
মিনোয়ান সভ্যতা
Featured Image: Wikimedia Commons.

World History Encyclopedia.
পূর্বসাল
৩১০০-১১০০/২০০০-১৪৫০ মিনোয়ান সভ্যতা।
৩০০০ ক্রিটে পাথরের সমাধি।
২০০০ ক্রিটে মিনোয়ান সভ্যতায় প্রবর্তিত হল কুমোরের চাকা।
২০০০-১৭০০ ফাইস্টোসের প্রথম মিনোয়ান প্রাসাদ।
২০০০-১৬৫০ ব্যবহৃত হতে শুরু করলো ক্রিটান হায়ারোগ্লিফিক লিপি।
২০০০-১৪০০ ফাইস্টোস এ সময় সাংস্কৃতিক সমৃদ্ধির চূড়ায় আছে।
১৯০০ নসোসের প্রথম মিনোয়ান প্রাসাদ।
১৯০০-১৬৭৫ মালিয়ার প্রথম মিনোয়ান প্রাসাদ।
১৯০০-১৫০০ মিনোয়ান শিল্পকর্মে মৃৎপাত্র, ফলক ও বস্ত্রের মধ্যে স্ফিংসের চিত্র আঁকা হচ্ছে।
১৮৫০-১৪৫০ ব্যবহৃত হচ্ছে মিনোয়ান সভ্যতার লিনিয়ার এ লিপি।
১৭০০ ক্রিটে নসোসের দ্বিতীয় প্রাসাদ।
১৭০০-১৪০০ মিনোয়ান ক্রিট দ্বারা ক্রমবর্ধমানভাবে প্রভাবিত হচ্ছে সাইক্লেডসের সংস্কৃতি।
১৬৭৫-১৪৫০ মালিয়ায় দ্বিতীয় মিনোয়ান প্রাসাদ।
১৬৫০-১৫৫০ থেরা অগ্ন্যুৎপাত থেকে রক্ষা পেল নসোস।
১৬০০ তৈরি করা হলো ফাইস্টোস ডিস্ক। এ সময় রোডসের সাথে মিনোয়ান ক্রিটের উল্লেখযোগ্য যোগাযোগ ছিল।
১৫০০-১৪৫০ মিনোয়ান উৎসের ‘হারভেস্টার ভেস’ একজন সিস্ট্রাম বাদকের চিত্র প্রদর্শন করে।
১৪৫০ ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে মালিয়ায় মিনোয়ান যুগের অবসান। ধবংস হয়ে গেল জাকরোসের মিনোয়ান প্রাসাদ।
তথ্যসূত্র
World History Encyclopedia.
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি



