
কিউবা
Featured Image: Wikimedia Commons.

পূর্বসাল
৩০০০ কিউবার আদিম অধিবাসীরা এ সময়ই কখনো দ্বীপটিতে আসেন।
সাল
১৪৯২ জানুয়ারি পশ্চিমে ক্যাথে অভিমুখে ক্রিস্টোফার কলম্বাসের পাল তোলার প্রস্তাব সমর্থন করলেন স্পেনের ক্যাথলিক রাজা ফার্দিনান্দ ও রানী ইসাবেলা।
আগস্ট ৩ স্পেন ছেড়ে গেলেন কলম্বাস।
অক্টোবর ১২ ওয়াটলিং দ্বীপ কলম্বাসের নজরে এল।
অক্টোবর ২৭-২৭ নভেম্বর কিউবার উত্তর উপকূল কলম্বাসের নজরে এল। তিনি পুবদিকে বারিয়া উপসাগরে গেলেন। তারপর বারাকোয়ায়।
১৪৯৪ এপ্রিল ৩০-১৮ মে কলম্বাসের দ্বিতীয় সমুদ্রযাত্রা। কিউবার দক্ষিণ উপকূলে অভিযান চালালেন তিনি। অবতরণ করলেন কাবো ক্রুজে।
১৫০৩ স্পেনের রাজতন্ত্রের কাছ থেকে দেশটির উপনিবেশিক বাণিজ্যের ওপর একচেটিয়া অধিকার পেল সেভিল।
১৫০৮ প্রথমবারের মতো কিউবা প্রদক্ষিণ করলেন সেবাস্তিয়ান দে ওকাম্পো।
১৫১১ বারাকোয়ায় দিয়েগো ভেলাজকেজ কর্তৃক প্রতিষ্ঠিত হল কিউবার প্রথম ভিলা (বসতি)। সান্তো দমিনগোতে বসল আমেরিকা মহাদেশে স্পেনের প্রথম অডিয়েন্সিয়া (আদালত)। কিউবা যার এখতিয়ারভুক্ত ছিল।
১৫১৩ মানজানিলোর নিকটে প্রতিষ্ঠিত হল কিউবার দ্বিতীয় ভিলা: সান সালভাদর।
১৫১৪ তিনটা নতুন ভিলা তৈরি করা হল: ত্রিনিদাদ, স্যালিনাস (সান্তি স্পিরিটাস) এবং পুয়ের্তো প্রিন্সিপে।
১৫১৫ প্রতিষ্ঠা করা হল সান্তিয়াগো দে কিউবা। সান সালভাদরকে বায়ামোতে স্থানান্তরিত করা হল।
১৫১৬ উপনিবেশটির রাজধানীতে পরিণত হল সান্তিয়াগো দে কিউবা।
১৫১৮ বারাকোয়াতে প্রতিষ্ঠা করা হল উপনিবেশটির এপিস্কোপাল সী।
১৫১৯ বাতানাবোতে (দক্ষিণ উপকূল) প্রতিষ্ঠা করা হল সান ক্রিস্তোবাল। তারপর তা উত্তর উপকূলে স্থানান্তরিত করা হল। নতুন নাম সান ক্রিস্তোবাল দে লা হাবানা (হাভানা)।
১৫২৩ কিউবার প্রথম আফ্রিকান দাসদের চালানটিকে স্পেন থেকে আমদানি করলেন দিয়েগো ভেলাজকেজ।
১৫২৪ প্রতিষ্ঠা করা হল স্পেনের ইন্ডিজ কাউন্সিল।
১৫৩৭ কিউবার প্রথম পূর্ণ উপনিবেশিক গভর্নর হিসেবে নিয়োগ পেলেন হার্নান্দো দে সোতো।
১৫৩৮ আনুষ্ঠানিকভাবে কিউবার উপনিবেশিক রাজধানী হয়ে উঠল হাভানা।
১৫৪২ নভেম্বর ২০ আদিবাসীদের গোলামি নিয়ন্ত্রণ করতে স্পেনের নয়া ইন্ডিজ আইন।
১৫৫৪-৫৫ সান্তিয়াগো, পুয়ের্তো প্রিন্সিপ ও হাভানায় একটি ধ্বংসলীলা চালালেন জলদস্যু জ্যাক দে সোরেস।
১৫৬২ হাভানা থেকে স্পেন পর্যন্ত দ্বিবার্ষিক রূপা বহনকারী নৌবহর ক্যারেরা দে লাস ইন্ডিয়াসয়ের যাত্রা শুরু।
১৫৯৫ হাভানার নিকট স্থাপিত হল কিউবার প্রথম বৃহৎ চিনিকল।
১৬০৭ কিউবাকে দুটি প্রশাসনিক বিভাগে (পূর্ব ও পশ্চিম) ভাগ করা হল।
১৬০৮ কিউবার প্রথম নথিবদ্ধ কবিতাটি (এস্পেজো দে লা প্যাসিয়েন্সিয়া) লিখলেন সিলভেস্ত্রে দে বালবোয়া।
১৬৬২ ইংরেজ সেনাদলের হাতে পড়ল ও ধ্বংসযজ্ঞের শিকার হল সান্তিয়াগো দে কিউবা।
১৬৬৮ পুয়ের্তো প্রিন্সিপে ধ্বংসলীলা চালালেন জলদস্যু হেনরি মর্গান।
১৭১৫ ইন্ডিজের বাণিজ্যে প্রবেশ করার অনুমতি পেল কাদিজ।
১৭১৭ আগস্ট ১৭ তামাক চাষে স্পেনের একচেটিয়া অধিকার কৃষক বিদ্রোহ উসকে দিল, যা ১৭২৩ সাল পর্যন্ত চলবে।
১৭২৮ রাজকীয় ডিক্রির মাধ্যমে প্রতিষ্ঠিত হল হাভানা বিশ্ববিদ্যালয়।
১৭৪৮ কিউবায় শুরু হল কফি চাষ।
১৭৬২ জুন ৬ হাভানার পুবদিকে অবতরণ করল একটি ব্রিটিশ বাহিনী।
আগস্ট ১৩ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করলেন স্পেনীয় গভর্নর। কিউবার পশ্চিমাঞ্চলে ১১ মাস ধরে চলা ব্রিটিশ দখলদারিত্বের সূচনা হল।
১৭৬৩ ফেব্রুয়ারি ১০ প্যারিস চুক্তি। গ্রেট ব্রিটেন ও স্পেন কিউবার সাথে ফ্লোরিডা বিনিময় করতে রাজি হল। হাভানা থেকে সেনা প্রত্যাহার করল ব্রিটেন।
১৭৬৫ হাভানা ও স্পেনের মধ্যে একচেটিয়া নৌবহর ব্যবস্থার অবসান।
১৭৭৩ প্রতিষ্ঠা করা হল কলেজিও দে সান কার্লোস।
১৭৯০ প্রতিষ্ঠা করা হল কিউবার প্রথম পত্রিকা পাপেল পিরিয়ডিকো।
১৭৯১ হাইতির সান্তো দমিনগোতে দাস বিদ্রোহ। ৩০,০০০ ফরাসি বসতিস্থাপক কিউবায় প্রবেশ করলেন। সেভিল ও কাদিজের একচেটিয়া বাণিজ্য অধিকারের অবসান।
১৭৯২ গঠন করা হল “আলোকিত” সোসিয়েদাদ ইকোনোমিকা দে অ্যামিগোস দেল পাইস (দেশবন্ধুদের অর্থনৈতিক সমিতি)। লাস কাসাসের গভর্নর কর্তৃক প্রতিষ্ঠিত হল জান্তা দে ফোমেন্টো (উন্নয়ন কমিশন)।
১৭৯৫ জুন ফরাসি বিপ্লবের অনুপ্রেরণায় কিউবার প্রথম বিদ্রোহ। নিকোলাস মোরালেসের নেতৃত্বে। বায়ামোর নিকট সংঘটিত হয়।
১৭৯৮ হাভানা ও সান্তিয়াগোতে কিউবার প্রথম ফরাসি ফ্রিম্যাসনারি লজগুলো প্রতিষ্ঠিত হল।
১৭৯৯ অডিয়েন্সিয়াকে সান্তো দমিনগো থেকে সান্তিয়াগো দে কিউবায় স্থানান্তরিত করা হল।
১৮০০ অডিয়েন্সিয়াকে পুয়ের্তো প্রিন্সিপে সরিয়ে আনা হল।
ডিসেম্বর ১৯ কিউবা সফর শুরু করলেন আলেক্সান্দার ভন হামবোল্ট।
১৮০৪ জানুয়ারি ৭ হামবোল্টের দ্বিতীয় সফর।
ডিসেম্বর হাভানায় প্রতিষ্ঠিত হল কিউবার প্রথম মেসোনিক লজ।
১৮০৭ মার্চ ব্রিটেন ও যুক্তরাষ্ট্র দাস বাণিজ্য বিলুপ্ত করল ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
১৮০৮ কিউবা কেনার ধারণাটি প্রথমবারের মতো পেশ করলেন টমাস জেফারসন।
১৮১০ নভেম্বর জোয়াকিন ইনফান্তের নেতৃত্বে একটি বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্র। ষড়যন্ত্রীদের গ্রেপ্তার করা হল ও মৃত্যুদণ্ড কার্যকর করা হল। কিউবাকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার প্রস্তাব দিল হাভানার কাউন্সিল।
১৮১১ স্পেনের সাম্রাজ্যের মধ্যে কিউবার স্বায়ত্তশাসনের প্রস্তাব কোর্তেজের কাছে উত্থাপন করলেন হোসে আগুস্তিন কাবালেরো।
১৮১২ এপ্রিল ৯ ষড়যন্ত্রের অভিযোগে হোসে আন্তোনিও আপোন্তেকে মৃত্যুদণ্ড দেয়া হল এবং আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
১৮১৪ স্পেনে সপ্তম ফারনান্দোর অধীনে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র পুনর্বহাল।
১৮১৭ তামাক উৎপাদনে রাজকীয় একচেটিয়া অধিকার বিলুপ্ত করা হল।
সেপ্টেম্বর ২৩ ইঙ্গ-স্পেনীয় চুক্তি। এ চুক্তি অনুযায়ী, ১৮২০ সালের মধ্যে দাস বাণিজ্য বিলুপ্ত করতে বাধ্য স্পেন।
১৮১৯ কিউবার প্রথম স্টিমশিপ পাল তুলল।
১৮২০ মে ৩০ আনুষ্ঠানিকভাবে দাস বাণিজ্য (কিন্তু দাসত্ব নয়) বিলুপ্ত করল স্পেন।
১৮২১-২৪ স্বাধীনতাপন্থী ষড়যন্ত্র সোলেস ই রায়োস দে বলিভার।
১৮২২ হাভানা থেকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হওয়ার একটি দ্বিতীয় প্রস্তাব পাঠানো হল।
১৮২৩ মে ২ গভর্নর হলেন ফ্রান্সিসকো ভাইভস, দশকব্যাপী দমনপীড়ন শুরু।
ডিসেম্বর ২ “মনরো ডকট্রিন” ঘোষণা করলেন জেমস মনরো।
১৮২৪ আগস্ট ১৪ সোলেস ই রায়োস ষড়যন্ত্রের অবসান; ৬০০ গ্রেপ্তার।
১৮২৫-৩০ স্বাধীনতাপন্থী ষড়যন্ত্র আগুইলা নেগ্রা।
১৮২৭ গঠিত হল কিউবার তৃতীয় প্রশাসনিক বিভাগ (কেন্দ্রীয়)।
১৮৩২ রয়্যাল ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে কিউবায় ব্যাংকিং ব্যবস্থার সূচনা।
১৮৩৫ জুন ২৮ স্পেন আবারও ব্রিটেনের কাছে এই মর্মে ওয়াদা করল, তার সাম্রাজ্যে দাস বাণিজ্য বিলুপ্ত করা হবে।
১৮৩৭ হাভানার নিকট লাতিন আমেরিকার প্রথম রেলপথের নির্মাণকাজ সম্পন্ন হল।
১৮৩৮ হাভানায় একটি অডিয়েন্সিয়া (আদালত) প্রতিষ্ঠা করা হল।
১৮৪১ এক আদমশুমারিতে বেরিয়ে এল, কিউবার জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠই অশ্বেতাঙ্গ।
১৮৪২ গ্রেপ্তার ও বহিষ্কৃত হলেন দাসপ্রথাবিরোধী ব্রিটিশ কনসাল ডেভিড টার্নবুল।
১৮৪৪ জানুয়ারি কথিত লা এসকালেরা ষড়যন্ত্রের অভিযোগে নির্মম দমনপীড়ন শুরু।
এপ্রিল প্রতিষ্ঠা করা হল কিউবার সবচে মর্যাদাপূর্ণ পত্রিকা ডায়ারিও দে লা মারিনা।
১৮৪৫ মার্চ ২ সব উপনিবেশে দাস বাণিজ্য বিলুপ্ত করলেন স্পেনীয় কোর্তেজ।
১৮৪৭ গঠিত হল যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের সংগঠন ক্লাব দে লা আবানা।
১৮৪৮ যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের প্রথম বিদ্রোহের পরিকল্পনা করেন নার্সিজো লোপেজ।
মে ২৫ কিউবা কিনে নেয়ার জন্য স্পেনকে ১০ কোটি ডলার প্রস্তাব দিল পোল্ক প্রশাসন।
১৮৫০ মে ১৯ যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের ৬০০ জন বিদ্রোহী নিয়ে কার্দেনাসের কাছে অবতরণ করলেন নার্সিজো লোপেজ। সেখানে ভবিষ্যৎ কিউবার জাতীয় পতাকা উত্তোলিত হল।
১৮৫১ আগস্ট ১২ যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত হবার পক্ষের ৪৮০ জন বিদ্রোহী নিয়ে বাহিয়া হোন্ডা (পিনার) অঞ্চলে অবতরণ করলেন নার্সিজো লোপেজ।
সেপ্টেম্বর ১ হাভানায় নার্সিজো লোপেজের মৃত্যুদণ্ড কার্যকর করা হল।
১৮৫৩ কেন্দ্রীয় প্রশাসনিক বিভাগ বিলুপ্ত করা হল। ১৮২৭-পূর্ব দুই-বিভাগীয় প্রশাসনিক কাঠামোতে ফিরে গেল কিউবা।
জানুয়ারি ২৮ হোসে মার্তির জন্ম।
১৮৫৪ অক্টোবর ১৮ ওস্টেন্ড ইশতেহার।*
* স্পেনের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কিউবা অধিগ্রহণের পক্ষে। ইউরোপে নিযুক্ত ৩ মার্কিন রাষ্ট্রদূত কর্তৃক ফ্রান্সে স্বাক্ষরিত হল। কিউবা কেনার জন্য স্পেনকে দ্বিতীয়বার প্রস্তাব দেয় পিয়ার্স প্রশাসন।
১৮৫৭ কিউবা কেনার জন্য স্পেনকে তৃতীয়বার প্রস্তাব দিল বুকানান প্রশাসন।
১৮৬১ মে হাভানায় প্রতিষ্ঠিত হল দি অ্যাকাডেমি অফ সায়েন্সেস।
১৮৬২ কিউবায় এলেন যুক্তরাষ্ট্রের প্রথম অক্যাথলিক খ্রিস্টান মিশনারি। যিনি একজন কোয়াকার। দাস বাণিজ্য বিলুপ্তির আইন কার্যকর করল স্পেন।
***
১৮৬৮ গ্রিটো দে ইয়ারা। কিউবার স্বাধীনতাসংগ্রাম শুরু হল।
১৮৭৯ গেরা চিকিতা। কিউবার স্বাধীনতাসংগ্রামের দ্বিতীয় পর্ব শুরু হল।
১৮৮৬ দাসপ্রথার বিলোপসাধন।
১৮৯১ হোসে মার্তি, আওয়ার আমেরিকা।
১৮৯৫ কিউবার স্বাধীনতাযুদ্ধের এক নতুন পর্বের সূত্রপাত হল।
১৮৯৮-১৯০২ কিউবায় মার্কিন দখলদারিত্ব।
১৯০১ কিউবার সংবিধান প্লাট সংশোধনী অন্তর্ভুক্ত করা হল।
১৯০২ কিউবা থেকে মার্কিনীদের সেনা প্রত্যাহার। প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত। প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন টমাস এস্ত্রাদা পালমা।
১৯০৩ গুয়ানতানামো বেতে একটি মার্কিন নৌ ঘাঁটি বসানো হল।
১৯১২ আফ্রো-কিউবানরা নিধনযজ্ঞের শিকার হলেন।
১৯২৫ কিউবার প্রেসিডেন্ট হলেন জেরার্দো মাচাতো।
১৯৪০ কিউবার প্রেসিডেন্ট হলেন ফুলজেনসিও বাতিস্তা।
১৯৫২ ফুলজেনসিও বাতিস্তার ক্যুদেতা।
১৯৫৩ সান্তিয়াগো দে কিউবার মনকাডা ব্যারাকে আক্রমণ চালালেন ফিদেল ক্যাস্ট্রো। জুলাই ২৬ আন্দোলন।
১৯৫৬ দক্ষিণপূর্ব কিউবার সিয়েরা মায়েস্ত্রায় গেরিলা কার্যক্রম শুরু।
১৯৫৮ মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে রওনা দিল গ্র্যানমা।
১৯৫৯ কিউবা বিপ্লব। ফুলজেনসিও বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। ফিদেল ক্যাস্ট্রো রুজের নেতৃত্বে ক্ষমতা দখল করলেন গেরিলারা। দেশটিতে ফুলজেনসিও বাতিস্তার মার্কিন-সমর্থিত একনায়কতন্ত্রের অবসান ঘটল। কিউবার প্রথম ভূমি সংস্কারের ঘোষণা দেয়া হল। প্রতিষ্ঠা করা হল কাসা দে লাস আমেরিকাস।
১৯৬০ মার্কিন ব্যবসা ও সম্পত্তি জাতীয়করণ করল কিউবা। প্রতিক্রিয়ায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। কিউবার ওপর আংশিক বাণিজ্য অবরোধ আরোপ করল।
১৯৬০-৮৩ কিউবা সরকার এসময় দুনিয়ার বিভিন্ন বিপ্লবী দলকে প্রশিক্ষণ দিচ্ছে এবং লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর মুক্তিসংগ্রামে সহায়তা করতে সেনা পাঠাচ্ছে।
১৯৬১ প্লায়া গিরোন (পিগস উপসাগর) হামলা।* হাতে নেয়া হল গণস্বাক্ষরতা কর্মসূচি। ফিদেল ক্যাস্ট্রো নিজেকে কমিউনিস্ট বলে ঘোষণা করলেন।
* মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি (সিআইএ) কিউবায় একটা ক্যুদেতা ঘটানোর চেষ্টা করল। কিন্তু ব্যর্থ হল। কিউবার সাথে সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র।
কিউবার ওপর পূর্ণ বাণিজ্য অবরোধ দিল যুক্তরাষ্ট্র।
১৯৬২ কিউবা ক্ষেপনাস্ত্র সংকট।
১৯৬৩ আলজেরিয়ায় প্রথম বিদেশি চিকিৎসক দল পাঠাল কিউবা।
১৯৬৫ গঠিত হল কিউবার কমিউনিস্ট পার্টি।
১৯৭২ কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্টেন্সে (কমিকনে) যোগ দিল কিউবা।
১৯৭৫ আয়োজিত হল কিউবার কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস। ফিদেল ক্যাস্ট্রোকে আততায়ী হামলায় হত্যা করার প্রচেষ্টা বিষয়ে তদন্ত করল মার্কিন সিনেট কমিটি। অ্যাঙ্গোলায় দক্ষিণ আফ্রিকার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত এমপিএলএকে সহায়তা করতে দেশটিতে সেনা পাঠাল কিউবা।
১৯৭৬ সংবিধানে কিউবাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র আখ্যায়িত করা হল।
১৯৭৭ সোমালিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইথিওপিয়ার পক্ষে লড়ল কিউবা।
১৯৮০ ম্যারিয়েল বোটলিফট, ফিদেল ক্যাস্ট্রো ঘোষণা দিলেন, ১ লক্ষ ২৫ হাজার কিউবান চাইলে বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে চলে যেতে পারবেন। এসময় বহু কিউবান ফ্লোরিডা প্রণালী পাড়ি দেন। এই বিপজ্জনক অভিযাত্রায় অনেকে পানিতে তলিয়ে যান।
১৯৯১ সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি। কিউবায় খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিল। “শান্তিকালীন সময়ের বিশেষ পর্ব” ঘোষণা করা হল।
১৯৯২ সংবিধান সংশোধন করে জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ব্যবস্থা রাখা হল। কিউবাকে একটি দুনিয়াবি রাষ্ট্র ঘোষণা করা হল। টরিসেলি বিল মার্কিন অবরোধ আরো জোরদার করল।
যুক্তরাষ্ট্রে কিউবা গণতন্ত্র আইন প্রণয়ন করা হল। ফলে, যেসব বিদেশি ব্যবসা কোন মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণে আছে, তাদের জন্য কিউবার সাথে বাণিজ্য নিষিদ্ধ হয়ে গেল। এই আইন কিউবান আমেরিকানদের বছরে একবার আত্মীয়স্বজনের সাথে দেখা করতে কিউবা যাওয়ার অনুমতি দিল।
১৯৯৩ কিউবায় ডলারকে আইনী বৈধতা দেয়া হল।
১৯৯৬ রাউল ক্যাস্ট্রোর বক্তৃতায় অর্থনৈতিক সংস্কারের আভাস মিলল। হেমস-বার্টন অ্যাক্ট মার্কিন অবরোধ আরো জোরদার করল।
১৯৯৮ লাতিন আমেরিকান মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করল কিউবা। পোপ দ্বিতীয় জন পল কিউবা সফর করলেন। ভেনেজুয়ালায় নির্বাচিত হলেন উগো শ্যাভেজ।
১৯৯৯-২০০০ যুক্তরাষ্ট্রের একটা মাছ ধরার জাহাজ এলিয়ান গনজালেজকে জাহাজডুবির হাতে থেকে উদ্ধার করল, যাতে তার মায়ের মৃত্যু ঘটে। মা আর ছেলে একসাথে কিউবা ছেড়ে পালাচ্ছিলেন। সাত মাসের আইনী লড়াই শেষে যুক্তরাষ্ট্র বাচ্চা ছেলেটিকে তার বাবার সাথে বাস করতে কিউবায় ফেরত পাঠাল।
২০০৩ কিউবায় ৭৫ জন ভিন্নমতাবলম্বীকে গ্রেপ্তার করা হল।
২০০৪ কিউবা আর ভেনেজুয়ালার মধ্যে পেট্রোলিয়ামের বিনিময়ে চিকিৎসক কর্মসূচি চালু হল।
২০০৬ কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়ালেন ফিদেল ক্যাস্ট্রো।
২০০৭ আনু মুহাম্মদ, বিপ্লবের স্বপ্নভূমি কিউবা: বিশ্বায়িত পুঁজিবাদে ল্যাটিন আমেরিকা।
২০০৮ কিউবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রাউল ক্যাস্ট্রো।
২০০৯ কিউবার কর্তৃপক্ষ ইউএসএইডের কন্ট্রাক্টর অ্যালান গ্রসকে গ্রেপ্তার করল।
২০১০ স্পেন ও ক্যাথলিক গির্জার মধ্যস্ততায় মুক্তি পেলেন ২০০৩ সালে গ্রেপ্তার হওয়া ভিন্নমতাবলম্বীরা।
২০১১ রাউল ক্যাস্ট্রো কিউবার কমিউনিস্ট পার্টির ষষ্ঠ কংগ্রেসে পার্টির ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হলেন। লিনিয়ামিয়েন্তোস: কিউবার অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের দিকনির্দেশনা অনুমোদন পেল। নতুন আবাসন আইনে কিউবানদের রিয়েল এস্টেট কেনাবেচা করার অনুমতি দেয়া হল।
২০১৩ নতুন অভিবাসন আইনে কিউবানদের এক্সিট ভিসা ছাড়া বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হল।
২০১৪ জুলাই কিউবা সফর করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
২০১৫ জানুয়ারি হাভানায় কিউবা আর যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিন ব্যাপী এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হল। ওয়াশিংটন ডি.সি.’তে পুনরায় বৈঠকের অঙ্গীকার ব্যক্ত হল। প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি মার্কিন কংগ্রেস বাইপাস করতে নিজের নির্বাহী ক্ষমতা ব্যবহার করার ও কিউবার ওপর জারি থাকা মার্কিন অবরোধ তুলে নেয়ার আহবান জানালেন।
ফেব্রুয়ারি কিউবান ও মার্কিন কূটনীতিকরা জানালেন, দুই দেশের সম্পর্ক পুরোপুরি পুনর্বহাল করার ব্যাপারে ওয়াশিংটন ডি.সি.’তে আলোচনায় অগ্রগতি হয়েছে।
মে যুক্তরাষ্ট্রের সাথে ব্যাংকিং সম্পর্ক পুনর্বহাল করল কিউবা। দেশটির নাম সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকা থেকে সরিয়ে দেয়া হল।
জুলাই কিউবা আর যুক্তরাষ্ট্র একে অন্যের দেশে দূতাবাস খুলল, এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স বিনিময় করল।
২০১৬ জানুয়ারি কিউবার ওপর থাকা বাণিজ্য অবরোধ শিথিল করল যুক্তরাষ্ট্র।
মার্চ ইওরোপীয় ইউনিয়ন (ইউ) ও কিউবা সম্পর্ক স্বাভাবিকীকৃত করতে রাজি হল। ৮৮ বছরের মধ্যে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিউবা সফর করলেন যুক্তরাষ্ট্রের বারাক ওবামা।
মে অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ক্ষুদ্র ও মাঝারি আকৃতির ব্যক্তিমালিকানাধীন ব্যবসাকে বৈধতা দিল কিউবা।
নভেম্বর ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যু। নয় দিনের জাতীয় শোক ঘোষণা করা হল।
২০১৮ এপ্রিল কিউবার প্রেসিডেন্ট হলেন মিগুয়েল দিয়াজ-কানেল।
২০২১ কিউবার কমিউনিস্ট পার্টির নেতা রাউল ক্যাস্ট্রোর পদত্যাগ। খাদ্য ও অষুধের দাবিতে পার্টিবিরোধী আন্দোলন। বিরোধীরা সংকটের জন্য মুক্তবাজার ও গণতন্ত্রের অভাবকে দায়ী করলেন, সমর্থকরা দায়ী করলেন মার্কিন অবরোধকে।*
* জাতিসংঘের সাধারণ পরিষদ তার বার্ষিক প্রস্তাবে ২৯তম বারের মত কিউবায় মার্কিন অবরোধের অবসান ঘটানোর পক্ষে ভোট দিল। ইউক্রেন, কলম্বিয়া, আর ব্রাজিল ভোটদানে বিরত থাকে। মাত্র দুটি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, তারা হল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল।
অ্যান্টনি কাপচিয়া, আ শর্ট হিস্ট্রি অফ রেভল্যুশনারি কিউবা।
২০২৩ কিউবার জাতীয় সংসদের সদস্য হলেন এলিয়ান গনজালেস।
২০২৪ ফেব্রুয়ারি ২ চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ফার্স্ট সেক্রেটারি মিগেল দিয়াজ-কানেল অর্থমন্ত্রী ও একইসাথে উপপ্রধানমন্ত্রী আলেহান্দ্রো গিল ফার্নান্দেজকে বরখাস্ত করেন। পরবর্তীতে দিয়াজ-কানেল গিলের বিরুদ্ধে অনির্দিষ্ট অভিযোগে একটি ফৌজদারি তদন্তের ঘোষণা দেন দিয়েজ-কানেল।
১৪ জাতিসংঘে তাদের প্রতিনিধিদের মাধ্যমে চিঠি বিনিময়ের পর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল কিউবা ও দক্ষিণ কোরিয়া।
মার্চ ১৭ ২০২৪ সালের কিউবান বিক্ষোভ। খাদ্য সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও রাজনৈতিক দমনপীড়নের বিরুদ্ধে কয়েকটি শহরে প্রতিবাদ জানালেন শত শত বিক্ষোভকারী।
মে ১৫ যুক্তরাষ্ট্র সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ণ সহযোগিতার ক্ষেত্রে কম সহযোগী দেশগুলোর তালিকা থেকে কিউবাকে বাদ দেয়।
অক্টোবর ১৮ ২০২৪ সালের কিউবা ব্ল্যাকআউট। আন্তোনিও গুইতেরাস তাপবিদ্যুৎ কেন্দ্র ভেঙে পড়ার পর পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে গেল। যা ১ কোটিরও বেশি নাগরিককে ক্ষতিগ্রস্ত করল।
২০ হারিকেন অস্কার বারাকোয়ার কাছে আঘাত হানে, এতে অন্তত ৭ জন নিহত হন।
নভেম্বর ৬ আর্তেমিসা প্রদেশের প্লায়া মাজানার কাছে আঘাত হানল হারিকেন রাফায়েল, সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট।
১০ বার্তোলোমে মাসোর কাছে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যা দেশের পূর্বাঞ্চল জুড়ে কম্পন সৃষ্টি করে।
ডিসেম্বর ৪ ২০২৪ সালের কিউবা ব্ল্যাকআউট। আন্তোনিও গুইতেরাস তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও ভেঙে পড়ার পর পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে গেল। যা ১ কোটিরও বেশি নাগরিককে ক্ষতিগ্রস্ত করল।
৩০ ৩০ বছরের কারাদণ্ড ভোগের পর মুক্তি পেলেন ১৯৯৭ সালের কিউবা হোটেল বোমা হামলায় জড়িত থাকার দায়ে দণ্ডিত এল সালভাদরের নাগরিক রাউল এর্নেস্তো ক্রুজ।
২০২৫ জানুয়ারি ৭ হোলগুইন প্রদেশের মেলোনেসে একটি গোলাবারুদ গুদামে বিস্ফোরণে ১৩ জন সৈন্য নিহত।
১৭ প্রথমবারের মতো কিউবায় দূতাবাস খুলল দক্ষিণ কোরিয়া।
ফেব্রুয়ারি ৪ আটককৃত অভিবাসীদের গুয়ান্তানামো বেতে অবস্থিত তাদের নৌঘাঁটিতে স্থানান্তরিত করতে শুরু করল যুক্তরাষ্ট্র।
মার্চ ১৪ হাভানার বাইরে দিয়েজমেরো বৈদ্যুতিক উপকেন্দ্রে একটি সিস্টেম ত্রুটির কারণে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট।
এপ্রিল ২৯ ভিন্নমতাবলম্বী হোসে দানিয়েল ফেরের এবং ফেলিক্স নাভারো রদ্রিগেজ, যারা জানুয়ারিতে কিউবান সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন, প্যারোল বাতিল হওয়ার পর তাঁদের পুনরায় গ্রেপ্তার করা হল।
জুন ৪ কিউবার নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করে একটি ঘোষণা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জুলাই ১১ মানবাধিকার লঙ্ঘণে জড়িত থাকার অভিযোগে ফার্স্ট সেক্রেটারি মিগেল দিয়াজ-কানেল, প্রতিরক্ষামন্ত্রী আলভারো লোপেজ মিয়েরা ও স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলভারেজ কাসাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র।
১৫ দেশে ভিক্ষুকদের উপস্থিতি নিয়ে তাঁর মন্তব্যের তীব্র সমালোচনার মুখে ইস্তফা দিলেন শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী মার্তা এলেনা ফেইতো কাবরেরা।
সেপ্টেম্বর ১০ একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
অক্টোবর ১৩ যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে মুক্তি পেয়ে ফ্লোরিডায় নির্বাসনে যান ভিন্নমতাবলম্বী হোসে দানিয়েল ফেরের।
ডিসেম্বর ৩ একটি ট্রান্সমিশন লাইনে ত্রুটির কারণে পশ্চিম কিউবায় বিদ্যুৎ বিভ্রাট, যার মধ্যে হাভানাও রয়েছে।
৮ গুপ্তচরবৃত্তির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো গিল ফার্নান্দেজ।
২০২৬ জানুয়ারি ৩ ২০২৬ সালের কিউবান সংকট। ভেনেজুয়েলায় হস্তক্ষেপের পর কিউবায় পাঠানো তেলের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। একটি সংকটের সূচনা।
৪ কিউবা সরকার নিশ্চিত করল, আগের দিন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় তাদের নিরাপত্তা বাহিনীর ৩২ জন সদস্য নিহত হয়েছেন। ৫ জানুয়ারি থেকে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হল।
২৭ কিউবায় তেল পাঠানো স্থগিত করল মেক্সিকো।
২৯ কিউবায় তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর শুল্ক আরোপের জন্য একটি নির্বাহী আদেশ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফেব্রুয়ারি ৩ মাতানজাস প্রদেশের একটি আবহাওয়া কেন্দ্রে কিউবায় রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা ০° সেলসিয়াস পরিমাপ করা হল।
৮ কিউবান নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করল নিকারাগুয়া।
৯ দ্বীপরাষ্ট্রটির চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে কিউবায় তাদের ফ্লাইট স্থগিত করল এয়ার কানাডা।
১১ দ্বীপরাষ্ট্রটির চলমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে কিউবায় তাদের ফ্লাইট স্থগিত করল রুশ এয়ারলাইন রসসিয়া ও নর্ডউইন্ড। বাণিজ্যিক বিমান চলাচলের জ্বালানি সংকটের কারণে কানাডিয়ান এয়ারলাইন এয়ার ট্রানজাট ও ওয়েস্টজেট কিউবায় তাদের সব ফ্লাইট স্থগিত করল। যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্ক এড়াতে কিউবায় সব জ্বালানি সরবরাহ স্থগিত করেছে বলে নিশ্চিত করল মেক্সিকো, তবে একইসাথে মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখার ওয়াদা করল।
১৩ হাভানার নিকো লোপেজ শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা।
১৪ ২০২৬ সালের হাবানোস সিগার উৎসবের আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিলেন আয়োজকরা।
তথ্যসূত্র
রাফিন, ইরফানুর রহমান। ২০২২। সময়রেখা: মহাবিশ্বের উৎপত্তি থেকে করোনাসংকট পর্যন্ত সংক্ষিপ্ত ঘটনাপঞ্জি। দিব্যপ্রকাশ।
BBC. 2018. “Cuba profile – Timeline.” BBC, May 1.
https://www.bbc.com/news/world-latin-america-19576144
Chomsky, Aviva. 2015. A History of the Cuban Revolution. 2nd ed. Willey Blackwell.
Crooker, Richard A., and Pavlovic, Zoran. 2010. Cuba. 2nd ed. Chelsea House.
Kapcia, Antoni. 2022. Historical Dictionary of Cuba. 3rd ed. Rowman & Littlefield.
Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



