্রাট দাইগোর শাসনকাল।

৯৪৭ সুগাওয়ারা নো মিশিজান ওরফে তেনজিনের সম্মানে প্রতিষ্ঠিত হল তেনমানগু কিতানো শ্রাইন।

৯৯৫ ফুজিওয়ারাদের কুলাধিপতি হয়ে উঠলেন ফুজিওয়ারা নো মিশিনাগা।

১০০২ মাকুরা নো সোশি লেখা শেষ করলেন সেই শোনাগোন।*
* জাপানি ইতিহাসের একটি ধ্রুপদীকর্ম বলে বিবেচিত হয়।

১০০৪ এ সময় নারী কবি ইজুমি শিকিবু তাঁর দিনপঞ্জি লিখছেন।

১০২০ গেনজি মনোগাতারি লেখা শেষ করলেন মুরাসাকি শিকিবু।*
* জাপানি সাহিত্যের একটি ধ্রুপদীকর্ম বলে বিবেচিত হয়।

১০৪২-১১০৩ কিংবদন্তী জাপানি যোদ্ধা মিনামোতো নো ইয়োশির জীবনকাল।

১০৪৬ ইয়োরিনোবু দাবি করলেন, হাচিমান মিনামোতো কুলের প্রতিষ্ঠাতা ও কুলদেবতা।

১০৫২ ফুজিওয়ারা নো ইয়োরিমিচি কর্তৃক প্রতিষ্ঠিত হল বৌদ্ধ মন্দির প্রত্নস্থান বিয়োদো-ইন।

১০৭৩-৮৭ সম্রাট শিরাকাওয়ার শাসনকাল।

১১৪৭-৯৯ মিনামোতোদের কুলাধিপতি মিনামোতো নো ইয়োরিতোমোর জীবনকাল।

১১৫৬ হোগেন গণ্ডগোল

১১৫৯-৮৯ কিংবদন্তী সামুরাই ইয়োশিৎসুনে’র জীবনকাল।

১১৬০ হেইজি গণ্ডগোল

১১৬৮ ইৎসুকুশিমা শ্রাইন পুনর্নির্মাণ করলেন তাইরা নো কিয়োমোরি।

১১৮০ গেনপেই যুদ্ধ, তাইরা আর মিনামোতো কুলের মধ্যে।

১১৮৩ এতচুর নিকটে কুরিকারায় এক বিশাল তাইরা বাহিনীকে পরাস্ত করলেন কিসো ইয়োশিনাকা, দখল করে নিলেন জাপানের রাজধানী হেইয়ান-কো।

১১৮৪-৯৮ সম্রাট গো-তোবার শাসনকাল।

১১৮৫ দাননৌরার যুদ্ধ। মিনামোতো কুল তাইরা কুলকে চূড়ান্তভাবে পরাজিত করল। পানিতে ডুবে গেলেন শিশু সম্রাট আনতোকু।

তথ্যসূত্র

Hardacre, Helen. 2016. Shinto: A History. Oxford University Press.

Perez, Louis G. 2009. The History of Japan. 2nd ed Greenwood.

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *