কমোরোস

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৮৮৬ কমোরোস একটি ফরাসি আশ্রিত রাজ্যে পরিণত হল।

১৯১২ কমোরোস আনুষ্ঠানিকভাবে একটা ফরাসি উপনিবেশে পরিণত হল, যা মাদাগাস্কার থেকে তদারকি করা হত।

১৯৪৭ কমোরোস একটি ফরাসি সমুদ্রপার অঞ্চলে পরিণত হল।

১৯৬১ কমোরোসকে স্বায়ত্তশাসন প্রদান করা হল।

১৯৭৪ কমোরোস দ্বীপপুঞ্জ গঠন করা চারটি মূল দ্বীপের তিনটি স্বাধীনতার পক্ষে ভোট দিল। শুধু মায়োতে ফ্রান্সের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল।

১৯৭৫ জুলাই একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করল কমোরোস। দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট হলেন আহমেদ আবদাল্লাহ।
জুলাই ১৮ আফ্রিকান ইউনিয়নে (এইউ) যোগ দিল কমোরোস।

১৯৯০ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাঈদ মোহামেদ জোহার।

১৯৯৬ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহামেদ আবদুলকরিম তকি।

১৯৯৭ আঞ্জুয়ান ও মহেলি দ্বীপ দুটি কমোরোস দ্বীপপুঞ্জের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করল।

২০০২ কমোরোস দ্বীপপুঞ্জ আনুষ্ঠানিকভাবে কমোরোস ইউনিয়নে পরিণত হল। তিনটি মূল দ্বীপ কেন্দ্রের কাছ থেকে অধিকতর স্বায়ত্তশাসন লাভ করল।

২০০৫ জানুয়ারি ৩০ বছরের মধ্যে প্রথমবারের মত কোন কমোরান নেতা ফ্রান্স সফর করলেন।

২০০৭-০৮ আফ্রিকান ইউনিয়নের (এইউ) সেনাদল আনজুয়ান বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ দমন করল।

২০০৯ মার্চ মায়োতে দ্বীপ ফ্রান্সের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যাওয়ার পক্ষে ভোট দিল। দ্বীপটির ওপর দাবি রাখা কমোরোস সরকার গণভোটটি বাতিল ঘোষণা করল।

২০১০ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইকিলিলু ধোইনিন।

২০১৩ নভেম্বর টমসন রয়টার্স ফাউন্ডেশনের ৩৩৬ জন জেন্ডার বিশেষজ্ঞের চালানো এক জরিপে ২১টি আরব লীগ রাষ্ট্রে নারী অধিকারে শীর্ষ স্থান অধিকার করল কমোরোস।

২০১৫ মে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আজালি আসুমানি।

তথ্যসূত্র

African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.

BBC. 2018. “Comoros profile.” BBC, July 20.
https://www.bbc.com/news/world-africa-13231758
— 2024. “Comoros country profile.” BBC, January 19.
https://www.bbc.com/news/world-africa-13229685

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *