রুমি সুলতানশাহি

Spread the love

Featured Artwork: “Throne scene on a star-shaped tile, Iranian-Seljuk minai technique, Alaeddin Palace, Konya, 1156—92 (Kilicarslan II period), D. 8.5 cm. The sultan, sitting cross-legged on his throne, is holding a pomegranate in one hand; there are tiraz bands on his arms and two guards next to him. Karatay Madrasah Museum, Konya.”

World History Encylopedia.

সাল

১০৩৭-১১৯৪ সেলজুক সাম্রাজ্য

১০৫৫ বাগদাদের শাসক হল সেলজুক তুর্কিরা।

১০৭১ মানজিকার্টের যুদ্ধ।*
* সেলজুক তুর্কিদের হাতে বাইজেন্টাইনদের পরাজয়। আনাতোলিয়ায় তুর্কিদের প্রবেশ। ফিলিস্তিন সমেত পুরো সিরিয়া সেলজুক সুলতানের অধীনস্ত হল।

১০৭২-৯৮ এ সময় সেলজুক সুলতানরা ফিলিস্তিন শাসন করছেন।

১০৭৭-১৩০৮ রুমি সুলতানশাহি

১০৮১ এপ্রিল-আগস্ট ১১১৮ বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিওস প্রথম কমনেসোসের রাজত্বকাল।

১০৯৫ মার্চ সেলজুক তুর্কিদের অগ্রাভিযানের হাত থেকে বাঁচতে পশ্চিমা খ্রিস্টানদের সহায়তা চাইলেন বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিওস প্রথম কমনেসোস।

নভেম্বর ২৭ প্রথম ক্রুসেডের ডাক দিলেন পোপ দ্বিতীয় আরবান। বর্তমান ফ্রান্সের ক্লেরমন্তে অনুষ্ঠিত ক্লেরমন্ত কাউন্সিলে দেয়া এই ডাকের ঘোষিত উদ্দেশ্য ছিল, সেলজুক তুর্কিদের হাত থেকে পবিত্র ভূমি পুনরুদ্ধার করা।

১০৯৫-১২৯১ ক্রুসেডস

১০৯৬ ‘জনগনের ক্রুসেড’। প্রথম ক্রুসেডের সময়ই পিটার দ্য হারমিটের নেতৃত্বে একটি বাহিনী কন্সটান্টিনোপলের উদ্দেশ্যে রওনা দেয়।

অক্টোবর ২১ পিটার দ্য হারমিটের নেতৃত্বাধীন বাহিনীকে চূর্ণ করলেন নিসিয়ার সুলতান কিলিজ আরসালান।

১০৯৭ জুন ১৮ প্রথম ক্রুসেডের সময় ক্রুসেডারদের হাতে নিসিয়ার পতন।

জুলাই ১ ডোরিলিয়ামের সমর, পরাজিত হলেন সুলতান কিলিজ আরসালান।

১১১৯ জুন ২৮ সারমাদার সমর। ক্রুসেডারদের পরাস্ত করল আলেপ্পোর সেলজুকরা। আলেপ্পোর শাসক ইলগাজি ফ্রাঙ্কদের চূর্ণ করেন, নিহত হন অ্যান্টিওকের রজার।

১১৫৬-৯২ ইজ্জেদ্দিন কিলিজ আরসালান ইবনে মাসুদ বা দ্বিতীয় কিলিজ আরসালানের রাজত্বকাল।

১১৯২-৯৬, ১২০৫-১১ গিয়াসুদ্দিন কায়খসরু ইবনে কিলিজ আরসালান বা প্রথম কায়খসরুর রাজত্বকাল।

১১৯৬-১২০৪ রোকনুদ্দিন সুলেইমান শাহ বা দ্বিতীয় সুলেইমানের রাজত্বকাল।

১২০২ বাসিয়ানির সমর। জর্জিয়া রাজ্যের হাতে পরাজিত হলেন দ্বিতীয় সুলেইমান।

১২০৪-০৫ তৃতীয় কিলিজ আরসালানের রাজত্বকাল।

১২০৭ আনাতালিয়া বিজয়।

১২১১-২০ ইজ্জেদ্দিন কায়কাউস ইবনে কায়খসরু বা প্রথম কায়কাউসের রাজত্বকাল।

১২১৪ সিনোপ বিজয়।

১২২০-৩৭ আলায়েদ্দিন কেইকুবাদ বা প্রথম কায়কোবাদের রাজত্বকাল।

১২২১ আলানিয়া বিজয়।

১২২৭ সুদাক বিজয়।

১২২৮ মঙ্গোলরা পারস্যে হামলা চালালে আনাতোলিয়ায় বিপুল সংখ্যক শরণার্থীর আগমন ঘটে, এঁদের একজন ছিলেন মৌলানা জালালুদ্দিন রুমি।

১২৩০ ইয়াসসিজেমানের সমর। প্রথম কায়কোবাদের হাতে পরাজিত হলেন খোরেজমশাহিয়ার জালালুদ্দিন।

১২৩৭-৪৬ গিয়াসুদ্দিন কায়খসরু ইবনে কায়কোবাদ বা দ্বিতীয় কায়খসরুর রাজত্বকাল।

১২৩৯ বাবা ইশাকের বিদ্রোহ। তুর্কমেন ও আনাতোলিয়ায় সদ্য আসা হারজেম শরণার্থীদের দ্বারা সংঘটিত বিদ্রোহটি দমন করা হয়। কিন্তু এ সময় সুলতানশাহির ক্ষমতা হ্রাস পায়।

১২৪৩ কোসেদাগের সমর। মঙ্গোল সেনাপতি বাইজুর হাতে পরাজিত হলেন দ্বিতীয় কেয়হুসরেভ। রুমি সুলতানরা ইলখানিদের সামন্তে পরিণত হলেন।

১২৪৬-৬২ ইজ্জেদ্দিন কেয়কাউস বা দ্বিতীয় কায়কাউসের রাজত্বকাল।*
* সুলতানের মা প্রোডুলিয়া একজন বাইজেন্টাইন গ্রিক ছিলেন। খাতায়-কলমে দুই ভাইয়ের সাথে মিলে রাজ করেন। কিন্তু এ সময় সুলতানশাহির সত্যিকার শাসক ছিলেন পারস্যদেশীয় উজির মুঈনুদ্দীন সোলায়মান পরোয়ানা, যিনি আগের সুলতানের বিধবা গুরচু হাতুনকে বিয়ে করেছিলেন।

১২৪৯-৫৪, ১২৫৭-৬৬ রুকনেদ্দিন কিলিজ আরসালানের রাজত্বকাল।

১২৫৬ সুলতানহানির সমর। মঙ্গোলদের হাতে সেলজুক তুর্কিদের পরাজয়।

১২৫৮ মঙ্গোলরা রুমি সুলতানশাহিকে দুটি অংশে ভাগ করল।

১২৬৬-৮৪ গিয়াসেদ্দিন কেয়হুসরেভ বা তৃতীয় কায়খসরুর রাজত্বকাল।*
* ১২৬৫ সালে যখন রুমের সুলতান হিসেবে কেয়হুসরেভের নাম ঘোষণা করা হয়, তখন তাঁর বয়স ছিল ২/৬ বছর!

১২৭৭ আনাতোলিয়ার একাংশে হামলা চালানো মামলুক সুলতান বাইবার্সের সাথে জোট বাঁধলেন জনৈক আধা-স্বাধীন প্রশাসক কারামানোগলু মেহমেত বে। কোনিয়া জয় করলেন। ক্ষমতায় বসালেন পুতুল শাসক জিমরিকে। কিন্তু ইলখানিরা হস্তক্ষেপ করে। কেয়হুসরেভকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করে। উল্লেখ্য, কোনিয়ায় থাকাকালে মেহমেত বে তুর্কিকে নিজ রাজ্যের দরবারি ভাষা হিসেবে ঘোষণা করেছিলেন।

১২৮৪-৯৭, ১৩০৩-০৮ গিয়াসেদ্দিন মেসুদ ইবনে কায়কাউস বা দ্বিতীয় মেসুদের রাজত্বকাল।*
* শেষ সেলজুক সুলতান। মঙ্গোল ইলখানাতের মাহমুদ গাজানের একজন সামন্ত ছিলেন। নামকাওয়াস্তে শাসক, কোন বাস্তব কর্তৃত্ব ছিল না।

১২৮৯ জেরমিয়ানি গোত্রকে পরাস্ত করলো সেলজুক-ইলখানিদের একটি জোট।

১২৯৮-১৩০২ আলাদ্দিন কায়কোবাদ বিন ফারামুরজ বা তৃতীয় কায়কোবাদের রাজত্বকাল।

১৩২৮ কারামানিদের হাতে রুমি সুলতানশাহির পতন ঘটে।

তথ্যসূত্র

Asbridge, Thomas. 2010. The Crusades: The Authoritative History of the War for the Holy Land. Ecco.

Maalouf, Amin. 2012. The Crusades through Arab Eyes. Translated by Jon Rothschild. e book edition. Saqi essentials.

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *