ভুটান

Spread the love

Featured Image: Wikimedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ

পূর্বসাল

২০০০-১৫০০ এ সময় ভুটানে বাস করছেন যাযাবর পশুপালকেরা।

সাল

৬০১-৭০০ ভুটানে প্রবর্তিত হল বৌদ্ধধর্ম।

৬৫৯ এসময় ভুটানের প্রথম বৌদ্ধ মন্দিরগুলো নির্মিত হচ্ছে।

৭৪৭ তিব্বত থেকে ভুটানে এলেন গুরু পদ্মসম্ভব। যিনি রিনপোছে নামেও পরিচিত। ভুটানিরা তাঁকেও ‘বুদ্ধ’ হিসেবে দেখে থাকে।

৮০১-৯০০ ধর্মীয় নির্যাতনের হাত থেকে বাঁচতে তিব্বত থেকে পালিয়ে ভুটানে আশ্রয় নিলেন বৌদ্ধরা।

১৬২৯ ভুটানের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে ঝাবদ্রুং গাওয়াং নামগিয়ালকে স্বীকৃতি দিল তিব্বত।

১৭২০ সাম্রাজ্যিক চীনের সেনাবাহিনী ভুটান আক্রমণ করলো এবং সাময়িকভাবে দেশটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো।

১৭৭২ বর্তমান ভারতের কোচবিহারে হামলা চালিয়ে তার রাজাকে অপহরণ করল ভুটান। মুক্তিপণ প্রদানে কোচবিহারকে সহায়তা করতে রাজি হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

১৮৬৫ ডুয়ার্স নিয়ে ব্রিটিশদের সাথে ভুটানিদের যুদ্ধ।

১৯০৭ ভুটানের বংশানুক্রমিক রাজা মনোনীত হলেন উগইয়েন ওয়াংচুক।

১৯১০ ভুটানিদের সাথে ব্রিটিশরা একটা চুক্তি করলো যা ভুটানের বৈদেশিক সম্পর্ক ব্রিটিশদের নিয়ন্ত্রণে রাখলো।

১৯৪৯ ভুটানের সাথে চুক্তি করলো সদ্যস্বাধীন ভারত। ঠিক হল, দেশটির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ভারতীয়রা। তবে বৈদেশিক সম্পর্কের ওপর নয়া দিল্লির প্রভাব থাকবে।

১৯৫২ ভুটানের রাজা হলেন সংস্কারপন্থী জিগমে দর্জি ওয়াংচুক। প্রতিষ্ঠা করলেন দেশটির জাতীয় সংসদ।

১৯৫৮ ভুটানে দাসপ্রথা বিলুপ্ত করা হলো। পরবর্তী বছরগুলোতে অন্যান্য সামাজিক সংস্কার।

১৯৫৯ চীন তিব্বত দখল করে নিলে পরে কয়েক হাজার তিব্বতি শরণার্থীকে আশ্রয় দিলো ভুটান।

১৯৬৪, ১৯৬৫ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিবাদে নিহত হলেন ভুটানের প্রধানমন্ত্রী নিহত। দেশটির রাজাকে হত্যার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেলো।

১৯৬৮ ভুটানে প্রথমবারের মত মন্ত্রীসভা গঠন করা হলো।

১৯৭১ জাতিসংঘে যোগ দিলো ভুটান।

১৯৭২ রাজা জিগমে দর্জি ওয়াংচুকের মৃত্যু। ভুটানের নতুন রাজা হলেন তাঁর ছেলে জিগমে সিংগে ওয়াংচুক। সতর্কভাবে দেশটির আধুনিকীকরণের কাজ চালিয়ে গেলেন তিনি।

১৯৭৪ প্রথমবারের মত ভুটান সফরের অনুমতি পেলেন বিদেশি পর্যটকরা।

১৯৭৮ নারি রুস্তমজি, ভুটান: দ্য ড্রাগন কিংডম ইন ক্রাইসিস

১৯৮৬ ভুটানে বসবাসের সময়কালের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের একটি নতুন আইন পাশ করা হল।

১৯৮৮ ভুটানে একটি আদমশুমারির কারণে দেশটির জাতিগত নেপালিদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা শুরু হলো। সরকার তিব্বতভিত্তিক ভুটানি সংস্কৃতিকে উৎসাহ দিতে লাগলো। এতে জাতিগত সংখ্যালঘু নেপালিরা ক্ষুব্ধ হলেন।

১৯৮৯ ভুটানের স্কুলগুলোতে নেপালি ভাষায় পাঠদান নিষিদ্ধ হলো।

১৯৯০ ভুটানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ জাতিগত সহিংসতা দেখা দিলো। ভুটান পিপলস পার্টি জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস প্রচারাভিযান শুরু করলো। জানের ভয়ে হাজার হাজার জাতিগত সংখ্যালঘু নেপালি নেপালে পালিয়ে গেলেন।

১৯৯২ অবৈধ ভুটান পিপলস পার্টির নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হল।

১৯৯৩ শরণার্থী সংকট নিরসনে সচেষ্ট হলো নেপাল ও ভুটান।

১৯৯৬ নেপাল দাবি করলো, প্রায় ৮০,০০০ শরণার্থীকে ভুটানে ফিরিয়ে নিতে হবে।

১৯৯৭ দক্ষিণ ভুটানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

১৯৯৮ সরকার প্রধানের ভূমিকা ছেড়ে দিয়ে জাতীয় পরিষদের কাছে কিছু ক্ষমতা হস্তান্তর করলেন রাজা। এ সময় থেকে ভুটানের মন্ত্রিসভা জাতীয় পরিষদ কর্তৃক নির্বাচিত হয়ে আসছে। আগুনে ক্ষতিগ্রস্ত হলো বিখ্যাত টাইগার’স লেয়ার বৌদ্ধবিহার।

১৯৯৯ সীমিত পরিসরে টেলিভিশন ও ইন্টারনেট সেবা চালু করা হল। কয়েক ডজন রাজবন্দীকে মুক্তি দেয়া হলো।

২০০০ থিম্পুতে ভুটানের প্রথম সাইবার ক্যাফে চালু হল। অঞ্চলটিতে ভয়াবহ বন্যার পর ভূমিধ্বস। অন্তত ২০০ জনের মৃত্যু।

২০০১ প্রায় ১ লক্ষ জাতিগত সংখ্যালঘু নেপালি দাবি করলেন আগের দুই দশকে তাদেরকে ভুটান থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।

২০০২ ভারতের আসাম রাজ্য দাবি করল, ভুটানে দুটি বিদ্রোহী সংগঠনের শিবির এখনো চালু আছে।

২০০৩ ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে ভুটান সেনাবাহিনীর যুদ্ধ।

২০০৬ ভুটানের সিংহাসনত্যাগ করলেন রাজা জিগমে সিংগে ওয়াংচুক।

২০০৭ ভারতের সাথে একটা ঐতিহাসিক চুক্তি করলো ভুটান। এতে ভুটানের ওপর ভারতের নিয়ন্ত্রণ হ্রাস পেলো। বিশেষ করে, বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষার ক্ষেত্রে।

২০০৮ নভেম্বর ভুটানের রাজা হলেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক।

২০০৯ এপ্রিল হুয়াংলংবিং ভাইরাস চাষকৃত কমলার অধিকাংশই নষ্ট করে দিয়ে কমলা চাষীদের বিরাট ক্ষতি করল।*
* ভুটানের জন্য একটি গুরুত্বপূর্ণ রফতানি দ্রব্য কমলা।

২০১১ অক্টোবর রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ২১ বছর বয়সী শিক্ষার্থী জেতসুন পেমাকে বিয়ে করলেন।

২০১৩ জুলাই সংসদীয় নির্বাচনে জিতে ক্ষমতায় এল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)।

আগস্ট ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বললেন, দেশটির বিখ্যাত Gross National Happiness (GNH) ধারণাটি অতিব্যবহৃত। এটি দেশের বাস্তব সমস্যাগুলো আড়াল করে রাখছে; যার মধ্যে রয়েছে ক্রমবর্ধমাণ ঋণ, বেকারত্ব সংকট, দারিদ্র্য, আর দুর্নীতি।

কার্মা ফুনত্-শো, দ্য হিস্ট্রি অফ ভুটান

২০১৫ জানুয়ারি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সাথে ভারতে সাক্ষাৎ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

২০১৬ ফেব্রুয়ারি রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও রানী জেতসুন পেমা যুবরাজ জিগমে নামগেল ওয়াংচুকের জন্ম সংবাদ ঘোষণা করলেন।

২০১৭ জুন বিতর্কিত ভূখণ্ডে চীন কর্তৃক সড়ক নির্মাণের প্রতিবাদ জানাল ভুটান।

২০১৯ পাওয়ো ছোইনিং দর্জি, লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম

২০২০ মার্চ ৬ প্রথম নিশ্চিত কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেল। ৭৬-বছর-বয়সী একজন মার্কিন পুরুষ। যিনি ভারত হয়ে দেশটিতে ভ্রমণ করেছিলেন।
২২ রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এক জাতীয় ভাষণে ঘোষণা করলেন, ভুটানের স্থল সীমান্তগুলো বন্ধ করে দেয়া হবে।

২০২১ জানুয়ারি ৮ থিম্পুর একটি হাসপাতালে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়া দীর্ঘস্থায়ী লিভারের রোগ ও কিডনি বিকলতায় আক্রান্ত ৩৪-বছর-বয়সী এক ব্যক্তির মৃত্যুর পর ভুটান কোভিড-১৯য়ে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করলো ভুটান।
২০ ভুটানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন রপ্তানি শুরু করলো ভারত।

মার্চ ২৭ ভারত থেকে পাওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ব্যবহার করে কোভিড-১৯য়ের বিরুদ্ধে তাদের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করলো ভুটান।

ডিসেম্বর ২৪ ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, বিদেশগামী মুসাফির, স্বাস্থ্যসেবা কর্মী, অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা থাকা ব্যক্তি এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী প্রাপ্তবয়স্কদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান শুরু করল ভুটান।

২০২২ জানুয়ারি ১৪ বিদেশ ভ্রমণকারী ব্যক্তিদের মধ্যে ভুটানে প্রথম ১৪ জন সার্স-কোভ-২ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন বলে জানা গেলো।

সেপ্টেম্বর ২৩ কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে ভুটানকে পুনরায় উন্মুক্ত করা হল।

২০২৩ পাওয়ো ছোইনিং দর্জি, দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান

২০২৪ জানুয়ারি ৯ ২০২৩-২৪ সালের ভুটানি জাতীয় সংসদ নির্বাচন। দ্বিতীয় রাউন্ডের ভোট গ্রহণ সম্পন্ন হল। ভোটাররা ৪৭ জন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করলেন।

মার্চ ১৮ ভুটান সফর করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি, অবকাঠামো, উন্নয়ন ইত্যাদি ইস্যুতে দুই দেশের মধ্যে এমওইউ সাক্ষরিত হলো।

২০২৫ ডিসেম্বর ২৫ চামগাং কেন্দ্রীয় কারাগারে মারা গেলেন ভুটানি রাজবন্দী শা বাহাদুর গুরুং।

২০২৬ ফেব্রুয়ারি ৬ জলবায়ু সহিষ্ণুতার জন্য জাপানের কাছ থেকে ১.২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ নিল ভুটান।

জুন ৭ পুনাখা জেলায় ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানলো। এতে লুন্টসেতে একজন আহত হলেন, দেশব্যাপী ক্ষতিগ্রস্ত হলো ৪০৪টি পরিবার। প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্র

BBC. 2018. “Bhutan profile – Timeline.” BBC, February 14.
https://www.bbc.com/news/world-south-asia-12641778

Sutori. n.d. “Bhutan Timeline.” Accessed August 4, 2023.
https://www.sutori.com/en/story/bhutan-timeline–rCmTU614cyy1y9ZGYBra13aA

Wikipedia
The Free Encyclopedia
https://www.wikipedia.org

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *