ফিনিশিয়া

Spread the love

Featured Image: Wikipedia Commons.

World History Encyclopedia.

পূর্বসাল

৪০০০ প্রতিষ্ঠা করা হল নগররাষ্ট্র সিদন।

৪০০০-৩০০০ ব্যাবিলোস ও মিশরের মধ্যে যোগাযোগ স্থাপিত হল।

২৯০০-২৩০০ বালবেকে প্রথম বসতিস্থাপন।

২৭৫০ প্রতিষ্ঠা করা হল নগররাষ্ট্র টায়ার।

২০২৫-৬০৯ অ্যাসিরিয়া

১২৫০-১১৫০ এ সময় বহু কনানীয় শহর ধ্বংস হয়।

১২০০-৮০০ ফিনিশীয় উপনিবেশায়নের প্রথম ঢেউ। পুরো ভূমধ্যসাগর জুড়ে ফিনিশীয়রা বাণিজ্যকুঠি স্থাপন করে।

১২০০ লেভান্তে* হামলা চালাল সমুদ্রচারী মানুষেরা।
* সেকালের এশিয়া মাইনর আর ফিনিশিয়া নিয়ে গঠিত। বর্তমান তুরস্ক, সিরিয়া, আর লেবানন অঞ্চলটির অন্তর্গত। বৃহত্তর অর্থে গ্রিস আর মিসরের মধ্যবর্তী পুরো অঞ্চলটাকেই লেভান্ত বলা যেতে পারে।

১১১৫-১০৭৬ প্রথম টিগলাথ-পিলেসারের রাজত্বকাল।*
* ফিনিশিয়া জয় করেন।

১১১০ প্রতিষ্ঠা করা হল ফিনিশীয় উপনিবেশ কাদিজ।

১১০১ প্রতিষ্ঠা করা হল ফিনিশীয় উপনিবেশ উটিচা।

১১০০ ফিনিশীয় বর্ণমালা।

১০০০ এ সময় টায়ার নগররাষ্ট্র সমৃদ্ধির শীর্ষে আছে। সিদনের রাজা হলেন আহিরাম। এ বছরই ব্যাবিলোসের আহিরাম মারা যান, যার শবাধারে ফিনিশীয় বর্ণমালার প্রাচীনতম শিলালিপি খোদিত আছে।

৯৬৯-৯৩৬ টায়ারের রাজা হিসেবে প্রথম হিরামের রাজত্বকাল।

৮৬৮ অ্যাসিরীয়দের ফিনিশিয়া বিজয়।

৮২০-৭৭৪ টায়ারের রাজা হিসেবে পিগম্যালিয়নের রাজত্বকাল।

৮১৪ প্রতিষ্ঠা করা হল ফিনিশীয় উপনিবেশ কার্থেজ।

১২০০-৮০০ ফিনিশীয় উপনিবেশায়নের দ্বিতীয় ঢেউ। পুরো ভূমধ্যসাগর জুড়ে স্থাপন করা বাণিজ্যকুঠিগুলো পূর্ণ উপনিবেশে পরিণত হল।

৭৫০ প্রতিষ্ঠা করা হল ফিনিশীয় উপনিবেশ কার্থেজ।

৭০০ ফিনিশীয়দের কাছ থেকে ত্রিরেম বানানো শিখলো করিন্থীয়রা।

৬০০ বাবেলীয়দের ফিনিশিয়া বিজয়।

৫৫০-৩৩০ হাখমানেশি সাম্রাজ্য

৫৩৮ পারসিকদের ফিনিশিয়া বিজয়।

৩৫১ সিদনকে ধ্বংস করলেন হাখমানেশি সম্রাট তৃতীয় আর্তাজেরজেস।

৩৩২ সিদন ও বালবেককে ধবংস করলেন সেকান্দার শা। বালবেকের নাম বদলে হেলিওপোলিস।

জানুয়ারি-জুলাই সেকান্দার শা কর্তৃক ঘেরাও হয়ে থাকলো টায়ার।

৩৩২ ফিনিশিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলের ওপর গ্রিকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল।

৩০১-১৯৫ টায়ারসমেত পুরো ফিনিশিয়া এ সময় শাসন করছে টলেমীয়রা।

২৭৪-২৭১ প্রথম সিরিয়া যুদ্ধ। ফিনিশিয়া ও কোয়েলে-সিরিয়াকে কেন্দ্র করে টলেমীয় ও সেলুসীয়দের মধ্যে দ্বন্দ্ব শুরু হল।

১৯৫ প্যানিয়নের সমর। টায়ারসমেত পুরো ফিনিশিয়া সেলুসীয়দের হাতে চলে এল। সিরিয়ায় রুমিদের দখলদারিত্ব শুরু হওয়ার আগ পর্যন্ত তাই থাকবে।

৬৪ ফিনিশিয়া রোমক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল। টায়ার পরিণত হল একটি রোমক উপনিবেশ।

তথ্যসূত্র

World History Encyclopedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *