সংযুক্ত আরব আমিরশাহি

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

সাল

১৮২০ পারস্য উপসাগরের উপকূলের ছয়টি আরব আমিরশাহির শাসকরা জলদস্যুতা ঠেকাতে ব্রিটিশদের সাথে চুক্তি করলেন।*
* ১৯৭১ পর্যন্ত ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত ছিল।

১৮৯২ আরব আমিরশাহিগুলোর শাসকরা সিদ্ধান্তে পৌঁছালেন যে, তাঁরা অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন; আর ব্রিটেন বহির্দেশীয় সম্পর্কের দিকটা দেখবে।

১৯১০-২৮ আজমানের আমির হিসেবে শেখ হুমাইদ বিন আবদুল আজিজ আল নুয়াইমির শাসনকাল।

১৯১২-৫৮ দুবাইয়ের আমির হিসেবে শেখ সাইদ বিন মাকতুম ইবনে হাশির আল মাকতুমের শাসনকাল।

১৯১৪-২৪ শারজার আমির হিসেবে শেখ খালিদ বিন আহমাদের শাসনকাল।

১৯২২-২৬ আবু ধাবির আমির হিসেবে শেখ সুলতান বিন জায়েদ আল নাহিয়ানের শাসনকাল।

১৯২৪-৫১ শারজার আমির হিসেবে শেখ সুলতান বিন সাকর আল কাসিমির শাসনকাল।

১৯২৬-২৮ আবু ধাবির আমির হিসেবে শেখ সাকর বিন জায়েদ আল নাহিয়ানের শাসনকাল।

১৯২৮-৬৬ আবু ধাবির আমির হিসেবে শেখ শাখবুত বিন সুলতান আল নাহিয়ানের শাসনকাল।

১৯২৮-৮১ আজমানের আমির হিসেবে রশিদ বিন হুমাইদ আল নুয়াইমির শাসনকাল।

১৯৪৮ রাস আল খাইমার আমির হলেন শেখ সাকর বিন মুহাম্মদ আল কাশিমি।

১৯৫০-৫৯ সংযুক্ত আরব আমিরশাহিতে তেল সম্পদ আবিষ্কৃত হল।

১৯৫১-৬৫ শারজার আমির হিসেবে শেখ সাকর বিন সুলতান আল কাসিমির শাসনকাল।

১৯৫২ সাতটি আরব আমিরশাহি একটি বিচারিক সভা গঠন করল।

১৯৫৮-৯০ দুবাইয়ের আমির হিসেবে শেখ রশিদ বিন সাইদ বিন আল মাকতুমের শাসনকাল।

১৯৬২ আবু ধাবি থেকে প্রথমবারের মত তেল রফতানি করা হল।

১৯৬৫-৭২ শারজার আমির হিসেবে শেখ খালিদ বিন মোহাম্মেদ আল কাসিমির শাসনকাল।

১৯৬৬-৭১ আবু ধাবির আমির হিসেবে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের শাসনকাল।

১৯৬৮ ট্রুসিয়াল স্টেটসে যোগ দিল বাহরাইন ও কাতার।

১৯৭১ নভেম্বর গ্রেটার তুনব, লেসার তুনব, আর আবু মুসা নামের দ্বীপগুলো দখল করে নিল ইরান।

ডিসেম্বর ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করল আমিরশাহিগুলো, এর মধ্য দিয়ে ট্রুসিয়াল স্টেটস ইউনিয়নের আনুষ্ঠানিক অবসান ঘটল।
আবু ধাবি, আজমান, দুবাই, ফুজায়রা, শারজা, এবং উম্মে আল-কাওয়াইন মিলে গঠন করল সংযুক্ত আরব আমিরশাহি।*
* এই নবগঠিত ফেডারেশনের সভাপতি হলেন শেখ জায়েদ।

১৯৭২ ফেব্রুয়ারি ১০ সংযুক্ত আরব আমিরশাহিতে যোগ দিল রাস আল খাইমা।
১২ প্রথমবারের মত সভা করল ফেডারেল ন্যাশনাল কাউন্সিল।

ডিসেম্বর ২ সংযুক্ত আরব আমিরশাহির প্রথম জাতীয় দিবস উদযাপিত হল, এই উপলক্ষ্যে দেশটির নতুন জাতীয় সঙ্গীত গাইলেন মিসরীয় শিল্পী নাজাত এল সাগিরা।

১৯৭২-বর্তমান শারজার আমির হিসেবে শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ বিন সাকর আল কাসিমির শাসনকাল।

১৯৭৩ মে ১৯ দেশটির নতুন মুদ্রা দিরহাম চালু করা হল।

সেপ্টেম্বর ২৬ আবু ধাবির প্রথম ট্রাফিট লাইটগুলো চালু হল।

অক্টোবর ১৮ শেখ জায়েদ ঘোষণা করলেন, ইয়োম কিপ্পুর যুদ্ধে ইসরায়েলকে মদত দেয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ করা বন্ধ রাখবে সংযুক্ত আরব আমিরশাহি।

নভেম্বর ১৫ মধ্যপ্রাচ্য সংকটের কারণে জাতীয় দিবস উদযাপন বাতিল।

ডিসেম্বর ২৩ শেখ রশিদকে প্রধানমন্ত্রী করে একটি নতুন মন্ত্রীসভা গঠন করা হল।

১৯৭৪ জানুয়ারি ৩১ আবু ধাবি আর দুবাইয়ের মধ্যে সরাসরি টেলিফোন সংযোগ চালু।

সেপ্টেম্বর ১৭ ফুজায়রার আমির শেখ মোহাম্মদ বিন হামাদ আল শারকির মৃত্যু। নতুন আমির হলেন তাঁর ছেলে শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি।

ডিসেম্বর ২ দেশটিতে প্রথমবারের মত রঙিন টিভির পরীক্ষামূলক সম্প্রচার।

১৯৭৫ এপ্রিল ২ দুবাইয়ের আল মাখতুম ব্রিজ উদ্বোধন করা হল।

ডিসেম্বর ২১ বিশ্বব্যাংক নিশ্চিত করল যে, ১৯৭৪ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে মাথাপিছু আয় দুনিয়ায় সবচে বেশি ছিল।

১৯৭৬ ফেব্রুয়ারি ১ সংযুক্ত আরব আমিরশাহির ইতিহাসের প্রথম আদমশুমারির প্রাথমিক ফল থেকে দেখা গেল, ১৯৭৫ সাল নাগাদ দেশটির জনসংখ্যা ৬,৫৫,৯৩৭।

মে ৬ সংযুক্ত আরব আমিরশাহীর সশস্ত্র বাহিনীগুলোকে একীভূত করা হল।

নভেম্বর ২২ প্রেসিডেন্ট হিসেবে অপ্রতিদ্বন্দ্বীহীনভাবে পুনঃনির্বাচিত হলেন শেখ জায়েদ।

১৯৭৭ জানুয়ারি ১ শারজা আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হল।

এপ্রিল ২৬ ইউএই ইউনিভার্সিটিতে প্রথমবারের মত মহিলা শিক্ষার্থীদের ভর্তি হওয়ার অধিকার দেয়া হল।

অক্টোবর ২৫ আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে আততায়ী হামলায় খুন হয়ে গেলেন সংযুক্ত আরব আমিরশাহির পররাষ্ট্রমন্ত্রী সাইফ গোবাশ।

১৯৭৮ জানুয়ারি ৯ ডিক্রি জারি করে পাখি ও বন্য পশু নিধন নিষিদ্ধ করলেন শেখ জায়েদ।

এপ্রিল ৮ শারজা আর ফুজায়রার মধ্যে সরাসরি টেলিফোন সংযোগ চালু।

আগস্ট ১৫ সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি প্রবর্তিত।

১৯৭৯ ফেব্রুয়ারি ২৪ আবু ধাবি ও দুবাইয়ে রাষ্ট্রীয় সফর শুরু করলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। দুবাইয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চালু করলেন। উদ্বোধন করলেন জেবেল আলি বন্দর।

১৯৮০ জুলাই ৭ পারস্য উপসাগরীয় ৭টি রাষ্ট্র (ইরান, ইরাক, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ও সৌদি আরব) নিয়ে গঠিত হল দ্য রিজিওনাল অর্গানাইজেশন ফর দ্য প্রটেকশন অফ দ্য মেরিন এনভায়রনমেন্ট।

১৯৮১ ফেব্রুয়ারি ২১ উম্মে আল-কাওয়াইনের আমির শেখ আহমেদ বিন রশিদের মৃত্যু। নতুন আমির হলেন তাঁর ছেলে শেখ রশিদ বিন আহমাদ আল মুয়াল্লা।

মে ২৫ পারস্য উপসাগরীয় ৬টি রাষ্ট্র (বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ও সৌদি আরব) নিয়ে গঠিত হল গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।

সেপ্টেম্বর ৬ আজমানের আমির শেখ রশিদ বিন হুমাইদ আল নুয়াইমির মৃত্যু। নতুন আমির হলেন তাঁর ছেলে শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি।

১৯৮১-বর্তমান আজমানের শেখ হিসেবে হুমাইদ বিন রশিদ আল-নুয়াইমির শাসনকাল।

১৯৮২ জানুয়ারি ২ আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এর বর্তমান লোকেশনে চালু হল।

১৯৮৩ সেপ্টেম্বর ২৩ পাকিস্তান থেকে আবু ধাবি গামী একটি গালফ এয়ার ফ্লাইটের ব্যাগেজ ডিপার্টমেন্টে বোমা বিস্ফোরিত হলে ১১২ জন প্যাসেঞ্জার ও ক্রুর মৃত্যু হয়।

১৯৮৪ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রথমবারের মত অংশ নিল সংযুক্ত আরব আমিরশাহি।

১৯৮৫ অক্টোবর ২৫ দুবাইয়ের বাইরে এমিরাতস এয়ারলাইনের কার্যক্রম শুরু হল।*
*প্রথম গন্তব্যগুলোর মধ্যে ছিল পাকিস্তান আর ভারত।

১৯৮৬ মে ১৬ দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিল স্বীকার করল, তেলের দাম পড়তির কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে একটি মন্দা দেখা দিয়েছে। সরকারের প্রতি অর্থনীতির বৈচিত্র্যকরণের আহবান জানাল।

অক্টোবর ১৫ চতুর্থ মেয়াদে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট হলেন শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান।

১৯৮৭ জুন শারজায় ক্যুদেতা প্রচেষ্টা।

অক্টোবর ২৬ সংযুক্ত আরব আমিরশাহি ঘোষণা দিল, এর তেল সম্পদের রিজার্ভের পরিমাণ ২০০ বিলিয়ন ব্যারেল।

১৯৮৯ ফেব্রুয়ারি ১১ শেখ জায়েদের ভাই এবং আবু ধাবির সাবেক আমির শেখ শাখবুত ৮৩ বছর বয়সে ইন্তেকাল করলেন।

রোজমেরি সাঈদ জাহলান, দ্য মেকিং অফ দ্য মডার্ন গালফ স্টেটস: কুয়েত, বাহরাইন, কাতার, দ্য ইউনাইটেড আরব এমিরাতস অ্যান্ড ওমান

১৯৯০-২০০৬ দুবাইয়ের আমির হিসেবে শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুমের শাসনকাল।

১৯৯০ আগস্ট ২ প্রথম উপসাগরীয় যুদ্ধ, সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ইরাক কুয়েতে হামলা চালাল।

অক্টোবর ৭ দুবাইয়ের আমির শেখ রশিদ বিন সাঈদের মৃত্যু। নতুন আমির হলেন তাঁর ছেলে শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম।

১৯৯১ ফেব্রুয়ারি ২৪ একটি ৩৪-রাষ্ট্রের সামরিক জোটে যোগ দিল সংযুক্ত আরব আমিরশাহি, ইরাকি আগ্রাসনের হাত থেকে কুয়েতকে মুক্ত করতে সেনা পাঠাল।

জুলাই ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালের (বিসিসিআই) পতন।

১৯৯২ আগস্ট ২৪ গ্রেটার তুনব, লেসার তুনব, আর আবু মুসা নিয়ে ইরানের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ল সংযুক্ত আরব আমিরশাহি।

১৯৯৫ জুন ৬ বসনিয়া ও হার্জেগোভিনার মুসলমানদের সামরিক ও মানবিক ত্রাণ সহায়তা দেয়ার ওয়াদা করল সংযুক্ত আরব আমিরশাহী।

১৯৯৬ মে ২০ ফেডারেল সুপ্রিম কাউন্সিলের এক সভায় দেশটির অস্থায়ী সংবিধানকে চূড়ান্ত ঘোষণা করা হল এবং আবু ধাবিকে আনুষ্ঠানিকভাবে রাজধানী হিসাবে নামকরণ করা হল।

১৯৯৭ নভেম্বর মার্কিন ডলারের বিপরীতে দিরহামের মূল্য নির্ধারিত হল।

১৯৯৮ মার্চ ১২ আবু ধাবি আইল্যান্ডস আর্কিওলজিকাল সার্ভে মারাওয়াহ দ্বীপে খননকার্য শুরু করল। প্রস্তরযুগের শেষ দিকের শিকারীদের ব্যবহার করা একটা ফায়ারপ্লেস খুঁজে পেল। কার্বন ডেটিং থেকে এই ইঙ্গিত মিলল যে, এটি দেশটির আদিতম মানব বসতির নিদর্শন।

ইরাকের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বহাল করল সংযুক্ত আরব আমিরশাহি।*
* ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় সম্পর্ক ছিন্ন হয়েছিল।

১৯৯৯ সেপ্টেম্বর ৩০ দুবাইয়ে বুর্জ আল আরবের নির্মাণকাজ শেষ হল।

গ্রেটার তুনব, লেসার তুনব, আর আবু মুসা নামের দ্বীপগুলো নিয়ে ইরানের সাথে সংযুক্ত আরব আমিরশাহির বিরোধে আরব রাষ্ট্রটিকে সমর্থন দিল জিসিসি।

২০০০ এপ্রিল ১৫ জুমেইরাহ এমিরাত টাওয়ার্সের নির্মাণকাজ শেষ হল।

২০০১ জুন ৬০০০ রাজবন্দীর প্রতি ক্ষমা ঘোষণা করলেন শেখ জায়েদ।

সেপ্টেম্বর ১১ ৯/১১
২২ আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত আরব আমিরশাহি।

২০০২ ফেব্রুয়ারি ১৬ বৈশ্বিক ফিন্যান্সে একটা নিরাপদ জায়গা খুঁজে পাওয়ার কৌশল হিসেবে দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার তৈরি করার ঘোষণা দিলেন দুবাইয়ের যুবরাজ শেখ মোহাম্মদ বিন রাশেদ।

২০০৩ মার্চ ১ প্রথম আরব দেশ হিসেবে সাদ্দাম হোসেনকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানাল সংযুক্ত আরব আমিরশাহি।

নভেম্বর ৫ আল আইনের উদ্দেশ্যে আবু ধাবি ছেড়ে গেল প্রথম ইতিহাদ এয়ারওয়েজ ফ্লাইট।

২০০৪-২০২২ আবু ধাবির আমির হিসাবে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের শাসনকাল।

২০০৪ আগস্ট ১৭ এথেন্স অলিম্পিকে সোনা জিতলেন শেখ আহমেদ আল মাকতুম, এটি দেশটির প্রথম অলিম্পিক পদক।

নভেম্বর ১ সংযুক্ত আরব আমিরশাহির ইতিহাসের প্রথম নারী মন্ত্রী হলেন শেখা লুবনা আল কাশিমি।
দেশটির জাতির পিতা শেখ জায়েদের মৃত্যু।

২০০৫ ফেব্রুয়ারি ২৫ আবু ধাবিতে খোলা হল এমিরাতস প্যালেস।

আগস্ট ১০ শেখ খলিফা আইন নং ১৯ সই করলেন।

২০০৬ জানুয়ারি ৪ দুবাইয়ের আমির শেখ মাকতুম বিন রশিদের মৃত্যু। নতুন আমির হলেন তাঁর ভাই শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

ডিসেম্বর ১৬ সংযুক্ত আরব আমিরশাহির প্রথম জাতীয় নির্বাচন আয়োজিত।

২০০৬-বর্তমান দুবাইয়ের আমির হিসেবে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের শাসনকাল।

২০০৭ সেপ্টেম্বর লন্ডন স্টক এক্সচেঞ্জের (এলএসই) সর্বোচ্চ শেয়ারহোল্ডার বনে গেল দুবাই ও কাতার।

২০০৭ মার্চ ৫ সাদিয়াত দ্বীপে লুভরে যাদুঘরের একটা শাখা খুলতে ফ্রান্সের সাথে চুক্তি সই করল সংযুক্ত আরব আমিরশাহি।

২০০৮ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির বৃহত্তম আমিরশাহি আবু ধাবিতে ফ্রান্সকে একটি স্থায়ী সামরিক ঘাঁটি বসানোর অনুমোদন দিয়ে দেশটির সাথে চুক্তি সই করা হল।
২১ শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ জনসাধারণের জন্য খুলে দেয়া হল।

সেপ্টেম্বর ১ ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব কিনে নিলেন আবু ধাবি ইউনাইটেড গ্রুপ ফর ডেভলাপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্টের শেখ মনসুর বিন জায়েদ।

নভেম্বর ৪ দুবাই মল উদ্বোধন।

২০০৯ জানুয়ারি ২ উম্মে আল-কাওয়াইনের আমির শেখ রশিদ বিন আহমেদ আল মুয়াল্লার মৃত্যু। নতুন আমির হলেন তাঁর ছেলে শেখ সৌদ বিন রশিদ আল মুয়াল্লা।

সেপ্টেম্বর ৯ রাত ৯টা বেজে ৯ মিনিট ৯ সেকেন্ডে দুবাই মেট্রোর রেড লাইনের প্রথম সেকশনটা উদ্বোধন করলেন শেখ মোহাম্মদ বিন রশিদ।

২০১০ জানুয়ারি ৪ বিশ্বের সর্বোচ্চ ভবন হিসাবে দুবাইয়ের বুর্জ খলিফার উদ্বোধন ঘটল।

অক্টোবর ৭ রাস আল খাইমার আমির শেখ সাকর বিন মোহাম্মেদ আল কাশিমির মৃত্যু। নতুন আমির হলেন তাঁর ছেলে শেখ সৌদ বিন সাকর।

২০১১ মার্চ লিবিয়ায় গাদ্দাফি সরকারের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে অংশ নিল সংযুক্ত আরব আমিরশাহি।

এপ্রিল ২৩ প্রথম বাণিজ্যিক টেলিকমিউনিকেশনস স্যাটেলাইট লঞ্চ করল ইয়াহসাত।

২০১৩ জুলাই সরকার উৎখাতের ষড়যন্ত্র পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে আল-ইসলাহ সংগঠনের ৬৮ জন সদস্যকে কারারুদ্ধ করা হল।

নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে মুসলিম ব্রাদারহুডের শাখা খোলার দায়ে মিসরীয় ও আমিরশাহির নাগরিকদের বিচার শুরু হল।*
* উপসাগরীয় রাষ্ট্রগুলোতে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ ঘোষিত সংগঠন।

ক্রিস্টোফার এম. ডেভিডসন, আফটার দ্য শেখস: দ্য কামিং কলাপস অফ দ্য গালফ মোনার্কিজ

২০১৪ জানুয়ারি ১৯ ১৮-৩০ বছর বয়সী সব আমিরাতি পুরুষদের জন্য বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস প্রবর্তন করা হল। একটি নতুন আইনে। এই আইনে মহিলাদেরও স্বেচ্ছাসেবী হিসাবে সেনাবাহিনীতে যোগ দেয়ার অনুমোদন দেয়া হল।

মার্চ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ এনে কাতার থেকে নিজ নিজ রাষ্ট্রের দূতদের সাময়িকভাবে প্রত্যাহার করল সৌদি আরব, বাহরাইন, ও সংযুক্ত আরব আমিরশাহি।

সেপ্টেম্বর সিরিয়ায় ইসলামি রাষ্ট্র সংগঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলায় আরো চারটি আরব রাষ্ট্রের সাথে অংশ নিল সংযুক্ত আরব আমিরশাহি।

নভেম্বর মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংযুক্ত আরব আমিরশাহির শাসকদের বিরুদ্ধে ২০১১ সালের পর থেকে ভিন্নমত দমনে ব্যাপক ধরপাকড় চালানোর অভিযোগ আনল।

২০১৫ মার্চ ইয়েমেন হুথি বিদ্রোহিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলায় জিসিসিভুক্ত আরো চারটি রাষ্ট্রের সাথে অংশ নিল সংযুক্ত আরব আমিরশাহি।

সেপ্টেম্বর ৪ ইয়েমেনের মারিভ ঘাঁটিতে একটি একক ক্ষেপনাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরশাহির সামরিক বাহিনীর ৫০ জন সদস্য নিহত হলেন। ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হল।

২০১৬ মার্চ ১৯ দুবাই থেকে রাশিয়ার রস্তভ-অন-দন গামী ফ্লাইদুবাই ফ্লাইট ৯৮১ ক্রাশ করলে ৬২ জন যাত্রী ও ক্রুর মৃত্যু হয়।

ডিসেম্বর ৬ ওয়াহাত আল কারামা। কর্মরত অবস্থায় দেশের জন্য যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের জন্য প্রথমবারের মত স্মৃতিসৌধ নির্মাণ করল সংযুক্ত আরব আমিরশাহি। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের উল্টোদিকে উদ্বোধিত হল।

২০১৭ জানুয়ারি ১১ আফগানিস্তানের কান্দাহারে এক বোমা হামলায় সংযুক্ত আরব আমিরশাহির ৫ জন কূটনীতিকের মৃত্যু। আহতদের একজন ছিলেন আফগানিস্তানে দেশটির রাষ্ট্রদূত জুমা আল কাবি। কয়েক সপ্তাহ পর তিনি মৃত্যুবরণ করেন।

নভেম্বর ৮ সাদিয়াত দ্বীপে চালু হল ‘লুভরে আবু ধাবি’।*
* ফ্রান্সের সহায়তায় নির্মিত। ২০০৭ সালে যাদুঘরটির নির্মাণ কাজ শুরু হয়। এটি আরব উপদ্বীপের সবচে বড় যাদুঘর।

২০১৮ জানুয়ারি ১ শতকরা ৫% হারে ভ্যাট প্রবর্তন করা হল।
জানুয়ারি ২৮ শেখ খলিফার মা শেখা হেসসা বিনতে মোহাম্মদ আল নাহিয়ানের মৃত্যু। তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হল।

২০১৯ ফেব্রুয়ারি ৩ প্রথম পোপ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহি সফর করলেন ফ্রান্সিস।

সেপ্টেম্বর ২৫ সংযুক্ত আরব আমিরশাহির প্রথম নাগরিক হিসাবে মহাকাশে গেলেন হাজ্জা আল মানসুরি।

২০২০ আগস্ট ১৩ প্রথম উপসাগরীয় রাষ্ট্র হিসাবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল সংযুক্ত আরব আমিরশাহি।

২০২১ মার্চ ২৪ শেখ হামদান বিন রাশিদ আল মাখতুমের মৃত্যু।

জুলাই দ্য হোপ প্রোব, প্রথম মুসলিম দেশ হিসাবে মঙ্গলে মিশন পাঠাল সংযুক্ত আরব আমিরশাহি।

অক্টোবর ১ মধ্যপ্রাচ্যের প্রথম এক্সপো এক্সপো ২০২০ দুবাইয়ের উদ্বোধন।

২০২২ জানুয়ারি ১ সংযুক্ত আরব আমিরশাহিতে সরকারি ছুটির দিন নির্ধারণ করা হল শনিবার ও রবিবার।*
* উপসাগরীয় দেশগুলোতে সাধারণত শুক্রবার সরকারি ছুটি থাকে।

ফেব্রুয়ারি ২২ দুবাইয়ে চালু হল ‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’।

মে ১৪ সংযুক্ত আরব আমিরশাহির তৃতীয় প্রেসিডেন্ট ও আবু ধাবির শাসক হলেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (এমবিজেড)।

২০২৩ মার্চ ১৯ বিজ্ঞানীরা উম্মে আল কুওয়াইনের কাছে একটি মুক্তাখচিত শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করলেন। শহরটি দেশটির প্রাচীনতম শহর বিবেচিত হয়। যা ষষ্ঠ শতাব্দীতে নির্মিত।
২৯ সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট এমবিজেড আবু ধাবির যুবরাজ হিসেবে তাঁর পুত্র শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের নাম ঘোষণা করলেন। সিটি ফুটবল গ্রুপের মালিক মনসুর বিন জায়েদ আল নাহিয়ানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হল।

এপ্রিল ২৫ মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার (এমবিআরএসসি) ল্যান্ড রোভার রশিদ চাঁদের অ্যাটলাস ক্রেটারে অবতরণ করার চেষ্টা চালাল। আইস্পেসের হাকুতো-আর মিশন ১য়ের ল্যান্ডারের সহায়তায়। কিন্তু ল্যান্ডারটি চাঁদে বিধবস্ত হয় এবং রোভারটি ধবংস হয়ে যায়।

মে ২২ সিওয়ার্ল্ড আবু ধাবির দরজা জনসাধারণের জন্য খুলে দেয়া হল।

জুন ৮ কম্বোডিয়ার সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্টে সই করল সংযুক্ত আরব আমিরশাহি।

নভেম্বর ৪-৬ দুবাইয়ে অনুষ্ঠিত হল জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন।
১৭ বিশ্বের বৃহত্তম সৌর খামার আল ধোফরা সৌর খামার সংযুক্ত আরব আমিরশাহিতে অনলাইন হল। সৌর খামারটি প্রায় ২০০,০০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ জানুয়ারি ১ আনুষ্ঠানিকভাবে বিআরআইসিএস গ্রুপে যোগ দিল সংযুক্ত আরব আমিরশাহি। আমিরশাহি নাগরিকদের জন্য ভিসামুক্ত সফরের অনুমতি দিল তুরস্ক।

ফেব্রুয়ারি ১৪ আবু ধাবির প্রথম হিন্দু মন্দির বাপস হিন্দু মন্দির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২২ আমিরশাহির নাগরিকদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন চালু করল যুক্তরাজ্য।
২৩ অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবেলার ব্যবস্থার সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা না করা দেশগুলোর “ধূসর তালিকা” থেকে সংযুক্ত আরব আমিরশাহির নাম সরিয়ে দেয়া হল।

এপ্রিল ৪ শারজায় এক আবাসিক ভবনে আগুন লেগে ৫ ব্যক্তির মৃত্যু।
১৬ সংযুক্ত আরব আমিরশাহির একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা। জাতীয় আবহাওয়াবিদ্যা কেন্দ্র ৭৫ বছরের মধ্যে দেশটির সবচে ভারী বৃষ্টিপাত রেকর্ড করে। কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর মিলল।
২৬ একটি দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য দরপত্র আহবানের পরিকল্পনা করল সংযুক্ত আরব আমিরশাহি।

জুন ১৯ সুদানের জাতিসংঘে নিযুক্ত দূত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সুদানের গৃহযুদ্ধে (২০২৩-বর্তমান) র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) অস্ত্র সরবরাহের অভিযোগ করলেন। সংযুক্ত আরব আমিরশাহি এই অভিযোগকে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করল।
২৬ কম্বোডিয়ার সাথে সংযুক্ত আরব আমিরশাহির কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট বলবৎ হল।

জুলাই ১০ সহিংসতা ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রের অভিযোগে গণবিচারে একাধিক মানবাধিকার কর্মীসহ ৪৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল ফেডারেল আপিল আদালত।
২১ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে বিক্ষোভ করার দায়ে ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হল। পরে ৩ সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান (এমবিজেড) তাদের প্রতি ক্ষমা ঘোষণা করেন।
২৯ সংযুক্ত আরব আমিরশাহি তার ইতিহাসে প্রথমবারের মতো লটারির লাইসেন্স প্রদান করল।

আগস্ট ২১ তালেবান-নেতৃত্বাধীন ইসলামি আমিরশাহি আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে বদরুদ্দিন হাক্কানির পরিচয়পত্র গ্রহণ করল সংযুক্ত আরব আমিরশাহি।

সেপ্টেম্বর ২৩ ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের “প্রধান প্রতিরক্ষা অংশীদার” মনোনীত হল সংযুক্ত আরব আমিরশাহি।
২৪ গোলাবারুদ পরিবহনের সময় দুর্ঘটনায় ৪ সৈন্য নিহত ও ৯ জন আহত হলেন।
২৯ খার্তুমে সুদানে নিযুক্ত আমিরশাহী রাষ্ট্রদূতের বাসভবনে বিমান হামলা। সংযুক্ত আরব আমিরশাহি এই হামলার জন্য প্রথমে সুদানের সশস্ত্র বাহিনীকে অভিযুক্ত করে। পরে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ)।

অক্টোবর ৩১ যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা আমিরশাহী নাগরিকদের গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামে ভর্তি নিল।

নভেম্বর ৬ অস্ট্রেলিয়ার সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্টে সই করল সংযুক্ত আরব আমিরশাহি।
১৭ সংযুক্ত আরব আমিরশাহির তালিকাভুক্ত স্টক প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেল।
২১ দুবাইতে নিখোঁজ হলেন ইসরায়েলি-মলদোভান রাব্বি জিভি কোগান।
২৪ জিভি কোগানকে মৃত অবস্থায় পাওয়া গেল।

ডিসেম্বর ৩ ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংযুক্ত আরব আমিরশাহির বৈদেশিক সাহায্য ৩৬০ বিলিয়ন দিরহাম ($৯৮ বিলিয়ন) পৌঁছেছে।
২৬ রাস আল খাইমা উপকূলে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও তাঁর একমাত্র সঙ্গী নিহত হলেন।

২০২৫ জানুয়ারি ১৪ মালয়েশিয়ার সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্টে সই করল সংযুক্ত আরব আমিরশাহি।

ফেব্রুয়ারি ১৭ ইউক্রেনের সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্টে সই করল সংযুক্ত আরব আমিরশাহি।

মার্চ ৬ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্টে সই করল সংযুক্ত আরব আমিরশাহি।
৩১ ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলি-মলদোভান রাব্বি জিভি কোগানকে হত্যার জন্য ৩ জনকে মৃত্যুদণ্ড এবং চতুর্থ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আবুধাবি ফেডারেল কোর্ট অফ আপিলের স্টেট সিকিউরিটি চেম্বার।

এপ্রিল ২ কোস্টারিকা ও মরিশাসের সাথে সংযুক্ত আরব আমিরশাহির কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট বলবৎ হল।
কঙ্গো প্রজাতন্ত্রের সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্টে সই করল সংযুক্ত আরব আমিরশাহি।
৩০ সংযুক্ত আরব আমিরশাহি জানাল, সুদানের সশস্ত্র বাহিনীর জন্য বানানো লক্ষ লক্ষ রাউন্ড গোলাবারুদ একটি বিমানবন্দরে আটক করেছে।

মে ৫ সুদানের গৃহযুদ্ধ (২০২৩-বর্তমান) চলাকালে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) মদত দেয়ার জন্য সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জেনোসাইড সংঘটিত করার অভিযোগ এনে সুদানের দায়ের করা একটি মামলা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) খারিজ করে দিল।
আরএসএফকে মদত দেয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরশাহির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সুদানের সেনা-নেতৃত্বাধীন সরকার। সংযুক্ত আরব আমিরশাহি এর প্রতিক্রিয়ায় জানাল, তারা সুদানের সেনা-সম্পৃক্ত প্রতিরক্ষা পরিষদের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তকে স্বীকৃতি দেয় না।
২২ স্টারগেট ইউএই নির্মাণের জন্য অংশীদারিত্ব ঘোষণা করল জি৪২, ওপেনএআই, ওরাকল, এনভিডিয়া, সফটব্যাঙ্ক গ্রুপ ও সিসকো।
৩১ সার্বিয়ার সাথে সংযুক্ত আরব আমিরশাহির কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট বলবৎ হল।

জুন ১০ অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ জুরিসডিকশনগুলোর তালিকা থেকে সংযুক্ত আরব আমিরশাহির নাম সরিয়ে দিল ইওরোপীয় ইউনিয়ন (ইইউ)।
১৭ খোর ফাক্কান উপকূলে আরেকটি জাহাজের সাথে তেল ট্যাংকার অ্যাডালিনয়ের সংঘর্ষ ঘটে, যার ফলে ২৪ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়।

জুলাই ১০ আবু ধাবিতে আরমানি প্রধানমন্ত্রী নিকোল পাশিনইয়ানের সাথে সাক্ষাৎ করলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
১১ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হল শারজা আমিরশাহির জেবেল ফায়া।
৩১ ইরান-ইসরায়েল যুদ্ধের পর প্রতিশোধমূলক লক্ষ্যবস্তু হওয়ার উদ্বেগের কারণে ইসরায়েল সংযুক্ত আরব আমিরশাহি থেকে বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে, যার মধ্যে ইসরায়েলি রাষ্ট্রদূতও রয়েছেন, সরিয়ে নিল।

আগস্ট ৪ মলদোভা এবং সংযুক্ত আরব আমিরশাহি প্রবেশ ভিসায় পারস্পরিক ছাড়ের বিষয়ে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সই করল।
সংযুক্ত আরব আমিরাত দেশটিতে সুদানের বিমান চলাচল নিষিদ্ধ করল।
২৫ অ্যাঙ্গোলার সাথে একটি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্টে সই করল সংযুক্ত আরব আমিরশাহি।
২৭ নিউজিল্যান্ডের সাথে সংযুক্ত আরব আমিরশাহির কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশীপ এগ্রিমেন্ট বলবৎ হল।

অক্টোবর ৯-১৫ আবু ধাবিতে আইইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হল।

তথ্যসূত্র

BBC. 2018. “United Arab Emirates profile – Timeline.” BBC, May 14.
https://www.bbc.com/news/world-middle-east-14704414

Langton, James. 2023. “A timeline of UAE history since its founding in 1971.” The National, November 28.
https://www.thenationalnews.com/uae/heritage/2023/11/28/uae-timeline-1971-2023/

Wikipedia.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *